গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৫৩
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বাড়িরে উঠানের গর্তে রাখা দুটি দুধের কৌটায় মোট ১১টি বোমা পাওয়া গেছে। সেগুলো পার্শ্ববর্তী উত্তর চর বংশী এলাকায় নিষ্ক্রিয় করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘটিত নানা ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৪৫৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়ে...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারদের ফিল্ড মার্শালের মতো দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদ...
ইয়াশ অভিনীত ‘টক্সিক’ সিনেমার ব্যর্থতা, ছবিটি ঘিরে সমালোচনা এবং সহ-অভিনেতা ইয়াশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
স্মার্টফোন হাতে নিয়ে সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম নষ্ট হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক।
নিরাপত্তার অজুহাতে বাকস্বাধীনতা দমন করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ঢাকার আশুলিয়ার এক পোশাক কারখানায় বহিরাগত আন্দোলনকারীদের হামলার পর ওই এলাকার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
জ্বর ও অতিরিক্ত ঘাম l কাশি l শ্বাসকষ্ট বা বুক ধড়ফড় করা l বুকে ব্যথা l দুর্বল বোধ করা।

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে দফায় দফায় হইচইয়ের ঘটনা ঘটেছে। বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদের বৈঠকের শুরুতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের বিষয়টি সংসদে তুলে ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, চারটি পেট্রোল বোমা মেরে আগুন লাগানো হয়েছে। নাহিদের বক্তব্যের কিছু সময় পর আগুনের ঘটনার বিষয়ে সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের কথা তুলে ধরে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে। এখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বেশ কিছু সময় পরে মাগরিবের নামাজের বিরতির পর নাহিদ ইসলাম আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভিডিও ফুটেজ, অনেক তথ্যের কথা বলেছেন। কিন্তু যেই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আছে, সেটি যদি তিনি দেখতেন, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, বাহির থেকে কোনো একটা জিনিস নিক্ষিপ্ত করার কারণেই দপ করে পুরো বাড়িতে আগুন জ্বলে গিয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, ওই বাড়ি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না। কোনো গবাদি পশুর বাড়িও ছিল না, সেখানে মানুষ বসবাস করত। গতকাল রাতেও মানুষ ছিল। কেয়ারটেকারের পরিবারসহ নুসরাত তাবাসসুমের আত্মীয়স্বজন সে বাসায় থাকতেন। গতকাল রাতে মানুষও মারা যেতে পারত।

নাহিদ দাবি করেন, নুসরাত তাবাসসুমকে গত কয়েকদিন ধরে ফোনে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। তিনি জিডিও করেছেন। ফলে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়।

নাহিদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট শক্তির যেই উল্লাস আমরা দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে এবং কুষ্টিয়া জেলার আওয়ামী লীগ, তারা নিজেরাই এই দায় স্বীকার করেছে। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাদের দায়মুক্তি দিচ্ছেন এই সংসদে এসে।’তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে, কত ঘণ্টার মধ্যে দোষীদেরকে উনি শনাক্ত করে গ্রেপ্তার করবেন এবং বিচার করবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি এসে পুরো ডিনায়াল মোডে গেলেন এবং এই ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করলেন।’

নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ আজকে এটা দেখল যে সরকার কী ধরনের আচরণ করছে, যখন বিরোধী দলের একজন সংসদ সদস্য, গণঅভ্যুত্থানের একজন নেত্রী, তাঁর বাড়িতে আগুন লাগানো হয় এবং সরকারের সেখানে কী ভূমিকা ছিল।

নাহিদের এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি তথ্যসমৃদ্ধ স্টেটমেন্ট দিয়েছি। কালকে রাত্রে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ বললেন, আগুন লাগানো হয়েছে। তা তদন্ত কি শেষ হয়ে গেল মাননীয় স্পিকার?’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে হইচই শুরু করেন বিরোধী দলের সদস্যরা।

বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দয়া করে আমি কথা বলার সময় যদি একটু শুনেন খুশি হব। আপনারা পরে বক্তব্য রাখতে চাইলে স্পিকারের অনুমতি নিয়ে বলতে পারবেন।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ঘটনার বিবরণ তুলে ধরে প্রাথমিক তদন্তে পেট্র্রল বোমার চিহ্ন না থাকার কথা বলেন। এতে বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করে প্রতিবাদ জানান। সরকারি দলের সদস্যদের অনেকেও হইচই করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা চাইলে আমি বক্তব্য বন্ধ করতে পারি।’

ডেপুটি স্পিকার মন্ত্রীকে বক্তব্য অব্যাহত রাখার আহ্বান জানান। কিন্তু বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। ডেপুটি স্পিকার তাদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। তবে হইচইয়ের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিতে না পেরে বসে যান। এসময় এনসিপির আব্দুল হান্নান মাসউদ, মাহমুদা আলম মিতুসহ অনেকে দাঁড়িয়ে মাইক ছাড়া কথা বলতে থাকেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল বারবার হান্নান মাসউদকে বসার অনুরোধ করেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। ওঁনাকে বক্তব্য দানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই উচিত না। আপনারা বসেন, প্রয়োজনে আপনি আবার বলবেন।’

এরপর আবার বক্তব্য শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আবারও ঘটনার বিবরণ দিতে গিয়ে ছাগলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, এই বাড়িতে দুইটা ছাগল থাকত। এবং ছাগলগুলোর..।’

এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা আবার হইচই শুরু করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনিকে নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘কোথাও পেট্রোল বোমা যদি নিক্ষেপ করা হয় সেখানে একটা চিহ্ন থাকবে। সেটা আপনারা তদন্ত করেন। অন্য কোনোভাবে যদি কোনোভাবে আগুন লাগানো হয় সেটা তদন্তের পরে বলা যাবে।’ স্বরাষট্রমন্ত্রী বলেন, একটা দুঃখজনক ঘটনা হয়েছে এখানে যদি কোনো রকমের নাশকতা থাকে, আগুন লাগানোর ঘটনা থাকে তাহলে সেটি সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। যদি আগুন লেগে থাকে এক্সিডেন্টালি সেটা তদন্ত রিপোর্টের পরে বলা যাবে। সরকারকে দোষারোপ করার জন্য কোনো বক্তব্য দেওয়া সমীচীন নয়। তদন্ত চলছে জানিয়ে তিনি অপেক্ষা করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে যদি নাশকতামূলক কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, যদি ফ্যাসিবাদের দোসররা কোনোভাবে এখানে জড়িত হয়ে থাকে সেটাও ফাইন্ড আউট হবে। কিন্তু আমি ঢালাওভাবে আগের কালচারের মতো বলতে চাই না এখানে ওই ওই ওই জড়িত।’

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী'
প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি নির্বাচন হতে পারে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে ১০ ডিসেম্বর।
শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।

চতুর্থ পর্বের শেষে উল্লিখিত হয়েছিল, ১৩৩৭ সালে নিকোমিডিয়া জয় করেন ওরহান গাজী। নিকোমিডিয়া জয় করার পর ওরহান কয়েক দিনের মধ্যেই ১৩৩৮ সালে স্কুতারি নামক সমুদ্রতীরবর্তী অঞ্চল দখল করে নেন। এর ফলে আনাতোলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের অধিকাংশ ভূমি ওসমানী সাম্রাজ্যের অধীনে এসে পড়ে। ১৩৪৫ সালের দিকে ওসমানীয় সাম্রাজ্যের পার্শ্ববর্তী রাষ্ট্র কারেসি বেইলিকে বিদ্রোহ ও অস্থিরতার দামামা বেজে ওঠে। তখন কারেসির দুই শাসক দেমিরহান বে ও ইয়াখশি বের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলতা পরিলক্ষিত হয়। এর সমসাময়িক প্রেক্ষাপট তৈরি হয়েছিল অবশ্য বিভিন্ন কারণেই। বলা বাহুল্য, কারেসি বেইলিক তুর্কি ও আনাতোলিয়ার ইতিহাসে স্মরণীয় একটি রাষ্ট্র। খ্যাতির কারণ ছিল কারেসি বেইলিকের প্রতিষ্ঠাতা কারেসি বের শক্তিশালী নৌবাহিনী, যারা রোমান সাম্রাজ্যকে জলপথে আটকে দিতে সক্ষম হয়েছিল। ১৪ শতাব্দীর শুরুতেই জলপথে বাণিজ্য করে অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হয়েছিল কারেসি রাষ্ট্র। উপকূলবর্তী কারেসি রাষ্ট্রের নৌবাহিনীর জনপ্রিয়তা আনাতোলিয়ার প্রায় সব রাষ্ট্রের কাছেই। ওসমানীয় সাম্রাজ্যের সঙ্গে অনেক বছর তাদের ব্যবসায়িক চুক্তি ছিল, কারেসি বের আমল থেকেই।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: ns@prothomalo.com

