১০ দিন পর ধ্বংসস্তূপে মিলল মুক্তার দেহাবশেষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কঙ্কালসদৃশ দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

শ্যালিকাকে বিয়ে: মুখে কালি, গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ

মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি বলেছেন, “আমি পরিবার ও প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে করেছিলাম। বিয়ের পর সমাজে আমি নানাভাবে লাঞ্ছনার শিকার হয়েছি। সর্বশেষ আমার বড় স্ত্রী আমাকে ত...

শ্যালিকাকে বিয়ে: মুখে কালি, গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ
জলবায়ু সংকট: উভয় দিক থেকেই অতি ধনীরা ‘দ্বিগুণ সুবিধা’ পাচ্ছেন

দাতব্য সংস্থা অক্সফামের একটি গবেষণা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কেবল জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ী দূষণমূলক কর্মকাণ্ড থেকেই মুনাফা অর্জন করছেন না, বরং এই বিপর্যয়ের ভয়াবহ পরিণতির সুযোগ নিয়েও তার...

জলবায়ু সংকট: উভয় দিক থেকেই অতি ধনীরা ‘দ্বিগুণ সুবিধা’ পাচ্ছেন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় সরোয়ার আহমেদ রোমান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের কামারবাড...

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১

খুলনার দিঘলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা ও ইউপি সদস্য আজিজুর রহমান এবং দিঘলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১
আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক
সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

তিনি জানান, সিলেট বিমানবন্দর এলাকায় প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন মৌসুমে কোন এলাকায় কী ধরনের সবজি উৎপাদন উপযোগী, তা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। এর মাধ্যমে সারা বছর...

সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা?
মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা?

মাদ্রাসার জগৎটি যেন আইনের ঊর্ধ্বে! হেফজখানা ও কওমি মাদ্রাসা রাষ্ট্রের সরাসরি শিক্ষা তদারকির বাইরে। বেফাকের অভিযোগ তদন্তের ক্ষমতা আছে, শাস্তির আইনি ক্ষমতা নেই (নেত্র নিউজ)। প্রাইভেট টিউশন, কোচিং সেন্টার, আবাসিক হোস্টেল, খেলার ক্লাব, গৃহকর্মে নিয়োজিত শিশু এবং একটা বড় অংশের কিন্ডারগার্টেনের কোনো বাধ্যতামূলক সুরক্ষানীতি, পটভূমি যাচাই বা অভিযোগ কমিটি নেই।

অক্টোবর ২৭, ২০২৬
কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা
কুকি চুরি করে যেভাবে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয় প্রতারকেরা

সকালে ব্যাংক হিসাবের ব্যালান্স দেখা, বিল পরিশোধ কিংবা অনলাইনে কেনাকাটার মতো কাজে একের পর এক ওয়েবসাইটে লগইন করলেন। কাজ শেষে ল্যাপটপ বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু আপনার অজান্তেই হয়তো ব্যাংক হিসাবে প্রবেশের সুযোগ পেয়ে গেছে প্রতারকেরা। আপনার লগইন সেশনের তথ্য চুরি করে তারা পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে ঢুকে পড়তে পারে। সাইবার নিরাপত্তার পরিভাষায় এ ধরনের আক্রমণকে বলা হয় ‘সেশন হাইজ্যাকিং’। আর এ কাজে ব্যবহৃত একটি কৌশল হলো কুকি চুরি।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডভিপিএনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মারিজুস ব্রেইডিসের মতে, হ্যাকারদের অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছে কুকি। তাঁর প্রতিষ্ঠানের শনাক্ত করা তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত এক বছরে অনলাইনে ছড়িয়ে থাকা চুরি করা তথ্যের মধ্যে ৫ হাজার ২০০ কোটি কুকি পাওয়া গেছে।

