সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
একই আঙিনায় মসজিদ ও মন্দির। একপাশে শোনা যায় আজানের সুর, অন্যপাশে উলুধ্বনি আর ঢোলের শব্দে জমে ওঠে পূজা-অর্চনা। দুই উপাসনালয়ের মাঝে দেয়ালের দূরত্ব মাত্র তিন ফুট! ধর্ম আলাদা, প্রার্থনার ধরণ ভিন্ন, তবু নেই কোনো দ্বন্দ্ব-সংঘাত।
মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...
মন্ত্রিত্বের শুরুতে জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেটভুক্ত করা, তাদের কবর সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার মতো বিষয় নিয়ে আলোচনায় ছিলেন ইশরাক হোসেন...
ট্রাম্প লেখেন, জেলেনস্কির কোনো পরোয়া নেই। তিনি এই যুদ্ধ শেষ করতে চান না, সম্ভবত তিনি কখনোই তা চাননি...
মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা জালের বাজারমূল্য ২৫ কোটি...
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন...
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

আলোচক:

মো. জালালউদ্দিন শিকদার

শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

সঞ্চালক:

শামসউজজোহা

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের ভেতর দিয়ে যাওয়া ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কে দিনের বেলায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে একদল ডাকাত। আজ সোমবার সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন। এগুলোর বেশির ভাগই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। শতাধিক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীদের ভাষ্য, মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। পরে তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। একাধিক ভুক্তভোগীর দাবি, কয়েক ঘণ্টা ধরে এভাবে লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের টহল ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার প্রথম আলোকে বলেন, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাঁদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের গহিন বনাঞ্চল এলাকায় টহল জোরদার করা হয়েছে। তবে মোট কতটি যানবাহনে লুটপাট হয়েছে, তা তিনি নিশ্চিত করতে পারেননি ওসি।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম বলেন, সোমবার দুপুর ১২টার দিকে তিনি আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। সঙ্গে ছিল ১ লাখ ২০ হাজার টাকা। হিমছড়ি ঢালায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর দুজনকে পাশের জঙ্গলে নিয়ে মারধর করা হয়। তাঁদের শরীর তল্লাশি করে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ডাকাতদের মারধরে আহত দুই মোটরসাইকেল আরোহী

রবিউল ইসলামের ভাষ্য, প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতেরা ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রীকে জিম্মি করে লুটপাট চালায়। বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করলেও কাউকে আটক করতে পারেনি। ঘটনার সময় সড়কে পুলিশের টহল ছিল না বলেও অভিযোগ করেন তিনি।

আরেকটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিম বলেন, তাঁরা তিনজন একটি অটোরিকশায় করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। পথে সশস্ত্র ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের জঙ্গলে নিয়ে মারধর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়।

ক্ষোভ প্রকাশ করে আবদুল হাকিম বলেন, এ সড়কে প্রায়ই লুটপাটের ঘটনা ঘটে। অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনাও অহরহ ঘটছে। অথচ যাত্রীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেই।

ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেকও ডাকাতির শিকার হয়েছেন। তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ঈদগাঁও থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছালে অটোরিকশাটি ডাকাতদের কবলে পড়ে। এ সময় তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। জীবন বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের ভাষ্য, সোমবার সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় এ সড়কে লুটপাট চালানো হয়। দুই দফায় আড়াই ঘণ্টার মতো ডাকাতি চলে। তাঁদের দাবি, অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের যাত্রীরা এ সময় ডাকাতের কবলে পড়েন।

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ১০ দিনে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১২৬টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। এসব ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৭টি।

আজ সোমবার সন্ধ্যা সাতটার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর আগের দিন রোববার সন্ধ্যায় দেওয়া তথ্যে ১১৮টি ফ্লাইটে চলাচলে বিঘ্নের কথা জানানো হয়েছিল। তখন ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২।

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২০টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৪টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

১০ অক্টোবর থেকে সৌদি আরবে দফা দফায় হামলা চালাচ্ছে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশটিতে যাতায়াতের ক্ষেত্রে অন্যান্য দেশের মতো ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি যাত্রীরাও। এর আগে বাংলাদেশ থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করার পাশাপাশি মদিনা রুটে বড় উড়োজাহাজ ব্যবহার করে আসনসংখ্যা বাড়িয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। অন্যদিকে দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে চালুর পরিকল্পনা রয়েছে, তবে তা সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে। এ ছাড়া রিয়াদগামী বেসরকারি ইউএস–বাংলা এয়ারলাইনসের ফ্লাইট ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা রয়েছে।

রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য অন্যতম বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, ৯ বছরে যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৪৬ কোটি পাউন্ড (প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা) সহায়তা দিয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে দুর্গাপূজা দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সারাহ কুক।

