প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। রবিবার সকাল ৬টায় নিম্নচাপটির কেন্দ্র ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
খুতবা ও ধর্মীয় আলোচনায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করতে ইমাম, আলেম ও ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল...
লেবাননের ধ্বংসাত্মক আর্থিক বিপর্যয়ের সাত বছর পর, একটি চিকেন স্যান্ডউইচকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কটি এমন এক গভীর বিভাজনকে সামনে নিয়ে এসেছে, যা একদিকে সেই সব মানুষকে চিহ্নিত করে যারা এখনো অবাধে খরচ...
লালমনিরহাটের হাতীবান্ধায় আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এলাকাবাসী ধাওয়া করে ওই বাঘ তাড়িয়েছেন।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসবিরোধী আইনে...
ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় নিজের ছেলেসহ লোকবল নিয়োগ দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দমনে অন্য অনেকের মতো সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাও উসকানি দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে উসকানি...

সময় কত কিছুই না বদলে দেয়! একসময় যাঁরা ছিলেন সান্তিয়াগো বার্নাব্যুর নায়ক, তাঁদের কেউ এখন মাছ ধরেন, কেউ ফুটবলার তৈরির কারিগর। কেউ কোচিংয়ে নাম লিখিয়েছেন, কেউ ক্লাবের পরিচালনা পর্ষদে। আবার কেউ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো ফুটবল মাঠে ছুটে বেড়াচ্ছেন।
সময় বদলেছে, বদলেছেন জোসে মরিনিওও। তবে একটা জায়গায় যেন সময় থমকে আছে। সেই জায়গার নাম এল ক্লাসিকো।

২০১৩ সালের মার্চ। বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ডাগআউটে শেষবার দাঁড়িয়েছিলেন মরিনিও। সেদিন করিম বেনজেমা ও সের্হিও রামোসের গোলে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। বার্সার একমাত্র গোলটি করেছিলেন লিওনেল মেসি।

তারপর কেটে গেছে ১৩ বছরের বেশি। এই সময়ে কত ক্লাবের দায়িত্ব নিয়েছেন মরিনিও, কত প্রতিপক্ষের সঙ্গে লড়েছেন। কিন্তু বার্সেলোনার মুখোমুখি আর হননি। অবশেষে সেই অপেক্ষা শেষ হচ্ছে। আজ আবার এল ক্লাসিকোর ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন পর্তুগিজ কোচ। লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিপক্ষে এবার রিয়ালের সামনে ব্যবধান কমানোর চ্যালেঞ্জও।

কিন্তু ১৩ বছর আগের সেই রিয়াল দলটির কী হলো? মরিনিওর শেষ এল ক্লাসিকোর একাদশে থাকা ১১ ফুটবলার এখন কোথায়, কী করছেন?

এল ক্লাসিকোর ফল ঠিক করে দিতে পারে যে পাঁচ প্রশ্নের উত্তর

দিয়েগো লোপেজ: বিতর্ক থেকে কোচিংয়ে

মরিনিওর রিয়াল অধ্যায়ের অন্যতম বিতর্ক ছিল ইকার ক্যাসিয়াসকে সরিয়ে দিয়েগো লোপেজকে গোলপোস্টের দায়িত্ব দেওয়া। সেই লোপেজ চল্লিশ পেরিয়েও খেলেছেন। তিন বছর আগেও তাঁকে দেখা গেছে লা লিগায়। মাদ্রিদের ক্লাব রায়ো ভায়েকানোয় এক মৌসুম কাটিয়ে অবশেষে গ্লাভস তুলে রাখেন।

অবসরের পর আবার রিয়ালে ফেরেন লোপেজ। এবার কাস্তিয়া দলের গোলকিপিং কোচ হিসেবে। পরে মূল দলের গোলকিপিং কোচ সাময়িক নিষিদ্ধ হলে মরিনিও তাঁকে অস্থায়ীভাবে মূল দলের কোচিং স্টাফে নিয়ে আসেন।

একসময় যাঁকে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মরিনিও, সেই লোপেজই এখন তাঁর সহকারী!

