গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বাড়িরে উঠানের গর্তে রাখা দুটি দুধের কৌটায় মোট ১১টি বোমা পাওয়া গেছে। সেগুলো পার্শ্ববর্তী উত্তর চর বংশী এলাকায় নিষ্ক্রিয় করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত নানা ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়ে...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারদের ফিল্ড মার্শালের মতো দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদ...
ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার ব্যর্থতা, ছবিটি ঘিরে সমালোচনা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
স্মার্টফোন হাতে নিয়ে সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম নষ্ট হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক।
নিরাপত্তার অজুহাতে বাকস্বাধীনতা দমন করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ঢাকার আশুলিয়ার এক পোশাক কারখানায় বহিরাগত আন্দোলনকারীদের হামলার পর ওই এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে?

রাত তখন প্রায় তিনটা। হঠাৎ বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল। এরপর তারা ঘরে থাকা নারী, পুরুষ, শিশুসহ ১০ সদস্যকে জিম্মি করে একটি কক্ষে আটকে রাখে।

গতকাল বুধবার দিবাগত রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজারসংলগ্ন এনায়েত উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ির আটটি কক্ষে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৫৫ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।

বাড়ির মালিক এনায়েত উল্লাহ বলেন, ডাকাতদের দেখে ভয়ে শিশুরা কান্নাকাটি শুরু করে। এরপর ডাকাতদলের এক সদস্য তাদের ধমক দিয়ে বলে, ‘চুপ, কান্না থামা, নাইলে কল্লা ফালাই দিমু।’

এনায়েত উল্লাহ জানান, ডাকাত দলের সদস্যরা সবাই মুখোশ পরা ছিল। এ সময় বাড়িতে তিনিসহ পাঁচজন পুরুষ, চারজন নারী ও তিন শিশু ছিল। সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ডাকাতেরা বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে আসবাব ভেঙে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এনায়েত উল্লাহ বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর যে কক্ষে তাঁদের আটকে রাখা হয়েছিল, সেই কক্ষের দরজা ভেঙে তাঁরা বাইরে বের হন।

জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে তিনি প্রশ্নের উত্তর দেন।

প্রতিমন্ত্রী জানান, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি। বর্তমানে প্রতিদিন তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

এ ছাড়া জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিচার ও সচেতনতামূলক বার্তা তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজ এবং জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত প্রকাশ করা হচ্ছে।

টেলিভিশন চ্যানেল ও বিটিভি

বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান জানান, দেশে বর্তমানে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চারটি। বেসরকারি ৫৬টি টেলিভিশন চ্যানেলকে অনাপত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সম্প্রচারে রয়েছে ৩৯টি। এ ছাড়া ১৬টি আইপি টিভিকে অনাপত্তি দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন আবেদন পাওয়া গেলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।

বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে বিটিভিকে লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিটিভিতে প্রচারের জন্য জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত বিশেষ ও ধারাবাহিক নাটক, দেশে নির্মিত কার্টুন, ডাবিং করা কার্টুন এবং তুর্কি ও ইরানি সিরিয়াল সংগ্রহ বা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার অনুষ্ঠান নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অনুষ্ঠান কিনে প্রচার করা হলে বিটিভির দর্শকপ্রিয়তা ও রাজস্ব আয়—দুটিই বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রেস কাউন্সিল আইনে সাংবাদিকদের নিরাপত্তা ও নিবন্ধনের প্রস্তাব

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুস সাত্তারের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন করা হয়েছে। গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।

সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতা জেসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনী আইনে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পেশাগত মানোন্নয়ন ও পরিচিতি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এ লক্ষ্যে বার কাউন্সিলের মতো সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের অনলাইন ডেটাবেজ তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানাসহ শাস্তির বিধান রাখার প্রস্তাব রয়েছে।

মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত, আদেশ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

