টুঙ্গিপাড়া থানা পোড়ানোর মামলায় আসামি ৮ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

লন্ডনে পাতালরেল ধর্মঘট শুরু, ভোগান্তিতে যাত্রীরা

কর্মপরিবেশ ও নতুন নিয়মাবলী নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লন্ডনের পাতালরেল (টিউব) চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

লন্ডনে পাতালরেল ধর্মঘট শুরু, ভোগান্তিতে যাত্রীরা
গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আ.লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রা...

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আ.লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিলের নির্দেশ হাইকোর্টের

আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য বিবেচিত কোনো প্রার্থীকে নিয়োগ না দিলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল ও অনিয়মে জড়িত শিক্ষকের এমপিও স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদ...

যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিলের নির্দেশ হাইকোর্টের
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন।

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার প্রধান ফটকের সামনে রাখা একটি বেঞ্চে আগুন দেওয়া হয়েছে। এতে বেঞ্চটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যত বন্ধ, গ্রাহকের ভোগান্তি

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা কার্যত বন্ধ থাকায় সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী...

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যত বন্ধ, গ্রাহকের ভোগান্তি

সারা দেশ

View more
গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Video news

Rss feed news

গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক
গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক

বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জের অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। প্রথমে গ্রাহকেরা বিষয়টি বুঝতে পারেননি। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ টাকা পাঠাতে গিয়ে সমস্যায় পড়েন।

নভেম্বর ২৬, ২০২৬
কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২
কৃষকের ভর্তুকির টাকাসহ ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি কর্মকর্তা, আটক ২

নেত্রকোনার দুর্গাপুরে স্বাক্ষর জাল করে দুটি ব্যাংক হিসাব থেকে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে ওই কর্মকর্তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত কর্মকর্তার নাম মো. রুয়েলুজ্জামান। তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার থানায় অভিযোগ করেন ইউপির প্রশাসক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। পরে গতকাল বুধবার অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায় পুলিশ।

গাঁওকান্দিয়া ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে ইউনিয়নে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ৮৭৭ জন কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল। এ টাকা সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার যৌথ হিসাব নম্বরে জমা রাখা হয়। ওই হিসাবে আগে থেকেই ২৮ হাজার ৮৫৪ টাকা জমা ছিল। সব মিলিয়ে হিসাবটিতে জমা হয় ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা।

কৃষকদের এই সহায়তার টাকা বিতরণের জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছিল। এর আগে প্রশাসক ফজলুর রহমান প্রশাসনিক কর্মকর্তা রুয়েলুজ্জামানকে টাকা বিতরণের প্রস্তুতি নিতে বললে নানা অজুহাতে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে অসুস্থতার কথা বলে দায়িত্ব এড়িয়ে যান। ২২ নভেম্বর বিকেল থেকে রুয়েলুজ্জামানের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তাঁর গ্রামের বাড়িতে খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি।

রুয়েলুজ্জামানের আচরণে সন্দেহ হলে গত মঙ্গলবার ব্যাংকে গিয়ে হিসাব বিবরণী সংগ্রহ করেন প্রশাসক ফজলুর রহমান। সেখানে দেখা যায়, ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকের মাধ্যমে তাঁর স্বাক্ষর জাল করে ওই হিসাব থেকে সাড়ে ২৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের হিসাব থেকেও ৪৪টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়া হয়েছে। এসব টাকা উত্তোলনে রুয়েলুজ্জামান তাঁর নিজস্ব লোকজনকে ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়।

ইউপি প্রশাসক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় তাঁর মুঠোফোনে কোনো এসএমএস বা ওটিপি আসেনি। ফলে টাকা উত্তোলনের বিষয়টি তিনি জানতে পারেননি। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে থানায় অভিযোগ করেন তিনি।

