সৌদি আরবে নিহত নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ বসাবে ইসি

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় মাঠপর্যায়ের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ বসাবে ইসি
ইমনের ফিফটি, ফিরলেন সাইফ-মিরাজও

এক প্রান্তে দাঁড়িয়ে থেকে চার চারটি উইকেট হারাতে দেখেছিলেন ওপেনার সাইফ হাসান। কঠিন সমীকরণের ম্যাচে দায়িত্বশীল ভূমিকায় দেখা গিয়েছিল সাইফকে।

ইমনের ফিফটি, ফিরলেন সাইফ-মিরাজও
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের অনেকেরই মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সৌদি সরকার। কিছুক্ষেত্রে মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও...

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?
যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি

জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধের বাস্তবসম্মত উপায় হতে পারে বর্তমান অবস্থানে সংঘাত থামিয়ে দেওয়া। এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আদায়ে উদ্যোগ নেবে কিয়েভ...

যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন, কূটনৈতিক সমাধান চান জেলেনস্কি
মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের দায়ে ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত...

মা ইলিশ ধরায় ৬ জেলের কারাদণ্ড
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে ২টি পদে ৯ জনকে নিয়োগ...

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন ফি ১১২ টাকা

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

পুজোর সাজে সাবেকি, না আধুনিক: মিমের আনারকলি, মন্দিরার বেনারসি, দীঘির কাঞ্চিপুরম, জয়ার সুতির শাড়ি কার লুক নজর কাড়ল সবচেয়ে বেশি
পুজোর সাজে সাবেকি, না আধুনিক: মিমের আনারকলি, মন্দিরার বেনারসি, দীঘির কাঞ্চিপুরম, জয়ার সুতির শাড়ি কার লুক নজর কাড়ল সবচেয়ে বেশি

পুজোর সাজ মানেই শাড়ি নয়, পোশাকের সঙ্গে গয়না, ফুল আর মেকআপের মেলবন্ধনও। কখনো ক্রিম রঙের আনারকলিতে স্নিগ্ধতা, কখনো কাঞ্চিপুরমে সাবেকিয়ানা।

অক্টোবর ২১, ২০২৬
সিঁদুরে রঙিন বিজয়া দশমী
সিঁদুরে রঙিন বিজয়া দশমী

শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী মানেই এক দিকে বিদায়ের বিষাদ, অন্য দিকে উৎসবের আনন্দ। দেবী বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। নারীরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন, মেতে ওঠেন নাচ-গানে। আনন্দঘন এ মুহূর্ত ক্যামেরাবন্দী করতেও ভোলেন না অনেকে। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে চোখের জলে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।

বিজয়া দশমীতে দেবী বিসর্জনের আগে পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারীদের সিঁদুর খেলা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির তালে সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা

বিদায়ের দিনে শুভকামনা জানিয়ে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন ভক্তরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা

সিঁদুরে রাঙা মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে শিশু। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা

সিঁদুর খেলার পাশাপাশি কাঁসা বাজিয়ে ও নেচে-গেয়ে দশমীর আনন্দ উদ্‌যাপন করছেন নারীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা

সিঁদুরের লাল রঙে বর্ণিল পূজামণ্ডপ। মালতীনগর বারোয়ারি সর্বজনীন দুর্গামণ্ডপ, বগুড়া

রঙিন মুহূর্তগুলো মুঠোফোনে ধরে রাখতে সিঁদুর খেলার ফাঁকে সেলফি তোলায় ব্যস্ত তরুণীরা। চেলোপাড়া শনি ও দুর্গামন্দির, বগুড়া

বিজয়া দশমীতে একে অপরের মুখে সিঁদুর মেখে শুভেচ্ছা বিনিময় করছেন ভক্তরা। করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুর

বিসর্জনের আগে দেবীর সামনে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করছেন নারী ভক্তরা। করুণাময়ী কালীবাড়ি মন্দির, রংপুর