ভুয়া সাংবাদিক ঠেকাতে তালিকা তৈরির পরিকল্পনা

সম্পূরক প্রশ্নে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, উপজেলা, পৌরসভা ও জেলায় ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। স্মার্টফোন ব্যবহার করে অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। তাঁরা ভুয়া আইডি খুলে বিভিন্নভাবে সরকারেরও ক্ষতি করছেন। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এ সমস্যায় শুধু সংসদ সদস্যরা নন, সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ওকাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব সংগঠনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি তালিকা তৈরির পরিকল্পনা রয়েছে। কারা সাংবাদিক হবেন, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলো প্রস্তাব দিলে তা ভালো হবে বলে সরকার মনে করে। কারণ, কে কোন পেশায় যাবেন এবং কীভাবে বক্তব্য উপস্থাপন করবেন, তা সরকার নির্ধারণ করে দেওয়া সমীচীন নয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাক্স্বাধীনতায় বিশ্বাস করি। তবে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

আশির দশকে গান শোনার অভিজ্ঞতায় বড় পরিবর্তন এনেছিল সনির ওয়াকম্যান। ছোট আকারের এই ক্যাসেট প্লেয়ার সহজেই পকেটে বা হাতে নিয়ে ঘুরে বেড়ানো যেত। হেডফোন কানে লাগিয়ে নিজের পছন্দের গান শোনার সুযোগ করে দিয়েছিল যন্ত্রটি। ১৯৭৯ সালে বাজারে আসা প্রথম ওয়াকম্যানের সঙ্গে ছিল বিশেষ নকশার একটি হেডফোন, যার নাম এমডিআর-৩এল২। প্রায় ৫০ বছর পর সেই পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি। তবে এবার নাম এমডিআর-৩আর।

প্রায় ৫০ বছর পর পুরোনো হেডফোনের নকশা ফিরিয়ে এনেছে সনি, এবার নাম এমডিআর-৩আর

পুরোনো দিনের চেনা নকশা অক্ষুণ্ন রেখে এতে যোগ করা হয়েছে আধুনিক ইউএসবি-সি সংযোগ, মাইক্রোফোন ও রিমোট কন্ট্রোল। শুধু তা-ই নয়, নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে। ব্যক্তিগতভাবে বহনযোগ্য ক্যাসেট প্লেয়ারের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই যন্ত্র। এর সঙ্গে ছিল এমডিআর-৩এল২ মডেলের হেডফোন। হালকা গড়নের এই হেডফোনে ছিল ২৩ মিলিমিটারের ড্রাইভার ইউনিট। এর নকশায় কান পুরোপুরি ঢাকা পড়ে না।

১৯৭৯ সালে সনি প্রথম ওয়াকম্যান টিপিএস-এল২ বাজারে আনে, এর সঙ্গে ছিল এমডিআর-৩এল২ মডেলের হেডফোন

নতুন এমডিআর-৩আর হেডফোনে সেই পুরোনো নকশাই ফিরিয়ে এনেছে সনি। এর হালকা গঠন ও খোলামেলা নকশা দীর্ঘক্ষণ ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। সঙ্গে থাকছে নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য ইয়ার প্যাড। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ার প্যাড বদলে নিতে পারবেন।

শুধু হেডফোনের নকশাই নয়, এর প্যাকেজিং ও ব্যবহারবিধির নির্দেশিকায়ও রাখা হয়েছে পুরোনো দিনের আমেজ। ১৯৭৯ সালের মূল মডেলের নকশার সঙ্গে মিল রেখে সাজানো হয়েছে এসব।

মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন

তারযুক্ত হেডফোনে ইউএসবি-সি

শুধু হেডফোনের নকশাই নয়, এর প্যাকেজিং ও ব্যবহারবিধির নির্দেশিকায়ও রাখা হয়েছে পুরোনো দিনের আমেজ

ব্লুটুথ হেডফোনের জনপ্রিয়তার মধ্যেও তারযুক্ত হেডফোনের প্রতি আগ্রহ আবার বাড়ছে। চার্জ দেওয়ার ঝামেলা নেই, ব্লুটুথের সঙ্গে সংযোগ স্থাপনের প্রয়োজন নেই—তারযুক্ত হেডফোনের এই সরল ব্যবহারই অনেকের কাছে আকর্ষণীয়। নতুন এমডিআর-৩আর মডেলটি সেই সুবিধার সঙ্গে যুক্ত করেছে আধুনিক প্রযুক্তি।

