আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে ফলাফল এমন হয়েছে যে, বিরোধীদের জন্য তাকে সরিয়ে সরকার গঠন করা কঠিন হয়ে পড়েছে।

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু
স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৮

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। দেশটির সংবাদ সংস্থা এফে আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৮
তিন ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার

প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক আদালতের শৃঙ্খলা কমিটি বুধবার (২৮ অক্টোবর) শুনানি শেষে এ সিদ্...

তিন ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার
কাতারের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধবিরতি নিয়ে কাতারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে পরমাণু কর্মসূচির বিষয়ে...

কাতারের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, রাত পোহালেই ভোট

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের জন্য আসনটির ১৮৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে স...

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, রাত পোহালেই ভোট
২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিন নয়, এবার আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই দেওয়া হবে। মাধ্...

২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা
প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার প্রতি উচ্চশিক্ষিতদের আগ্রহ বেড়েছে। পরিসংখ্যান বলছে এ কথা।

আইপিইএমআইএস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান। ইউনিসেফ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত হয় প্রতিষ্ঠানটি।

শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে করা আইপিইএমআইএসের পরিসংখ্যানে বলা হয়েছে, প্রকৌশল, কৃষি, আইন, কম্পিউটারবিজ্ঞানের পাশাপাশি এমফিল-পিএইচডিগ্রিধারীরা পেশা হিসেবে প্রাথমিকের শিক্ষকতায় যুক্ত হয়েছেন। চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরাও এ পেশায় আছেন।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত আছেন কামিল পাস ৫৭৪১ জন, ফাজিল পাস ১৮৯৭ জন, আলিম পাস ১২৩৮ জন এবং দাখিল পাস শিক্ষক রয়েছেন ৪১২ জন।

আইপিইএমআইএসের সর্বশেষ (২৮ অক্টোবর) তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক এখন ১ লাখ ৬৩ হাজার ৯৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজার ৯৭৭ জন শিক্ষক স্নাতক (পাস)। এইচএসসি পাস করা শিক্ষক আছেন ৪২ হাজার ২৪২ জন। স্নাতক (সম্মান) পাস করা ২০ হাজার ৯৬৯ জন প্রাথমিকে শিক্ষকতা করছেন। এ ছাড়া বিএসএস ১৩ হাজার ১৪৯ জন, এসএসসি পাস ৮ হাজার ৫৬৩ জন, এমবিএ ডিগ্রির ৭ হাজার ৭১৯ জন শিক্ষক রয়েছেন।

ধর্মীয় শিক্ষার বিভিন্ন ডিগ্রিধারীরাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত আছেন। তাঁদের মধ্যে কামিল পাস ৫ হাজার ৭৪১ জন, ফাজিল পাস করা ১ হাজার ৮৯৭ জন, আলিম পাস এক হাজার ২৩৮ জন এবং দাখিল পাস শিক্ষক রয়েছেন ৪১২ জন।

প্রকৌশল, কৃষি, আইন ও কম্পিউটারবিজ্ঞানে পড়ুয়ারাও শিক্ষক রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে। বিএসসি ইঞ্জিনিয়ারিং করা শিক্ষক ১ হাজার ৬১৭ জন, বিএসসি ইন অ্যাগ্রিকালচারের ২৫৮ জন এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচারের ৪৯ জন শিক্ষক আছেন। আইন বিষয়ে এলএলএম পড়ুয়া ৩৮৬ জন ও এলএলবির ৩১৬ জন শিক্ষকতা করছেন। এমএড ৩৬৭ জন, বিএড (অনার্স) ২৮৭ জন এবং বিএড ২৫৮ জন শিক্ষক রয়েছেন।

এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন

ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা শিক্ষক ৪৩৮ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী ১২৬ জন, ম্যাটস ডিগ্রিধারী ৪১ জন এবং বিপিএড ডিগ্রিধারী ২৮ জন। নার্সিং বিষয়ে যোগ্যতাসম্পন্ন শিক্ষক রয়েছেন ২৩ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী ২১ জন ও এমএসসি ডিগ্রিধারী ১৭ জন, বিএজিইডি ডিগ্রিধারী ১০ জন এবং ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি ডিগ্রিধারী ৪ জন শিক্ষক রয়েছেন। অন্যদিকে এমফিল/পিএইচডি ডিগ্রিধারী ৪২ জন এবং বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারী শিক্ষক রয়েছেন ৪ জন।

শিক্ষক বেশি ৩৬ থেকে ৪৫ বছরের বয়সী

বয়সভিত্তিক পরিসংখ্যানের তথ্য বলছে, ৩৬ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৯৬ জন। ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক ১ লাখ ৮ হাজার ৭৮২ জন। ২৬ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ৮২ হাজার ৮৬০ জন। আর ৫৬ বছরের বেশি বয়সী শিক্ষক ২৪ হাজার ৫৮৭ জন।

বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ

নারী শিক্ষক পুরুষের দ্বিগুণ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক আছেন ৩ লাখ ৭১ হাজার ৯৭০ জন। এর মধ্যে নারী শিক্ষকের সংখ্যা পুরুষ শিক্ষকের তুলনায় দ্বিগুণ। ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৪৮ হাজার ৮০৫ জন নারী শিক্ষকতা করছেন। পুরুষ শিক্ষক ১ লাখ ২৩ হাজার ১৩৪ জন। শতকরা হিসাবে নারী শিক্ষক ৬৬ দশমিক ৮৮ শতাংশ আর পুরুষ ৩৩ দশমিক শূন্য ৯৮ শতাংশ।

কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন

অক্টোবর ২৯, ২০২৬
হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা
হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা

ভুতুড়ে সাজের আনন্দ আর মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয় ‘হ্যালোউইন উৎসব’। মৃত আত্মাদের স্মরণে প্রাচীন কেল্টিক রীতি থেকে শুরু হলেও হ্যালোউইন এখন রূপ নিয়েছে নানা রং ও আমোদের এক সর্বজনীন উৎসবে। বিচিত্র সব পোশাক, কুমড়া খোদাই করে তৈরি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ কিংবা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ‘ট্রিক অর ট্রিট’ বলে মিষ্টি সংগ্রহ—সব মিলিয়ে মেতে ওঠে পুরো পাশ্চাত্য। উৎসবের মূল দিনটির আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে আগাম উন্মাদনা। গত মঙ্গলবার কোথাও চলেছে হিল পরে বিচিত্র সাজের দৌড় প্রতিযোগিতা, কোথাও–বা কুমড়া খোদাইয়ের ব্যস্ততা। উৎসবের আগের এমন কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।

