ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু

শূন্য ঘোষণা করা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

৯ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

৯ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
সন্ধ্যার পর পদ্মা সেতু এলাকায় পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ হচ্ছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা ৬টার পর নদীতে পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

সন্ধ্যার পর পদ্মা সেতু এলাকায় পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ হচ্ছে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর প্রবণতা কমাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'

চিকিৎসাবাবদ খরচের চাপে দারিদ্র্যের হার বৃদ্ধি; আইইডিসিআরে 'মব' করে পরিচালককে মারধর; আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন– আরো যেসব খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকা...

পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে ফলাফল এমন হয়েছে যে, বিরোধীদের জন্য তাকে সরিয়ে সরকার গঠন করা কঠিন হয়ে পড়েছে।

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও সরকার গঠনের দৌড়ে নেতানিয়াহু

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা
ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা

টানা দুই ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ফিফা টুর্নামেন্টটির প্রথম আসর।

অক্টোবর ২৯, ২০২৬
সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর
সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর

সবার জন্য যে সঞ্চয়পত্র, মুনাফা পাওয়া যায় তিন মাস পরপর

অক্টোবর ২৯, ২০২৬
ক্রেতাদের আগাম টাকাই ছিল ব্যবসার পুঁজি, এখন দীপ্তির দুটি বিক্রয়কেন্দ্র
ক্রেতাদের আগাম টাকাই ছিল ব্যবসার পুঁজি, এখন দীপ্তির দুটি বিক্রয়কেন্দ্র

পাহাড়ি গয়না নিয়ে ব্যবসার প্রবল ইচ্ছা ছিল তাঁর। তবে ব্যবসা শুরু করার জন্য মতো পুঁজি ছিল না। আগ্রহের বশে ফেসবুকে একটি পেজ খোলেন তিনি। এরপর বাজারে গিয়ে পাহাড়ের ঐতিহ্যবাহী নানা গয়না পছন্দ করে তার ছবি তুলে নিয়ে আসতেন। বিক্রির জন্য সেই ছবি দিতেন নিজের ফেসবুক পেজে। ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা পেলে তা দিয়ে দোকানির কাছ থেকে গয়না সংগ্রহ করতেন। পরে পাঠাতেন ক্রেতাদের কাছে।

এভাবে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে গয়নার ব্যবসা শুরু করেছিলেন দীপ্তি চাকমা। এরপর দিন দিন ব্যবসার পরিসর বেড়েছে তাঁর। এখন অনলাইনে ব্যবসার পাশাপাশি তাঁর রয়েছে দুটি বিক্রয়কেন্দ্র। যেখান থেকে সব খরচ বাদ দিয়েও গড়ে প্রতি মাসে আয় হয় অর্ধলক্ষ টাকা।

দীপ্তি চাকমার বাড়ি রাঙামাটির কুতুকছড়ি এলাকায়। বাবা সতীশ চন্দ্র চাকমা ও মা শিখা চাকমার বড় মেয়ে তিনি। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘অর্নামেন্টস অব ধনপুদি’। তাঁর বিক্রয়কেন্দ্রের একটি অবস্থিত খাগড়াছড়ি শহরের জামতলা এলাকায়। অন্যটি রাঙামাটি শহরে।

সম্প্রতি জামতলার বিক্রয়কেন্দ্রটিতে গিয়ে কথা হয় দীপ্তি চাকমার সঙ্গে। নিজের ব্যবসার যাত্রা শুরুর সেই গল্প তিনি এ সময় তুলে ধরেন। জানান, ২০১৭ সালে ব্যবসা শুরু করেন তিনি। তখন তিনি স্নাতকের (সম্মান) ছাত্রী।

দীপ্তি চাকমা বলেন, ‘শুরুতে আমার হাতে কোনো পুঁজি ছিল না। তাই নিজের টাকা বিনিয়োগ করে ব্যবসা করা সম্ভব ছিল না। ক্রেতারা পেজ থেকে কিছু কিনতে চাইলে তাঁদের আগেই ৫০ শতাংশ টাকা পরিশোধ করতে হতো। এই টাকাই ছিল মূলত আমার পুঁজি।’

