কয়েকটি প্রতিবেদনে মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) বক্তব্যের ভিত্তিতে করা কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি, এ দাবি করে তার প্রতিবাদ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত ইরান

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত ইরান
‘আমেরিকানদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে ইরান’

ইরান মধ্যপ্রাচ্য ও এর বাইরে আমেরিকানদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।’ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন এই সতর্কবার্তা দিয়েছেন বলে শনিবার মার্কিন সংবাদমাধ্যম...

‘আমেরিকানদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে ইরান’
সাঈদীর মামলার বাদীর মরদেহে গোপনে গার্ড অব অনার, দাফনে বাধা

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে গোপনে গার্ড অর অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে...

সাঈদীর মামলার বাদীর মরদেহে গোপনে গার্ড অব অনার, দাফনে বাধা
রংপুরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রংপুরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
দেশের উন্নয়নের প্রধান অন্তরায় মাদক: সমাজকল্যাণমন্ত্রী

দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হলো মাদক। মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপকভাবে...

দেশের উন্নয়নের প্রধান অন্তরায় মাদক: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা
ধুলার নিচে ৫০০ বছরের ইতিহাস, ঝেড়েমুছে সাজাল বন্ধুসভা

২৪ অক্টোবর কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় কসাইখানা কালভার্ট-সংলগ্ন ‘ওল্ড কালেকশন’ গ্রন্থশালায় এ কার্যক্রম চলে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা কর্মসূচিতে বন্ধুরা সংগ্রহশালায় থাকা বই, পত্রিকা, ম্যাগাজিন ও পুঁথি একে একে ঝেড়েমুছে পরিষ্কার করেন। পরে ক্যাটালগ অনুযায়ী সেগুলো নির্ধারিত শেলফে সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখেন।

অক্টোবর ২৪, ২০২৬
সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম
সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

শেয়ারবাজারে যে কোম্পানির বা খাতের শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) যত কম, সেই কোম্পানি বা খাত বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। সেই বিবেচনায় বর্তমানে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংক খাতের শেয়ার। কারণ, ব্যাংক খাতের শেয়ারের গড় পিই রেশিও সবচেয়ে কম। গত সপ্তাহ শেষে ব্যাংক খাতের শেয়ারের গড় পিই রেশিও ছিল ৫ দশমিক ২৭। তা সত্ত্বেও ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগে আগ্রহ কম বিনিয়োগকারীদের।

শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারের মূল্য আয় অনুপাত বিবেচনায় ব্যাংকের শেয়ারে বিনিয়োগ সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হলেও ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতির কারণে এই খাতের প্রতি বিনিয়োগকারীদের বড় ধরনের আস্থার ঘাটতি রয়েছে। অতীত অভিজ্ঞতার কারণে হাতেগোনা কয়েকটি ব্যাংক ছাড়া বেশির ভাগ ব্যাংকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্য নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রয়েছে। আবার ভালো ব্যাংকগুলোও তাদের মূল ব্যবসার ক্ষেত্রে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে না। গত কয়েক বছরে কিছু ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার বড় অংশই এসেছে সরকারি ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগের মুনাফা থেকে। প্রকৃত ব্যবসা থেকে আয় খুব বেশি বাড়েনি। ট্রেজারি বিল-বন্ডের মুনাফা সাময়িক। এসব বিবেচনায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীরা কম ঝুঁকিপূর্ণ হওয়ার পরও ব্যাংকের শেয়ারে বিনিয়োগে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না।

ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান,বিএসইসিব্যাংকগুলো যে মুনাফার হিসাব দেয়, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। সার্বিকভাবে ব্যাংক খাতে যে পরিস্থিতি, তাতে কম পিই রেশিও হওয়ার পরও ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কম।