সের্হিও রামোস: শেষ নাচের অপেক্ষা

সাবেক রিয়াল অধিনায়ক রামোস।

রামোসের বয়স চল্লিশ ছুঁইছুঁই। কিন্তু বুটজোড়া তুলে রাখার ইচ্ছা এখনো নেই। গত ডিসেম্বরে মেক্সিকোর মন্তেরেই ছাড়ার পর থেকে অবশ্য ক্লাবহীন এই কিংবদন্তি ডিফেন্ডার। তাঁর সম্ভাব্য গন্তব্য হতে পারে হেতাফে। ক্লাবটি এরই মধ্যে বিনা ট্রান্সফার ফিতে দানি কারভাহালকে দলে নিয়েছে। রামোসকেও নিতে আগ্রহী তারা।

হেতাফের সভাপতি আনহেল তোরেস রেডিও নাসিওনালকে বলেছেন, ‘সে আসতে পারে। কারণ, অনেক দিন ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছি। সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় সে আছে।’

রামোসের মতো ফুটবলারের ক্যারিয়ার নিশ্চয়ই নীরবে শেষ হওয়ার নয়। হয়তো অপেক্ষায় আছে শেষ কোনো চমক।

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

রাফায়েল ভারান: মাঠ থেকে পরিচালনা পর্ষদে

রামোসের রক্ষণসঙ্গী রাফায়েল ভারানের শেষটা অবশ্য সুখকর হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইতালির কোমোয় যোগ দিয়েছিলেন ফরাসি ডিফেন্ডার। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেই চোটের কারণে ক্যারিয়ার শেষ করতে হয় তাঁকে। তবে কোমো তাঁকে ছাড়েনি। অবসরের পর ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য করা হয় ভারানকে। তাঁর দায়িত্ব মূলত তরুণ ফুটবলারদের উন্নয়ন। নতুন দায়িত্ব নিয়ে ভারান বলেছিলেন, ‘মাঠ থেকে বোর্ডরুমে যাওয়া মানে আমার ফুটবলযাত্রার শেষ নয়। বরং এটা নতুন শুরু।’

১০ মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন পেপে

পেপে: ফুটবল ছাড়লেও ফুটবল তাঁকে ছাড়েনি

২০২৪ সালে অবসর নেন পর্তুগালের কিংবদন্তি ডিফেন্ডার পেপে। শেষ পাঁচ বছর খেলেছেন নিজের পুরোনো ক্লাব পোর্তোয়।

গত গ্রীষ্মে পেপেকে নিজের কোচিং স্টাফে নেওয়ার বিষয়ে কথা বলেছিলেন মরিনিও। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। মাঝেমধ্যে রিয়াল মাদ্রিদ কিংবদন্তিদের প্রীতি ম্যাচে দেখা যায় পেপেকে।

ফাবিও কোয়েন্ত্রাও: ফুটবল ছেড়ে সমুদ্রের মানুষ

এই একাদশের সবচেয়ে চমকপ্রদ গল্পটা সম্ভবত ফাবিও কোয়েন্ত্রাওয়ের। ফুটবল ছেড়ে কেউ কোচ হন, কেউ ধারাভাষ্যকার। কোয়েন্ত্রাও বেছে নিয়েছেন মাছ ধরা। এখন তিনি পুরোদস্তুর জেলে ও মাছ ধরার নৌকার মালিক। পারিবারিক ঐতিহ্য তাঁকে ফিরিয়ে নিয়েছে সমুদ্রে। ২০২১ সালে বলেছিলেন, ‘আমার বাবার নৌকা ছিল। তিনি মাছ ধরতেন। ছোটবেলায় আমিও তাঁর সঙ্গে যেতাম। আমার জীবন ছিল সমুদ্র, সমুদ্র আর মাছ ধরা। জানতাম, একদিন ফুটবল শেষ হবে। তখন জীবনের নতুন পথ খুঁজতে হবে। এই নৌকাতেই আমার সুখ।’