কুকি হলো ছোট আকারের তথ্য, যা কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর যন্ত্রে সংরক্ষণ করে। কোনো ওয়েবসাইটে লগইন করলে ব্যবহারকারীর সেশন সচল রাখার জন্য একটি কুকি তৈরি হতে পারে। এর ফলে প্রতিবার নতুন পৃষ্ঠায় যাওয়ার সময় আবার পাসওয়ার্ড দিয়ে পরিচয় নিশ্চিত করতে হয় না। এই কুকিকে বলা হয় ‘সেশন কুকি’। একে ডিজিটাল চাবির সঙ্গে তুলনা করা যায়, যা ব্যবহারকারীকে বারবার লগইন না করেই ওয়েবসাইট ব্যবহারের সুযোগ দেয়। সাধারণত লগআউট করলে সেশন শেষ হয়ে যায়। তবে ওয়েবসাইটে লগইন অবস্থায় থাকার সুবিধা চালু রাখলে কিংবা ব্যবহার শেষে যথাযথভাবে লগআউট না করলে সেশন দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারে। এ সময় প্রতারকেরা সেশন কুকি চুরি করতে পারলে নতুন করে পাসওয়ার্ড না দিয়েই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।

মারিজুস ব্রেইডিস বলেন, ‘সেশন কুকিকে এমন একটি ডিজিটাল চাবি হিসেবে ভাবুন, যা ইতিমধ্যে তালায় লাগানো রয়েছে। আপনি কোনো ওয়েবসাইটে লগইন করে থাকলে এই কুকিই আপনার জন্য দরজা খোলা রাখে। হ্যাকাররা সক্রিয় কুকিটি চুরি করতে পারলে কার্যত তারা আপনার পরিচয় ধারণ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে তাদের আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হয় না। নতুন করে লগইন করতে হয় না বলে অনেক সময় নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তাও আসে না। এমনকি তারা অনেক ক্ষেত্রে একাধিক ধাপে পরিচয় যাচাইয়ের ব্যবস্থাও এড়িয়ে যেতে পারে।’

যেভাবে চুরি হয় কুকি

সাধারণত ব্যবহারকারীর যন্ত্র থেকে কুকি চুরি করা হয়। অসাবধানতাবশত ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ডাউনলোড করলে এ ঝুঁকি তৈরি হতে পারে। যন্ত্রে প্রবেশের পর ম্যালওয়্যার ব্রাউজারে সংরক্ষিত সক্রিয় সেশন কুকিগুলো খুঁজে বের করে সেগুলো সংগ্রহ করে হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। এরপর হ্যাকার ওই কুকি ব্যবহার করে ব্যবহারকারীর সক্রিয় সেশনে প্রবেশের চেষ্টা করতে পারে। বিষয়টি ব্যাখ্যা করতে মারিজুস ব্রেইডিস বলেন, এই প্রক্রিয়া ব্যবহারকারীর অজান্তে তাঁর ডিজিটাল পকেট থেকে চাবি চুরি করে নেওয়ার মতোই।

কীভাবে বুঝবেন কুকি চুরির শিকার হয়েছেন

কুকি চুরি হলে শুরুতে ওয়েবসাইট ব্যবহারে অস্বাভাবিক কিছু চোখে না–ও পড়তে পারে। আপনি স্বাভাবিকভাবেই লগইন করবেন, পাসওয়ার্ড দেবেন এবং প্রয়োজনে একাধিক ধাপে পরিচয় যাচাই করবেন। কিন্তু এরই মধ্যে চুরি হওয়া সেশন কুকি ব্যবহার করে অন্য কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। ফলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যাওয়ার বিষয়টি বুঝতে দেরি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম বা ই–মেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ প্রতারকদের হাতে গেলে তারা আপনার পরিচয়ে অন্যদের কাছে বার্তা পাঠাতে পারে। পরিচিত ব্যক্তিদের কাছে অর্থ চাইতে পারে কিংবা প্রতারণামূলক লিংক পাঠিয়ে অন্যদেরও বিপদে ফেলতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে প্রতারকেরা অর্থ চুরির চেষ্টা করতে পারে। আবার অ্যাকাউন্টে থাকা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে আপনার পরিচয় ধারণ করে অন্যদের সঙ্গে প্রতারণাও করতে পারে। অনলাইনে কেনাকাটার সময় সেশন কুকি চুরি হলে প্রতারকেরা আপনার অর্ডারের তথ্য পরিবর্তন করতে পারে, পণ্য অন্য ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করতে পারে কিংবা অ্যাকাউন্টে সংরক্ষিত অর্থ পরিশোধের তথ্য ব্যবহার করে কেনাকাটা করতে পারে। এতে আর্থিক ক্ষতির শিকার হতে পারেন আপনি। কোনো কোনো ক্ষেত্রে ওয়েবসাইট থেকে নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তা পেয়ে বিষয়টি বুঝতে পারবেন। যেমন: অ্যাকাউন্টের তথ্য পরিবর্তনের চেষ্টা হলে ওয়েবসাইট থেকে বার্তা পাঠিয়ে জানতে চাওয়া হতে পারে, আপনি নিজে এমন কোনো পরিবর্তন করতে চেয়েছেন কি না। তবে সব ক্ষেত্রে এ ধরনের সতর্কবার্তা আসে না।

