ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ হোসেন

দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোপ্রযুক্তি গবেষক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান।

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ: আখতার
পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন আগামী বছরের শুরুতে: পানিসম্পদ মন্ত্রী

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সময় দেবেন, সে অনুযায়ী পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চ...

পদ্মা ব্যারেজ প্রকল্প উদ্বোধন আগামী বছরের শুরুতে: পানিসম্পদ মন্ত্রী
ত্রুটিপূর্ণ বিলের বিষয় এক সপ্তাহের মধ্যে সংসদ সদস্যকে অবহিত করার সুপারিশ

বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে এক সপ্তাহের মধ্যে ত্রুটির কারণ উল্লেখ করে লিখিতভাবে অবহিত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস...

ত্রুটিপূর্ণ বিলের বিষয় এক সপ্তাহের মধ্যে সংসদ সদস্যকে অবহিত করার সুপারিশ
চট্টগ্রামের বড়লোকদের বউরা খুবই দুশ্চিন্তায় আছেন, পরীমণির ফুল প্রসঙ্গে জয়

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে সেই ফুল পাঠিয়েছেন, তা প্রকাশ করেননি পরীমণি।

চট্টগ্রামের বড়লোকদের বউরা খুবই দুশ্চিন্তায় আছেন, পরীমণির ফুল প্রসঙ্গে জয়
ইলিয়াস আলী গুমের মামলায় তদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারি

এ মামলায় আসামি বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আদালতে হাজির করা হয়। অপর আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি হাজিরা দেন।

ইলিয়াস আলী গুমের মামলায় তদন্ত প্রতিবেদন ২৫ জানুয়ারি
সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালী সদর উপজেলায় সেনাবাহিনীর পোশাক পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি করা হয়েছে। এ সময় পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করেছে ডাকাত দ...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

একই নারীর সঙ্গে প্রেম, কুমিল্লায় মামাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভাগনে গ্রেপ্তার
একই নারীর সঙ্গে প্রেম, কুমিল্লায় মামাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ভাগনে গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে একই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিরোধে মামা মাসুদ মিয়াকে (৪০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাগনে মিলন মিয়া ওরফে শিপন মিয়ার (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১০টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোড়েরপাড় গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার সকালে অভিযুক্ত ভাগনেকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন গ্রামবাসী।

নিহত মাসুদ মিয়া কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি নিজ গ্রামে ভাঙারির ব্যবসা করতেন। অভিযুক্ত শিপন মিয়া একই উপজেলার কুরবানপুর গ্রামের আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে মাসুদ মিয়া তাঁর দোকানের পাশের একটি মুদিদোকানে গেলে শিপন তাঁকে সেখান থেকে ডেকে নিয়ে যান। দোকান থেকে কিছু দূরে গেলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিপন পালিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় পাঁচ বছর আগে মাসুদ মিয়ার স্ত্রী তিন সন্তান রেখে স্বামীকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি নিজের ভাঙারির দোকানেই রাত কাটাতেন। প্রায় দুই বছর আগে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের একটি গ্রামের দুই সন্তানের জননী এক বিধবার সঙ্গে মুঠোফোনে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

নিহত মাসুদ মিয়া

মাসুদের বড় ভাইয়ের স্ত্রী দেলোয়ারা বেগমের দাবি, বিষয়টি জানতে পেরে শিপন কৌশলে তাঁর মামার কাছ থেকে ওই নারীর মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। পরে তিনিও ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে মামা-ভাগনের মধ্যে বিরোধ তৈরি হয়।

পরিবারের দাবি, প্রায় ১৫ দিন আগে ওই নারীর সঙ্গে নিজের সম্পর্ক আরও গভীর করার উদ্দেশে৵ শিপন তাঁর মামার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তোলেন। বিষয়টি জানতে পেরে ২০ অক্টোবর শিপনকে মারধর করেন মাসুদ মিয়া। পরিবারের সদস্যদের ধারণা, এই বিরোধের জেরেই মাসুদ মিয়াকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহত মাসুদ মিয়ার বোন সুফিয়া বেগম আজ রোববার বিকেলে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেছেন।