থানায় করা অভিযোগে রুয়েলুজ্জামান, তাঁর স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরাইয়া বিলকিছ, তাঁর তিন ভাই রোকন তালুকদার, রবিন তালুকদার ও রাকিব তালুকদার এবং গাঁওকান্দিয়া গ্রামের উসমান গনি ও তাঁর স্ত্রী বিলকিছ আক্তার, দাখিনাইল গ্রামের রিপন কর্মকারের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে উসমান গনি ও রিপন কর্মকারকে আটক করে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মদ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত রুয়েলুজ্জামানের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সরকারি চাকরিজীবীকে অভিযুক্ত করায় অভিযোগটি দুদকের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে। আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছুক্ষণ আগে অভিযোগের কপিটি পেয়েছি। মামলার অনুমতি নিতে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।’

নভেম্বর ২৬, ২০২৬
নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে
নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে

পরিকল্পনা ছিল, ওয়ানডে সিরিজের মধ্যেই তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি–টুয়েন্টি সিরিজের জন্য তৈরি করা হবে। কিন্তু সেই পরিকল্পনাতেও এখন বাধা হয়ে দাঁড়াতে পারে নাহিদ রানার জ্বর।

নভেম্বর ২৬, ২০২৬
ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব
ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ২৭ নভেম্বর শুক্রবারের অপেক্ষায় আছেন। কারণ, দিনটি ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। এদিন বিশেষ ছাড়ে পছন্দের বিভিন্ন পণ্য কেনার সুযোগ মেলে। এ জন্য কোথাও বিপণিবিতানের সামনে দীর্ঘ সারি, কোথাও অনলাইন স্টোরে পছন্দের পণ্যের জন্য অধীর আগ্রহ নিয়ে ক্রয়াদেশ দেওয়ার হিড়িক। এদিন টেলিভিশন, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে পোশাক, প্রসাধনী ও আসবাব—প্রায় সব ধরনের পণ্যেই বিশেষ ছাড় দেয় নামীদামি রিটেইল চেইন বা খুচরা বিক্রেতারা। খবর সিএনএনের।

ব্ল্যাক ফ্রাইডে এখন ভীষণ আকাঙ্ক্ষিত কেনাকাটার মচ্ছব, যা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। তবে উৎসবটি সে দেশেই সীমিত থাকেনি। এত দিনে তা ইউরোপ, এশিয়া, লাতিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দিনটিকে ঘিরে কয়েক সপ্তাহ আগে থেকেই বিশেষ বিপণন কার্যক্রম শুরু করেন বিক্রেতারা। ফলে এটি এখন শুধু এক দিনের কেনাকাটার আয়োজন নয়, বরং বিশ্বে খুচরা বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মৌসুমি উৎসবে পরিণত হয়েছে।

অর্থনীতিতে ব্ল্যাক ফ্রাইডের প্রভাব

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ব্যবসা–বাণিজ্যে বড়দিনেরও (২৫ ডিসেম্বর) বিশেষ ভূমিকা রয়েছে। তবে উৎসবের আবহে বেচাকেনাটা অনানুষ্ঠানিকভাবে শুরু হয় ব্ল্যাক ফ্রাইডের মাস নভেম্বর থেকে, যা এখন বড়দিন হয়ে নববর্ষ পর্যন্ত চলে। কেনাকাটার বড় অংশই হয়ে থাকে এই উৎসব মৌসুমে। মার্কিন অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলো ভোক্তা ব্যয়। ফলে এ সময়ের কেনাকাটার প্রবণতা থেকে মানুষের ক্রয়ক্ষমতা, ভোক্তার আস্থা ও অর্থনীতির গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২৬ সালের নভেম্বর ও ডিসেম্বরে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেড়ে ১ লাখ ১৩ হাজার কোটি ডলারে দাঁড়াতে পারে।

অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে অ্যাডোবি অ্যানালিটিকসের পূর্বাভাসের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইন কেনাকাটা হতে পারে ২৭ হাজার ৫১০ কোটি ডলারের। আগের বছরের তুলনায় যা ৬ দশমিক ৭ শতাংশ বেশি। শুধু ব্ল্যাক ফ্রাইডেতেই যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটা হতে পারে ১ হাজার ২৯০ কোটি ডলার। আগের বছরের তুলনায় যা ৯ দশমিক ২ শতাংশ বেশি। সাইবার মানডেতে অনলাইন বিক্রি হতে পারে ১ হাজার ৫১০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে। এর পরদিনই ব্ল্যাক ফ্রাইডে। এ উপলক্ষে বিক্রেতারা যেমন বিশেষ ছাড় দেন, তেমনি ক্রেতারাও ছুটির আমেজে কেনাকাটা করেন। এই প্রবণতা বড়দিন হয়ে নববর্ষ শুরু হওয়া পর্যন্ত চলে।

এ বছরের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি। সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্রেতারা উপহারসামগ্রীর পাশাপাশি শ্যাম্পু, প্রসাধনী, পোশাকের সাধারণ আইটেম ও গৃহস্থালি পরিষ্কারের পণ্য কিনছেন। অ্যাডোবির তথ্য অনুযায়ী, ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটার পরিমাণ ছিল ৮ হাজার ২৫০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেশি।

এ ধরনের বিপুল কেনাকাটার ফলে খুচরা বিক্রির পাশাপাশি পরিবহন, গুদামজাতকরণ, পণ্য সরবরাহ, প্যাকেজিং ও ডিজিটাল পেমেন্ট খাতেও ব্যবসা বাড়ে। বাড়তি চাহিদা সামাল দিতে অনেক প্রতিষ্ঠান খণ্ডকালীন কর্মী নিয়োগ করে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা, বন্দর, কুরিয়ার ও লজিস্টিকস খাতেও এর প্রভাব পড়ে। বিশেষ করে চীনসহ এশিয়ার উৎপাদনকারী দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের বড়দিনের কেনাকাটার মৌসুম গুরুত্বপূর্ণ। কারণ, এ উপলক্ষে বিপুলসংখ্যক পণ্য উৎপাদিত হয়।

যেভাবে এল ব্ল্যাক ফ্রাইডে

ব্ল্যাক ফ্রাইডের ইতিহাস যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের সঙ্গে জড়িত। ১৯৫০-এর দশকে থ্যাংকসগিভিং ডের পরদিন বড়দিনের কেনাকাটা ও আর্মি-নেভি ফুটবল ম্যাচ দেখতে বিপুল মানুষের সমাগম ঘটত। এর ফলে শহরে যানজট ও বিশৃঙ্খলা তৈরি হতো। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত কাজ করতে হতো পুলিশ সদস্যদের। সে জন্য পুলিশ কর্মকর্তারা দিনটিকে নেতিবাচক অর্থে ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে অভিহিত করেন। ১৯৬০-এর দশকে শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে।

থ্যাংকসগিভিং ডে হলো মূলত ফসলের ভালো ফলনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে সময় কাটানোর উপলক্ষ। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পারিবারিক ও সাংস্কৃতিক উৎসব এটি।

ইতিহাসভিত্তিক সংবাদমাধ্যম হিস্ট্রি ডট কমের তথ্যানুযায়ী, ১৮৬৯ সালের ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্বর্ণের বাজারে বড় ধরনের ধসের ঘটনাও ব্ল্যাক ফ্রাইডে হিসেবে অভিহিত হয়েছিল। তবে কেনাকাটার সঙ্গে এর সম্পর্ক তৈরি হয় ফিলাডেলফিয়ায়, ১৯৫০-এর দশক থেকে।

পরবর্তী সময়ে ব্যবসায়ীরা এই নামের ইতিবাচক ব্যাখ্যা দেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, বড়দিনের মৌসুমে বিক্রি বাড়লে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লোকসানের লাল হিসাব থেকে মুনাফার কালো হিসাবে প্রবেশ করে। তবে এটাই এই নামের প্রকৃত ঐতিহাসিক উৎপত্তি নয়। ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রজুড়ে ব্ল্যাক ফ্রাইডে জনপ্রিয় হতে শুরু করে।

