ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য লাশকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর...

ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকা এবং শাহীনের স্ত্রী সানজ...

শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে।

রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন
তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

শ্রমিক সেজে সীমান্তের অপরাধের তথ্য সংগ্রহ, শেষ পর্যন্ত খুন সাংবাদিক আলিফ
শ্রমিক সেজে সীমান্তের অপরাধের তথ্য সংগ্রহ, শেষ পর্যন্ত খুন সাংবাদিক আলিফ

সীমান্তের চোরাচালান ও অপরাধ নিয়ে তথ্য সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ। কেন খুন হলেন সাংবাদিক আলিফ? কী বলছে তদন্ত? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

অক্টোবর ২৬, ২০২৬
স্কয়ার টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৬ কোটি টাকা
স্কয়ার টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৬ কোটি টাকা

মুনাফা কমে গেলেও কারখানা আধুনিকায়নে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার টেক্সটাইল।

অক্টোবর ২৬, ২০২৬
বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন
বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন

দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য ‘হেলিও ৬৫’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে হেলিও।

অক্টোবর ২৬, ২০২৬
নদীর ভেটকি আর সমুদ্রের কোরাল কি একই মাছ
নদীর ভেটকি আর সমুদ্রের কোরাল কি একই মাছ

মংলার আড়তে মাছওয়ালা যখন দুই বালতি থেকে দুই দরে কোরাল বিক্রি করেন, ক্রেতারা খুব একটা প্রশ্ন তোলেন না। একটি হয়তো মেঘনার মোহনা থেকে আসা, আরেকটি সরাসরি সাগর থেকে। দুটোই কোরাল, তবু দুটির স্বাদ ও দাম আলাদা। অথচ মৎস্যবিজ্ঞানের খাতা খুললে দেখা যাবে, দুটোই আসলে একই প্রাণী—Lates calcarifer। বাংলায় যাকে ভেটকি বা কোরাল বলা হয়। অস্ট্রেলিয়ায় তার নাম বারামুন্ডি, আর ইংরেজিতে এশিয়ান সিবাস (Asian seabass)।

কোরাল মাছকে এত লাল দেখায় কেন

পদ্মা-মেঘনা নদীর ভেটকি আর সাতক্ষীরা-খুলনা-বাগেরহাটের মোহনা লাগোয়া সমুদ্রের কোরাল—দুটোই মূলত একই মাছের দুই জীবন-পর্যায়ে, দুই ভৌগোলিক অবস্থানে ধরা পড়া নমুনা।

তাহলে পার্থক্য কোথায়

এই মাছ ইউরিহ্যালাইন স্বভাবের। অর্থাৎ মিঠাপানি আর লোনাপানি দুটোতেই এরা সমান স্বচ্ছন্দে বাঁচতে পারে। এদের জন্ম হয় সাগরের কাছাকাছি মোহনার নোনা জলে। পোনা অবস্থায় এরা স্রোতের উল্টো দিকে সাঁতরে নদীর গভীরে ঢোকে, মিঠাপানির খাল-বিলে গিয়ে বড় হয় এবং সেখানে বছরের পর বছর কাটায়। তারপর প্রাপ্তবয়স্ক হয়ে ডিম পাড়তে এরা আবার ফিরে যায় মোহনা বা সাগরের দিকে। জীববিজ্ঞানীরা একে বলেন ক্যাটাড্রোমাস জীবনচক্র। এটি স্যামন মাছের জীবনযাত্রার ঠিক উল্টো পিঠ, কারণ স্যামন মিঠাপানিতে জন্মে সাগরে বেড়ে ওঠে এবং ডিম পাড়তে আবার মিঠাপানিতে ফিরে আসে।

তাই পদ্মা-মেঘনা ‘নদীর ভেটকি’ আর সাতক্ষীরা-খুলনা-বাগেরহাটের মোহনা লাগোয়া ‘সমুদ্রের কোরাল’—দুটোই মূলত একই মাছের দুই জীবন-পর্যায়ে, দুই ভৌগোলিক অবস্থানে ধরা পড়া নমুনা। এদের প্রজাতি এক, শুধু ঠিকানা আলাদা।