বর্তমানে শেয়ারবাজারে ৩৬টি ব্যাংক তালিকাভুক্ত। এর মধ্যে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের লেনদেন বন্ধ রয়েছে। এসব ব্যাংকের শেয়ারের মূল্যমান এরই মধ্যে শূন্য ঘোষণা করা হয়েছে। এ কারণে শেয়ারবাজারে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। আর বাইরে খেলাপি ঋণ ও নানা অনিয়মে জর্জরিত ৭ ব্যাংক বড় ধরনের লোকসানে থাকায় ব্যাংকগুলোর হালনাগাদ পিই রেশিও প্রকাশ করা হয়নি। ৩৬ ব্যাংকের মধ্যে নিয়মিত আয়ের ভিত্তিতে শেয়ারবাজারে পিই রেশিও হিসাব করা হয়েছে ২৪টির। এই ২৪টি ব্যাংকের মধ্যে সবচেয়ে কম পিই রেশিও যমুনা ব্যাংকের, ২ দশমিক ৮৮। দ্বিতীয় অবস্থানে শাহজালাল ইসলামী ব্যাংক, ৩ দশমিক ২৩। তৃতীয় অবস্থানে সাউথইস্ট ব্যাংক, ৩ দশমিক ৪৫। চতুর্থ অবস্থানে এনসিসি ব্যাংক, ৩ দশমিক ৫১। পঞ্চম অবস্থানে প্রাইম ব্যাংক, ৪ দশমিক ১৪। ব্যাংকগুলোর সর্বশেষ আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ব্যাংকগুলোর মূল্য আয় অনুপাতের এই হিসাব প্রকাশ করেছে। ডিএসইর প্রকাশিত হিসাব অনুযায়ী, ২৪ ব্যাংকের মধ্যে ১১টির পিই রেশিও ৫-এর নিচে। আর ৭টির পিই রেশিও ১০-এর নিচে রয়েছে।

পিই রেশিও কী এবং কেন গুরুত্বপূর্ণ

শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশক এটি। শেয়ারবাজারের একটি কোম্পানির শেয়ারের দাম এবং ওই কোম্পানির আয়ের অনুপাতের তুলনাটিই পিই রেশিও হিসেবে পরিচিত। তালিকাভুক্ত কোম্পানিগুলো বছরে চারবার আয়ের হিসাব প্রকাশ করে। এর মধ্যে বার্ষিক আয়ের হিসাবটিই একমাত্র নিরীক্ষিত। বাকি তিনটি আর্থিক প্রতিবেদন সাধারণত অনিরীক্ষিত থাকে। এসব আর্থিক প্রতিবেদন ও আয়ের ভিত্তিতে কোম্পানির পিই রেশিওর পরিবর্তন ঘটে। সাধারণভাবে পুঁজিবাজার বিশ্লেষকেরা বলে থাকেন, যে কোম্পানির পিই রেশিও যত কম, সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও তত কম।

সূচক নাকি পিই রেশিও, কোনটি বেশি গুরুত্বপূর্ণ

শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের অনেকে ঋণসুবিধাও নিয়ে থাকেন। ঋণ বিতরণের ক্ষেত্রেও ঋণদাতা প্রতিষ্ঠানগুলো পিই রেশিও বিবেচনায় নেয়। বিনিয়োগের ক্ষেত্রে পিই রেশিও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হলেও পিই রেশিওর বিশ্বাসযোগ্যতা নিয়েও রয়েছে সন্দেহ। কারণ, যে ইপিএসের ভিত্তিতে পিই রেশিও হিসাব করা হয়, বেশির ভাগ কোম্পানির ক্ষেত্রে সেই ইপিএসের বিশ্বাসযোগ্যতা বড় বেশি প্রশ্নবিদ্ধ।

জানতে চাইলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘সাধারণভাবে শেয়ারবাজারে বলা হয় যে কোম্পানির পিই রেশিও যত কম, সেই কোম্পানিতে বিনিয়োগে ঝুঁকিও কম। তবে ব্যাংকগুলো যে মুনাফার হিসাব দেয়, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। সার্বিকভাবে ব্যাংক খাতে যে পরিস্থিতি, তাতে কম পিই রেশিও হওয়ার পরও ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কম। এ ছাড়া আমাদের বাজারে ৭০ থেকে ৮০ শতাংশ বিনিয়োগকারী দীর্ঘমেয়াদি বিনিয়োগের বদলে নিয়মিত ট্রেডিংয়ে বেশি আগ্রহী।