তবে নতুন জীবনেও বিতর্ক পিছু ছাড়েনি। ২০২৫ সালে অনুমোদনহীন ব্যবসা পরিচালনার অভিযোগে পর্তুগিজ কর্তৃপক্ষ ফাবিওর কাছ থেকে এক টনের বেশি ঝিনুকজাতীয় সামুদ্রিক খাবার জব্দ করে।

মাইকেল এসিয়েন: ঘানার প্রতিভা গড়ার কারিগর

ঘানার সাবেক মিডফিল্ডার মাইকেল এসিয়েন ২০২০ সাল থেকে ডেনমার্কের ক্লাব নর্ডসিয়াল্যান্ডের সহকারী কোচ। ক্লাবটির সঙ্গে ঘানার রাইট টু ড্রিম একাডেমির অংশীদারত্ব রয়েছে। এই একাডেমি থেকেই উঠে এসেছেন মোহাম্মদ কুদুস, সিমন আদিংগ্রা ও কালেব ইয়েরেঙ্কির মতো ফুটবলার। এসিয়েনের কাজ এখন ঘানাসহ বিভিন্ন দেশের তরুণ প্রতিভাদের তৈরি করা। একসময় নিজে মাঠের মধ্যমণি ছিলেন, এখন অন্যদের সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

লুকা মদরিচ: বয়স যেখানে শুধুই সংখ্যা

রিয়ালে ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি লুকা মদরিচের। তখন অনেকেই তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু মরিনিও আস্থা হারাননি। পরের গল্পটা তো ফুটবল ইতিহাসেরই অংশ। এক দশকের বেশি সময় রিয়ালে কাটিয়ে ২০২৫ সালে এসি মিলানে যোগ দেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। ইতালিয়ান সিরি ‘আ’তে প্রথম মৌসুমেই ৩০টির বেশি ম্যাচ খেলেছেন। ৪১ বছর বয়সেও মদরিচের থামার নাম নেই। তাঁর সমবয়সী কোচ রুবেন আমোরিম চলতি মৌসুমে মিলানের প্রথম সাতটি লিগ ম্যাচেই তাঁকে খেলিয়েছেন। মদরিচ যেন ফুটবলকে বোঝাচ্ছেন, বয়স কেবল ক্যালেন্ডারের হিসাব!

সেই ম্যাচে গোলের পর মদরিচ ও রামোসের উল্লাস।

হোসে কায়েখন: আলো থেকে আড়ালে

২০২৫ সালে স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব মারবেইয়ায় এক মৌসুম কাটিয়ে অবসর নেন হোসে কায়েখন। তবে ফুটবলের টান পুরোপুরি কাটাতে পারেননি। পরে নিজের শহরের ক্লাব পুয়ের্তো মোত্রিলে নিচের বিভাগের ফুটবলে অল্প সময়ের জন্য ফিরে আসেন এই উইঙ্গার। আপাতত অবশ্য প্রচারের আলো থেকে দূরেই আছেন।

এই ভিনিসিয়ুস আসল নাকি ‘নকল’

কাকা: ব্রাজিলের ডাগআউট কি ডাকছে

সাবেক রিয়াল মিডফিল্ডার কাকা

২০১৭ সালে ফুটবলকে বিদায় জানান ব্রাজিলের সাবেক ব্যালন ডি’অরজয়ী কাকা। এরপর ফিফার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। বর্তমানে যুক্ত আছেন ক্রীড়া বিপণনের সঙ্গে। তবে কোচ হওয়ার স্বপ্নও পুরোপুরি ছাড়েননি। এ বছর ইতালির গাজেত্তা দেল্লো স্পোর্তকে বলেছেন, ‘এখন ক্রীড়া বিপণনে কাজ করছি। ভবিষ্যতে কী আছে, কে জানে!’

