মানিকগঞ্জে ৩ হাসপাতালে ৭৬ হাজার টাকা জরিমানা, ১টি সিলগালা

মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের মহাপ‌রিচালক ও প‌রিচালক প‌দে আট কর্মকর্তা‌কে প‌দোন্ন‌তি দেওয়া হ‌য়ে‌ছে।

দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...

মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি?
রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীতে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার

২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।

১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু

নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন তিন বন্ধু
তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নভেম্বর ১৩, ২০২৬
পশুকে বিরক্ত করে ভিডিও, হবে জেল-জরিমানা
পশুকে বিরক্ত করে ভিডিও, হবে জেল-জরিমানা

পশুকে বিরক্ত করে ভিডিও, হবে জেল-জরিমানা

নভেম্বর ১৩, ২০২৬
হবিগঞ্জ থেকে রংপুরে ৪২ বরযাত্রী, স্বর্ণালংকার নিয়ে বিয়ের সাজে উধাও কনে
হবিগঞ্জ থেকে রংপুরে ৪২ বরযাত্রী, স্বর্ণালংকার নিয়ে বিয়ের সাজে উধাও কনে

এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন বর ফয়ছল আহমেদ।

নভেম্বর ১৩, ২০২৬
মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত
মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত

পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণসহ বিচারকদের সঙ্গে বিজয়ী দলের বিতার্কিকেরা। আজ শুক্রবার রাজধানীর এফডিসিতে

শুধু মজুরি বাড়িয়ে পোশাকশ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায্য মজুরির পাশাপাশি কারখানায় ভালো কর্মপরিবেশ, শ্রমিকের অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও সদাচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে বসে আলোচনা করতে হবে।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ আজ শুক্রবার পোশাক খাতের অস্থিতিশীলতা দূরীকরণে করণীয় নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর এফডিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক এই ছায়া সংসদ প্রতিযোগিতায় ঢাকা কলেজকে হারিয়ে জয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। প্রতিযোগিতায় বিচারক ছিলেন এস এম মোর্শেদ, সাংবাদিক আবুল কাশেম, হোসাইন শাহাদাত ও মো. আতিকুর রহমান এবং বিআইডিএসের রিসার্চ ফেলো কাশফি রায়ান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ড আগে গঠন করা হলে বর্তমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত। মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যমূল্য পরিস্থিতি, শ্রমিকের জীবনযাপনের চাহিদা এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। যেকোনো অস্থিতিশীলতা বিদেশি ক্রেতাদের আস্থা কমায়। শ্রমিক অসন্তোষের কারণে ইতিমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলোর নেওয়া ক্রয়াদেশ সময়মতো সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের অবনতি হতে পারে।

এই অর্থনীতিবিদ আরও বলেন, সহিংসতা সৃষ্টি করে ন্যায্য মজুরি ও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কোনো পক্ষের ইন্ধন থাকলে মালিক, শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে সমন্বিত উদ্যোগে তা মোকাবিলা করতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সংঘাত, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো স্থিতিশীলতা ফেরেনি। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। এ কারণে রপ্তানি কমতে পারে। অস্থিতিশীলতা চলতে থাকলে তৈরি পোশাক খাত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা প্রয়োজন। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের প্রতিটিতে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা ইতিবাচক ও শ্রমিকবান্ধব পদক্ষেপ।

শ্রমিকদের চলমান আন্দোলন স্বতঃস্ফূর্ত কি না, তা নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার ভাবা প্রয়োজন বলে মন্তব্য করেন হাসান আহমেদ চৌধুরী। তিনি বলেন, আন্দোলনে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে। সে জন্য কোনো অপশক্তি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা উচিত।

নভেম্বর ১৩, ২০২৬
এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ
এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ

এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গুদাম ও মূল সরবরাহ কেন্দ্র রাজধানীর হাজারীবাগে। গ্রাহকের কাছ থেকে পণ্য এনে শুরুতে সেখানেই রাখা হয়। পরে গাড়িতে করে পৌঁছানো হয় সারা দেশে। তবে গত তিন সপ্তাহ ধরে কুরিয়ার সার্ভিসটির গাড়ি দেখলেই হামলা হচ্ছে।

