স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ: আখতার
দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট অনুমোদন পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোপ্রযুক্তি গবেষক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সময় দেবেন, সে অনুযায়ী পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চ...
বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে এক সপ্তাহের মধ্যে ত্রুটির কারণ উল্লেখ করে লিখিতভাবে অবহিত করার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস...
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে সেই ফুল পাঠিয়েছেন, তা প্রকাশ করেননি পরীমণি।
এ মামলায় আসামি বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আদালতে হাজির করা হয়। অপর আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি হাজিরা দেন।
নোয়াখালী সদর উপজেলায় সেনাবাহিনীর পোশাক পরে প্রবাসীর বাড়িতে ডাকাতি করা হয়েছে। এ সময় পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করেছে ডাকাত দ...

২১ অক্টোবর, বুধবার। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা দিল অস্বাভাবিক অচলাবস্থা। বাংলাদেশসহ জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্রের একাধিক সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলো। জাপানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থাও কিছু অনলাইন সেবা সীমিত করল। যুক্তরাজ্যের বিবিসি বন্ধ রাখল কয়েকটি ওয়েব পোর্টাল। উইকিপিডিয়ার পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশনও নিরাপত্তার স্বার্থে নিজেদের কয়েকটি সিস্টেম সাময়িকভাবে নামিয়ে নিল। বাংলাদেশেও এর বাইরে রইলো না। নিরাপত্তা শঙ্কায় ভূমিসেবার সরকারি ওয়েবসাইটসহ বাংলাদেশ ব্যাংক, সরকারি ও বেসরকারি কয়েকটি ব্যাংক, বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাউন করে রাখা হলো। কোথাও পুরো ওয়েবসাইট বন্ধ, কোথাও কেবল কিছু সেবা বন্ধ রাখা হলো। এসবের পেছনে ছিল একটি অভিন্ন কারণ—পিএইচপি নামে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি।

বিষয়টি এমন নয় যে হ্যাকাররা এর মধ্যেই এসব প্রতিষ্ঠানের সব ওয়েবসাইটে ঢুকে পড়েছিল। অনেক ক্ষেত্রেই ওয়েবসাইটগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছিল। কারণ, ত্রুটি দুটির সুযোগ নিয়ে আক্রমণকারীরা চাইলে সার্ভারে নিজেদের কোড চালাতে পারত। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার দ্রুত নিরাপত্তা হালনাগাদের পরামর্শ দেয়। যেসব সিস্টেম দ্রুত নিরাপদ করা সম্ভব নয়, সেগুলো সাময়িকভাবে অফলাইনে রাখার সুপারিশও করা হয়।

কিন্তু একটি প্রোগ্রামিং ভাষার ত্রুটির কারণে এত প্রতিষ্ঠানের ওয়েবসাইট একসঙ্গে বন্ধ রাখতে হবে কেন? উত্তর লুকিয়ে আছে আধুনিক ইন্টারনেটের অবকাঠামোয়।

ইন্টারনেট আর্কাইভ: এক ট্রিলিয়ন ওয়েবসাইটের ডিজিটাল জাদুঘর

অনেক ক্ষেত্রেই ওয়েবসাইটগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছিল। কারণ, ত্রুটি দুটির সুযোগ নিয়ে আক্রমণকারীরা চাইলে সার্ভারে নিজেদের কোড চালাতে পারত।

পিএইচপির পূর্ণরূপ PHP: Hypertext Preprocessor। নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা এই ওপেনসোর্স প্রোগ্রামিং ভাষা মূলত ওয়েব সার্ভারে কাজ করে। আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, তখন সার্ভারের পিএইচপি কোড প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, ডেটাবেজের সঙ্গে যোগাযোগ করে এবং সেই তথ্যের ভিত্তিতে ওয়েবপেজ তৈরি করতে সাহায্য করে। ব্রাউজারে শেষ পর্যন্ত যে পেজটি দেখা যায়, তার পেছনে আমাদের অজান্তেই অনেক সময় পিএইচপির কাজ থাকে।

ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা এবং উইকিপিডিয়ার পেছনে থাকা মিডিয়াউইকির মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো পিএইচপির ওপর নির্ভরশীল। ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট কোনো না কোনোভাবে এই ভাষা ব্যবহার করে। তবে ওয়েবসাইটের ব্যবহার ও পরিমাপের পদ্ধতি অনুযায়ী এই হিসাবের তারতম্য রয়েছে।

নব্বইয়ের দশকে যাত্রা শুরু করা ওপেনসোর্স প্রোগ্রামিং ভাষা পিএইচপি মূলত ওয়েব সার্ভারে কাজ করে