কার্লো আনচেলত্তির ব্রাজিল দলের কোচিং স্টাফে যোগ দেওয়ার আলোচনাতেও নাম এসেছে কাকার। ২০২৫ সালে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘২০১৭ সালে খেলা ছেড়েছি। তারপর থেকেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ডে স্পোর্টস বিজনেস নিয়ে পড়েছি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনে কোচিং কোর্স করেছি। জাতীয় দল ও বিশ্বকাপের অভিজ্ঞতাও আছে। সুযোগ এলে ব্রাজিল জাতীয় দলের সেবায় ফিরতে প্রস্তুত।’

আলভারো মোরাতা: আবার দ্বিতীয় বিভাগে

মরিনিওর হাত ধরেই রিয়ালের মূল দলে উঠে এসেছিলেন আলভারো মোরাতা। এরপর জুভেন্টাস, চেলসি, আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন। গড়েছেন বেশ সমৃদ্ধ ক্যারিয়ার। কিন্তু সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন স্পেনের এই স্ট্রাইকার। গত মৌসুমে কোমোর হয়ে ৩০ ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন। এখন সেই কোমো থেকে ধারে খেলছেন লেগানেসে। ফলে ২০১২-১৩ মৌসুমে রিয়ালের কাস্তিয়া দলের হয়ে খেলার পর প্রথমবার স্পেনের দ্বিতীয় বিভাগে ফিরেছেন মোরাতা। লেগানেসের হয়ে এখনো গোল পাননি। সর্বশেষ ম্যাচে দুই হলুদ কার্ড দেখে মাঠও ছাড়তে হয়েছে তাঁকে।

করিম বেনজেমা: শেষ অধ্যায়ের অনিশ্চয়তা

২০১৩ সালের সেই এল ক্লাসিকোয় রিয়ালের প্রথম গোলটি করেছিলেন করিম বেনজেমা।

২০১৩ সালের সেই এল ক্লাসিকোয় রিয়ালের প্রথম গোলটি করেছিলেন করিম বেনজেমা। ১৩ বছর পর ফরাসি স্ট্রাইকারের ভবিষ্যৎই সবচেয়ে অনিশ্চিত। গত গ্রীষ্মে সৌদি আরবের আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে সমঝোতায় পৌঁছান বেনজেমা। কিন্তু এখনো ঝামেলাটা মেটাতে পারেননি। ক্লাবটির হয়ে ১৬ ম্যাচে করেছিলেন ১০ গোল। এরপর শোনা গেছে, শৈশবের ক্লাব লিওঁতে ফিরতে পারেন। কিন্তু ফরাসি ক্লাবটির ক্রীড়া পরিচালক মাতিয়ু লুই জাঁ সেই সম্ভাবনা বাতিল করে দেন।

বেনজেমা এখনো সৌদি প্রো লিগের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ। ফলে ইউরোপে ফেরার পথ সহজ নয়। বরং অবসরই হয়তো বেশি বাস্তবসম্মত বিকল্প।

এভাবেই ছড়িয়ে পড়েছেন মরিনিওর সেই একাদশের ফুটবলাররা। কেউ সমুদ্রে, কেউ বোর্ডরুমে, কেউ কোচিংয়ে, কেউ আবার শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায়। শুধু মরিনিও আবার ফিরে এসেছেন সেই পুরোনো যুদ্ধক্ষেত্রে। প্রতিপক্ষের নাম বার্সেলোনা, লড়াইয়ের নাম এল ক্লাসিকো।

দুই গোলে পিছিয়ে পড়েও হার না মানা অবিশ্বাস্য প্রত্যাবর্তন, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার যুদ্ধেও পিছিয়ে থেকে জয়! নাটকের পর নাটক সাজিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি।

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ বিকেলে ঢাকা পর্বের দ্বিতীয় ও শেষ দিনে ফুটবল দেখাল তার দুই ছবি। জয় দেখতে দেখতে নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি যখন হারের বিষাদে ডুবেছে, ঠিক তখন টাইব্রেকারের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে ওঠে কলসিন্দুর। আজই সকালে আঞ্চলিক সেমিফাইনালেও কলসিন্দুর জিতেছিল টাইব্রেকারে। এক দিনে জোড়া টাইব্রেকার জয়ের অনন্য অভিজ্ঞতা হলো কলসিন্দুরের।

