সরকারদলীয়রা চক্রবৃদ্ধি হারে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছেন: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “সরকারদলীয় লোকজন অটোরিকশা ও দোকান থেকে চাঁদাবাজি করছেন।

মঈন খানকে দেখতে হাসপাতালে মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঈন খানকে দেখতে হাসপাতালে মীর শাহে আলম
সাজেকের সঙ্কট কাটছে না, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

সাজেক সংকট প্রত্যাহারে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাজেক গণঅধিকার আন্দোলন ও সাজেক কার্বারি অসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার আন্দোলনের আহ্বায়ক বাবুধ...

সাজেকের সঙ্কট কাটছে না, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা
কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জের ধরে কাজী ইউসুফ হোসেন (৪৫) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা
‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ইনানীতে ৬ কোটি টাকার রিসোর্ট গুঁড়িয়ে দেওয়া হলো

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাশে অবৈধ হোটেল-রিসোর্ট উচ্ছেদে যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন সোমবার (২৬ অক্টোবর) উখিয়ার ইনানী সৈকত এলাকায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি চারতলা রিসোর...

ইনানীতে ৬ কোটি টাকার রিসোর্ট গুঁড়িয়ে দেওয়া হলো

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

খায়েরুজ্জামান মজুমদার আরও এক বছরের জন্য অর্থসচিব
খায়েরুজ্জামান মজুমদার আরও এক বছরের জন্য অর্থসচিব

অর্থসচিব হিসেবে মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। খায়েরুজ্জামান মজুমদার ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থসচিবের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, যোগ দেওয়ার তারিখ থেকে এক বছরের জন্য অবসরোত্তর ছুটি ও অন্যান্য সুবিধা স্থগিত রেখে খায়েরুজ্জামান মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হলো যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছেড়ে দিতে হবে।

খায়েরুজ্জামান মজুমদারের আগের অর্থসচিব ছিলেন ফাতিমা ইয়াসমিন, যিনি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়ে চলে যান ২০২৩ সালের আগস্টে। খায়েরুজ্জামান মজুমদার তখন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন। সচিব হওয়ার আগে খায়েরুজ্জামান মজুমদার অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব ছিলেন। ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার—তিন আমলেই অর্থসচিবের দায়িত্ব পালন করা কর্মকর্তা খায়েরুজ্জামান মজুমদার।

খায়েরুজ্জামান মজুমদার যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে সরকার (রাজনৈতিক অর্থনীতি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে এম এ ডিগ্রি সম্পন্ন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রথম স্থান অর্জন করে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরে এমএসএস ডিগ্রিতে তিনি অর্জন করেন প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান।

নিয়মিত চাকরি হিসেবে আজ সোমবার ছিল খায়েরুজ্জামান মজুমদারের শেষ দিন। জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগামীকাল মঙ্গলবার তিনি নতুন করে অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

অক্টোবর ২৬, ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি
‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের জেরে আইজিপির অপসারণ চাইল এনসিপি

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে—পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া’ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বেআইনি বলপ্রয়োগের প্ররোচনা জোগাবে এবং মানবাধিকার লঙ্ঘনের নতুন পথ উন্মুক্ত করবে। এই আইজিপিকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণ করতে হবে।

আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে এনসিপি। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

আজ দুপুরে পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে আমরা সেটাই করব।’

আইজিপির বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এনসিপি বলেছে, এনসিপি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায়, সরকারের অনুমোদন বা অনুমতি দিয়েও কখনো কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায় না। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দফায় বলেছিল, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো হবে; কিন্তু তাদের সরকারের আমলে নিয়োগকৃত আইজিপির এমন বক্তব্য স্পষ্টই তাদের নিজেদের অঙ্গীকারের সঙ্গে দ্বিচারিতা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অযোগ্য লোক নিয়োগের সাক্ষাৎ নজির।

