আ.লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি: পরওয়ার
স্থানীয় সূত্রে জানা গেছে, কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কল্যাপাড়া গ্রাম থেকে কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি আগে ইটের সোলিং করা ছিল। পরে ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে এলজিইডির অর্থায়নে ৯৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে সড়কটি পাকাকরণের কাজ শুরু করা হয়। প্রথম পর্যায়ে ঠিকাদার সড়কের সোলিংয়ের সব ইট তুলে ফেলেন। এর কিছুদিনের মধ্যেই কাজ বন্ধ করে উধাও হয়ে যান তিনি। এদিকে ওই সড়ক থেকে তুলে রাখা ইট সরিয়ে ফেলা হয়।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে ফেরিঘাটে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।
দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে এবং দলটিকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
যশোরের শার্শায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি ইটভাটা সংলগ...
নিজেদের মাঠে বিশ্বকাপ, শুরুটাও হবে নিজেদের ম্যাচ দিয়ে। আগামী বছরের ২১ জানুয়ারি বাংলাদেশ ও নেপালে শুরু হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৮ মার্চ।
ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে বড় জয় চাই। সেই লক্ষ্য নিয়েই আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অস্কারের সঙ্গে জাপানি চলচ্চিত্রের সম্পর্ক সাত দশকের বেশি পুরোনো। আকিরা কুরোসাওয়া থেকে রিউসুকে হামাগুচি—কয়েক প্রজন্মের নির্মাতার হাত ধরে সমৃদ্ধ হয়েছে সেই সম্পর্ক। এবার পুরস্কারের গণ্ডি ছাড়িয়ে তা বিস্তৃত হচ্ছে চলচ্চিত্রবিষয়ক আলোচনা ও আন্তর্জাতিক সহযোগিতায়। ২৬ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ কর্মসূচি ‘অ্যাকাডেমি ইন টোকিও’তে যোগ দেবেন অস্কার প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের শীর্ষ কর্মকর্তারা।
অস্কারের নেপথ্যের গল্প, আন্তর্জাতিক চলচ্চিত্রের ভবিষ্যৎ, নতুন প্রতিভা বিকাশ ও বৈশ্বিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে এ আয়োজনে। এশিয়ার চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে অ্যাকাডেমির সম্পর্ক আরও জোরদার করার সুযোগও তৈরি হবে এর মধ্য দিয়ে।

আলোচনামঞ্চে থাকবেন যাঁরা
আয়োজনের কেন্দ্রে থাকছেন অ্যাকাডেমির তিন শীর্ষ কর্মকর্তা—প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ক্রেমার, প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর এবং চিফ মেম্বারশিপ, ইমপ্যাক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসার মেরেডিথ শিয়া।