আঞ্চলিক ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারেও শুরু থেকে পিছিয়ে ছিল কলসিন্দুর। কিন্তু ভাগ্যের লিখন না যায় খণ্ডন! কলসিন্দুরের প্রথম শটটি আটকে দেন নারায়ণগঞ্জ প্রমীলা একাডেমির গোলকিপার। কিন্তু জয়ের সামনে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের সুমি খাতুনের পঞ্চম শটটি ক্রসবারে লাগলে নতুন করে ম্যাচে ফেরে কলসিন্দুর। টাইব্রেকারের প্রথম পাঁচ শটে ৪-৪ সমতার পর শুরু হয় সাডেন ডেথ। সেখানেও যেন নাটকীয়তার শেষ নেই। দুই দলই পরপর ৫টি করে শটে গোল করেছে। এরপর নারায়ণগঞ্জের ছন্দপতন, তাদের ১১ নম্বর শটটি লাগে পোস্টে। সুযোগ হাতছাড়া করেননি কলসিন্দুরের লামিয়া আক্তার। তিনি গোল করতেই টাইব্রেকারে স্কোরলাইন দাঁড়ায় কলসিন্দুর ১০, নারায়ণগঞ্জ প্রমীলা ৯।

হারতে হারতে জয় ছিনিয়ে নেওয়ার মুহূর্তটা প্রাণভরে উপভোগ করলেন কলসিন্দুরের মেয়েরা।

অবিশ্বাস্য এই স্কোরলাইন যেন বিশ্বাসই হচ্ছিল না নারায়ণগঞ্জ প্রমীলার কোচ জাতীয় নারী দলের সাবেক খেলোয়াড় সুরভী আক্তারের। অনেকটা বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। অন্যদিকে হারতে হারতে জয় ছিনিয়ে নেওয়ার মুহূর্তটা প্রাণভরে উপভোগ করলেন কলসিন্দুরের মেয়েরা। তবে শেষ পর্যন্ত হারলেও নারায়ণগঞ্জ প্রমীলা একাডেমির খেলা প্রশংসা পেয়েছে উপস্থিত সবার। যেমন প্রশংসিত হয়েছে কলসিন্দুরের দুর্দান্ত প্রত্যাবর্তনও।

২-০ গোলে পিছিয়ে থাকা কলসিন্দুর যাঁর গোলে ২-১ করে আশা জাগায়, সেই ফরোয়ার্ড ঝুমুর আক্তার হন ম্যাচসেরা। তাঁর হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেন এই আয়োজনের টুর্নামেন্ট কমিটির সদস্য ও বাংলাদেশের সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী। ম্যাচসেরার পুরস্কার নিয়ে ঝুমুর ছিলেন উচ্ছ্বসিত, ‘দুই গোলে পিছিয়েও আমরা আত্মবিশ্বাস হারাইনি। বিশ্বাস ছিল ম্যাচে ফিরতে পারব। এরপর টাইব্রেকারের প্রথম শট মিস করার পরও বিশ্বাস ছিল জিতব। এই জয় আমাদের জন্য বিরাট প্রাপ্তি।’

কলসিন্দুরের মেয়েদের উল্লাস।

আজ সকালে রাজবাড়ীর গোয়ালন্দ ফুটবল একাডেমি ও কলসিন্দুর ফুটবল একাডেমির আঞ্চলিক সেমিফাইনালে নির্ধারিত ৭০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। এরপর সরাসরি টাইব্রেকারে গোয়ালন্দের প্রথম তিনটি শটই আটকে কলসিন্দুরকে জেতান তাদের গোলকিপার শরিফা আক্তার। অন্যদিকে কলসিন্দুর চারটি শট নিয়ে তিনটি গোল করে জয় ছিনিয়ে নেয় (৩-০)। ম্যাচসেরা কলসিন্দুরের গোলকিপার শরিফার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাকসুদা খন্দকার সুখী।

দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে ঢাকার সাভারের রিংকু ফুটবল একাডেমির মুখোমুখি হয় নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি। ২-০ গোলে সেই ম্যাচ জিতে আঞ্চলিক ফাইনালে ওঠে নারায়ণগঞ্জ প্রমীলা। দলের প্রথম গোলটি করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ফরোয়ার্ড সোহেলী শারমিন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও বাফুফের ম্যাচ কমিশনার নাহিদা আহমেদ।

রংপুরে শুরু হওয়া টুর্নামেন্টের ছয়টি অঞ্চলের সব কটি আঞ্চলিক পর্বের খেলা আজ ঢাকা পর্ব দিয়ে শেষ হলো। মাঝের সময়টাতে উত্তেজনা ছড়িয়েছে রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামে। এবার লড়াই সেরা আটের। ২৬ অক্টোবর দেশের সেরা আটটি নারী একাডেমি দল নিয়ে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে শুরু হবে চূড়ান্ত পর্ব।

শেয়ারবাজারে শেয়ারের তদারকি বা সার্ভেল্যান্সের কারণে যাতে বাজারে ভীতি না ছড়ায়, সে জন্য সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে অহেতুক সার্ভেল্যান্সের বদলে তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার সকালে ডিএসইর শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকসংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি ও ডিএসই সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কিছু কোম্পানির শেয়ারের বিষয়ে তদন্তের উদ্যোগে বাজারে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। এতে অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে বিনিয়োগ তুলে নেন; যার বড় ধরনের প্রভাব পড়ে বাজারের লেনদেন ও শেয়ারের দামে। কারণ, তদন্তের অংশ হিসেবে ডিএসইর পক্ষ থেকে বিভিন্ন ব্রোকারেজ হাউসে নানা ধরনের তথ্য চেয়ে দফায় দফায় চিঠি দেওয়া হয়। তথ্য চাওয়ার বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মাঝারি ও বড় বিনিয়োগকারীদের অনেকে নিজেদের গুটিয়ে নেন। এ অবস্থায় তদন্ত বা তদারকির নামে যাতে বাজারে আতঙ্ক না ছড়ায়, সেটি নিশ্চিত করতে চায় বিএসইসি। এরই অংশ হিসেবে ডিএসই শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির দুই কমিশনার, একাধিক নির্বাহী পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা।

