কানাইঘাট সীমান্তে গুলিতে নিহত খালেদের মরদেহ দেশে ফিরল
এ সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। এতে প্রতিষ্ঠান ও সংগঠনের কাছ থেকে সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি একজন নাগরিক ও সাংবাদিক হিসেবে প্রাপ্য অধিকার থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে অসংখ্য ছোট-বড় তরমুজ। কোনোটি হলুদ, কোনোটি কালচে সবুজ, আবার কোনোটিতে রয়েছে ডোরাকাটা নকশা। প্রতিটি তরমুজ নেটের ব্যাগে রাখা হয়েছে। মাচার ওপর ও নিচে ছড়িয়ে থাকা তরমুজের এই ব্যতি...
সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত খালেদ আহমেদের (২৩) মরদেহ দেশে আনা হয়েছে।
গায়েহলুদের আনুষ্ঠানিকতা শেষ। বাড়িজুড়ে চলছিল উৎসব আর গান-বাজনা। রাত পোহালেই বিয়ে। আলোকসজ্জায় ঝলমল করছে বাড়ির আঙিনা। বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড়। কনের বাড়িতেও বর বরণের জন্য তৈরি করা হয়েছে সুসজ্জিত ফটক। দু...
গত সপ্তাহে টোকিওতে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের সামরিক সমর্থিত সরকারের মধ্যে গোপন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এক মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় বৈঠক।
এই রাজনৈতিক বিশ্লেষক রাইজিংবিডিকে বলেন, এখানে আরো একটি মৌলিক বিষয় রয়েছে। একটি কর্তৃত্ববাদী সরকারের পতন আর একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এক বিষয় নয়। ক্ষমতার পরিবর্তন ঘটতে পারে, অথচ ক্ষমতার কেন...
নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া ক্যালিফোর্নিয়ায় বার পরীক্ষায় পাস করতে পারেননি। এমনকি ‘অ্যাটর্নি’ পরিচয় ব্যবহার না করার পরামর্শ পাওয়ার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন। এরপরও গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ১৫টি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ট্রাম্পের নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এসব পোস্ট প্রকাশ করা হয়। এর মধ্যে ফক্স নিউজের শিরোনাম ও ওয়ান আমেরিকা নিউজের বিভিন্ন অনুষ্ঠানের পোস্ট ছিল। সেসব পোস্টে জাকারাইয়াকে ‘অ্যাটর্নি’ বলা হয়েছিল এবং তিনি সেগুলো নিজের অনুসারীদের কাছে বারবার শেয়ার করেন।

এসব পোস্টের অন্তত একটি পরে মুছে ফেলা হয়েছে। তবে সিএনএনের পর্যালোচনা করা পোস্টে দেখা যায়, দুই প্ল্যাটফর্মেই জাকারাইয়া এ পরিচয়সংবলিত আধেয় (কনটেন্ট) ছড়িয়ে দিয়েছেন। সাক্ষাৎকারের লিখিত প্রতিলিপি পর্যালোচনা করে সিএনএন আরও দেখেছে, টেলিভিশন ও পডকাস্টে তিনি নিজেকেও একাধিকবার আইনজীবী বলেছেন।

এ সবকিছুর কারণে ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির কারুসো স্কুল অব ল থেকে স্নাতক হওয়ার পর জাকারাইয়া নিজের আইনি যোগ্যতা জনসমক্ষে কীভাবে তুলে ধরেছেন, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বার পরীক্ষায় পাস করেননি

জাকারাইয়ার চিন্তাভাবনা সম্পর্কে জানেন, এমন একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১১ সালে তিনি বার পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয়েছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও জাকারাইয়া এ কথা স্বীকার করেন। তিনি জানান, প্রথমবার অকৃতকার্য হওয়ার পর তিনি দ্বিতীয়বার আর পরীক্ষা দেননি।