২০২২ সাল থেকে অ্যাকাডেমির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন বিল ক্রেমার। এর আগে তিনি অ্যাকাডেমি মিউজিয়াম অব মোশন পিকচার্সের শীর্ষ পদে ছিলেন। অস্কার আয়োজনের পাশাপাশি অ্যাকাডেমি ফাউন্ডেশন এবং সংস্থাটির ১১ হাজার সদস্যসহ বৈশ্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন তিনি।
চলচ্চিত্র প্রযোজনায় দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে লিনেট হাওয়েল টেইলরের। তাঁর কাজের তালিকায় আছে ‘আ স্টার ইজ বর্ন’, ‘ক্যাপটেন ফ্যান্টাস্টিক’ ও ‘ব্লু ভ্যালেন্টাইন’-এর মতো আলোচিত চলচ্চিত্র। ২০২০ সালে অনুষ্ঠিত ৯২তম অস্কার অনুষ্ঠানও প্রযোজনা করেন তিনি।
অন্যদিকে মেরেডিথ শিয়া দেখভাল করেন অ্যাকাডেমির সদস্যদের সম্পৃক্ততা, পুরস্কার প্রশাসন, আন্তর্জাতিক কৌশল, চলচ্চিত্র উৎসবগুলোর সঙ্গে সম্পর্ক এবং নতুন প্রতিভা বিকাশের উদ্যোগ। ফলে টোকিওর এই আয়োজনে একই মঞ্চে পাওয়া যাবে অ্যাকাডেমির নেতৃত্ব, চলচ্চিত্র প্রযোজনা ও আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন তিন ব্যক্তিত্বকে।
কুরোসাওয়া থেকে মিয়াজাকি: অস্কারে জাপানের দীর্ঘ পথ
টোকিওতে অ্যাকাডেমির শীর্ষ নেতৃত্বের এই সফরের পেছনে রয়েছে জাপানি চলচ্চিত্রের দীর্ঘ অস্কার-ঐতিহ্য। সেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাম আকিরা কুরোসাওয়া। তাঁর পরিচালিত ‘রাশোমন’ ১৯৫২ সালে সম্মানসূচক বিদেশি ভাষার চলচ্চিত্র পুরস্কার পায়। এরপর তেইনোসুকে কিনুগাসার ‘গেট অব হেল’ ১৯৫৫ সালে এবং হিরোশি ইনাগাকির ‘সামুরাই আই: মুসাশি মিয়ামোতো’ ১৯৫৬ সালে একই স্বীকৃতি অর্জন করে।
পরবর্তী সময়ে জাপানি চলচ্চিত্রের সাফল্য আরও বিস্তৃত হয়। হায়াও মিয়াজাকির ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ২০০৩ সালে সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্রের অস্কার জেতে। ২০০৯ সালে ইয়োজিরো তাকিতার ‘ডিপারচার্স’ পায় সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের পুরস্কার। আর ২০২২ সালে রিউসুকে হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের অস্কার জিতে জাপানি সিনেমার অবস্থান আরও শক্তিশালী করে।

সাফল্যের এই ধারা অব্যাহত থাকে ২০২৪ সালেও। ওই বছর হায়াও মিয়াজাকি পরিচালিত এবং মিয়াজাকি ও তোশিও সুজুকি প্রযোজিত ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্রের অস্কার জেতে। একই আসরে তাকাশি ইয়ামাজাকি পরিচালিত ‘গডজিলা মাইনাস ওয়ান’ পায় সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার।
এসব অর্জনের গুরুত্ব শুধু পুরস্কার জয়ে সীমাবদ্ধ নয়। অস্কারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি ভিন্ন ভাষা ও সংস্কৃতির চলচ্চিত্রকে বিশ্বের আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেয়। একটি মনোনয়নও কোনো ছবির প্রতি নতুন করে আগ্রহ তৈরি করতে পারে। আর পুরস্কার জয় খুলে দিতে পারে আন্তর্জাতিক পরিবেশনা ও বাজার সম্প্রসারণের সুযোগ। নির্মাতারাও যুক্ত হতে পারেন বৃহত্তর চলচ্চিত্রজগতের সঙ্গে। সেই বিবেচনায় টোকিওতে অ্যাকাডেমির সরাসরি উপস্থিতি জাপানের অতীত অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে।

অস্কারের নেপথ্যের গল্প, নতুন সংযোগের সম্ভাবনা
২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘অ্যাকাডেমি ইন টোকিও’র অন্যতম প্রধান আয়োজন, বিশেষ প্যানেল আলোচনা। এতে বিল ক্রেমার, লিনেট হাওয়েল টেইলর ও মেরেডিথ শিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেবেন টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকেও হিসামাৎসু।
অস্কারের নেপথ্যের নানা বিষয় ছাড়াও আলোচনায় উঠে আসবে অ্যাকাডেমির বৈশ্বিক উদ্যোগ, সদস্যপদ কর্মসূচি এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের ভবিষ্যৎ। বদলে যাওয়া চলচ্চিত্রজগতে অ্যাকাডেমির ভূমিকা ও বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও কথা বলবেন তাঁরা।
বিল ক্রেমারের জন্য সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটিই তাঁর প্রথম এশিয়া সফর। প্যানেল আলোচনা শেষে বৈশ্বিক চলচ্চিত্রশিল্প ও চলচ্চিত্র সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হবে ‘গ্লোবাল সিনেমা লিডারশিপ স্পেশাল অ্যাওয়ার্ড’।
একই দিন অনুষ্ঠিত হবে ‘অ্যাকাডেমি ইন টোকিও: মেম্বার গ্যাদারিং’ শীর্ষক বিশেষ সংবর্ধনা। এতে অ্যাকাডেমির বিভিন্ন দেশের সদস্যরা একত্র হয়ে নিজেদের মধ্যে মতবিনিময় ও যোগাযোগের সুযোগ পাবেন। ভবিষ্যতে যৌথ উদ্যোগ এবং সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র তৈরিতেও এমন আয়োজন ভূমিকা রাখতে পারে।
সমাবেশে আরও উপস্থিত থাকার কথা রয়েছে অ্যাকাডেমি মিউজিয়ামের পরিচালক ও প্রেসিডেন্ট অ্যামি হোমা, চিফ রেভিনিউ অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জেনি গ্যালান্টে এবং চিফ মার্কেটিং, কমিউনিকেশনস অ্যান্ড কনটেন্ট অফিসার জেনিফার ডেভিডসনের। তাঁদের অংশগ্রহণে অ্যাকাডেমির সাংস্কৃতিক কার্যক্রম, ব্যবসায়িক উন্নয়ন, বিপণন এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোও প্রতিনিধিত্ব পাবে।