এতে আছে ইউএসবি-সি সংযোগব্যবস্থা। ফলে ইউএসবি অডিও ক্লাস ১.০ সমর্থন করে, এমন স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটারের সঙ্গে হেডফোনটি ব্যবহার করা যাবে। তবে কিছু যন্ত্রে সংযোগের জন্য আলাদা সেটিংস পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

হেডফোনের তারে আছে ইন-লাইন রিমোট কন্ট্রোল ও বিল্ট-ইন মাইক্রোফোন। এর সাহায্যে গান চালু বা বন্ধ করা এবং ফোনে কথা বলা যাবে। ফলে গান শোনার পাশাপাশি দৈনন্দিন যোগাযোগের কাজেও ব্যবহার করা যাবে হেডফোনটি।

সাউন্ডের ক্ষেত্রেও পুরোনো মডেলের সঙ্গে মিল রাখার চেষ্টা করেছে সনি। এতে ব্যবহার করা হয়েছে ২৩ মিলিমিটারের ড্রাইভার ইউনিট, যা মূল এমডিআর-৩ মডেলের সমান। তবে আধুনিক শ্রোতার পছন্দের কথা বিবেচনা করে শব্দের মানে কিছুটা পরিমার্জন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘স্ট্রেঞ্জার থিংস’ সংস্করণও আসছে

সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণ তৈরি করেছে সনি

সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর সঙ্গে যৌথভাবে বিশেষ সংস্করণ তৈরি করেছে সনি। এর নাম এমডিআর-৩আর স্ট্রেঞ্জার থিংস এডিশন।

আশির দশককে কেন্দ্র করে নির্মিত সিরিজটির আবহের সঙ্গে ওয়াকম্যানের পুরোনো নকশার বেশ মিল আছে। সিরিজটির চরিত্র ম্যাক্সের ব্যবহৃত হেডফোন এবং রহস্যময় আপসাইড ডাউন দুনিয়ার ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বিশেষ সংস্করণটি।

এতে হেডব্যান্ডে লেজার দিয়ে খোদাই করা হয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’ লোগো। হেডফোনের সঙ্গে থাকছে কালো ও লাল রঙের ইয়ার প্যাড। এর প্যাকেজিংয়েও রাখা হয়েছে সিরিজটির বিশেষ নকশা।

পরিবেশের কথাও ভেবেছে সনি

নতুন হেডফোন তৈরিতে পরিবেশের বিষয়টিও বিবেচনায় নিয়েছে সনি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, হেডফোনের প্লাস্টিকের প্রায় ২৫ শতাংশ পুনর্ব্যবহৃত উপাদান থেকে তৈরি। এ ছাড়া পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিক ব্যবহার করা হয়নি।

ছেলেকে পাঁচ বছর টিভি-মোবাইল থেকে দূরে রেখেছিলেন অমৃতা, কী করতেন বিকল্প হিসেবে?

দাম ও প্রাপ্যতা

সনির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে এমডিআর-৩আর হেডফোনের দাম ৫৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৩০০ টাকা। অন্যদিকে ‘স্ট্রেঞ্জার থিংস’ সংস্করণের দাম ৭৯ দশমিক ৯৯ ডলার, যা প্রায় ৯ হাজার ৮০০ টাকা। এই দাম যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নির্ধারিত; অন্যান্য দেশে দাম ও প্রাপ্যতা ভিন্ন হতে পারে।

একনজরে এমডিআর-৩আর ওয়াকম্যান হেডফোন

সনির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে এমডিআর-৩আর হেডফোনের দাম ৫৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৩০০ টাকা

মডেল: এমডিআর-৩আর

ধরন: ওপেন-ইয়ার, তারযুক্ত হেডফোন

ড্রাইভার ইউনিট: ২৩ মিলিমিটার ডাইনামিক ড্রাইভার

কানেক্টিভিটি: ইউএসবি-সি

কন্ট্রোল: ইন-লাইন রিমোট কন্ট্রোল ও বিল্ট-ইন মাইক্রোফোন

বিশেষ সুবিধা: নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য ইয়ার প্যাড

সূত্র: সনি, ফোর্বস ও ইয়াহু টেক

যে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী সেজে বসে ছিলেন তিন পুরুষ ও এক নারী। পেছনের আসন খালি থাকায় তাঁদের সঙ্গে ওঠেন এক শিক্ষিকা। কিছু দূর যাওয়ার পর চালক গন্তব্যের সড়ক ছেড়ে অন্য সড়কে ঢুকে পড়েন। এর প্রতিবাদ করলে গামছা দিয়ে ওই শিক্ষিকার মুখ বেঁধে ফেলা হয়। এরপর অটোরিকশার দুই পাশের পর্দা নামিয়ে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর হাত, আঙুল, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।