বিচিত্র সাজের কৌতুক। হ্যালোউইন উপলক্ষে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী ‘হাই হিল রেসে’ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসানের বেশে হাজির হয়েছেন দুই প্রতিযোগী। ছবি: রয়টার্স

উৎসবের উত্তেজনার মাঝেও পেয়ে বসেছে ঘুম। ওয়াশিংটন ডিসিতে হাই হিল দৌড় প্রতিযোগিতা শুরুর অপেক্ষায় ট্রলিতে ঘুমিয়ে পড়েছে দুই শিশু

অদ্ভুতুড়ে পোশাক পরে ওয়াশিংটন ডিসির রাস্তায় এভাবেই আনন্দ–উচ্ছ্বাসে হাই হিল দৌড় প্রতিযোগিতায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা

প্রতিযোগিতা ঘিরে সড়কের দুই পাশে দর্শনার্থীদের ভিড়। বিচিত্র সাজের হাই হিল দৌড় উপভোগ করতে ওয়াশিংটন ডিসির রাস্তায় জড়ো হন অনেকে

ওয়াশিংটন ডিসির প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন বিচিত্র পোশাকে সাজা এই মানুষেরা

মার্কিন সিনেটর মিচ ম্যাককনেল ও সুসান ডেলের বেশ ধরে ওয়াশিংটন ডিসির হাই হিল দৌড়ে অংশ নেন এই দুই প্রতিযোগী

পান্ডাও এবার ভুতুড়ে সাজে! হ্যালোউইন উপলক্ষে বেলজিয়ামের ব্রুজেলেটের একটি পার্কে ভৌতিক পান্ডার বেশ ধরে দর্শনার্থীদের চমকে দিচ্ছেন কর্মীরা

কুমড়া কেটে রূপ দেওয়া হচ্ছে চিরায়ত ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হ্যালোউইন উপলক্ষে একটি বিশাল কুমড়ায় কারুকাজ করছেন ড্রু স্মিথ (বাঁয়ে) ও অ্যান্টনি পিটার

হ্যালোউইনে শিশুদের আবদার মেটাতে চাই বাহারি মিষ্টি আর চকলেট। উৎসবের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি দোকানে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে চকলেট

অক্টোবর ২৯, ২০২৬
হার্ভার্ডে পড়া ‘ড্রপআউট’ তরুণ কম্পিউটার পৌঁছে দিলেন দুনিয়ার ঘরে ঘরে
হার্ভার্ডে পড়া ‘ড্রপআউট’ তরুণ কম্পিউটার পৌঁছে দিলেন দুনিয়ার ঘরে ঘরে

একচেটিয়া ব্যবসার মামলা ও ব্যক্তিগত টানাপোড়েন পেরিয়ে জলবায়ু রক্ষা এবং প্রযুক্তি নিয়ন্ত্রণে সরকারি নজরদারির জোরালো আহ্বান জানাচ্ছেন সাবেক এই মার্কিন শীর্ষ ধনী।

অক্টোবর ২৯, ২০২৬
আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

আর্জেন্টাইন ফুটবলের ঐতিহ্যে ১০ নম্বর সাধারণত প্লেমেকারদের, যাঁরা নিজেরা গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করান।

অক্টোবর ২৯, ২০২৬
রাস্তার খানাখন্দ খুঁজে বের করতে এআই টুল বানিয়েছেন এক ইঞ্জিনিয়ার
রাস্তার খানাখন্দ খুঁজে বের করতে এআই টুল বানিয়েছেন এক ইঞ্জিনিয়ার

একজন ইঞ্জিনিয়ার একটি এআই টুল বানিয়েছেন যেটি ড্যাশক্যাম ফুটেজ থেকে রাস্তার গর্ত খুঁজে দেবে আপনাকে৷ দেখুন ভিডিওতে...

অক্টোবর ২৯, ২০২৬
ব্যাংক খাত ঠিক হবে তো?
ব্যাংক খাত ঠিক হবে তো?

ব্যাংকের কাজ শুধু আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ করা নয়। সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর করে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করাও তার অন্যতম দায়িত্ব। কিন্তু ঋণের বড় অংশ অনাদায়ি হয়ে পড়লে ব্যাংকের এই মধ্যস্থতাকারী ভূমিকা দুর্বল হয়।

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের বর্তমান পরিস্থিতি তাই শুধু কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতার চিত্র নয়, বরং পুরো অর্থায়নব্যবস্থার জন্য একটি সতর্কসংকেত। প্রশ্ন হচ্ছে, এত গভীর সংকট থেকে ব্যাংক খাত নিজেকে কতটা পুনরুদ্ধার করতে পারবে?

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোর বিতরণ করা প্রতি ১০০ টাকার ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি বা শ্রেণিকৃত।

এই পরিসংখ্যান ব্যাংকগুলোর সম্পদের মান, ঋণ আদায়ের সক্ষমতা এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। তবে সংকটের সমাধান খুঁজতে হলে শুধু খেলাপি ঋণের অঙ্ক নয়, এর পেছনের কারণ এবং অর্থনীতিতে এর প্রভাবও বুঝতে হবে।

খেলাপি ঋণ: সামনের দরজা বন্ধ, পেছনের দরজা খোলা

খেলাপি ঋণ: নীতি বদলালে কি বাস্তবতা বদলাবে

সংকটের শিকড় সুশাসনের অভাবে

অনেক আগে থেকে শুরু হলেও বিগত রাজনৈতিক সরকারের আমলে এস আলম, বেক্সিমকো ও নাসা গ্রুপের মতো প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে ঘিরে ঋণ বিতরণ, ব্যাংকের নিয়ন্ত্রণ এবং আর্থিক জবাবদিহি নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে প্রচলিত ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং তদারকির নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। রাজনৈতিক প্রভাব, পরিচালনা পর্ষদের দুর্বলতা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ব্যাংক খাতের প্রতি আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

ব্যাংকিং ব্যবসার ভিত্তি হলো ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই করে ঋণ দেওয়া এবং নির্ধারিত সময়ে তা আদায় করা। ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা, নগদ প্রবাহ, জামানতের মান এবং ঋণ পরিশোধের সামর্থ্য বিবেচনা করা জরুরি। এসবের পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক কিংবা প্রভাবশালী মহলের সুপারিশ গুরুত্ব পেলে ঋণঝুঁকি বাড়ে। ঋণের প্রকৃত অবস্থা সময়মতো প্রকাশ না করা হলে সেই ঝুঁকি আরও দীর্ঘস্থায়ী হয়।

