দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

১৯৭১ সালের ৪ জানুয়ারি ২২ জন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর দুই মাস পরই শুরু হয় মুক্তিযুদ্ধ। বিশ্ববিদ্যালয়ের শুরুর সময়ের শিক্ষার্থীদের অনেকে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আরও অনেকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, শিক্ষকতাও করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এমন ৫৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম সংগ্রহ করেছে ‘স্মৃতি ৭১’ নামের একটি সংগঠন। তাঁদের স্মরণ ও সম্মাননা জানাতে ‘মুক্তিযুদ্ধে জাহাঙ্গীরনগর’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় সবাই দাঁড়িয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। অন্য জীবিত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের কাছে স্মারক পৌঁছে দেওয়া হবে বলে জানান আয়োজকেরা।

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘স্মৃতি ৭১’-এর অন্যতম সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফারুক এইচ খান।

ফারুক এইচ খান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের সময়ের যোগসূত্র রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের অনেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আবার অনেকে স্কুল-কলেজে পড়ার সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া কয়েকজন শিক্ষককেও এই তালিকায় রাখা হয়েছে।

ফারুক এইচ খান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। আগে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩৩ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। সেই তালিকার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা ও বিভিন্ন তথ্যসূত্রের ভিত্তিতে তাঁরা এখন পর্যন্ত ৫৪ জনের নাম পেয়েছেন। এই তালিকা চূড়ান্ত নয়। ভবিষ্যতে গবেষণার মাধ্যমে তালিকায় আরও নাম যুক্ত হতে পারে, আবার বাদও যেতে পারে।

সংগঠনটি জানিয়েছে, ‘স্মৃতি ৭১’ মুক্তিযোদ্ধাদের প্রত্যয়ন করার কোনো সংগঠন নয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলেও জানানো হয়। সংগঠনটি কোনো রাজনৈতিক দলের ফোরাম নয় বলেও উল্লেখ করা হয় আয়োজনে।

আয়োজনে সাংস্কৃতিক পর্বও ছিল। এতে দেশাত্মবোধক গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করা হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান সংগঠকেরা।

‘ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন’ আহ্বানে তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন করেছে বামপন্থী রাজনৈতিক দল বাসদ (মার্ক্সবাদী)। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কনভেনশন হয়। এতে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারাও অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।

কনভেনশনের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দলটি একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ মিনারে এসে শেষ হয়। দলটির সঙ্গে যুক্ত কৃষক, শ্রমিক, ছাত্র, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর ব্যক্তিরা এই আয়োজনে অংশ নেন।

কনভেনশনে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ আজ বিশ্বসভ্যতার জন্য চূড়ান্ত হুমকি। পুঁজিবাদের তীব্র অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বেকারত্ব, ছাঁটাই ও মূল্যস্ফীতিতে সারা বিশ্বের জনগণ বিপর্যস্ত। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বহারা শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর জন্য একটি সঠিক বিপ্লবী দল প্রয়োজন। বাসদ (মার্ক্সবাদী) ওই আন্দোলন গড়ে তুলছে।

‘শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ কর’ লেখা ব্যানার ও লাল পতাকা হাতে অংশ নেন অংশগ্রহণকারীরা

শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা বলেন, দেশে দেশে যেসব গণ–আন্দোলন গড়ে উঠছে, সঠিক কোনো বিপ্লবী দল নেতৃত্ব দিতে পারলে তা বিপ্লবী গণ–আন্দোলনে পরিণত হতে পারে। বাসদের (মার্ক্সবাদী) সঙ্গে তাঁর দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি উল্লেখ করেন।

নেপালের শ্রমজীবী পার্টির পক্ষ থেকে কুমার উপাধ্যায় কনভেনশনে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আজ প্রয়োজন সাম্রাজ্যবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন। মানুষের এত বড় শত্রুকে চিনতে হবে। এর বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি সঠিক আদর্শ ও বিপ্লবী দল গড়ে তুলতে হবে। কমরেড শিবদাস ঘোষের চিন্তা এ ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা করতে পারে।’ অনুষ্ঠানে নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিংও বক্তব্য দেন।

বাসদের (মার্ক্সবাদী) সদস্য জয়দীপ ভট্টাচার্যের সঞ্চালনায় কনভেনশনে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেন, সমাজের বৈষম্য, অন্যায় ও অবিচার থেকে মুক্তির লক্ষ্যে একটি সঠিক বিপ্লবী দলের নেতৃত্বে গণ–আন্দোলন গড়ে তুলতে হবে। বাসদ (মার্ক্সবাদী) বাংলাদেশের বুকে একটি সত্যিকারের বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে লড়াই করছে।