নিউইয়র্ক টাইমস ও রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া বলেন, টেলিভিশনে যাওয়ার আগে নিজের পেশাগত পরিচয় কীভাবে দেওয়া উচিত, সে বিষয়ে তিনি পেপারডাইন ইউনিভার্সিটির প্রেসিডেন্টসহ কয়েকজনের পরামর্শ নিয়েছিলেন।

জাকারাইয়ার ভাষ্য অনুযায়ী, তাঁকে বলা হয়েছিল তিনি নিজেকে ‘আইনজীবী’ বলতে পারেন। তবে ‘অ্যাটর্নি’ বা ‘এসকোয়ার’ পরিচয় ব্যবহার করা উচিত নয়।

জাকারাইয়ার চিন্তাভাবনা সম্পর্কে জানেন, এমন একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১১ সালে তিনি বার পরীক্ষায় ফেল করেছিলেন।

জাকারাইয়ার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অ্যাটর্নি’ পরিচয়সহ পোস্ট শেয়ার করার অর্থ এমন নয় যে ওই পরিচয়কে সমর্থন করা।

বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে জাকারাইয়া বলেন, ‘আমার মনে হয় সেগুলো ছিল রিটুইট। আমি বিষয়টি পরিষ্কার করে বলেছি, ওই পরিচয়কে সমর্থন করার জন্য সেগুলো দেওয়া হয়নি। অন্যরা আমাকে যে পরিচয় দিয়েছিল, সেগুলো ছিল তারই রিটুইট।’

‘আমি একজন আইনজীবী’

রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া বলেন, নিজেকে ‘আইনজীবী’ হিসেবে পরিচয় দেওয়ার বিষয়ে তিনি পরামর্শ নিয়েছিলেন। তাঁর আইনের ডিগ্রিও এ পরিচয় ব্যবহারের পক্ষে ছিল বলে দাবি করেন তিনি।

জাকারাইয়া বলেন, ‘তাঁরা সবাই বলেছেন, অবশ্যই আপনি নিজেকে আইনজীবী বলতে পারেন। আপনার জেডি (জুরিস ডক্টর, যুক্তরাষ্ট্রে আইনের পেশাগত ডিগ্রি) আছে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন–বিষয়ক আইনে কাজের অভিজ্ঞতাও আছে। এর ফলে বিষয়–বিশ্লেষণ করার সক্ষমতা আপনার আছে, যদিও তার মানে এই নয়, আপনি আইনগত পরামর্শ দিতে পারবেন।’

ক্যালিফোর্নিয়ায় আইন পেশা পরিচালনা করতে হলে বার পরীক্ষায় পাস করতে হয়। আইনজীবী হওয়ার ভান করাও সেখানে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

ক্যালিফোর্নিয়ার স্টেট বার সিএনএনকে জানিয়েছে, জাকারাইয়া কখনো সেখানে আইন পেশা পরিচালনার লাইসেন্স পেয়েছেন—এমন কোনো রেকর্ড তাদের কাছে নেই। গোপনীয়তার নিয়মের কারণে তিনি বার পরীক্ষা দিয়েছিলেন কি না, সে বিষয়ে তারা মন্তব্য করেনি।

রিয়েল আমেরিকাস ভয়েসকে জাকারাইয়া বলেন, সত্য হলো আমি এ বিষয়টি খুব সতর্কভাবে সামলেছি। আমি কখনো নিজেকে ‘অ্যাটর্নি অ্যাট ল’ হিসেবে উপস্থাপন করিনি।

‘অ্যাটর্নি’ লেখা পোস্ট বারবার শেয়ার

কিন্তু যে অঙ্গরাজ্যে জাকারাইয়া কাজ করতেন, সেখানে বার পরীক্ষায় পাস না করেও তিনি বারবার এমন খবর ও পোস্ট শেয়ার করেছেন, যেখানে তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