তবে সংকটের দায় শুধু ঋণগ্রহীতাদের ওপর চাপিয়ে দিলে চলবে না। ঋণ পর্যালোচনা ও অনুমোদনকারী কর্মকর্তা, পরিচালনা পর্ষদ, নিরীক্ষক এবং তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকাও পর্যালোচনা করতে হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায় নির্ধারণ ও আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। কারণ, অতীতের অনিয়মের জবাবদিহি না থাকলে ভবিষ্যতেও একই ধরনের ঝুঁকি তৈরির আশঙ্কা থেকে যাবে।

ব্যাংক খাতের সংস্কারেও কেন খেলাপি ঋণ কমবে না

খেলাপি ঋণের দুষ্টচক্র ভাঙার বাস্তবসম্মত কৌশল

অল্প কয়েকটি ব্যাংকে সংকটের বড় অংশ

বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ১০টি ব্যাংকে কেন্দ্রীভূত ছিল খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি। এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা। তালিকায় রয়েছে জনতা, অগ্রণী, আইএফআইসি, ন্যাশনাল, এবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী, ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।

ব্যাংকভেদে পরিস্থিতির পার্থক্যও উল্লেখযোগ্য। উল্লিখিত পরিসংখ্যান অনুযায়ী, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৯৮ হাজার ৯১৪ কোটি টাকা, যা মোট ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। জনতা ব্যাংকে খেলাপি ঋণের অনুপাত প্রায় ৭৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রায় ৯৭ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকে ৯৬ শতাংশের কাছাকাছি।

এই পরিসংখ্যানের তাৎপর্য হলো, সব ব্যাংকের সংকটের মাত্রা এক নয়। তাই সব প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সমাধান কার্যকর হবে না। ব্যাংকভিত্তিক সম্পদের মান যাচাই, ঋণ আদায়ের সম্ভাবনা নিরূপণ এবং ঝুঁকির ধরন অনুযায়ী পুনর্গঠন পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে খেলাপি ঋণের মোট অঙ্ককে সম্ভাব্য চূড়ান্ত ক্ষতির সমান ধরে নেওয়া যাবে না; জামানত, গ্যারান্টি ও আদায়ের সম্ভাবনাও বিবেচনায় নিতে হবে।

ব্যাংক সংস্কার: রাজনৈতিক অর্থনীতির সম্মিলিত সিদ্ধান্ত কেন প্রয়োজন

বাংলাদেশে কর-ধাঁধা: সংস্কার হয়, বদল আসে না কেন

মূলধন ও প্রভিশনের ঘাটতি

খেলাপি ঋণের পাশাপাশি মূলধন ও প্রভিশন ঘাটতি ব্যাংক খাতের সংকটকে আরও জটিল করেছে। মূলধন ব্যাংককে সম্ভাব্য ক্ষতি সামাল দেওয়ার আর্থিক সুরক্ষা দেয়। অন্যদিকে, প্রভিশন হলো ঋণ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সংরক্ষিত অর্থ। ঋণ আদায় না হলে প্রয়োজনীয় প্রভিশন রাখতে হয়; তা না হলে ব্যাংকের সম্পদ ও মুনাফার প্রকৃত অবস্থা যথাযথভাবে প্রতিফলিত হয় না।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৩৫৭ কোটি টাকা। অন্যদিকে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে নিট মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ১৭ হাজার কোটি টাকা। দুটি পরিসংখ্যানের সময়কাল আলাদা হলেও এগুলো ব্যাংক খাতের আর্থিক দুর্বলতার গভীরতা তুলে ধরে।

এই ঘাটতি পূরণে ব্যাংকগুলোর নিজস্ব আয়, মূলধন সংগ্রহ এবং ঋণ আদায়ের অগ্রগতি গুরুত্বপূর্ণ। সরকারি অর্থ দিয়ে পুনর্গঠন করা হলে সেই সহায়তার শর্ত, ব্যবহার ও ফলাফল স্বচ্ছভাবে প্রকাশ করতে হবে। কারণ, অনিয়মের দায় যেন নির্বিচারে করদাতাদের ওপর না পড়ে, তা নিশ্চিত করা প্রয়োজন। সরকারি সহায়তার সঙ্গে সময়বদ্ধ পুনরুদ্ধার পরিকল্পনা, স্বাধীন নিরীক্ষা এবং দায় নির্ধারণ যুক্ত থাকা উচিত।

বাংলাদেশ ব্যাংক

একীভূতকরণই কি সমাধান?

দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানটির মূলধন শক্তিশালী করতে ২০ হাজার কোটি টাকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তবে অর্থ বরাদ্দ, অনুমোদন ও প্রকৃত অর্থছাড়ের মধ্যে পার্থক্য রয়েছে; প্রকাশের আগে এ বিষয়ে সর্বশেষ সরকারি তথ্য যাচাই করা জরুরি।

একীভূতকরণের মাধ্যমে ব্যবস্থাপনা পুনর্গঠন ও পরিচালন ব্যয় কমানোর সুযোগ তৈরি হতে পারে। কিন্তু পাঁচটি দুর্বল প্রতিষ্ঠানকে একত্র করলেই একটি শক্তিশালী ব্যাংক তৈরি হবে, এমন নিশ্চয়তা নেই। পুরোনো ঋণের প্রকৃত আদায়যোগ্যতা নির্ধারণ, সম্পদের মান যাচাই এবং দায়ের স্বচ্ছ হিসাব ছাড়া নতুন প্রতিষ্ঠানটিও পুরোনো সংকট বহন করতে পারে।

তাই একীভূতকরণের পাশাপাশি পেশাদার ব্যবস্থাপনা, স্বাধীন তদারকি এবং বড় ঋণগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ের কার্যকর পরিকল্পনা প্রয়োজন। নতুন ব্যাংকের সাফল্য নির্ভর করবে শুধু মূলধন জোগানের ওপর নয়; বরং ঋণ আদায়, সম্পদের মান এবং পরিচালনায় জবাবদিহি প্রতিষ্ঠার ওপর।

চোরতন্ত্র আর ব্যাংক ডাকাতির আখ্যান

ব্যাংক যেভাবে চলছে, সেভাবে চললে হবে না

আমানত সুরক্ষা ও আস্থা পুনর্গঠন

আমানতকারীদের আস্থা ফেরানো ব্যাংক খাত পুনরুদ্ধারের অন্যতম শর্ত। ২০২৬ সালের আমানত সুরক্ষা আইন অনুযায়ী, নির্দিষ্ট শর্তে প্রতিটি সদস্য প্রতিষ্ঠানে প্রত্যেক আমানতকারীর জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা সুরক্ষিত। একই প্রতিষ্ঠানে একজনের একাধিক হিসাব থাকলে সেগুলো একত্র করে সুরক্ষার সীমা নির্ধারণ করা হয়। ফলে প্রতিটি হিসাবের জন্য আলাদাভাবে দুই লাখ টাকা সুরক্ষা পাওয়া যায় না। আইনে নির্ধারিত কিছু প্রাতিষ্ঠানিক আমানতও এ সুরক্ষার বাইরে রয়েছে।