এ কারণে যেসব শেয়ারের দাম দ্রুত বাড়ে, সেগুলোর প্রতি তাঁদের আগ্রহ বেশি থাকে। আবার ব্যাংকগুলো যে মুনাফা দেখাচ্ছে, তার বড় অংশই ট্রেজারি বিল বন্ড থেকে এসেছে, ব্যাংকের মূল ব্যবসা থেকে আয় সেভাবে বাড়েনি। তাই সব মিলিয়ে কম পিই রেশিও হওয়া সত্ত্বেও ব্যাংকের শেয়ার বিনিয়োগকারীদের খুব বেশি আগ্রহী করছে না।

এদিকে ব্যাংকগুলোর মুনাফা গত কয়েক বছরে যতটা বেড়েছে, লভ্যাংশের হার সেই অনুযায়ী বাড়েনি। কারণ, মুনাফার একটি বড় অংশ মন্দ ঋণের বিপরীতে প্রভিশনিং করতে হচ্ছে। ফলে মুনাফা বাড়লেও শেয়ারবাজারের বিনিয়োগকারীরা তার সুফল পাচ্ছেন কম। এ কারণেও বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ারে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

অক্টোবর ২৪, ২০২৬
সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক
সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ আটক

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মশিউল তাঁর সহযোগীদের নিয়ে মিরপুর ১২ নম্বরের বিভিন্ন মার্কেট ও দোকানে উদ্ধার করা পিস্তলটির ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

অক্টোবর ২৪, ২০২৬
সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ
সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

সরকারের সমালোচনা করায় তুরস্কে ডিজিটাল সেন্সরশিপ বেড়েছে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফেরাতে এবং নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রক্ষায় মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ একজোট হয়েছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর
বিজেপি প্রতিশোধপরায়ণ আচরণ করছে, অভিযোগ নাসিরুদ্দিন শাহর

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

অক্টোবর ২৪, ২০২৬
ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ, শহরে শহরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫

ফ্রান্সের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা সত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিক্ষোভ করেছে শিক্ষার্থী, তরুণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লিঁও, নিস ও তুলুজসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ। বিক্ষোভ ঘিরে গতকাল স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রাজধানী প্যারিসে দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল।

শিক্ষকসংকট ও স্কুলের জরাজীর্ণ অবকাঠামো নিয়ে গত মাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ধীরে ধীরে শ্রমিকসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি নানা পরিষেবার সংকটের অসন্তোষ থেকে আন্দোলনে যুক্ত হয়। ১৭ অক্টোবর তাদের বিক্ষোভ ব্যাপক সহিংতায় রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ভাঙচুর আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ।

এরপর পরিস্থিতি শান্ত হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলো। গত কয়েকদিনে ছাত্র ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সরকার বৈঠক করলেও সমাধান আসেনি। এরপর শনিবার আবার বিক্ষোভে নামে আন্দোলনকারীরা।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদসহ নানা দাবিতে ফ্রান্স ছাড়াও গত প্রায় এক সপ্তাহের ইউরোপের অন্তত ১০টি দেশে বিক্ষোভ হয়েছে। গতকাল স্পেন ও আলবেনিয়াতেও বিক্ষোভ হয়েছে। ইতালিতে নতুন কর্মসূচি ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তুরস্কে সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।

লিঁওসহ কয়েক শহরে কাঁদানে গ্যাস

ফ্রান্সে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে গতকাল বিভিন্ন শহরে প্রায় ৭০ হাজার পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। স্থানীয় সময় দুপুরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ প্রাথমিক হিসাব দিয়ে জানান, গতকাল ১৩৬টি বিক্ষোভ কর্মসূচিতে প্রায় ৩৫ হাজার মানুষ যোগ দেয়। দুপুর পর্যন্ত ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তখন পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