২০২৫ সালের ২৬ এপ্রিল জাকারাইয়া এক্সে ফক্স নিউজের একটি শিরোনাম শেয়ার করেন। সেখানে লেখা ছিল, ‘শুধু ডেমোক্র্যাটরাই যুক্তরাষ্ট্রের নির্বাচনে নাগরিকত্বের প্রমাণ চান না, বলছেন অ্যাটর্নি।’ পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে।

একই দিনে ট্রুথ সোশ্যালে একই শিরোনাম ছয়বার শেয়ার করেন জাকারাইয়া। ১৪ মে আবারও সেটি শেয়ার করেন।

২০২৫ সালের ২৩ আগস্ট ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনা করা ফক্স নিউজের আরেকটি প্রতিবেদন শেয়ার করেন জাকারাইয়া। সেখানেও তাঁকে অ্যাটর্নি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

কেটি জাকারাইয়া, প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউসবার পরীক্ষার ফল নিয়ে আমি আসলে খুব একটা ভাবিনি। এটাকে এমন কিছু বলেও মনে করিনি, যার দিকে আমার মনোযোগ দেওয়া দরকার।

ওয়ান আমেরিকা নিউজের এমন ছয়টি পোস্টও জাকারাইয়া আবার শেয়ার করেন, যেখানে তাঁর নামের আগে ‘অ্যাটর্নি’ লেখা ছিল। এর মধ্যে ২০২৬ সালের ১৪ মে একটি, ৪ জুন দুটি, ১৭ জুন একটি এবং ১১ সেপ্টেম্বর দুটি পোস্ট শেয়ার করা হয়।

অক্টোবরের শুরুতে ‘দ্য গ্রেগ কেলি শো’–তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি মনোনয়ন অনুমোদনের প্রক্রিয়া নিয়ে কথা বলার সময় জাকারাইয়া বলেন, ‘আমি একজন আইনজীবী।’

চীনে আইনি খাতে কাজ

২০২৩ সালের অক্টোবরে একটি খ্রিষ্টধর্মবিষয়ক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জাকারাইয়া বলেছিলেন, পেপারডাইনের আইন স্কুলে পড়ার পর তিনি বেইজিংয়ে চলে যান। সেখানে প্রায় দুই থেকে আড়াই বছর আইনি খাতে কাজ করেন।

রিয়েল আমেরিকাস ভয়েসকে জাকারাইয়া বলেন, স্বামীর সঙ্গে থাকতে বেইজিংয়ে চলে যাওয়ার সময় বার পরীক্ষার ফলকে তিনি আর গুরুত্বপূর্ণ মনে করেননি।

জাকারাইয়া বলেন, ‘বার পরীক্ষার ফল নিয়ে আমি আসলে খুব একটা ভাবিনি। এটাকে এমন কিছু বলেও মনে করিনি, যার দিকে আমার মনোযোগ দেওয়া দরকার।’

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি বলেন, তিনি চিনের ঝং লুন ল ফার্মের ‘ইন্টারন্যাশনাল প্র্যাকটিস ডিভিশনে’ কাজ করতেন। সেখানে একজন জ্যেষ্ঠ অংশীদারের অধীনে চারজন সহযোগীর একজন ছিলেন তিনি। কয়েক মিলিয়ন ডলারের শেয়ারহোল্ডার চুক্তি নিয়ে তাঁরা কাজ করতেন।

জাকারাইয়া বলেন, ‘ওই কাজ করার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা আমার ছিল।’

চীনের আইন অনুযায়ী, বিদেশিরা দেশটির বার পরীক্ষায় অংশ নিতে পারেন না। ফলে তাঁরা লাইসেন্সধারী আইনজীবী হিসেবে কাজ করতে বা আদালতের মামলায় অংশ নিতে পারেন না।

প্রশ্নের মুখে জাকারাইয়া

এ সপ্তাহে জাকারাইয়ার যোগ্যতা নিয়ে প্রশ্নটি আরও প্রকাশ্যে আসে। অনুসন্ধানী নিউজলেটার পপুলার ইনফরমেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, তিনি কখনো বার পরীক্ষা দিয়েছেন কি না, সেটিই স্পষ্ট নয়।

এরপর সাংবাদিকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চান, তাঁর নতুন প্রেস সেক্রেটারি কোন অঙ্গরাজ্যে বার পরীক্ষায় পাস করেছেন?