গত ২৪ দিনে (২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর) রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা, পরিবহন ও কর্মীদের ওপরে অন্তত ১৯ বার হামলা হয়েছে। কখনো চলন্ত গাড়িতে ইট ছুড়ে ভাঙা হচ্ছে কাচ, কখনো মোটরসাইকেলে এসে পথ আটকে চালককে মারধর করা হচ্ছে। কোথাও পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চলছে। এসব হামলায় তাদের ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন। পুড়েছে বহু গ্রাহকের পণ্যও।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তিন স্থানে হামলার শিকার হয় এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের তিনটি গাড়ি। ভোরে হামলার শিকার হয় এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের একটি কাভার্ড ভ্যান। রাত সাড়ে আটটায় দক্ষিণ যাত্রাবাড়ীতে আরেকটি গাড়িতে হামলা করা হয়। রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে পার্কিং করা অবস্থায় আরেকটি গাড়ি হামলার শিকার হয়।

তিনটি ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা হামলা করেছে, সেটিও শনাক্ত করতে পারেনি তারা। একইভাবে আগের হামলাগুলোতেও জড়িত কেউ গ্রেপ্তার হননি।

এ জে আর কুরিয়ারের পক্ষ থেকে হামলা ও হুমকির ঘটনায় বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৭টি মামলা, ৪টি জিডি ও ৪টি অভিযোগ করা হয়েছে। তবে হামলা বন্ধ হয়নি। ফলে এই হামলাগুলো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একের পর এক হামলা এবং অনেকগুলো ঘটনার সিসিটিভি ফুটেজ থাকার পরেও কেন তাঁরা গ্রেপ্তার হচ্ছেন না, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য।

হামলায় ক্ষতিগ্রস্ত এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গাড়ি

গতকালের হামলা শুরু হয় হাজারীবাগ থানা থেকে। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবারের ঘটনায় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো মোটরসাইকেলের নম্বরটি স্পষ্ট পাওয়া যায়নি। অন্য ঘটনাগুলোতে জড়িত ব্যক্তিদের ধরতেও চেষ্টা করছেন, তবে হামলাকারীদের পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন ওসি।

এদিকে ক্রমাগত হামলার কারণে পণ্য নিয়ে সড়কে বের হলেই আতঙ্কে থাকতে হচ্ছে এ জে আর কুরিয়ারের চালকদের। ব্যবসা বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত পাঁচ হাজার কর্মীর চাকরিতেও ঝুঁকি তৈরি হয়েছে।

এক দিনে কীভাবে তিন হামলা হলো

এ জে আর কুরিয়ার সার্ভিসেস জানায়, গতকাল ভোরে একটি গাড়ি তাদের গুদামের কাছাকাছি হাজারীবাগের শাহজাহান মার্কেটের সামনে রাখা হয়। গাড়িটির চালক ও তার সহকারী গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গেলে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে আসে। তারা ভ্যানের কেবিনে ককটেল নিক্ষেপ করে।

হামলায় গাড়িটির কেবিনের গ্লাস ভেঙে যায় এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে নিরাপত্তাকর্মী ও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় সেদিন রাতেই হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে।

দ্বিতীয় হামলার বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, অফিসের সামনে মেইন রোডে গাড়ি পার্কিং করে ড্রাইভার সজীব কেবিনের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে এসে হেলমেট দিয়ে মেইন গ্লাস ভেঙে দেয়। ড্রাইভার সজীব প্রাণ বাঁচাতে কাভার্ড ভ্যান থেকে নেমে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গাড়িতে বহন করা পার্সেল

এরপর রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে কুরিয়ার সার্ভিসটির নিজস্ব অফিসের সামনে গাড়ি পার্কিং করে চালক মামুন অফিসের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হামলা চালায়। এতে ভ্যানটির কেবিনের কাচ ভেঙে যায়।

এ জে আর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী শুক্রবার প্রথম আলোকে জানান, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। সাইফুল ও জুয়েল নামের দুজনের সম্পৃক্ততার বিষয়েও পুলিশকে জানানো হয়েছে। তবে প্রথম হামলার পরের ঘটনাগুলোতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