সংলাপের কেন্দ্রে চলচ্চিত্রের ভবিষ্যৎ
২৯ অক্টোবর আলোচনা হবে চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ নিয়ে। সেদিন জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান তোহো কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিরো মাৎসুওকার মুখোমুখি হবেন অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার।
তাঁদের আলোচনায় গুরুত্ব পাবে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র প্রদর্শনের বদলে যাওয়া বাস্তবতা, স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিস্তার এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ।
বিশ্বজুড়ে চলচ্চিত্রের নির্মাণ, প্রদর্শন ও পরিবেশনার ধরন দ্রুত বদলাচ্ছে। প্রেক্ষাগৃহের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্মও এখন চলচ্চিত্র দেখার গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পরিবর্তনের মধ্যে চলচ্চিত্রশিল্প কোন পথে এগোচ্ছে এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে মতবিনিময় করবেন দুই কর্মকর্তা।
‘অ্যাকাডেমি ইন টোকিও’র সব অনুষ্ঠান হবে টোকিও মিডটাউন হিবিয়া হলে। জাপানের দীর্ঘ অস্কার-ঐতিহ্য, অ্যাকাডেমির বৈশ্বিক নেতৃত্ব এবং পরিবর্তনশীল চলচ্চিত্রবাজারকে একসূত্রে আনছে এই উদ্যোগ।
ফলে এবারের টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকছে না। অস্কারের অভিজ্ঞতা, আন্তর্জাতিক স্বীকৃতি, পরিবেশনার নতুন বাস্তবতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনারও গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে উৎসবটি।

ইউরোপের সেরাদের লড়াইয়ে নিজেদের অবস্থানটা আবার মনে করিয়ে দিল পিএসজি। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকেও একই ব্যবধানে হারিয়েছে প্যারিসের ক্লাবটি। মৌসুমের শুরু থেকে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনাকে হারানোর পর তাই গর্ব লুকাতে পারেননি পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।

বার্সার ব্যাজে করাত চলল প্যারিসীয় কায়দায়, ভুলের আক্ষেপ ফ্লিকের

ম্যাচ শেষে সিবিএস স্পোর্টসকে হাকিমি বলেন, ‘এমন একটি দলের বিপক্ষে খেললে আপনি তাদের দেখিয়ে দিতে চাইবেন, আমরাই চ্যাম্পিয়ন। আমরা আরও জিততে চাই। আমরা দেখাতে চাই, আমরাও বিশ্বের অন্যতম সেরা দল, এমনকি এই মুহূর্তে হয়তো সেরা দল।’

বার্সেলোনার বিপক্ষে জয়টি শুধু তিন পয়েন্ট পাওয়ার উপলক্ষ ছিল না পিএসজির জন্য। ইউরোপীয় ফুটবলে নিজেদের আধিপত্য প্রমাণেরও সুযোগ ছিল। সেটা খুব ভালোভাবেই দেখাতে পেরেছে লুইস এনরিকের দল। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল তারা। এবার জিতল মৌসুমে এর আগে কোনো ম্যাচ না হারা বার্সেলোনাকে হারিয়ে।

পিএসজির গোল উদযাপন

ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোকে হাকিমি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি খুব কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে এখনো হারেনি। কিন্তু আমাদের দলটি অসাধারণ।’

ম্যাচটি অবশ্য পিএসজির জন্য মোটেও সহজ ছিল না। দুবার ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণও বারবার বদলেছে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার সামর্থ্যে সন্তুষ্ট হাকিমি।

তাঁর ভাষায়, ‘সমর্থকদের জন্য এটি ছিল দারুণ একটি ম্যাচ। খেলতেও আমাদের ভালো লেগেছে। এ ধরনের ম্যাচে আমাদের খুব উঁচু মানের রক্ষণ ও আক্রমণ করতে হয়।’

জয়ের আনন্দের মধ্যেও অবশ্য হাকিমির চোখ সামনের দিকে। এবারের মৌসুমে পিএসজির লক্ষ্য আরও একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়। সেই স্বপ্ন পূরণে প্রতিটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি।

হাকিমি বলেন, ‘এ বছর আমাদের বড় একটি লক্ষ্য আছে, আমরা সেটি অর্জনের চেষ্টা করছি। আবার চ্যাম্পিয়নস লিগ জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য জিততে থাকা।’

জয়ের আনন্দের মধ্যেও অবশ্য হাকিমির চোখ সামনের দিকে।

দলের এই জয়ের মানসিকতা ধরে রাখার পেছনে কোচ লুইস এনরিকের অবদানের কথাও আলাদা করে উল্লেখ করেছেন হাকিমি। প্রতিদিন খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা জাগিয়ে রাখতে কাজ করেন এই স্প্যানিশ কোচ।
হাকিমির কথায়, ‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন, যেন আমরা জয়ের মানসিকতা হারিয়ে না ফেলি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি, এভাবেই আমরা জয় পেতে থাকব।’

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে গোপনীয় নথিতে যা উঠে এসেছে

সৌদি আরবের জাতীয় পতাকা

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে সৌদি আরবের কারাগারে আটক ছিলেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি গোপনীয় নথিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত পড়ুন...

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

ইউসুফ আলী

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গতকাল তিনি রাজশাহী ছেড়েছেন। বিস্তারিত পড়ুন...

জ্ঞানেশ কুমারকে সরালেও বিপদ, রাখলেও বিপদ—নিজের পাতা ফাঁদে নিজেই পড়ল মোদি সরকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জ্ঞানেশ কুমার নিজের পদে আছেন, আর ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার তাঁর পাশে অনড় দাঁড়িয়ে আছে। ক্ষমতাসীন বিজেপিদলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী রামদাস আঠাওয়ালে সরাসরি বলে দিয়েছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের কোনো সম্ভাবনাই নেই।’ প্রশ্ন হলো একজন কর্মকর্তাকে রাখতে সরকার এত বড় রাজনৈতিক মূল্য দিচ্ছে কেন? কী আছে এ লড়াইয়ের পেছনে, আর কেনই–বা সরকার এক পা-ও সরতে রাজি নয়? বিস্তারিত পড়ুন...

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডকেও গুঁড়িয়ে দিলেন, পাকিস্তানের নতুন রত্ন কে এই আরাফাত মিনহাস

আরাফাত মিনহাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পেলেন প্রথম ফিফটি এবং সঙ্গে ৬ উইকেট, যা তাঁর ক্যারিয়ার–সেরাও। তাতে ২১ বছর বয়সেই আলোচনায় পাকিস্তানের অলরাউন্ডার আরাফাত মিনহাস। কে এই পাকিস্তানি অলরাউন্ডার? বিস্তারিত পড়ুন...

খায়রুল–সাদনিমা জুটির সাফল্যের রহস্য কোথায়

সাদনিমা ও খায়রুল বাসার

ঝগড়া করে প্রেমিকা চলে যাচ্ছে। তাকে আটকাতে গিয়ে সিঁড়িতে পড়ে পায়ে ব্যথা পায় অয়ন। সেই পা নিয়েই খোঁড়াতে খোঁড়াতে রাস্তায় প্রেমিকাকে রিলেশন ব্রেকআপ না করতে অনুরোধ করে। এই দৃশ্যই জানালা দিয়ে দেখে মজা পাচ্ছিল ফারিয়া। সেই ফারিয়া চরিত্রে সাদনিমা বিনতে নোমানের প্রথম হাসিই ভক্তদের পছন্দ হয়ে যায়। বিস্তারিত পড়ুন...

সৌদি আরবের রাজধানী রিয়াদে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্য দিয়ে দুই সপ্তাহ পর সৌদি আরবের রাজধানীতে বিমানের ফ্লাইট চালু হচ্ছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে। সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দাম্মাম রুটে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবার বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল আটটায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

বিমান জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ মাসের প্রথম দিকে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর ওই বিমানবন্দরে ফ্লাইট চলাচল কার্যক্রম স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এই প্রেক্ষাপটে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান। এরপর দেশটির দাম্মামের ফ্লাইট বাতিল করা হয়।

নজরুল ইসলাম, পবিত্র চন্দ্র ও আমিনুর ইসলাম—তিনজনেরই গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভিন্ন ভিন্ন গ্রামে। তিনজনই দরিদ্র পরিবারের সন্তান। কেউ ঋণ নিয়ে, কেউ জমি বন্ধক রেখে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু প্রতারক চক্রের ফাঁদে পড়া এই তিনজনের কারও ভাগ্যেই কাজ জোটেনি, উল্টো বাধ্য হয়ে রাশিয়া–ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ‘টোপ’ হিসেবে ব্যবহৃত হতে হয়েছে তাঁদের। সেখানে তিনজনেরই মৃত্যু হয়েছে ড্রোন হামলায়।

কাজের জন্য রাশিয়ায় গিয়ে প্রতারিত ৩০ জন তরুণ–যুবকের মধ্যে যে ২০ জন যুদ্ধক্ষেত্রে মারা গেছেন, তাঁদের মধ্যে এই ৩ জনও রয়েছেন। নিহত নজরুল ইসলামের ভাতিজা মোহাম্মদ শিহাব প্রথম আলোকে বলেন, চাচার সঙ্গে সর্বশেষ তাঁদের কথা হয় গত ২৯ জুলাই। নজরুল বলেছিলেন, ‘আমাদের যুদ্ধে পাঠায় দিচ্ছে। আমার মাকে দেখে রাখিস, সন্তানদের দেখে রাখিস।’ পরে তাঁর সঙ্গে রাশিয়ায় যাওয়া ব্যক্তিদের কাছ থেকে মৃত্যুর খবর পায় পরিবার।

নজরুল ইসলামরা দুই ভাই, তিন বোন। তিন বোনের বিয়ে হয়ে গেছে। দুই ভাই যৌথ পরিবারে একসঙ্গে থাকতেন। উত্তরাধিকার সূত্রে তাঁরা যে জমি পেয়েছেন, তা এখনো ভাগ–বাঁটোয়ারা হয়নি। সেই জমি স্থানীয় একজন ব্যক্তির কাছে বন্ধক রেখে নজরুলকে ৯ লাখ টাকা দিয়েছিলেন বড় ভাই। সেই টাকা দিয়েই নজরুল রাশিয়ায় গিয়েছিলেন। এর আগে তিনি সৌদি আরবেও গিয়েছিলেন।

নজরুলের ভাতিজা বলেন, রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে চাচার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছানোর পর এখন জমি বন্ধক রাখা ব্যক্তি টাকা ফেরত দিতে না পারলে টাকার সমপরিমাণ জমি দিয়ে দেওয়ার কথা বলছেন। তিনি জানান, ৪০ বছর বয়সী নজরুল দুবার বিয়ে করেছিলেন। প্রথম ঘরে তাঁর দুই ছেলে আছে। একজনের বয়স ১৫ বছর, অন্যজনের ১০ বছর। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেও সন্তানদের খোঁজখবর রাখতেন তিনি। তবে নজরুলের দ্বিতীয় স্ত্রী ও তাঁর দুই সন্তান খুবই করুণ অবস্থায় দিন পার করছেন। এই ঘরে সোয়া এক বছর বয়সের একটি মেয়ে ও ছয় মাসের একটি ছেলে আছে তাঁর।

পরিবার সূত্রে জানা যায়, নজরুলের দ্বিতীয় স্ত্রী ও দুই সন্তান এখনো যৌথ পরিবারেই থাকছেন। কিন্তু নজরুলের বড় ভাইয়ের আর্থিক অবস্থাও ভালো নয়। তিনি একসময় ঢাকায় সবজির ব্যবসা করতেন, কিছুদিন রিকশাও চালিয়েছেন। এখন বাড়িতেই থাকছেন। যৌথ পরিবারের জমি বন্ধক থাকায় কিছু করতেও পারছেন না। টাকা ফেরত দিয়ে জমি উদ্ধার করার মতো অবস্থাও তাঁর নেই।

নজরুলের পরিবারের মতোই কষ্টে জীবন যাপন করছে পবিত্র চন্দ্রের পরিবার। হতদরিদ্র পরিবারের সন্তান পবিত্র পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। স্ত্রীর স্বর্ণালংকার বিক্রির কিছু অর্থ আর একটি বেসরকারি সংস্থা ও স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সৌভাগ্যের সন্ধানে পাড়ি জমিয়েছিলেন রাশিয়ায়। তাঁকেও জোর করে পাঠানো হয় রাশিয়া–ইউক্রেন যুদ্ধক্ষেত্রে। বেঁচে যাওয়া সঙ্গীদের কাছ থেকে পরিবার খবর পেয়েছে, যুদ্ধক্ষেত্রে পবিত্রর মৃত্যু হয়েছে। কিন্তু মৃত্যুশোকের সঙ্গে এখন পরিবারটিকে তাড়া করছে পাওনাদারদের অব্যাহত তাগাদা।

পবিত্রর ভগ্নিপতি তপন চন্দ্র সূত্রধর প্রথম আলোকে বলেন, পরিবারটি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে ভাত খেতে বসলে ঋণদাতারা টাকার জন্য পেছনে এসে দাঁড়িয়ে থাকেন। এখন অবশিষ্ট তিন শতাংশ জমি বিক্রি করার চিন্তা করা হচ্ছে; কিন্তু তাতেও ঋণ শোধ হবে না। তবে পরিবারটি এখনো মনে করছে—পবিত্র বেঁচেও থাকতে পারে।

টাঙ্গাইলের একই উপজেলার আমিনুর ইসলামও মারা গেছেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। তাঁর পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে অন্য ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমিনুর নিম্নবিত্ত পরিবারের সন্তান। তিনিও পরিবারে সচ্ছলতা আনতে ঋণ করে রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু তা তো হলোই না, নজরুল ও পবিত্রর মতো তাঁকেও প্রাণ দিতে হলো যুদ্ধক্ষেত্রে।

১৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, গত ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের ৩ প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশি রাশিয়ায় যান (তাঁদের মধ্যে এই তিনজনও ছিলেন)। নির্মাণপ্রতিষ্ঠানে কাজের কথা বলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে গড়ে ১০ লাখ টাকা করে নেওয়া হয়। রাশিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে।