কুকি চুরি থেকে নিরাপদ থাকবেন যেভাবে

কুকি চুরি ঠেকাতে সফটওয়্যার ও ব্রাউজার এক্সটেনশন ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অপরিচিত বা অবিশ্বস্ত উৎস থেকে ডাউনলোড করা সফটওয়্যারের আড়ালে প্রায়ই তথ্য চুরির উদ্দেশ্যে তৈরি ম্যালওয়্যার লুকিয়ে থাকে। এ ধরনের ক্ষতিকর সফটওয়্যারকে বলা হয় ‘ইনফোস্টিলার’। এগুলো যন্ত্রে সংরক্ষিত পাসওয়ার্ড, সেশন কুকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। আপনার ল্যাপটপ বা ফোনে ম্যালওয়্যার প্রবেশ করেছে কি না, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। মারিজুস ব্রেইডিসের মতে, যন্ত্রের স্বাভাবিক কাজ হঠাৎ ধীর হয়ে যাওয়া, অস্বাভাবিক দ্রুত ব্যাটারির চার্জ শেষ হওয়া কিংবা ঘন ঘন হ্যাং করার মতো লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া উচিত। ব্রাউজার নিজে থেকে অন্য ওয়েবসাইটে চলে যাওয়া, বারবার পপআপ বিজ্ঞাপন দেখা কিংবা হোম পেজের ঠিকানা বদলে যাওয়াও ম্যালওয়্যার সংক্রমণের ইঙ্গিত হতে পারে। ব্যাংক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে প্রবেশের সময় অনিরাপদ পাবলিক ওয়াই–ফাই ব্যবহার না করাই ভালো। যদিও এ ধরনের নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি কুকি চুরির ঝুঁকি তুলনামূলক কম, তবু সংবেদনশীল তথ্য আদান–প্রদানের সময় সতর্ক থাকা জরুরি। অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারের পর লগআউট করার অভ্যাস গড়ে তুলুন। শুধু ব্রাউজারের ট্যাব বন্ধ করলেই লগইন সেশন শেষ হয় না। মারিজুস ব্রেইডিসের পরামর্শ, সেশন কুকির কার্যকারিতা বন্ধ করতে এবং সেটিকে প্রতারকের কাছে মূল্যহীন করে তুলতে ব্যবহার শেষে নিজে থেকে লগআউট করতে হবে। ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ না করে আলাদা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি নিয়মিত ব্রাউজারের কুকি মুছে ফেললে ডিভাইসে সংরক্ষিত কুকির পরিমাণ কমানো যায়। এতে চুরি হওয়ার মতো কুকির সংখ্যাও কমতে পারে। তবে শুধু কুকি মুছে ফেললেই সব ধরনের ঝুঁকি দূর হয় না। অ্যাকাউন্ট বা ডিভাইসের নিরাপত্তা নিয়ে সন্দেহ হলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ডিভাইস পরীক্ষা করুন। একই সঙ্গে সব ডিভাইস থেকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোয় লগআউট করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন। অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংসে অপরিচিত ডিভাইসের প্রবেশাধিকার থাকলে সেটিও বাতিল করুন। অনলাইন অ্যাকাউন্টে একাধিক ধাপে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা বা মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখুন। কুকি চুরির মাধ্যমে প্রতারকেরা কখনো কখনো এই নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যেতে পারে। তারপরও শুধু পাসওয়ার্ডের ওপর নির্ভর করার চেয়ে এ ব্যবস্থা অতিরিক্ত সুরক্ষা দেয়। ব্যাংক অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেন চোখে পড়লে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে সন্দেহ হলে দেরি না করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্রুত পদক্ষেপ নিলে আর্থিক ক্ষতি কমানো ও অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের সুযোগ বাড়তে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

