ভোলায় দুই অটোরিকশার সংঘর্ষে আহত ৬

ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মানারাত

উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে শিক্ষার্থীদের তৈরি রোবট ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প।

খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মানারাত
খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্য উৎপাদনে শুধু পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়, মানুষের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় নিরাপদ; পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে।

খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী
তারেক রহমানের হাত শক্তিশালী করাটাই এ মুহূর্তে জরুরি: পানিসম্পদমন্ত্রী

মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাত শক্তিশালী করাটাই এ মুহূর্তে জরুরি। গত ১৭ বছরের বর্ণ...

তারেক রহমানের হাত শক্তিশালী করাটাই এ মুহূর্তে জরুরি: পানিসম্পদমন্ত্রী
‘চেয়ারম্যান ডাকে’ বলেই তুলে নিয়ে ছাত্রদল নেতাকে পিটুনি

ঢাকার ধামরাইয়ের চৌহাট এলাকায় প্রকাশ্য দিবালোকে জিম্মি করে তুলে নিয়ে মাহফুজুর রহমান ইমন (২৮) নামে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ৭ হত্যা মামলাসহ ৩৩ মামলার আসামি সম্প্রতি জামিন...

‘চেয়ারম্যান ডাকে’ বলেই তুলে নিয়ে ছাত্রদল নেতাকে পিটুনি
এবার নেহা বোরা আটক

অভিজিত দিপকের পর এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছ...

এবার নেহা বোরা আটক
রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে গান ও কবিতায় প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।

রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

সারা দেশ

View more
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে

Video news
Readysell
Readysell

https://www.youtube.com/watch?v=8tpROnMtdbk

Rss feed news

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাইভেট কারচাপায় রিকশাচালক নিহত, আহত ২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাইভেট কারচাপায় রিকশাচালক নিহত, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় মো. শাহজাহান (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পথচারী নারী ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে আহত হয়েছে।

অক্টোবর ১৬, ২০২৬
শেষ বিকেলে এক কাতলা ধরে বাজিমাত, পুরস্কার পেলেন দুই লাখ টাকা
শেষ বিকেলে এক কাতলা ধরে বাজিমাত, পুরস্কার পেলেন দুই লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে আজ শুক্রবার ভোর সোয়া ছয়টায় এ প্রতিযোগিতা শুরু হয়; শেষ হয় বিকেল সাড়ে পাঁচটায়।

অক্টোবর ১৬, ২০২৬
মুসলিমবিরোধী স্লোগানের দায়ে স্পেনকে শাস্তি দিল ফিফা
মুসলিমবিরোধী স্লোগানের দায়ে স্পেনকে শাস্তি দিল ফিফা

গত ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

অক্টোবর ১৬, ২০২৬
বন্ড সুবিধায় সুতা আমদানির নিষেধাজ্ঞা
প্রত্যাহারে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন
তৈরি পোশাকশিল্প মালিকেরা
বন্ড সুবিধায় সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন তৈরি পোশাকশিল্প মালিকেরা

বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের কটন বা তুলার তৈরি সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা চাইলেন তৈরি পোশাকশিল্প মালিকেরা। তাঁরা বলেছেন, সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য একটি সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। এই সিদ্ধান্তে পোশাক খাতের কাঁচামাল আমদানিতে অনিশ্চয়তা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দিয়েছে। ইতিমধ্যে বিদেশি ক্রেতারা ভারত ও মিসরের মতো দেশে তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থানান্তর করছে।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠিতে বন্ড সুবিধায় সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। সংগঠন দুইটির সভাপতি অর্থাৎ বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম যৌথভাবে এই চিঠি দিয়েছেন।