এদিকে আজ সকালে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা শিপনকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আজ সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, একই নারীর সঙ্গে মামা-ভাগনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আনোয়ার হোসেন আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে চারটার দিকে বাঙ্গরা থানার পুলিশ সদস্যরা কসবা থানার কুটি ভাঙ্গানগর এলাকায় অভিযান চালিয়ে আসামি শিপনকে গ্রেপ্তার করে। পরে আসামির দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। নিহতের বোনের করা মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অক্টোবর ২৫, ২০২৬
ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে  ৮০ লাখ ভিউ
ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে ৮০ লাখ ভিউ

নাটকটি প্রচারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নাটকটি দেখেছেন ৫০ লাখ দর্শক। দুই দিনে নাটকটির ভিউ ৮০ লাখ ছাড়িয়ে গেছে।

অক্টোবর ২৫, ২০২৬
সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধার দাফন ঘিরে উত্তেজনা
সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধার দাফন ঘিরে উত্তেজনা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পিরোজপুরে দাফন ঘিরে উত্তেজনা

অক্টোবর ২৫, ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আগামীকাল সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী বুধবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে। আজ রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। পরে এটি দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী মঙ্গলবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি শুরু হতে পারে। পরদিন থেকে পরবর্তী দুই দিন দেশের বড় অংশজুড়ে বৃষ্টি হতে পারে।

অক্টোবর ২৫, ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অক্টোবর ২৫, ২০২৬
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে কার্ডের মাধ্যমে পরিশোধিত ডলার বা বিদেশি মুদ্রা পান বিক্রেতারা, সেই বিদেশি মুদ্রার ১৫ শতাংশ পর্যন্ত নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে তারা। নতুন এই সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ পর্যটকদের সেবা দেওয়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংক আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় নগদায়ন করতে পারবে। এর উদ্দেশ্য হলো বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করা।

নতুন এ সুবিধার ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় মেটানো সহজ হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার বাড়লে বিদেশি পর্যটকদের লেনদেন আরও সহজ হবে। তবে অর্জিত বৈদেশিক মুদ্রার ১৫ শতাংশের বেশি সংরক্ষণ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বিদেশিদের চাহিদা আছে এমন পণ্য ও সেবা বিক্রেতাদের ডলারের প্রয়োজন হয়। এর ফলে তারা বিক্রির অর্থ (যা সংরক্ষিত থাকবে) ডলার খরচ করতে পারবে। বিদেশিদের কাছে ডলারের পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ পাবে।

অক্টোবর ২৫, ২০২৬
পর্যটকশূন্য সাজেকে সংকটে ব্যবসায়ীরা
পর্যটকশূন্য সাজেকে সংকটে ব্যবসায়ীরা

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। আজ রোববারও সকাল থেকে সাজেক সড়কে যান চলাচল করেনি। পর্যটক না থাকায় ফাঁকা রিসোর্ট, কটেজ, হোটেল ও দোকানপাট। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ী ও কর্মচারীরা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

সাজেকের রুইলুই পাড়ার প্রধান সড়ক প্রায় জনশূন্য। বন্ধ দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে একটি চান্দের গাড়ি।

পাহাড়ের ঢালে বহুতল রিসোর্টের সামনে ফাঁকা পার্কিং। পর্যটক না থাকায় নিস্তব্ধ চারপাশ।

পাহাড়ের কিনারে ছনের চালার কটেজগুলো ফাঁকা পড়ে আছে। নেই অতিথিদের আনাগোনা।

অতিথি না থাকায় তারেঙ রিসোর্টের লবিতে অলস সময় কাটাচ্ছেন মালিক ও কর্মচারীরা।

পর্যটকশূন্য পড়ে আছে সাজেকের ‘পৌষী’ কটেজ।

পর্যটক না থাকায় রিসোর্টের সুইমিংপুল অব্যবহৃত পড়ে আছে। পানিতে জমেছে শেওলা।

সাজেকের বাঘাইহাট বাজারের অধিকাংশ দোকান বন্ধ।

রুইলুই এলাকার সড়কের পাশে সারি সারি রিসোর্ট ও আবাসিক ভবন। চারপাশে সুনসান নীরবতা।

যদি কোনো অতিথি আসে সে জন্য জুম্মবী রেস্টুরেন্ট আংশিক খুলে রেখেছেন মালিক।

সাম্পারি রিসোর্ট পার্কের সিঁড়িপথ ও বাগান ফাঁকা। কুয়াশামাখা পাহাড় দেখতে নেই কোনো পর্যটক।