যেমন নেটক্রাফটের সক্রিয় ওয়েবসাইটবিষয়ক জরিপে সংখ্যাটি প্রায় অর্ধেক। তবে হিসাব যা-ই হোক, পিএইচপি যে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি, তাতে কোনো সন্দেহ নেই। এই ভিত্তির কোনো দুর্বলতা তাই অসংখ্য ওয়েবসাইটকে একসঙ্গে বিশাল ঝুঁকিতে ফেলতে পারে।

এবারের ত্রুটিগুলোকে একসঙ্গে বলা হচ্ছে ‘পিএইচপি-টু-শেল’। এগুলো মূলত পিএইচপির মূল ইঞ্জিনে থাকা মেমোরি ব্যবস্থাপনার সমস্যা। নিরাপত্তা ত্রুটি দুটি শনাক্ত করা হয়েছে CVE-2026-109618 ও CVE-2026-109619 নামে। দুটি ত্রুটিই গুরুতর হিসেবে চিহ্নিত; প্রতিটির নিরাপত্তা স্কোর CVSS v4.0 অনুযায়ী ৯.২।১০-এর মধ্যে ৯.২। অর্থাৎ মারাত্মক বিপদজনক।

অনলাইনে নিরাপদ থাকার সাত উপায়

আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, তখন সার্ভারের পিএইচপি কোড প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, ডেটাবেজের সঙ্গে যোগাযোগ করে এবং সেই তথ্যের ভিত্তিতে ওয়েবপেজ তৈরিতে সাহায্য করে।

সহজ করে বললে, সফটওয়্যার যখন কাজ করার জন্য কম্পিউটারের মেমোরি ব্যবহার করে, তখন কোন তথ্য কোথায় রাখা আছে এবং কখন সেই মেমোরি ছেড়ে দিতে হবে, তা ঠিকভাবে সামলানো অত্যন্ত জরুরি। প্রথম ত্রুটিতে মেমোরির অভাব বা আউট অব মেমোরি পরিস্থিতি তৈরি হলে পিএইচপির অভ্যন্তরীণ তথ্যের স্টেট বা অবস্থা নষ্ট হয়ে যেতে পারে। আর দ্বিতীয় ত্রুটিতে মেমোরি ছেড়ে দেওয়ার পরও পুরোনো তথ্যের কিছু স্টেট থেকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। পরে সার্ভার সেই পুরোনো স্টেটকে ভুল করে ব্যবহার করলে নিরাপত্তার মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। প্রোগ্রামিংয়ের ভাষায় এ ধরনের ত্রুটির একটি পরিচিত নাম হলো ‘ইউজ-আফটার-ফ্রি’।

এসব ত্রুটি কাজে লাগিয়ে একজন আক্রমণকারী কোনো অ্যাকাউন্টে প্রবেশ না করেই বিশেষভাবে তৈরি করা অনুরোধ পাঠিয়ে আক্রান্ত সার্ভারে নিজের কোড চালাতে পারে। সেই কোড কী করতে পারবে, তা সার্ভারের অনুমতি ও কনফিগারেশনের ওপরও নির্ভর করে। তবে সম্ভাব্য ক্ষতির মধ্যে রয়েছে গোপনীয় তথ্য পড়ে ফেলা, ওয়েবসাইটের ফাইল পরিবর্তন, তথ্য চুরি কিংবা সার্ভারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। এমনকি পিএইচপি প্রক্রিয়ার মেমোরিতে থাকা পাসওয়ার্ড, পরিচয় যাচাইয়ের টোকেন বা এপিআই কি-ও ঝুঁকিতে পড়তে পারে। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, ত্রুটিটি কোনো নির্দিষ্ট ওয়েবসাইটের কোডে নয়, বরং পিএইচপির মূল সফটওয়্যারে। ফলে কোনো ওয়েবসাইটের নিজস্ব কোড ঠিক থাকলেও সার্ভারে চলা পিএইচপির সংস্করণটি ঝুঁকিপূর্ণ হলে সেটি সহজে আক্রান্ত হতে পারে।

মাদারবোর্ড কীভাবে কাজ করে

সার্ভার সেই পুরোনো অবস্থাকে ভুল করে ব্যবহার করলে নিরাপত্তার মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। প্রোগ্রামিংয়ের ভাষায় এ ধরনের ত্রুটির একটি পরিচিত নাম হলো ইউজ-আফটার-ফ্রি।

ত্রুটি খুঁজে পাওয়ার গল্পটিও বেশ চমকপ্রদ। কারণ, এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। নিরাপত্তা গবেষকেরা পিএইচপির কোড পরীক্ষা করে এমন এক দুর্বলতা শনাক্ত করেছেন, যা এক দশকেরও বেশি সময় ধরে চোখের আড়ালে থেকে গিয়েছিল। উইজের গবেষকেরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ আগস্ট তাঁরা এআইয়ের সহায়তায় প্রথম ত্রুটিটি শনাক্ত করেন। এরপর ২৪ আগস্ট পিএইচপির নিরাপত্তা দলের কাছে বিষয়টি জানান। গবেষণার সময় তাঁরা উইজ অ্যাটলাস, গুগলের জেমিনি ৪ আর্গন এবং ওপেনএআইয়ের জিপিটি-৫.৬ সল ব্যবহার করেন। একই সময়ে ক্যালিফ নামে আরেকটি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানও এআই-সহায়তায় পিএইচপির দুর্বলতা নিয়ে কাজ করছিল।