গত বছর স্থলপথে সুতা আমদানি বন্ধ, সুতা আমদানির ওপর সেফগার্ড ডিউটি আরোপের জন্য দুই তৎপরতা চালানো, ২০২৬–২৯ সালের আমদানিতে নীতিতে নিট কাপড় আমদানি নিষিদ্ধ ও পরে প্রত্যাহার—ঘন ঘন এ ধরনের নীতি পরিবর্তনের কারণে ক্রেতাদের আস্থা নষ্ট হচ্ছে বলে উল্লেখ করেন বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতি। তাঁরা বলেন, ‘নীতি অনিশ্চয়তা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের ধারাবাহিকতা নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি করে বলে প্রতিয়মান হয়। ক্রেতারা ইতিমধ্যে ভারত ও মিসরে তাদের ক্রয়াদেশ স্থানান্তর করছে বলে আমরা অবগত হয়েছি।’

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতি অভিযোগ করে বলেছেন, গত ২০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে বস্ত্র ও পোশাক খাতসংক্রান্ত এক সভা হয়। এতে নির্ধারিত আলোচ্যসূচির বাইরে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর প্রতিনিধিরা ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানির বন্ড সুবিধা প্রত্যাহারের বিষয়টি উত্থাপন করেন। সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও সভার কার্যবিবরণীতে কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দিয়ে আমদানির অনুমতি বিষয়ে সিদ্ধান্ত আকারে যুক্ত করা হয়। পরে ওই কার্যবিবরণীর ভিত্তিতে ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির আদেশ জারি করে।

চিঠিতে আরও বলা হয়, পরে তৈরি পোশাকশিল্পের মালিকদের অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ১৩ সেপ্টেম্বর সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করার জন্য এনবিআরকে চিঠি পাঠায়। তবে সেই আদেশ প্রত্যাহার করেনি এনবিআর। উল্টো গত বুধবার সংস্থাটি অনুরূপ আরেকটি আদেশ জারি করে। এর ফলে রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং তৈরি পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহ বিপর্যন্ত হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ ও বিকেএমইএ।

বিজিএমইএ ও বিকেএমইএর অভিযোগ করে বলেছে, এনবিআরের আদেশের পর স্থানীয় স্পিনিং মিলগুলো সুতার দাম প্রতি পাউন্ডে ৩০–৫০ সেন্ট বৃদ্ধি করেছে। অন্যদিকে আমদানি করা সুতার ক্ষেত্রে শুল্ক ও কর পরিশোধ অথবা ব্যাংক গ্যারান্টি দেওয়ার কারণে রপ্তানিকারকদের চলতি মূলধন আটকে যাচ্ছে। এতে সামগ্রিকভাবে ব্যয় বেড়ে যাচ্ছে। নিট পোশাক খাত সম্পূর্ণভাবে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে ফেলছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোতে এটি অতিরিক্ত তারল্যসংকট সৃষ্টি করছে, যা সরবরাহ শৃঙ্খল ধরে রাখা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতি এনবিআরের জারি করা আদেশটি অবিলম্বে ও নিঃশর্তভাবে প্রত্যাহার করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। একই সঙ্গে তাঁরা বলেন, এলডিসি থেকে উত্তরণ পর্যন্ত এ ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। তবে আদেশটি প্রত্যাহারের পর বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর মধ্যে আলোচনার ভিত্তিতে একটি টেকসই নীতিকাঠামো প্রণয়ন করা যেতে পারে।

অক্টোবর ১৬, ২০২৬
জার্মানির বিমানবন্দরে লাগেজভর্তি ৩৭ বিষাক্ত সাপসহ এক ব্যক্তি আটক
জার্মানির বিমানবন্দরে লাগেজভর্তি ৩৭ বিষাক্ত সাপসহ এক ব্যক্তি আটক

জার্মানির কোলোন বন বিমানবন্দরে এক ব্যক্তির লাগেজ থেকে বিষধর সাপসহ নানা প্রজাতির ৯২ প্রাণী উদ্ধার করা হয়েছে। পরে ওই ব্যক্তিকে আটক করেছেন দেশটির কাস্টমস কর্মকর্তারা।

৪৫ বছর বয়সী ওই মেক্সিকান দমকলকর্মী মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে একটি কানেকটিং ফ্লাইটে জার্মানি আসেন। বিমানবন্দরে ‘ঘোষণা করার মতো কিছু নেই’ লেখা সবুজ সংকেতযুক্ত পথ দিয়ে বের হওয়ার সময় তাঁকে বেশ নার্ভাস বা বিচলিত দেখাচ্ছিল। এতে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়।