আনুষ্ঠানিকতা শেষে জলে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে গণেশ ও লক্ষ্মীর প্রতিমা। টেকেরঘাট, টাঙ্গুয়ার হাওরপাড়, তাহিরপুর, সুনামগঞ্জ

অক্টোবর ২১, ২০২৬
পতেঙ্গার ঢেউয়ে ভাসে প্রতিমা, বুকে বাজে বিসর্জনের ব্যথা
পতেঙ্গার ঢেউয়ে ভাসে প্রতিমা, বুকে বাজে বিসর্জনের ব্যথা

ঢাকের শেষ বোল, শঙ্খধ্বনি আর চোখের জল মিশে যায় সমুদ্রের গর্জনে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে যতি পড়ে শারদীয় দুর্গোৎসবে। আনন্দের রেশ পেরিয়ে হৃদয়ে তখন শুধুই বিষাদ আর ফিরে আসার অপেক্ষা।

অক্টোবর ২১, ২০২৬
হুতিদের হামলার মুখে কি সৌদি ছাড়ছেন ধনীরা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া কেন বাড়ছে
হুতিদের হামলার মুখে কি সৌদি ছাড়ছেন ধনীরা, ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া কেন বাড়ছে

ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হামলার কারণে রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থাগুলোও হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে।

এ পরিস্থিতিতে সৌদি আরব ছাড়তে আগ্রহী ধনী ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নেওয়ার চাহিদা বৃদ্ধি পেয়েছে। উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ভাড়া নেওয়ার মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, এতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশের বেশি। পাশাপাশি যুদ্ধের ঝুঁকির জন্য বিমার (ওয়ার রিস্ক ইনস্যুরেন্স) খরচও অনেক বৃদ্ধি পেয়েছে।

চলতি মাসের হামলার কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ পরিচালনা বন্ধ করে দিয়েছে। এতে ভাড়া আরও বৃদ্ধি পেয়েছে।

ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান লাক্স জেটসের আলেকজান্ডার গ্রাহাম জানান, গত সপ্তাহে রিয়াদের উত্তরে আল-কাসিম বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জেনেভাগামী একটি ফ্লাইটের ভাড়া ছিল ৯৪ হাজার ইউরো। ফ্লাইটটি পরিচালনা করা হয় বোম্বার্ডিয়ার গ্লোবাল ‘৬০০০’ মডেলের একটি উড়োজাহাজ দিয়ে। দূরপাল্লার এই উড়োজাহাজে ১৪ জন যাত্রী বসতে পারেন। অথচ রিয়াদের প্রধান বিমানবন্দর বন্ধ হওয়ার আগে একই ধরনের ফ্লাইটের ভাড়া ছিল প্রায় ৬০ হাজার ইউরো।

গ্রাহাম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘উড়োজাহাজের প্রাপ্যতা কমে যাওয়ায় ভাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে যাঁরা এখনো উড়োজাহাজ ভাড়া নিতে রাজি আছেন, তাঁদের কিছুটা বেশি অর্থ দিতে হচ্ছে।’

আলেকজান্ডার গ্রাহাম, কর্মকর্তা, লাক্স জেটসউড়োজাহাজের প্রাপ্যতা কমে যাওয়ায় ভাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে যাঁরা এখনো উড়োজাহাজ ভাড়া নিতে রাজি আছেন, তাঁদের কিছুটা বেশি অর্থ দিতে হচ্ছে।

হুতি বিদ্রোহীদের একের পর এক প্রাণঘাতী হামলার পর ১০ অক্টোবর থেকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, গত রোববার (১৮ অক্টোবর) বিমানবন্দরটি আবার চালু হওয়ার কথা ছিল।

অবশ্য নিয়ন্ত্রক সংস্থাটি এ বিষয়ে নতুন কোনো তথ্য জানায়নি। উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ধারণা, বিমানবন্দরটি চালু হলেও স্বাভাবিক কার্যক্রম শুরু হতে সময় লাগবে।