ট্রাম্প সংবাদ সম্মেলনে পাশে থাকা জাকারাইয়াকে প্রশ্ন করলে তিনি জবাব দেন, ‘আমি যখন চীনে চলে যাই।’

ক্যালিফোর্নিয়ার স্টেট বার সিএনএনকে জানিয়েছে, জাকারাইয়া কখনো সেখানে আইন পেশা পরিচালনার লাইসেন্স পেয়েছেন—এমন কোনো রেকর্ড তাদের কাছে নেই।

পরে নিউইয়র্ক টাইমসকে জাকারাইয়া বলেন, মেরিন ওয়ান হেলিকপ্টারের শব্দের কারণে তিনি প্রশ্নটি ভুল শুনেছিলেন। তাঁর ধারণা হয়েছিল, তাঁকে জিজ্ঞেস করা হয়েছে, আইন স্কুল শেষ করার পর তিনি কোথায় গিয়েছিলেন।

জাকারাইয়া বলেন, ‘আমি ধরে নিয়েছিলাম প্রশ্নটি ছিল, আইন স্কুলের পর আপনি কোথায় ছিলেন?’

তদন্ত চেয়েছে নজরদারি সংস্থা

ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি নামের একটি নজরদারি সংস্থা ক্যালিফোর্নিয়ার স্টেট বারকে জাকারাইয়ার বিষয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছে। তিনি তাঁর আইনি যোগ্যতা ভুলভাবে তুলে ধরেছিলেন কি না, তা খতিয়ে দেখতে বলেছে সংস্থাটি।

হোয়াইট হাউস অবশ্য জাকারাইয়ার পক্ষ নিয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন জনগণকে ট্রাম্প ও তাঁর প্রশাসনের ‘সব ভালো কাজ’ সম্পর্কে জানাতে জাকারাইয়া ‘বিশেষভাবে যোগ্য এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন’।

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন

একটা দল মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য দুর্গামন্দিরে গিয়ে নাচবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

পবিত্র মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের জাতীয় পতাকা

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। বিস্তারিত পড়ুন...

‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, আমার আসতে একটু দেরি হবে’

সাংবাদিক লুৎফুজ্জামানের নিথর দেহের পাশে কাঁদছেন স্ত্রী আনন্দিতা সাংমা। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তেলনজিয়া এলাকায়

‘বাচ্চাদের ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আমার আসতে একটু দেরি হবে, একটা নিউজ নিয়ে ব্যস্ত আছি।’ স্ত্রী আনন্দিতা সাংমাকে কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। কে জানত, সেটিই হবে স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা। রাতের খাবার খেয়ে দুই সন্তানকে নিয়ে অপেক্ষায় ছিলেন স্ত্রী। এর মধ্যে শুনলেন স্বামীর মৃত্যুর সংবাদ। দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান লুৎফুজ্জামান। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানে ‘মাদার অব অল বম্বস’ ফেলবে, ফেললে কী হবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এগলিন বিমানঘাঁটিতে ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি)’ বোমা

প্রেসিডেন্ট ট্রাম্প যদি আবার সামরিক অভিযানের নির্দেশ দেন, তবে ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক প্রকল্পগুলোয় নিজেদের অস্ত্রাগারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা দিয়ে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপ–যাত্রায় নামছে বাংলাদেশ

দেশ ছাড়ার আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ

এত দিন ওয়ানডেতে বাংলাদেশের একটাই লক্ষ্য ছিল—র্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থেকে যেকোনো মূল্যে জায়গা পেতে হবে বিশ্বকাপে। ২০২৪ সালের শেষ দিক থেকে পরের এক বছরে পাঁচটি সিরিজ হেরে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...