কোরাল মাছের জন্ম হয় সাগরের কাছাকাছি মোহনার নোনা জলে

স্বাদের যে ফারাক ক্রেতারা খুঁজে পান, তার একটি বড় কারণ পানির লবণাক্ততা ও খাদ্যাভ্যাস। যে মাছ বহুদিন নদীর মিঠাপানিতে ছোট মাছ বা চিংড়ি খেয়ে বড় হয়েছে, তার মাংসের গঠন একরকম হয়; আর যে মাছ মোহনা বা সাগরের কাছাকাছি জীবন কাটিয়েছে, তার স্বাদ হয় অন্য রকম।

ইলিশের বেলাও ঠিক একই যুক্তি খাটে—পদ্মার ইলিশ আর সাগরের ইলিশের স্বাদ কেন আলাদা, তার ব্যাখ্যাও লুকিয়ে আছে এই লবণাক্ততা আর অভিবাসনের দূরত্বে। তবে লবণাক্ততার তারতম্যে মাছে চর্বির পরিমাণ ঠিক কতটা বাড়ে বা কমে, সেই নির্দিষ্ট মাত্রাটা এখনো কোনো সুনির্দিষ্ট গবেষণা দিয়ে প্রমাণ করা কঠিন। এটি এখনো পর্যবেক্ষণনির্ভর একটি ধারণা, চূড়ান্ত কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্ত নয়।

ছুরি মাছ কি বিদ্যুৎ তৈরি করতে পারে

যে মাছ বহুদিন নদীর মিঠাপানিতে ছোট মাছ বা চিংড়ি খেয়ে বড় হয়েছে, তার মাংসের গঠন একরকম হয়; আর যে মাছ মোহনা বা সাগরের কাছাকাছি জীবন কাটিয়েছে, তার স্বাদ হয় অন্য রকম।

আকারের ক্ষেত্রেও একটা পার্থক্য দেখা যায়। সাগর বা প্রশস্ত মোহনা থেকে ধরা পড়া কোরাল ৩-১৫ কেজি পর্যন্ত পূর্ণবয়স্ক আকারের হয়। কারণ, খোলা জলের বিশাল খাদ্যভান্ডার আর সাঁতরানোর বিস্তৃত পরিসর এদের দ্রুত বড় হতে সাহায্য করে। নদীর ভেটকি সাধারণত ছোট আকারেই বাজারে আসে, কারণ তখনো সেটি কিশোর বা মধ্যবয়সী দশায় থাকে। তবে ব্যতিক্রমও আছে—হাওর-বাঁওড়ের মতো বড় জলাশয়ে মাঝেমধ্যে বেশ বড়সড় ভেটকিও ধরা পড়ে।

এই মাছের একটি আশ্চর্য দিক হলো, বেশির ভাগ ভেটকি প্রথমে পুরুষ হিসেবেই পরিণত বয়সে পৌঁছায়। তারপর একটা নির্দিষ্ট বয়সের পর এদের মধ্যকার বেশ কিছু মাছ লিঙ্গ বদলে স্ত্রী মাছে রূপান্তরিত হয়! বিশেষ করে জলাশয়ে স্ত্রী মাছের সংখ্যা কমে গেলে এই লিঙ্গ রূপান্তরের হার বেড়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় প্রোট্যান্ড্রাস হারমাফ্রোডিটিজম। প্রকৃতির এই অদ্ভুত কৌশল মূলত প্রজনন-ভারসাম্য টিকিয়ে রাখারই একটি দারুণ উপায়।

হাওর-বাঁওড়ের মতো বড় জলাশয়ে মাঝেমধ্যে বেশ বড়সড় ভেটকিও ধরা পড়ে

বাজারে নামেরও একটা ফাঁদ আছে। ‘কোরাল’ শব্দটি দিয়ে সব সময় ভেটকিকে বোঝায় না। ‘কৈ কোরাল’ নামে সম্পূর্ণ ভিন্ন একটি মাছ রয়েছে, যার বৈজ্ঞানিক নাম Lobotes surinamensis। ভেটকির সঙ্গে এর দূরতম কোনো আত্মীয়তাও নেই। এর শরীর দুই পাশে চাপা এবং পোনা অবস্থায় এরা পানির ওপর এক দিকে কাত হয়ে ভাসে। তখন দেখতে অনেকটা ভাসমান শুকনো পাতার মতো লাগে বলে ইংরেজিতে এদের ডাকনাম লিফ ফিশ। মোহনায় এই মাছ প্রচুর ধরা পড়ে, আর নাম শুনে অনেকেই একে ভেটকির জাতভাই ভেবে বসেন।