গতকাল বুধবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের আফজাল সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম লক্ষ্মী রানী নাথ। তিনি উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছিনতাইয়ের পর তাঁকে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মো. মামুন (২৪), নুরুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ রাজু (২২)।

লক্ষ্মী রানীর ছেলে তপন মজুমদার জানান, তাঁর মা চন্দ্রগঞ্জ থানার পশ্চিমে একটি নার্সারির কাছে যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন। একপর্যায়ে অটোরিকশাটি গন্তব্যের সড়ক ছেড়ে অন্য সড়কে ঢুকে পড়ে। কোথায় নেওয়া হচ্ছে, জানতে চাইলে দুর্বৃত্তরা তাঁর মায়ের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে তাঁকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পর পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তিনি সাঁতার জানেন না বলে আকুতি জানান। পরে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে তাঁকে সড়কের পাশের বাগানে ফেলে দেওয়া হয়।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় লক্ষ্মী রানী নাথকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁর সহকর্মী শিক্ষক আবুল হাসনাত বলেন, ছিনতাইকারীরা লক্ষ্মী রানীকে মারধর করেছে। তাঁর দুটি চোখ ফুলে গেছে। চোখের পাতা কালো হয়ে রয়েছে। মুখেও জখম হয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন। তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিক্ষিকাকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বহু বছর ধরে সরকারগুলো বিদ্যুৎ গ্রিড, বিমানবন্দর, আর্থিক ব্যবস্থা এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কে সম্ভাব্য সাইবার হামলার মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আসছে। এসবের পেছনে ভাবনাটি ছিল একদম স্পষ্ট: সাইবার যুদ্ধের মূল লক্ষ্য হবে কেবল সেই সব পরিকাঠামো বা ‘ইনফ্রাস্ট্রাকচার’, যার ওপর ভর করে দেশ চলে।

তবে ইউরোপের সুপারমার্কেটগুলোর ফ্রিজিং ব্যবস্থায় সাম্প্রতিক আক্রমণগুলো এক নতুন ও উদ্বেগজনক আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। সাইবার সংঘাতের পরবর্তী ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র হয়তো প্রথাগত গুরুত্বপূর্ণ পরিকাঠামো নাও হতে পারে; বরং তা হতে পারে দৈনন্দিন জীবনের এমন অসংখ্য সাধারণ প্রযুক্তিগত ব্যবস্থা, যা খুব একটা চোখ না টেনেও আধুনিক সমাজকে সচল রাখে।

এবার লক্ষ্যবস্তু কোনো সামরিক ঘাঁটি, সরকারি মন্ত্রণালয় কিংবা কৌশলগত শক্তি সম্পদ (এনার্জি অ্যাসেট) ছিল না। লক্ষ্যবস্তু ছিল অতি সাধারণ এক ফ্রিজ বা রেফ্রিজারেটর।

কয়েক সপ্তাহের ব্যবধানে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইডেনজুড়ে শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো (রিটেইলার) জানায়, তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার পর তাদের ফ্রিজিং সিস্টেমে বড় ধরনের বিপত্তি ঘটেছে।

সাইবার যুদ্ধ ঘনিয়ে আসছে, চীনকে কীভাবে ঠেকাবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের শিক্ষাক্রমে সাইবার নিরাপত্তা শিক্ষা যুক্ত করা সময়ের দাবি

খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য তৈরি ডিপ ফ্রিজগুলো রাতারাতি খাদ্য পচিয়ে নষ্ট করার যন্ত্রে পরিণত হয়। সুইডেনের একটি দোকানে তো ফ্রিজারের তাপমাত্রা এতটাই বেড়ে যায়, যা ঠান্ডায় সংরক্ষণের চেয়ে রান্নার তাপমাত্রার সঙ্গেই বেশি মেলে!