নিরাপত্তা গবেষকেরা পিএইচপির কোড পরীক্ষা করে এমন এক দুর্বলতা শনাক্ত করেছেন, যা এক দশকেরও বেশি সময় ধরে চোখের আড়ালে থেকে গিয়েছিল

তবে এআই মুহূর্তের মধ্যে সবকিছু খুঁজে বের করে ফেলেছে—ঘটনাটি আসলে তেমন নয়। মেমোরির জটিল আচরণ বোঝা, একাধিক ত্রুটিকে মিলিয়ে কার্যকর আক্রমণ পদ্ধতি তৈরি করা এবং বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনে তা পরীক্ষা করার জন্য গবেষকদের নিরলস কাজ করতে হয়েছে। এআই মূলত সেই কঠিন কাজের অনেকগুলো ধাপ সহজ করেছে। উইজের গবেষকেরা জানিয়েছেন, এআই মডেলের সাহায্যে তাঁরা এমন একটি আক্রমণ পদ্ধতি তৈরি করতে পেরেছেন, যার জন্য আগে দক্ষ গবেষকদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হতো। অর্থাৎ, পরিবর্তনটা শুধু ত্রুটি খুঁজে পাওয়ার গতিতে নয়; জটিল একটি ত্রুটিকে বাস্তবে কাজে লাগানোর বাধা কমে আসাতেও দেখা গেছে।কেন্দ্র করে সাইবার আক্রমণের পরিকল্পনাতেও ঝক্কি কমে গেছে অনেকখানি।

র্যাম কী, ডিভাইসে কেন র্যাম থাকে

উইজের গবেষকেরা জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ আগস্ট তাঁরা এআইয়ের সহায়তায় প্রথম ত্রুটিটি শনাক্ত করেন। এরপর ২৪ আগস্ট পিএইচপির নিরাপত্তা দলের কাছে বিষয়টি জানান।

নিরাপত্তা গবেষণায় সাধারণত গুরুতর ত্রুটি আবিষ্কারের সঙ্গে সঙ্গেই সব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয় না। এতে হ্যাকাররা আগে থেকেই দুর্বলতা জেনে গিয়ে আক্রমণের সুযোগ পেতে পারে। বরং সফটওয়্যার নির্মাতাকে সবার আগে ত্রুটি সারানোর সময় দেওয়া হয়। এ প্রক্রিয়াকে বলা হয় কো-অর্ডিনেটেড ভালনারেবিলিটি ডিসক্লোজার। পিএইচপি প্রকল্পের ঘোষণায় বলা হয়েছিল, ২১ অক্টোবর নিরাপত্তা হালনাগাদ বা সিকিউরিটি আপডেট প্রকাশ করা হবে। তবে তার আগেই ত্রুটি সম্পর্কে কিছু তথ্য অনলাইনে ছড়িয়ে পড়ায় নির্ধারিত সময়ের আগেই প্যাচ প্রকাশের প্রস্তুতি রাখা হয়েছিল।

এর মধ্যেই উদ্বেগ বাড়ায় আমাজনের একটি প্রতিবেদন। প্রতিষ্ঠানটির নিরাপত্তা গবেষকেরা জানান, ১৭ অক্টোবর তাদের ম্যাডপট নামে হানিপট ব্যবস্থায় পিএইচপি-টু-শেল কাজে লাগানোর একটি চেষ্টা শনাক্ত হয়েছিল। অর্থাৎ, ত্রুটির আনুষ্ঠানিক ঘোষণা আসার চার দিন আগেই কেউ সেটি পরীক্ষা বা কাজে লাগানোর চেষ্টা করেছিল। তবে ঘটনাটি আমাজনের ইচ্ছাকৃতভাবে দুর্বল রাখা একটি পর্যবেক্ষণ ব্যবস্থায় শনাক্ত হয়। আক্রমণকারী কীভাবে আগেই ত্রুটির তথ্য পেয়েছিল, তা নিশ্চিত নয়; বাস্তব কোনো ওয়েবসাইটে ওই চেষ্টা সফল হয়েছিল কি না, সেটিও ওই তথ্য থেকে বলা যায় না।