কেন এত গুরুত্বপূর্ণ এই দিন

যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে পালিত হয়। এর পরদিনই ব্ল্যাক ফ্রাইডে। মানুষ এ সময় ছুটির আমেজে কেনাকাটা করেন। এ সুযোগ কাজে লাগিয়ে খুচরা বিক্রেতারা ইলেকট্রনিকস, পোশাক, খেলনা ও গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন সামগ্রীতে বিশেষ ছাড় দেয়।

বড়দিন ও নববর্ষের আগে বিক্রি বাড়ানো এবং পুরোনো মজুত কমানোর জন্যও দিনটি ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ। তাই এটি যুক্তরাষ্ট্রের খুচরা বাণিজ্যের অন্যতম বড় আয়োজন।

একসময় ব্ল্যাক ফ্রাইডে মানেই ছিল দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি ও বিশেষ ছাড়ে পণ্য কেনার প্রতিযোগিতা। ইন্টারনেট ও ই-কমার্সের প্রসারে সেই চিত্র বদলে গেছে।

হিস্ট্রি ডট কমের তথ্যানুযায়ী, ২০০৫ সালে অনলাইন কেনাকাটার জন্য সাইবার মানডে আয়োজনের প্রচলন শুরু হয়। থ্যাংকসগিভিংয়ের পর প্রথম সোমবার এ আয়োজন করা হয়।

করোনাভাইরাস মহামারির সময় অনলাইন কেনাকাটা ব্যাপক জনপ্রিয়তা পায়। এখন অনেক প্রতিষ্ঠান নভেম্বরের শুরু থেকেই ছাড় দিতে শুরু করে। ফলে এক দিনের আয়োজন ছাড়িয়ে ব্ল্যাক ফ্রাইডে পুরো মাসের বিক্রয় উৎসবে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের গন্ডি পেরিয়ে ব্ল্যাক ফ্রাইডে এখন যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, মেক্সিকোসহ বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব দেশে থ্যাংকসগিভিং পালিত না হলেও খুচরা বিক্রেতারা বাণিজ্যিক উপলক্ষ হিসেবে দিনটিকে গ্রহণ করেছেন।

নভেম্বর ২৬, ২০২৬
কোষের ক্ষতি রোধে অ্যান্টিঅক্সিডেন্ট কতটা কার্যকর? | ন্যাচারাল মেডিসিন: সুস্থতায় আস্থা
কোষের ক্ষতি রোধে অ্যান্টিঅক্সিডেন্ট কতটা কার্যকর? | ন্যাচারাল মেডিসিন: সুস্থতায় আস্থা

সুস্থ থাকতে ন্যাচারাল মেডিসিনের ভূমিকা নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন ‘ন্যাচারাল মেডিসিন: সুস্থতায় আস্থা’। সহযোগিতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এ পর্বের আলোচনার বিষয় শরীরের কোষের সুরক্ষায় অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা।

অতিথি

প্রফেসর ডা. মো. তাসলিম উদ্দিন

সাবেক চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি

ডা. ফাহরিয়া জেসি পারিশা

অ্যাস্থেটিক বিশেষজ্ঞ (ত্বক, চুল ও লেজার)

সঞ্চালক

শ্রাবণ্য তৌহিদা

নভেম্বর ২৬, ২০২৬
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর অনুমতি পেয়েছে স্পেসএক্স, কী কাজে লাগবে
মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর অনুমতি পেয়েছে স্পেসএক্স, কী কাজে লাগবে

অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সর্বোচ্চ অনুমোদিত সংখ্যার ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট স্থাপন করতে হবে।

নভেম্বর ২৬, ২০২৬
কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির
কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির

দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল ২০১০ সালে। তবে ওই শিক্ষানীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই এখনো বাস্তবায়ন করা হয়নি। এতে বলা হয়েছিল, দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে। ২০১১-১২ অর্থবছর থেকেই নতুন প্রাথমিক শিক্ষা চালু করে ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে সব শিশুর জন্যই তা বাস্তবায়ন করতে বলা হয়েছিল; কিন্তু তা হয়নি।