পরিদর্শকেরা প্রথমে ওই যাত্রীর ড্রাগ টেস্ট বা মাদক পরীক্ষা করেন। সেই পরীক্ষায় কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

এরপর ওই ব্যক্তির লাগেজে তল্লাশি চালানো হয়, তবে সেখানে কোনো মাদক পাওয়া যায়নি। কিন্তু কর্মকর্তারা প্লাস্টিকের খাবারের বাক্স, শ্যাম্পুর বোতল, প্রসাধনীর জার এবং গোল করে রাখা মোজার ভেতর থেকে অনেকগুলো বন্য সরীসৃপ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া এসব প্রাণীর মধ্যে ভাইপার ও ল্যাটলস্নেকসহ ৩৭টি বিষাক্ত সাপ ছিল। এ ছাড়া ছিল বিভিন্ন প্রজাতির গিরগিটি।

কোলোন কাস্টমস অফিসের মুখপাত্র জেন্স আহল্যান্ড বলেন, ‘বিমানবন্দরে কর্মরত আমার সহকর্মীরা লাগেজে নানা ধরনের ভ্রমণের স্মৃতিচিহ্ন দেখতে অভ্যস্ত। কিন্তু মেক্সিকো থেকে আনা ৩৭টি জীবন্ত বিষাক্ত সাপ এবং ৫৫টি গিরগিটি আমরা আগে কখনো দেখিনি।’

প্রাণীগুলোকে যেভাবে আনা হচ্ছিল, আহল্যান্ড সেটার তীব্র নিন্দা জানান। প্রাণী লুকিয়ে রাখার এই পদ্ধতিকে তিনি ‘অমানবিক’ বলে উল্লেখ করেন।

আবদ্ধ অবস্থা রাখার ফলে বাতাসের অভাবে যাত্রাপথে বা উদ্ধারের পরপরই কয়েক ডজন প্রাণী মারা যায় বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী দাবি করেন, ব্রাজিলীয় নাগরিক পরিচিত এক ব্যক্তির অনুরোধ রাখতে গিয়ে তিনি প্রাণীগুলোকে ইউরোপে নিয়ে আসছিলেন।

জার্মানির সীমান্ত কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তাঁকে জার্মানিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং ইতিমধ্যে ফিরতি ফ্লাইটে তাঁকে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে।

জার্মানির ফ্লাইট সংযোগ বিমানবন্দরগুলোতে (ট্রানজিট) বন্য প্রাণী পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোলোন বন বিমানবন্দরে অতীতেও বন্য প্রাণী পাচারের এমন চেষ্টা দেখা গেছে।

ছয় বছর আগে একই বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা ২৬টি বিরল মেক্সিকান সরীসৃপ উদ্ধার করেছিলেন, যার মধ্যে ১০টিই মারা গিয়েছিল। জার্মানির বিভিন্ন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে খেলনা ও মিষ্টির মোড়কে লুকিয়ে পার্সেলের মাধ্যমে প্রাণীগুলো পাঠানো হচ্ছিল।

গত এক বছরে সারা দেশে ১ হাজার ৩০০টি আলাদা কাস্টমস অভিযানে সব মিলিয়ে ৫৬ হাজার ৬০০টির বেশি সংরক্ষিত প্রাণী, উদ্ভিদ এবং এসব থেকে তৈরি বিভিন্ন জিনিস জব্দ করার কথা জানিয়েছে কেন্দ্রীয় কর্তৃপক্ষ।

অক্টোবর ১৬, ২০২৬
ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তরসহ
ভোরে প্রশ্নপত্র আসে এনবিআরের দুই কর্মীর কাছে, কয়েক ঘণ্টার মধ্যে ছড়িয়ে পড়ে উত্তরসহ