অ্যাপ বন্ধ করে রাখলে কি ব্যাটারি বাঁচে

আমাজনের নিরাপত্তা গবেষকেরা জানান, ১৭ অক্টোবর তাদের ম্যাডপট নামে হানিপট ব্যবস্থায় পিএইচপি-টু-শেল কাজে লাগানোর একটি চেষ্টা শনাক্ত হয়েছিল।

২১ অক্টোবর পিএইচপির নিরাপত্তা হালনাগাদ প্রকাশের পর আক্রমণের চেষ্টার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। মার্কিন ওয়েব অবকাঠামো এবং ইন্টারনেট নিরাপত্তা প্রদানকারী কোম্পানি ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স ২২ অক্টোবর এক্সে (সাবেক টুইটার) জানান, প্রকাশ্য ঘোষণার আগের ১০ ঘণ্টায় প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে এমন আক্রমণের চেষ্টা দেখা গিয়েছিল কয়েক হাজার বার। ঘোষণার পরের ৪৫ মিনিটেই তা দশ হাজারে পৌঁছায়; দুই ঘণ্টায় ছাড়ায় কয়েক লাখ। পরে সংখ্যাটি কয়েক মিলিয়নে পৌঁছায়। তবে এই সংখ্যা আক্রমণের চেষ্টা বা অনুরোধের, সফল হ্যাকিংয়ের নয়।

যুক্তরাজ্যের এনসিএসসিও প্রতিষ্ঠানগুলোকে পিএইচপি ব্যবহার করা সব সিস্টেম শনাক্ত করে হালনাগাদ করার পরামর্শ দেয়

এমন দ্রুত বাড়তে থাকা ঝুঁকির কারণেই বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্রের এনএসএ সতর্ক করে জানায়, দ্রুত নিরাপত্তা হালনাগাদ দেওয়া সম্ভব না হলে আক্রান্ত সিস্টেম সাময়িকভাবে অফলাইনে রাখা উচিত। যুক্তরাজ্যের এনসিএসসিও প্রতিষ্ঠানগুলোকে পিএইচপি ব্যবহার করা সব সিস্টেম শনাক্ত করে হালনাগাদ করার পরামর্শ দেয়। দেশটির নিরাপত্তা-প্রতিক্রিয়ার অংশ হিসেবে এনসিএসসির সঙ্গে কাজ করে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নেটক্রাফট ৫০ হাজারের বেশি সতর্কবার্তা পাঠিয়েছে ওয়েবসাইটের মালিক ও সিস্টেম পরিচালকদের কাছে। এই ৫০ হাজার বার্তা এনসিএসসি একাই পাঠিয়েছে—বিষয়টি এমন নয়; এতে নেটক্রাফটেরও বিশাল ভূমিকা ছিল।

স্মার্টওয়াচ যে ৬ উপায়ে আপনাকে মিথ্যা বলে

ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স ২২ অক্টোবর এক্সে জানান, প্রকাশ্য ঘোষণার আগের ১০ ঘণ্টায় প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে এমন আক্রমণের চেষ্টা দেখা গিয়েছিল কয়েক হাজার বার।

সমাধান হিসেবে পিএইচপি নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে। মূল দুটি ত্রুটির সমাধান রয়েছে পিএইচপি ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ এবং ৮.২.৩৫ সংস্করণে। লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন ও দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া সফটওয়্যারের ক্ষেত্রে সংস্করণ নম্বর আলাদা হতে পারে; তাই সেখানকার প্যাকেজ সরবরাহকারীর নির্দেশনাও দেখা দরকার। পিএইচপি ৮.১ ও তার আগের সংস্করণগুলো মূল প্রকল্প থেকে নিয়মিত নিরাপত্তা হালনাগাদ পায় না। কিছু ডিস্ট্রিবিউশন পুরোনো সংস্করণের জন্য আলাদা নিরাপত্তা সংশোধন দিতে পারে, তবে সেটি সংশ্লিষ্ট সরবরাহকারীর ওপর নির্ভর করে।

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। শুধু ওয়ার্ডপ্রেস বা তার প্লাগইন হালনাগাদ করলেই এই ত্রুটির সমাধান হয় না। সমস্যাটি পিএইচপির মূল সফটওয়্যারে, তাই সার্ভারে চলা পিএইচপির নিরাপদ সংস্করণ নিশ্চিত করতে হবে। যাঁরা নিজেরা সার্ভার পরিচালনা করেন, তাঁদের হালনাগাদ করতে হবে। আর যাঁরা হোস্টিং প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করেন, তাঁদের জানতে হবে সরবরাহকারী নিরাপত্তা প্যাচ বসিয়েছে কি না। কোনো ওয়েবসাইটের মালিকের পক্ষে দ্রুত প্যাচ বসানো সম্ভব না হলে নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সাময়িক ব্যবস্থা নিতে হবে।

কিউআর কোড থেকে সাবধান!