ইমরানের পাশে কিরণ, সাবা

ইমরানের পাশে কিরণ, সাবা। কোলাজ

ভারত ছাড়ার নির্দেশ পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়তে বলেছে দেশটির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ও ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডের অধিকারী এই অভিনেতার বিরুদ্ধে এমন পদক্ষেপের খবর প্রকাশ্যে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন নির্মাতা কিরণ রাও ও অভিনেত্রী সাবা আজাদ। বিস্তারিত পড়ুন...

ক্রিকেটের নতুন এই ফরম্যাটের যাত্রা শুরু হবে আগামী ১৪ নভেম্বর, শ্রীলঙ্কার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে।

কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিনের মাথায় কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার জামায়াত এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার চ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে।’

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। আটক করা হয়েছে ছাত্রনেতা নেহা বোরাকেও। পাশাপাশি দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করতে শুরু করেছে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, আজ শুক্রবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। দিল্লির কারোলবাগের এই বাড়িতে ছিলেন তিনি।

অভিজিৎ দিপকেকে আটকের এক ঘণ্টা আগে ওই বাড়িতে গিয়ে সিজেপির সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রার কর্মসূচি বন্ধ করার নোটিশ দিয়েছিল পুলিশ। অভিজিৎ তা প্রত্যাখ্যান করেছিলেন।

অভিজিৎ দিপকের বাড়িতে গিয়ে কর্মসূচি বন্ধে পুলিশের নোটিশ, তিনি বললেন, ‘চাইলে আমাকে ফাঁসি দিন’

নোটিশ দেওয়ার সময় ওই বাড়িতে পুলিশ–দিপকে কথোপকথনের এক ভিডিও ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এনডিটিভি ওই ছবি দিয়ে খবরও করেছে। তাতে লেখা হয়েছে, এক পুলিশ কর্তা দিপকেকে বলেন, তিনি যেন বিকেলে তেরঙ্গা যাত্রা বের না করেন।

জবাবে দিপকে পুলিশকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’
ছবিতে দেখা যায়, দিপকের পরনে সাদা টি শার্ট ও নীল ডেনিম। টি শার্টের ওপর মহাত্মা গান্ধীর ছবি। তাঁর কাঁধের ওপর একটা জাতীয় পতাকা ফেলা রয়েছে। তাঁদের কথোপকথনের এক ভিডিওর উল্লেখ করে ওই প্রতিবেদনে লেখা হয়, তাঁকে দেওয়া পুলিশের কিছু কাগজপত্র দেখে দিপকে বলছেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি। এবার দলটির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। নীতিগত বিষয়গুলোতে কোনো সমস্যা না থাকলেও আলোচনার মাধ্যমে বিষয়গুলো কীভাবে চূড়ান্ত রূপ পাবে, তা যৌথ কর্মপরিকল্পনার মাধ্যমে নির্ধারিত হবে।

থাইল্যান্ডের ব্যাংককে আজ শুক্রবার দুপুরে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দিনের শুরুতে সিরিকিত আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ব্যাংক অব আমেরিকা, গুগল, আইএমএফ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মুডিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ঋণসংক্রান্ত বিষয়, আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থাগুলোও বিষয়টি অনুধাবন করতে পারছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্বব্যাংক, আইএমএফ এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ঘনিষ্ঠভাবে কাজ করছে।

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার ও কর্মসূচি বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করে অর্থমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট উন্নয়ন কাঠামো চুক্তি তৈরি করা হচ্ছে।

সকালে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে স্বল্প আয়ের দেশগুলোর জন্য পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বই সবচেয়ে বড় শক্তি। সরকার হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের টেকসই উন্নয়নে সব উন্নয়ন সহযোগীর আন্তরিক সমর্থন ও যৌথ প্রয়াস অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংস্থা দুটির প্রধানেরা।