২৪ দিনে অন্তত ১৯ হামলা

গত ২০ অক্টোবর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের প্রধান ওয়্যারহাউসে হামলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ওপর ধারাবাহিক আক্রমণ শুরু হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেলে ৭০ থেকে ৮০ জন সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। তাঁরা নিজেদের সন্ত্রাসী ইমনের লোক পরিচয় দিয়ে জায়গার ভাড়া হিসেবে চাঁদা দাবি করেন।

কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটি বলছে, প্রথম হামলার সময় সিসিটিভি ক্যামেরা, এনভিআর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করা হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়। মামলার বাদীকে পরে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হলেও নির্দেশদাতা কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপর থেকে গতকাল পর্যন্ত আরও ১৮টি হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

হামলায় ক্ষতিগ্রস্ত এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গাড়ি

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাবি, প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখে এবং তদন্ত করছে। ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় কিছু আসামি গ্রেপ্তার হয়েছে। পুলিশের পক্ষ থেকে অবহেলার কোনো সুযোগ নেই।

সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা বলছেন, হামলা বন্ধ না হলে প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। আর সেটি হলে কুরিয়ারে কর্মরত কর্মী এবং তাঁদের পরিবারের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি যেসব গ্রাহক সার্ভিসটি ব্যবহার করেন, তাঁরাও ভোগান্তিতে পড়বেন।

কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হাফিজুর রহমান পুলক প্রথম আলোকে বলেন, একটি কুরিয়ার সেবা প্রতিষ্ঠান দাঁড় করানো অত্যন্ত কষ্টকর। নিয়মিত কর দেওয়া, বিপণন করা এবং পণ্য হারালে বা ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দিতে হয়। কেন এসব ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

নভেম্বর ১৩, ২০২৬
দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল
দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

নয়াদিল্লি চায় বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য সামরিক বিমান পাঠাক—গণমাধ্যমে প্রকাশিত এই খবর নিয়ে প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে এ প্রসঙ্গ তোলেন একজন সাংবাদিক।

ওই সাংবাদিক প্রশ্নে বলেন, কয়েকটি প্রতিবেদনে বলা হচ্ছে যে নয়াদিল্লি চায় বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি সামরিক বিমান পাঠাক, তাঁকে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং ২০২৪ সালের দমনপীড়নের জন্য নতুন করে তাঁর বিচার হোক। এ বিষয়ে কোনো নিশ্চয়তা বা যোগাযোগ হয়েছে কি?

এই প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’

ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে আরও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক প্রশ্নে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন কি স্থলবন্দর দিয়ে নাকি আকাশপথে হবে, তা জানতে চান। জানতে চাওয়া হয়, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত সরকারের আদৌ কোনো প্রস্তুতি রয়েছে কি না কিংবা ভারত সরকার এই জটিল বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কি না। জয়সোয়াল এসব প্রশ্নের কোনো জবাব দেননি। কোনো মন্তব্যও করেননি।

জুলাই গণ–অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রত্যর্পণ করতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের কাছ থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। এর মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, যেকোনো মূল্যে ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি লিখেছেন বলে সম্প্রতি খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে এমন ধারণা দেওয়া হয়েছে যে ভারতের সম্মতি ছাড়া হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে সে ক্ষেত্রে ভারতের দুটি শর্তের কথা বলা হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাঁকে ফিরিয়ে নিতে হলে সে কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রত্যাবর্তন স্থলপথে হতে পারে, আকাশপথেও হতে পারে। দ্বিতীয় শর্ত, হাসিনা যাতে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান, জুলাই গণহত্যার বিচার যাতে নতুন করে শুরু হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

আজকের ব্রিফিংয়ে এ ধরনের প্রতিবেদনের উল্লেখ করে জানতে চাওয়া হয়, এর কোনো সত্যতা আছে কি না। কিংবা এ ধরনের উদ্যোগের খবর অসত্য, এমন কিছু সরকার বলবে কি না। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বারবার বলেছেন, এ বিষয়ে তাঁর বলার বা মন্তব্য করার কিছুই নেই।

প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে জয়সোয়াল বারবার বলা সেই কথারই পুনরাবৃত্তি করেছেন। বলেছেন, ‘প্রত্যর্পণের বিষয়টি আইনি ব্যাপার। আইনি পথেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ব্রিফিংয়ে বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়েও জানতে চাওয়া হয়। কী কারণে ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ওই বৈঠক স্থগিত করা হলো, জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, ওই আলোচনা দুই দেশের পারস্পরিক পছন্দসই তারিখে অনুষ্ঠিত হবে।