চিতল মাছ কি সত্যিই জীবন্ত জীবাশ্ম

কোরাল শব্দটি দিয়ে সব সময় ভেটকিকে বোঝায় না। কৈ কোরাল নামে সম্পূর্ণ ভিন্ন একটি মাছ রয়েছে, যার বৈজ্ঞানিক নাম Lobotes surinamensis। ভেটকির সঙ্গে এর দূরতম কোনো আত্মীয়তাও নেই।

আসল ভেটকি বা কোরাল চেনার সবচেয়ে সহজ উপায় হলো, এদের নিচের চোয়াল ওপরের চোয়ালের চেয়ে একটু সামনের দিকে এগিয়ে থাকে, পিঠের দিকটা সবুজাভ ধূসর হয় এবং পেট হয় রুপালি চকচকে।

চাষের জগতে এই লবণ সহ্য করার ক্ষমতাই ভেটকিকে যেন সোনার ডিম পাড়া হাঁস বানিয়ে দিয়েছে। সাতক্ষীরা-খুলনা-বাগেরহাটের লোনাপানির ঘেরে চিংড়ির পাশাপাশি ভেটকি চাষ এখন বেশ লাভজনক একটি ব্যবসা। কারণ, একই জলাশয়ে এই দুটি প্রজাতি দিব্যি একসঙ্গে টিকে থাকতে পারে। রপ্তানির বাজারেও বারামুন্ডি নামে ইউরোপ আর মধ্যপ্রাচ্যে এর কদর দিন দিন বাড়ছে।

মাছওয়ালার কাছে অবশ্য এত জীববিজ্ঞানের হিসাব পৌঁছায় না। সে শুধু জানে, মেঘনার মাছ এক দামে বিক্রি হয় আর মোহনার মাছ বিক্রি হয় আরেক দরে। ক্রেতারাও পাতে তুলে স্বাদের পার্থক্যটা টের পান, কিন্তু তার পেছনের কারণ খুঁজতে যান না। অথচ একটু তলিয়ে দেখলে বোঝা যায়, দুটোই একই মাছ, একই কঙ্কাল—শুধু যাত্রাপথে তাদের পানির ঠিকানাটা বদলে গেছে!

লেখক: সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

সূত্র: এক্সপার্ট বাংলাদেশ ট্রেডিং, বিএফডিসি অনলাইন ফিশ ও ফিশ ফার্মিং বিডি

কই মাছ পানি ছাড়াও অনেক সময় বেঁচে থাকে কীভাবে

অক্টোবর ২৬, ২০২৬
সৌদি আরবে বিচারকেরা কেন এত মৃত্যুদণ্ডের রায় দেন
সৌদি আরবে বিচারকেরা কেন এত মৃত্যুদণ্ডের রায় দেন

সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও সৌদি আরব মৃত্যুদণ্ড কার্যকরের বৈশ্বিক তালিকার শীর্ষে

অক্টোবর ২৬, ২০২৬
নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষা কাল, কী জানা দরকার
নেতানিয়াহুর ভাগ্যপরীক্ষা কাল, কী জানা দরকার

ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক। তাঁদের ভোটদানের হারের ওপর নির্ভর করে নির্বাচনে তাঁরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অনেক গণতান্ত্রিক দেশের মতো ইসরায়েলে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা নেই।

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আগামীকাল মঙ্গলবার ভোট দেবেন ইসরায়েলিরা। তবে নতুন সরকার গঠনে কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা আরও বেশি সময় লেগে যেতে পারে। অনেকের মতে, ইসরায়েলের ৭৮ বছরের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর একটি। অনেক ইসরায়েলি এই নির্বাচনকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণভোট হিসেবে দেখছেন।

নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা। এবারের নির্বাচনে তিনি, তাঁর দল ও ক্ষমতাসীন জোট তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার চালানোর পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন। হামাসের হামলায় প্রায় ১২ শ মানুষ নিহত হয়। দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মিও করেছিল হামাস। এই হামলার জেরে গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারায়। ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা উপত্যকা। ইসরায়েলের এবারের নির্বাচনে এসব হামলা এবং ইরান যুদ্ধের প্রভাব পড়বে ভোটারদের সিদ্ধান্তে।