এ সুরক্ষা ব্যাংকের আর্থিক দুর্বলতা দেখা দিলেই তাৎক্ষণিকভাবে অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নয়; এটি মূলত আইননির্ধারিত পরিস্থিতি ও প্রক্রিয়ায় সুরক্ষিত আমানত পরিশোধের ব্যবস্থা। দুই লাখ টাকার বেশি আমানতের অতিরিক্ত অংশও সুরক্ষা তহবিল থেকে স্বয়ংক্রিয়ভাবে পরিশোধযোগ্য নয়। তাই আমানত সুরক্ষার পাশাপাশি ব্যাংকের আর্থিক অবস্থা প্রকাশ, অভিযোগ নিষ্পত্তি এবং ঋণ আদায়ের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ব্যাংক খাতে খেলাপি তোষণ যে পরিণাম ডেকে এনেছে

কেন্দ্রীয় ব্যাংক সংস্কারের আলাপ কোথায়?

সংস্কারের সাফল্য কীভাবে মাপা হবে?

ব্যাংক খাত পুনরুদ্ধারে প্রথমত, বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপি ও প্রকৃত ব্যবসায়িক সংকটে পড়া ঋণগ্রহীতাদের মধ্যে পার্থক্য করে ন্যায়সংগত পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, মূলধন ও প্রভিশন ঘাটতি পূরণের সময়বদ্ধ পরিকল্পনা প্রকাশ করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের তদারকি আরও স্বাধীন, তথ্যনির্ভর ও ঝুঁকিভিত্তিক করতে হবে। চতুর্থত, ঋণ অনুমোদন থেকে আদায় পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের ওপর মূলধনভিত্তিক ক্যাপ বা বাধ্যবাধকতা থাকলেও ঋণগ্রহীতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর কোনো ক্যাপ নেই। এমনকি এখানে রেগুলেটরি ক্যাপিটাল বা ন্যূনতম মূলধনের প্রয়োজনীয়তা বা পরিমাণও অনেক কম।

আমাদের এখানে সংস্কারের অগ্রগতি বোঝার জন্য খেলাপি ঋণ আদায়, মূলধন পর্যাপ্ততার অনুপাত, প্রভিশন ঘাটতি এবং পুনর্গঠিত ব্যাংকের আর্থিক অবস্থার তথ্য নিয়মিত প্রকাশ করা উচিত। এতে শুধু নীতিগত ঘোষণা নয়, বাস্তব ফলাফলও মূল্যায়ন করা সম্ভব হবে।

বাংলাদেশ থেকে অর্থ পাচার কি কমানো সম্ভব

পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব?

সবাই জানি, বাংলাদেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাংক খাতের ভূমিকা অপরিসীম। এই খাত দুর্বল থাকলে ভালো উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি কঠিন হতে পারে, বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এবং সরকারি অর্থের ওপর চাপ বাড়তে পারে। তাই ব্যাংক খাতের সংকটের সমাধান কেবল খেলাপি ঋণের অঙ্ক কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়। প্রয়োজন ঋণশৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়মের সমান প্রয়োগ।

ব্যাংক খাত ঠিক হবে কি না, তার উত্তর নির্ভর করছে সংস্কারের সদিচ্ছা ও বাস্তবায়নের দৃঢ়তার ওপর। শুধু ঢিমেতালে মূলধন জোগান কিংবা ব্যাংক একীভূতকরণ দিয়ে টেকসই পুনরুদ্ধার সম্ভব নয়। অতীতের অনিয়মের দায় নির্ধারণ, ঋণ আদায় এবং ভবিষ্যতে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবমুক্ত ব্যাংক পরিচালনা নিশ্চিত করতে পারলেই আমানতকারীদের আস্থা ফিরবে। অন্যথায়, আজকের সংকট আগামী দিনের বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর আরও বড় বোঝা হয়ে থাকবে।

মামুন রশীদ অর্থনীতি বিশ্লেষক। সিটিব্যাংক এন এ বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং প্রধান

মতামত লেখকের নিজস্ব

অক্টোবর ২৯, ২০২৬
‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’
‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি’

মা হওয়ার পর অনেকটাই বদলে গেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার জীবন। এখন তাঁর প্রতিটি পরিকল্পনার কেন্দ্রে থাকে ছোট্ট ছেলে নীর। তবে মাতৃত্বের কারণে অভিনয়জীবনে বিরতি টানতে চান না তিনি; বরং সংসার ও সন্তান সামলে আরও ভালো চরিত্রে অভিনয় করতে চান। অন্তঃসত্ত্বা অবস্থাতেই করেছেন নেটফ্লিক্সের সিরিজ শক: ট্রাস্ট নো ওয়ান–এর শুটিং। নতুন এই সিরিজ, মাতৃত্বের অভিজ্ঞতা, অভিনয়জীবনের চ্যালেঞ্জ এবং রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সংসার নিয়ে সম্প্রতি মুম্বাইয়ে নেটফ্লিক্সের কার্যালয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন পরিণীতি চোপড়া

আলাপের শুরুতেই শক: ট্রাস্ট নো ওয়ান–এর চিত্রনাট্য হাতে পাওয়ার পর কী হয়েছিল, সেই অভিজ্ঞতা শোনালেন পরিণীতি, ‘আমি প্রচুর বই পড়ি। এটা আমার অন্যতম অভ্যাস। কিন্তু চিত্রনাট্য পড়ার সময় মাঝেমধ্যে মন অন্যদিকে চলে যায়। তাই সাধারণত কাউকে পড়ে শোনাতে বলি। সিদ্ধার্থ পি মালহোত্রা ও রেনসিল স্যার যখন চিত্রনাট্যটি পাঠালেন, তখন আমি শহরের বাইরে ছিলাম। ভেবেছিলাম, শেষ করতে দু-তিন দিন লাগবে। অথচ আড়াই ঘণ্টায় এক বসায় পুরোটা পড়ে ফেলি। শেষ পাতা পড়েই মনে হয়েছিল, আমাকে এই সিরিজে অভিনয় করতেই হবে।’
শুধু গল্প নয়, সিরিজটির সঙ্গে যুক্ত মানুষগুলোর জন্যও কাজটি করতে আগ্রহী হয়ে ওঠেন পরিণীতি। তাঁর কথায়, ‘চিত্রনাট্যটা এতটাই দুর্দান্ত ছিল যে প্রস্তাব ফিরিয়ে দেওয়া বোকামি হতো। তার ওপর নেটফ্লিক্সের সঙ্গে কাজের সুযোগ, সিদ্ধার্থের মতো প্রযোজক আর রেনসিল স্যারের পরিচালনা। সব মিলিয়ে আমার কাছে এটা ছিল বিশেষ একটি কাজ।’

