পাবনায় জোড়া খুন: আসামি মুসা গ্রেপ্তার
খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর শ্যুটার জনিকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ‘গাছে চড়া বন্ধ করেন’ (অর্থাৎ কঠোর ও অনমনীয় অবস্থান থেকে সরে আসেন) এবং নির্বাচনের ফলাফলের বাস্...
পাবনার আতাইকুলা উপজেলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহারনামীয় আসামি মোা. মুসাকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গত ১৭ বছরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে, তা এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করার নির্দেশ...
১ হাজার ৬৩৫ কোটি ১০ লাখ টাকার আরিচা-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল— ঢাকার সাভার-নবীনগর এবং টাঙ্গাইলের প্রধান প্রধান মহাসড়কে যানবাহনের চাপ কমানো। তবে, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই দায়ি...
ভয়ংকর, চিত্তাকর্ষক, বুদ্ধিমান, অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত চতুর, প্রকৃত অর্থেই মন্দ এবং বাস্তব জীবনের ‘বন্ড ভিলেন’—কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বর্ণন...
সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, এ অপরাধ দমনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় যুব সম্মেলনে গঙ্গার পানিবণ্টন, সংবিধান সংস্কার ও মাতারবাড়ী চুক্তি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নিজের বাড়িতে ফিরতে না পারলে মানুষ কোথায় আশ্রয় খোঁজে? আফগান চলচ্চিত্র নির্মাতা শাহরভানু সাদাতের কাছে সেই আশ্রয় তাঁর নিজের শরীর। অন্যদিকে নির্বাসিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলোফের কাছে বড় হয়ে উঠেছে ভাষার সংকট। মাতৃভাষার সূক্ষ্ম অনুভূতি অন্য ভাষায় কতটা প্রকাশ করা সম্ভব? বাস্তুচ্যুতির এই দুই অভিজ্ঞতা উঠে এসেছে তাঁদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

গত ৩০ অক্টোবর ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হিউলিক হলে ডিসপ্লেসমেন্ট ফিল্ম ফান্ডের (ডিএফএফ) সহায়তায় নির্মিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জাপান প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে আলোচনায় অংশ নেন তহবিলের সহপ্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানশেট, ‘সেন্স অব ওয়াটার’-এর পরিচালক মোহাম্মদ রাসুলোফ ও ‘সুপার আফগান জিম’-এর পরিচালক শাহরভানু সাদাত। বিশেষ অতিথি ছিলেন জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো।
২৬ অক্টোবর শুরু হওয়া উৎসবের এই আয়োজনে গুরুত্ব পায় বাস্তুচ্যুত নির্মাতাদের কাজের সুযোগ ও স্বাধীনভাবে গল্প বলার অধিকার।

প্রদর্শিত পাঁচটি চলচ্চিত্র হলো মারিনা এর গরবাচের ‘রোটেশন’, শাহরভানু সাদাতের ‘সুপার আফগান জিম’, হাসান কাট্টানের ‘অ্যালাইজ ইন এক্সাইল’, মো হারাওয়ের ‘হুইসপার্স অব আ বার্নিং সেন্ট’ এবং মোহাম্মদ রাসুলোফের ‘সেন্স অব ওয়াটার’।

একই দিন টোকিও মিডটাউন হিবিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্ল্যানশেট ও দুই নির্মাতার সঙ্গে ছিলেন রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ব্যবস্থাপনা পরিচালক ক্লেয়ার স্টুয়ার্ট এবং ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কোজি ইয়ানাই।

জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো, কেট ব্লানচেট, টিফের পরিচালক হিসামাতসু তাকেওসহ ডিএফএফ ফিল্ম ফান্ড সংশ্লিষ্ট অন্যরা

যেভাবে শুরু চলচ্চিত্র তহবিল
ডিসপ্লেসমেন্ট ফিল্ম ফান্ডের ভাবনা আসে কয়েক বছর আগে গ্লোবাল রিফিউজি ফোরামে। সেখানে দেশ ছাড়তে বাধ্য হওয়া কয়েকজন চলচ্চিত্র নির্মাতার কাজ সম্পর্কে জানতে পারেন ব্ল্যানশেট। তাঁদের আবার চলচ্চিত্র নির্মাণের সুযোগ করে দিতেই উদ্যোগটি নেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বেশি এবং সীমাবদ্ধতা তুলনামূলক কম হওয়ায় প্রথমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে বেছে নেওয়া হয়।
২০২৫ সালে ব্ল্যানশেট ও রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হুবার্ট বালস ফান্ড যৌথভাবে অনুদান কর্মসূচি ঘোষণা করে। ওই বছরের ৫৪তম রটারডাম উৎসবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ডিএফএফের। কৌশলগত অংশীদার হয় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। ব্ল্যানশেট এক দশকের বেশি সময় ধরে সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

প্রতিষ্ঠাতা অংশীদার হিসেবে যুক্ত হয় মাস্টার মাইন্ড, ইউনিক্লো, ড্রোম এন দাদ, টেমার ফ্যামিলি ফাউন্ডেশন ও আমাহোরো কোয়ালিশন। ইউনিক্লো তহবিলটির প্রচারণায়ও সহযোগিতা করছে।

প্রথম পর্যায়ে ২০২৫ সালে অনুদান পান পাঁচ নির্মাতা—মারিনা এর গরবাচ, মো হারাওয়ে, হাসান কাট্টান, মোহাম্মদ রাসুলোফ ও শাহরভানু সাদাত। তাঁদের চলচ্চিত্রগুলোর বিশ্ব প্রিমিয়ার হয় ২০২৬ সালের রটারডাম উৎসবে।
দ্বিতীয় পর্যায়ে এ বছরের কান চলচ্চিত্র উৎসবে নতুন পাঁচ নির্মাতার নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন মোহাম্মদ আমের, আনেমারি জাসির, আকুয়ল দে মাবিয়র, বাও নগুয়েন ও রিথি পান।

সংবাদ সম্মেলনে ইরানি নির্মাতা মোহাম্মদ রসুলফ

নির্বাসনে ভাষা, নিজের শরীরে আশ্রয়
ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলোফের কাছে অভিবাসন নতুন মানুষ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে দেশ ছাড়তে হলে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। নির্বাসনের বিচ্ছিন্নতাবোধ থেকেই তিনি নির্মাণ করেছেন ‘সেন্স অব ওয়াটার’।
সংবাদ সম্মেলনে রাসুলোফ জানান, তিন বছর আগে তাঁকে ইরান ছেড়ে নির্বাসনে যেতে হয়। বিদেশে বসবাস শুরুর প্রায় দেড় বছর পর ডিএফএফ তাঁর সঙ্গে যোগাযোগ করে।
দেশ ছাড়ার পর ভাষার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেন তিনি। তাঁর মতে, ভাষা ও সংস্কৃতি শুধু বক্তব্যের অর্থ নয়, অনুভূতির গভীরতাও বহন করে। অনুবাদে মাতৃভাষার সূক্ষ্মতা হারিয়ে যাওয়ার আশঙ্কা তাঁকে ভাবিয়েছে। সেই অভিজ্ঞতাই চলচ্চিত্রে তুলে ধরেছেন।

আফগান নির্মাতা শাহরভানু সাদাতের ‘সুপার আফগান জিম’ তৈরি হয়েছে অন্য এক উপলব্ধি থেকে। শরণার্থী জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মতো যার ফেরার কোনো ঘর নেই, তার কাছে আমার আসল ঘর ছিল আমার নিজের শরীর।’
ইরানে জন্ম নেওয়া সাদাত পরে আফগানিস্তানে ফিরে যান। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আবার দেশ ছাড়তে হয় তাঁকে। আশ্রয় নেন জার্মানিতে।
সাদাত জানান, আফগানিস্তানসহ বিভিন্ন জায়গায় লিঙ্গবৈষম্য ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার কারণে নারী হিসেবে নিজের ওপর আস্থা রাখতে পারেননি। ১৯ বা ২০ বছর বয়সে ফ্রান্সে গিয়ে নারীদের মাথা উঁচু করে হাঁটতে দেখে তাঁর ভাবনায় পরিবর্তন আসে।
নিজের শরীরে স্বাচ্ছন্দ্য ফিরে পাওয়া এবং নিজের মধ্যে আশ্রয় খোঁজার অভিজ্ঞতাই ‘সুপার আফগান জিম’-এর বিষয়। সাদাতের মতে, এটি শুধু তাঁর ব্যক্তিগত গল্প নয়; আফগানিস্তানসহ বিশ্বের বহু নারীর অভিজ্ঞতার সঙ্গেও মিলে যায়। নিজের জায়গা হারানো মানুষের অনুভূতি তুলে ধরতে চান তিনি।
পর্দায় যুদ্ধের ক্ষত ও মানুষের সহনশীলতা
আলোচনায় জাপানি অভিনেতা কোজি ইয়াকুশো পরেছিলেন ইউনিক্লোর দাতব্য প্রকল্প ‘পিস ফর অল’-এর টি-শার্ট। তিনি জানান, এই প্রকল্পের টি-শার্ট বিক্রির অর্থ শরণার্থী সহায়তায় ব্যয় হবে।
রাসুলোফের ‘সেন্স অব ওয়াটার’ সম্পর্কে ইয়াকুশো বলেন, ছবিটির শান্ত বর্ণনায় ভালোবাসা, যন্ত্রণা ও প্রধান চরিত্রের গভীর মানসিক ক্ষত ফুটে উঠেছে।
পাঁচটি চলচ্চিত্রের মধ্যে সাদাতের কাজটি বিশেষ ভারসাম্য এনেছে বলেও মনে করেন তিনি। দীর্ঘ যুদ্ধের ক্ষত বহন করা কাবুলে মানুষের স্বাস্থ্য নিয়ে সংগ্রামের দৃশ্য তাঁকে মনে করিয়ে দিয়েছে মানুষের সহনশীলতার কথা।

ইয়াকুশোর মন্তব্যের পর তাঁর সঙ্গে আবার কাজ করার ইচ্ছা জানান ব্ল্যানশেট।
টোকিওর আগে চলচ্চিত্রগুলো সাও পাওলো ও লন্ডনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বলে জানান ব্ল্যানশেট। সংবাদ সম্মেলনে তিনি রটারডাম, সান সেবাস্তিয়ান ও এল গুনায় প্রদর্শনীর কথাও উল্লেখ করেন।
বাস্তুচ্যুতিকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত বেশি সম্ভব দর্শকের কাছে চলচ্চিত্রগুলো পৌঁছানো প্রয়োজন।

গল্প বলার স্বাধীনতাই সবচেয়ে জরুরি
ব্ল্যানশেটের বক্তব্যে বারবার উঠে আসে বাস্তুচ্যুত মানুষের বহুমাত্রিক পরিচয়ের কথা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ৬৭ জনের একজন বাস্তুচ্যুত। কিন্তু তাঁদের জীবন শুধু সংকটের গল্পে সীমাবদ্ধ নয়। প্রত্যেকের পেশা, ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও স্বপ্ন রয়েছে।
কোজি ইয়ানাইয়ের সঙ্গে আলোচনায় চলচ্চিত্রগুলোকে মূলধারার দর্শকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন বলে জানান ব্ল্যানশেট। এ কারণেই ডিএফএফের অনুদানপ্রাপ্ত নির্মাতাদের বিষয় নির্বাচনে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তাঁদের চলচ্চিত্র যে শুধু বাস্তুচ্যুতি নিয়েই হতে হবে, এমন কোনো শর্ত নেই। নিজেদের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকে অন্য গল্পও বলতে পারেন তাঁরা।
আন্তর্জাতিক স্বীকৃতির প্রসঙ্গও আসে সংবাদ সম্মেলনে। শরণার্থী পরিচালক ও প্রযোজকদের চলচ্চিত্র অস্কারে জমা দেওয়ার নিয়ম পরিবর্তন নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্ল্যানশেট বলেন, বাস্তুচ্যুতির কারণে যাঁদের কর্মজীবন বাধাগ্রস্ত হয়েছে, তাঁদের কাজের স্বীকৃতি ছোট পদক্ষেপ মনে হলেও এর গভীর তাৎপর্য রয়েছে। যৌথ প্রযোজনা ও সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বিভিন্ন দেশের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করেন তিনি।

দীর্ঘমেয়াদি সহায়তার ওপর গুরুত্ব দেন কোজি ইয়ানাই। তিনি জানান, ইউনিক্লো ২০ বছরের বেশি সময় ধরে শরণার্থীদের সহায়তা করছে। ডিএফএফের কাজের প্রচার ও আন্তর্জাতিক স্বীকৃতিতেও সহযোগিতা অব্যাহত রাখতে চান তাঁরা। একাডেমির মতো আন্তর্জাতিক পরিসরে তহবিলটির কাজের স্বীকৃতি পাওয়ার উদ্যোগেও সমর্থন দিতে আগ্রহী তিনি।
টোকিওতে পাঁচটি চলচ্চিত্রের এই প্রদর্শনী তাই শুধু বাস্তুচ্যুতির অভিজ্ঞতা তুলে ধরেনি, সামনে এনেছে ঘর হারানো মানুষের নিজের গল্প বলার অধিকারও। রাসুলোফ খুঁজেছেন মাতৃভাষার অনুভূতি ধরে রাখার পথ, সাদাত খুঁজেছেন নিজের শরীরে আশ্রয়। ডিএফএফ তাঁদের হারানো বাড়ি বা শহর ফিরিয়ে দিতে পারে না, কিন্তু চলচ্চিত্র নির্মাণের সুযোগ করে দেয়। সেই সুযোগেই নিজেদের গল্প বলার নতুন আশ্রয় খুঁজে পান বাস্তুচ্যুত নির্মাতারা।

জীবনের এতগুলো দায়িত্ব পালন করার পরও তাঁর সংগ্রাম থেমে থাকেনি। বর্তমানে নিজের প্রতিবন্ধী ছেলের দেখাশোনা, ভরণপোষণ এবং সংসারের যাবতীয় দায়িত্ব তাঁকেই সামলাতে হচ্ছে। প্রতিনিয়ত দারিদ্র্য ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই মায়ের পরিবারের জন্য এক দিনের খাবারের ব্যবস্থা করেছে ময়মনসিংহ বন্ধুসভা।

শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার তড়িঘড়ি করে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। এই বোর্ড আলাপ–আলোচনা করে একটা খসড়া মজুরি কাঠামো শ্রম মন্ত্রণালয়কে প্রেরণ করবে। তারপর তা চূড়ান্ত করে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করলে সেই অনুযায়ী বাড়তি মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা।

আজ রোববার শ্রম মন্ত্রণালয় দুই পৃথক প্রজ্ঞাপনে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করার পাশাপাশি তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ করা হয়। ছয় সদস্যের বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। একটি প্রজ্ঞাপনে মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যথাক্রমে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে।

এদিকে আরেকটি প্রজ্ঞাপনে তৈরি পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন। আর শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

প্রজ্ঞাপনে কত দিনের মধ্যে মজুরি আলোচনা শেষ করতে হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া নেই। তবে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কোনো শিল্প খাতের মজুরি পুনর্নির্ধারণের জন্য সরকার থেকে নির্দেশ পাওয়ার পর ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামোর সুপারিশ করার বিধান রয়েছে। তবে বোর্ডের অনুরোধে সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

সরকার মজুরি বোর্ড গঠন করার পর বোর্ডের চেয়ারম্যান সভা আহ্বান করেন। সভায় চেয়ারম্যান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে মজুরি প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ করেন। প্রস্তাব জমা হওয়ার পর বোর্ডের সদস্যরা আলোচনা করেন। অনেক সময় মজুরি বোর্ডের সদস্যরা প্রয়োজন মনে করলে এক বা একাধিক শিল্পাঞ্চল পরিদর্শন করেন। বোর্ডে আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামোর খসড়া চূড়ান্ত হয়। সেই খসড়ার ওপর আপত্তি বা সুপারিশ নেওয়া হয়। তারপর চূড়ান্ত খসড়া মন্ত্রণালয় পাঠায় নিম্নতম মজুরি বোর্ড।

তৈরি পোশাকশিল্পে সর্বশেষ নিম্নতম মজুরি বোর্ড হয়েছিল ২০২৩ সালে। ওই বছরের ১ ডিসেম্বর মজুরি কাঠামো কার্যকর করার আইনি বাধ্যবাধকতা ছিল। ২০২৩ সালের মজুরি বোর্ড ছয়টি সভা করে ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরির সুপারিশ করেছিল। এরপর ডিসেম্বরে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।

শ্রম আইন ও গত মজুরি বোর্ডের কার্যক্রম বিশ্লেষণ করে দেখা যায়, নবগঠিত মজুরি বোর্ডের কার্যক্রম আগামী বছরের এপ্রিলে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করেছে।

পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি কার্যকর হয় ২০২৩ সালের ডিসেম্বরে। তবে শ্রম আইন সংশোধন হওয়ার পর নাকি, আগে থেকে তিন বছরের সময় গণনা করা হবে তা নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের ভিন্নমত ছিল। যদিও শ্রমিক আন্দোলনের মুখে সেই ভিন্নমত টেকেনি।

শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন প্রথম আলোকে বলেন, চলতি বছর ডিসেম্বরে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে হলে গত মে মাসেই মজুরি বোর্ড গঠন করা দরকার ছিল। সেটি না হওয়ায় শ্রমিকদের মধ্যে একধরনের অস্বস্তি তৈরি হয়। বোর্ড গঠনে দেরি হলেও আগামী মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা সম্ভব।

জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘নতুন মজুরি কাঠামো কীভাবে হবে সে বিষয়ে আইন ও বিধিমালায় সুস্পষ্টভাবে বলা আছে। ফলে কবে নতুন মজুরি কাঠামো দেবে সেটি বোর্ডের সিদ্ধান্ত। তবে সেটি বাস্তবায়নে আমাদের সময় দিতে হবে। আইন অনুযায়ী আরও দুই বছর পর নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা ছিল আমাদের। তবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের জীবন চালাতে কষ্ট হচ্ছে। এটি সত্য। একই সঙ্গে শিল্পের সক্ষমতা ও মালিকদের সঙ্গে দর–কষাকষির জন্যও সময় দরকার।’

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড ৯৩০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। ২০০৬ সালে সেটি বৃদ্ধি করে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়। ২০১০ সালের মজুরি বোর্ডে শ্রমিকের নিম্নতম মজুরি ৩ হাজার টাকা করা হয়। ২০১৩ সালের মজুরি বোর্ড ৫ হাজার ৩০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। সর্বশেষ ২০১৮ সালের মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য ৮ হাজার টাকা নিম্নতম মজুরি চূড়ান্ত করে। তার মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা।

জানতে চাইলে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেত্রী নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ড গঠন করতে সরকারের বিলম্ব হয়েছে। সে জন্য শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নেমেছেন। এখন আমাদের চাওয়া যত দ্রুত সম্ভব আলোচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হোক।’

দেশে এক বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় ছয় লাখ টন। সেই সঙ্গে বেড়েছে আমন ধান, রসুন, শীতকালীন মরিচ, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন। তবে একই সময়ে আলু উৎপাদন কমেছে প্রায় তিন লাখ টন। গম উৎপাদনও কিছুটা কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কৃষি বিভাগের ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদনের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে পেঁয়াজ উৎপাদিত হয়েছিল ৩২ লাখ ২১ হাজার টন, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ২০ হাজার টনে। অর্থাৎ এক বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে ৫ লাখ ৯৯ হাজার টন বা ১৮ দশমিক ৬ শতাংশ।

