৩০ ও ৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য তলব

বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর। এ জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি পাঠিয়ে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যবসায়িক বিমান (বিজনেস জেট) বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে এ দুর্ঘটন...

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯
নভেম্বরেই ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর

চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এই মাসের মাঝামাঝি থেকে দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। ডিসেম্বর ও জান...

নভেম্বরেই ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর
জন্মদিনে শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান প্রকাশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল যায়ে’ শিরোনামের রোমান্টিক গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়...

জন্মদিনে শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান প্রকাশ
পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, আটক-গ্রেপ্তার ৪৯ জন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজীপুরে পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ, হামলা...

পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, আটক-গ্রেপ্তার ৪৯ জন
১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে তাদেরই মাঠ অ্যানফিল্ডে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দীর্ঘ ১৪ বছর পর অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল গানাররা। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গ...

১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়
৭ নভেম্বর সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়...

৭ নভেম্বর সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

সারা দেশ

View more
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ
সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তার: ডিআইজি আব্দুল কুদ্দুছ

সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Video news

Rss feed news

চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে
চীন যেভাবে মার্কিন ডলারের আধিপত্য ভাঙতে যাচ্ছে

১৯৭১ সালের কথা। আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থা যখন একেবারে ভেঙে পড়ার মুখে, তখন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জন কনেলি ইউরোপের উদ্বিগ্ন অর্থমন্ত্রীদের উদ্দেশে একটি বিখ্যাত কথা বলেছিলেন: ডলার ‘আমাদের মুদ্রা, কিন্তু সমস্যাটা আপনাদের’।

নভেম্বর ২, ২০২৬
শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ
শীতলক্ষ্যা থেকে গভীর রাতে ডাঙায় উঠে আসত যে রহস্যময় মাছ

গভীর রাতে নদী ছেড়ে ডাঙায় উঠে আসে এক অদ্ভুত মাছ। কখনো দেখা মেলে ক্ষীরাখেতে, কখনো নদীর পাড়ে। দেখতে অনেকটা সাপের মতো। একসময় শীতলক্ষ্যা নদীতে এমন মাছের দেখা মিলত। স্থানীয় মানুষের কাছে বাহোক, বাসুকি কিংবা ক্ষীরাবাইম নামে পরিচিত এই মাছকে ঘিরে আছে কত গল্প, কত লোকবিশ্বাস! রহস্যময় এই মাছ নিয়ে লিখেছেন বন্য প্রাণী সংরক্ষক, লেখক ও শিকারকাহিনি রচয়িতা সরওয়ার পাঠান

মধ্যরাতে ক্ষীরাখেতে অদ্ভুত অতিথি

ক্ষীরাখেতেও দেখা মিলত মাছটি; এ কারণে দেশের কোনো কোনো এলাকায় মাছটি ‘ক্ষীরাবাইম’ নামে পরিচিত

মধ্যরাত। তারাভরা আকাশের নিচে নিজের ক্ষীরাখেতের এক কোণে সতর্ক শিকারির মতো ওত পেতে বসে আছেন মধ্যবয়সী কৃষক বুরুজ মিয়া। সে বছর চরসিন্দুরের চরে ক্ষীরার বেশ ভালো ফলন হয়েছে। বাজারে দামও ভালো। কিন্তু খেতটা দিনরাত পাহারায় রাখতে হয়। মানুষের পাশাপাশি কিছু প্রাণীও খেতের ফসল নষ্ট করে। বুরুজ মিয়া বসে আছেন তেমনই এক আগন্তুকের অপেক্ষায়।

রাত দেড়টার দিকে খেতের ভেতর থেকে এক বিশেষ শব্দ ভেসে এল। এই আওয়াজের অপেক্ষাতেই ছিলেন বুরুজ মিয়া। তিনি খেত থেকে কিছুটা দূরে সরে গিয়ে সোজা হাঁটা ধরলেন শীতলক্ষ্যা নদীর দিকে। এক হাতে শুকনা ছাইভর্তি পাটের ব্যাগ, অন্য হাতে বাঁশের লাঠি।

খেত বরাবর নদীর ধারে পৌঁছে টর্চের আলোয় কিছু একটা খুঁজতে লাগলেন। অবশেষে সেই বিশেষ চিহ্ন পেয়েও গেলেন। প্রাণীটা এই পথ দিয়েই বুকে ভর দিয়ে খেতের দিকে গেছে। তিনি কিছুটা এগিয়ে সেই নির্দিষ্ট পথের ওপর শুকনা ছাই ছিটিয়ে দিলেন।

