ডেঙ্গু: ২৪ ঘণ্টায় মৃত্যু ৫

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার মামলায় মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে হারেছ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তান হত্যার মামলায় মৃত্যুদণ্ড
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা
রাঙামাটিতে ‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ এই প্রতিপাদ্যে প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ি কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃষির চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে সোমবার (২৬ অক্টোবর) রাঙামাটিতে দিনব্যাপ...

রাঙামাটিতে ‘চতুর্থ শিল্পবিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‘ডিসেম্বরে খেলা হবে’- স্লোগানে ছাত্রলীগের মিছিল, তদন্ত করছে পুলিশ

নীলফামারীর ডিমলা উপজেলায় ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেব’ স্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া গেছে।

‘ডিসেম্বরে খেলা হবে’- স্লোগানে ছাত্রলীগের মিছিল, তদন্ত করছে পুলিশ
এবার তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা

একটি পুরোনো মামলার তদন্ত নিয়ে আইনি প্রক্রিয়া নতুন মোড় নেওয়ার পর এবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।

এবার তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা
দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

আইন পেশার সনদ নিয়ে একই সঙ্গে চাকরি, ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত
তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত

মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি প্রথম তামিল সিনেমা হিসেবে এই নজির গড়েছে। শুধু তা–ই নয়, ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’র রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি। ওই ছবির বিশ্বজুড়ে মোট আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।
১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে একটি ‘জেলার ২’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পেরিয়ে যায় ছবিটি। দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে এই অ্যাকশনধর্মী ছবি। মুক্তির ১১তম দিনে, গত রোববার ভারতে ছবিটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। এদিন ভারত ও বিদেশের বাজার মিলিয়ে ছবিটির মোট আয় হয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।

ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে ভারতের বক্স অফিসেও ৪০০ কোটি রুপি নিট আয়ের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে ছবিটি।

নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবি : রজনীকান্ত

ভাষাভিত্তিক আয়ের হিসাবেও তামিল সংস্করণ এগিয়ে রয়েছে। রোববার তামিল সংস্করণ থেকে আয় হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি। তেলেগু সংস্করণ আয় করেছে ৪ কোটি ৫০ লাখ রুপি, হিন্দি সংস্করণ থেকে এসেছে ৩ কোটি ১৫ লাখ রুপি। কন্নড় সংস্করণের আয় ৭০ লাখ রুপি।
ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষিণ ভারতের পাশাপাশি বিদেশের বাজারও। তামিলনাড়ুতে ছবিটির আয় সবচেয়ে বেশি। কর্ণাটক, অন্ধ্র প্রদেশ-তেলেঙ্গানা ও কেরালাতেও ভালো ব্যবসা করছে ছবিটি। উত্তর ভারতের বাজারেও হিন্দি সংস্করণ থেকে আয় হচ্ছে।

‘জেলার ২’ ছবিতে রজনীকান্ত। এক্স থেকে

‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। ছবিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এস জে সুরিয়া, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশন। ছবিটির প্রযোজনা করেছে সান পিকচার্স, সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

এবার ছবিটির লক্ষ্য বিশ্বজুড়ে আয়ের তালিকায় আরও ওপরে যাওয়া। ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ ও আমির খান অভিনীত ‘পিকে’র আয়ের রেকর্ড পেরোতে পারবে কি না, এখন সেটাই দেখার। তবে ১১ দিনেই তামিল সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির জায়গা দখল করে নিয়েছে ‘জেলার ২’।

অক্টোবর ২৬, ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত: প্রতিমন্ত্রী
প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত: প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪, ৫০০ প্রধান শিক্ষকের পদে দ্রুত নিয়োগের পরিকল্পনা করেছে সরকার, জানালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অক্টোবর ২৬, ২০২৬
ফেরিঘাটের র‍্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা
ফেরিঘাটের র‍্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা

ঘাটে ভিড়ছিল ফেরি। তখনই পন্টুনের র‍্যাম্প (ওঠানামার ধাতব পথ) খুলে গিয়ে ধপাস করে পড়ে পানির ওপর। যেখানে র‍্যাম্পটি পড়ে এর পাশেই ২৫ জন যাত্রী নিয়ে অবস্থান করছিল স্পিডবোটটি। সেটি স্রোতের তোড়ে একটু কাত হয়ে উঠতেই আতঙ্কে পানিতে ঝাঁপ দেন বেশ কজন যাত্রী।

আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাঁতরে তীরে ওঠেন ওই যাত্রীরা। তবে র‍্যাম্প খুলে পড়ার কারণে নামতে না পেরে প্রায় তিন ঘণ্টা ফেরিতে আটকে ছিল ৯টি মোটরসাইকেলসহ ২৩টি যানবাহন।

যাত্রীদের সাঁতরে তীরে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে পানি থেকে উঠে আসতে দেখা যায়। ঘাটে থাকা যাত্রীদের একজন মো. শরীফ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি ভয়াবহ ছিল। র‍্যাম্প খুলে পানিতে পড়ার পর স্পিডবোটটি কাত হয়ে যাচ্ছিল। আতঙ্কে যাত্রীরা পানিতে ঝাঁপ দেন।’

ঘাটে নিয়োজিত শ্রমিক ফিরোজ আলম (৩২) বলেন, ফেরি পন্টুনে ভেড়ার সময় তিনি ঘাটে ছিলেন। র‍্যাম্পটি আগে থেকেই নড়বড়ে ছিল। ফেরি ভেড়ার সময় হঠাৎ সেটি খুলে পড়ে। এতে তিন ঘণ্টা ফেরিতে থাকা যানবাহন আটকে ছিল।

স্পিডবোটের যাত্রীরা তীরে উঠছেন

ফেরির মাস্টার আমীর হোসেন বলেন, ‘গত এক সপ্তাহ ধরে পন্টুনের সঙ্গে র‍্যাম্পের সংযোগটি ভেঙে পড়ে আছে। আমরা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বারবার জানিয়েছি। ত্রুটি না সারালে সংকট তৈরি হতে পারে, সে বিষয়েও সতর্ক করেছি। সময়মতো সংযোগটি ঠিক করলে এমন ঘটনা ঘটত না।’

অভিযোগের বিষয়ে জানতে বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার নয়ন শীল প্রথম আলোকে বলেন, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম ভালো বলতে পারবেন। পরে যুগ্ম পরিচালক মোহাম্মদ সেলিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এই নৌরুটের যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘আমরা সন্দ্বীপবাসী’র অন্যতম সমন্বয়কারী খাদেমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যখনই কোনো দুর্ঘটনা ঘটে আমাদের জানানো হয় ফেরির যান্ত্রিক ত্রুটির কথা। অন্যদিকে বিআইডব্লিউটিএ এবং ফেরির মাস্টারকে পরস্পর দোষারোপ করতে দেখা যায়। আমরা এই ফেরিঘাটে দক্ষ মাস্টার ও দায়িত্বশীল কর্মকর্তাদের পদায়নের দাবি জানাই।’

অক্টোবর ২৬, ২০২৬
অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী
অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগে আজ ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। আজ সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান, আশরাফুল হাসান রিহাদ এবং বরিশালের ফজলে রাব্বি।

অক্টোবর ২৬, ২০২৬
অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে
অভিমান ভুলে রিয়াল এবার কেন যাচ্ছে ব্যালন ডি’অরে

লন্ডনে আজ রাতে দেওয়া হবে ২০২৬ ব্যালন ডি’অর পুরস্কার। রিয়াল মাদ্রিদের প্রতিনিধি দল থাকবেন এ অনুষ্ঠানে।

অক্টোবর ২৬, ২০২৬
পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)
পাঠকের ছবি (২৬ অক্টোবর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

সবুজে ঘেরা ফসলের মাঠের বুক চিরে দাঁড়িয়ে আছে দুটি কাকতাড়ুয়া। শাওপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ

নৌকা চলে ঘাটে ঘাটে, জীবন চলে তার আপন হাটে। সদরঘাটের রাতের মায়াবী রূপ। ছবিটি সম্প্রতি তোলা

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় খাঁচার ভেতরে কৃত্রিম জলাশয়ের পানিতে নেমে গরমে স্বস্তি খুঁজছে একটি বেঙ্গল টাইগার। ছবিটি সম্প্রতি তোলা

সূর্যের সোনালি আলো যেন ফুলকে আরও রঙিন করে তুলেছে। আবুদিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা

শান্ত বিল, গোধূলির আলো আর মাছ ধরার ব্যস্ততা—রূপসী বাংলার এক অপরূপ রূপ। বুড়ির বাঁধ, ঠাকুরগাঁও। ছবিটি সম্প্রতি তোলা

গ্রামাঞ্চলে প্রচলিত মাছ ধরার ফাঁদ

গ্রামের মেঠো পথ। বলদী, গফরগাঁও, ময়মনসিংহ

অক্টোবর ২৬, ২০২৬
চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম
চিতাবাঘের বুনো আবেদন নিয়ে রোম চলচ্চিত্র উৎসবে এলেন কিম

ফ্যাশন মোগল, টিভি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান বছরজুড়েই নিজের ফ্যাশনের জন্য বেশ আলোচনায় থাকেন। এবার তিনি নজর কাড়লেন ভিনটেজ আউটফিটে । রইল বিস্তারিত ...।

অক্টোবর ২৬, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক
টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়ন: ঘটনার পরদিন মিষ্টি নিয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক

হাতে লাল রঙের একটি ব্যাগ। তাতে মিষ্টির প্যাকেট। পাঞ্জাবি পরা এক ব্যক্তি ভবনের নিচতলায় ঢুকে কথা বলছেন নিরাপত্তাকর্মীদের সঙ্গে। এরপর এগিয়ে গেলেন লিফটের দিকে। কিছুক্ষণ পর লিফটে করে ওপরে উঠলেন। কিন্তু যে বাসায় যাওয়ার কথা, সেই বাসার দরজা আর খোলা হলো না। প্রায় ১০ মিনিট পর একই ব্যাগ হাতে ভবন থেকে বের হয়ে যান তিনি।

ব্যক্তিটি হলেন গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ (৩০)। ১৯ অক্টোবর ওই মাদ্রাসায় সাত বছরের এক মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘটনার পরদিন দুপুরে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল মিষ্টির প্যাকেট।

আজ সোমবার দুপুরে শিশুটির পরিবার যে ভবনে থাকে, সেখানকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, ২০ অক্টোবর দুপুর ১২টা ৩৮ মিনিটে লাল রঙের ব্যাগ হাতে ভবনে প্রবেশ করেন মাদ্রাসার শিক্ষক মোসলেম আহম্মদ। নিচতলায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে তিনি লিফটের দিকে যান। ১২টা ৩৯ মিনিটে তাঁকে লিফটে উঠতে দেখা যায়। পরে তিনি আবার নিচে নেমে বেরিয়ে যান। পুরো সময় তাঁর হাতে ছিল সেই ব্যাগ। অন্য একটি ফুটেজে ব্যাগের ভেতরে মিষ্টির প্যাকেট দেখা যায়।

শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দেখা করতে না পেরে শিশুটির মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে ২০ অক্টোবর দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি বার্তা পাঠান অভিযুক্ত শিক্ষক। তাতে লেখা ছিল, ‘আপু, আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনার সঙ্গে একটু দেখা করতে আসছি (এসেছি)।’

ওই সময় বাসায় ছিলেন না শিশুটির বাবা। শেষ পর্যন্ত শিশুটির পরিবারের সঙ্গে আর দেখা হয়নি অভিযুক্ত শিক্ষকের। দেখা না করেই তিনি ফিরে যান মাদ্রাসায়। বর্তমানে তিনি কারাগারে আছেন। যে কারণে ঘটনার পরদিন কেন তিনি মিষ্টি নিয়ে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সে বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গাজীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়। গত বুধবার দুপুরে