যাঁরা নিজেরা সার্ভার পরিচালনা করেন, তাঁদের হালনাগাদ করতে হবে। আর যাঁরা হোস্টিং প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করেন, তাঁদের জানতে হবে সরবরাহকারী নিরাপত্তা প্যাচ বসিয়েছে কি না।

ঘটনার পর অবশ্য আরেকটি নতুন তথ্য সামনে এসেছে। ২৩ অক্টোবর পিএইচপি প্রকল্প জানায়, সেশন আপলোড-প্রগ্রেস ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত আরেকটি সম্ভাব্য কোড-এক্সিকিউশন ঝুঁকি রয়েছে, যার শনাক্তকারী CVE-2026-115560। এটি পিএইচপি-টু-শেলের মূল দুটি ত্রুটি থেকে আলাদা এবং কেবল অস্বাভাবিক কিছু কনফিগারেশন ও অ্যাপ্লিকেশনের আচরণ একসঙ্গে ঘটলে ঝুঁকিটি তৈরি হতে পারে। পরবর্তী নিয়মিত হালনাগাদ প্রকাশ না হওয়া পর্যন্ত পিএইচপির নিরাপত্তা দল session.upload_progress.enabled=0 করে রাখার পরামর্শ দিয়েছে। যাঁরা আগের নির্দেশনা অনুযায়ী সেটিংটি বন্ধ করেছেন, তাঁদের নতুন করে কিছু করার প্রয়োজন নেই। এ বিষয়ে সার্ভার পরিচালকদের পিএইচপির সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা উচিত।

সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই ঘটনার কারণে আলাদা করে কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। তবে ওয়েবসাইটের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার দায়িত্ব মূলত সেটির মালিক ও পরিচালকদের। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে ব্যাপকভাবে সফল হ্যাকিং বা বড় ধরনের তথ্য চুরির প্রমাণ নিশ্চিত করা যায়নি। তবে আক্রমণের চেষ্টা অব্যাহত রয়েছে, আর সব ওয়েবসাইট সমান দ্রুত নিরাপত্তা হালনাগাদ করতে পেরেছে—এমন নিশ্চয়তাও নেই। এ ধরনের ঘটনার সুযোগ নিয়ে ভুয়া নিরাপত্তা সতর্কতা বা পাসওয়ার্ড পরিবর্তনের বার্তা পাঠাতে পারে প্রতারকেরা। তাই কোনো বার্তার লিংকে ক্লিক না করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচিত ওয়েবসাইট বা অ্যাপ থেকে তথ্য যাচাই করাই নিরাপদ।

ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায় কেন

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পিএইচপি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিজাবেথ ব্যারন জানান, ‘প্রতিষ্ঠানটিতে তিনি একমাত্র পূর্ণকালীন কর্মী; তাঁর সঙ্গে রয়েছেন মূলত খণ্ডকালীন ১৪ জন ঠিকাদার!’

পিএইচপির এই ঘটনা আধুনিক ইন্টারনেটের একটি মৌলিক দুর্বলতা সামনে নিয়ে এসেছে। বিশ্বের বিপুলসংখ্যক ওয়েবসাইট যে একটি ওপেনসোর্স সফটওয়্যারের ওপর নির্ভর করে, সেটির নিরাপত্তা বজায় রাখা শুধু প্রযুক্তিগত কাজ নয়; প্রয়োজন পর্যাপ্ত অর্থ, দক্ষ জনবল এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণও। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিএইচপি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিজাবেথ ব্যারন জানান, ‘প্রতিষ্ঠানটিতে তিনি একমাত্র পূর্ণকালীন কর্মী; তাঁর সঙ্গে রয়েছেন মূলত খণ্ডকালীন ১৪ জন ঠিকাদার!’ অবশ্য পিএইচপি রক্ষণাবেক্ষণে বৃহত্তর ওপেনসোর্স সম্প্রদায়েরও অবদান রয়েছে। তবু এত ব্যাপকভাবে ব্যবহৃত একটি প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত সম্পদের ওপর নির্ভর করার বিষয়টি অনেক বড় প্রশ্ন তৈরি করে।

এআই এই ঘটনার দুই দিকই দেখিয়েছে। যে প্রযুক্তি গবেষকদের বহুদিনের অদেখা ত্রুটি খুঁজে পেতে সাহায্য করছে, সেটিই আবার আক্রমণকারীদের জটিল দুর্বলতা বুঝে কাজে লাগানোর বাধাকাজ অনেক কমিয়ে দিতে পারে।দিয়েছে। ভবিষ্যতে হয়তো এমন ত্রুটি আরও দ্রুত শনাক্ত করা সম্ভব হবে; কিন্তু তখন সেই ত্রুটি সারানোর কাজও দ্রুত করতে হবে। ইন্টারনেটের নিরাপত্তা তাই শুধু শক্তিশালী এআই তৈরির ওপর নির্ভর করবে না। নির্ভর করবে বহু বছর ধরে ব্যবহৃত সফটওয়্যার নিয়মিত পরীক্ষা করা, দ্রুত হালনাগাদ প্রকাশ করা এবং ওয়েবসাইট পরিচালনাকারীদের সেই হালনাগাদ সময়মতো প্রয়োগ করার সক্ষমতার ওপরও।

