বাংলাদেশে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা করা হয়েছে। দেশটির ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের ওপর নতুন করে বিভিন্ন মাত্রার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
ভারত-সহ বেশ কয়েকটা দেশের উপর প্রস্তাবিত বাণিজ্য শুল্কের হার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা।
মজুরি বৃদ্ধির পরও বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। এর মধ্যেই বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যা বাংলাদেশের তৈরি পোশাক খাতে অনিশ্চয়তা বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে।
ইসলাম ধর্ম গ্রহণ করলেও গাজান খান অন্য ধর্মের অনুসারীদের প্রতি সহনশীল ছিলেন। তিনি একবার জানতে পারেন কিছু বৌদ্ধ ভিক্ষু তাদের মন্দির ধ্বংসের পর কেবল প্রাণ বাঁচাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তিনি তাদের তিব্বত, কাশ্মীর এবং ভারতে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন।
জন্মনিয়ন্ত্রণ রোধে বা গর্ভনিরোধক হিসেবে বাংলাদেশে স্থায়ী ও অস্থায়ী বেশ কিছু পদ্ধতি রয়েছে। এসব পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। গর্ভনিরোধক বা জন্মনিয়ন্ত্রণের এই পদ্ধতিগুলো কীভাবে কাজ করে? জন্মনিরোধক পদ্ধতি নিয়ে এসব ধারণা কী আসলেই ভুল?
সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে হুথিরা। আর জেদ্দা বন্দরের কাছে একটি হুথি ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি আরব। এদিকে, সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় একটি বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। সম্প্রতি সৌদি-হুথি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারন করেছে।
গোপালগঞ্জে পুড়ে যাওয়া থানা ও ট্রেন আপাতত চালু করছে না সরকার। জেলার কয়েকটি উপজেলার মানুষ প্রশাসনিক ও অন্যকিছু নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্থগিত হচ্ছে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সরকারি বরাদ্দও।
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে থাকুক ভারতীয় পোশাক ও উত্তরীয়—পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোকে এই পরামর্শই দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।
শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।
ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।