ভোর ৪টা ৪৩ মিনিটে মুঠোফোনে প্রশ্নপত্রের একটি অস্পষ্ট ছবি আসে জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক নূর মোহাম্মদের কাছে। পৌনে দুই ঘণ্টা পর সকাল সোয়া ৬টার দিকে একই প্রশ্নপত্রের আরও স্পষ্ট ছবি পান একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর। এরপর তৈরি হয় উত্তরপত্র। সেই উত্তরপত্র ছড়িয়ে দেওয়া হয় চক্রের অন্য সদস্যদের কাছে। তাঁদের মাধ্যমে তা পৌঁছে যায় সম্ভাব্য পরীক্ষার্থী ও প্রশ্নপত্রের গ্রাহকদের কাছে।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের বাছাই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোনের কথোপকথন ও তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়ার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত তিন দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে তারা। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মচারী ছাড়াও বন ও পরিবেশ অধিদপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীও রয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১০০ টাকার ১১৬টি স্ট্যাম্প, ৫০ টাকার ৪টি স্ট্যাম্প, এক সেট প্রশ্নপত্র, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্রের ১৯ পাতা, বিভিন্ন ক্যাটাগরির ১০টি সনদ, বিভিন্ন শ্রেণির আরও ১৫টি সনদ, বিভিন্ন ব্যাংকের চেকের ৪৮ পাতা, একটি ব্যাংকের চেকবই, ছয়টি জাতীয় পরিচয়পত্র এবং চার হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ (৩০), এনবিআরের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর (৩৮), এনবিআরের কম্পিউটার অপারেটর এস এম ইমদাদুল ইসলাম (৩৫), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদুল ইসলাম (৩৩), পরিবেশ অধিদপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর মো. রুবেল ইসলাম (৩৩) এবং চক্রের দুই সদস্য মফিজুল ইসলাম (২৩) ও মো. হাসিনুর রহমান ওরফে সুজন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান।

গত শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটি এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এর মধ্যে আজ আবার এই নিয়োগ পরীক্ষা নতুন করে নেওয়া হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের পর ছায়া তদন্ত

এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন বলেন, ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। ওই দিন বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। ঘটনার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। ওই ঘটনায় ১১ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা করা হয়। এসআরবির গোয়েন্দা দল প্রশ্নপত্রের সম্ভাব্য উৎস, সরবরাহকারী, মধ্যবর্তী বিতরণকারী ও গ্রাহকদের শনাক্ত করতে অনুসন্ধান শুরু করে। পরে এসআরবি একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পায়। এর ভিত্তিতে ১৪, ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থেকে শুরু, পরে বিভিন্ন এলাকায় অভিযান

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে পরিবেশ অধিদপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল ইসলামের সম্পৃক্ততার তথ্য সামনে আসে। ভর্তি-বাণিজ্যসংক্রান্ত অর্থ লেনদেনের সময় মতিঝিল এলাকা থেকে তাঁকে আরও দুজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মফিজুল চাকরিপ্রার্থী। একটি চক্রের সদস্যকে ১৭ লাখ টাকা দিয়ে প্রতারিত হওয়ার পর আরও বেশি অর্থ উপার্জনের আশায় তিনি ওই চক্রের সঙ্গে যুক্ত হন। তাঁদের দেওয়া তথ্য এবং মুঠোফোনে কথোপকথন পর্যালোচনা করে চক্রের আরও সদস্যের সন্ধান পাওয়া যায়। পরে উত্তরখান এলাকা থেকে এনবিআরে কর্মরত কম্পিউটার অপারেটর এস এম ইমদাদুল ইসলাম (৩৫) এবং মিরপুর ১০ এলাকা থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত অফিস সহায়ক আসাদুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এরপর মুঠোফোনের চ্যাটের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সাভার এলাকা থেকে এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে এসআরবি-৪। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে আজ মোহাম্মদপুর এলাকা থেকে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