লেখক: সফটওয়্যার ডেভেলপার, নেক্সালাইজ লিমিটেড

সূত্র: অ্যাবস্ট্রাক্ট, প্রথম আলো, বিবিসি, গার্ডিয়ান

কম্পিউটার রিস্টার্ট দিলে প্রায়ই ঠিক হয়ে যায় কেন

ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিককে (২২) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন, বাংলাদেশের সরকারপ্রধানকে হত্যার চক্রান্তে জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তার, এ ঘটনার নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত রয়েছে কি না, তা অনুসন্ধান করা প্রয়োজন। এ ছাড়া গ্রেপ্তার আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, চক্র বা নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না এবং ঘটনার সঙ্গে কোনো চক্র বা মাস্টারমাইন্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, আসামির কাছ থেকে জব্দ করা আলামতের পাশাপাশি অন্য কোনো ডিভাইস বা ডিজিটাল আলামত রয়েছে কি না, তা শনাক্ত, উদ্ধার ও জব্দ করা এবং বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা অনুসন্ধান করা প্রয়োজন। এসব বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে মামলার মূল রহস্য উদ্ঘাটন ও অজ্ঞাতনামা আসামিদের বিষয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে তদন্তের স্বার্থে গ্রেপ্তার আসামিকে সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।

আদালতে শুনানিতে আসামির রিমান্ডের পক্ষে যুক্তি দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। আসামি কেন এমন করেছিলেন? কোন কোন সংগঠনের সঙ্গে জড়িত, কে এর পেছনে রয়েছে, তা তদন্তের জন্য আসামির সর্বোচ্চ সাত দিনের রিমান্ডের প্রার্থনা করছেন।

এ সময় বিচারক আসামিকে জিজ্ঞাসা করেন, ‘আপনার পক্ষে কোনো আইনজীবী আছেন?’ তখন আসামি চারিদিকে তাকিয়ে বলেন, ‘না, কেউ নেই।’ এরপর বিচারক বলেন, ‘কেন আপনি এমন করেছেন?’ তখন আসামি বলেন, ‘এমনি করেছিলাম। কোনো উদ্দেশ্য ছিল না, মজা করেছিলাম। এটা আমার ভুল হয়েছে।’ বিচারক শুনানি শেষে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ অক্টোবর আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ বলে মন্তব্য করা হয়।

পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে তাঁর বাবার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিকের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্যের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে বলা হয়। এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মো. মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তি (মক্কা চুক্তি নামে পরিচিত) অনুমোদন করেছে পাকিস্তান। পাকিস্তান এমন সময়ে চুক্তিটি অনুমোদন করল, যখন সৌদি আরব নতুন করে নিরাপত্তাঝুঁকির মুখে পড়েছে এবং ইয়েমেনের ইরানপন্থী হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য মিত্র খুঁজছে।

গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ইসলামাবাদ ও রিয়াদ গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বক্তব্যের প্রতিলিপি অনুযায়ী, সাজ্জাদ হায়দার খান বলেন, ‘চুক্তি, এর অনুমোদন এবং তা কার্যকর করার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তিন পক্ষের মধ্যে আলোচনা চলছে।’

চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশের মধ্যে তুরস্কের অভ্যন্তরীণ অনুমোদনের প্রক্রিয়া এখনো চলছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তি থেকে ১০ বছর আগে বের হওয়া যাবে না

চুক্তিভুক্ত তিন দেশের যেকোনো একটির ওপর বাইরে থেকে সশস্ত্র হামলা হলে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা আছে। তবে কী ধরনের ও কতটা সহায়তা দেওয়া হবে, তা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের পবিত্র মক্কায় ১৬ ধারার এই চুক্তিটি সই করেন।

চুক্তিতে তিন দেশের যেকোনো একটির ওপর বাইরে থেকে সশস্ত্র হামলা হলে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা আছে। তবে কী ধরনের ও কতটা সহায়তা দেওয়া হবে, তা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে।

চুক্তির বিবরণীতে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলকে হুমকি বলা হয়নি; বরং তিন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভূখণ্ড ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত রক্ষায় পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে।

৫ অক্টোবর তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকের পর চুক্তিটি বাস্তবায়নের দিকে এগিয়েছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তি: হুতিবিরোধী অভিযানে সেনা পাঠাবে না তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিজ নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর ছবি তোলেন। ৭ আগস্ট ২০২৬