এরপর দ্রুত ফিরে এলেন খেতে। ভেতরে ঢুকে শব্দ করে প্রাণীটাকে ধাওয়া দিতে লাগলেন। সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে প্রাণীটা এঁকেবেঁকে ছুটল নদীর দিকে। কিন্তু ছাই বিছানো জায়গায় এসে থমকে গেল। তারপর গড়াগড়ি খেতে লাগল।

এই সুযোগে লাঠি হাতে এগিয়ে এলেন বুরুজ মিয়া। তাঁর আঘাতে নিথর হয়ে গেল প্রাণীটা। প্রায় চার ফুট লম্বা, সাত কিলোগ্রাম ওজনের অদ্ভুত সেই প্রাণীকে শিকার করে বুরুজ মিয়ার আনন্দের সীমা নেই। স্থানীয় মানুষের কাছে এর মাংসের স্বাদ নাকি অনেকটা খাসির মাংসের মতো।

সুন্দরবনের ২১০ জাতের মাছ আছে এই জাদুঘরে, দেখুন তো কয়টি চেনেন

সাপের মতো দেখতে, আসলে মাছ

২০০১ সালে শীতলক্ষ্যায় ধরা বাহোক মাছ

একসময় নরসিংদীর চরসিন্দুর চরের কৃষকেরা এভাবেই ছাই ব্যবহার করে যে প্রাণী শিকার করতেন, সেটি আসলে এক জাতের মাছ। রূপকথার মতোই বিচিত্র তার জীবন।

নদীর খাড়া পাড়ের গভীর গর্তে থাকতে পছন্দ করে এরা। অথচ স্থানীয় মানুষের অভিজ্ঞতায়, রাত গভীর হলে কখনো কখনো জল ছেড়ে ডাঙায় উঠে আসে। ক্ষীরাখেতেও দেখা মিলত। এ কারণেই দেশের কোনো কোনো এলাকায় মাছটি ‘ক্ষীরাবাইম’ নামে পরিচিত।

স্থানীয় মানুষের মুখে শোনা যায়, ক্ষীরা, শসা, শর্ষে এমনকি ধানের সন্ধানেও নাকি নদীর পাড় থেকে অনেক দূরে চলে যেত এরা। কখনো নদীতীরবর্তী বাড়ির গোলাঘরের ধানের গোলা ফুটো করার গল্পও শোনা গেছে। তবে এসবই স্থানীয় অভিজ্ঞতা ও লোককথা; মাছটির স্বাভাবিক খাদ্যাভ্যাস সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য ভিন্ন।

আমার বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে একসময় এদের বিচরণ ছিল। প্রথম সাক্ষাৎ ঘটেছিল এক রাতে, ছিপ ফেলে বোয়াল মাছ ধরার সময়। আমার পাশ দিয়েই নদী থেকে উঠে চরের দিকে যাচ্ছিল একটি বাহোক।

দ্বিতীয় সাক্ষাৎ চাঁদনি রাতে, ক্ষীরাখেতের মধ্যে। অদ্ভুত প্রাণী ভেবে সেবার গুলি করে মেরেছিলাম। দেখতে ছিল হুবহু নাদুসনুদুস এক সাপের মতো। জলপাই রঙের শরীরটা প্রায় চার ফুট লম্বা।

বাহোক নামের পেছনে কি বাসুকি নাগ

বড় মাছটির নাম বাহোক, এই মাছের আরও কিছু আঞ্চলিক নাম আছে; যেমন তেলকোমা, বাওবাইম, বামোশ ইত্যাদি

ছোটবেলা থেকেই মাছটিকে বাহোক নামে চিনে এসেছি। অনেকে ডাকতেন বাসুকি মাছ বলে। গ্রামের মানুষের মধ্যে বিশ্বাস ছিল, এই মাছ নাকি একসময় সাপ ছিল।

বাহোক, বাসুকি কিংবা বাসুক—এসব নামের সঙ্গে প্রাচীন বেহুলা-লখিন্দরের লোকপুরাণের বাসুকি নাগের কোনো যোগসূত্র আছে কি না, তা গবেষণার বিষয়। তবে মাছটি ঘিরে লোকবিশ্বাসের যে জগৎ গড়ে উঠেছে, তা নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক।

এই মাছের আরও কিছু আঞ্চলিক নাম আছে। যেমন তেলকোমা, বাওবাইম, বামোশ ইত্যাদি। ইংরেজিতে এটি Indian mottled eel বা Indian longfin eel নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Anguilla bengalensis।