উড়োজাহাজ চলাচলসংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাবে, হুতিদের হামলা শুরুর পর থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, এমন ৫ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। জার্মানির লুফথানসা ও ইতালির আইটিএ সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে। অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের মতো উড়োজাহাজ সংস্থাগুলো আগেই তাদের ফ্লাইট পিছিয়ে দিয়েছিল।

ব্যক্তিগত উড়োজাহাজ খাতের চারজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রিয়াদ ছাড়তে ইচ্ছুক ব্যক্তিরা আল-কাসিম বিমানবন্দর থেকে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া নিচ্ছেন। ছোট এই বিমানবন্দরটি রিয়াদ থেকে ২০০ মাইলের বেশি দূরে অবস্থিত।

অন্যদিকে যাঁদের ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়া করার সামর্থ্য নেই, তাঁদের কেউ কেউ প্রতিবেশী বাহরাইন বা কাতারে গিয়ে সেখান থেকে ফ্লাইট ধরছেন। সৌদি আরবে অবস্থানরত কয়েকজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

বিশ্বজুড়ে উড়োজাহাজের চলাচল সরাসরি পর্যবেক্ষণের অনলাইন সেবা প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সৌদি আরবের স্থানীয় উড়োজাহাজ সংস্থাগুলো আল-কাসিম থেকে দুবাই, কায়রো, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে।

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঠিক আগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন লোকজন। ভিডিও থেকে নেওয়া। ১০ অক্টোবর ২০২৬

বিষয়টি সম্পর্কে অবগত চারজন ব্যক্তি জানিয়েছেন, পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের রিয়াদে কর্মরত শীর্ষ কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। এ জন্য তারা ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। এসব কর্মকর্তাকে দুবাই কিংবা নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছে।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চলতি বছরের শুরুর দিকে ইরান যুদ্ধের পর যে মাত্রায় মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল, এবার তেমন পরিস্থিতি তৈরি হয়নি। ইরান যুদ্ধ শুরুর পরপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে কয়েক হাজার নয়, হাজার হাজার মানুষ চলে গিয়েছিল।

ওই সময় ইরান সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে প্রায় তিন হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল। সৌদি আরবে এখন পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে, তার তুলনায় ওই সংখ্যা অনেক বেশি। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের তুলনায় সৌদি আরবে পশ্চিমা প্রবাসীদের সংখ্যাও কম। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের প্রধান আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র।

হুতিদের হামলা শুরুর পর থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, এমন ৫ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার অনলাইন বাজারব্যবস্থা এন্টারজেটসের প্রতিষ্ঠাতা চার্লস রবিনসন জানান, সৌদি আরব থেকে ইউরোপগামী ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া দেড় লাখ ডলার পর্যন্ত উঠেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলোর ভাড়া পড়ছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ডলার।

রবিনসন বলেন, ‘সংঘাতের প্রভাব পড়েছে এমন বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ পরিচালনা করতে আগ্রহী প্রতিষ্ঠানের সংখ্যা কমে গেছে। আর যেসব প্রতিষ্ঠান এখনো এই বাজারে আছে, তারা বিষয়টি জানে। কিছু প্রতিষ্ঠান নিজেদের মতো করে বাড়তি ভাড়া আদায় করছে। কারণ, চাহিদা আছে, কিন্তু প্রতিযোগিতা নেই।’

বিষয়টি সম্পর্কে আরও বলেন, ব্যক্তিগত উড়োজাহাজে ভ্রমণকারী উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক প্রথমে মধ্যপ্রাচ্যের তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ কোনো এলাকায় যেতে চাইছেন। সেখান থেকে তাঁরা বাণিজ্যিক ফ্লাইটে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করছেন।

লাক্স জেটসের গ্রাহাম জানান, ইউরোপে যেতে ইচ্ছুক যাত্রীদের নিয়ে যেতে উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো খালি উড়োজাহাজও সৌদি আরবে পাঠাচ্ছে।