বৈঠক সূত্রে জানা যায়, বিএসইসির পক্ষ থেকে বৈঠকে বলা হয়, বাজারে কারসাজি রোধে তদন্ত ও তদারকি অব্যাহত রাখা হবে। কিন্তু তদন্ত ও তদারকির নামে অযাচিত ভীতি ও আতঙ্ক ছড়ানো যাবে না। এ কারণে সুনির্দিষ্ট তথ্য-উপাত্তভিত্তিক তদন্ত ও তদারকি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিএসইসি। বড় ধরনের অনিয়ম ও কারসাজির ঘটনায় সংশ্লিষ্ট কারসাজিকারকের তথ্য সংগ্রহে কৌশলী ও ডেটানির্ভর হওয়ারও পরামর্শ দেওয়া হয়। তদন্তের নামে অহেতুক কোনো বিনিয়োগকারী যাতে হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে ডিএসইকে পরামর্শ দিয়েছে বিএসইসি। পাশাপাশি তদন্তের ক্ষেত্রে বাজারের বাস্তবতা ও বিনিয়োগকারীর সেন্টিমেন্টকে বিবেচনায় নেওয়ারও পরামর্শ দেওয়া হয়। এ ক্ষেত্রে চিঠি দিয়ে তথ্য সংগ্রহের বদলে সার্ভেল্যান্স সিস্টেম থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে কারসাজির প্রাথমিক তথ্য সংগ্রহের কথা বলা হয়। এরপর সেই তথ্য পর্যালোচনার পর কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন ও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সে ক্ষেত্রে ওই বিনিয়োগকারী সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করার বিষয়ে মতামত দিয়েছে বিএসইসি।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানায়, বর্তমান সার্ভেল্যান্স ব্যবস্থা নিয়ে বিএসইসির উদ্বেগের সঙ্গে একমত পোষণ করেন ডিএসইর শীর্ষ নেতৃত্বও। তাই এখন থেকে বাজারে তদারকি ও তদন্তের ক্ষেত্রে অহেতুক যাতে ভীতি বা আতঙ্ক না ছড়ায়, সেই বিষয়ে সতর্ক থাকার কথা জানান ডিএসইর নেতারা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে তদন্ত বা তদারকির নামে ঢালাও চিঠি দিয়ে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ভীতি ছড়ানো হয়েছে। এতে তদন্তের উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই বিএসইসির পক্ষ থেকে উদ্দেশ্যহীন তদন্তের বদলে সুনির্দিষ্ট তথ্যনির্ভর তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে। বিএসইসি বলেছে, তদন্তের নামে বাজারে ভীতি ছড়ানো যাবে না। তদন্তের উদ্দেশ্য যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আমরাও বিএসইসির এই উদ্বেগ ও পরামর্শের সঙ্গে একমত পোষণ করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ডিএসই।’

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কাছ থেকে জানা, তাঁদের জীবিকা নির্বাহে সহযোগিতা করা এবং সমাজে সব সৎ পেশার প্রতি সম্মান ও মানবিক মর্যাদার বার্তা ছড়িয়ে দেওয়া। উপকারভোগী তিনজন সিলেটের মাহমুদাবাদ এলাকার মুচি সম্প্রদায়ের বাসিন্দা।
বয়স তাঁদের জনপ্রিয়তার পথে বাধা নয়। ৯৬ বছর বয়সী গ্র্যান্ডমা দ্রোনিয়াকের অনুসারী দেড় কোটি, আর অন্য প্রবীণ নারীরাও ফ্যাশন, রান্না ও ঘর সামলানোর ভিডিও দিয়ে মন জয় করছেন তরুণদের

রাজধানীর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে হামলা, ভাঙচুরের পর এবার গুদামঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এ ছাড়া কাজ শেষে বাসায় যাওয়ার পথে প্রতিষ্ঠানটির একজন কর্মীকেও মারধরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এর আগে কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় করা মামলার বাদীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয় শুক্রবার রাতে। হুমকিতে বলা হয়, ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে।’ এ নিয়ে প্রতিষ্ঠানটিতে পাঁচ দিনের মধ্যে দুবার হামলা ও একবার আগুন দেওয়ার চেষ্টা করা হলো।

প্রত্যক্ষদর্শী ও এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রোববার ভোরে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত গুদামঘরের কাছে আসেন। একপর্যায়ে তাঁরা কাপড়ে পেট্রল ঢেলে গুদামঘরের পেছনের অংশে আগুন দেওয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। দুর্বৃত্তদের ধাওয়া করলে তাঁরা মোটরসাইকেল করে পালিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিকদার মেডিকেল কলেজসংলগ্ন এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। প্রথমে তাঁরা কার্যালয়ের আশপাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। পরে সন্ত্রাসীদের একটি দল দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেন। সন্ত্রাসীরা মুখোশ ও হেলমেট পরা ছিল। পরে গুদামে ঢুকে ক্যামেরা ও ডিভিআর (ফুটেজ সংরক্ষণের যন্ত্র) খুলে নেন। যাওয়ার আগে কার্যালয়ের আসবাব ভাঙচুর ও বেশ কয়েকটি ল্যাপটপ লুট করা হয়। ৩১ লাখ টাকার পণ্য লুট করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