অক্টোবর ২৭, ২০২৬
প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা
প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে জটিলতা

সংবিধান সংশোধন বিশেষ কমিটির সভায় নতুন ধারণা এসেছে। নতুন ধারণাটি কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন আছে।

অক্টোবর ২৭, ২০২৬
ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত
ইমরান খানের ভারত ছাড়ার নির্দেশ স্থগিত

ইমরানের বিরুদ্ধে জারি করা ‘ভারত ছাড়ার নির্দেশ’ নিয়ে বোম্বে হাইকোর্টে শুনানির সময় দেশটির সরকার আশ্বাস দিয়েছে, আপাতত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

অক্টোবর ২৭, ২০২৬
সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ
সারের দাবিতে হাতীবান্ধায় কৃষকদের মহাসড়ক অবরোধ

এ সময় সার পরিবেশকের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রি ও স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণের অভিযোগ তোলেন তাঁরা।

অক্টোবর ২৭, ২০২৬
ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি
ইজিবাইকে এসে ব্যবসায়ী নেতাকে দিনদুপুরে গুলি

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বর–সংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে দিনদুপুরে দুর্বৃত্তদের গুলিতে আমির হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আমির হোসেনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমির হোসেন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন বলেন, আজ রাজবাড়ীর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন তিনি। হাজিরা শেষে বেলা একটার দিকে হাসমত আলীকে নিয়ে রিকশায় করে কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাঁদের ব্যাটারিচালিত রিকশার গতি রোধ করে। এ সময় ইজিবাইক থেকে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর পেট ঘেঁষে ডান হাতে লাগে। বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে কী কারণে এবং কারা গুলি ছুড়েছেন, সে বিষয়ে কিছু বলতে পারছেন না আমির হোসেন।

আমির হোসেনের সঙ্গে থাকা হাসমত আলী বলেন, তাঁরা রিকশায় করে বাজারের দিকে যাওয়ার সময় পেছন থেকে ইজিবাইকে আসা ব্যক্তিরা তাঁদের থামতে বলেন। এরপরই তাঁদের লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়া হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, এক্স-রে করে দেখা গেছে, গুলিটি আমির হোসেনের ডান হাতের মাংসে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার এবং ঘটনার কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হবে।’

অক্টোবর ২৭, ২০২৬
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে
সাফ ফুটবলের টিকিটের দাম সর্বনিম্ন ১ হাজার টাকা, পাওয়া যাবে বৃহস্পতিবার থেকে

৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার রাত আটটা থেকে।

অক্টোবর ২৭, ২০২৬
নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে
নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এ আবু বকর চরিত্রে অভিনয় করে নারী দর্শকের মন জয় করেছেন শেহেরিয়ার মুনাওয়ার

অক্টোবর ২৭, ২০২৬
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'

অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। এদিকে, হাম ও উপসর্গে বাংলাদেশে আরো সাত জনের মৃত্যু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?