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং
শক: ট্রাস্ট নো ওয়ান–এর শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন পরিণীতি। জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে কাজ চালিয়ে যাওয়া কতটা কঠিন ছিল? প্রশ্ন শুনে অভিনেত্রী জানান, পুরো ইউনিটের সহযোগিতায় কাজটি সহজ হয়ে উঠেছিল। ‘শুটিংয়ের সময় সবাই আমার খুব খেয়াল রেখেছেন। এমন পরিবেশে কাজ করেছি, যেখানে কোনো বাড়তি চাপ ছিল না। আমরাও একে অপরকে সহযোগিতা করেছি। ফলে শুটিংয়ের সময়সূচিতে কোনো সমস্যা হয়নি।’

শুধু সহকর্মীরা নন, পরিবারের সদস্যরাও সেই সময় পাশে ছিলেন। বিশেষ করে স্বামী রাঘব চাড্ডার সহযোগিতার কথা বলতে গিয়ে পরিণীতির কণ্ঠে কৃতজ্ঞতা। ‘খবরটা শোনামাত্রই রাঘব শিমলায় ছুটে এসেছিল। আমার মা, শাশুড়ি, এমনকি ভাইয়েরাও আমাকে দেখতে এসেছিল। সবাই হয়তো ভাবছিল, পরিণীতির পুরো পরিবার কি শুটিংয়ে চলে এসেছে?’
সেই সময়ের একটি মজার স্মৃতিও শোনালেন অভিনেত্রী। ‘আমরা মজা করে বলতাম, এটা যেমন নীরের (সন্তানের) ডেবু, তেমনি ওয়েব–দুনিয়ায় আমারও ডেবু। তাই এই সিরিজ আমার কাছে সব সময় বিশেষ হয়ে থাকবে।’

পরিণীতি চোপড়া

‘মা হয়েছি বলে অভিনয় ছাড়ব কেন’
মাতৃত্বের পর অভিনয়জীবন নিয়ে নতুন করে ভাবছেন পরিণীতি। তবে মা হয়েছেন বলে কাজ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তাঁর নেই; বরং সন্তান জন্মের পর অভিনেত্রীদের কাজের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা নিয়েই বেশি ভাবেন তিনি। পরিণীতির কথায়, ‘মা হয়েছি বলে কাজ করা বন্ধ করে দিতে চাই না। তবে বিষয়টি দুই দিকের। আমাকে কাজের প্রস্তাবও পেতে হবে। সন্তান জন্ম দেওয়ার মতো এত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এরপর শুধু মা হয়েছি বলে যদি কাজের সুযোগ হারাতে হয়, সেটা আমার খুব খারাপ লাগবে।’

বলিউডে এখন অনেক অভিনেত্রীই মা হওয়ার পর নিয়মিত কাজ করছেন। বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেন পরিণীতি। প্রসঙ্গক্রমে উঠে আসে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও তাঁর দিদি প্রিয়াঙ্কা চোপড়ার নাম। ‘আমি খুব খুশি যে আমাদের প্রজন্মের অভিনেত্রীরা মা হওয়ার পরও কাজ করতে পারছে। আলিয়া, দীপিকা, আমি কিংবা আমার দিদি প্রিয়াঙ্কা—সবাই কাজ করছি। প্রিয়াঙ্কা পশ্চিমা ছবিতেও কাজ করছে। আমরা সবাই ভালো কাজ করছি; বরং আমার মনে হয়, এখন আমরা আরও ভালো কাজ করছি।’
অভিনয়ের পাশাপাশি পরিবার, বন্ধু, ঘোরাঘুরি কিংবা নিজের জন্য সময় রাখা—সবকিছুই পরিণীতির কাছে গুরুত্বপূর্ণ। বরাবরই ব্যক্তিজীবন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে চেয়েছেন। কিন্তু মা হওয়ার পর সেই ভারসাম্যের হিসাবও বদলে গেছে। ‘আমি সব সময় জীবনে ভারসাম্যকে গুরুত্ব দিয়েছি। কাজের পাশাপাশি পরিবার, বন্ধু, ঘোরাঘুরি, ছুটি কাটানো, উৎসব আর নিজের জন্য সময়—সবই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

পরিণীতি চোপড়া

সন্তানের দায়িত্ব দুজনেরই
পরিণীতির স্বামী রাঘব চাড্ডা রাজনীতির মানুষ। তাঁরও ব্যস্ততা কম নয়। অন্যদিকে শুটিং, প্রচার ও নানা আয়োজনে ব্যস্ত থাকতে হয় পরিণীতিকে। তাহলে ছোট্ট ছেলের দেখাশোনা করেন কে? প্রশ্ন শুনে পরিণীতি জানান, সন্তানের দায়িত্ব দুজনেই সমানভাবে ভাগ করে নিয়েছেন। ‘সন্তানের দায়িত্ব আমরা ৫০-৫০ ভাগ করে নিয়েছি। আমরা দুজনেই মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই সন্তানের দায়িত্বও আমাদের দুজনেরই। আমি কাজে থাকলে রাঘব ছেলের সঙ্গে থাকে। আবার রাঘব কাজে থাকলে আমি ছেলের দায়িত্ব নিই।’

শুধু সন্তানের দেখাশোনা নয়, অভিনয়ের ব্যস্ততার মধ্যেও স্বামীর কাছ থেকে ভরসা পান পরিণীতি। ক্লান্তিকর দিনের শেষে রাঘবের সহযোগিতাই তাঁকে নতুন করে কাজের শক্তি জোগায়।

২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া

হালকা হেসে অভিনেত্রী বলেন, ‘এমন অনেক দিন যায়, যখন আমি একেবারে ক্লান্ত হয়ে পড়ি। সেই সময় রাঘব আমার পাশে থাকে। যখন বলি, আমাকে কাজ করতেই হবে, আমি পারব, তখন ও বলে, “তুমি যাও, বাকি সব আমি সামলে নেব।” এই সহযোগিতা আমার কাছে অনেক বড় ব্যাপার।’

