সৌদি-সিরিয়া প্রতিরক্ষা চুক্তি, ৪০ কোটি ডলারের ঋণও দিচ্ছে রিয়াদ

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সৌদি আরব যখন নিজেদের নিরাপত্তা জোরদারে তৎপর, তখন দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো।

চুল রপ্তানি করে চার মাসে ১১৭০ কোটি টাকার বেশি আয়

বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে মানবচুল ও উইগ শিল্প।  ফেলে দেওয়া চুল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং তা দিয়ে উইগ তৈরি করে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। দেশের বিভি...

চুল রপ্তানি করে চার মাসে ১১৭০ কোটি টাকার বেশি আয়
ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার

টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার...

ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে, ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার
হরমুজ দিয়ে যেসব দেশের জাহাজকে চলতে দেবে ইরান

দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধ থাকলেও এবার বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়েছে দেশটি। ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজসহ চার দেশের জাহাজকে চলাচলের অনুমতি দেবে...

হরমুজ দিয়ে যেসব দেশের জাহাজকে চলতে দেবে ইরান
সাফে বাংলাদেশকে ফেভারিট মানলেন ভারতের কোচ

বাকি পাঁচ দেশের বিবেচনায় আঞ্চলিক এ টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশই। আগামীকাল বৃহস্পতিবার শুরু হওয়া সাফ খেলতে গতকাল ঢাকায় পা রাখার পর ভারত কোচ নওশাদ মুসাও বাংলাদেশকে সবচেয়ে শক্তিশালী দল হিসে...

সাফে বাংলাদেশকে ফেভারিট মানলেন ভারতের কোচ
স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকার জনগণ: ওবামা

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি লেখেন, আমেরিকান জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা এমন রাজনীতি চান যা মানু...

স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকার জনগণ: ওবামা
কিশোরগঞ্জে আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জে আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

প্রথমবার ডাইনোসরের জীবাশ্মে পাওয়া গেল লাল রক্তকণিকা
প্রথমবার ডাইনোসরের জীবাশ্মে পাওয়া গেল লাল রক্তকণিকা

জুরাসিক পার্ক মুভির সেই কল্পকাহিনী কি তবে সত্যিই বাস্তবে রূপ নিতে চলেছে? ১১ কোটি ৫০ লাখ বছরের জমাট বাঁধা পাথরের বুকে সুরক্ষিত থাকা ডাইনোসরের লাল রক্তকণিকাগুলো কি আমাদের এমন কোনো ভয়ংকর আণবিক রহস্যের সন্ধান দিতে যাচ্ছে, যা কোটি কোটি বছর আগের পৃথিবীর অজানা প্রাণীদের নতুন করে জাগিয়ে তুলতে পারে...

জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ড মুভি দেখেছেন? দেখে থাকলেই নিশ্চয়ই জানেন, সেখানে কীভাবে মশার পেটে থাকা লাখো কোটি বছরের পুরোনো ডাইনোসরের রক্ত থেকে বিজ্ঞানীরা আস্ত ডাইনোসর তৈরি করে ফেলেছিলেন! মুভির পর্দায় এমন গা ছমছমে দৃশ্য দেখে আপনার মনেও হয়তো কখনো প্রশ্ন জেগেছে—সত্যিই কি কোটি কোটি বছর আগের কোনো ডাইনোসরের রক্ত আজও পৃথিবীতে টিকে থাকতে পারে? বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধারণা ছিল, ফসিল হওয়ার সময় প্রাণীদের নরম রক্ত বা মাংসপেশি পুরোপুরি নষ্ট হয়ে যায়, শুধু শক্ত হাড় বা দাঁতগুলোই পাথর হয়ে টিকে থাকে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির বিজ্ঞানীদের নেতৃত্বে এক আন্তর্জাতিক গবেষক দল এমন এক অবিশ্বাস্য আবিষ্কার করেছেন, যা জীবাশ্ম বিজ্ঞানের পুরোনো সব তথ্যকে যেন এক নিমেষে ভুল প্রমাণ করে দিয়েছে!

বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রায় ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো একটি ডাইনোসরের জীবাশ্মের ভেতরে অবিকৃত লাল রক্তকণিকা এবং রক্তের মূল উপাদান ‘হিম’ খুঁজে পাওয়ার অকাট্য প্রমাণ হাজির করেছেন। এই যুগান্তকারী আবিষ্কারটি শুধু একটি নির্দিষ্ট ডাইনোসরের গল্প নয়, বরং এটি জীবাশ্ম নিয়ে আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে।

ডাইনোসর কি এখনো টিকে থাকতে পারত

বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রায় ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো একটি ডাইনোসরের জীবাশ্মের ভেতরে অবিকৃত লাল রক্তকণিকা এবং রক্তের মূল উপাদান হিম খুঁজে পাওয়ার প্রমাণ হাজির করেছেন।

বিজ্ঞানীরা মূলত অ্যারাটাসরাস (Aratasaurus museunacionali) নামের একটি থেরোপড ডাইনোসরের পেছনের পায়ের হাড় নিয়ে গবেষণা করছিলেন। এই ভয়ংকর চেহারার ডাইনোসরটি আজ থেকে প্রায় ১১ কোটি ৫০ লাখ বছর আগে বর্তমানের ব্রাজিল অঞ্চলে দাপিয়ে বেড়াত। হাড়ের ভেতরের গঠন পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে গোল গোল কিছু অদ্ভুত আণুবীক্ষণিক গঠন দেখতে পান, যেগুলো দেখতে হুবহু লাল রক্তকণিকার মতো! কিন্তু শুধু চোখের দেখায় তো আর বিজ্ঞানের দুনিয়ায় কিছু প্রমাণ করা যায় না। তাই তারা আধুনিক প্রযুক্তির সাহায্য নিলেন।

হাই-পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি-ম্যাস স্পেকট্রোমেট্রি (HPLC-MS) নামের এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা নিশ্চিত হন, ওই গোলাকার গঠনগুলোর ভেতরে ‘হিম’ (Heme) নামে অণু রয়েছে। হিম হলো সেই বিশেষ উপাদান, যা আমাদের রক্তে অক্সিজেন বহন করে। এটি আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন (Hemoglobin) নামক প্রোটিনের মূল উপাদান।

আপনার মনে হতে পারে, কোটি কোটি বছর ধরে মাটিতে পড়ে থাকা হাড়ের ভেতরে অন্য কোনো ব্যাকটেরিয়া বা উদ্ভিদের রক্তকণিকাও তো মিশে যেতে পারে! তবে বিজ্ঞানীরা এই বিষয়েও পুরোপুরি নিশ্চিত হয়েছেন। তারা দেখেছেন, ডাইনোসরের হাড়ের ভেতরের এই হিম বাইরের কোনো উদ্ভিদ বা ব্যাকটেরিয়ার উপাদানের সঙ্গে মিশে যায়নি।

ডাইনোসর কত বছর বাঁচত

হাড়ের ভেতরের গঠন পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে গোল গোল কিছু অদ্ভুত আণুবীক্ষণিক গঠন দেখতে পান, যেগুলো দেখতে হুবহু লাল রক্তকণিকার মতো!

এরপর বিজ্ঞানীরা রামন স্পেকট্রোস্কোপি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে হাড়ের ভেতরের সেই সূক্ষ্ম গঠনগুলোকে আরও গভীরভাবে বিশ্লেষণ করেন। তাঁরা দেখতে পান, এই লাল রক্তকণিকাগুলো হাউসম্যানাইট নামে এক ধরনের প্রাকৃতিক ম্যাঙ্গানিজ অক্সাইড খনিজের (Mn3O4) ভেতরে আটকে গিয়ে খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে গেছে। মূলত এই বিশেষ খনিজ আবরণটিই একটি বর্মের মতো কাজ করেছে এবং কোটি কোটি বছর ধরে ডাইনোসরের রক্তের অণুগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রেখেছে।

গবেষক দলের অন্যতম প্রধান অধ্যাপক ক্লিটি গ্রাইস এই আবিষ্কারকে রোমাঞ্চকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, একজন ভূ-রসায়নবিদ হিসেবে যখন তিনি এই রক্তের উপাদানগুলো খুঁজে পেলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তারা বিজ্ঞানের ইতিহাসে কত বড় একটি মাইলফলক ছুঁতে চলেছেন।

এই আবিষ্কার আমাদের সামনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। অধ্যাপক গ্রাইসের মতে, জীবাশ্ম মানেই কেবল নির্জীব পাথর আর মিনারেলের টুকরো নয়। বিশেষ কিছু পরিবেশে এই জীবাশ্মগুলো তাদের আদিম মালিকের আণবিক ও রাসায়নিক তথ্যও বুকে ধারণ করে রাখতে পারে। মানে আমরা এখন হয়তো এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে পারব, যা কেবল জীবাশ্মবিদ্যা দিয়ে সমাধান করা সম্ভব ছিল না।