মূলত, ১৩২৮ সালে কারেসি বের মৃত্যুর পর থেকেই ঝামেলা শুরু হয়। তাঁর মৃত্যুর পর কারেসি বেইলিকের সিংহাসনে বসেন তাঁর বড় ছেলে দেমিরহান বে। তবে শাসনকার্য শুরু করার কিছুদিনের মধ্যেই তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করে। রাষ্ট্রের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে জনগণের একটি বড় অংশেরও ক্ষোভ ছিল তাঁর ওপর। চার বছর পর, ১৩৩২ সালে দেমিরহানের ছোট ভাই ইয়াখশি বে নিজেকে রাষ্ট্রের প্রধান বে হিসেবে ঘোষণা করেন এবং দেমিরহানকে অযোগ্য শাসক বলে অভিহিত করেন। এ ক্ষেত্রে জনগণের কিছুটা সমর্থনও পেয়েছিলেন ইয়াখশি বে। এভাবে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। দেমিরহান নিজেকে রাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ আমির হিসেবে অভিহিত বালিকসেহির অঞ্চল শাসন করতে থাকেন, অন্যদিকে ইয়াখশি বে পেগারমস অঞ্চল শাসন করতে থাকেন। তবে দ্রুতই অশান্তির সৃষ্টি হয় বেইলিকের অঞ্চলগুলোতে। কয়েকটি ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ইয়াখশি বে ‘দুরসুন’ নামেও পরিচিত ছিলেন।

ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—চতুর্থ পর্ব

পরবর্তী সময়ে, ১৩৪১ সালের দিকে দেমিরহান ও ইয়াখশি দুজনই নিজেদের পাল্টাপাল্টি কারেসি রাষ্ট্রের একক আমির হিসেবে দাবি করেন। ফলে তাঁদের অনুগত নিজস্ব সৈন্যবাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে এবং তা এক সময় সংঘাতে রূপ নেয়। দুই ভাই নিজেদের বাহিনী নিয়ে কয়েকবার মুখোমুখি লড়াইয়ে উপনীত হয়েছিলেন এবং তাঁদের অনুসারীদের মধ্যে কয়েকটি অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছিল। ১৩৪৫ সাল পর্যন্ত চলমান সংঘাতে ব্যাপক রক্তপাত ঘটেছিল। ইয়াখশি বে বেশ কয়েকবার সফল হওয়ার চেষ্টা করলেও দেমিরহানকে বালিকসেহির থেকে সরাতে ব্যর্থ হন। ১৩৪৫ সালে দুই ভাইয়ের এমন গৃহযুদ্ধের পরিস্থিতি দেখে পার্শ্ববর্তী সাম্রাজ্যের প্রধান হিসেবে ওরহান গাজী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। ইয়াখশি বে তখন ওরহান গাজীর সঙ্গে দেখা করেন এবং সিংহাসনের যোগ্য উত্তরসূরি হিসেবে ওরহান গাজীর সমর্থন লাভ করেন। তবে দেমিরহান বে ওরহান গাজীর শান্তির বার্তায় সায় দেননি। জনগণের কিছুটা বেশি সমর্থন লাভ করায়, কারেসি রাষ্ট্রের অধিকাংশ গণ্যমান্য ব্যক্তি ইয়াখশি বের পক্ষে অবস্থান নেন এবং ইয়াখশি বে তৎক্ষণাৎ ওরহান গাজীকে কারেসি রাষ্ট্রের শান্তি প্রতিষ্ঠায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। দেমিরহান বে তা মানতে না পেরে ওরহানের ভয়ে বারগামা দুর্গে আশ্রয় নেন। পরবর্তী সময়ে ওরহানের পরামর্শে ইয়াখশি বে সরাসরি বড় ভাই দেমিরহানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি শান্তিপূর্ণ আলোচনা করতে বারগামা দুর্গে যান। তবে দেমিরহান এটাকে সুযোগ হিসেবে ভেবে, তাঁর গোপন তিরন্দাজকে দিয়ে দুর্গের প্রবেশদ্বারেই ইয়াখশি বেকে তিরবিদ্ধ করে হত্যা করেন। ইয়াখশি বের এমন হত্যাকাণ্ডে তাঁর সমর্থকেরা শুধু বারগামা নয়, বরং কারেসি রাষ্ট্রের প্রায় সব অঞ্চলেই বিদ্রোহ ছড়িয়ে দেন।

ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক নাম—তৃতীয় পর্ব

দেমিরহানের এভাবে নিজ ভাইকে হত্যা করা বেশ মর্মাহত করে ওরহানকে। তা ছাড়া ওসমানীয়দের সঙ্গে চুক্তিবদ্ধ থাকা ইয়াখশি বেকে হত্যা করায় ওরহান প্রতিশোধ হিসেবে কারেসি রাষ্ট্রে পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ চালান। প্রায় ১০ হাজার ওসমানীয় সৈন্যবাহিনী বালিকসেহির, পেগামস, চানাক্কাল ও উপকূলীয় দার্দেনালিস অঞ্চলে দেমিরহানের অধীন কারেসি বাহিনীকে পরাজিত করে সেগুলো দখল করে নেয়৷ অবশেষে বারগামা দুর্গে ওরহানের সৈন্যরা আক্রমণ শুরু করলে কিছু সময়ের যুদ্ধের পর বেশ হতাহতের পর দুর্গ ছেড়ে পালিয়ে যান কারেসি রাষ্ট্রের সৈন্যরা। বারগামা দুর্গের নিয়ন্ত্রণ নিয়ে ওরহান গাজী তখন দেমিরহানকে দুর্গ থেকে আটক করে বুরসায় পাঠিয়ে দেন। এর ফলে কারেসি রাষ্ট্রের পতন হয়। কারেসি রাষ্ট্রের অধীন সব অঞ্চল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। এ অঞ্চলগুলোতে ধীরে ধীরে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনেন ওরহান বে। প্রায় দুই লাখ বাসিন্দার একসময়ের কারেসি অঞ্চল ওসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এভাবে একটি রাষ্ট্র দখল করে ওরহানও খ্যাতি লাভ করেন। তা ছাড়া দেমিরহান বে ওসমানীয় সাম্রাজ্যে কয়েদি হিসেবে দুই বছর অতিবাহিত করার পর কারাগারেই মৃত্যুবরণ করে। চলবে...

*লেখক: তাওহীদ জানান অভিক, শিক্ষার্থী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ওরহান গাজী: ওসমানীয় সাম্রাজ্যের মহাদিগন্ত সূচনায় ঐতিহাসিক এক নাম—পর্ব দ্বিতীয়

প্রথমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর আক্রমণ এবং সর্বশেষ দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন—এই দুটি ঘটনা এনসিপিকে ভাবিয়ে তুলেছে। এই দুই ঘটনার পর দলটি ঢাকার সঙ্গে ঢাকার বাইরেও মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার দুপুরে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, পাশাপাশি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদেরও সদস্য। তাঁর বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত ও এনসিপির নেতারা।

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতা–কর্মীদের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার মধ্যে এনসিপির দুজন নেতা আক্রান্ত হলেন। এই প্রেক্ষাপটে পরিস্থিতি সম্পর্কে দলটির মূল্যায়ন কী, তা জানতে আজ বৃহস্পতিবার দলের রাজনৈতিক পর্ষদের তিনজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেছেন, এনসিপি মনে করছে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের পক্ষ থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