চার্লস রবিনসন, প্রতিষ্ঠাতা, এন্টারজেটসসৌদি আরব থেকে ইউরোপগামী ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া দেড় লাখ ডলার পর্যন্ত উঠেছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলোর ভাড়া পড়ছে ৩০ হাজার থেকে ৫০ হাজার ডলার।

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ভাড়া বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের যুদ্ধঝুঁকি বিমার জন্যও বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার প্রতিষ্ঠান ভিক্টরের সহপ্রধান নির্বাহী টবি এডওয়ার্ডস বলেন, ‘যুদ্ধঝুঁকি বিমার প্রয়োজন হলে খরচ অনেক বেড়ে যায়।’ তিনি জানান, প্রায় ১৮ আসনের বড় উড়োজাহাজগুলোর ক্ষেত্রে অতিরিক্ত ২০ হাজার ডলার পর্যন্ত খরচ হতে পারে। অন্যদিকে ৮ থেকে ১০ আসনের ছোট উড়োজাহাজের ক্ষেত্রে এই বাড়তি খরচ হতে পারে ৮ হাজার ডলার।

এন্টারজেটসের রবিনসন জানান, মধ্যপ্রাচ্যের কিছু ফ্লাইটে যুদ্ধঝুঁকি বিমার কারণে মোট খরচ ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সৌদি আরবে সরাসরি যাওয়া-আসার ফ্লাইটগুলোর ক্ষেত্রে এই বাড়তি খরচের হার কিছুটা বেশি।

তবে ইরান যুদ্ধের শুরুর দিকে যুদ্ধঝুঁকি বিমার খরচ যে পর্যায়ে উঠেছিল, এখনো তা সেখানে পৌঁছায়নি। ওই সময় একটি যাত্রার বিমা সুরক্ষার জন্যই বিমা কোম্পানিগুলো ৫০ হাজার ডলার পর্যন্ত আদায় করছিল।

মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে যাতায়াত এবং অঞ্চলটির অভ্যন্তরে ফ্লাইটের চাহিদা এখনো বেশ ভালো।

টবি এডওয়ার্ডস বলেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে না। আমাদের একজন নতুন গ্রাহক পরিবারের সদস্যদের নিয়ে এক সপ্তাহের ছুটি কাটাতে তুরস্কের আনাতালিয়া থেকে দুবাই গেছেন। আরেকজন নিয়মিত গ্রাহক গত শুক্রবার কুয়েতে গেছেন। এরপর গতকাল তিনি দুবাইয়েও গেছেন।’

অক্টোবর ২১, ২০২৬
‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক’, নতুন ছবি দিয়ে জয়া
‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক’, নতুন ছবি দিয়ে জয়া

ফেসবুকে বেশ সরব জয়া আহসান। প্রতিনিয়ত ছবি পোস্ট করেন। আজও তাই করলেন। ছবিগুলোতে জয়া অন্য রকম সাজ নজর কেড়েছে।

অক্টোবর ২১, ২০২৬
ঢাকা থেকে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিতে ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী
ঢাকা থেকে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিতে ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৩৪টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

আজ বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার কারণে রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। এর মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৫ অক্টোবর রিয়াদগামী ফ্লাইট এবং আগামীকাল বৃহস্পতিবার দাম্মামগামী ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

অক্টোবর ২১, ২০২৬
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক
মামলার পর জানা গেল থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পিটিয়েছিলেন এক যুবক

গত সোমবার সন্ধ্যার এ ঘটনাটি গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মামলা করার পর জানাজানি হয়।

অক্টোবর ২১, ২০২৬
বিদায়ের সুরে প্রতিমা বিসর্জন
বিদায়ের সুরে প্রতিমা বিসর্জন

দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে সিঁদুর খেলা, ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ।

অক্টোবর ২১, ২০২৬
ফুটপাতে প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাতে প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর জমাদ্দার....