প্রথম দর্শনে এ ঘটনাটিকে প্রায় অবিশ্বাস্য বা হাস্যকর মনে হতে পারে। তবে এই ঘটনার কৌশলগত গুরুত্বটি লুকিয়ে রয়েছে ঠিক ওই অদ্ভুত স্বভাবের মধ্যেই।

কয়েক দশক ধরে নীতিনির্ধারকেরা প্রকাশ্যে থাকা কিছু স্পষ্ট লক্ষ্যবস্তুর নিরাপত্তা দেখেই জাতীয় নিরাপত্তার ঝুঁকি বা দুর্বলতা পরিমাপ করেছেন—যেমন বন্দর, গ্যাস ও তেলের পাইপলাইন, রেলপথ নেটওয়ার্ক, বিদ্যুৎকেন্দ্র এবং যোগাযোগমাধ্যম। অথচ আধুনিক সমাজব্যবস্থা দিন দিন এমন এক দ্বিতীয় স্তরের পরিকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যার প্রতি নজর দেওয়া হয় খুবই কম।

এসব ব্যবস্থা বিদ্যুৎ উৎপাদন করে না, সেনাবাহিনী পরিচালনা করে না কিংবা বড় ধরনের আর্থিক লেনদেনও সম্পাদন করে না। এর বদলে এগুলো গুদামের স্বয়ংক্রিয়তা (ওয়্যারহাউস অটোমেশন), ডিজিটাল ইনভেন্টরি নেটওয়ার্ক, লজিস্টিকস সফটওয়্যার, কোল্ড-চেইন স্টোরেজ এবং খাদ্য উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলোর মাধ্যমে খুব নীরবে আমাদের দৈনন্দিন জীবনকে সচল রাখে।

রেফ্রিজারেটর বা ফ্রিজটি এখানে কেবল একটি উপসর্গ মাত্র।

সুইডেনের স্টকহোমে একটি আইসিএ দোকানে সাইবার হামলার ফলে বেশ কয়েকটি ফ্রিজার বিকল হয়ে যাওয়ার পর সেখানে টাঙানো একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, "সাইবার হামলার কারণে আমাদের সব ফ্রিজার নষ্ট হয়ে গেছে", ২ নভেম্বর, ২০২৬।

আসল গল্পটি হলো আধুনিক সভ্যতার সুরক্ষাবলয়ের পরিধি ক্রমেই সাইবার আক্রমণের মুখে কীভাবে উন্মুক্ত হয়ে পড়ছে।

অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি পর্যায় নতুন নতুন ধরনের ঝুঁকির জন্ম দেয়। উনিশ শতকে শিল্পপ্রধান অর্থনীতিগুলো রেলপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বিশ শতকে তারা তেল এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়। আর একবিংশ শতকে এসে সমাজ সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়েছে সফটওয়্যারের ওপর।

প্রযুক্তির এই নিত্যনতুন রূপকে প্রায়ই প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে উপস্থাপন করা হয় এবং বহু ক্ষেত্রে তা সত্যিও। ডিজিটাইজেশন বা ডিজিটাল রূপান্তর কাজের দক্ষতা বাড়িয়েছে, খরচ কমিয়েছে, নজরদারি ক্ষমতা উন্নত করেছে এবং সরবরাহব্যবস্থাকে (সাপ্লাই চেইন) রূপান্তরিত করেছে। কিন্তু সমস্যা হলো, কেবল ‘কাজের দক্ষতা বৃদ্ধি পাওয়া’ আর কোনো ব্যবস্থার ‘স্থায়িত্ব বা সক্ষমতা’ (রেজিলিয়েন্স) এক জিনিস নয়।

একটি শতভাগ নিখুঁত ও দক্ষ ব্যবস্থা প্রায়ই ভীষণ ভঙ্গুর হয়ে থাকে।

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক

যুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছে

ইউরোপীয় খুচরা বিক্রেতাদের ওপর হামলাগুলো সেই বৈপরীত্যকেই স্পষ্ট করে তোলে। হামলায় ক্ষতিগ্রস্ত এই ফ্রিজিং ব্যবস্থাগুলো কেবল সাধারণ শীতলীকরণ যন্ত্র ছিল না।

এগুলো মূলত সফটওয়্যার প্ল্যাটফর্ম, রিমোট মনিটরিং নেটওয়ার্ক, পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা (প্রেডিক্টিভ মেইনটেন্যান্স) এবং ক্লাউড–ভিত্তিক ব্যবস্থাপনা টুলের সমন্বয়ে গঠিত একটি বড় ডিজিটাল নেটওয়ার্কের অংশ ছিল।