তবে আল–জাজিরা ও এএফপি জানায়, লিঁও, তুলুজ ও নিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, অনেক স্কুলের ভবন জরাজীর্ণ, শিক্ষকেরা কম বেতনে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন, শ্রেণিকক্ষে ধারণা ক্ষমতার চেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাঁরা এসব সমস্যার সমাধান চান। পাশাপাশি স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন ব্যবস্থা ‘পারকুরসুপ’ বাতিলেরও দাবি জানাচ্ছেন।
শিক্ষার্থীদের সমর্থনে গতকাল প্যারিসের সিজিটি, সিএফডিটিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বিক্ষোভ ডাকে। এতে শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত মানুষ ও পরিবারের সদস্যদের নিয়ে অনেকে যোগ দেন।

শ্রমিক সংগঠন সলিদেয়ারের প্রতিনিধি মুরিয়েল গিলবার্ট বলেন, ‘এই দেশে মানুষের মধ্যে বিপুল ক্ষোভ রয়েছে। মজুরি যে পর্যায়ে বাড়ানো উচিত ছিল, এখনো তা বাড়ানো হয়নি।
উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীদের ২০ জন প্রতিনিধির সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। শিক্ষার্থী সংগঠনগুলোর ভাষ্য, প্রেসিডেন্ট ভর্তিব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তাতে তাঁরা সন্তুষ্ট নন। তাই তাঁরা শনিবার বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষার উপযুক্ত পরিবেশের দাবিতে প্যারিসের রাস্তায় বিক্ষোভকারী ও শিক্ষার্থীদের ঢল নামে। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬

কড়া নিরাপত্তা, নিষেধাজ্ঞা নিয়ে বিরোধ

ফ্রান্সে ১৭ অক্টোবর বিক্ষোভে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট হয়েছিল। সেই পরিস্থিতি ঠেকাতে এবার আগের চেয়ে ১০ হাজার বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় সাঁজোয়া যান, হেলিকপ্টার ও জলকামান।
স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ বলেছেন, বিক্ষোভ শুরুর আগে তল্লাশি চালানো হয়। এতে আতশবাজি, ধাতব বল, গুলতিসহ অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য বিভিন্ন জিনিস পাওয়া গেছে। কিছু অতি–বামপন্থী গোষ্ঠী বিক্ষোভকে সহিংস করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। মাখোঁও আগের সপ্তাহের সহিংসতার জন্য অতি–বামপন্থী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন।

প্যারিসের মিছিলের পথ নিয়েও বিরোধ হয়। শেষ মুহূর্তে পুলিশ কেন্দ্রের বাস্তিল এলাকা থেকে সরিয়ে দক্ষিণ–পূর্ব প্রান্তের পোর্ত দিতালিতে মিছিল শুরুর নির্দেশ দেয়। পুলিশের যুক্তি, আগের পথে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার হতে পারে।
শ্রমিক সংগঠনগুলো অনিচ্ছা সত্ত্বেও নতুন পথ মেনে নেয়। গতকাল শ্রমিক সংগঠনগুলো ছাড়া অন্য কোনো সংগঠন বা প্ল্যাটফর্মকে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। এটাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন শ্রমিক সংগঠন সলিদেয়ারের প্রতিনিধি গিলবার্ট। বিভিন্ন সংগঠনের অভিযোগ, এতে প্রতিবাদ জানানোর অধিকার খর্ব হচ্ছে।

সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্যারিসের প্লাস দে লা বাস্তিল এলাকার একটি মেট্রো স্টেশনের কাছে এক ব্যক্তির ব্যাগ ও পরিচয়পত্র তল্লাশি করছেন ফরাসি পুলিশ সদস্যরা। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬

প্যারিসে মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মার্সেইয়ের প্রধান সড়কে মিছিলের জন্য হাজারো মানুষ সকাল থেকে জড়ো হন। লিওঁতে পুলিশের সারির পাশ দিয়ে স্লোগান ও গান গেয়ে এগোন বিক্ষোভকারীরা।
লিওঁর নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকায় সড়ক অবরোধের চেষ্টাকারী প্রায় ১৫০ জনকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বোর্দোয়ও নিষেধাজ্ঞার মধ্যে মানুষ জড়ো হন। সেখানকার শ্রমিক ইউনিয়ননেত্রী ব্রিজিত কুদের্ক বলেন, ‘নিষেধাজ্ঞা থাকলেও তাঁরা শিক্ষার্থীদের পাশে থাকবেন।’ নিসে শহরে কয়েক শ মানুষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