এনসিপির একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এনসিপি জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতাদের দল। আওয়ামী লীগ অভ্যুত্থানের পর থেকেই জুলাইয়ের নেতৃত্বকে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ এক সপ্তাহ ধরেও সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইয়ের নেতাদের নাম ধরে হুমকি দেওয়া হয়েছে। এরপরও বিএনপি বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বাড়িতে আগুনের খবর শুনে গত রাতেই কুষ্টিয়ায় চলে যান এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। আজ সকালে সেখানে সংবাদ সম্মেনে তিনি বলেন, কিছুদিন ধরে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার বিস্তারিত উল্লেখ করে নুসরাত বলেন, ‘গত ২৮ অক্টোবর রাত সাড়ে নয়টা নাগাদ একটি স্প্যাম নাম্বার থেকে আমার কাছে একটি হুমকির কল আসে এবং তারও কিছু আগে-পরে আমি আরও বেশ কিছু হুমকি কল পেতে থাকি। গত মঙ্গলবার আমি পুরো ঘটনার বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি জিডি করেছিলাম। সেই জিডির পরও আমার কাছে বেশ কিছু হুমকি এসেছে।’

এ পরিস্থিতিতে সংসদ সদস্য, জুলাই গণ–অভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা–কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আজ সংসদে এ কথা উল্লেখ করে বলেছেন, সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে।

এ পরিস্থিতিতে এই সরকার নিরাপত্তা দেবে কি না, সে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম সংসদে বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদের আমাদের পথ দেখতে হবে।’

ভয় দেখানোর কৌশল কি না, রয়েছে সে প্রশ্ন

সাম্প্রতিক নাশকতা ও আক্রমণের পেছনে এনসিপি বা তাদের মিত্রদের ভয় দেখাতে বিএনপির কৌশল আছে কি না, সেই প্রশ্ন আছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে। এনসিপির শীর্ষস্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে আজ প্রথম আলোকে বলেন, ‘নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস (জায়গা) তৈরি করে দিয়ে বিএনপি বিরোধী দলকে ভয় দেখাতে চায়, এমনটা মনে হওয়ার সংগত কারণ আছে। ভয় পেয়ে এনসিপি যাতে সরকারের অপকর্মের বিরুদ্ধে চুপ হয়ে যায়, সরকার যেভাবে চায় সেভাবে সবকিছুর সঙ্গে তাল মেলায়, সংস্কার প্রশ্নে তাদের ইচ্ছেমতো চলতে বাধ্য হয়, সেই চেষ্টা থাকতে পারে।’

তবে এনসিপি জনগণকে নিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দলের রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য আরিফুল ইসলাম আদীব। তিনি প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে দলের জেলা পর্যায়ে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায়ও আজ কর্মসূচি হচ্ছে। তাঁরা রাজপথে সোচ্চার হচ্ছেন।

নুসরাতের গ্রামের বাড়িতে আক্রমণের প্রতিবাদে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বাংলামোটর থেকে মশালমিছিল করেছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় ও মহানগর শাখার পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এতে অংশ নেন। আর জেলা পর্যায়ে আজ ও আগামীকাল শুক্রবার প্রতিবাদ কর্মসূচি হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা

তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে?
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
পাকিস্তান সরকার দাবি করেছে যে ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশনে আক্রান্ত ইমরান খানকে কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি হয়নি। কিন্তু কেন ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে?
নুসরাত তাবাসসুম বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে অভিযোগ করেছেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।"
সন্দেহভাজন নাশকতাকারীদের ধরতে ঢাকায় মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি; পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা মূল্যে চাল সরবরাহের লক্ষ্যে চালু হচ্ছে ওএমএস কর্মসূচি এবং বাংলাদেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যায় দুটি শিশু— এমন খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
"ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন," বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যকার বিরোধ প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার ট্রাম্প সাফ জানিয়েছেন, ভ্যান্সের উচিত ইরানের সঙ্গে চুক্তির পরিবর্তে দেশের ভেতরে অপরাধ ও দুর্নীতির ওপর নজর দেওয়া।
সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।
দক্ষিণ এশিয়ার ফুটবলে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে চলমান সাফ চ্যাম্পিয়নশিপ আসরের সেমিফাইনাল ও ফাইনালে থাকবে এই প্রযুক্তির ব্যবহার। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা।
ভাইয়ের সঙ্গে রাগ করে ভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। তিনি এক সন্তানের জননী।
জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারি দোকানে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে।
বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।