মাছটি আকারে বেশ বড় হতে পারে। একসময় শীতলক্ষ্যায় বড় বড় বাহোক ধরা পড়ত।

১৯৮৮ সালে চরসিন্দুরের বান্ধব কটন মিলের কেয়ারটেকার রহমান মিয়া চিতল মাছ ধরার কোপা বড়শিতে একটি বাহোক পেয়েছিলেন। মাছটির ওজন ছিল প্রায় ৯ কেজি, দৈর্ঘ্য ৫ ফুট।

তখন রাত জেগে যাঁরা বড়শিতে কেঁচো গেঁথে বোয়াল মাছ ধরতেন, তাঁদের বড়শিতেও প্রায়ই আটকা পড়ত বাহোক।

পানির নিচে দুর্দান্ত শিকারি

একসময় দেশের বিভিন্ন নদ-নদী ও পাহাড়ি জলধারায় বাহোক মাছের দেখা মিলত। শীতলক্ষ্যায়ও ছিল এর বিচরণ

বাহোক বেশ শক্তিশালী ও দুর্দান্ত শিকারি মাছ। শুধু ডাঙায় বিচরণের গল্প নয়, পানির নিচেও এর জীবন কম বিচিত্র নয়।

বাবার কাছে শুনেছি, বাহোক এতটাই বেপরোয়া শিকারি ছিল যে নদীতে পেতে রাখা চাইয়ের ভেতর ঢুকে মাছ খেয়ে চাই ভেঙে পালিয়ে যেত।

বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বাহোক মূলত নিশাচর মাংসাশী মাছ। ছোট মাছ, কাঁকড়া, ব্যাঙ, চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণী এদের খাদ্য। তাই ক্ষীরা-শসা খাওয়ার প্রচলিত গল্পের পাশাপাশি এর প্রকৃত খাদ্যাভ্যাসের কথাও মনে রাখা দরকার।

কৈশোরে বাজার থেকে কিনে আনা কাচকি মাছের সঙ্গে সাদা রঙের সাপের বাচ্চার মতো কিছু প্রাণী দেখে খুব অবাক হতাম। এগুলো কেউ খেত না। মা আমার জন্য আলাদা করে রাখতেন। আমি সেগুলো ছোট ছোট করে কেটে বড়শিতে গেঁথে শোল মাছ ধরতাম। তখন মনে করতাম, এগুলো বাহোক মাছের বাচ্চা।

পরে খ্যাতিমান লেখক হরিপদ দত্ত আমাকে বলেছিলেন, ‘বাহোকের ছানাদের প্রধান খাদ্য হচ্ছে কাচকি মাছ। তাই ওরা কাচকির ঝাঁকের সঙ্গে মিশে থাকত। বৈশাখ মাসে কাচকির সঙ্গে বেলজালে উঠে আসত তারা।’

হরিপদ দত্ত নিজেও শীতলক্ষ্যাপারের মানুষ। বাহোক কিংবা বাসুকি মাছ নিয়ে তাঁরও অনেক স্মৃতি আছে।

যাচাই করুন আপনার দৃষ্টিশক্তি: ছবিটিতে কত দ্রুত ব্যাঙ খুঁজে বের করতে পারবেন?

জন্ম সমুদ্রে, বেড়ে ওঠা নদীতে

এই মাছের জীবনের সবচেয়ে বিস্ময়কর দিক এর জন্ম ও বেড়ে ওঠার প্রক্রিয়া। বাহোকের জন্ম সমুদ্রে। ডিম ফুটে বের হওয়া স্বচ্ছ, পাতার মতো লার্ভা সমুদ্রের স্রোতে ভেসে উপকূলের দিকে আসে। ধীরে ধীরে এরা ‘গ্লাস ইল’ বা স্বচ্ছ ছোট ইলের আকৃতি ধারণ করে নদীতে প্রবেশ করে।

বড় হওয়ার সঙ্গে সঙ্গে শরীরের রংও বদলায়। প্রথম জীবনের স্বচ্ছ দেহ ক্রমে ধূসর, বাদামি কিংবা জলপাই রং ধারণ করে। পূর্ণবয়স্ক মাছের গায়ে দেখা যায় গাঢ় ছোপ।

মিঠাপানিতে বেশ কয়েক বছর কাটানোর পর প্রজননের জন্য আবার সমুদ্রে ফিরে যায় বাহোক।

এদিক থেকে এর জীবনচক্র অনেকটা ইলিশের বিপরীত। ইলিশ সমুদ্র থেকে নদীতে আসে ডিম পাড়তে। আর বাহোক নদী থেকে সমুদ্রে যায় প্রজননের জন্য।