দেখতে অবিকল গাড়ির গিয়ারের মতো। চারপাশে খাঁজকাটা দাঁত, মাঝখানে ছিদ্র। কালো রং করা এমন দুটি চাকতি রাখা ছিল শপিং ব্যাগে। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না, এগুলো আসলে স্বর্ণের তৈরি। চট্টগ্রামের হাজারী গলি থেকে এসব চাকতি নিয়ে ঢাকার তাঁতীবাজারে যাচ্ছিলেন এক ব্যক্তি। পথে পুলিশের তল্লাশিচৌকি এড়াতে বাস থেকে নেমে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় ধরা পড়েন। পরে কালো রং পরিষ্কার করতেই বেরিয়ে আসে আসল রহস্য। গাড়ির গিয়ারের আদলে তৈরি চাকতি দুটি আসলে সোনার।

গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম সুধীর কুমার ধর (৪১)। তাঁর কাছ থেকে উদ্ধার করা দুটি সোনার চাকতির ওজন ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন প্রথম আলোকে বলেন, সুধীরের শপিং ব্যাগে গাড়ির গিয়ারের মতো দেখতে দুটি বস্তু পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এগুলো গাড়ির যন্ত্রাংশ বলে দাবি করেন। তবে তাঁর কাছে বস্তু দুটি ঢাকায় নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে পুলিশের সন্দেহ হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, বস্তু দুটি আসলে সোনা গলিয়ে গিয়ারের আদলে তৈরি করা হয়েছে। সহজে শনাক্ত হওয়া ঠেকাতে সেগুলোর ওপর কালো রং করা হয়েছিল।

সোনার চাকতিসহ গ্রেপ্তার ব্যক্তি

ওসি নাজের হোসাইন আরও বলেন, কালো রং পরিষ্কার করার পর বস্তু দুটি সোনা বলে নিশ্চিত হওয়া যায়। পরে সেগুলো হাজারী গলিতে নিয়ে পরীক্ষা ও ওজন করা হয়। জিজ্ঞাসাবাদে সুধীর জানান, হাজারী গলির এক ব্যবসায়ী তাঁকে সোনাগুলো ঢাকার তাঁতীবাজারে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন। সেখানে এক ব্যবসায়ীর কাছে এ সোনা বিক্রির কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

পুলিশের ভাষ্য, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা চোরাই সোনা গলিয়ে গিয়ারের মতো আকৃতি দেওয়া হয়েছিল। পরে কালো রং করে সেগুলো গাড়ির যন্ত্রাংশ হিসেবে চালিয়ে দেওয়ার কৌশল নেওয়া হয়। উদ্ধার করা সোনার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সুধীর।

নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুধীরের সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা সোনার উৎস এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আকবর শাহ থানায় মামলা হয়েছে।

ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত করতে ১৩ জন নেতার নামের তালিকা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। সম্ভাব্য নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক পরিচয় ও জীবনযাপন সম্পর্কে খোঁজখবরও নেওয়া হয়েছে। এঁদের মধ্য থেকেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচজনকে বেছে নেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে খোঁজ রাখেন এবং এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছয়জন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা কেউ নতুন কমিটি কবে ঘোষণা হবে, সেটা নিশ্চিত করে বলতে পারেননি। তাঁদের বক্তব্যের সারকথা প্রায় একই—কমিটি কবে ঘোষণা হবে তা প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানেন না।

এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। ঢাকা মহানগর উত্তর যুবদলেও নতুন নেতৃত্ব এসেছেন। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়েও তৎপরতা চলছে। কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। ফলে নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

বিদায়ের বার্তার পরও অপেক্ষা

রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল ২০২৪ সালের ১ মার্চ। গত ১৩ আগস্ট রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন তাঁরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্য তিন শীর্ষ নেতাও।

সাক্ষাতের পর ওই রাতেই ফেসবুকে বিদায়ের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন সভাপতি রাকিবুল ইসলাম। সেখানে তিনি লেখেন, ‘জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’ আসন্ন নতুন কমিটিকে সবাই সাদরে গ্রহণ করবেন বলেও প্রত্যাশা জানান তিনি। পরদিন ১৪ আগস্ট সকালে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ফেসবুকে লেখেন, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আজ শেষ দিন।’

এই দুই পোস্টের পর সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে দ্রুত নতুন কমিটি ঘোষণার প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু সেই ঘোষণা আর আসেনি। ফলে বিদায়ের প্রস্তুতি নেওয়া নেতাদেরই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।

বর্তমান কেন্দ্রীয় কমিটির শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘বিদায় নিয়ে এসেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি। কিন্তু নতুন কমিটি হচ্ছে না। কী যে অপমান-অপদস্থ অবস্থার মধ্যে আছি! কেউ কথাও শুনছে না!’