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, মিয়ানমারের পরিস্থিতি যখন ভালো হবে, তখন রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন জানিয়ে সারাহ কুক বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে।’

কুমুদিনীতে দুর্গাপূজা দেখতে এসে নিজের উচ্ছ্বাসের কথা জানান যুক্তরাজ্যের হাইকমিশনার। তিনি বলেন, ‘এখানে এটি আমার তৃতীয় সফর। এখানকার চমৎকার সব আয়োজন দারুণ উপভোগ করছি।’

এর আগে সারাহ কুক বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান। কুমুদিনী লাইব্রেরিতে চা–চক্র শেষে কমপ্লেক্সের রেস্টহাউসে যান তিনি। সেখান থেকে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। তিনি বজরা নৌকায় চেপে লৌহজং নদের উত্তর পার থেকে দক্ষিণ পারে যান। এ সময় সুইজারল্যান্ডের উপমিশন প্রধান দীপক এলমারও নৌকায় ছিলেন।

নৌকা থেকে নেমে দুজন পূজামণ্ডপের সামনে আশানন্দ হলে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁদের স্বাগত জানান। এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা, শম্পা সাহা ও প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত ছিলেন।

অতিথিরা আশানন্দ হলে বসে পূজামণ্ডপের সামনে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন।

ময়মনসিংহে সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ডিলার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন একজন সংসদ সদস্যের ভাই ও মামা। এ ছাড়া ধান-চালের ব্যবসায়ী ও খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারও সারের ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রক্রিয়ায় আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য ও নেতারা।

জেলার বিভিন্ন উপজেলায় সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে গত কয়েক দিনে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ ৯ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, ‘হালুয়াঘাট ও ধোবাউড়ার কিছু ইউনিয়নসহ বিভিন্ন উপজেলার কিছু ইউনিয়নে ফ্যাসিস্টের দোসরদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ফ্যাসিস্টের দোসরদের নাম স্থানীয় প্রশাসন ১ নম্বর ক্রমিকে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল পর্যায়ে কথা বলে জেনেছি, স্থানীয় প্রশাসন যাদের নাম ১ নম্বর ক্রমিকে পাঠিয়েছে, মন্ত্রণালয় নীতিগতভাবে তাদেরই ডিলার নিয়োগ দিয়েছে। কোন প্রক্রিয়ায় তাদের নাম ১ নম্বরে গেল?’

অনিয়মের পাশাপাশি সংসদ সদস্যের ভাই ও স্বজনের ডিলারশিপ পাওয়া প্রসঙ্গে ময়মনসিংহ জেলা পরিষদের বর্তমান প্রশাসক সৈয়দ এমরান সালেহ গতকাল সোমবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যের আত্মীয়স্বজন হলেই তাঁরা ব্যবসা-বাণিজ্যের সুযোগ পাবেন না, এমন নয়। তাঁরা যোগ্য হলে এবং তাঁদের চেয়ে যোগ্য কেউ না থাকলে বিষয়টি ভিন্ন। যদি এর ব্যত্যয় হয় তাহলে সেটি অবশ্যই বিবেচনা করা হবে। তিন মাস পর তো পুনর্বিবেচনার সুযোগ আছে।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সারের ডিলার নিয়োগে যেখানে যেখানে অনিয়ম হয়েছে, সেখানে আমরা আহ্বান জানিয়েছি তদন্তপূর্বক পুনর্বিবেচনার জন্য। আমি শুনেছি সরকার সে ব্যাপারে তদন্ত করছে।’

ময়মনসিংহ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট জেলার ১৪টি উপজেলার ১৪৫টি ইউনিয়নে ১৫৬ জন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ জন্য আবেদন জমা পড়ে ১ হাজার ৭৪৪টি। যাচাই-বাছাই শেষে ৯ অক্টোবর কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার সার ডিলারদের তালিকা প্রকাশ করা হয়। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ এবং সারসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের ভিত্তিতে তালিকাটি চূড়ান্ত করা হয়। নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিলারশিপ প্রথমে অস্থায়ীভাবে দেওয়া হয়েছে। তিন মাস পর্যবেক্ষণের পর সন্তোষজনক বিবেচিত হলে তা স্থায়ী করার কথা রয়েছে।

সৈয়দ এমরান সালেহ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবসংসদ সদস্যের আত্মীয়স্বজন হলেই তাঁরা ব্যবসা-বাণিজ্যের সুযোগ পাবেন না, এমন নয়। তাঁরা যোগ্য হলে এবং তাঁদের চেয়ে যোগ্য কেউ না থাকলে বিষয়টি ভিন্ন। যদি এর ব্যত্যয় হয় তাহলে সেটি অবশ্যই বিবেচনা করা হবে। তিন মাস পর তো পুনর্বিবেচনার সুযোগ আছে।