দুই জগতের দুই মানুষ
একজন বলিউড অভিনেত্রী, অন্যজন রাজনীতিবিদ। পেশাগতভাবে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জগৎ একেবারেই আলাদা। সংসারে দুজনের বোঝাপড়া ভালো হলেও একে অপরের পেশাগত বিষয়ে খুব একটা নাক গলান না তাঁরা। এ প্রসঙ্গ উঠতেই হেসে ফেললেন পরিণীতি। জানান, রাজনীতির জটিল হিসাব যেমন তাঁর অজানা, তেমনি সিনেমার দুনিয়া থেকেও অনেকটাই দূরে রাঘব। ‘রাঘবের সংসদীয় বক্তৃতা বা নির্বাচন নিয়ে আমার তেমন জ্ঞান নেই। তাই সেসব বিষয়ে ওকে পরামর্শ দেওয়ার প্রশ্নই আসে না। একইভাবে সিনেমার চিত্রনাট্য নিয়েও ওর পরামর্শ না নেওয়াই ভালো।’
স্বামী যে তাঁর অভিনয়জগৎ সম্পর্কে কতটা অনভিজ্ঞ, তার একটি মজার উদাহরণও দিলেন পরিণীতি। ‘এমনও হয়েছে, কোথাও আমার গান বাজছে, আর আমাকে ওকে বলতে হয়েছে, এটা আমার গান!’ কথাটি বলেই হেসে ওঠেন অভিনেত্রী। এরপর যোগ করেন, ‘তাই কাজের ক্ষেত্রে একে অপরের থেকে দূরে থাকাই ভালো।’

অক্টোবর ২৯, ২০২৬
কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই
কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে কোনো পরিবর্তন নেই

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে প্রযুক্তিপণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজার ঘুরে দেখা গেছে, র‍্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক, মনিটরসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য গত সপ্তাহের দামেই কিনতে পারছেন ক্রেতারা। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি প্রযুক্তিপণ্যের দাম তুলে ধরা হলো।

প্রসেসর

ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।

এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮–৪.৬ গি.হা. ২৩ হাজার ৫০০ টাকা, রাইজেন–৫ ৫৬০০জি ৩.৬–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা।

মাদারবোর্ড

এমএসআই: এ৫২০ এম–এ প্রো (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকা, প্রো এইচ ৬১০ এম–ই (ডিডিআর ৪) ১০ হাজার টাকা, বি৪৫০ এম–এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা, এইচ৮১০ এম–বি (ডিডিআর ৫) ১৬ হাজার ৭০০ টাকা, বি৬৫০ এম গেমিং ওয়াই–ফাই (ডিডিআর ৫) ১৯ হাজার টাকা, বি৭৬০ গেমিং প্লাস (ডিডিআর ৫) ২২ হাজার ৫০০ টাকা।

আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াই–ফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকা।

গিগাবাইট: বি৭৬০এম (ডিডিআর ৫) ১৭ হাজার ২০০ টাকা, বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকা।

র‍্যাম

করজেয়ার: ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৮ হাজার ৩০০ টাকা, ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ জিবি ১৮ হাজার ৫০০ টাকা, ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৬ হাজার মেগাহার্টজ ৩৫ হাজার টাকা।

জিস্কিল: ট্রাইডেন্ট জেড আরজিবি ৩৬০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৯ হাজার টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬ জিবি (ডিডিআর ৫) ৫৬০০ মেগাহার্টজ ৩৩ হাজার ৫০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৫ নিও আরজিবি ৩২ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্টজ ৬৯ হাজার ৫০০ টাকা।

কিংস্টন: ফিউরি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার ৫০০ টাকা, ফিউরি ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ হাজার ৭০০ টাকা, ফিউরি আরজিবি ১৬ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৩৫ হাজার টাকা, আরজিবি ৩২ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৭৭ হাজার টাকা।

ওসিপিসি: পিস্টা ৩২ জিবি আরজিবি ৬২০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৬২ হাজার টাকা, এক্সটি ডাবল আই ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৫ হাজার ৭০০ টাকা, এক্স৩ আরজিবি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার ৭০০ টাকা, এক্সটি ডাবল আই ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার টাকা।

হার্ডডিস্ক ড্রাইভ (এইচডিডি)

সিগেট: বারাকুডা ৭২০০ আরপিএম সাটা ২ টেরাবাইট ১৭ হাজার ৩০০ টাকা, স্কাইহক ৪ টেরাবাইট ২৫ হাজার টাকা।

তোশিবা: পি৩০০ ৭২০০ আরপিএম ২ টেরাবাইট ১৬ হাজার টাকা, এক্স৩০০ ৭২০০ আরপিএম ৪ টেরাবাইট ৩৪ হাজার ৫০০ টাকা, এমজি সিরিজ ৪ টেরাবাইট ৩৬ হাজার টাকা, এস৩০০ প্রো ১০ টেরাবাইট ৫৫ হাজার টাকা।

সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)

স্যামসাং: ৯৯০ প্রো এনভিএমই ১ টেরাবাইট ৩২ হাজার ৫০০ টাকা, ৯৯০ প্রো এনভিএমই ২ টেরাবাইট ৫১ হাজার টাকা, ৪৮০ জিবি সাটা ৬জিবিপিএস ৫৫ হাজার টাকা।

টিম: এমপি৩৩ ২৫৬ জিবি ৭ হাজার ৫০০ টাকা, সিএক্স২ সাটা ১ টেরাবাইট ১৭ হাজার টাকা, টি-ফোর্স সাটা ২৫৬ জিবি ৫ হাজার ৫০০ টাকা।

করজেয়ার: এমপি৬০০ প্রো ১ টিবি ২৮ হাজার টাকা, এমপি৬০০ ৫০০ জিবি ১৪ হাজার ৫০০ টাকা।

এইচপি: ইএক্স৯০০ ৫১২ জিবি ১২ হাজার টাকা, এস৭০০ প্রো ১২৮ জিবি ৩ হাজার টাকা, এফএক্স ৯০০ প্লাস ১ টেরাবাইট ২০ হাজার টাকা।

ওসিপিসি: এক্সটিএল-২০০ ১ টিবি ১৬ হাজার টাকা, এক্সটিএল-২০০ ৫১২ জিবি ৯ হাজার টাকা, এক্সটিএল-২০০ ২৫৬ জিবি ৫ হাজার ৬০০ টাকা।

বহনযোগ্য হার্ডডিস্ক

ওয়েস্টার্ন ডিজিটাল: মাই পাসপোর্ট ১ টেরাবাইট ১০ হাজার ৯০০ টাকা, মাই পাসপোর্ট ২ টেরাবাইট ১৩ হাজার ৫০০ টাকা, মাই পাসপোর্ট ৪ টেরাবাইট ১৮ হাজার ৮০০ টাকা।