শীতলক্ষ্যা থেকে কোথায় হারাল বাহোক

২০০৪ সালে শীতলক্ষ্যা

একসময় দেশের বিভিন্ন নদ-নদী ও পাহাড়ি জলধারায় এই মাছের দেখা মিলত। শীতলক্ষ্যায়ও ছিল এর বিচরণ। কিন্তু নদীর দূষণ, আবাসস্থলের অবক্ষয় ও অতিরিক্ত আহরণ এই মাছের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। আমার ব্যক্তিগত অনুসন্ধানে গত ২০ বছরে শীতলক্ষ্যার কোথাও বাহোকের খোঁজ মেলেনি।

তবে দেশের বিভিন্ন অঞ্চলের হাটবাজার, এমনকি রাজধানী ঢাকার মাছের আড়তেও মাঝেমধ্যে বাহোকের দেখা পাওয়া যায়। মাছটি সম্পর্কে মানুষের জানাশোনা কম। তাই একে ঘিরে নানা গল্প, ধারণা ও মন্তব্য শোনা যায়।

বাহোকের জীবন যেমন বিচিত্র, তেমনি রহস্যময়। এর বিচরণ, খাদ্যাভ্যাস, প্রজনন ও আবাসস্থল নিয়ে আরও গবেষণা প্রয়োজন। আমাদের নদী থেকে হারিয়ে যাওয়া এই অদ্ভুত মাছের গল্পগুলো যেন একদিন শুধু লোককথা হয়ে না থাকে।

নরসিংদীর জনবহুল এলাকায় বিলুপ্তপ্রায় প্রাণীটি এল কীভাবে

নভেম্বর ২, ২০২৬
‘কমেন্ট্রি বক্স পতাকা ওড়ানোর জায়গা নয়’
‘কমেন্ট্রি বক্স পতাকা ওড়ানোর জায়গা নয়’

অনেকের মতেই ইয়ান বিশপ এখন বিশ্বের সেরা ধারাভাষ্যকার। এটা নিয়ে কারও ভিন্নমত থাকতেই পারে। তবে মানুষ হিসেবে তাঁর অসাধারণত্ব নিয়ে তা একদমই নেই।

নভেম্বর ২, ২০২৬
একটি প্রকল্পের আত্মকাহিনি
একটি প্রকল্পের আত্মকাহিনি

দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে কাজ চলা একটি প্রকল্প সম্প্রতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদেশি ঋণে করা এ প্রকল্প বাতিল করতেও এখন নতুন করে টাকা লাগবে। ভুলে ভরা এ কাজের ভুক্তভোগী সাধারণ জনগণ। কিন্তু দায় কার, কেউ জানে না। সেটা নিয়ে ভেবেছেন তাহসিন আহমেদ, এঁকেছেন জয়ী।

ছিনতাইকারীর কবলে এক রাত

আপনি কত বড় মিথ্যাবাদী?

উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল

সিনেপ্লেক্সে একদিন

বেরেক কাম করে না!

সড়কপথে বিমানের ছোঁয়া

আরও যা যা ফাঁস হতে পারে

আমি ভুল করিনি

Breaking Good

চাঁদ দখল

বন্ধু ফার্মেসি

নভেম্বর ২, ২০২৬
রাধাচূড়ার রঙে বদলে গেছে চেনা পথ
রাধাচূড়ার রঙে বদলে গেছে চেনা পথ

মৌলভীবাজার-কুলাউড়া সড়কের তালতলা এলাকা থেকে একটি পথ সোজা চলে গেছে মনু নদ প্রকল্পের বাঁধের রাঙাউটি হয়ে শমসেরনগর সড়কে। দুই পাশে ধানখেত, মাঝখানে সরু সড়ক। সেই সড়কের এক পাশে এখন সারি ধরে ফুটেছে লাল, হলুদ রাধাচূড়া। রাঙাউটি পর্যন্ত এক কিলোমিটারের কাছাকাছি পথটুকু এখন ফুলে ফুলে সেজে আছে।

হলুদ রাধাচূড়া। গত শুক্রবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার তালতলা এলাকায়

মনু নদ প্রকল্পের বড় বাঁধ থেকে পানির একটি নালা তালতলায় (একসময় এখানে তালগাছ ছিল, সেই থেকে নাম) এসে মিশেছে। শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ দেওয়ার এই নালার পূর্ব পাড়টি এখন একটি সংযোগ সড়ক। মাতারকাপনে মনু ব্যারাজ হয়ে এই সড়ক মৌলভীবাজার-কুলাউড়া ও মৌলভীবাজার-শমসেরনগর—জেলার এই দুই প্রধান সড়ককে যুক্ত করেছে। প্রয়োজন না হলে এক সড়ক থেকে আরেক সড়কে এখন আর মৌলভীবাজার শহর ঘুরে যেতে হয় না।