তালিকা প্রকাশের পরই বিভিন্ন এলাকায় অনিয়মের অভিযোগ ওঠে। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ ৯ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে ডিলার নিয়োগে প্রশাসনের একাংশের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ তোলেন। তিনি লেখেন, ‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, তা আমি জানি।’

রাজনৈতিক নেতা-কর্মীরা মামলা-হামলার শিকার হবে, আর অর্থের বিনিময়ে সার ডিলারশিপ দেওয়া হবে—এমনটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এমপির ভাই ও মামা পেলেন ডিলারশিপ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের ভাই ও মামা সারের ডিলারশিপ পেয়েছেন। তালিকা অনুযায়ী গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নে মেসার্স এসএম এন্টারপ্রাইজের নামে ডিলারশিপ পেয়েছেন মো. মনিরুজ্জামান। তিনি সংসদ সদস্যের ছোট ভাই এবং দক্ষিণ গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

উস্থি ইউনিয়নে ডিলারশিপ পেয়েছেন সংসদ সদস্যের মামা মো. মনিরুজ্জামান। তাঁর প্রতিষ্ঠানের নাম জাহিদুল স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যার। অন্যদিকে যশরা ইউনিয়নে ডিলারশিপ পেয়েছে সেলিম ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সোহেল রানা গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। স্থানীয়ভাবে তিনি সংসদ সদস্যের চাচাতো শ্যালক পরিচয় দিয়ে বিভিন্ন কাজ করেন বলে অভিযোগ রয়েছে।

নিজের ভাই ও স্বজনেরা ডিলারশিপ কীভাবে পেলেন এমন প্রশ্নে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক ত্যাগ, ব্যবসায়িক যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও গোডাউন করার সক্ষমতা যাচাই করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার কোনো চাচাতো শ্যালক নেই। ভাই ও মামা তাঁদের যোগ্যতায় পেয়েছেন। সবচেয়ে নির্যাতিত লোকদের ডিলারশিপ দেওয়া হয়েছে, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সুবিধাবাদী।’

খুচরা ডিলার ও ধান ব্যবসায়ীর নিয়োগ নিয়েও প্রশ্ন

হালুয়াঘাট উপজেলার শাকুয়াই বাজারে মেসার্স সালমান ইসলামীয়া স্টোরকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক হোসাইন আহম্মদ সালমান আগে খুচরা সার ডিলার ছিলেন। অবৈধভাবে সার বিক্রির অভিযোগও আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

হোসাইন আহম্মদ সালমান বলেন, নতুন ডিলার নিয়োগের জন্য আবেদন করার পর কর্তৃপক্ষ তাঁকে যোগ্য মনে করায় নিয়োগ পেয়েছেন। নতুন ডিলারশিপ পাওয়ার আগে খুচরা ডিলারশিপ প্রত্যাহার করে টাকা তুলে নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তবে হালুয়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ওই খুচরা ডিলারের ডিলারশিপ বাতিল হয়নি। প্রত্যাহারের কোনো আবেদনও তাঁর কাছে জমা পড়েনি। খুচরা ডিলার থাকা অবস্থায় কীভাবে নতুন করে ডিলারশিপ পেয়েছেন, তা জেলা কর্তৃপক্ষ বলতে পারবে।

মোহাম্মদ আক্তারুজ্জামান, সংসদ সদস্য, ময়মনসিংহ-১০ (গফরগাঁও)রাজনৈতিক ত্যাগ, ব্যবসায়িক যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও গোডাউন করার সক্ষমতা যাচাই করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার কোনো চাচাতো শ্যালক নেই। ভাই ও মামা তাঁদের যোগ্যতায় পেয়েছেন। সবচেয়ে নির্যাতিত লোকদের ডিলারশিপ দেওয়া হয়েছে, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সুবিধাবাদী।

ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেন। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার এবং ধান-চালের ব্যবসায়ী।

ভাইটকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান বলেন, প্রকৃত সার ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও কীভাবে সাখাওয়াত হোসেনকে ডিলার নিয়োগ দেওয়া হলো, তা প্রশাসনের কাছে জানতে চান তাঁরা।

তবে নীতিমালা অনুযায়ী ডিলারশিপ পেয়েছেন বলে দাবি করেন সাখাওয়াত হোসেন। সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুরসহ বিভিন্ন উপজেলায় গত কয়েক দিনে একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন নিয়োগ না পাওয়া আবেদনকারী ও বিএনপি নেতারা। ডিলার নিয়োগে ‘অলিখিত বাণিজ্য’ হয়েছে বলে তাঁদের কেউ কেউ অভিযোগ করেন।

অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা

নীতিমালার বাইরে কাউকে নিয়োগের জন্য বিবেচনা করা হয়েছে—এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।

সংসদ সদস্যের স্বজনদের ডিলারশিপ পাওয়ার বিষয়ে জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, কে কার আত্মীয়, সেটি বিবেচ্য নয়; নীতিমালায় নির্ধারিত যোগ্যতার মানদণ্ড অনুসরণ করেই প্রতিবেদন পাঠানো হয়েছে। গড়ে প্রতিটি ইউনিয়নে ১২ থেকে ১৩ জন ডিলারশিপের জন্য আবেদন করেছেন। কিন্তু জেলা কমিটির সুপারিশ করার সুযোগ ছিল একজনের জন্য। এ কারণে অন্য আবেদনকারীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

সাতক্ষীরার দেবহাটায় শামীমের মৃত্যু কি রাষ্ট্রীয় আইন প্রয়োগের অনুপস্থিতি, নাকি এক সমান্তরাল আইনের উপস্থিতির ঘোষণা? নাকি আদতে রাষ্ট্রের অস্তিত্ব নাই হয়ে যাওয়ার ঘোষণা? কে অসুস্থ? শামীম, উসকানিদাতা নাকি রাষ্ট্র? নাকি আসলে আমাদের এই পুরো সমাজই এখন এক জটিল বিকৃতিতে অসুস্থ?

উলুধ্বনি, শঙ্খ আর ঢাকের বাদ্যে মহাষ্টমীতে মুখরিত ময়মনসিংহের পূজামণ্ডপগুলো। নগরের রামকৃষ্ণ মিশনে ঐতিহ্যবাহী কুমারী পূজায় ৬ বছরের সরসী চক্রবর্তীকে পূজিত করা হয় দেবী রূপে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ পদত্যাগের আনুষ্ঠানিক কারণ হিসেবে ব্যক্তিগত বা শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও কয়েকটি ঘটনায় দলীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত, অভ্যন্তরীণ মতপার্থক্য...
অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার ও নিরাপদে ভবন থেকে বেরিয়ে আসার সক্ষমতা বাড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে...
কুমিল্লা নগরীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিকে নিজের দাবি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। কুমিল্লা সিটি করপোরেশনের...
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, অপরাধী যে মতের, বর্ণের, ধর্মের কিংবা যত ক্ষমতাশালীই হোক; কাউকেই ছাড় দেওয়া হবে না...
‘আগামীকাল চাঞ্চল্যকর অপরাধের গডফাদারের তথ্য-প্রমাণ...।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণার পরদিনই গুলিতে নিহত হন নেত্রকোনার দুর্গাপুরের...
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় অটোরিকশা ছিনতাই ও এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় কথিত কিশোর গ্যাং ‘নুরু বাহিনী’র তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের...
তবে কীভাবে কোটি কোটি শিশুর মধ্যে এসব শেয়ার বিতরণ করা হবে, কারা এ সুবিধা পাবে কিংবা ঘোষণাটি বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে- তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি...
অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (অ্যাকোব) এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে...
বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।
মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?
বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।
শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।
দেশের ৪টি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৭টি প্রতিষ্ঠানকে আর্থিক ও আইনগত ঘাটতি নিরসন এবং সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালনের জন্য ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
একই আঙিনায় মসজিদ ও মন্দির। একপাশে শোনা যায় আজানের সুর, অন্যপাশে উলুধ্বনি আর ঢোলের শব্দে জমে ওঠে পূজা-অর্চনা। দুই উপাসনালয়ের মাঝে দেয়ালের দূরত্ব মাত্র তিন ফুট! ধর্ম আলাদা, প্রার্থনার ধরণ ভিন্ন, তবু নেই কোনো দ্বন্দ্ব-সংঘাত।
দুর্গাপূজা শেষে সাধারণত প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে, ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বণিকবাড়িতে এই রীতির ব্যতিক্রম দেখা যায়। সেখানে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। প্রতীকী দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ এবং এর পর থেকে মাসব্যাপী অনুষ্ঠিতব্য ‘কঠিন চীবর দান’ উৎসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ইসলামিক ফাউন্ডেশনের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। একইসঙ্গে বিদায় নিয়েছেন বর্তমান সচিব শেখ মুর্শিদুল ইসলাম।
বাগেরহাটে কয়লা পাচারের অভিযোগে সোমবার (১৯ অক্টোবর) সুন্দরবনের ভোলা নদী থেকে ২৩০ টন কয়লাবোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ।
২০২৬-২৭ অর্থবছরে দেশের কৃষি খাতের জন্য মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির দুটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।