এই ধরনের প্রযুক্তি পারফরম্যান্স উন্নত করতে পারে এবং পরিচালন খরচ কমাতে পারে। তবে এগুলো একই সঙ্গে অনুপ্রবেশের নতুন নতুন পথও তৈরি করে দেয়।

আগের দশকগুলোতে একটি ফ্রিজার যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার কারণে বন্ধ হতো। আর আজ সেটি হাজার হাজার মাইল দূরে বসে থাকা কোনো ব্যক্তির মাধ্যমে বন্ধ হতে পারে, যিনি হয়তো ওই সফটওয়্যারের কোনো গোপন দুর্বলতা খুঁজে বের করেছেন।

এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কেবল নষ্ট হওয়া খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।

সাইবার হামলার পর সুপারমার্কেট খালি পড়ে আছে, বেলজিয়াম

বড় পরিসরে যখন এই শীতলীকরণ ব্যবস্থা ব্যর্থ হয়, তখন পুরো সরবরাহব্যবস্থা ধাক্কা খায়। খাবার নষ্ট করে ফেলতে হয়। নতুন পণ্য দিয়ে ইনভেন্টরি পূরণ করতে হয়। পরিবহন সূচি পুনর্নির্ধারণ করতে হয়। বেড়ে যায় বিমা খরচ।

উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে বিনিয়োগ করা সম্পদ অপচয় হয়। এমনিতেই যেখানে বিশ্ব অর্থনৈতিক মূল্যস্ফীতি এবং খাদ্যব্যবস্থার ওপর তীব্র চাপ যাচ্ছে, সেখানে এই ক্ষতিগুলো কেবল একটি কারিগরি অসুবিধা নয়—এটি একধরনের অর্থনৈতিক ক্ষয় বা ধস।

এ ধরনের নেটওয়ার্কে আঘাত এলে কোনো শহর হয়তো অন্ধকার হয়ে যাবে না। তবে এটি রাজনৈতিকভাবে আরও কার্যকর একটি লক্ষ্য অর্জন করতে পারে: বাজারে বিশৃঙ্খলা, সম্পদের অপচয়, খাদ্যাভাব, মূল্যস্ফীতির চাপ এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করা।

এই কারণেই ঘটনাগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথাগত যুদ্ধ প্রতিপক্ষের ক্ষমতা বা সক্ষমতাকে ধ্বংস করতে চায়। অন্যদিকে আধুনিক সাইবার যুদ্ধ দিন দিন মানুষের ‘আস্থা বা বিশ্বাস’ নষ্ট করার দিকে ঝুঁকছে।

ইউরোপের ফ্রিজিং সিস্টেমে সাইবার হামলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা নয় যে হ্যাকাররা কীভাবে ফ্রিজ পর্যন্ত পৌঁছাল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কেন এমন এক পৃথিবী তৈরি করলাম, যেখানে একটি ফ্রিজও এখন যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে ওঠে?

সবচেয়ে কার্যকর হামলা সেটি নাও হতে পারে, যা সবচেয়ে বড় ভৌত ধ্বংসযজ্ঞ ঘটায়; বরং সেটিই বেশি কার্যকর হতে পারে, যা ধীরে ধীরে নাগরিকদের মনে এই বিশ্বাস জন্ম দেয় যে তাদের চারপাশের ব্যবস্থাগুলো আর ভরসাযোগ্য নয়।

কারণ দিনশেষে, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ‘আস্থা’ একটি বড় অর্থনৈতিক সম্পদ। অত্যাবশ্যকীয় ব্যবস্থার ওপর থেকে যখন একবার মানুষের বিশ্বাস টলতে শুরু করে, তখন তার পরিণতি মূল লক্ষ্যবস্তু ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

একটি আক্রান্ত ফ্রিজ হয়তো কোনো সরকারকে ফেলে দেবে না।

কিন্তু হাজার হাজার সাধারণ প্রযুক্তিতে ছড়িয়ে থাকা হাজারটা দুর্বলতা নিশ্চয়ই বড় কিছু ঘটিয়ে ফেলার ক্ষমতা রাখে।