অক্টোবর ২১, ২০২৬
মেরামত চলছিল রেললাইনে, জানতেনই না চালক-স্টেশন মাস্টার
মেরামত চলছিল রেললাইনে, জানতেনই না চালক-স্টেশন মাস্টার

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের তিন শতাধিক যাত্রী। দুর্ঘটনার আট ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি...

অক্টোবর ২১, ২০২৬
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, আলোচনায় বসছেন পুতিন
ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ, আলোচনায় বসছেন পুতিন

ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আগামী মাস থেকে আবার শুরু করতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন...

অক্টোবর ২১, ২০২৬
মাটি খেয়ে বাঁচবো তবু এক ইঞ্চি মাটি ছাড়বো না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
মাটি খেয়ে বাঁচবো তবু এক ইঞ্চি মাটি ছাড়বো না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আখলাঘি বলেন, বারবার দেওয়া হুমকির জবাব ইরানের কাছে শুধু কথার লড়াই নয়। বরং এসব হুমকিকে আরও বেশি প্রস্তুতি ও কার্যকর প্রতিরক্ষা সক্ষমতায় রূপান্তর করাই তাদের লক্ষ্য...

অক্টোবর ২১, ২০২৬
আফগানিস্তানকে কত রানে অলআউট করতে পারলে ফাইনালে যাবে বাংলাদেশ?
আফগানিস্তানকে কত রানে অলআউট করতে পারলে ফাইনালে যাবে বাংলাদেশ?

ফাইনালে ওঠার হিসাবটা কী? প্রথম কথা হলো, বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে। সেই জয়টা এলেই শুধু হবে না, মেলাতে হবে কঠিন এক সমীকরণ...

অক্টোবর ২১, ২০২৬
ইমন-সাইফের লড়াইয়ের পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ
ইমন-সাইফের লড়াইয়ের পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

২৮ রানে ছিল না ৪ উইকেট। সেখান থেকে সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমন লড়াই করলেন। কিন্তু সেই লড়াই জলাঞ্জলি দিলেন বাকি ব্যাটাররা। ফলে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাত্র ১৬০ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস...

অক্টোবর ২১, ২০২৬
সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে
সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে

সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান...

অক্টোবর ২১, ২০২৬
কর্ণফুলী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি
কর্ণফুলী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে...

অক্টোবর ২১, ২০২৬
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের অনেকেরই মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সৌদি সরকার। কিছুক্ষেত্রে মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও স্বজনদের না জানানোর অভিযোগ পেয়েছে মানবাধিকার সংস্থাটি।

অক্টোবর ২১, ২০২৬
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার একটি জনসভায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তার কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়ে গেছে। তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকার বিষয়টি নতুন করে সামনে আসছে।

অক্টোবর ২১, ২০২৬
হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?
হেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?

পৃথক বিক্ষোভের ঘটনায় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেফতার করা হয়েছিল। অভিজিৎ দীপকে আদালত থেকে মুক্তি পেলেও আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
স্ত্রী ভেসে যান সুনামিতে, সান্নিধ্য পেতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী
স্ত্রী ভেসে যান সুনামিতে, সান্নিধ্য পেতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিয়ে চলেছেন স্বামী

ইয়াসুও তাকামাৎসুর স্ত্রী ইউকো ২০১১ সালে একটি সুনামিতে ভেসে যান। তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। দুই বছর পর, তিনি ডাইভিং শেখেন এবং তখন থেকে স্মৃতি, ভালোবাসা ও সংযোগের নিদর্শন হিসেবে প্রতি মাসে দুই বার সাগরে নামেন।

অক্টোবর ২১, ২০২৬
৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী, যা জানা যাচ্ছে
৫০ মিটার দীর্ঘ সুইমিং পুলসহ কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী, যা জানা যাচ্ছে

স্যাটেলাইট চিত্র থেকে কিম কীভাবে ছুটি কাটান সে সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা বেশিরভাগ উত্তর কোরীয়দের নাগালের বাইরে। দেশটির মানুষেরা যেখানে খাবার জোটাতে হিমশিম খান, সেখানে দেশটির নেতা চারটি প্রমোদতরীতে ঘনঘন সময় কাটাচ্ছেন - এটা অনেকেই ভাবতে পারেন না।

অক্টোবর ২১, ২০২৬
ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?
ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?