‘অভিযোগ তুলে নিতে বলছে, আতঙ্কের মধ্যে আছি’

শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তাঁরা বিভিন্নভাবে হুমকি পেয়েছেন। পরিবারের সদস্যদের মোবাইল নম্বর ছড়িয়ে পড়ায় বিভিন্ন নম্বর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অভিযোগ তুলে নিতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিও সরিয়ে ফেলতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন শিশুটির বাবা।

সোমবার বিকেলে শিশুটির বাবার সঙ্গে প্রথম আলোর কথা হয়। তিনি বলেন, ‘আমার এবং আমার পরিবারের মোবাইল নম্বরগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই সুযোগে আমাদের ফোনে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে, অভিযোগ যেন তুলে নিই। যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো যেন ফেলে দিই। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে কাটছে।’

শিশুটির বাবা আরও বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, আমার এই প্রতিবাদ আলেম সমাজের বিরুদ্ধে নয়। আমার এই প্রতিবাদ লেবাসধারীদের বিরুদ্ধে।’

শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গত শনিবার টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। এতে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা (শিশুকে নিপীড়ন করা হয়েছে) পাওয়া গেছে। এখনো তদন্তের কাজ চলমান।’

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

নিপীড়নের শিকার শিশুর বাবাআমার এবং আমার পরিবারের মোবাইল নম্বরগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এই সুযোগে আমাদের ফোনে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে অভিযোগ যেন তুলে নিই। যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলো যেন ফেলে দিই। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে কাটছে।

যেভাবে ঘটনার সূত্রপাত

১৯ অক্টোবর টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে শিক্ষক মোসলেম আহম্মদের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন শিশুটির বাবা ও স্থানীয় লোকজন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

শিশুটির বাবা অভিযোগ করেন, তাঁর সন্তানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েছেন। তাঁর দাবি, বিচার চাওয়ার কারণে এখন উল্টো তাঁকে ও তাঁর পরিবারকে চাপের মুখে পড়তে হচ্ছে।

এ ঘটনায় করা মামলায় পুলিশ অভিযুক্ত শিক্ষক মোসলেমকে ২১ অক্টোবর গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। গতকাল রোববার তাঁর জামিন শুনানির দিন ধার্য ছিল। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

শিশুটির পরিবারের হুমকি পাওয়ার বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, দুই পক্ষই থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু হুমকির বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।

‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

অক্টোবর ২৬, ২০২৬
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক
ইরানের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক

মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা আজ তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
পত্রিকা: 'বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা'
পত্রিকা: 'বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা'

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় কমন কোনো বিষয়ে প্রধান শিরোনাম হয়নি। ভিন্ন ভিন্ন বিষয় প্রধান শিরোনাম হিসেবে এসেছে। সেখানে বাংলাদেশের সাগরে গ্যাস অনুসন্ধানে সমস্যা, প্রধানমন্ত্রীর জাপান সফর এবং সৌদিতে রোহিঙ্গাদের বিশেষ পাসপোর্ট দেওয়া সহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। তবে, গত দুই বছর ধরে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির সকল গবেষণা কার্যক্রম।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে।

অক্টোবর ২৬, ২০২৬
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অক্টোবর ২৬, ২০২৬
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকা এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পে‌য়েছে দু‌র্নী‌তি দমন ক‌মিশন।

অক্টোবর ২৬, ২০২৬
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর বাবা জয়দেবপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

অক্টোবর ২৬, ২০২৬
মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড
মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য লাশকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

অক্টোবর ২৬, ২০২৬
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
গোপালগঞ্জে মদ্যপানে ২ যুবকের মৃত্যু
গোপালগঞ্জে মদ্যপানে ২ যুবকের মৃত্যু

গোপালগঞ্জের  কোটালীপাড়ায় বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অনিল বাড়ৈ নামে আরও এক যুবক ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অক্টোবর ২৬, ২০২৬
বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জের ধরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

অক্টোবর ২৬, ২০২৬