হিজাব নিয়ে বিতর্কের জেরে আজারবাইজানের সেনাবাহিনী দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি সরিয়ে ফেলছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। মূল ছবিটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবি সরিয়ে ফেলার ভিডিও থেকে নেওয়া হয়েছে।

৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝের আইল্যান্ডে স্থাপন করা একটি বিলবোর্ডে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি রয়েছে। মুখোশ পরা, কাঁধে অস্ত্র ঝোলানো দুই ব্যক্তিকে বিলবোর্ডটি উপড়ে ফেলতে দেখা যায়। তাঁদের পোশাক দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে মনে হয়।

‘ব্রিগেডিয়ার জেনারেল এম এ হক পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রেসিডেন্টের ছবি–সংবলিত বিলবোর্ড উপড়ে ফেলার ভিডিওটি পোস্ট করা হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২২ লাখ বার দেখা হয়েছে এবং এতে ২৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে।

মো. আবদুল হক বা এম এ হক গত সংসদ নির্বাচনে ঢাকা–২ আসন থেকে জামায়াতের মনোনয়নে অংশ নিয়ে বিএনপির আমানউল্লাহ আমানের কাছে পরাজিত হন। ‘ব্রিগেডিয়ার জেনারেল এম এ হক পেইজ’–এ তাঁর বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে বিভিন্ন টিভি বিতর্কগুলো নিয়মিত পোস্ট করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আজ শুক্রবার বিকেল ৫টা ১২মিনিটে এম এ হক প্রথম আলোকে বলেন, ‘পেজটি আমিই পরিচালনা করি। হিজাব বিতর্কে আজারবাইজানের সেনাবাহিনী দেশটির প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলছে—এমন একটি ভিডিও এক্সে পেয়েছিলাম। মনে হয়েছিল, ভিডিওটি ফেসবুকে শেয়ার করা দরকার, তাই পোস্ট দিয়েছি। এআই সম্পর্কে আমার তেমন ধারণা নেই। আমি শিগগির বিষয়টি সংশোধন করব।’

তবে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত পোস্টটি ওই পেজ থেকে সরানো বা সংশোধন করা হয়নি।

লিংক: এখানে

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘স্কুলে হিজাব নিষিদ্ধ করার মতো এক বোকামিপূর্ণ সিদ্ধান্তের কারণে আজারবাইজানি সেনাবাহিনী রাস্তাঘাট থেকে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি সরিয়ে ফেলতে শুরু করেছে! যে দেশের ৯৬ শতাংশ মানুষই মুসলিম, সেখানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো—এর উদ্দেশ্য কী?’

প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকেই ৩০টির অধিক পেজ ও প্রোফাইলে একই দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এক্স ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মেও ছড়িয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক

ভিডিওটি এআই দিয়ে তৈরি

ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করে কয়েকটি অসংগতি দেখা যায়। ভিডিওর প্রথম দিকে বিলবোর্ড উপড়ে ফেলতে দুজন ব্যক্তিকে দেখা গেলেও পরের অংশে তাঁদের একজনের অবয়ব অস্পষ্ট হয়ে যায়। ভিডিওতে ডান পাশে থাকা একজন ব্যক্তিকে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। তাঁর পোশাকটি মাটিতে পড়ে থাকে।

এআই শনাক্তকরণে ব্যবহৃত কয়েকটি ওয়েবসাইটে ভিডিওটি পরীক্ষা করে দেখা যায় সেটি এআই প্রযুক্তি দিয়ে তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আজারবাইজানের স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেশটির সেনাবাহিনীর প্রেসিডেন্টের ছবি সরিয়ে ফেলার দাবির সমর্থনে নির্ভরযোগ্য কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