রাতে লাশ ফেলার হুমকির পর শনিবার ভোরে কাভার্ডভ্যান ভাঙচুর করে সন্ত্রাসীরা

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে হামলা চালায়। প্রতিষ্ঠানটি দুই বছর আগে সিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয়। তবে এখন থেকে জমির ভাড়া শিকদার গ্রুপকে না দিয়ে ইমনকে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ২১ অক্টোবর এ জে আর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপক (এইচআর অ্যান্ড এডমিন) আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। পুলিশ এই ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। মামলা করায় শুক্রবার রাত ১১টার দিকে বাদী আফসার উদ্দিনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়। বাদীকে বলা হয় শনিবারের মধ্যে সমঝোতা না করলে তাঁর ‘লাশ পড়ে থাকবে’। এর কয়েক ঘণ্টা পর গতকাল শনিবার ভোরে আবার কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটির দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়। হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আফসার উদ্দিন।

‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ভাঙচুর

এক কর্মীকে মারধর

কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আগুনের চেষ্টার দুই ঘণ্টা পর আজ সকাল সাড়ে ৬টার দিকে কুরিয়ার সার্ভিসের এক কর্মী কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত তাঁর গতি রোধ করেন। এ জে আর কুরিয়ার সার্ভিসের কর্মী কি না জানতে চান। পরে মারধর করে তাঁর সঙ্গে থাকা একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নেওয়া হয়।

এ জে আর কুরিয়ারের ব্যবস্থাপক আফসার উদ্দিন প্রথম আলোকে বলেন, একের পর এক হামলা, ভাঙচুর ও হুমকির কারণে প্রতিষ্ঠানের কর্মীরা আতঙ্কে আছেন। কেউ কেউ ভয়ে কাজে আসছেন না। এর মধ্যে আবার একজন কর্মীকে মারধর করা হলো। তাঁরা কর্মীদের নিরাপত্তা ও বিচার চান।

‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’ বলে কুরিয়ার সার্ভিসের গুদামে ঢুকে ভাঙচুর-লুটপাট

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, আসামিরা টাকা নেওয়ার জন্যই ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। এই ধরনের হামলা ও ভাঙচুর ঠেকাতে পুলিশ চেষ্টা করছে। পাশাপাশি আসামি গ্রেপ্তার অভিযানও চলছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তার দুই আসামির তথ্যের ভিত্তিতে লুট হওয়া সিসিটিভি ক্যামেরার চারটি ডিভিআর (ফুটেজ সংরক্ষণের যন্ত্র) উদ্ধার করেছেন তাঁরা। শনিবার রাতে রায়েরবাজারের একটি মাঠের কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়।

২০০ মিটারে ০.০৩ সেকেন্ডের জন্য জাতীয় রেকর্ড ভাঙতে না পারার আক্ষেপ অবশ্য রয়ে গেছে তাঁর।
নারী উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজনের প্রশংসা করে সংসদ সদস্য সেলিনা সুলতানা ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী পহেলা নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত সাড়ে চার মাস সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। অন্যদিকে রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।
আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।
ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।
ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।
গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।
একজনের অভিনয় যাত্রা অন্যজনের জন্য অনুপ্রেরণা হতে পারে, কিন্তু তাই বলে তার জায়গা নেওয়া যায় না; এই ভাবনাতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুই ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইলের অধীনে স্থাপিত ‘প্রযুক্তি গ্রাম’-এর কার্যক্রম নিয়ে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই জানা যাবে ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট উঠছে কার মাথায়।
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মনোরঞ্জন রায় নামের এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বই পড়ার অভিজ্ঞতাকে বিশ্লেষণী পাঠ ও সমালোচনার চর্চায় উৎসাহিত করতে আয়োজিত ‘বুক রিভিউ প্রতিযোগিতা’র দ্বিতীয় আসরে ১০ জনকে পুরস্কৃত করেছে বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’।
চার দিনের সরকারি সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান-অফ নির্বাচনে ভোটাররা তাদের নতুন প্রেসিডেন্ট বেছে নিতে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।