গত শুক্রবার সকালে সদর উপজেলার তালতলায় গিয়ে দেখা গেল, সড়কের পশ্চিম পাশে সারি ধরে লাগানো ফুলের গাছ। কোথাও থোকা থোকা হলুদ ফুল বাতাসে দুলছে, কোথাও আবার লাল ফুলের সমারোহ। কিছু গাছে ফলও এসেছে। লম্বা শিমের মতো কাঁচা ফল সবুজ, পাকা ফলে খয়েরি রং ধরেছে। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের তালতলা থেকে দক্ষিণে তাকালেই ফুলের এই নজরকাড়া রং চোখে পড়ে। যাঁরা একটু সময় নিয়ে হাঁটেন, তাঁরা ফুল ঘিরে ভ্রমরের ওড়াউড়ি আর গুঞ্জনও শুনতে পান।

লোকমুখে প্রচলিত, টকটকে লাল কৃষ্ণচূড়াকে তুলনা করা হয় শ্রীকৃষ্ণের ময়ূরের পালকশোভিত চূড়া বা মুকুটের সঙ্গে। সেই ধারায় হলুদ, লালচে কমলা ও সোনালি রঙের ফুলটি হয়ে ওঠে রাধার অলংকৃত মুকুট বা অলংকার—রাধাচূড়া।

সড়কের পূর্ব পাশে এখনো ঘন সবুজ। সেখানে পলাশ, শিমুল, সোনালুসহ আরও কিছু গাছ বড় হচ্ছে। ফুল ফোটার সময় হলে এগুলোও ডালপালা ফুলে ভরে তুলবে বলে। রাধাচূড়ার ছোট ছোট নতুন গাছেও কুঁড়ি আসছে। সড়কের পাশে রাঙাউটি রিসোর্ট কর্তৃপক্ষ এসব গাছ লাগিয়েছে। দুই পাশের ধানখেত এখনো সবুজ, তবে ধান পাকতে শুরু করেছে। কোথাও কোথাও সোনালি রঙের ঝিলিক দেখা যাচ্ছে।

লালচে কমলা রঙের রাধাচূড়া ফুল। গত শুক্রবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার তালতলা এলাকায়

রাধাচূড়া ক্রান্তীয় অঞ্চলের ফুল। দেখতে অনেকটা কৃষ্ণচূড়ার মতো, তবে গাছ আকারে ছোট, ফুলের রঙেও ভিন্নতা আছে। নামের উৎস নিয়ে নিশ্চিত কিছু বলা যায় না। তবে লোকমুখে প্রচলিত, শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমকাহিনির সঙ্গে মিলিয়ে এই নাম দেওয়া হয়েছে। টকটকে লাল কৃষ্ণচূড়াকে তুলনা করা হয় শ্রীকৃষ্ণের ময়ূরের পালকশোভিত চূড়া বা মুকুটের সঙ্গে। সেই ধারায় হলুদ, লালচে কমলা ও সোনালি রঙের ফুলটি হয়ে ওঠে রাধার অলংকৃত মুকুট বা অলংকার—রাধাচূড়া।

রাধাচূড়ার ফল। গত শুক্রবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার তালতলা এলাকায়

রাধাচূড়ার ফুল ডালের আগায় লম্বা ডাঁটায় থোকা বেঁধে ফোটে। ফুলের সৌরভ নেই, তবে দেখতে খুবই আকর্ষণীয়। এর আদি নিবাস মেক্সিকো, মধ্য আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ষোড়শ ও সপ্তদশ শতকে ইউরোপীয় নাবিকদের মাধ্যমে এর বীজ এশিয়ায় আসে, পরে তা ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে।

নাম বা ইতিহাস যা-ই হোক, তালতলা থেকে রাঙাউটি পর্যন্ত এই একটুরা সড়ক এখন রাধাচূড়ারই পথ। সবুজ পাতার ঝোপ ছাড়িয়ে লাল ও হলুদ ফুল সড়কটিকে রঙিন করে তুলেছে। এই পথ দিয়ে যাঁরা যান, তাঁদের একবার অন্তত ফুলের দিকে তাকাতেই হয়।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রতিবছর বিপুলসংখ্যক বাদুড় মারা যাচ্ছে যে কারণে
যুক্তরাষ্ট্রে প্রতিবছর বিপুলসংখ্যক বাদুড় মারা যাচ্ছে যে কারণে