ছিনতাইয়ের কৌশল ‘ইলেকট্রিক শক’ দাবিতে ছড়ানো ভিডিওটি কি সত্য

মূল ভিডিওটি সিরিয়ার

রিভার্স সার্চ করে ছড়িয়ে পড়া ভিডিওটির মূল দৃশ্যটি পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০২৬ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবি সরিয়ে ফেলার দৃশ্য দেখা যায়। ভিডিওগুলো সিরিয়ার আলেপ্পো শহরের বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট পোস্টগুলোতে দাবি করা হয়, ২০২৪ সালের নভেম্বরে শহরটিতে বিদ্রোহী গোষ্ঠীর প্রবেশের পর এসব দৃশ্য ধারণ করা হয়েছিল।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

অনলাইনে পাওয়া ভিডিওগুলো পর্যালোচনা করে দেখা যায়, মূল দৃশ্যে বিলবোর্ডে বাশার আল-আসাদের ছবি রয়েছে। অন্যদিকে, সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে সেই ছবির জায়গায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি দেখা যায়।

আজারবাইজানে হিজাব নিয়ে কী ঘটেছে

আজারবাইজানে সরকারি স্কুলের পোশাকবিধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৬ সালের ৭ জুলাই দেশটির সাধারণ শিক্ষা আইনে সংশোধনী আনা হয়। পরে ২১ সেপ্টেম্বর স্কুলের পোশাক–সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয় এবং ৬ অক্টোবর শিক্ষকদের পোশাক–সংক্রান্ত পৃথক বিধিমালা অনুমোদন করা হয়।

ভারতের আন্দোলন নিয়ে সারজিসের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ডকে সত্য বলে প্রচার বিজেপি নেতার

নতুন নিয়মে হিজাবের নাম সরাসরি উল্লেখ না থাকলেও, তা প্রয়োগের ক্ষেত্রে হিজাব পরা শিক্ষার্থী ও শিক্ষকদের বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। বিবিসি, আল-জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একাধিক স্কুলে হিজাব পরা শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। কিছু শিক্ষককেও মাথার স্কার্ফ খুলতে বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অভিভাবকদের বিক্ষোভের খবরও প্রকাশিত হয়েছে।

প্রথম লিংক, দ্বিতীয় লিংক

১২ অক্টোবর আজারবাইজানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্কুলের পোশাকবিধি কার্যকর করা নিয়ে সৃষ্ট ঘটনায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ৩৭ জনকে আটক করা হয়েছে।

আজারবাইজান মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও রাষ্ট্রটি ধর্মনিরপেক্ষ। দেশটির সংবিধানে ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকারও স্বীকৃত। সরকার স্কুলে অভিন্ন পোশাকবিধি ও ধর্মনিরপেক্ষ শিক্ষার নীতির কথা বলছে। অন্যদিকে, বিশ্লেষকেরা মনে করছেন, নতুন নিয়মের প্রয়োগ ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে। এ নিয়ে দেশটিতে বিতর্ক অব্যাহত রয়েছে।