প্রশ্নপত্র থেকে উত্তরপত্র, এরপর বিতরণ

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোনে বার্তা আদান-প্রদানের তথ্য পর্যালোচনা করে প্রশ্নপত্র সংগ্রহ ও বিতরণের একটি ধারাবাহিকতা পাওয়া গেছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর ভোর ৪টা ৪৩ মিনিটের দিকে এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ একটি সূত্র থেকে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান। পরে সকাল সোয়া ৬টার দিকে জাহাঙ্গীর তাঁকে প্রশ্নপত্রের আরও স্পষ্ট ছবি পাঠান। এরপর নূর মোহাম্মদ প্রশ্নপত্রের উত্তর তৈরি করে জাহাঙ্গীর ও তার সহকর্মী ইমদাদুল ইসলামের কাছে পাঠান। পরবর্তী ধাপে চক্রের সদস্যদের নিজস্ব প্রার্থী এবং প্রশ্নপত্র বিতরণের কাজে যুক্ত ব্যক্তিদের কাছে এসব তথ্য পৌঁছে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এতে আসাদুল ইসলাম, রুবেল ইসলাম, মফিজুল ইসলাম ও হাসিনুর রহমান সুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। চক্রটি হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয় ব্যবহার করে যোগাযোগ ও লেনদেনের মতো কার্যক্রম পরিচালনা করত। চক্রের সদস্যরা তাঁদের জানাশোনা প্রার্থীর কাছে ৮ থেকে ১০ লাখ টাকায় ফাঁস হওয়া প্রশ্ন ও উত্তরপত্র বিক্রি করেছেন। কতজনের কাছে তাঁরা প্রশ্ন বিক্রি করেছেন জিজ্ঞাসাবাদে সে বিষয়ে কিছু জানাননি। জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তাঁরা তৃতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষায় ৮-১০ লাখ টাকা এবং দ্বিতীয় শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ১৫-২০ লাখ টাকায় ফাঁস করতেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ ও একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর কার থেকে পেলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে তাঁরা সদুত্তর দেননি। যুব উন্নয়নের কেউ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত আছে কি না জানতে চাইলে এসআরবি কর্মকর্তা ফায়েজুল আরেফিন বলেন, তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

অক্টোবর ১৬, ২০২৬
রাড্ডার ঘটনায় আলোচিত পাপেল চক্র চাঁদাবাজিতে জড়িত
রাড্ডার ঘটনায় আলোচিত পাপেল চক্র চাঁদাবাজিতে জড়িত

রাজধানীর গাবতলি ও মিরপুরে চলছে চাঁদাবাজির মহোৎসব। মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি

অক্টোবর ১৬, ২০২৬
‘জীবনটা অসহনীয় হয়ে উঠেছিল’, ভয়ংকর সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা
‘জীবনটা অসহনীয় হয়ে উঠেছিল’, ভয়ংকর সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা

দুই বছর ধরে মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।

অক্টোবর ১৬, ২০২৬
দিল্লিতে কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
দিল্লিতে কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র 'লেহরা দো তিরঙ্গা' বা তেরঙ্গা ওড়াও কর্মসূচি এবং পুলিশ-প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে দিল্লিতে উত্তেজনার পারদ বেশ ঊর্ধ্বমুখী।

অক্টোবর ১৬, ২০২৬
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'

নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।

অক্টোবর ১৬, ২০২৬
ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা
ফিলিপিন্সে 'পেঁয়াজ সিন্ডিকেট'কে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা

২০২২ সালে ফিলিপিন্সে পেঁয়াজের দাম রেকর্ড পরিমাণ বেড়ে প্রতি কেজি ৮০০ পেসোতে পৌঁছায়, যা দেশটির দৈনিক ন্যূনতম মজুরি এবং মাংসের দামকেও ছাড়িয়ে যায়।

অক্টোবর ১৬, ২০২৬
হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের
হেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের

এই ঐক্য প্রক্রিয়ার নেপথ্যে কী আছে, সেটা নিয়ে সন্দেহ আছে কারো কারো মধ্যে। কেউ এমনটাও মনে করেন, ঐক্য প্রক্রিয়ায় নেপথ্যে সরকার ভূমিকা রাখছে এবং সরকার চায় জামায়াতে ইসলামীর বাইরে ইসলামপন্থি দলগুলোর আলাদা একটা জোট গড়ে উঠুক।