যুক্তরাষ্ট্রে প্রতিবছর আগের তুলনায় অনেক বেশি বাদুড় মারা যাচ্ছে। ২০০৩ সালে পশ্চিম ভার্জিনিয়ার এক পাহাড়ে নতুন বায়ুবিদ্যুৎকেন্দ্রে কয়েক হাজার মৃত বাদুড় উদ্ধারের পর থেকে বিষয়টি বিজ্ঞানীদের নজরে আসে। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯৮১ থেকে ২০২৪ সালের মধ্যে বায়ুবিদ্যুৎকেন্দ্রের বিশাল টারবাইনের কারণে আনুমানিক ১ কোটি ৮৭ লাখ বাদুড়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, ২০ বছর আগে প্রতিবছর প্রায় ১ লাখ বাদুড় মারা যেত। তবে ২০২১ সালে বায়ুবিদ্যুৎকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর এই মৃত্যুর সংখ্যা বছরে ১৫ লাখে পৌঁছেছে। গত চার দশকে বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের আঘাতে মৃত্যু হওয়া বাদুড়ের সংখ্যা ২০০৬ সালে উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়া মারণ ছত্রাকজনিত রোগ হোয়াইট-নোজ সিনড্রোমের ক্ষতির প্রায় সমান। ব্যাট কনজারভেশন ইন্টারন্যাশনালের প্রধান বিজ্ঞানী উইনিফ্রেড ফ্রিক এ তথ্যকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানী ও গবেষণার জ্যেষ্ঠ লেখক বেথানি ফ্রিড জানান, অ্যাপালেচিয়ান পর্বতমালা অঞ্চলটি বাদুড় মৃত্যুর বড় হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। ২৭৭টি কেন্দ্রের ৪৯৯টি প্রতিবেদন বিশ্লেষণ করে তৈরি করা মডেল থেকে জানা গেছে, নদীর কাছাকাছি এবং পুরোনো খনির প্রবেশপথের কাছে তৈরি উইন্ড ফার্মগুলোতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এ ছাড়া বড় ব্লেড যুক্ত টারবাইন এবং মাটির কাছাকাছি ঘূর্ণমান ব্লেড বাদুড়ের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

গবেষণায় দেখা গেছে, সাম্প্রতিক মৃত্যুর ৮৯ শতাংশই পরিযায়ী প্রজাতির বাদুড়। এদের মধ্যে হোয়ারি ব্যাট অন্যতম। আমেরিকান ক্লিন পাওয়ার অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র জানান, বায়ুবিদ্যুতের শিল্প খাত বাদুড়ের ঝুঁকি সম্পর্কে সচেতন এবং সংরক্ষণ ব্যবস্থা বাড়াতে কাজ করছে।

বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইনের কারণে বাদুড় কমে গেলে তা কেবল তাদের প্রজাতির ওপর নয়, একই সঙ্গে কৃষি খাতেও ক্ষতিকর প্রভাব ফেলবে। কারণ, পোকামাকড়খেকো বাদুড় কমে গেলে কৃষকদের ক্ষতিকর কীটনাশক ব্যবহার বাড়াতে হয়। ইউরোপের বায়ুবিদ্যুৎকেন্দ্রের তথ্যের ওপর ভিত্তি করে জার্নাল অব অ্যাপ্লাইড ইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বাদুড়ের উড্ডয়ন উপযোগী সময়ে উইন্ড টারবাইন বন্ধ রাখলে ৮০ শতাংশের বেশি বাদুড়ের মৃত্যু রোধ করা সম্ভব। তাই যুক্তরাষ্ট্রে সব ধরনের বাদুড় রক্ষায় সরকারিভাবে সমন্বিত নীতিমালা করার জন্য আহ্বান জানিয়েছেন পরিবেশবিজ্ঞানীরা।

সূত্র: সায়েন্স ডট অর্গ

নভেম্বর ২, ২০২৬
হেমন্তের রঙিন ফুল
হেমন্তের রঙিন ফুল

হেমন্তের কুয়াশাভেজা ভোরে প্রকৃতি যেন নরম এক চাদর গায়ে জড়িয়ে নেয়। প্রকৃতির বুকে, মাঠের ধারে, ঝোপঝাড়ে আর লতার ফাঁকে ফাঁকে নীরবে ফুটে ওঠে নানা রঙের ফুল। শিশিরে ভেজা পাপড়িতে সকালের নরম রোদ পড়লে প্রতিটি ফুল জ্বলজ্বল করে ওঠে, আর মৌমাছিরা লজ্জাবতীর গোলাপি পুষ্পগোলকে মধুর খোঁজে গুনগুন করে ঘোরে।