বৈঠকে তিন দেশের সম্মিলিত প্রতিরক্ষা–সংক্রান্ত অঙ্গীকার বাস্তবায়ন এবং দেশগুলোর অভ্যন্তরীণ আইন অনুযায়ী সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা মোতায়েনের আহ্বান জানানো হয়।

ইসলামাবাদ এ চুক্তিকে প্রতিরক্ষামূলক ও জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে।

এমন সময় এ চুক্তির বিষয়টি সামনে এল, যখন আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। হুতিরা সৌদি আরবে হামলা অব্যাহত রেখেছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা আট মাস আগে তাঁদের সঙ্গে তেহরানের সংঘাত শুরুর পর ইরানে আবারও হামলা চালানোর বিষয় নিয়ে আলোচনা করছেন বলে খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যুদ্ধ শুরু হয়।

হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের অভিযান: পাকিস্তান কি শেষ পর্যন্ত যুদ্ধে জড়াবে

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ রাখা ওয়েবসাইটগুলোর বেশির ভাগই সচল হয়েছে। তবে চালু হলেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তাঝুঁকি শনাক্ত করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট।

পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে আজ রোববার জরুরি সতর্কবার্তা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট। সতর্কবার্তায় সংস্থাটি জানায়, তাদের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স (সিটিআই) ইউনিটের নিয়মিত নজরদারিতে সরকারি, জনখাত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তাঝুঁকি শনাক্ত হয়েছে। এসব অ্যাপ্লিকেশনে পিএইচপির পুরোনো, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কিংবা মেয়াদোত্তীর্ণ সংস্করণ ব্যবহার করা হচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিভাগের একটি সূত্র জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত একাধিক সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ এর বেশি ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে পিএইচপির ত্রুটিপূর্ণ পুরনো সংস্করণ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

সার্টের দেওয়া সতর্কবার্তায়ও বলা হয়েছে, আগে অবহিত করার পরেও সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠান নিরাপত্তা হালনাগাদ করেছে কি না, তা নিশ্চিত করেনি। কেউ কেউ এ বিষয়ে কোনো জবাবও দেয়নি। ফলে এসব ওয়েবসেবা সাইবার হামলা ও অননুমোদিত প্রবেশের উচ্চ ঝুঁকিতে থাকতে পারে।

জানতে চাইলে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক নাজমুল হক খন্দকার প্রথম আলোকে বলেন, আগের সতর্কবার্তা জারির পরেও নজরদারিতে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠান পিএইচপির সংস্করণ হালনাগাদ করেনি। কোনো কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আরও পুরোনো সংস্করণ রয়ে গেছে। এতে ওয়েবসাইটগুলো নিরাপত্তাঝুঁকিতে থাকছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে এবং পিএইচপির সংস্করণ হালনাগাদ করে সর্বশেষ সংস্করণে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সাইট বন্ধ

বিশ্বজুড়ে পিএইচপির নিরাপত্তা ত্রুটির বিষয়টি সামনে আসার পর গত বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইট বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকসহ আরও বেশ কয়েকটি ব্যাংক নিজেদের ওয়েবসাইট বন্ধ রাখে। সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়ানো এবং প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ওয়েবসাইট বন্ধ থাকলেও ব্যাংকিং সেবায় কোনো প্রভাব পড়েনি। বন্ধ রাখা হয়েছিল ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইটও।

নিরাপত্তা যাচাইয়ের পর আজ বেশির ভাগ প্রতিষ্ঠানের বন্ধ থাকা ওয়েবসাইট আবার চালু হয়েছে। জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট দুপুরের দিকে সচল হয়। প্রায় একই সময়ে স্বাভাবিক হয় ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইটও। ভূমিসেবার ওয়েবসাইটটি অবশ্য শনিবার দুপুরের মধ্যে চালু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd সন্ধ্যা ৬টা ৫১ মিনিটেও বন্ধ পাওয়া গেছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে সেখানে রক্ষণাবেক্ষণ চলছে এমন বার্তা দেওয়া হচ্ছিল।