ইসরায়েলের সাবেক সামরিক কমান্ডার গাদি আইজেনকোট দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হুমকি হয়ে দাঁড়িয়েছেন। কেবল রাজনৈতিক কারণই নয়, নেতানিয়াহুর বিরোধিতায় তার ব্যক্তিগত কারণও রয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা
পশ্চিমবঙ্গের এসআইআর ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ আবেদন ছয় মাস পরও ঝুলে আছে কেন- একজন বিচারকের ব্যাখ্যা

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গের ১৯টি আপিল ট্রাইব্যুনালের একজন বিচারকের সঙ্গে কথা বলেছে বিবিসি, আবেদনকারীদের ভোটাধিকার নতুন করে যাচাইয়ের জটিল প্রক্রিয়া নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে তিনি যা বলেছেন, তা এই প্রতিবেদনে তুলে ধরা হলো।

অক্টোবর ২৭, ২০২৬
মাওকে নিয়ে রসিকতা: এমবাপ্পেকে বর্জন করছে চীনা নামী ব্র্যান্ডগুলো
মাওকে নিয়ে রসিকতা: এমবাপ্পেকে বর্জন করছে চীনা নামী ব্র্যান্ডগুলো

২০২৪ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়া এমবাপ্পেকে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমের ওপর তার প্রভাব ও নিয়ন্ত্রণের কারণে ফুটবল বিশ্বে 'দ্য ডিকটেটর' বা 'স্বৈরশাসক' ডাকনাম দেওয়া হয়।

অক্টোবর ২৭, ২০২৬
ইসরায়েলে আজ নির্বাচন, নেতানিয়াহুকে হটানোই বিরোধীদের প্রধান লক্ষ্য
ইসরায়েলে আজ নির্বাচন, নেতানিয়াহুকে হটানোই বিরোধীদের প্রধান লক্ষ্য

বিশ্লেষকদের আশঙ্কা, প্রধান দুটি রাজনৈতিক জোটের কোনোটিই হয়ত সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে না, যার অর্থ হচ্ছে সামনে সপ্তাহ বা মাসব্যাপী বা অনির্দিষ্টকাল ধরে রাজনৈতিক টানাপোড়েন চলতে পারে।

অক্টোবর ২৭, ২০২৬
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'

ডিসেম্বরকে কেন্দ্র করে আওআমী লীগের ষড়যন্ত্র ও অর্থায়নের বিনিময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পদায়ন চলছে বলে অভিযোগ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক - ঢাকা থেকে প্রকাশিত মঙ্গলবারের সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে এসব খবর।

অক্টোবর ২৭, ২০২৬
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল

দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?

আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।

অক্টোবর ২৬, ২০২৬
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক ১০
রাঙামাটিতে পুলিশের অভিযানে আটক ১০

রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক কারবারি ও ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ ছাড়া পূর্বের একটি চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী
সৌদি আরবগামী ১৪৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ২৪১ যাত্রী

উল্লেখ্য, চলতি মাসের ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। তবে দাম্মাম রুটে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ওই বিমানবন্দরেও হামলা চালায় হুথিরা। এরপর ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, হাসপাতালে ভর্তি ২০৭১

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

অক্টোবর ২৭, ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে যা বললেন শান্ত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে যা বললেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অক্টোবর ২৭, ২০২৬
সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেটকে সবজি উৎপাদন ও রপ্তানির বড় কেন্দ্র করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

তিনি জানান, সিলেট বিমানবন্দর এলাকায় প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন মৌসুমে কোন এলাকায় কী ধরনের সবজি উৎপাদন উপযোগী, তা চিহ্নিত করে পরিকল্পনা করা হবে। এর মাধ্যমে সারা বছর সবজির সরবরাহ বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বাড়ানো সম্ভব হবে।

অক্টোবর ২৭, ২০২৬
আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক
আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে ব্যাংক

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অক্টোবর ২৭, ২০২৬
খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১
খুলনায় জামায়াতের নেতার বাড়িতে ভাঙচুর, আহত ১

খুলনার দিঘলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা ও ইউপি সদস্য আজিজুর রহমান এবং দিঘলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তাসনিম হাসানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

অক্টোবর ২৭, ২০২৬