ডাইনোসর বাস্তবে কেমন ছিল

গ্রাইস বলেন, একজন ভূ-রসায়নবিদ হিসেবে যখন তিনি এই রক্তের উপাদানগুলো খুঁজে পেলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তারা বিজ্ঞানের ইতিহাসে কত বড় একটি মাইলফলক ছুঁতে চলেছেন।

অধ্যাপক গ্রাইস সারা বিশ্বের জাদুঘরগুলোকে একটি বিশেষ আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, জাদুঘরের কাঁচের শোকেসে যে হাজার হাজার জীবাশ্ম যুগ যুগ ধরে অলস পড়ে আছে, সেগুলোকে আধুনিক প্রযুক্তি দিয়ে নতুন করে পরীক্ষা করার সময় এসেছে। কে জানে, হয়তো সেই ধুলোপড়া পাথরগুলোর ভেতরেই লুকিয়ে আছে কোটি কোটি বছর আগের পৃথিবীর জীববিজ্ঞান এবং পরিবেশের এক অসাধারণ আর্কাইভ! এই একটিমাত্র আবিষ্কার প্রমাণ করে দিয়েছে, আণবিক জীবাশ্মবিদ্যার সাহায্যে আমরা অদূর ভবিষ্যতে বিলুপ্ত প্রাণীদের শারীরবৃত্তীয় আরও কত গভীর রহস্যের পর্দা উন্মোচন করতে পারব।

সূত্র: আইএফএল সায়েন্স

টি-রেক্স কি সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসর

নভেম্বর ৫, ২০২৬
জোভান ও বাসার একে অন্যের চোখে কেমন
জোভান ও বাসার একে অন্যের চোখে কেমন

‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে জোভানকে দেখা যাবে। আর একসঙ্গে প্রথমবার এবার দেখা যাবে সময়ের আলোচিত দুই অভিনয়শিল্পীকে।

নভেম্বর ৫, ২০২৬
কাল যদি সব এআই ডেটা সেন্টার বন্ধ হয়ে যায়, কী ঘটবে
কাল যদি সব এআই ডেটা সেন্টার বন্ধ হয়ে যায়, কী ঘটবে

সারা বিশ্বে এআই ব্যবস্থা হঠাৎ অকার্যকর হয়ে পড়লে তা বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ওপর মারাত্মক আঘাত হানবে। ফলে শেয়ারবাজার থেকে কোটি কোটি বা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার

নভেম্বর ৫, ২০২৬
গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ
গ্যাসের বাড়তি দামে দীর্ঘমেয়াদি কল্যাণ

খবরটা পড়ার পর থেকে আমার মাথার ভেতর একটা ঘণ্টা বাজছে। এক বছরে তিন দফায় ৭১৯ টাকা দাম বেড়ে গেল সিলিন্ডার গ্যাসের। তথ্য উপদেষ্টা মহোদয় বলেছেন, দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে এলপিজির দাম বাড়ানো হয়েছে।

কী দারুণ দূরদর্শী কথা! আমরা সাধারণ মানুষ কেবল বর্তমানের পেটের জ্বালা বুঝি, ভবিষ্যতের দীর্ঘমেয়াদি কল্যাণ বুঝি না। যেমন ধরেন, সকালে ঘুম থেকে উঠে গ্যাসের সিলিন্ডারে দেশলাইয়ের কাঠি ঠেকিয়ে যখন দেখি আগুন জ্বলে না, তখন আমরা অকারণই মেজাজ হারাই। সকালে চা না খেলে তো আমাদের আবার কোনো কিছুই ভালো লাগে না।

কিন্তু সরকারের এ মহৎ বাণী শোনার পর আমাদের টনক নড়েছে। সরকার চাচ্ছে আমরা যেন গ্যাসের অপব্যবহার না করি। সিলিন্ডারের দাম যত বেশি হবে, আমাদের মন তত বেশি নরম হবে, রান্নার সময় গ্যাস নিয়ে আমাদের কৃপণতা তত বাড়বে। আর কৃপণতা বাড়লে সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়লে দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত হবে; এ তো সোজা হিসাব!