ভাঙচুরের আশঙ্কায় বিভিন্ন শহরে বহু দোকানের জানালা কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়। বন্ধ রাখা হয় ল্যুভর, অরসে ও পিকাসো জাদুঘরসহ বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। গতকাল প্যারিসের ২০টির বেশি মেট্রো স্টেশনও বন্ধ ছিল।

ভয় নিয়েও মিছিল, নতুন কর্মসূচি

সাম্প্রতিক সংঘর্ষে কিশোর–কিশোরীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে। তুলুজের ১৭ বছর বয়সী শিক্ষার্থী এলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখন বিক্ষোভে গেলে আমার কী হতে পারে, তা নিয়ে ভয় হয়। কিন্তু আমরা হাল ছাড়তে পারি না।’
প্যারিসে বিক্ষোভে আসা ২৬ বছর বয়সী নার্স ক্লেয়ার বলেন, ‘সবাই ভাঙচুর করতে আসেনি। আমরা কেউ কেউ শুধু বলতে এসেছি, আমরা আরও ভালো ভবিষ্যৎ চাই।’
ব্যবসায়ী ও কর্মীদের উদ্বেগও রয়েছে। গাড়িভাড়া প্রতিষ্ঠানের কর্মী দমিনিক বলেন, তাঁর অভিযোগ তাঁদের বিরুদ্ধে, যাঁরা ভাঙচুর ও চুরি করতে আসেন। এটা উদ্বেগজনক।
অরলিয়ঁ শহরে গতকাল বিরোধী দলীয় নেত্রী মারি লো পেনের কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির সম্মেলন বিরোধী মিছিল হয়েছে। ছয় মাস পরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্মেলনটি হয়েছে। পুলিশের হিসাবে, সেখানে বিক্ষোভে প্রায় ১১ হাজার মানুষ অংশ নেন। তবে আয়োজকদের দাবি অংশগ্রহণকারীর সংখ্যা ২৬ হাজার। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাখোঁর পদত্যাগের দাবি জানান।

মার্সেইয়ের সেন্ট-ভিনসেন্ট-ডি-পল গির্জার সামনের সড়কে জড়ো হন হাজারো মানুষ। ফ্রান্স, ২৪ অক্টোবর ২০২৬

ইয়েলো ভেস্টস আন্দোলনকারীরা আগামী শনিবার পার্লামেন্ট ও নগরভবনগুলোর সামনে সমাবেশ ও অবস্থানের ডাক দিয়েছে।

প্যারিসের বিক্ষোভে যোগ দিয়ে বামপন্থী নেতা জ্যঁ–লুক মেলঁশোঁ বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহেই বিক্ষোভ চলবে।

ইতালিতে নিরাপত্তা ও সহায়তা

ইতালিতে শনিবার শিক্ষায় বরাদ্দ কমানো, বাসাভাড়া ও জ্বালানির খরচ নিয়ে শিক্ষার্থী, ট্রাকচালক ও কৃষকেরা আন্দোলন করছেন। গত সপ্তাহের সহিংসতার পর মিলানে ৫০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। গতকালও নিরাপত্তা জোরদার করা হয়। ভাঙচুরের ভয়ে কিছু দোকান বন্ধ রাখা হয়।
এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার অপ্রাপ্তবয়স্কদের আটকের নিয়ম সহজ করা এবং তাঁদের ভাঙচুরের জন্য অভিভাবকদের জরিমানার বিধান অনুমোদন করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি সামলাতে ট্রাকচালক ও জেলেদের আর্থিক সহায়তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে ইতালির দক্ষিণাঞ্চলে ট্রাকচালকেরা অবরোধ করছিলেন। এতে জ্বালানি ও খাবারের সংকট তৈরি হয়েছিল, তা গতকাল তুলে নেওয়া হয়েছে।