আওয়ামী লীগ শাসনামলে বিরোধী দলের নেতা–কর্মীদের বিচারবহির্ভূত হত্যা, গুম ও নিপীড়নের কথা উল্লেখ করে এনসিপির বিবৃতিতে বলা হয়, বিগত স্বৈরাচারের আমল থেকে শিক্ষা না নিয়ে বর্তমান সময়ে এসে আবার পুলিশের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের উসকানিমূলক ও বেআইনি বক্তব্য দেওয়া চরম ধৃষ্টতাপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষার ব্যর্থতা ঢাকতে ‘ক্রসফায়ার’-এর জুজু দেখানো একধরনের প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব। এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বেআইনি বলপ্রয়োগের প্ররোচনা জোগাবে এবং মানবাধিকার লঙ্ঘনের নতুন পথ উন্মুক্ত করবে।

অবিলম্বে আইজিপির অপসারণ দাবি করে এনসিপি বলেছে, সরকারের বেআইনি নির্দেশ পালনে পুলিশ প্রশাসন বাধ্য নয়, বাংলাদেশের আইনে পরিস্কারভাবে তা উল্লেখ রয়েছে। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ বাহিনীকে সব ধরনের বেআইনি চর্চা থেকে মুক্ত করে একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে প্রয়োজনীয় সংস্কার সাধনে জুলাই সনদের আলোকে অবিলম্বে ‘পুলিশ কমিশন’ গঠন করতে হবে।

অক্টোবর ২৬, ২০২৬
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

অভিযুক্ত আরিফুল ইসলাম এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অক্টোবর ২৬, ২০২৬
সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর
সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর

সরকার অনুমতি দিলে অপরাধ দমনে ক্রসফায়ার: আইজিপি ও অন্যান্য খবর

অক্টোবর ২৬, ২০২৬
সিলেটের ১০ চায়ের টঙে ১০ হাজার কাগজের কাপ দিল বন্ধুসভা
সিলেটের ১০ চায়ের টঙে ১০ হাজার কাগজের কাপ দিল বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরের ১০টি চায়ের টঙে ১০ হাজার কাগজের কাপ বিতরণ করেছে সংগঠনটি। পাশাপাশি চা–বিক্রেতাদের কাগজের কাপ ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি
বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি

বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি

অক্টোবর ২৬, ২০২৬
‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর
‘বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয় ১৪ ডিসেম্বর

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায়–৫

অক্টোবর ২৬, ২০২৬
প্রথম দফায় পিছিয়ে, দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
প্রথম দফায় পিছিয়ে, দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গত রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ভোটে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৮০ বছর বয়সী এই নেতা। প্রথম দফার ভোটে পিছিয়ে থাকার পর দ্বিতীয় দফায় ঘুরে দাঁড়িয়ে লুলার এই জয় ব্রাজিলের সাম্প্রতিক রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ব্রাজিলের সুপ্রিম ইলেকটোরাল কোর্টের (টিএসই) প্রকাশিত চূড়ান্ত ফল অনুযায়ী, লুলা পেয়েছেন ৬ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ২৩২ ভোট, যা বৈধ ভোটের ৫১.৭৯ শতাংশ। তাঁর প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৫ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ৪১ ভোট, যা বৈধ ভোটের ৪৮.২১ শতাংশ। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৪ লাখের বেশি।

প্রথম দফায় এগিয়ে ছিলেন ফ্লাভিও

৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে লুলাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারো। ওই দফায় ফ্লাভিও পেয়েছিলেন ৪৭.০৩ শতাংশ ভোট, আর লুলার প্রাপ্তি ছিল ৪৫.১৬ শতাংশ। ফলে দ্বিতীয় দফার লড়াইয়ে লুলার সামনে ছিল ব্যবধান কাটিয়ে জয় নিশ্চিত করার চ্যালেঞ্জ।

শেষ পর্যন্ত সেই ব্যবধান কাটিয়ে জয় তুলে নেন লুলা। নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার জোরদার করা এবং বিভিন্ন শহরে সমর্থকদের উপস্থিতি তাঁর প্রচারে ভূমিকা রাখে বলে ব্রাজিলের সরকারি সংবাদমাধ্যম Agência Brasil জানিয়েছে।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

ভোটারদের ব্যাপক অংশগ্রহণ

টিএসইর তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় ভোট দেওয়ার যোগ্য ভোটার ছিলেন ১৫ কোটি ৮০ লাখের বেশি। তাঁদের মধ্যে প্রায় ১২ কোটি ৮২ লাখ ভোটার ভোট দিয়েছেন। ভোটদানে বিরত থাকার হার ছিল প্রায় ১৯.২ শতাংশ, যা প্রথম দফার ২১.০৮ শতাংশের তুলনায় কম।