ইসরায়েলের নির্বাচনপদ্ধতি অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি দল অগ্রাধিকার অনুযায়ী প্রার্থীদের একটি তালিকা তৈরি করে। ভোটাররা একটি দল বা প্রার্থীতালিকা বেছে নেন। সবচেয়ে বেশি ভোট পাওয়া দলের নেতা দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। তবে তা স্বয়ংক্রিয়ভাবে হয় না। তাঁকে সরকার গঠন করতে হয়। দেশটির সংসদীয় পদ্ধতি জটিল। এতে ব্যাপক আলোচনা ও দর-কষাকষি করতে হয়।

নির্বাচন নিয়ে যা জানা দরকার, তা তুলে ধরা হলো—

নির্বাচনের দিন কী হয়, কারা ভোট দেয়

ইসরায়েলে নির্বাচনের দিন সরকারি ছুটি থাকে। স্কুল, সরকারি দপ্তর ও অনেক জনসেবা কার্যক্রম বন্ধ থাকে। দেশের বেশির ভাগ এলাকায় স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। শেষ হওয়ার কথা রাত ১০টায়। কিছু ছোট জনপদ, হাসপাতাল ও কারাগারে ভোট গ্রহণের সময় কিছুটা কম থাকে।

ভোটারদের নিবন্ধিত বাসস্থানের কাছাকাছি একটি ভোটকেন্দ্র নির্ধারণ করে দেওয়া হয়। তাঁরা শুধু সেই কেন্দ্রেই ভোট দিতে পারেন। তবে সেনাসদস্য, কারাবন্দীসহ কিছু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে।

ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থায় সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের নির্বাচন প্রতি চার বছরে একবার হয়।

ভোটার হিসেবে নিবন্ধিত ১৮ বছর বা তার বেশি বয়সী সব ইসরায়েলি নাগরিক ভোট দিতে পারেন। এ জন্য বৈধ পরিচয়পত্র দেখাতে হয়। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ইসরায়েলি পরিচয়পত্র ব্যবহার করা যায়। ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক। তাঁদের ভোটদানের হারের ওপর নির্ভর করে নির্বাচনে তাঁরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনেক গণতান্ত্রিক দেশের মতো ইসরায়েলে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা নেই। বেশির ভাগ নাগরিক বিদেশে থেকেও ভোট দিতে পারেন না।

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোটের নেতাদের ছবি দিয়ে প্রচারণা

ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থা কেমন

ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থায় সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন বণ্টন করা হয়। দেশটির ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের নির্বাচন প্রতি চার বছরে একবার হয়। তবে এর চেয়ে কম সময়ের ব্যবধানেও নির্বাচন হতে পারে। পার্লামেন্ট ভেঙে যাওয়ায় সর্বশেষ ২০২২ সালে দেশটিতে নির্বাচন হয়। সেটি ছিল তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচন।

পার্লামেন্টে জায়গা পেতে কোনো দলকে মোট বৈধ ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়। এবারের নির্বাচনে প্রায় ১০টি দল এই ন্যূনতম সীমা পার করতে পারে বলে।

ইসরায়েলিরা একটি দলের প্রার্থীতালিকার পক্ষে একটি ভোট দেন। সারা দেশে কোনো দল যত শতাংশ ভোট পায়, সেই অনুপাতে আসন পায়। তবে পার্লামেন্টে জায়গা পেতে কোনো দল বা প্রার্থীতালিকাকে মোট বৈধ ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়। এবারের নির্বাচনে প্রায় ১০টি দল এই ন্যূনতম সীমা পার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ৪ নভেম্বরের মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে।

সরকার কীভাবে গঠিত হয়

ইসরায়েলে কোনো একক দল কখনো সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি। ফলে দলগুলোকে সংসদীয় জোট করতে হয়। দলীয় নেতারা অন্তত ৬১ জন আইনপ্রণেতাকে নিয়ে সরকার গঠনের জোট করার চেষ্টা করেন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার সাত দিনের মধ্যে প্রেসিডেন্ট সংসদীয় জোটগুলোর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের প্রেসিডেন্টের ভূমিকা মূলত আলঙ্কারিক।

ইসরায়েলের এবারের নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণভোট হিসেবে দেখছেন। গাজা এবং ইরান যুদ্ধের প্রভাব ভোটারদের সিদ্ধান্তে পড়বে