সাইবার ঝুঁকি বিশ্বজুড়ে, প্রভাব বাংলাদেশেও

নিরাপত্তা হালনাগাদের তাগিদ

সার্টের কর্মকর্তারা বলছেন, সরকারি ওয়েবসাইটের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত থাকতে পারে। এসব ব্যবস্থার নিয়ন্ত্রণ অন্যদের হাতে গেলে তথ্যের গোপনীয়তা ও অখণ্ডতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেট থেকে ব্যবহার করা যায়—এমন সব ওয়েব অ্যাপ্লিকেশন, সার্ভার, কনটেইনার ও হোস্টিং পরিবেশে পিএইচপির কোন সংস্করণ ব্যবহৃত হচ্ছে, তা যাচাই করতে বলেছে বিজিডি ই-গভ সার্ট। ঝুঁকিপূর্ণ সংস্করণগুলো নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে, এমন সংস্করণে উন্নীত করতে হবে। প্রয়োজনে নিরাপত্তা সংশোধনী ব্যবহার করে ত্রুটি দূর করতে হবে। যেসব সংস্করণে নির্মাতাপ্রতিষ্ঠান আর নিরাপত্তা হালনাগাদ দেয় না, সেগুলোর পরিবর্তে সমর্থিত সংস্করণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব নয়, সেখানে সাময়িকভাবে ওয়েবসেবায় প্রবেশের সুযোগ সীমিত করতে হবে। প্রয়োজনে ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার, নির্দিষ্ট আইপি ঠিকানা থেকে প্রবেশের অনুমতি দেওয়া কিংবা অপ্রয়োজনীয় উন্মুক্ত প্রবেশাধিকার বন্ধ রাখার কথা বলা হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সাময়িকভাবে ওয়েবসেবায় প্রবেশের সুযোগ সীমিত করলে ঝুঁকি কিছুটা কমতে পারে। তবে এটি প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদের বিকল্প নয়। তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হলেও ওয়েব অ্যাপ্লিকেশন ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

পিএইচপির মতো আরও ঝুঁকি ভবিষ্যতে আসতে পারে, কী ভাবছেন দেশি বিশেষজ্ঞরা

সম্প্রতি এক গবেষণা দলের বিজ্ঞানীরা জানিয়েছেন, ছবিটিতে যে আকাশ ও মহাজাগতিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, তা আসলে ১৮৮৯ সালের ২২ জুলাইয়ের ভোরের আকাশ হতে পারে
২৫ অক্টোবর দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানীপাড়ায় সিদ্দিক শেখের বাড়িতে গিয়ে রিকশা মেরামতের জন্য তাঁকে আর্থিক সহায়তা দেন বন্ধুসভার সদস্যরা।

১৯তম আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে একটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ দল। পাশাপাশি সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের তরুণ প্রতিযোগীরা। এছাড়া দলগত প্রতিযোগিতায়ও টানা দ্বিতীয়বারের মতো হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে আরাশ জুহাইর উদয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে সে ছিল সবচেয়ে কমবয়সী। দলের আরেক সদস্য মো. তালহা জুবায়ের পেয়েছে সম্মানসূচক স্বীকৃতি।

দলগত প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যে অবদান রেখেছে জুনায়েদ লাবিব আল ওয়াসী। এ ছাড়া দলের মূল সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাজিদ আমান ও মো. রাদিত রাইয়ান। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাহিম রাজিত হোসেন ও অর্ণব চৌধুরী।

ভিয়েতনামের হ্যানয়ে ৪ অক্টোবর এই প্রতিযোগিতা শুরু হয়। জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের তাত্ত্বিক সমস্যা সমাধান, উপাত্ত বিশ্লেষণ এবং মহাকাশ পর্যবেক্ষণভিত্তিক বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগীদের দক্ষতার মূল্যায়ন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে পাঁচ শতাধিক প্রতিনিধি ও প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তরুণদের মেধা ও সক্ষমতা তুলে ধরেছে।

অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন

রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে হেডম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।
আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।
ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।
ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।
গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে চলতি বছরের জানুয়ারিতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ধানমন্ডি থানার ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক।
লালমনিরহাটের হাতীবান্ধায় আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। এলাকাবাসী ধাওয়া করে ওই বাঘ তাড়িয়েছেন।
লেবাননের ধ্বংসাত্মক আর্থিক বিপর্যয়ের সাত বছর পর, একটি চিকেন স্যান্ডউইচকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কটি এমন এক গভীর বিভাজনকে সামনে নিয়ে এসেছে, যা একদিকে সেই সব মানুষকে চিহ্নিত করে যারা এখনো অবাধে খরচ করতে সক্ষম, আর অন্যদিকে তাদের, যারা কোনোমতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
খুতবা ও ধর্মীয় আলোচনায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করতে ইমাম, আলেম ও ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান দমনে অন্য অনেকের মতো সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাও উসকানি দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়াও অপরাধ হিসেবে গণ্য। তদন্ত সংস্থা এ ঘটনায় তিন সাংবাদিকের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে। এরই মধ্যে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। রবিবার সকাল ৬টায় নিম্নচাপটির কেন্দ্র ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জনগণের ৭০ শতাংশের রায়ের প্রতি অবমাননা করায় বর্তমান সরকারকে অবৈধ বলতে হবে। সরকার অর্ধেক বৈধ আর অর্ধেক অবৈধ—এমন বলার সুযোগ নেই।