মোরগফুল। গোলাপি শিষের মাথায় হলুদ কুঁড়ি যেন ভোরের আলোয় জ্বলে ওঠা ছোট মশাল

লজ্জাবতীর পুষ্পগোলকে মৌমাছির মধুসন্ধান

লতার ফাঁকে ঝুলে থাকা গাঢ় বেগুনি-নীল পাপড়ির অপরাজিতা

মোরগঝুঁটি। কমলা রঙের কুঁচকানো মখমলি মুকুট।

ট্রাম্পেট লতা। সবুজ কুঁড়ির গুচ্ছ থেকে বেরিয়ে আসা কমলা শিঙার মতো ফুল

বেগুন ফুল। সাদা তারার মতো পাপড়ি আর মাঝখানে হলুদ পরাগধানী, সাদামাটা অথচ অপূর্ব

গাঢ় গোলাপি রঙের মোরগঝুঁটি।

হলুদ অলকানন্দা

সরু বাঁকা বৃন্তে দুলছে হলুদ কসমস

পাতার সবুজ জালে ছড়িয়ে থাকা লাল তারাফুল

মধুমালতী। একই গুচ্ছে সাদা থেকে গোলাপি, তারপর গাঢ় লাল, রং বদলের ছোট এক বিস্ময়

অপরাজিতা। হালকা নীল শিরা-আঁকা পাপড়িতে সাজানো ফুলটি

সাদা অপরাজিতা। সবুজের মাঝে শুভ্রতা

নভেম্বর ২, ২০২৬
এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা
এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে পাকিস্তানি সিরিয়াল দার-ই-নিজাত-এর আবু বকর। বিশেষ করে নারী দর্শকের অনেকে চরিত্রটির প্রশংসা করছেন; কারও কারও চোখে আবু বকর আদর্শ স্বামী।

কেউ কেউ তো বাস্তব জীবনেও এমন জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার।

বিবিসি এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে আবু বকর চরিত্রের নানা দিক তুলে ধরেন শেহরিয়ার।

অভিনেতার মতে, আবু বকরের বড় সমস্যা হলো, সে সবাইকে খুশি রাখতে চায়। কাউকে ‘না’ বলতেও তার অসুবিধা। নিজের সঙ্গে চরিত্রটির মিল খুঁজে পান শেহরিয়ার। তিনি বলেন, তিনিও অনেক সময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন না। এ ছাড়া আবু বকরের মধ্যে রয়েছে ‘সেভিয়ার কমপ্লেক্স’। অর্থাৎ, অন্যদের সমস্যা সমাধান করা বা তাদের রক্ষা করার অতিরিক্ত প্রবণতা।

প্রেম, বিশ্বাসঘাতকতা আর অনুশোচনা—‘দার–এ–নিজাত’ নিয়ে এত আলোচনা কেন

এর পেছনে মায়ের ভূমিকার কথাও উল্লেখ করেন অভিনেতা। তাঁর ভাষ্য, ছোটবেলা থেকেই আবু বকরের মা তাকে নির্দিষ্ট কিছু মূল্যবোধ শিখিয়েছে। সব সময় বুঝিয়েছে, কোনটি ঠিক আর কোনটি ভুল। ফলে সব সময় ঠিক কাজটি করার একটা চাপ তার মধ্যে কাজ করে। শেহরিয়ার বলেন, ‘একবার ভাবুন, এই মানুষকে কতটা চাপ নিয়ে বাঁচতে হয়।’

সাক্ষাৎকারে আবু বকরের প্রেম নিয়েও কথা বলেন শেহরিয়ার। তাঁর ব্যাখ্যা, জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। মায়ের সঙ্গে জারিয়াবের বাড়িতে যাতায়াতের সময় থেকেই মেয়েটির প্রতি আগ্রহ। তবে বিষয়টি প্রকাশ করেনি আবু বকর; বরং আড়াল থেকে জারিয়াবকে দেখত।

জারিয়াব ও আবু বকরের ব্যক্তিত্বেও রয়েছে পার্থক্য। এই দুই বিপরীত স্বভাবের মানুষের মধ্যে সম্পর্কের সম্ভাবনা তৈরি হওয়ায় আবু বকরও একধরনের দ্বিধায় ছিল। মন যা চাইছে, বাস্তবতা হয়তো সে পথে যেতে দেবে না—এমন ভাবনাও কাজ করত তার মধ্যে।