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নেসেটের একজন সদস্যকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। সাধারণত সবচেয়ে বেশি আসন পাওয়া দল বা জোটের নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়। এরপর অন্য জোটগুলোর সঙ্গে আলোচনা ও জোট গড়ে সরকার গঠনের জন্য ওই প্রার্থী ২৮ দিন সময় পান। নেসেটে আস্থা ভোটে সেই সরকারের অনুমোদন পেতে হয়। দায়িত্ব পাওয়া ব্যক্তি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারেন।

সৌদি আরবে মৃত্যুদণ্ড: দেশটির আইন কী বলে, আদালতে কী ঘটে

প্রথম চেষ্টা ব্যর্থ হলে প্রেসিডেন্ট দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বা জোটের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। তিনিও সরকার গঠনের চেষ্টার জন্য ২৮ দিন সময় পান। দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্টকে তৃতীয় একজন প্রার্থীকে সুযোগ দেওয়ার অনুরোধ করতে পারেন। এই প্রার্থী সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পান। সেই চেষ্টাও ব্যর্থ হলে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

অতীতে সরকার গঠনে ২০ থেকে ১০০ দিন পর্যন্ত সময় লেগেছে। আর নির্বাচনের পর ৫০ দিনের কম সময়ে কোনো সরকার শপথ নেয়নি।

সরকার গঠনের দায়িত্ব পাওয়া নেতা একটি সরকার ও তার নীতিগত কর্মসূচি প্রস্তাব করতে পারেন। নেসেটে সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষের চেয়ে বেশি ভোট পড়লে সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়। ওই নেতা হন প্রধানমন্ত্রী। আইন অনুযায়ী, সংখ্যালঘু সরকারও গঠন করা যায়। সে ক্ষেত্রে সরকারের পক্ষে যত ভোট পড়বে, বিপক্ষে তার চেয়ে কম ভোট পড়তে হবে। তবে নির্বাচনের পর গঠিত সরকারগুলো প্রায় সব সময়ই নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা পেয়েছে। অর্থাৎ অন্তত ৬১ জন সদস্যের সমর্থন পেয়েছে।

ইসরায়েলের নির্দলীয় গবেষণাপ্রতিষ্ঠান ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অতীতে সরকার গঠনে ২০ থেকে ১০০ দিন পর্যন্ত সময় লেগেছে। আর নির্বাচনের পর ৫০ দিনের কম সময়ে কোনো সরকার শপথ নেয়নি।

প্রধান প্রতিদ্বন্দ্বী কারা

নির্বাচনের আগের সপ্তাহে বিভিন্ন জনমত জরিপে ভিন্ন ভিন্ন ফলের আভাস পাওয়া গেছে। ইসরায়েলের স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রাজনৈতিক গবেষণা বিভাগের প্রধান আসাফ শাপিরা এ কথা বলেছেন। তাঁর মতে, এটি ‘রাষ্ট্রবিজ্ঞানীদের জন্য খুবই সমস্যার’।

অনেক ইসরায়েলি এই নির্বাচনকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণভোট হিসেবে দেখছেন। নেতানিয়াহু, তাঁর লিকুদ পার্টি ও কট্টর ডানপন্থী মিত্রদের সঙ্গে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা অনেকটাই নিশ্চিত। সাবেক সেনাপ্রধান আইজেনকটের ইয়াশার পার্টি নেতানিয়াহুর জোটের নেতৃত্ব দিচ্ছে। তিনিই নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

অক্টোবর ২৬, ২০২৬
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর

মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০টি পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
ছেলের মৃত্যুর খবরের ২০ মিনিট পর জানলেন, নাতনিও নেই
ছেলের মৃত্যুর খবরের ২০ মিনিট পর জানলেন, নাতনিও নেই

মুঠোফোনে প্রথমে খবর পান, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। ২০ মিনিট আবার ফোন করেন একজন। বলেন, তাঁর দেড় বছর বয়সী নাতনিও আর বেঁচে নেই। পরপর দুটি মৃত্যুসংবাদ শুনে বাক্‌রুদ্ধ হয়ে পড়েন আবদুস সাত্তার (৬৫)। ছেলে আর নাতনির জন্য এখন তাঁর আহাজারি থামছেই না।