স্পেনে পেনশন–আবাসন নিয়ে ক্ষোভ

স্পেনের মাদ্রিদেও গতকাল সরকারি অবসরভাতা বা পেনশন সুরক্ষার দাবিতে হাজারো মানুষ মিছিল করেছেন। বাড়িভাড়া ও আবাসনের খরচ নিয়েও আন্দোলন চলছে। মাদ্রিদের পুয়ের্তা দেল সোল চত্বরে প্রায় এক মাস ধরে তাঁবু খাটিয়ে অবস্থান করছেন কিছু আন্দোলনকারী।

আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি

আলবেনিয়ার রাজধানী তিরানায় দুর্নীতি ও নিম্নমানের জীবনযাত্রার প্রতিবাদে প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে গতকালও বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েক দিনের সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আটক হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী। সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্দোলনকর্মী সিদোরেলা ভাতনিকাই এএফপিকে বলেন, এটি মানুষের অধিকার ও আইনের শাসনেরও প্রশ্ন।

তুরস্কে সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবি

ইস্তাম্বুল ও আঙ্কারায় শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেন। এতে সাংবাদিকদের সঙ্গে মানবাধিকারকর্মী ও বিরোধী দলের প্রতিনিধিরাও অংশ নেনে। পুলিশের হিসাবে, তুর্কি সাংবাদিক ইউনিয়নের হিসাবে, দুই মাসে ১১ সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে।
চলতি মাসে হাল্ক টিভিতে অভিযান চালিয়ে সম্প্রচার বন্ধ ও সরকারি প্রশাসক নিয়োগ করা হয়। বন্ধ করা হয়েছে টিটোয়েন্টিফোরের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও। সাংবাদিক জাফের আরাপকিরলি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীন সংবাদমাধ্যমের মাধ্যমে মানুষের খবর পাওয়ার অধিকার রক্ষারও প্রতিবাদও চলবে।

অক্টোবর ২৪, ২০২৬
সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো
সকালে অনুশীলন করানো আশরাফুলকে বিকেলে সরিয়ে দেওয়া হলো

আজ সকালেও মিরপুরের একাডেমি মাঠে ব্যাটসম্যানদের অনুশীলনে সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল। নাজমুল হোসেন–সাদমান ইসলামদের সঙ্গে আলাদা করে কাজও করতে দেখা গেছে তাঁকে। তবে রাতেই এল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘোষণা। সাবেক এই অধিনায়ককে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য একটি দায়িত্বে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন দায়িত্ব কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দীন।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এক বছরেরও কম সময়ের মধ্যে সেই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো। তবে ঠিক কী কারণে ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনা হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করেনি বিসিবি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার পর বাংলাদেশের ব্যাটিং তীব্র সমালোচনার মুখে পড়ে। ধারণা করা হচ্ছে, সেটিরই দায় চোকাতে হলো আশরাফুলকে।

আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভাল করবেন সালাহউদ্দীন। তবে তাঁকে স্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া হচ্ছে না। বিসিবি নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিদেশি কেউই দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন।

অক্টোবর ২৪, ২০২৬
যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
যুবদল নেতা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ

মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারাও। তাঁরা প্রকৃত ঘটনা আড়াল করে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুঁশিয়ার করেন।

অক্টোবর ২৪, ২০২৬
আশরাফুলের দায়িত্বে পরিবর্তন, ব্যাটিং সামলাবেন সালাউদ্দিন
আশরাফুলের দায়িত্বে পরিবর্তন, ব্যাটিং সামলাবেন সালাউদ্দিন

জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় আপাতত দায়িত্ব পালন করবেন বোর্ডের হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন...

অক্টোবর ২৪, ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি...

অক্টোবর ২৪, ২০২৬
শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক, ব্যাগ খোয়ালেন স্ত্রী
শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক, ব্যাগ খোয়ালেন স্ত্রী

রাজধানীর শ্যামলীতে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সাংবাদিক ও তার স্ত্রী...