এই বিস্তৃত প্রবণতা প্রযুক্তিগত উন্নয়নের গতিপথ নিয়ে এক অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরে।

আজ থেকে অর্ধশতকেরও বেশি আগে, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ অর্থনীতিবিদ ই এফ শুমেকার তাঁর বিখ্যাত গ্রন্থ ‘স্মল ইজ বিউটিফুল’-এ যুক্তি দিয়েছিলেন, প্রযুক্তিকে তার জটিলতা দিয়ে নয়, বরং তার উপযোগিতা দিয়ে বিচার করা উচিত। তাঁর মতে, সেরা প্রযুক্তি সেটাই নয়, যা সবচেয়ে উন্নত; বরং সেরা প্রযুক্তি হলো সেটাই, যা উদ্দিষ্ট উদ্দেশ্যের জন্য সবচেয়ে উপযোগী।

সাইবার হামলার পর সুপারমার্কেটের ফ্রিজ খালি করা হচ্ছে, সুইডেন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে তাঁর সেই মতামতটি আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়।
এআই ঘিরে যাবতীয় বিতর্ক সাধারণত কিছু নাটকীয় দৃশ্যপটকে কেন্দ্র করেই ঘুরপাক খায়—যেমন স্বায়ত্তশাসিত অস্ত্র, সভ্যতার অস্তিত্বের ঝুঁকি, গণস্বয়ংক্রিয়তা বা অতি বুদ্ধিমান যন্ত্র।

অথচ মূল ও তাৎক্ষণিক চ্যালেঞ্জটি হয়তো এতটা নাটকীয় নাও হতে পারে। আধুনিক সমাজ অর্থনীতি ও দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কানেকটিভিটি, অটোমেশন এবং বুদ্ধিমান সিস্টেমকে যুক্ত করছে—কিন্তু এই বাড়তি জটিলতা সত্যিই স্থিতিশীলতা বা স্থায়িত্ব বাড়াচ্ছে কি না, তা নিয়ে ভাবার প্রয়োজন বোধ করছে না।

এখানে সমস্যাটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নয়। এআই নিশ্চিতভাবেই চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা, লজিস্টিকস এবং শক্তি ব্যবস্থাপনায় অসামান্য অগ্রগতি এনে দেবে। সমস্যা হলো আমাদের এই ধারণাটি যে—যেকোনো ব্যবস্থাকে কেবল ‘স্মার্ট’ বা বুদ্ধিমান করে তুললেই তা উন্নত হয়ে যায়।

ইউরোপের ফ্রিজিং সিস্টেমে সাইবার হামলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা নয় যে হ্যাকাররা কীভাবে ফ্রিজ পর্যন্ত পৌঁছাল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কেন এমন এক পৃথিবী তৈরি করলাম, যেখানে একটি ফ্রিজও এখন যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে ওঠে? সাধারণ বস্তুগুলো যখন কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন বুঝতে হবে সাইবার সংঘাত কেবল পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। তা ঢুকে পড়েছে আমাদের একেবারে দৈনন্দিন জীবনে।

কারম নামা ব্রিটিশ–ইরাকি লেখক। মিডল ইস্ট মনিটর থেকে সংক্ষেপে অনূদিত।

এবার হত্যার হুমকি দেওয়া হলো দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শুধু তিনি নন, হুমকি দেওয়া হয়েছে তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকেও। বলা হয়েছে, ৭ কোটি রুপি দিতে হবে। না হলে দুজনকেই প্রাণে মেরে ফেলা হবে। অভিযোগ, হুমকিদাতা নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছেন।

দিল্লির তিলক নগরের আম আদমি পার্টির বিধায়ক জার্নেল সিং জানিয়েছেন, তাঁর কাছে ৬ নভেম্বর এক ফোন আসে। একই সঙ্গে পাঠানো হয় এক খুদে বার্তাও। তাতে বলা হয়, ৭ কোটি রুপি না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুন করা হবে। এ ঘটনায় জার্নেল সিং পাঞ্জাবের মোহালি থানায় একটি অভিযোগ করেন। পাশাপাশি আম আদমি পার্টির পক্ষ থেকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়েছে।