এমন লক্ষণ দেখা যাচ্ছে যে, একসময় বিশ্বজুড়ে একঘরে হয়ে থাকা মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করছে।

অক্টোবর ২১, ২০২৬
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?
মিষ্টির পর ইশরাক: পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাকি দল সামলানোর চেষ্টা তারেক রহমানের?

এ দুটি ঘটনায় কী বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন ? নাকি শুধু দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন তিনি? কিংবা 'বিতর্ক তৈরি করলেই' পদ হারাতে হবে- এই কঠিন বার্তাই দিতে চেয়েছেন দলের নেতাদের।

অক্টোবর ২১, ২০২৬
ইমনের ফিফটি, ফিরলেন সাইফ-মিরাজও
ইমনের ফিফটি, ফিরলেন সাইফ-মিরাজও

এক প্রান্তে দাঁড়িয়ে থেকে চার চারটি উইকেট হারাতে দেখেছিলেন ওপেনার সাইফ হাসান। কঠিন সমীকরণের ম্যাচে দায়িত্বশীল ভূমিকায় দেখা গিয়েছিল সাইফকে।

অক্টোবর ২১, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ বসাবে ইসি
বিদ্যুৎ সাশ্রয়ে মাঠপর্যায়ের অফিসে সৌরবিদ্যুৎ বসাবে ইসি

বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি সংকট মোকাবিলায় মাঠপর্যায়ের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অক্টোবর ২১, ২০২৬
সৌদি আরবে নিহত নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী
সৌদি আরবে নিহত নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

অক্টোবর ২১, ২০২৬
সিলেটে বাড়ছে বাজার খরচ, চাপে সীমিত আয়ের মানুষ
সিলেটে বাড়ছে বাজার খরচ, চাপে সীমিত আয়ের মানুষ

মুরগি ও ডিমের বাজারেও বাড়তি দামের প্রভাব পড়ছে বলে জানান বিক্রেতারা। আম্বরখানা বাজারের মুরগি বিক্রেতা শামছুল ইসলাম বলেন, দাম বাড়লে ক্রেতারা পরিমাণ কমিয়ে দেন। আগে কেউ দুই কেজি মুরগি কিনলে এখন এক কেজি কিনছেন, কেউ আবার দাম শুনে না কিনেই চলে যাচ্ছেন। পাইকারি দামের ওঠানামার কারণে প্রতিদিন একই দামে বিক্রি করাও সম্ভব হয় না।

অক্টোবর ২১, ২০২৬
চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

অক্টোবর ২১, ২০২৬
২৬ ওভারে ১০০ পার করল বাংলাদেশ
২৬ ওভারে ১০০ পার করল বাংলাদেশ

আফগানিস্তানের বোলিং তোপে শুরুতেই বিপর্যয়ে পড়া বাংলাদেশ অবশেষে ২৬ ওভার শেষে শতরানের ঘর পেরিয়েছে। তবে রান তোলার গতি একেবারেই মন্থর।

অক্টোবর ২১, ২০২৬
কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজারে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুই জন পর্যটক নিখোঁজ রয়েছেন।

অক্টোবর ২১, ২০২৬
সুনামগঞ্জে সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
সুনামগঞ্জে সুরমা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বিকাল ৫ টায় জেলা শহরের বালু মাঠে একে একে জড়ো করা হয় বিভিন্ন মণ্ডপের প্রতিমা।

অক্টোবর ২১, ২০২৬