অক্টোবর ১৬, ২০২৬
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার
আইফোন ১৭ থেকে ২০ কিলো বিরিয়ানি: পার্সেলের হিড়িকে হয়রান দক্ষিণ ভারতের ইনফ্লুয়েন্সার

দক্ষিণ ভারতের মাদুরাইয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শান্মুগানাথন গত কয়েকদিন ধরে 'অ্যামাজন', 'সুইগি' এবং অন্যান্য অনলাইন অ্যাপ মারফত একের পর এক পার্সেল পাচ্ছেন। এর মধ্যে রয়েছে খাবার- টিভি, ফ্রিজ, আই ফোন এমনকি ২০ কেজি বিরিয়ানিও। এই পার্সেলই এখন তার পরিবারের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

অক্টোবর ১৬, ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ
যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে ১৬ বছরের কিশোরের গুলি, তিন শিশুসহ নিহত পাঁচ

ঘটনাস্থল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন শিশু, একজন শিক্ষক এবং সন্দেহভাজন হামলাকারী রয়েছে। হামলাকারী ১৬ বছর বয়সী কিশোর বেন্ড শহরেরই বাসিন্দা।

অক্টোবর ১৬, ২০২৬
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশিদের 'টোপ' হিসেবে ব্যবহারের অভিযোগ

"কীভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যে প্রাণে বেঁচে ফিরছি, সে কথা বলে বোঝানো যাবে না," বিবিসি বাংলাকে বলছিলেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে সম্প্রতি দেশে ফিরে আসা তরুণ রাজন হোসেন।

অক্টোবর ১৬, ২০২৬
'গরু জবাই' নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে
'গরু জবাই' নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে

ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার শুরু গত ১২ই অক্টোবর। সেদিন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মুক্তমঞ্চের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার আয়োজন করেন।

অক্টোবর ১৫, ২০২৬
দুর্নীতির আলামত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দুর্নীতির আলামত পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে দুর্নীতির কোনো আলামত পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

অক্টোবর ১৬, ২০২৬
মানবতার কল্যাণ সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী
মানবতার কল্যাণ সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা। যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি।”

অক্টোবর ১৬, ২০২৬
রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’
রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে গান ও কবিতায় প্রতিবাদ জানিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা।

অক্টোবর ১৬, ২০২৬
এবার নেহা বোরা আটক
এবার নেহা বোরা আটক

অভিজিত দিপকের পর এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

অক্টোবর ১৬, ২০২৬
‘চেয়ারম্যান ডাকে’ বলেই তুলে নিয়ে ছাত্রদল নেতাকে পিটুনি
‘চেয়ারম্যান ডাকে’ বলেই তুলে নিয়ে ছাত্রদল নেতাকে পিটুনি

ঢাকার ধামরাইয়ের চৌহাট এলাকায় প্রকাশ্য দিবালোকে জিম্মি করে তুলে নিয়ে মাহফুজুর রহমান ইমন (২৮) নামে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ৭ হত্যা মামলাসহ ৩৩ মামলার আসামি সম্প্রতি জামিনে বেরিয়ে আসা চৌহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকসেদ ও তার অনুসারীরা তার ওপর হামলা করেছে।

অক্টোবর ১৬, ২০২৬
তারেক রহমানের হাত শক্তিশালী করাটাই এ মুহূর্তে জরুরি: পানিসম্পদমন্ত্রী
তারেক রহমানের হাত শক্তিশালী করাটাই এ মুহূর্তে জরুরি: পানিসম্পদমন্ত্রী

মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা সবাই মিলে সহযোগিতা করে তারেক রহমানের হাত শক্তিশালী করাটাই এ মুহূর্তে জরুরি। গত ১৭ বছরের বর্ণনা করার প্রয়োজন নেই।

অক্টোবর ১৬, ২০২৬
খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী
খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্য উৎপাদনে শুধু পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়, মানুষের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় নিরাপদ; পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে হবে।

অক্টোবর ১৬, ২০২৬
খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মানারাত
খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মানারাত

উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে শিক্ষার্থীদের তৈরি রোবট ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প।

অক্টোবর ১৬, ২০২৬