তবে নির্বাচনের দিন ভোট গ্রহণের সময় বাড়ানো নিয়ে জটিলতা তৈরি হয়। ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ জানায়, কিছু এলাকায় ভোট গ্রহণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কারণে ভোট গণনার ব্যবস্থাপনায় অতিরিক্ত সমন্বয় করতে হয়েছিল।

শ্রমিক থেকে প্রেসিডেন্ট

১৯৪৫ সালের ২৭ অক্টোবর ব্রাজিলের পারনামবুকো রাজ্যের গারানিউন্স শহরে জন্ম লুলার। রাজনীতিতে আসার আগে তিনি ধাতুশ্রমিক হিসেবে কাজ করেছেন এবং শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে পরিচিতি অর্জন করেন। ১৯৮০ সালে ওয়ার্কার্স পার্টি (পিটি) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০০২ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার প্রেসিডেন্ট হন লুলা। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় ফেরেন। এবার ২০২৬ সালের নির্বাচনে জয় তাঁকে চতুর্থবারের মতো প্রেসিডেন্টের দায়িত্বে ফিরিয়ে আনছে।

সামনে অর্থনীতি ও রাজনৈতিক বিভাজনের চ্যালেঞ্জ

নতুন মেয়াদে লুলা সরকারের সামনে জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান, জননিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। নির্বাচনী প্রচারে তিনি মূল্যস্ফীতির চেয়ে বেশি হারে ন্যূনতম মজুরি বাড়ানো, শিক্ষা খাতে সহায়তা সম্প্রসারণ এবং জননিরাপত্তায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদিকে প্রায় ৪৮ শতাংশ বৈধ ভোট পেয়েছেন ফ্লাভিও বলসোনারো। ফলে নির্বাচনের ফলাফল দেশটির রাজনৈতিক বিভাজনের বাস্তবতাও তুলে ধরেছে। নতুন সরকারের জন্য বিরোধী পক্ষের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য সামলানো এবং বিভিন্ন শ্রেণির মানুষের প্রত্যাশা পূরণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, লুলার নতুন মেয়াদের শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে ২০২৭ সালের ৫ জানুয়ারি। চতুর্থ মেয়াদে তাঁর সরকার অর্থনীতি, সামাজিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর থাকবে দেশটির নাগরিকদের।

অক্টোবর ২৬, ২০২৬
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট

'ক্রসফায়ার' নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

অক্টোবর ২৬, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?

আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।

অক্টোবর ২৬, ২০২৬
তারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশ
তারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন জাপানি ঋণের সুদের হার বাড়ানো নিয়ে বাংলাদেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গত পাঁচ বছরে জাপান অন্তত চার বার ঋণের সুদ বাড়িয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প করে জাপানের নানা ধরনের শর্তারোপ নিয়েও অস্বস্তি আছে বাংলাদেশে।

অক্টোবর ২৬, ২০২৬
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
সংরক্ষিত নারী সংসদীয় আসনে মনোনয়ন পেলেন এলিজা
সংরক্ষিত নারী সংসদীয় আসনে মনোনয়ন পেলেন এলিজা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। গত ২২ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অক্টোবর ২৬, ২০২৬
গাজীপুরে ঝুটের গুদামে আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গুদামে আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অক্টোবর ২৬, ২০২৬
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

অক্টোবর ২৬, ২০২৬
ধর্ষণের শিকার তরুণীর বিক্রিত নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৪
ধর্ষণের শিকার তরুণীর বিক্রিত নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার হওয়া এক তরুণীর নবজাতক ছেলে সন্তানকে দেড় লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হস্তান্তরের জন্য ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা একটি চুক্তিপত্রও জব্দ করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

অক্টোবর ২৬, ২০২৬
‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা
‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা
কুমিল্লায় জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জের ধরে কাজী ইউসুফ হোসেন (৪৫) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
সাজেকের সঙ্কট কাটছে না, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা
সাজেকের সঙ্কট কাটছে না, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

সাজেক সংকট প্রত্যাহারে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাজেক গণঅধিকার আন্দোলন ও সাজেক কার্বারি অসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার আন্দোলনের আহ্বায়ক বাবুধন চাকমা।

অক্টোবর ২৬, ২০২৬