সংসদীয় কমিটির বৈঠক সূত্র জানায়, বৈঠকে একটি কার্যকর এবং যুগোপযোগী শিক্ষানীতি করার বিষয়ে আলোচনা হয়। এমন একটি শিক্ষানীতি করার পরামর্শ দেওয়া হয় যেটি যুগের চাহিদার সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ এবং কল্যাণকর হবে।

এ ছাড়া বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৫ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্যে ৬৪ হাজার ৪০২টি ল্যাপটপ সচল আছে। বাকি ৫৯৮টি ল্যাপটপ অচল অবস্থায় আছে।

বৈঠকে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ে চলমান ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের দৈনিক পুষ্টি চাহিদা, বয়স, স্থানীয় প্রাপ্যতা এবং নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনা করে খাদ্যতালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন শিক্ষার্থীপ্রতি খরচ ধরা হয়েছে ৩৭ টাকা ৯২ পয়সা।

কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা (প্রাক্‌বৃত্তিমূলক পর্যায়) শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৫৩টি জেলায় অষ্টম শ্রেণি পাস করার আগে ঝরে পড়েছে এমন চার হাজার বিদ্যালয়বহির্ভূত কিশোর-কিশোরীকে ছয় মাসব্যাপী প্রাক্‌বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে না পারে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করে। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার ক্ষেত্রে কোনো অঞ্চলের সব স্কুলই যেন অন্তর্ভুক্ত থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। প্রাথমিক শিক্ষা লেভেলে নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক যেন পদায়ন করা হয়, সে বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।

কমিটি টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি, শিক্ষাপদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করতে সুপারিশ করে। কমিটির পক্ষ থেকে বলা হয়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানপদ্ধতি এমনভাবে নেওয়া উচিত, যেন শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দেয়।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী ও মাহফুজা হান্নান।

নভেম্বর ২৬, ২০২৬
মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার
মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি টাকা। চিনি কিনতে ১০৫ কোটি এবং ডাল কিনতে ৭৭ কোটি টাকা ব্যয় হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানায়।

প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। ৫০ কেজির বস্তায় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড তা সরবরাহ করবে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ এ দর প্রস্তাব করেছে। অন্যদিকে প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ মসুর ডালও সরবরাহ হবে ৫০ কেজির বস্তায়।

এদিকে পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী ২৫ বছর বিদ্যুৎ কিনতে প্রায় ৪ লাখ ৬০ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। এর মধ্যে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ২৮ হাজার ৬৬৩ কোটি টাকা। আর রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্প থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হবে ২ লাখ ৩১ হাজার ৯৪৭ কোটি টাকা। এ দুই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার জন্য ২৫ বছর মেয়াদি ট্যারিফ কাঠামো ও গড় বিদ্যুৎ মূল্যের প্রস্তাব গতকাল অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

অন্যদিকে ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড, ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এসব তেল সরবরাহ করবে।

নভেম্বর ২৬, ২০২৬
সয়াবিন তেলের দাম লিটারে তিন টাকা বাড়াল বাংলাদেশ সরকার
সয়াবিন তেলের দাম লিটারে তিন টাকা বাড়াল বাংলাদেশ সরকার

বাংলাদেশে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। দেশটির ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

নভেম্বর ২৬, ২০২৬
বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

নভেম্বর ২৬, ২০২৬
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?
ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

ভারত-সহ বেশ কয়েকটা দেশের উপর প্রস্তাবিত বাণিজ্য শুল্কের হার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা।

নভেম্বর ২৬, ২০২৬
শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত
শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

মজুরি বৃদ্ধির পরও বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। এর মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যা বাংলাদেশের তৈরি পোশাক খাতে অনিশ্চয়তা বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে।

নভেম্বর ২৬, ২০২৬
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন
মোঙ্গল সাম্রাজ্যের প্রথম যে সম্রাট ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন

ইসলাম ধর্ম গ্রহণ করলেও গাজান খান অন্য ধর্মের অনুসারীদের প্রতি সহনশীল ছিলেন। তিনি একবার জানতে পারেন কিছু বৌদ্ধ ভিক্ষু তাদের মন্দির ধ্বংসের পর কেবল প্রাণ বাঁচাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তিনি তাদের তিব্বত, কাশ্মীর এবং ভারতে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন।

নভেম্বর ২৬, ২০২৬
গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা
গর্ভনিরোধক নিয়ে বাংলাদেশে যেসব ভ্রান্ত ধারণা

জন্মনিয়ন্ত্রণ রোধে বা গর্ভনিরোধক হিসেবে বাংলাদেশে স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু পদ্ধতি রয়েছে। এসব পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। গর্ভনিরোধক বা জন্মনিয়ন্ত্রণের এই পদ্ধতিগুলো কীভাবে কাজ করে? জন্মনিরোধক পদ্ধতি নিয়ে এসব ধারণা কী আসলেই ভুল?

নভেম্বর ২৬, ২০২৬
দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ
দুই সৌদি বন্দরে হামলার দাবি হুথিদের, পাল্টা হুথি ড্রোন ভূপাতিত করেছে রিয়াদ

সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে হুথিরা। আর জেদ্দা বন্দরের কাছে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। এদিকে, সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় একটি বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। সম্প্রতি সৌদি-হুথি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারন করেছে।

নভেম্বর ২৬, ২০২৬
গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে?
গোপালগঞ্জে থানা, ট্রেন, সরকারি বরাদ্দ নিয়ে কী হচ্ছে?

গোপালগঞ্জে পুড়ে যাওয়া থানা ও ট্রেন আপাতত চালু করছে না সরকার। জেলার কয়েকটি উপজেলার মানুষ প্রশাসনিক ও অন্যকিছু নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্থগিত হচ্ছে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সরকারি বরাদ্দও।

নভেম্বর ২৬, ২০২৬
খুলনায় যুবককে কুপিয়ে জখম
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনা শহরে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক সোসাইটি এলাকায় রানাকে কোপানো হয়।

নভেম্বর ২৬, ২০২৬
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যত বন্ধ, গ্রাহকের ভোগান্তি
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং কার্যত বন্ধ, গ্রাহকের ভোগান্তি

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা কার্যত বন্ধ থাকায় সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

নভেম্বর ২৬, ২০২৬
মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন
মুন্সীগঞ্জে গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার প্রধান ফটকের সামনে রাখা একটি বেঞ্চে আগুন দেওয়া হয়েছে। এতে বেঞ্চটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নভেম্বর ২৬, ২০২৬
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন।

নভেম্বর ২৬, ২০২৬
যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিলের নির্দেশ হাইকোর্টের
যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিলের নির্দেশ হাইকোর্টের

আইনানুগ প্রক্রিয়ায় যোগ্য বিবেচিত কোনো প্রার্থীকে নিয়োগ না দিলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল ও অনিয়মে জড়িত শিক্ষকের এমপিও স্থগিতসহ আইনানুগ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

নভেম্বর ২৬, ২০২৬
গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আ.লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আ.লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা ও সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে কাহালু থানায় এ মামলা করেন।

নভেম্বর ২৬, ২০২৬
লন্ডনে পাতালরেল ধর্মঘট শুরু, ভোগান্তিতে যাত্রীরা
লন্ডনে পাতালরেল ধর্মঘট শুরু, ভোগান্তিতে যাত্রীরা

কর্মপরিবেশ ও নতুন নিয়মাবলী নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) লন্ডনের পাতালরেল (টিউব) চালকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে।

নভেম্বর ২৬, ২০২৬
টুঙ্গিপাড়া থানা পোড়ানোর মামলায় আসামি ৮ হাজার
টুঙ্গিপাড়া থানা পোড়ানোর মামলায় আসামি ৮ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

নভেম্বর ২৬, ২০২৬