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র 'লেহরা দো তিরঙ্গা' বা তেরঙ্গা ওড়াও কর্মসূচি এবং পুলিশ-প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে দিল্লিতে উত্তেজনার পারদ বেশ ঊর্ধ্বমুখী।
নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
২০২২ সালে ফিলিপিন্সে পেঁয়াজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে প্রতি কেজি ৮০০ পেসোতে পৌঁছায়, যা দেশটির দৈনিক ন্যূনতম মজুরি এবং মাংসের দামকেও ছাড়িয়ে যায়।
এই ঐক্য প্রক্রিয়ার নেপথ্যে কী আছে, সেটা নিয়ে সন্দেহ আছে কারো কারো মধ্যে। কেউ এমনটাও মনে করেন, ঐক্য প্রক্রিয়ায় নেপথ্যে সরকার ভূমিকা রাখছে এবং সরকার চায় জামায়াতে ইসলামীর বাইরে ইসলামপন্থি দলগুলোর আলাদা একটা জোট গড়ে উঠুক।
দক্ষিণ ভারতের মাদুরাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শান্মুগানাথন গত কয়েকদিন ধরে 'অ্যামাজন', 'সুইগি' এবং অন্যান্য অনলাইন অ্যাপ মারফত একের পর এক পার্সেল পাচ্ছেন। এর মধ্যে রয়েছে খাবার- টিভি, ফ্রিজ, আই ফোন এমনকি ২০ কেজি বিরিয়ানিও। এই পার্সেলই এখন তার পরিবারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঘটনাস্থল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন শিশু, একজন শিক্ষক এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছে। হামলাকারী ১৬ বছর বয়সী কিশোর বেন্ড শহরেরই বাসিন্দা।
"কীভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যে প্রাণে বেঁচে ফিরছি, সে কথা বলে বোঝানো যাবে না," বিবিসি বাংলাকে বলছিলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সম্প্রতি দেশে ফিরে আসা তরুণ রাজন হোসেন।
ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার শুরু গত ১২ই অক্টোবর। সেদিন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মুক্তমঞ্চের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার আয়োজন করেন।
এই রাজনৈতিক বিশ্লেষক রাইজিংবিডিকে বলেন, এখানে আরো একটি মৌলিক বিষয় রয়েছে। একটি কর্তৃত্ববাদী সরকারের পতন আর একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এক বিষয় নয়। ক্ষমতার পরিবর্তন ঘটতে পারে, অথচ ক্ষমতার কেন্দ্রীভবন, প্রশাসনিক কর্তৃত্ববাদ, নাগরিকের অসহায়ত্ব এবং জনগণের ওপর রাষ্ট্রের আধিপত্য অক্ষুণ্ণ থাকতে পারে। তাই জুলাই গণ-অভ্যুত্থানের চূড়ান্ত সাফল্য নির্ভর করবে কেবল কে ক্ষমতায় থাকল, তার ওপর নয়; বরং ক্ষমতার উৎস, কাঠামো ও প্রয়োগের পদ্ধতি কতটা গণতান্ত্রিকভাবে রূপান্তরিত হলো, তার ওপর।
গত সপ্তাহে টোকিওতে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের সামরিক সমর্থিত সরকারের মধ্যে গোপন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এক মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় বৈঠক।
গায়েহলুদের আনুষ্ঠানিকতা শেষ। বাড়িজুড়ে চলছিল উৎসব আর গান-বাজনা। রাত পোহালেই বিয়ে। আলোকসজ্জায় ঝলমল করছে বাড়ির আঙিনা। বাড়িতে আত্মীয়-স্বজনের ভিড়। কনের বাড়িতেও বর বরণের জন্য তৈরি করা হয়েছে সুসজ্জিত ফটক। দুই পরিবারে বইছিল আনন্দের বন্যা।
সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত খালেদ আহমেদের (২৩) মরদেহ দেশে আনা হয়েছে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে অসংখ্য ছোট-বড় তরমুজ। কোনোটি হলুদ, কোনোটি কালচে সবুজ, আবার কোনোটিতে রয়েছে ডোরাকাটা নকশা। প্রতিটি তরমুজ নেটের ব্যাগে রাখা হয়েছে। মাচার ওপর ও নিচে ছড়িয়ে থাকা তরমুজের এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অনেক মানুষ।
এ সময় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে নিজেরাই নিজেদের ক্ষতি করবেন। এতে প্রতিষ্ঠান ও সংগঠনের কাছ থেকে সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি একজন নাগরিক ও সাংবাদিক হিসেবে প্রাপ্য অধিকার থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকেকে শুক্রবার তার বাড়ি থেকে আটক করা হয়েছে। দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ (পতাকা উত্তোলন) র্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাকে আটক করা হয় বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে।