শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে এক উইকেটের রোমাঞ্চকর জয় পাকিস্তানের

শেষ উইকেটে তখনও প্রয়োজন ছিল অনেক রান, জয়ের পাল্লা হেলে পড়েছিল ইংল্যান্ডের দিকে। ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার...

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস
নানা আর্থিক অব্যবস্থাপনায় বঙ্গজ লিমিটেড

কোম্পানির স্থায়ী সম্পদের হিসাব নেই রেজিস্ট্রারে, ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) বিতরণ করেনি।

নানা আর্থিক অব্যবস্থাপনায় বঙ্গজ লিমিটেড
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি...

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

রবিবার ইরানে হামলা চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার হোয়াইট হাউস থেকে মিশিগানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
ভোক্তা অধিকার: ৩৬ জেলায় অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা

ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার: ৩৬ জেলায় অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে এমন পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত...

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

শরিয়া আইনে ‘তাজির’ কী, তাজিরে কি মৃত্যুদণ্ড দেওয়া যায়
শরিয়া আইনে ‘তাজির’ কী, তাজিরে কি মৃত্যুদণ্ড দেওয়া যায়

সম্প্রতি সৌদি আদালত দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে শরিয়া আইনে ‘তাজির’ হিসেবে মৃত্যুদণ্ড দেন। এরপরই প্রশ্ন উঠেছে, ‘তাজির’ হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া যায় কি না।

অক্টোবর ২৬, ২০২৬
এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর
এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর

স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে জিতেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল।

অক্টোবর ২৬, ২০২৬
ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা
ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা

বাংলাদেশের মেয়ে মাসুমা জাহান রিমা। পেশায় যুক্তরাষ্ট্রের একজন ডেন্টাল হাইজিনিস্ট। লেখক হিসেবে নিজেকে প্রকাশ করেছেন এক যুগের বেশি সময় আগে। শিল্পী হিসেবেও পরিচিতি গড়ে তুলেছেন অর্ধযুগ ধরে; আর সর্বশেষ নাম লিখিয়েছেন উদ্যোক্তা হিসেবে। যুক্তরাষ্ট্রে বড় শপিং মলে এখন তিনি নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

চট্টগ্রামের সন্দ্বীপে জন্ম নেওয়া জাহান রিমার জীবনের পথ একসময় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেই পথের এক প্রান্তে চিকিৎসাসেবা, অন্য প্রান্তে সাহিত্য।

মাঝখানে শিল্প, সম্পাদনা, সৃজনশীলতা আর এখন ব্যবসা। একটি পরিচয় শেষ হওয়ার আগেই যেন আরেকটি পরিচয় এসে কড়া নেড়েছে দরজায়। নিজের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে জাহান রিমার উত্তরও তাই বেশ গভীর, ‘আমার জীবনটা মিশ্র। পেশায় একজন ডেন্টাল হাইজিনিস্ট; মনের কাছে লেখক; আবেগে শিল্পী; আর নিজের ইচ্ছায় আমি একজন উদ্যোক্তা।’

জাহান রিমাকে কোন পরিচয়টি সবচেয়ে বেশি প্রকাশ করে? প্রশ্নটি শুনে হেসে তিনি বলেন, ‘সবগুলোই আমি, আবার কোনোটাই শুধু আমি না।’

এই একটি বাক্যেই যেন ধরা পড়ে তাঁর পুরো জীবনদর্শন। তিনি কখনোই একটি পরিচয়কে অন্যটির প্রতিদ্বন্দ্বী করে তোলেননি; বরং জীবনের একেক বাঁকে একেকটি রূপকে সামনে এনেছেন। করোনার সময় সামনে এসেছিলেন সেবাকর্মী রিমা। ডেন্টাল হাইজিন পেশায় যুক্ত থাকায় তিনি দাঁড়িয়েছিলেন সম্মুখসারিতে—যখন গোটা পৃথিবীর মানুষ সুরক্ষার খোঁজে ঘরবন্দী। ২০২০ সালে তিনি ছুটে গেছেন দুর্গম এলাকায় আক্রান্ত রোগীদের পাশে। মহামারিতে মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ‘রিমোট এরিয়া মেডিক্যাল’ (র‌্যাম) থেকে পেয়েছেন প্রশংসাপত্র (সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন)।

ক্যানভাসে রং ও রেখা ফুটিয়ে তুলছেন মাসুমা জাহান রিমা

মানুষের হাসির যত্ন নেওয়া পেশা হলেও মানুষের মন, সম্পর্ক আর জীবনকে শব্দে বাঁধার তাড়না থেকে জন্ম নেয় তাঁর লেখক পরিচয়। ২০১৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পের বই ‘যে তুমি মানুষ খোঁজো’। ২০২১ সালে যমজ বোন জাহান রিপার সঙ্গে যৌথভাবে প্রকাশ করেন কবিতার বই ‘রিপাবনে বিভোরিমা’। বর্তমানে লিখছেন তৃতীয় বই ‘আনন্দবাড়ির আব্বু’। লেখার সঙ্গে তাঁর সখ্য অবশ্য আরও পুরোনো। ২০১৪ সালে তাঁর কবিতা নিয়ে নির্মিত আবৃত্তি ও সংগীতের ভিডিওতে কণ্ঠ দিয়েছিলেন দেশের একজন সুপরিচিত আবৃত্তিশিল্পী। দেশের বিভিন্ন পত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে।

শুধু লেখালেখিই নয়, দীর্ঘদিন ধরে তিনি যুক্ত সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোভিত্তিক বাংলা সাময়িকী একতারার সম্পাদকীয় ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন এক দশকের বেশি সময় ধরে। এ ছাড়া কাজ করছেন ‘বাংলাটাইমস ৩৬০’–এর সহযোগী সম্পাদক হিসেবেও।

পেশা বদল ও উদ্যোক্তা হওয়ার গল্প

জাহান রিমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটি বুঝতে হলে ফিরতে হবে তাঁর শিক্ষাজীবনে। বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি নিজের জীবনের গতিপথ যেন বদলে ফেলেন পুরোপুরি। যুক্তরাষ্ট্রে এসে নতুন করে ভর্তি হন স্বাস্থ্যবিজ্ঞান ও ডেন্টাল হাইজিনে। দীর্ঘ ছয়-সাত বছরের নিবিড় পড়াশোনা শেষে কাজ শুরু করেন একটি জরুরি ডেন্টাল ক্লিনিকে।

এরপর নিজের শিল্পবোধ ও সৃজনশীলতাকে সম্বল করে পা রাখেন ব্যবসার দুনিয়ায়। তবে ব্যবসাকে তিনি নিছক লাভ-ক্ষতির অঙ্কে আটকে রাখেননি; নিজেকে যুক্ত রেখেছেন সার্বক্ষণিক শিল্পী হিসেবে।

প্রায় পাঁচ বছর আগে ফ্লোরিডার অন্যতম বৃহৎ ও ব্যস্ত শপিং মল ‘দ্য ফ্লোরিডা মল’–এ একটি কিয়স্কের মাধ্যমে যাত্রা শুরু করে তাঁর প্রতিষ্ঠান—জাহান’স আর্টিস্টিক ওয়ার্ল্ড। সেখানে মেহেদি, বডি আর্ট, পোর্ট্রেট, ক্যারিকেচার ও পেইন্টিং নিয়ে সেবা দেওয়া শুরু করেন তিনি।

পেশাগত পোশাকে ডেন্টাল হাইজিনিস্ট জাহান রিমা। যুক্তরাষ্ট্রে করোনাকালে চিকিৎসাসেবার সম্মুখসারিতেও লড়াই করেছেন তিনি

যুক্তরাষ্ট্রের ব্যস্ত শপিং মলে নিজের শিল্পের পরিসর গড়ে তোলা সহজ ছিল না। স্মৃতিচারণা করে জাহান রিমা বলেন, ‘শুরুতে ভীষণ ভয় পেয়েছিলাম। যদি না চলে? আমার আগে কেউ কেন করেনি? তার ওপর ছিল মলের চড়া ভাড়া আর অনিশ্চয়তা।’ সেই সময় ভবিষ্যৎবিষয়ক মার্কিন লেখক জ্যাক উলড্রিচের একটি কথা তাঁকে সাহস জুগিয়েছিল, ‘যেটি তোমাকে একই সঙ্গে রোমাঞ্চিত করে এবং ভয় দেখায়, সম্ভবত সেটিই তোমার করা উচিত।’

সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও তিনি ইউনিভার্সাল স্টুডিওর শিল্পীর চাকরি ছাড়েন। ফিরিয়ে দেন ডিজনি ওয়ার্ল্ডের মরক্কো প্যাভিলিয়নে যোগ দেওয়ার প্রস্তাবও। ডেন্টাল প্র্যাকটিসে ফেরার নিরাপদ পথ ছেড়ে পুরোপুরি মনোযোগ দেন নিজের তৈরি প্ল্যাটফর্মে। বর্তমানে ‘দ্য ফ্লোরিডা মল’ ছাড়াও হাই-এন্ড শপিং মল ‘অরল্যান্ডো ভাইনল্যান্ড প্রিমিয়াম আউটলেটস’–এ চালু করেছেন নতুন শাখা। পাশাপাশি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে (এমসিও) রয়েছে তাঁর একটি লন্ড্রোম্যাট ব্যবসা।
‘আপনি কি সফল?’—প্রশ্ন শুনে হেসে জাহান রিমা বলেন, ‘আমি বলব না আমি সফল হয়ে গেছি। এখনো অনেক পথ বাকি; কিন্তু আমি আমার নিজের মতো করে সফল। আমার কাছে সাফল্য মানে মনের সুখ। আপনি যেখানে আছেন, সেখানে যদি খুশি থাকেন, তাহলেই আপনি সফল।’

জাহান রিমা আরও বলেন, ‘আমার আনন্দ হয় এই ভেবে যে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল মেহেদি আর্টকে আমেরিকার মলে নিয়ে আসতে পেরেছি। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের আনন্দ উদ্‌যাপনের ঐতিহ্য।’

মেহেদি ছাড়াও তেলরং, জলরং, ওয়ান-লাইন আর্ট ও মিক্সড মিডিয়ায় নিয়মিত কাজ করেন জাহান রিমা। মিনিমালিস্ট ধাঁচের ওয়ান-লাইন আর্টে একটিমাত্র অবিচ্ছিন্ন রেখায় গল্প ফুটিয়ে তুলতে ভালোবাসেন। নতুন কিছু শেখার আগ্রহে সম্প্রতি একজন গুরুর কাছে শিখছেন ক্যারিকেচার। তাঁর এই দীর্ঘ যাত্রার মূল শক্তি পরিবার। তাঁদের বাড়িটিকে ডাকেন ‘আনন্দবাড়ি’। হাসিমুখে জাহান রিমা বলেন, ‘তারা আমার পাওয়ারহাউস।’ সম্প্রতি অরল্যান্ডো ভয়েজার ম্যাগাজিনের ‘হিডেন জেম’ সিরিজেও তাঁকে নিয়ে লেখা প্রকাশিত হয়েছে।

পরিবর্তনকে ইতিবাচকভাবে নেওয়া জাহানের ভাষায়, ‘পুরো পৃথিবীটাই এখন আমার স্টুডিও মনে হয়।’

সন্দ্বীপ থেকে ফ্লোরিডা—দূরত্বটা শুধু হাজার মাইলের নয়; এর মধ্যে জড়িয়ে আছে সময়, রূপান্তর, নতুন ভাষা, নতুন সংস্কৃতি এবং নিজেকে বারবার নতুন করে গড়ে তোলার সাহস। তবে এত পরিচয়ের ভিড়েও নাড়ির টান ভোলেননি তিনি।

অক্টোবর ২৬, ২০২৬
সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস
সুরের টানে জমজমাট সিডনি অপেরা হাউস

সিডনি অপেরা হাউস চত্বরে রোববার অন্য রকম ভিড়। কেউ পরিবার–পরিজন নিয়ে এসেছেন অনুষ্ঠান দেখতে, কেউ সঙ্গীদের নিয়ে সেলফি তুলছেন। বিশ্বখ্যাত স্থাপত্যটিকে পেছনে রেখে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন অনেকে। ২৫ অক্টোবর বিশ্ব অপেরা দিবসে সেখানে গিয়ে চোখে পড়ে এমনই উৎসবমুখর পরিবেশ। দর্শনার্থীদের আসা–যাওয়া আর সংগীতের আয়োজনে চেনা অপেরা হাউস যেন পেয়েছে বাড়তি প্রাণ।
বিশ্বজুড়ে অনেকের কাছে অপেরা বলতেই সিডনি অপেরা হাউসের ছবি ভেসে উঠলেও এই মঞ্চশিল্পের জন্ম ষোড়শ শতকের শেষভাগে ইতালির ফ্লোরেন্সে। সেই শিল্পকে উদ্‌যাপনের দিনে সুর আর উৎসবের কেন্দ্র হয়ে উঠেছিল সিডনির এই ঐতিহাসিক স্থাপনাও।

সিডনি অপেরা হাউসের জোয়ান সাদারল্যান্ড থিয়েটারে অপেরা অস্ট্রেলিয়ার আয়োজনে পরিবেশিত হয় বিশেষ সংগীতানুষ্ঠান গ্রেট অপেরা হিটস। এতে শিল্পীরা পুচিনি, ভের্দি, রসিনি ও বিজের বিখ্যাত গানগুলো পরিবেশন করেন। পাশাপাশি কনসার্ট হলে মঞ্চস্থ হয় জনপ্রিয় সংগীতনাট্য মাই ফেয়ার লেডি।

অপেরার দৃশ্য। ছবি: সিডনি অপেরা হাউসের সৌজন্যে

মিলনায়তনের ভেতরে পরিবেশনা আর বাইরে দর্শনার্থীদের ভিড়—দুইয়ে মিলে জমে ওঠে দিনের আয়োজন। আয়োজকদের একজন জানালেন (নাম প্রকাশ করতে রাজি হননি), ব্রডওয়েতে প্রথম মঞ্চস্থের ৭০ বছর পূর্তি উপলক্ষে সিডনি অপেরা হাউসে এসেছে মাই ফেয়ার লেডির এই আয়োজন। এর কেন্দ্রে ফুল বিক্রেতা এলাইজা ডুলিটলের বদলে যাওয়ার গল্প। এলাইজা চরিত্রে অভিনয় করেছেন ক্লেয়ার লায়ন, আর অধ্যাপক হেনরি হিগিনসের ভূমিকায় ন্যাথানিয়েল পার্কার। প্রযোজনাটি সাজানো হয়েছে জুলি অ্যান্ড্রুজের নির্দেশনায় ২০১৬ সালে মঞ্চে আসা অস্ট্রেলীয় সংস্করণের ভিত্তিতে। ‘আই কুড হ্যাভ ড্যান্সড অল নাইট’ ও ‘উডন্ট ইট বি লাভারলি?’–এর মতো পরিচিত গান রয়েছে এতে। সংগীতনাট্যটির প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বিশ্বখ্যাত দুই সুরকার—ফ্রান্সের জর্জেস বিজে ও অস্ট্রিয়ার দ্বিতীয় জোহান স্ট্রসের জন্মদিন স্মরণে প্রতিবছর ২৫ অক্টোবর বিশ্ব অপেরা দিবস পালিত হয়। ২০১৮ সালে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত বিশ্ব অপেরা ফোরামের আলোচনার সূত্র ধরে ২০১৯ সালে যৌথভাবে দিবসটি পালন শুরু করে অপেরা আমেরিকা, অপেরা ইউরোপা ও অপেরা লাতিনো–আমেরিকা। নতুন দর্শকের কাছে অপেরাকে পৌঁছে দেওয়া এবং এই শিল্পের প্রতি আগ্রহ বাড়ানোই এর মূল উদ্দেশ্য।
অপেরার গল্পে উঠে আসে ভালোবাসা, বিচ্ছেদ, আনন্দ কিংবা বেদনার মতো চেনা অনুভূতি। ভাষা আলাদা হলেও সেই আবেগের সঙ্গে একাত্ম হতে পারেন নানা দেশের দর্শক। সুর ও গল্পের মধ্য দিয়ে মানুষের এই কাছাকাছি আসার বিষয়টিও সামনে আনতে চায় বিশ্ব অপেরা দিবস। আয়োজকদের মতে, অন্যের অনুভূতি বুঝতে এবং ভিন্ন সংস্কৃতির প্রতি উদার হতে ভূমিকা রাখতে পারে এই শিল্প।

বিশ্বখ্যাত স্থাপত্যটিকে পেছনে রেখে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন অনেকে

উদ্‌যাপনের পাশাপাশি সামনে এসেছে এই শিল্পের নেপথ্যের মানুষদের অনিশ্চয়তার কথাও। জার্মান অর্কেস্ট্রা পরিচালক কেভিন জন এডুসেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, বিশ্বজুড়ে বহু অপেরাশিল্পী ও কলাকুশলী এখনো স্বল্পমেয়াদি চুক্তি, মহড়ায় পারিশ্রমিক না পাওয়া ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে কাজ করেন। অপেরাকে টিকিয়ে রাখতে তাঁদের ন্যায্য পারিশ্রমিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে রোববার সিডনি অপেরা হাউসে কেটেছে এক ব্যস্ত, উৎসবমুখর দিন। নানা আয়োজনে মুখর এই প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন নানা দেশ ও বর্ণের মানুষ। ভাষা আর সংস্কৃতির ভিন্নতা পেরিয়ে তাঁরা একসঙ্গে উপভোগ করেছেন সুর ও অভিনয়ের রস। কেউ ক্যামেরায় ধরে রেখেছেন প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত, কেউ ফিরেছেন মঞ্চের মুগ্ধতা নিয়ে।

অক্টোবর ২৬, ২০২৬
ব্যবসায়ীকে আটকে ১০ লাখ
টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬
ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৬

মামলার এজাহারে বলা হয়, তাঁদের কবল থেকে রক্ষা পেতে ভুক্তভোগী মোটরসাইকেল কেনার জন্য সঙ্গে রাখা ৭০ হাজার টাকা দেন।

অক্টোবর ২৬, ২০২৬
ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ
ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নেবে শতাধিক স্টার্টআপ

সম্মেলনে তিনটি বিশেষ অধিবেশনে বিশেষজ্ঞ আলোচনার পাশাপাশি শতাধিক স্টার্টআপ বাস্তব সমস্যার সমাধানে তাদের তৈরি বিভিন্ন উদ্ভাবন ও পণ্য তুলে ধরবে।

অক্টোবর ২৬, ২০২৬
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী

চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী জাপানের বড় কোম্পানি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

অক্টোবর ২৬, ২০২৬
অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল
অসংক্রামক রোগের বড় কারণ খাবারে ভেজাল

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ, যার প্রধান কারণ খাদ্যে ভেজাল।

অক্টোবর ২৬, ২০২৬
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার প্রেক্ষাপটে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ১৪৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
ফ্রান্সজুড়ে আরেক দফা গণবিক্ষোভের পর সংঘর্ষ, গ্রেপ্তার প্রায় ১ হাজার

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।

অক্টোবর ২৫, ২০২৬
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'
পত্রিকা: 'তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ধারণা'

আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।

অক্টোবর ২৫, ২০২৬
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?
ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল?

ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।

অক্টোবর ২৫, ২০২৬
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশ

ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
ওয়ালটন অফিসে কেক কেটে মিরাজের জন্মদিন উদযাপন
ওয়ালটন অফিসে কেক কেটে মিরাজের জন্মদিন উদযাপন

রাত পোহালেই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ডি-থ্রি টুর্নামেন্টের নিলাম।

অক্টোবর ২৬, ২০২৬
শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে এক উইকেটের রোমাঞ্চকর জয় পাকিস্তানের
শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে এক উইকেটের রোমাঞ্চকর জয় পাকিস্তানের

শেষ উইকেটে তখনও প্রয়োজন ছিল অনেক রান, জয়ের পাল্লা হেলে পড়েছিল ইংল্যান্ডের দিকে। ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান।

অক্টোবর ২৬, ২০২৬
ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

রবিবার ইরানে হামলা চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার হোয়াইট হাউস থেকে মিশিগানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

অক্টোবর ২৫, ২০২৬
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলায় ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে পুলিশের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
নানা আর্থিক অব্যবস্থাপনায় বঙ্গজ লিমিটেড
নানা আর্থিক অব্যবস্থাপনায় বঙ্গজ লিমিটেড

কোম্পানির স্থায়ী সম্পদের হিসাব নেই রেজিস্ট্রারে, ওয়ার্কারস প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) বিতরণ করেনি।

অক্টোবর ২৫, ২০২৬
খুলছে সেন্টমার্টিন, দ্বীপবাসীর আনন্দ মিছিল
খুলছে সেন্টমার্টিন, দ্বীপবাসীর আনন্দ মিছিল

দীর্ঘ অপেক্ষার পর আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারের এ সিদ্ধান্তে আনন্দিত দ্বীপের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা।

অক্টোবর ২৫, ২০২৬
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলা এসিল্যান্ড প্রত্যাহার

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—ফেসবুকে এমন পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
ভোক্তা অধিকার: ৩৬ জেলায় অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা
ভোক্তা অধিকার: ৩৬ জেলায় অভিযান, জরিমানা প্রায় ৮ লাখ টাকা

ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম ঠেকাতে দেশের ৩৬ জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অক্টোবর ২৫, ২০২৬