আগাম টাকা পেতে ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে হয়েছে বলে জানান দীপ্তি চাকমা। তিনি বলেন, ‘ব্যবসা শুরুর কিছুদিন পরই এক বান্ধবীর বিয়ের সব অলংকার সরবরাহের অর্ডার পেয়েছিলাম। এটি ছিল আমার জন্য বড় একটি সুযোগ। কনের অলংকার দেখে তাঁর আত্মীয়স্বজনেরা বেশ পছন্দ করেন। তাঁদের অনেকেই এসব অলংকার কোথা থেকে কিনেছেন, সেটি জানতে চেয়েছেন। এর সূত্র ধরে অনেক নতুন ক্রেতা বাড়তে শুরু করে। আমার আত্মবিশ্বাসও বেড়ে যায়।’

দীপ্তি চাকমা, স্বত্বাধিকারী, অর্নামেন্টস অব ধনপুদি।শুরুতে আমার হাতে কোনো পুঁজি ছিল না। তাই নিজের টাকা বিনিয়োগ করে ব্যবসা করা সম্ভব ছিল না। ক্রেতারা পেজ থেকে কিছু কিনতে চাইলে তাঁদের আগেই ৫০ শতাংশ টাকা পরিশোধ করতে হতো। এই টাকাই ছিল মূলত আমার পুঁজি।

দীপ্তি জানান, অনলাইনে ব্যবসা চাঙা হওয়ার পর তাঁর পুঁজিও বাড়তে থাকে। ২০২২ সালে রাঙামাটি শহরে একটি বিক্রয়কেন্দ্র গড়ে তোলেন তিনি। ক্রেতাদের চাহিদা বাড়তে থাকায় ২০২৪ সালে আরেকটি বিক্রয়কেন্দ্র দেন খাগড়াছড়ি শহরে।

পাহাড়ি নারীদের ব্যবহৃত ঐতিহ্যবাহী ‘আলজরা’, ‘আজুলি’, ‘হুজি হারু’, ‘থেং হারু’, বাজু, কয়েন মালা, নেকলেস, টিকলি, আংটি, চুড়িসহ নানা ধরনের অলংকার বিক্রি করে থাকেন বলে জানান দীপ্তি চাকমা। পাহাড়ি জনগোষ্ঠীর বিয়ে ছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব অলংকার ব্যবহার করা হয়।

দীপ্তি বলেন, ‘পাহাড়ের ঐতিহ্যবাহী গয়না-অলংকারের আলাদা সৌন্দর্য ও বৈশিষ্ট্য রয়েছে। আমি চাই, এসব অলংকার আরও বেশি মানুষের কাছে পৌঁছাক। অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি শোরুমে এসে ক্রেতারা সরাসরি অলংকার দেখতে পারছেন।’

পাহাড়ের ঐতিহ্যবাহী নানা অলংকার বিক্রিই কেবল করেন না, নিজেও পরেন দীপ্তি চাকমা

ব্যবসার কারণে পড়ালেখায় ব্যাঘাত ঘটেনি বলে জানান দীপ্তি চাকমা। তিনি ২০১৩ সালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০১৫ সালে রাঙামাটি সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ব্যবসা শুরুর পর ২০২০ সালে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং ২০২২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বলে জানান।

দীপ্তি বলেন, ‘ব্যবসার কারণে পড়ালেখা শেষ করে আর চাকরির পেছনে ছুটতে হয়নি। নিজের প্রতিষ্ঠান নিয়েই থাকি। দুটি প্রতিষ্ঠান থেকে কর্মীদের বেতন-ভাতা এবং দোকান ভাড়া বাদ দিয়েও মাসে প্রায় ৫০ হাজার মতো লাভ হয়। ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলছি।’

দীপ্তি জানান, বর্তমানে তাঁর খাগড়াছড়ির বিক্রয়কেন্দ্রটিতে দুজন কর্মী রয়েছেন। তাঁদের একজন খাগড়াছড়ি সরকারি কলেজের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী। ব্যবসা পরিচালনায় তাঁকে তাঁর স্বামী প্রমোতোষ চাকমাও সহযোগিতা করেন।