গাছের নিচে বসে অলস সময় কাটাচ্ছেন স্থানীয় যুবক ও রিসোর্টকর্মীরা। পর্যটক না থাকায় অনিশ্চয়তায় তাঁদের দিন কাটছে।

পর্যটক না আসায় ব্যবসায়ীদের বাড়ছে লোকসান।

অক্টোবর ২৫, ২০২৬
১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি
১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি

১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি

অক্টোবর ২৫, ২০২৬
সাজেকে পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, হেডম্যানদের সাথে প্রশাসনের বৈঠক
সাজেকে পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, হেডম্যানদের সাথে প্রশাসনের বৈঠক

রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে হেডম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৫, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

অক্টোবর ২৫, ২০২৬
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'

আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।

অক্টোবর ২৫, ২০২৬
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?

ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।

অক্টোবর ২৫, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ

ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন।

অক্টোবর ২৫, ২০২৬
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় হিন্দু সম্মিলন সংঘ
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসায় হিন্দু সম্মিলন সংঘ

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং মন্দিরের জন্য আর্থিক অনুদান প্রদান করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অক্টোবর ২৫, ২০২৬
পবিপ্রবির সা‌বেক উপাচার্যসহ দুজনের বিরু‌দ্ধে মামলা কর‌বে দুদক
পবিপ্রবির সা‌বেক উপাচার্যসহ দুজনের বিরু‌দ্ধে মামলা কর‌বে দুদক

ক্ষমতার অপব‌্যবহার ক‌রে অবৈধ প্রক্রিয়ায় নি‌জে‌র ছে‌লে‌সহ লোকবল নি‌য়োগ দি‌য়ে‌ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সা‌বেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত।

অক্টোবর ২৫, ২০২৬
বিএনপি নেতা মশিউর রহমান গুমের মামলা: ৪ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
বিএনপি নেতা মশিউর রহমান গুমের মামলা: ৪ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক।

অক্টোবর ২৫, ২০২৬
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩
লালমনিরহাটে বাঘের আক্রমণে আহত ৩

লালমনিরহাটের হাতীবান্ধায় আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এলাকাবাসী ধাওয়া করে ওই বাঘ তাড়িয়েছেন।

অক্টোবর ২৫, ২০২৬
১৩ ডলারের চিকেন স্যান্ডউইচ এখন লেবাননের বিভাজনের প্রতীক
১৩ ডলারের চিকেন স্যান্ডউইচ এখন লেবাননের বিভাজনের প্রতীক

লেবাননের ধ্বংসাত্মক আর্থিক বিপর্যয়ের সাত বছর পর, একটি চিকেন স্যান্ডউইচকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কটি এমন এক গভীর বিভাজনকে সামনে নিয়ে এসেছে, যা একদিকে সেই সব মানুষকে চিহ্নিত করে যারা এখনো অবাধে খরচ করতে সক্ষম, আর অন্যদিকে তাদের, যারা কোনোমতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

অক্টোবর ২৫, ২০২৬
মানবপাচারের ‌বিষ‌য়ে খুতবায় ইমাম‌দের আলোচনার আহ্বান
মানবপাচারের ‌বিষ‌য়ে খুতবায় ইমাম‌দের আলোচনার আহ্বান

খুতবা ও ধর্মীয় আলোচনায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করতে ইমাম, আলেম ও ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

অক্টোবর ২৫, ২০২৬
শ্যামল দত্তসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
শ্যামল দত্তসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দমনে অন্য অনেকের মতো সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাও উসকানি দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়াও অপরাধ হিসেবে গণ্য। তদন্ত সংস্থা এ ঘটনায় তিন সাংবাদিকের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে। এরই মধ্যে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