জয়সোয়াল বলেন, কনস্যুলার বৈঠক না হওয়ায় অনেক ধরনের খবর নজরে এসেছে। ভারতেও এ নিয়ে অনেক খবর লেখা হয়েছে। তিনি বলেন, ‘ভারত সব সময়ই বলে আসছে, বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। সেই লক্ষ্যে উদ্যোগও নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে কাঠামোগত ব্যবস্থায় বৈঠকও হয়েছে। অন্য অনেক বিষয়ের মধ্যে সেই বৈঠকে বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষে আলোচনা হয়েছে।’

জয়সোয়াল এ উত্তরেরই রেশ ধরে বলেন, সংশোধিত ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্টস) ব্যবস্থাপনা–সংক্রান্ত বিষয়েও দুই দেশের কনস্যুলেট আলোচনা অনুষ্ঠিত হবে পারস্পরিক সম্মতিতে পছন্দসই তারিখে। বিদ্যমান ব্যবস্থা অনুযায়ী যাবতীয় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় ভারত প্রস্তুত। টেকনিক্যাল পর্যায়ের আলোচনায়ও ভারত রাজি। মোদ্দা কথা, দুই দেশের পক্ষে সুবিধাজনক দিনেই কনস্যুলার আলোচনা অনুষ্ঠিত হবে।

নভেম্বর ১৩, ২০২৬
কেন ১৭ সেকেন্ডেই শেষ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ফুটবল ম্যাচ
কেন ১৭ সেকেন্ডেই শেষ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ের একটি ফুটবল ম্যাচ

শুনতে অদ্ভুত মনে হলেও ঘটনাটি সত্যি। ১৯৭৩ সালের ২১ নভেম্বর চিলির সান্তিয়াগোতে ঘটে যাওয়া এই ঘটনাটি ফুটবল ইতিহাসে পরিচিত ‘দ্য ঘোস্ট ম্যাচ’ বা ‘ভুতুড়ে ম্যাচ’ নামে। কিন্তু কেন একটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্রতিপক্ষ...

নভেম্বর ১৩, ২০২৬
জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন
জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সদ্য পদত্যাগ করা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জেনসেন হুয়াংকে কেন্দ্র করে তথাকথিত গুপ্তচরবৃত্তির গল্প সাজিয়ে তা প্রযুক্তির ওপর অবরোধ আরোপের কাজে ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন। জেনসেন হুয়াংয়ের সঙ্গে যে নারীর সম্পর্ক ছিল, তিনি একজন চীনা গুপ্তচর ছিলেন বলে অভিযোগ উঠেছে। সে বিষয়ে প্রশ্ন করা হলে মাও নিং এ প্রতিক্রিয়া জানান।

মাও নিং জানান, চীনের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত অগ্রগতি স্বাধীন উদ্ভাবন ও উন্মুক্ত সহযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়নে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। দক্ষিণ কোরিয়ার বুসানে এক বাণিজ্যচুক্তিতে পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শুল্ক শিথিল করতে ও প্রযুক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছিলেন। আগামী সপ্তাহে দক্ষিণ চীনের শেনজেনে অ্যাপেক সম্মেলনে ট্রাম্প ও সির মধ্যকার বৈঠকের ঠিক আগে এ মন্তব্য সামনে এল।

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনাকারী চিপের বিশ্বের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে এনভিডিয়াকে গড়ে তোলা জেনসেন হুয়াং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করে ইতিমধ্যে পদত্যাগ করেছেন। অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী কর্মকর্তা। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন। মেগাস্পিড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইনের অধীনে বাধ্যবাধকতাগুলো তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। প্রতিষ্ঠানটি মার্কিন সরকারের সঙ্গে গঠনমূলক ও স্বচ্ছভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং চীনে উন্নত চিপ বিক্রির নিষেধাজ্ঞার বিরুদ্ধে বছরের পর বছর ধরে তদবির করে আসছেন। এআই প্রযুক্তিতে চীনের আধিপত্যের আশঙ্কায় রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় দলের আপত্তি থাকা সত্ত্বেও গত বছর ট্রাম্প চীনে এনভিডিয়ার এইচ২০০ চিপ রপ্তানির অনুমোদন দিয়েছিলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির দাবিগুলো অস্বীকার করে এগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অনুমাননির্ভর বলে অভিহিত করেছে। তাদের মতে, চীনকে কলঙ্কিত ও হেয় করার উদ্দেশ্যেই এসব প্রচারণা চালানো হচ্ছে। রোববার এনভিডিয়া হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি পদত্যাগ করেন।