পাহাড়ি নারীদের ব্যবহৃত ঐতিহ্যবাহী ‘আলজরা’, ‘আজুলি’, ‘হুজি হারু’, ‘থেং হারু’, বাজু, কয়েন মালা, নেকলেস, টিকলি, আংটি, চুড়িসহ নানা ধরনের অলংকার বিক্রি করে থাকেন বলে জানান দীপ্তি চাকমা। পাহাড়ি জনগোষ্ঠীর বিয়ে ছাড়াও বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব অলংকার ব্যবহার করা হয়।

পাহাড়ে নারীদের উদ্যোক্তা হওয়ার বেশ আগ্রহ রয়েছে বলে জানান দীপ্তি চাকমা। তিনি বলেন, ‘অনেক নারী নিজের উদ্যোগে কিছু করতে চান। প্রয়োজনীয় পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। তাঁদের জন্য যদি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যেত, তাহলে নারী উদ্যোক্তা আরও বাড়ত।’

জানতে চাইলে খাগড়াছড়ি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন, দীপ্তি দক্ষতার সঙ্গে পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী অলংকার বাজারজাত করছেন। প্রতিটি অলংকারের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যা দীপ্তি সুন্দরভাবে উপস্থাপন করছেন। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়।

অক্টোবর ২৯, ২০২৬
শাশুড়ি ও পুত্রবধূর টানাপোড়েন: ইসলাম কী বলে
শাশুড়ি ও পুত্রবধূর টানাপোড়েন: ইসলাম কী বলে

আমাদের সমাজব্যবস্থায় শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ককে প্রায়ই একটি সংঘাতময় দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। অনেক পরিবারেই এই সম্পর্কের টানাপোড়েনে দাম্পত্য জীবনে চরম অশান্তি নেমে আসে।

অথচ ইসলাম এই সম্পর্ককে সংঘাতের নয়; বরং পারস্পরিক সম্মান, মমতা ও ছাড় দেওয়ার এক অপূর্ব মেলবন্ধন হিসেবে সংজ্ঞায়িত করেছে।

ইসলাম এই সম্পর্কের ক্ষেত্রে কোনো একপক্ষীয় জুলুম বা অবিচারকে প্রশ্রয় দেয়নি; বরং ‘আদল’ (ন্যায়বিচার) ও ‘ইহসান’ (নৈতিক সৌন্দর্য)–এর চমৎকার একটি ভারসাম্যপূর্ণ রূপরেখা প্রদান করেছে।

পুত্রবধূর দায়িত্ব: আইন ও নৈতিকতা

সমাজে প্রচলিত একটি ধারণা রয়েছে যে বিয়ের পর শ্বশুর–শাশুড়ির যাবতীয় সেবাযত্ন করা পুত্রবধূর জন্য বাধ্যতামূলক (ফরজ বা ওয়াজিব)। কিন্তু ইসলামি ফিকহের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। স্ত্রীর মূল দায়িত্ব হলো তার স্বামীর আনুগত্য করা এবং নিজের সন্তানদের লালন–পালন করা।

শ্বশুর–শাশুড়ির সেবা করার জন্য স্ত্রীকে আইনগতভাবে বাধ্য করার কোনো সুযোগ স্বামীর নেই।

তবে শ্বশুর–শাশুড়ি হলেন বয়োজ্যেষ্ঠ অভিভাবক। একজন মুসলিম নারী যদি ভালোবেসে এবং স্বামীর প্রতি সম্মান দেখিয়ে স্বেচ্ছায় তাঁর মা–বাবার সেবা করেন, তবে সেটি তাঁর জন্য বিরাট পুণ্যের কাজ, উত্তম চরিত্রের পরিচায়ক।

এটি পরিবারের বন্ধনকে দৃঢ় করে। কিন্তু এটিকে ‘দাসত্ব’ হিসেবে চাপিয়ে দেওয়া নিষিদ্ধ।

শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে নাজুক অবস্থায় পড়েন স্বামী। ইসলাম স্বামীকে নির্দেশ দিয়েছে উভয়ের প্রতিই ন্যায়বিচার করতে। স্বামী যেমন তাঁর মায়ের অবাধ্য হতে পারবেন না।