নিয়মিত শিক্ষার্থী, নাকি অভিজ্ঞ নেতৃত্ব

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া আছে। আরেকটি সূত্রের ভাষ্য, শীর্ষ নেতৃত্ব বাছাইয়ের জন্য ১৩ জন নেতার বিষয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে। তাঁদের অতীত কর্মকাণ্ড, পরিবারের রাজনৈতিক পরিচয় ও বর্তমান জীবনযাপনসহ বিভিন্ন বিষয় যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। তবে ওই ১৩ জন কারা, সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

তবে নেতৃত্ব নির্বাচনের মানদণ্ড নিয়ে দুটি মত রয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। নীতি–নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কমিটি গঠনের পক্ষে। তাঁদের যুক্তি, অন্য ছাত্রসংগঠনগুলোর নেতৃত্বে নিয়মিত শিক্ষার্থীরা আসছেন। ছাত্রদলেও সেই বিষয়টি গুরুত্ব পাওয়া প্রয়োজন। আবার নীতিনির্ধারণী পর্যায়ের আরেকাংশ কেন্দ্রীয় নেতৃত্বে তুলনামূলক জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের রাখার পক্ষে। এই দুই অবস্থানের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়াই কমিটি আটকে থাকার অন্যতম কারণ। তবে এ বিষয়ে কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শীর্ষ পদে সম্ভাব্য নেতা হিসেবে আলোচনায় থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটি নিয়ে অন্ধকারে আছি।’ তাঁর ভাষ্য, আগে কমিটি গঠনপ্রক্রিয়ায় যাঁরা যুক্ত থাকতেন, তাঁদের কাছ থেকে কমিটি কবে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সবাই বলছেন, বিষয়টি প্রধানমন্ত্রী ভালো জানেন।

পদপ্রত্যাশীদের দুশ্চিন্তা

কমিটি ঘোষণায় বিলম্বের পাশাপাশি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি আগে হয়ে যাওয়ার সম্ভাবনাও ছাত্রদলের পদপ্রত্যাশীদের একটি অংশকে ভাবাচ্ছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, অতীতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর বাদ পড়া নেতাদের কাউকে কাউকে যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলে দায়িত্ব দেওয়া হতো। এতে ছাত্ররাজনীতি শেষে তাঁদের অন্য সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ থাকত। এবার ওই দুই সংগঠনের কমিটি আগে হয়ে গেলে ছাত্রদলের নেতৃত্বে জায়গা না পাওয়া নেতাদের কোথায় যুক্ত করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

একজন পদপ্রত্যাশী নেতা জানান, অনুসারীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা ধরে রাখতে নিয়মিত একটা খরচ আছে। দীর্ঘ অপেক্ষায় সেই চাপও বাড়ছে। শেষ পর্যন্ত কমিটিতে জায়গা না পেলে অনুসারীদের কীভাবে সামাল দেবেন, তা নিয়েও দুশ্চিন্তার কথা জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা।

সাংগঠনিক কাজে অনিশ্চয়তার প্রভাব

শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বাইরেও শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ছাত্রদলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃত্বের অপেক্ষা দীর্ঘ হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কাজের বদলে পদপ্রত্যাশীদের তৎপরতা কমিটিকেন্দ্রিক হয়ে পড়ার আশঙ্কা থাকে বলে ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন।

বর্তমান কমিটির শীর্ষ এক নেতা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে ছাত্রদলের নেতা-কর্মীদের সুস্পষ্ট নির্দেশনা ও সমন্বিতভাবে কাজ করার জন্য নেতৃত্বের অনিশ্চয়তা কাটানো প্রয়োজন।

কাল কর্মশালা, নতুন নির্দেশনা আসতে পারে

নতুন কমিটির ঘোষণা না এলেও আগামীকাল শনিবার গুলশানে বিএনপির কার্যালয়ে ছাত্রদলের নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বর্তমান কেন্দ্রীয় কমিটির শীর্ষ এক নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, কর্মশালায় কেন্দ্রীয় কমিটির শীর্ষ কয়েকজন নেতা, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১০টি মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের অংশ নেওয়ার কথা রয়েছে। ক্ষমতায় আসার আগে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি ও সেগুলোর বাস্তবায়ন সম্পর্কে তাঁদের জানানো হবে। পরে তাঁরা নিজ নিজ ক্যাম্পাস ও ইউনিটে এসব তথ্য তুলে ধরবেন।

ওই নেতা আরও জানান, কর্মশালায় প্রশিক্ষকেরা বিভিন্ন অধিবেশন পরিচালনা করবেন। মন্ত্রিসভার সদস্যদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন বলে তাঁদের জানানো হয়েছে।

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে সংশ্লিষ্ট একাধিক নেতার কাছে আনুষ্ঠানিক বক্তব্য চাওয়া হয়। তবে কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিটে হওয়ার সুযোগ নেই ও অন্যান্য খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি মন্দিরের সেবায়েতকে কক্ষে আটকে রেখে সোনা ও রুপার অলংকার, দানবাক্সের টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের পশ্চিমপাড়ার শ্রীশ্রী ভবতারিণী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় মামলা হয়েছে।