আবদুস সাত্তারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদে। গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলে মো. দেলোয়ার (৩১) ও দেড় বছর বয়সী নাতনি ওয়াসিফা জান্নাতের। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন দেলোয়ারের স্ত্রী রেশমী আক্তার।

দেলোয়ার ও তাঁর মেয়ে ওয়াসিফার মৃত্যুতে দিনরাত আহাজারি চলছে তাঁদের বাড়িতে। বিলাপ করতে করতে দেলোয়ারের মা কামরুন্নাহার বেগম (৫৫) কিছু সময় পরপর জ্ঞান হারাচ্ছেন।

গতকাল রোববার দুপুরে মলেয়াবাদ গ্রামের বাড়িটিতে গিয়ে দেখা যায়, দূর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। দুর্ঘটনায় নিহত দেলোয়ারের ঘরে শোকাহত স্বজন ও প্রতিবেশীদের ভিড়। দেলোয়ারের বাবা আবদুস সাত্তার ও মা কামরুন্নাহারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। তবে কিছুতেই দুজনের আহাজারি থামছে না। কান্না করতে করতে বারবার ছেলে ও নাতনির কথা বলছিলেন দুজন।

আহাজারি করতে করতেই আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘মোবাইলে কল দিয়ে একজন প্রথমে দুর্ঘটনার বিষয়টা জানাইছে। বলছে, আমার ছেলে মারা গেছে। আমরা সেখানে ছুটে যাচ্ছিলাম। ২০ মিনিট পর আবার ফোন এল। বলল, আমার নাতনিটাও আর বেঁচে নেই। বউমাকেও হাসপাতালে ভর্তি করা হইছে।’

চোখের পানি মুছতে মুছতে আবদুস সাত্তার বলেন, ‘আমার বউমা তার স্বামী-মেয়েকে হারাল। তাকেও আইসিইউতে রাখছে। জানি না, কী হয়। এভাবে ছেলে-নাতনিকে ফেলে আমরা কীভাবে থাকব।’

দুর্ঘটনায় নিহত দেলোয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার রাতে স্ত্রী রেশমি আক্তার, দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতকে নিয়ে অটোরিকশায় করে স্থানীয় কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি মেলায় যাচ্ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনায় নিহত দেলোয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার রাতে স্ত্রী রেশমি আক্তার, দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতকে নিয়ে অটোরিকশায় করে স্থানীয় কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি মেলায় যাচ্ছিলেন। দেলোয়ারের এক বন্ধুর পরিবারও সঙ্গে ছিল। অটোরিকশাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে সেখানে একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেলোয়ারের। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী ও মেয়েকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেয়ে ওয়াসিফাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ারের স্ত্রী রেশমি আক্তার বর্তমানে নগরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মায়ের সঙ্গে ওয়াসিফা জান্নাত

দুর্ঘটনার পর গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর পর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে সাতকানিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এ ছাড়া লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন। বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এ সময় পুলিশের একটি শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছিনিয়ে নেওয়া শটগান উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পরদিন শনিবার মামলা করেছেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অক্টোবর ২৬, ২০২৬
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা আজ তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৬, ২০২৬
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। তবে, গত দুই বছর ধরে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির সকল গবেষণা কার্যক্রম।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
যবিপ্রবিতে নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
যবিপ্রবিতে নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবীন শিক্ষকদের শিক্ষাদান, গবেষণা ও পেশাগত দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
সাভারে গোডাউনে চুরি, গ্রেপ্তার ৪
সাভারে গোডাউনে চুরি, গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
খুলনায় সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা
খুলনায় সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

আয়ের সঙ্গে অসংগতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে খুলনায় পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ অক্টোবর) দুদকের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়।

অক্টোবর ২৬, ২০২৬
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দলটি (বিএনপি) গণতন্ত্রের কথা বললেও ক্ষমতায় গিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পথে হাঁটছে।

অক্টোবর ২৬, ২০২৬
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।

অক্টোবর ২৬, ২০২৬
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৬, ২০২৬
গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ১৮
গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ১৮

গোপালগঞ্জে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা চিতা বাঘের আক্রমণে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বাঘটিকে নিরাপদে উদ্ধারে ঢাকা ও রংপুর থেকে বন বিভাগের দুটি বিশেষ টিম কাজ করছে।

অক্টোবর ২৬, ২০২৬