অন্যের ঘরে প্রবেশ: ইসলাম যেভাবে অনুমতি নিতে বলে

শাশুড়ির দৃষ্টিভঙ্গি: মমতাময়ী অভিভাবকত্ব

একজন মেয়ে তাঁর নিজের পরিচিত পরিবেশ ও মা–বাবাকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবেশে আসেন। তাই শাশুড়ির প্রধান দায়িত্ব হলো তাঁকে নিজের মেয়ের মতো আপন করে নেওয়া এবং তাঁর ভুলত্রুটিগুলো মমতার সঙ্গে শুধরে দেওয়া।

কথায় কথায় খোঁটা দেওয়া, পিতৃগৃহ নিয়ে কটূক্তি করা বা অহেতুক সন্দেহ করা ইসলামের দৃষ্টিতে মানসিক জুলুম।

রাসুল (সা.) ছোটদের প্রতি বয়োজ্যেষ্ঠদের আচরণের একটি সর্বজনীন মাপকাঠি নির্ধারণ করে বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯১৯)

শাশুড়ি যখন তাঁর পুত্রবধূকে কন্যার স্নেহে আগলে রাখবেন, তখন স্বাভাবিকভাবেই পুত্রবধূর অন্তরে তাঁর প্রতি মায়ের মতো শ্রদ্ধা জন্ম নেবে।

স্বামীর ভূমিকা ও স্ত্রীর আইনি অধিকার

শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে নাজুক অবস্থায় পড়েন স্বামী। ইসলাম স্বামীকে নির্দেশ দিয়েছে উভয়ের প্রতিই ন্যায়বিচার করতে। স্বামী যেমন তাঁর মায়ের অবাধ্য হতে পারবেন না, তেমনি মায়ের অন্যায় আবদারে স্ত্রীর ওপর জুলুমও করতে পারবেন না।

যদি শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বনিবনা না হয় এবং নিত্যদিন ঝগড়াঝাঁটি হতে থাকে, তবে ইসলামি আইনে স্ত্রীর সম্পূর্ণ অধিকার রয়েছে আলাদা বাসস্থানের দাবি করার।

দাম্পত্য কলহ রোধে নবীজির ৪ নির্দেশনা

সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম।

স্বামীর ওপর আইনগতভাবে ওয়াজিব হলো স্ত্রীকে এমন একটি নিরাপদ ও বাধামুক্ত বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, যেখানে স্বামী–স্ত্রী ছাড়া পরিবারের অন্য কারও (এমনকি শ্বশুর–শাশুড়িরও) অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ থাকবে না, যাতে স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা, জানমালের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত হয়। (আল–ফতোয়া আল–হিন্দিয়া, ১/৫৫৬, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ২০০০)

স্ত্রীর এই আইনি অধিকার নিশ্চিত করাকে সমাজে অনেক সময় নেতিবাচক চোখে দেখা হলেও ফিতনা ও পারিবারিক কলহ এড়াতে ইসলাম একে একটি যুগান্তকারী সমাধান হিসেবে স্বীকৃতি দিয়েছে।

পারস্পরিক সম্মান ও সহনশীলতা

পরিবার হলো শান্তির নীড়। দুজন ভিন্ন পরিবেশ থেকে আসা মানুষের মধ্যে মতের অমিল হওয়াটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে গিবত (পরনিন্দা), কানকথায় কান দেওয়া এবং ছোট বিষয়কে বড় করে দেখার মানসিকতা পরিহার করতে হবে।

রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)

শাশুড়ি ও পুত্রবধূ উভয়কেই বুঝতে হবে, তাঁদের সম্পর্কটি ক্ষমতার লড়াইয়ের নয়।

পরিশেষে শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্কটি প্রতিষ্ঠিত হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ছাড় দেওয়ার মানসিকতার ওপর।

শাশুড়ি যদি পুত্রবধূর কাছে সম্মান ও সেবা প্রত্যাশা করেন, তবে তাঁকে অবশ্যই অভিভাবকসুলভ ভালোবাসা ও উদারতা প্রদর্শন করতে হবে। একইভাবে পুত্রবধূকেও বয়োজ্যেষ্ঠ হিসেবে শাশুড়ির প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল হতে হবে।

মুসলিম পরিবার গঠনে নারী যেভাবে ভূমিকা রাখে

অক্টোবর ২৯, ২০২৬
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আবার সাগরে ছুটবে মাছ ধরার নৌকা
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, আবার সাগরে ছুটবে মাছ ধরার নৌকা

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞার কারণে এত দিন সাগরে মাছ ধরা বন্ধ রেখেছিলেন জেলেরা। ফলে চট্টগ্রামের চিরচেনা রাসমণি ঘাট ও কর্ণফুলীতীরের ফিশারি ঘাটের চঞ্চলতা রূপ নিয়েছিল নীরবতায়। ঘাটে নোঙর ফেলে এত দিন অলস সময় পার করেছে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো। আজ মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হতেই আবারও রুপালি ইলিশের সন্ধানে সাগরের পানে ভেসে যাবে এসব জলযান।

কর্ণফুলী নদীর তীরে নতুন ফিশারি ঘাট। টানা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ শেষ হচ্ছে। দীর্ঘ নীরবতা ভেঙে দ্রুতই হাঁকডাকে মুখর হয়ে উঠবে এই ঘাট

কর্ণফুলীর পাড়ে একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষে নোঙর করে রাখা লাল রঙের মাছ ধরার নৌকাগুলো সাগরে নামার অপেক্ষায়

ঘাটের খুঁটিতে অলসভাবে বেঁধে রাখা ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাগুলো আজ মধ্যরাতের পর থেকেই আবার ছুটে চলবে সাগরের পানে

ফিশারি ঘাটের চারপাশে নৌকার ভিড়

খালের জলে ভাসছে নোঙর করা নৌকাগুলো

চট্টগ্রামের কাট্টলী খালে সারিবদ্ধভাবে বেঁধে রাখা মাছ ধরার নৌকা

কর্মচাঞ্চল্যহীন ফিশারি ঘাটে এত দিন অলস পড়ে ছিল মাছ ধরার নৌকাগুলো। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ মধ্যরাত থেকে পুরো এলাকায় ফিরবে চেনা ব্যস্ততা

অক্টোবর ২৯, ২০২৬
বেরেক কাম করে না!
বেরেক কাম করে না!

ইদানীং প্রায়ই মনে হয়, জীবনটা কেমন একঘেয়ে হয়ে গেছে। প্রতিদিন একই রুটিন। চাকরিতে যাও, বাসায় ফেরো, ঘুমাও। পরদিন আবার চাকরিতে যাও। কেমন থ্রিলশূন্য ডেইলি লাইফ!

জীবনের এই একঘেয়েমি দূর করতে আমি এখন সুযোগ পেলেই টেসলায় উঠি। আর এই টেসলায় উঠতে উঠতেই একটা ব্যাপার আবিষ্কার করলাম। এই বাহনগুলোর বেশির ভাগেরই ‘বেরেক’ থাকে না। মানে থাকে ঠিকই, কিন্তু সময়মতো কাজ করে না। থ্রিল আর কাকে বলে!

দুটো ঘটনা বলি।

একবার এক টেসলায় উঠে দেখি, জিনিসটা আসলে চলছে না, রীতিমতো উড়ছে। আর চালক মামা মুখে টিট টিট করেই যাচ্ছে।

আমি আতঙ্কিত গলায় বললাম, ‘মামা, কাহিনি কী!’

চালক বললেন, ‘সাউন না করলে হইব? আজকা রাস্তায় গাড়ি বেশি!’

‘বেল কই আপনার! বেল দেন।’

‘বেল লুজ, বাজে না।’

‘তাহলে এত জোরে যাওয়া লাগবে না। ব্রেক ধরেন ঠিকঠাক!’

চালক উদাস গলায় বললেন, ‘একটু আগে একটা একসিডেন করছি মামা, ব্রেকও লুজ। আপনারে নামায়াই ঠিক করুম, আল্লাহ্‌ ভরসা!’

কী আর করার! আমি জীবন হাতে নিয়ে উড়ে উড়ে বাড়ি গেলাম!

ইলন মাস্কের টেসলা এই সেদিন মাত্র উড়ল। আর আমাদের টেসলা? বেশ কয়েক বছর ধরেই উড়ছে!

আরেকবার, এক মুরব্বির টেসলায় উঠেছি। তো ৫ মিনিটের মধ্যেই অন্তত ১৫টা টেসলার পেছনে ধুপধাপ লাগিয়ে দিল চাচায়। জিজ্ঞেস করলাম, ‘মুরব্বি, ঘটনা কী?’

চাচা বললেন, ‘বেরেক কাম করে না!’

‘ওমা, ওঠার আগে বলবেন না!’

চাচা উদাস গলায় বললেন, ‘উঠছেন যখন, বয়েন। সহিসালামতে যাইতে পারলে ১০ টাকা কম দিয়েন!’

এবারও আমি উড়তে উড়তে ফিরলাম। চাচা কথা রেখেছেন, আমার কাছ থেকে ১০ টাকা কমই রেখেছেন।

সেদিন দেখলাম, ইলন মাস্ক তাঁর উড়ন্ত টেসলা গাড়ির প্রদর্শন করলেন। গাড়ি দেখে হতভম্ব। সায়েন্স ফিকশন মুভিতে যা দেখেছি এত দিন, সেটাই এখন বাস্তব! সবাই ইলন মাস্ককে ধন্য ধন্য করছে।

তবে একটা কথা। ইলন মাস্কের টেসলা এই সেদিন মাত্র উড়ল। আর আমাদের টেসলা? বেশ কয়েক বছর ধরেই উড়ছে!

ইলন মাস্ক সাহেব হয়তো জানেন না, তিনি আজ যা ভাবেন, আমরা বাঙালিরা তা বহু আগেই ভেবে ফেলি!

—বি.স.

সুমি বলেছিল, পূজার ছুটির আগেই

চাঁদ দখল

ডাব সমাচার

বন্ধু ফার্মেসি

Lieসেন্স

অজুহাতের কামব্যাক

চাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেন

এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথ

কোথায় কোথায় কালি মাখানো যায়?

রস+আলো নোবেল ২০২৬

স্মার্টফোনের অবসর চেয়ে আবেদন

বিবাহিত পুরুষ চেনার সহজ উপায়

অক্টোবর ২৯, ২০২৬
জীবনের স্থবিরতার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ, ‘দৃষ্টিপ্রদীপ’ নিয়ে পাঠচক্র
জীবনের স্থবিরতার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ, ‘দৃষ্টিপ্রদীপ’ নিয়ে পাঠচক্র

১৯৪৫ সালে প্রকাশিত এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জিতুর জীবনসংগ্রাম নিয়েই আবর্তিত হয় আলোচনা। বাবার চাকরি হারানো, জ্যাঠামশায়ের আশ্রয়ে যাওয়া, ভাইয়ের মৃত্যু কিংবা মালতীর সঙ্গে সম্পর্কে জড়িয়েও অসুখী থাকা—এমন নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

অক্টোবর ২৯, ২০২৬
পঞ্চগড় থেকে এভারেস্ট দর্শন: আট বছরের অনুসন্ধানে ফিরোজ আল সাবাহর বিরল উদ্ভাবন
পঞ্চগড় থেকে এভারেস্ট দর্শন: আট বছরের অনুসন্ধানে ফিরোজ আল সাবাহর বিরল উদ্ভাবন

কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাহলে এভারেস্ট কেন নয়—একটি প্রশ্ন থেকে শুরু হয়েছিল অনুসন্ধান। সেই কৌতূহল, বৈজ্ঞানিক হিসাব আর বছরের পর বছর অপেক্ষার পর পঞ্চগড়ের মাটি থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করেছেন আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ।

অক্টোবর ২৯, ২০২৬
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা
স্পেনে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃত্যু, তিন দিনের শোক ঘোষণা

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে। এদিকে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের বেশিরভাগ ভোট গণনায় বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্টতা পায়নি।

অক্টোবর ২৯, ২০২৬
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'
পত্রিকা: 'চিকিৎসা খরচের চাপে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ'

চিকিৎসাবাবদ খরচের চাপে দারিদ্র্যের হার বৃদ্ধি; আইইডিসিআরে 'মব' করে পরিচালককে মারধর; আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন– আরো যেসব খবর গুরুত্ব পেয়েছে বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

অক্টোবর ২৯, ২০২৬
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি
আমাজনের গহীনে এক সভ্যতায় লাখ লাখ মানুষের বাস ছিল একসময় - জানালো লেজার প্রযুক্তি

আমাজন রেইনফরেস্টের নিচে হাজার হাজার বছর আগে নির্মিত এমন সব কাঠামো আবিষ্কার করেছেন গবেষকরা, যা এখানকার মানব বসতির ইতিহাস নতুন করে লিখতে সাহায্য করে।

অক্টোবর ২৯, ২০২৬
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি
নাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপি

এ ঘটনায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অক্টোবর ২৮, ২০২৬
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল দিতে বাড়তি টাকা কোথা থেকে আনছে সরকার?

নতুন পে-স্কেল অনুযায়ী পহেলা নভেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন দেওয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর এর জন্য সরকারকে বিপুল পরিমাণ টাকা ঋণ করতে হচ্ছে।

অক্টোবর ২৮, ২০২৬
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল
লগি-বৈঠা সহিংসতার ২০ বছর: আওয়ামী লীগ ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের আগে যা যা ঘটেছিল

২০০৬ সাল, সেই বছরের ২৮শে অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পাল্টা-পাল্টি সমাবেশ ঘিরে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকা। লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র হাতে সেখানে রক্তক্ষয়ী এক সংঘর্ষে জড়িয়ে পড়েন দল দু’টির নেতাকর্মীরা।

অক্টোবর ২৮, ২০২৬
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ
জ্বালানির দামের কারণে যাত্রী নিয়ে মাঝ সাগরে আটকা বিলাসবহুল জাহাজ

টানা ৭৫০ দিন সাগরে চলার পর জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে 'ভিলা ভি ওডিসি' তার যাত্রা স্থগিত করেছে। জাহাজের পরিচালনাকারী সংস্থা বলছে, এশিয়ার কিছু অংশে প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১৮০০ ডলার থেকে বেড়ে ৮০০০ ডলার পর্যন্ত হয়েছে।

অক্টোবর ২৮, ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত
ঘূর্ণিঝড় 'অর্ণবের' প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় জনজীবন বিপর্যস্ত

তীব্র ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে পুদুচেরির কাকিনাডা ও ইয়ানামের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ায় উপকূলীয় এলাকাজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, প্রবল বেগে ঝোড়ো বাতাস বইছে যার জেরে ব্যাহত হয়েছে দৈনন্দিন জীবন।

অক্টোবর ২৮, ২০২৬
সব চোখ সাদমানের দিকে, সেঞ্চুরি থেকে এক রান দূরে এই ওপেনার
সব চোখ সাদমানের দিকে, সেঞ্চুরি থেকে এক রান দূরে এই ওপেনার

আর মাত্র এক রান! টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির এতটা কাছে এসে বুধবার (২৮ অক্টোবর) সাদমান ইসলামকে দিনের খেলা শেষ করতে হয়েছিল মাঠে আলোকস্বল্পতায়।

অক্টোবর ২৯, ২০২৬
খুলনায় ক্লিনিকের পর এবার রেস্টুরেন্টে হামলা
খুলনায় ক্লিনিকের পর এবার রেস্টুরেন্টে হামলা

ক্লিনিকে হামলার পর এবার খুলনা নগরীর আহসান আহমেদ রোডের পিটিআই মোড়সংলগ্ন চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক।

অক্টোবর ২৯, ২০২৬
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
নেপালে অভিষেকে ব্যাটে-বলে আলো ছড়ালেন সাকিব-মেহেদী
নেপালে অভিষেকে ব্যাটে-বলে আলো ছড়ালেন সাকিব-মেহেদী

নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেদের প্রথম ম্যাচে ভালোই পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান।

অক্টোবর ২৯, ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং ও ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানোর প্রবণতা কমাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অক্টোবর ২৯, ২০২৬
সন্ধ্যার পর পদ্মা সেতু এলাকায় পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ হচ্ছে
সন্ধ্যার পর পদ্মা সেতু এলাকায় পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ হচ্ছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যা ৬টার পর নদীতে পর্যটকদের ঘোরাফেরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

অক্টোবর ২৯, ২০২৬
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

মিরপুর টেস্ট: দ্বিতীয় দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