ট্রান্সসেন্ড: স্টোরজেট ২৫এইচ৩ ১ টেরাবাইট ১৫ হাজার ৫০০ টাকা, টিএস২টিএসজে২৫সি৩এন ২ টেরাবাইট ১৯ হাজার টাকা, স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টেরাবাইট ৩২ হাজার ৩০০ টাকা।

সিগেট: আইরন ওলফ প্রো ৮ টেরাবাইট ৫৩ হাজার ৫০০ টাকা, স্কাইহক এআই ১৬ টেরাবাইট ৭০ হাজার টাকা।

মনিটর

আসুস: ভিওয়াই২৪৯এইচজিআর ২৪ ইঞ্চি ১৫ হাজার টাকা, ভিএ২৪৯এইচজি ২৪ ইঞ্চি ১৬ হাজার টাকা, টাফ গেমিং সিরিজ ৫ ভিজি২৫৯কিউ৫এ ২৪.৫ ইঞ্চি ২৫ হাজার টাকা।

এইচপি: ১৯.৫ ইঞ্চি পি২০৪ভি ১৩ হাজার টাকা, ২২ ইঞ্চি এম২২এফ ১৬ হাজার টাকা, ২৪ ইঞ্চি এম২৪এফ ১৭ হাজার টাকা, এলিট ডিসপ্লে ই২৭ জি৫ ২৭ ইঞ্চি ২৭ হাজার টাকা।

ডেল: ২২ ইঞ্চি এসই২২২২এইচ ১২ হাজার ৯০০ টাকা, প্রো ২৪ প্লাস পি২৪২৫এইচ ২৪ ইঞ্চি ৩০ হাজার ৫০০ টাকা।

এমএসআই: প্রো এমপি২২৩ ২২ ইঞ্চি ১১ হাজার ২০০ টাকা, প্রো এমপি২২৫ ২২ ইঞ্চি ১২ হাজার ৮০০ টাকা, প্রো এমপি২৫১ ২৪.৫ ইঞ্চি ১৯ হাজার ৫০০ টাকা, ২৫৫এফ ২৫ ইঞ্চি ২০ হাজার ৫০০ টাকা।

এলজি: ২৪এমএস৫৭০বি–বি ২৪ ইঞ্চি ১৭ হাজার ৫০০ টাকা, ২২এমকে৬০০এম ২১.৫ ইঞ্চি ১৫ হাজার ৫০০ টাকা, আলট্রাফাইন ২৭ ইঞ্চি ৪০ হাজার টাকা, ৩২ইউ৬৩১এ-বি ৩২ ইঞ্চি।

স্যামসাং: এলএস২৪ডি৩০০জিএডব্লিউ ২৪ ইঞ্চি ১৭ টাকা, ওডিসি জি৫ ২৭ ইঞ্চি ৪৩ হাজার টাকা।

গ্রাফিকস কার্ড

আসুস: জিফোর্স জিটি ৭৩০ এনভিডিয়া (ডিডিআর ৫) ২জিবি ১৬ হাজার ৫০০ টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ৬ জিবি ৩৩ হাজার টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ভি২ ৮ জিবি ৪৪ হাজার ৫০০ টাকা।

এমএসআই: জিফোর্স আরটিএক্স ৫০৮০ ১৬জি ইন্সপায়ার ৩এক্স ওসি প্লাস ১৬ জিবি ২ লাখ ৫০ হাজার টাকা, আরটিএক্স ৩০৫০ ভেন্টাস ২এক্স ৬জি ওসি ৬জিবি ৩৯ হাজার টাকা, আরটিএক্স ৩০৬০ ভেন্টাস ওসি ১২ জিবি ৫৩ হাজার টাকা, আরটিএক্স ৪০৬০ ভেন্টাস ওসি ১৬ জিবি ৬৭ হাজার টাকা।

গিগাবাইট: জিফোর্স আরটিএক্স ৫০৫০ উইন্ডফোর্স ৪৬ হাজার টাকা, রেডিওন আরএক্স ৯০৬০ এক্সটি ৬৫ হাজার টাকা, রেডিওন আরএক্স ৬৯০০ এক্সটি ৯০ হাজার টাকা।

ওসিপিসি: এনভিডিয়া জিটি ৭৩০ ৪ জিবি (ডিডিআর ৩) ৮ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৫০৫০ ৮ জিবি (ডিডিআর ৬) এক্সই সাদা ৪৮ হাজার ৫০০ টাকা।

কি–বোর্ড

লজিটেক: কে১২০ ৭৭০ টাকা, পেবল কিস ২ কে৩৮০এস মাল্টি ডিভাইস ব্লুটুথ ৪ হাজার টাকা, এমকে২৪০ ওয়্যারলেস ২ হাজার ৫০০ টাকা।

এফোরটেক: কেআরএস–৮২ ৮৫০ টাকা, এফকে১১ ১ হাজার টাকা, এফজি১০১০ ওয়্যারলেস ২ হাজার টাকা।

হ্যাভিট: কেবি২৭১ আলট্রা থিন ৫০০ টাকা, কেবি২৭৫এল গেমিং ৯২০ টাকা, কেবি৪৮৮এল গেমিং ১ হাজার ৫০ টাকা, কেবি ৪৮৭এল গেমিং ১ হাজার ৩৬০ টাকা।

রয়েল ক্লুজ: আরকে৭১ ডুয়াল মোড গেমিং ৪ হাজার ৫০০ টাকা, আরকে ৮৪ ট্রাই মোড গেমিং ৫ হাজার ৭০০ টাকা।

এক্সট্রিম: কেএম০৭জি মেকানিক্যাল ২ হাজার ৩০০ টাকা।

প্রিন্টার

এইচপি: স্মার্ট ট্যাঙ্ক ৫৮০ অল-ইন-ওয়ান কালার ইঙ্ক ১৯ হাজার ৩০০ টাকা, লেজার ১০০৮এ সিঙ্গেল ফাংশন ১৩ হাজার ৫০০ টাকা।

এপসন: ইকোট্যাঙ্ক এল৩২১০ ১৮ হাজার টাকা (রঙিন), ইকোট্যাঙ্ক এল৩২৫০ ২১ হাজার ২০০ টাকা (রঙিন)।

ক্যানন: পিক্সমা জি১০১০ (রঙিন) ১৪ হাজার ৫০০ টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ লেজার প্রিন্টার (সাদা–কালো) ১৭ হাজার ৩০০ টাকা, ইমেজক্লাস এলবিপি৬০৩০ডব্লিউ লেজার প্রিন্টার (সাদা–কালো) ২০ হাজার টাকা।

