চার দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দেশে বসবাসরত উর্দুভাষী বা ‘আটকে পড়া পাকিস্তানি’ জনগোষ্ঠীর অধিকারভিত্তিক সংগঠন সোসাইটি ফর পিস, গ্রোথ অ্যান্ড রিফর্ম কাউন্সিলের (এসপিজিআরসি) নেতাকর্মী ও ক্যাম্পবাসীরা।
শীত মৌসুমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান।
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
যশোরের চৌগাছায় জামাইয়ের পিটুনিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোতলেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন ইংরেজি শিক্ষক সাফিক ভুইয়ার (৩৮) সঙ্গে একাধিক ছাত্রীকে হাত ধরে বুকে টেনে নেয়ার আপত্তিকর দৃশ্য ভাইরাল হয়েছে। আর এ ঘটনায় ক্ষোভে মিছিল, মিটিংসহ তুলকালাম ঘটনা ঘটিয়েছে শিক্ষার্থী।
নীলফামারীর ডোমারে অনুমোদনহীন ও অবৈধ মিনি পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের জন্য অনুদান নিশ্চিত করা এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বগুড়া জেলার অবকাঠামো উন্নয়নে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। জেলার সাতটি নির্বাচনী এলাকায় আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।