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে বাংলাদেশিদের একধরনের টোপ হিসেবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো। তাঁদের ওপর ড্রোন হামলা হলে হামলাকারীদের অবস্থান ও দূরত্ব শনাক্ত করা যেত।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এই নিবন্ধন দেবে। আগামী ১ নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএফএসএ।
৪৫তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে আবার গেজেট প্রকাশের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করছেন বঞ্চিত প্রার্থীরা।
বিজয়া দশমীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় মাতেন নারীরা। দেবী দুর্গাকে বিদায় জানানোর পাশাপাশি প্রতিমা বিসর্জন ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা।
জাতীয় সংসদে বিএনপির হয়ে কাজ করার সুযোগ চান মডেল থেকে রাজনীতিবিদ হওয়া মেঘনা আলম। দলীয় আনুগত্যের পুরস্কার হিসেবে নয়, বরং জ্ঞান, দক্ষতা.....
যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ভ্রাতৃসংঘের বাড়িতে আয়োজিত পার্টিতে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগে মামলা করেছেন ১৯ বছর বয়সী এক তরুণী...
চোরবাগানের পুজামণ্ডপে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের চেক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি।
দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য...
সমুদ্রসৈকতে রিল তৈরির সময় ছোট শিশুর ঢেউয়ে বিপদে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। এক পথচারী শিশুটিকে উদ্ধার করেন বলে দাবি করা হয়েছে।
১৫ বছর ধরে মাসে দুবার জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় মিয়াগি প্রিফেকচারের ওনাগাওয়া বন্দর থেকে নৌকায় করে সাগরে যান ইয়াসুও। এখন পর্যন্ত ৭৬৩ বার ডুব দিয়েছেন তিনি...
দেশে প্রথম কোনো রাজনীতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু হলো। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।
পৃথক বিক্ষোভের ঘটনায় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেফতার করা হয়েছিল। অভিজিৎ দীপকে আদালত থেকে মুক্তি পেলেও আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
ইয়াসুও তাকামাৎসুর স্ত্রী ইউকো ২০১১ সালে একটি সুনামিতে ভেসে যান। তার দেহ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। দুই বছর পর, তিনি ডাইভিং শেখেন এবং তখন থেকে স্মৃতি, ভালোবাসা ও সংযোগের নিদর্শন হিসেবে প্রতি মাসে দুই বার সাগরে নামেন।
স্যাটেলাইট চিত্র থেকে কিম কীভাবে ছুটি কাটান সে সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা বেশিরভাগ উত্তর কোরীয়দের নাগালের বাইরে। দেশটির মানুষেরা যেখানে খাবার জোটাতে হিমশিম খান, সেখানে দেশটির নেতা চারটি প্রমোদতরীতে ঘনঘন সময় কাটাচ্ছেন - এটা অনেকেই ভাবতে পারেন না।
এমন লক্ষণ দেখা যাচ্ছে যে, একসময় বিশ্বজুড়ে একঘরে হয়ে থাকা মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্র তার নীতি পরিবর্তন করছে।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, চাকরির আশায় রাশিয়ায় গিয়ে যুদ্ধে তিন বছরে ৫৪ বাংলাদেশির মৃত্যু, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কাঠামো - ঢাকা থেকে প্রকাশিত বুধবারের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।
এ দুটি ঘটনায় কী বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কী দলের ভেতরে ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়া নেতাদের সামলানোর চেষ্টা থেকে এই পদক্ষেপ নিয়েছেন ? নাকি শুধু দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছেন তিনি? কিংবা 'বিতর্ক তৈরি করলেই' পদ হারাতে হবে- এই কঠিন বার্তাই দিতে চেয়েছেন দলের নেতাদের।
সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।
শরতের নীল আকাশ, মেঘের ভেলা আর উৎসবের আমেজ—সব মিলিয়ে ছুটির দিনে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় যেন প্রাণের মেলা।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। সিঁদুর খেলা, পূজা-অর্চনা, বিজয়ার প্রণাম ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার (২১ অক্টোবর) দিনাজপুরে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ২৮টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট।
শীতের আগমনী বার্তায় কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা। মেঘনার বুকে ধোঁয়াটে কুয়াশা, হিমেল বাতাস, বিস্তীর্ণ সবুজ মাঠ আর আঁকাবাঁকা মেঠোপথ—প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্যে শীতের সকালে এক মায়াবী রূপ ধারণ করছে দ্বীপটি। নদী ও প্রকৃতির মিতালিতে মুগ্ধ হওয়ার পাশাপাশি পর্যটকদের হাতছানি দিচ্ছে সম্ভাবনাময় মনপুরা।
পরিচালকের কাছে খাবার পরিবেশন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন অভিনেত্রী প্রীতি সাপ্রু। পরদিনই ‘জাগির’ সিনেমায় তার চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।
বন্দর, শিল্পায়ন, জ্বালানি অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ—দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ চারটি ক্ষেত্রকে ঘিরে প্রধানমন্ত্রীর এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা সরেজমিনে পর্যালোচনার মধ্য দিয়ে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খেল বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,“দেশের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী গতকাল রাজশাহীতে এক জনসভায় পতিত স্বৈরাচার ও বিরোধীদলের আঁতাতের যে সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন তা জনমনে উদ্বেগ তৈরি করার জন্য যথেষ্ট।”