এ গভীর চিন্তা মাথায় নিয়ে আমি যখন বাজারের থলে হাতে রান্নাঘরের দিকে এগোচ্ছি, তখনই মিতা এসে আমার সামনে হাজির। মিতার মুখের যে ভাব, তাতে মনে হচ্ছে আমার দীর্ঘমেয়াদি কল্যাণের কোনো বালাই নেই, ওর তাৎক্ষণিক মেজাজটাই এখন মূল বিষয়।

দীর্ঘমেয়াদি কল্যাণ তোমার পকেটেই থাকুক। আজ থেকে কাঠ-কয়লা দিয়ে উনুন জ্বালাব। দেখি, তোমার এই সিলিন্ডারের দাম সরকার কত দূর বাড়াতে পারে!

মিতা কোমরে হাত দিয়ে বলল, ‘আজ বাজারে যাবে না? সিলিন্ডারে গ্যাস শেষ! নতুন একটা সিলিন্ডারের দাম কত জানো এখন? আগের চেয়ে তো অনেক বেশি বেড়ে গেছে!’

আমি একটু মুচকি হেসে সান্ত্বনার সুরে বললাম, ‘আরে মিতা, মন খারাপ করছ কেন? একটু বোঝার চেষ্টা করো। সরকার তো এমনি এমনি দাম বাড়ায়নি। এটা হলো দীর্ঘমেয়াদি কল্যাণ।’

‘কিসের কল্যাণ?’ মিতার চোখ দুটো হঠাৎ আনন্দে বড় হয়ে গেল।

‘দীর্ঘমেয়াদি কল্যাণ! গ্যাসের দাম বাড়ার ফলে আমাদের খরচের বাজেট কমে আসবে। আমরা এখন থেকে মেপে মেপে রান্না করব। প্রয়োজনের অতিরিক্ত একফোঁটা গ্যাসও অপচয় হবে না। ভাবো তো, এর ফলে আমাদের স্বাস্থ্যের কী দারুণ উন্নতি হবে! তেল-মসলাদার ভারী রান্না কমে গিয়ে আমরা সবাই হয়তো আস্তে আস্তে স্বাস্থ্যকর সেদ্ধ খাবারে অভ্যস্ত হয়ে পড়ব। জাপানের মতো জাতি হিসেবে আমরা আরও দীর্ঘায়ু হব, না?’

মিতা আমার মুখের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। তারপর এমন একটা দৃষ্টি দিল যেন সে এইমাত্র আবিষ্কার করেছে যে সে কোনো বদ্ধপাগলকে বিয়ে করেছে। সে বলল, ‘রান্নাঘরে গ্যাস নেই আর তোমার মাথায় এখন ফিলোসফি আসছে! এক মাসের চাল-ডালের বাজার করতে গিয়ে যে পকেট ফাঁকা হয়ে যাবে, সেটার কল্যাণ কে করবে?’

‘আরে ধুর, টাকা হলো হাতের ময়লা!’ আমি বুক ফুলিয়ে বললাম।

কিন্তু মনে মনে হিসাব করলাম, সিলিন্ডারের যে দাম বেড়েছে, তাতে মাসের শেষে চায়ের দোকানে বাকি পড়ার রেকর্ড ছাড়িয়ে যাবে। বউ এ দুর্দিনে বারবার চা করে দেবে না নিশ্চিত।

ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখি আমার কলিগ, শুভ্র। যার কিছুদিন আগে বৃষ্টির সাথে হঠাৎ কারেন্ট চলে যাওয়ার ঝামেলায় বিয়ে প্রায় ভেঙে যেতে বসেছিল। হবু শ্বশুরকে চা দিতে গিয়ে কারেন্ট চলে যায়, চা পড়ে যায় শ্বশুড়ের গায়ে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে কান্নার রোল ভেসে এল।

‘কী ব্যাপার, শুভ্র? আবার কী হলো?’

শুভ্র হাঁপাতে হাপাতে বলল, ‘ভাই, বৃষ্টির সাথে তো ঝামেলা মিটেই গেছিল। কিন্তু আজ নতুন বিপত্তি!’

‘কী বিপত্তি আবার?’

‘বৃষ্টির মা সিলিন্ডারের নতুন দাম দেখে হিসাব কষেছেন। উনি বলেছেন, বর্তমান বাজারের গ্যাস দিয়ে সংসার চালানো মানে প্রতি মাসে দেউলিয়া হওয়া। তাই উনি আজ সাফ জানিয়ে দিয়েছেন, এলপিজির এই চড়া বাজারে তিনি এমন জামাই চান না যে বউয়ের বাড়িতে এসে দুইবেলা পেটপুরে পোলাও-বিরিয়ানি খাবে। ভাই, আমার বিয়েটা বোধ হয় পাকাপাকিভাবে ভেঙেই গেল!’

আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ‘আরে শুভ্র, ধৈর্য ধরো ভাই। সরকার তো আমাদের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্যই...’

‘আপনার মুখেও ওই কথা মানায় না, ভাই!’

শুভ্র কেঁদে ফেলল, ‘আমার কপালে কল্যাণ দূর কি বাত, গ্যাসে ছ্যাঁকা খাওয়া ছাড়া আর কিচ্ছু জুটেছে, বলুন তো?’

ফোনটা রেখে আমি যখন মিতার দিকে তাকালাম, দেখলাম মিতা ইতিমধ্যেই একটা পুরোনো পাতিলে কয়লা জোগাড় করা শুরু করে দিয়েছে। সে ঠান্ডা গলায় বলল, ‘শোনো মিস্টার দার্শনিক, দীর্ঘমেয়াদি কল্যাণ তোমার পকেটেই থাকুক। আজ থেকে কাঠ-কয়লা দিয়ে উনুন জ্বালাব। দেখি, তোমার এই সিলিন্ডারের দাম সরকার কত দূর বাড়াতে পারে!’

আমি আর টুঁ শব্দ করলাম না। বুঝলাম, দীর্ঘমেয়াদি কল্যাণের চক্করে পড়ে আজ রাতে কয়লার ধোঁয়া খাওয়া ছাড়া আমার আর কোনো গতি নেই।

আর এ–ও ভাবছি, না জানি সরকার আবার কখন কয়লার দাম বাড়িয়ে দেয়।

সরকারি ফ্ল্যাটের বেসরকারি ব্যবস্থাপক

কাকালাপ

পাতি-নেতাদের নামতা

একটি প্রকল্পের আত্মকাহিনি

স্যরি!

আপনি কত বড় মিথ্যাবাদী?

উগান্ডার হুইপের ফেসবুক প্রোফাইল

বেরেক কাম করে না!

নভেম্বর ৫, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৬)

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু আজ। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপও শুরু আজ। দিনের দ্বিতীয় ম্যাচের বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

নভেম্বর ৫, ২০২৬
কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন
কোরআনের কিছু আয়াত আল্লাহ কেন রহিত করেছেন

একসময় কার্যকর কোনো বিধানের স্থলে পরবর্তী ওহির মাধ্যমে অন্য বিধান আসার মধ্যে গভীর প্রজ্ঞা নিহিত রয়েছে। এই বিধান পরিবর্তনকে বলে ‘নাসখ’।

নভেম্বর ৫, ২০২৬
কংগ্রেস হাতছাড়া, বড়
ধাক্কা খেলেন ট্রাম্প
কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

রিপাবলিকানদের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্কনীতি ও দুর্নীতির অভিযোগ।

নভেম্বর ৫, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

ভ্যান্স বলেন, ‘আমাদের পরাজয়ের প্রকৃত কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’

নভেম্বর ৫, ২০২৬
‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ,’ মধ্যবর্তী নির্বাচনে বড় হারের পর বললেন জেডি ভ্যান্স
‘আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ,’ মধ্যবর্তী নির্বাচনে বড় হারের পর বললেন জেডি ভ্যান্স

সেনেট ও হাউস দু্ই জায়গাতেই ডেমোক্র্যাট দল বিজয়ী হয়েছে, তাই ট্রাম্পের বাকি মেয়াদের জন্য কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্র্যাটরা। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধই ছিল তাদের দলের পরাজয়ের প্রধান কারণ, রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে হারের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা লিখেছেন।

নভেম্বর ৫, ২০২৬
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের
তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের

পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে আগামী পহেলা ডিসেম্বর থেকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবার ওই দুই বিষয়ের ওপর পরীক্ষা হবে।

নভেম্বর ৫, ২০২৬
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের

পুলিশ বলছে, 'অনাকাঙ্খিত পরিস্থিতি' এড়াতে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে গাড়ীতে ওঠানোর সময় উপস্থিত ছিলেন টেলিভিশন চ্যানেলটির এমন কয়েকজন সংবাদকর্মী বলেছেন, অফিসের ভেতরে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাদের চোখে পড়েনি।

নভেম্বর ৪, ২০২৬
পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস
পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস

ন্যুনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। অন্যদিকে চলমান শ্রমিক অসন্তোষের মাঝে নবগঠিত মজুরি বোর্ড বুধবার জানিয়েছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নভেম্বর ৪, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কী বললেন ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কী বললেন ট্রাম্প

ডোনাল্প ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন যে, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা "বিপুল ভোটে" জয়ী হতো।

নভেম্বর ৪, ২০২৬
পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?
পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান?

পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আবহেই তড়িঘড়ি জারি করা হয়েছে এই নির্দেশাবলী।

নভেম্বর ৪, ২০২৬
উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
উদযাপন ও সেলফি: ছবিতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোতে ডেমোক্র্যাটরা একের পর এক জয় তুলে নেওয়ায় আলিঙ্গন, উল্লাস ও হাসির ঢেউ বয়ে যাচ্ছে।

নভেম্বর ৪, ২০২৬
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?
কে এই আবদুল এল-সাইয়েদ, যিনি প্রথম মুসলিম মার্কিন সেনেটর হচ্ছেন?

মিশিগান রাজ্যে জনমত জরিপগুলোও ইঙ্গিত দিচ্ছিলো, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর হতে যাচ্ছেন।

নভেম্বর ৪, ২০২৬
ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয়দের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯
ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয়দের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯

গত সোমবার চোরাচালানের সন্দেহে বিএসএফ সদস্যরা স্থানীয় এক ব্যক্তিকে আটক করে নির্যাতন করেন। নির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তাকে পেটানো হয় বলে অভিযোগ ওঠে। মারধরের ফলে ওই ব্যক্তির পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

নভেম্বর ৫, ২০২৬
ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে
ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ছেড়ে দেওয়া হলো রাজীব ঘোষকে

টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে।

নভেম্বর ৫, ২০২৬
চুল রপ্তানি করে চার মাসে ১১৭০ কোটি টাকার বেশি আয়
চুল রপ্তানি করে চার মাসে ১১৭০ কোটি টাকার বেশি আয়

বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে মানবচুল ও উইগ শিল্প।  ফেলে দেওয়া চুল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং তা দিয়ে উইগ তৈরি করে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। দেশের বিভিন্ন অঞ্চলে চুল সংগ্রহ, বাছাই ও উইগ তৈরির সঙ্গে একটি বড় ব্যবসায়িক নেটওয়ার্ক ও কর্মসংস্থান গড়ে উঠেছে।

নভেম্বর ৫, ২০২৬
সৌদি-সিরিয়া প্রতিরক্ষা চুক্তি, ৪০ কোটি ডলারের ঋণও দিচ্ছে রিয়াদ
সৌদি-সিরিয়া প্রতিরক্ষা চুক্তি, ৪০ কোটি ডলারের ঋণও দিচ্ছে রিয়াদ

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়া। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে সৌদি আরব যখন নিজেদের নিরাপত্তা জোরদারে তৎপর, তখন দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো।

নভেম্বর ৫, ২০২৬
সাফে বাংলাদেশকে ফেভারিট মানলেন ভারতের কোচ
সাফে বাংলাদেশকে ফেভারিট মানলেন ভারতের কোচ

বাকি পাঁচ দেশের বিবেচনায় আঞ্চলিক এ টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশই। আগামীকাল বৃহস্পতিবার শুরু হওয়া সাফ খেলতে গতকাল ঢাকায় পা রাখার পর ভারত কোচ নওশাদ মুসাও বাংলাদেশকে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে অভিহিত করেছেন।

নভেম্বর ৫, ২০২৬
হরমুজ দিয়ে যেসব দেশের জাহাজকে চলতে দেবে ইরান
হরমুজ দিয়ে যেসব দেশের জাহাজকে চলতে দেবে ইরান

দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধ থাকলেও এবার বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়েছে দেশটি। ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজসহ চার দেশের জাহাজকে চলাচলের অনুমতি দেবে তেহরান।

নভেম্বর ৫, ২০২৬
স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকার জনগণ: ওবামা
স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকার জনগণ: ওবামা

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি লেখেন, আমেরিকান জনগণ স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা এমন রাজনীতি চান যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে।

নভেম্বর ৫, ২০২৬
৩৩ জেলায় ভোজ্যতেলের বাজারে অভিযান, ৯২ প্রতিষ্ঠানকে জরিমানা
৩৩ জেলায় ভোজ্যতেলের বাজারে অভিযান, ৯২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশজুড়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় চালানো এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯২টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গড়ে প্রতিটি প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয়েছে ৯ হাজার টাকা।

নভেম্বর ৫, ২০২৬