পাঞ্জাব পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, যে নম্বর থেকে ফোন করা হয়েছে ও বার্তা পাঠানো হয়েছে, সেটির বিভিন্ন ডিজিটাল নথি তদন্তকারী কর্তারা খতিয়ে দেখছেন। মুঠোফোন নম্বরটির কল রেকর্ড, ইন্টানেট প্রটোকল লগ ও লোকেশন ডেটাও খতিয়ে দেখা হচ্ছে। হুমকির পেছনে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে নাকি কেউ ওই গ্যাংয়ের নাম করে ভয় দেখাচ্ছে, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে গুজরাটের সবরমতি কারাগারে বন্দী রয়েছেন। তিনি কারাগারে থাকলেও তাঁর দলের সদস্যরা নানা দুষ্কর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়। গুলিতে আহত হলেও টাইগার শ্রফ ও তাঁর চালক প্রাণে বেঁচে যান। বিষ্ণোই গ্যাং সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছে। ওই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যিই তাঁরা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তদন্ত করে দেখা হচ্ছে।

মুম্বাইয়ে এ ধরনের হুমকি মাঝেমধ্যেই দেওয়া হয়। বহু বছর থেকেই এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আন্ডারওয়ার্ল্ডের (অপরাধজগৎ) মানুষজনের কাছে এটা হলো ‘প্রটেকশন মানি’। অর্থাৎ কাজকর্ম করে খেতে গেলে ওই অর্থ তাদের দিতে হবে। সাম্প্রতিক সময়েও মুম্বাইয়ের একাধিক অভিনেতা ও পরিচালকের কাছে এই ধরনের হুমকি এসেছে। কিছুদিন আগে অভিনেতা আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে টাকা চেয়ে হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে। তাঁদের কাছে পাঁচ কোটি রুপি দাবি জানানো হয়। তদন্তে নেমে মুম্বাই পুলিশ বেঙ্গালুরুর এক আইটি কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ওই কর্মী এআইয়ের সাহায্যে কণ্ঠস্বর নকল করে টাকা দাবি করেছিলেন। ওই ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগাযোগ ছিল না।

জনপ্রিয় অভিনেতাদের অনেকেই মাঝেমধ্যে এ ধরনের হুমকি ও বার্তা পেয়ে থাকেন। সালমান খান, শাহরুখ খান, আমির খান একাধিকবার হুমকি পেয়েছেন। সম্প্রতি অমিতাভ বচ্চনকেও এমন হুমকি দেওয়া হয়েছে। বৃহন্মুম্বাই পৌরসভায় পাঠানো এক ই–মেইল বার্তায় বলা হয়, জুহু এলাকায় বচ্চনের বাংলো ‘জলসা’, মুম্বাইয়ের মেয়রের অফিস ও একটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়। সেই বার্তায় বলা হয়, ৩১ অক্টোবর থেকে ২৩ নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে।

মুম্বাইয়ে থাকলে প্রতি রোববার এক নির্দিষ্ট সময়ে অমিতাভ বচ্চন তাঁর বাড়ির সামনে এসে অনুরাগীদের দেখা দেন। ওই হুমকির পর দেখা যায়, প্রবীন অভিনেতা এক বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে অনুগামীদের অভিনন্দন জানাচ্ছেন।

আপ বিধায়ক জার্নেল সিং কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হত্যার হুমকির অভিযোগের তদন্তের দাবি দিল্লি পুলিশের কাছে জানাননি। অভিযোগ দায়ের করেছেন পাঞ্জাব পুলিশের কাছে। দিল্লির সরকারে আসীন বিজেপি। দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীন। আর পাঞ্জাবের শাসন ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। বিশ্বাসের ঘাটতিই এর কারণ মনে করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর পাঞ্জাব পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ও আইটি আইনের আওতায় এফআইআর দায়ের করেছে।

মাখোঁর সামনে অজ্ঞান হয়ে পড়লেন ফরাসি নিরাপত্তারক্ষী
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী রবিবার (১৬ নভেম্বর) আয়োজন করা হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৯ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সবুজ নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে শনিবার একটি টেলিফোন কথোপকথন হয়, যার মূল বিষয় ছিল ইরান-সংক্রান্ত যুদ্ধ। এই কথোপকথনটি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তা তীব্র বাগবিতণ্ডায় রূপ নেয়।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।