সূত্র: আল–জাজিরা

নভেম্বর ১৩, ২০২৬
বাংলাদেশ-ভারত কেউই নিচ্ছে না, চার দিন ধরে শূন্যরেখায় এক নারী
বাংলাদেশ-ভারত কেউই নিচ্ছে না, চার দিন ধরে শূন্যরেখায় এক নারী

সীমান্তবর্তী জামালপুরের- পাথরের চর সীমান্তের শূন্য রেখায় চারদিন ধরে আটকে আছেন এক নারী। তাকে নিজের নাগরিক হিসেবে গ্রহণ করছে না বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশই। বিজিবি অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোর করে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।

নভেম্বর ১৩, ২০২৬
দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি?
দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি?

দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই বড় ডেয়ারি সংস্থা আমূল ও মাদার ডেয়ারি।

নভেম্বর ১৩, ২০২৬
টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী?
টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী?

পদ্মার তলদেশে বৈদ্যুতিক কেবল বিচ্ছিন্ন হয়ে সেবা বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে একই তার ছিড়ে টানা প্রায় পনের মাস বিদ্যুৎ ছাড়া থাকতে হয়েছে পুরো ইউনিয়নবাসীকে।

নভেম্বর ১৩, ২০২৬
ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ
ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, ঝটিকা মিছিলের মতো কর্মসূচি তাদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনার ফেরার পথও তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মগোপনে থেকে এবং নানারকম নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন এসব কর্মসূচি কীভাবে পালন করছে?

নভেম্বর ১৩, ২০২৬
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে

বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।

নভেম্বর ১৩, ২০২৬
পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'
পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে খবর।

নভেম্বর ১৩, ২০২৬
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?

বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

নভেম্বর ১৩, ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।

নভেম্বর ১২, ২০২৬
কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, কার্যালয়ে ভাঙচুর
কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, কার্যালয়ে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

নভেম্বর ১৩, ২০২৬
বিদ্যালয়ের শতবর্ষ, শৈশবে ফিরে গেলেন সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী
বিদ্যালয়ের শতবর্ষ, শৈশবে ফিরে গেলেন সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী

শ্রেণিকক্ষের সেই চেনা বারান্দা, খেলার মাঠ, একসঙ্গে কাটানো দুরন্ত শৈশবের দিনগুলো যেন ফিরে এসেছিল প্রাক্তন ছাত্রীদের মধ্যে। সময়ের স্রোতে আজ তাদের কেউ হয়েছেন শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ আইনজীবী, কেউবা সফল উদ্যোক্তা।

নভেম্বর ১৩, ২০২৬
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি: দুলু
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি: দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৈষম্য নাই। আমাদের ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।

নভেম্বর ১৩, ২০২৬
ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ নামে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নভেম্বর ১৩, ২০২৬
স্থগিত কনস্যুলার সংলাপ হবে সুবিধাজনক সময়ে: ভারত
স্থগিত কনস্যুলার সংলাপ হবে সুবিধাজনক সময়ে: ভারত

চলতি সপ্তাহে ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিত হলেও উভয় পক্ষের সুবিধাজনক তারিখে তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

নভেম্বর ১৩, ২০২৬
অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: পরওয়ার
অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে।

নভেম্বর ১৩, ২০২৬
বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ও সুদক্ষ ড্রামার ছিলেন।

নভেম্বর ১৩, ২০২৬
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন‌্য ৩০ টাকা কেজি দরে বিশেষ (ওপেন মার্কেট সেল) ওএমএস কর্মসূচি শুরু করে‌ছে স‌রকার।

নভেম্বর ১৩, ২০২৬