দর্শকের কাছে আবু বকরের ভালো লাগার বিষয়টি স্পষ্ট করতে বিভিন্ন দৃশ্যে ইঙ্গিত রেখেছিলেন শেহরিয়ার। একটি দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, একবার দুপুরের খাবার খেতে গিয়ে আবু বকর জারিয়াবকে বলেছিল, ‘তুমি পাস্তা পছন্দ করো, তা–ই না?’ জারিয়াব তখন জানতে চেয়েছিল, সে কীভাবে জানল। আবু বকর উত্তর দিয়েছিল, ‘কিশওয়ার খালা একবার বলেছিলেন।’

শেহরিয়ারের মতে, কাউকে ভালো না লাগলে তাঁর পছন্দের খাবারের কথা এভাবে মনে রাখার কথা নয়। তিনি বলেন, ‘আমি এমন অনেক ইঙ্গিত ছড়িয়ে দিয়েছি।’

ধারাবাহিকটি প্রচারের পর থেকেই আবু বকরকে নিয়ে দর্শকের মধ্যে আলোচনা চলছে। তার অতিরিক্ত ভালোমানুষি অনেকের কাছে অবাস্তব মনে হয়েছে। এর আগে অভিনেত্রী নাদিয়া আফগান অবশ্য চরিত্রটির পক্ষ নিয়ে বলেছিলেন, তাঁর স্বামীর মধ্যেও আবু বকরের মতো কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাই চরিত্রটির আচরণ তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নভেম্বর ২, ২০২৬
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার
পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে আওয়ামী লীগের ইন্ধন দেখছে সরকার

সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নভেম্বর ১, ২০২৬
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?
জামায়াত জোটে কী হচ্ছে, এনসিপিসহ শরিকদের সাথে দূরত্ব বাড়ছে?

ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?

নভেম্বর ১, ২০২৬
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন
ত্বককে আরও তরুণ দেখাতে কী খাবেন

উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।

নভেম্বর ১, ২০২৬
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের
ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবি বাইন্যান্সের

এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।

নভেম্বর ১, ২০২৬
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'
পত্রিকা: 'হঠাৎ শ্রমিক বিক্ষোভ নেপথ্যে কী?'

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।

নভেম্বর ১, ২০২৬
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের
মুঘল সাম্রাজ্যের 'শ্রেষ্ঠ' নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার ক্ষতি করার মূল্য দিতে হয়েছিল পর্তুগিজ ও ব্রিটিশদের

১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।

নভেম্বর ১, ২০২৬
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?
এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল কী কারণে?

বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।

অক্টোবর ৩১, ২০২৬
৩০ ও ৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য তলব
৩০ ও ৩১তম বিসিএসের ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য তলব

বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলা-সংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদর দপ্তর। এ জন্য দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে চিঠি পাঠিয়ে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নভেম্বর ২, ২০২৬
পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, আটক-গ্রেপ্তার ৪৯ জন
পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, আটক-গ্রেপ্তার ৪৯ জন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজীপুরে পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নভেম্বর ২, ২০২৬
জন্মদিনে শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান প্রকাশ
জন্মদিনে শাহরুখের ‘কিং’ সিনেমার প্রথম গান প্রকাশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল যায়ে’ শিরোনামের রোমান্টিক গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।

নভেম্বর ২, ২০২৬
নভেম্বরেই ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর
নভেম্বরেই ঘূর্ণিঝড়ের শঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর

চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এই মাসের মাঝামাঝি থেকে দেশে শীতের অনুভূতি বাড়তে পারে। ডিসেম্বর ও জানুয়ারিতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নভেম্বর ২, ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি ব্যবসায়িক বিমান (বিজনেস জেট) বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহ্যাভেন এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নভেম্বর ২, ২০২৬
১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়
১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে তাদেরই মাঠ অ্যানফিল্ডে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দীর্ঘ ১৪ বছর পর অ্যানফিল্ডে জয়ের স্বাদ পেল গানাররা। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মিকেল আরতেতার দল।

নভেম্বর ২, ২০২৬
ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক
ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

নভেম্বর ২, ২০২৬
কঠিন অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
কঠিন অসুস্থতা কাটিয়ে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্ট—গত ১০ মাসে কঠিন সময় পার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভারতের চেন্নাইয়ের চিকিৎসকেরা একপর্যায়ে তাঁকে জানিয়েছিলেন, তাঁর আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

নভেম্বর ২, ২০২৬