কেসিং

১ হাজার থেকে ৩৮ হাজার ৮০০ টাকা।

ইউপিএস

ম্যাক্সগ্রিন: এমজি সিলভার (৬৫০ ভিএ) ৩ হাজার ৩০০ টাকা, এমজি–এলআই–ইএপি (১২০০ ভিএ) ৬ হাজার ৭৫০ টাকা।

অ্যাপোলো: ১০৬৫ এ/১০৬৫ (৬৫০ ভিএ) ৩ হাজার ৫০০ টাকা, ১১২০এফ (১২০০ভিএ) ৬ হাজার ৬০০ টাকা ও ১২৪০ (২০০০ ভিএ) ১১ হাজার ৮০০ টাকা।

ডিজিটাল এক্স: ৬৫০ ভিএ ৩ হাজার ২০০ টাকা, ৮৫০ ভিএ ৪ হাজার ১০০ টাকা।

পাওয়ার গার্ড: ১২০০ ভিএ সিএস অফলাইন ৭ হাজার ৩০০ টাকা।

অ্যান্টিভাইরাস

ক্যাসপারস্কি: ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ১ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ৬০০ টাকা, ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ৩ ব্যবহারকারী অ্যান্টিভাইরাস (১ বছর) ১ হাজার ২২৫ টাকা, ক্যাসপারস্কি টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ১ হাজার টাকা।

ইসেট: এনওডি৩২ অ্যান্টিভাইরাস ১ ব্যবহারকারী (১ বছর) ৪৫০ টাকা, ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (৩ বছর) ১ হাজার ১৫০ টাকা, স্মার্ট সিকিউরিটি প্রিমিয়াম ১ ব্যবহারকারী (১ বছর) ২ হাজার ২৫০ টাকা।

বিটডিফেন্ডার: ইন্টারনেট সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৫৭৫ টাকা, টোটাল সিকিউরিটি ১ ব্যবহারকারী (১ বছর) ৮৫০ টাকা।

প্যান্ডা: ডোম অ্যাডভান্স ১ ব্যবহারকারী (১ বছর) ৬০০ টাকা, ডোম অ্যাডভান্স ইন্টারনেট সিকিউরিটি ৩ ব্যবহারকারী (১ বছর) ১ হাজার ৩০০ টাকা।

রাউটার

টিপি–লিংক: টিএল–ডব্লিউআর৮৪০এন ৩০০ এমবিপিএস ইথারনেট সিঙ্গেল–ব্যান্ড ওয়াই–ফাই ১ হাজার ৫০০ টাকা, আর্চার সি২০ এসি৭৫০ এমবিপিএস ইথারনেট ডুয়াল–ব্যান্ড ওয়াই–ফাই ২ হাজার ৪০০ টাকা, আর্চার সি৬৪ ওয়্যারলেস অ্যান্ড ইথারনেট ডুয়াল–ব্যান্ড এসি১২০০ এমবিপিএস গিগাবিট ৩ হাজার ২০০ টাকা।

ডি–লিংক: ডিআইআর–৬১৫ জেড১ ৩০০ এমবিপিএস ইথারনেট সিঙ্গেল–ব্যান্ড ওয়াই–ফাই ১ হাজার ১০০ টাকা, ডিআইআর–৮৪১ এসি১২০০ এমবিপিএস গিগাবিট ডুয়াল–ব্যান্ড ওয়াই–ফাই ২ হাজার ৫০০ টাকা।

টেন্ডা: এফ৩ ৩০০ এমবিপিএস ইথারনেট সিঙ্গেল–ব্যান্ড ওয়াই–ফাই ১ হাজার ৩০০ টাকা, এফ৬ এন৩০০ এমবিপিএস ইথারনেট সিঙ্গেল–ব্যান্ড ওয়াই–ফাই ১ হাজার ৫০০ টাকা।

আসুস: আরটি–এন১২+ ৩০০ এমবিপিএস ইথারনেট সিঙ্গেল–ব্যান্ড ওয়াই–ফাই ২ হাজার ৩০০ টাকা, আরটি–এএক্স৫২ এএক্স১৮০০ এমবিপিএস গিগাবিট ডুয়াল–ব্যান্ড ওয়াই–ফাই৬ ৭ হাজার ৩০০ টাকা।

এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সার্ভিস চার্জ সংযোজিত হবে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত যন্ত্রাংশের দামে হেরফের হতে পারে।

ছবি: ইসিএস কম্পিউটার সিটি থেকে

অক্টোবর ২৯, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু ও বিরোধীজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র নেতৃত্বাধীন ডানপন্থী দলগুলোর জোটের সঙ্গে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বুথফেরত জরিপে এখন পর্যন্ত যে ফলাফলের আভাস পাওয়া যাচ্ছে, তাতে কোনো দলই সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না বলে আভাস পাওয়া যাচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৮
স্পেনে ২ দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৮

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। দেশটির সংবাদ সংস্থা এফে আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু
সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে ফলাফল এমন হয়েছে যে, বিরোধীদের জন্য তাকে সরিয়ে সরকার গঠন করা কঠিন হয়ে পড়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
কাতারের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
কাতারের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধবিরতি নিয়ে কাতারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো ছাড় না দেওয়ার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

অক্টোবর ২৯, ২০২৬
তিন ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার
তিন ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার

প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক আদালতের শৃঙ্খলা কমিটি বুধবার (২৮ অক্টোবর) শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে নেইমারের ক্লাব সান্তোসের।

অক্টোবর ২৯, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, রাত পোহালেই ভোট
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, রাত পোহালেই ভোট

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। ভোটগ্রহণের জন্য আসনটির ১৮৫টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

অক্টোবর ২৯, ২০২৬
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হার, গোপনে যুক্তরাষ্ট্রে গেলেন বলসোনারো
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হার, গোপনে যুক্তরাষ্ট্রে গেলেন বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন ফ্লাভিও বলসোনারো। দেশটির কর্তৃপক্ষ তার পাসপোর্ট বাতিল করার একদিন পর মায়ামির একটি বিমানবন্দরে তাকে দেখা গেছে।

অক্টোবর ২৯, ২০২৬
২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
২৪ ডিসেম্বর নতুন পাঠ্যবই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিন নয়, এবার আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই দেওয়া হবে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে বই বিতরণ করা হবে।

অক্টোবর ২৯, ২০২৬
এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি
এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপি। তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে নাটোর জেলা বিএনপি।

অক্টোবর ২৯, ২০২৬