স্থানীয় লোকজন, পুলিশ ও মন্দির সূত্রে জানা গেছে, পশ্চিমপাড়ার বাসিন্দা সমীর ঘোষ গত ৩০ অক্টোবর মারা যান। তাঁর শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার মন্দির প্রাঙ্গণে তিন শতাধিক অতিথির মধ্যাহ্নভোজের আয়োজন করে পরিবার। এ জন্য লক্ষাধিক টাকার খাবার ও অন্যান্য মালামাল কিনে গতকাল রাতে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাঁশ দিয়ে মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ফটক ও মূল মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় সেবায়েত হীরালাল বর্মণকে তাঁর কক্ষে আটকে রাখা হয়। দুর্বৃত্তরা কালীপ্রতিমায় থাকা সোনার নাকফুল ও টিকলি, রুপার নূপুর, দানবাক্স ভেঙে ২০ থেকে ৩০ হাজার টাকা এবং শ্রাদ্ধানুষ্ঠানের খাবারের মালামাল নিয়ে যায়।

মন্দিরের সেবায়েত হীরালাল বর্মণ বলেন, ‘মন্দিরের পাশের ঘরেই আমি থাকি। সেই ঘরে প্রথমে চোরের দল রাতে আমাকে তালাবদ্ধ করে রাখে। এরপর তারা মন্দিরের সিসি ক্যামেরা নষ্ট করে মূল মন্দিরের তালা ভেঙে মায়ের বিগ্রহে থাকা সোনা ও রুপার বিভিন্ন অলংকার ও আজ শুক্রবারের শ্রাদ্ধানুষ্ঠানের মধ্যাহ্নভোজের যাবতীয় মালামাল চুরি করে নিয়ে যায়।’

সমীর ঘোষের ছোট ভাই ও প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ বলেন, ‘আমার মেজদার (সমীর ঘোষ) শ্রাদ্ধানুষ্ঠান ও আজকের মধ্যাহ্নভোজের জন্য গতকাল রাতে লক্ষাধিক টাকার বাজারসদাই করে মন্দিরের ভেতরে রাখা হয়েছিল; কিন্তু চোরেরা মন্দিরের তালা ভেঙে মালামালসহ মায়ের মূর্তি থেকে সোনা ও রুপার অলংকার চুরি করে নিয়ে গেছে। এমন হবে কল্পনাও করতে পারছি না। সকালে আবার শ্রাদ্ধানুষ্ঠানের মালামাল কিনতে হয়েছে। মন্দির প্রাঙ্গণেই মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়েছে।’

মন্দিরের সাধারণ সম্পাদক জয়ন্ত কপালী প্রথম আলোকে বলেন, সেবায়েতের কক্ষ বাইরে থেকে বন্ধ করে দিয়ে দুর্বৃত্তরা এই চুরি করে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনায় থানায় অভিযোগ করেন সেবায়েত।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সীমান্তবর্তী জামালপুরের- পাথরের চর সীমান্তের শূন্য রেখায় চারদিন ধরে আটকে আছেন এক নারী। তাকে নিজের নাগরিক হিসেবে গ্রহণ করছে না বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশই। বিজিবি অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোর করে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।
দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই বড় ডেয়ারি সংস্থা আমূল ও মাদার ডেয়ারি।
পদ্মার তলদেশে বৈদ্যুতিক কেবল বিচ্ছিন্ন হয়ে সেবা বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে একই তার ছিড়ে টানা প্রায় পনের মাস বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে পুরো ইউনিয়নবাসীকে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, ঝটিকা মিছিলের মতো কর্মসূচি তাদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনার ফেরার পথও তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মগোপনে থেকে এবং নানারকম নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন এসব কর্মসূচি কীভাবে পালন করছে?
বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।
আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে খবর।
বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আবির হাসান নামে ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নম্বরের বড় ধরনের গরমিল বা খাতা মূল্যায়নে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। বিপরীতে সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা দেওয়া হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানাকে। ইতোমধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি পর্যায়ক্রমে পাঠানো হবে।
রংপুরে বিয়ে করতে গিয়ে অভিনব প্রতারণার শিকার হয়েছেন সিলেটের হবিগঞ্জের এক যুবক। বিয়ের ঠিক আগমুহূর্তে সাজতে যাওয়ার কথা বলে কনে ও তার স্বজনেরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০ হাজার টাকার পোশাক এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শুক্রবার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ‘অবিলম্বে ও ব্যাপকভাবে’ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতপার্থক্যের মধ্যেই তিনি এ আহ্বান জানালেন।
গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামিউল ইসলাম (১৪) ও আব্দুল্লাহ মিয়া (৮) নামের দুই শিশু নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।