অক্টোবর ২৪, ২০২৬
অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিয়ে মাটিও নিয়ে যাচ্ছে জনতা, সেখানে হবে পুকুর
অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিয়ে মাটিও নিয়ে যাচ্ছে জনতা, সেখানে হবে পুকুর

পাবনা সদরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মোস্তফা কামালের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার ওই বাড়ির মাটি লুট করে নিচ্ছে বিক্ষুব্ধ জনতা...

অক্টোবর ২৪, ২০২৬
ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে
ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। জাগো নিউজের সঙ্গে আলাপে আশরাফুল নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছে...

অক্টোবর ২৪, ২০২৬
এভারটনকে হারিয়ে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল
এভারটনকে হারিয়ে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্সেনাল

প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে দারুণ ছন্দে রয়েছে আর্সেনাল। শনিবার রাতে এভারটনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ঘুচিয়েছে মিকেল আর্তেতার দল। দুই দলেরই পয়েন্ট এখন সমান ২১...

অক্টোবর ২৪, ২০২৬
বিএসপিএ’র স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত
বিএসপিএ’র স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত

২০২৫ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হলেন রাহেনুর...

অক্টোবর ২৪, ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিপীড়ন গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম
শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নিপীড়ন গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে যে কোনো অনৈতিক আচরণ বা শিশু নিপীড়ন যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি আইন হাতে তুলে নেওয়াও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম...

অক্টোবর ২৪, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ

ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু

ক্যান্সার ও অকাল মেনোপজ হয়েছিল তার। তবে ২৩ বছর আগে ক্যাসান্ড্রা বেকনের শরীর থেকে নেওয়া ডিম্বাশয়ের টিস্যু সফলভাবে তার শরীরে পুনরায় প্রতিস্থাপন করা হয়, যার ফলে তিনি ৪৪ বছর বয়সে তিনি একটি ছেলেশিশু জন্ম দিতে সক্ষম হন।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ

প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে লা ভেরিয়েরে গুলির ঘটনা ঘটে। হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে হামলাটি চলে। হামলাকারীকে অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'

স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পেনশন ব্যয় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?

বাংলাদেশের রাজনীতিতে 'গুপ্ত-সুপ্ত' বিতর্ক আবারও আলোচনায়। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায়, কে অনুপ্রবেশকারী আর কে প্রক্সি -এমন নানা বিতর্ক রাজনীতিতে। এসব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন বিভিন্ন দলের নেতারা।

অক্টোবর ২৪, ২০২৬
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?

রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।

অক্টোবর ২৩, ২০২৬
সাংবাদিক বশির হোসেন বাবুকে জেল খাটানোর হুমকি, ডিআরইউর উদ্বেগ
সাংবাদিক বশির হোসেন বাবুকে জেল খাটানোর হুমকি, ডিআরইউর উদ্বেগ

সাংবাদিক বশির হোসেন বাবুকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

অক্টোবর ২৪, ২০২৬
স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম
স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার রাহেনুর ইসলাম

২০২৫ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব-এডিটর রাহেনুর ইসলাম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হলেন রাহেনুর। এর আগে ২০২৩ সালেও সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।

অক্টোবর ২৪, ২০২৬
রংপুরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
রংপুরে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
সাঈদীর মামলার বাদীর মরদেহে গোপনে গার্ড অব অনার, দাফনে বাধা
সাঈদীর মামলার বাদীর মরদেহে গোপনে গার্ড অব অনার, দাফনে বাধা

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে গোপনে গার্ড অর অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

অক্টোবর ২৪, ২০২৬
‘আমেরিকানদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে ইরান’
‘আমেরিকানদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে ইরান’

ইরান মধ্যপ্রাচ্য ও এর বাইরে আমেরিকানদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।’ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন এই সতর্কবার্তা দিয়েছেন বলে শনিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত ইরান
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত ইরান

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি চালাতে প্রস্তুত। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ নভেম্বর

খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

অক্টোবর ২৪, ২০২৬
কয়েকটি প্রতিবেদনে মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি
কয়েকটি প্রতিবেদনে মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি

ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) বক্তব্যের ভিত্তিতে করা কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি, এ দাবি করে তার প্রতিবাদ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

অক্টোবর ২৪, ২০২৬