আলোচ্য সময়ে পেঁয়াজ আবাদের জমির পরিমাণও বেড়েছে। আগের অর্থবছরে যেখানে ৫ লাখ ৩৫ হাজার ৫৯৯ একর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৮৭ একরে। পেঁয়াজের উৎপাদন বাড়ায় চলতি অর্থবছরে দেশে পেঁয়াজ আমদানি করতে হয়নি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

পেঁয়াজের পাশাপাশি রসুন ও শীতকালীন মরিচের উৎপাদনও বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে রসুন উৎপাদিত হয়েছিল ৫ লাখ ৬৫ হাজার ৬৮২ টন। গত অর্থবছরে তা বেড়ে হয়েছে ৬ লাখ ৫ হাজার ৪৪৬ টন। অন্যদিকে একই সময়ে শীতকালীন মরিচের উৎপাদন ৫ লাখ ৬১ হাজার ৩৯৭ টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৬ হাজার ৩৪০ টনে।

* এক বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে প্রায় ৬ লাখ টন বা ১৮.৬%।* একই সময়ে আলুর উৎপাদন কমেছে ৩ লাখ ১ হাজার টন।* আমন ধানের উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৫ হাজার টন, গমের কমেছে ১৩ হাজার টন।

তবে আলু উৎপাদনে দেখা গেছে উল্টো চিত্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশে ১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার টন আলু উৎপাদন হয়েছিল, যা ২০২৫-২৬ অর্থবছরে কমে হয়েছে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার টন। অর্থাৎ এক বছরে আলু উৎপাদন কমেছে ৩ লাখ ১ হাজার টন। একই সময়ে আলু আবাদের জমির পরিমাণও কমেছে।

কৃষি অর্থনীতিবিদেরা বলছেন, কৃষিপণ্যের উৎপাদন হ্রাস–বৃদ্ধির ক্ষেত্রে বাজারমূল্য বড় ভূমিকা রাখে। পেঁয়াজ ও আলু উৎপাদনে সে প্রভাবই দেখা গেছে বলে মনে করেন তাঁরা।

জানতে চাইলে কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান প্রথম আলোকে বলেন, ‘কৃষকেরা আগের বছরে পেঁয়াজের ভালো দাম পেয়েছিলেন। তাই পরেরবার উৎপাদন বাড়াতে আগ্রহী হয়েছেন। তা ছাড়া হিমাগারে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থাও ভালো হয়েছে।’

তবে আলুর ক্ষেত্রে পরিস্থিতি ঠিক উল্টো ছিল বলে মনে করেন জাহাঙ্গীর আলম খান। তাঁর মতে, গত দুই বছর কৃষকেরা আলুর ন্যায্য দাম পাননি। হিমাগারে সংরক্ষণ করেও তাঁদের লোকসান হয়েছে। তাই আলুর চাষ কমিয়েছেন চাষিরা।

আমন ধানের উৎপাদন বেড়েছে

ধানের মধ্যে আমনের উৎপাদনে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমন ধান উৎপাদিত হয়েছিল ১ কোটি ৬৫ লাখ ১৪ হাজার টন। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার টনে। অর্থাৎ এক বছরে আমন উৎপাদন বেড়েছে ৮ লাখ ৪৫ হাজার টন। এ ক্ষেত্রে অনুকূল আবহাওয়া ভূমিকা রেখেছিল বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

এদিকে গম উৎপাদন কমেছে। আগের অর্থবছরে যেখানে দেশে ১০ লাখ ৪১ হাজার টন গম উৎপাদিত হয়েছিল সেখানে পরের অর্থবছরে তা কমে হয়েছে ১০ লাখ ২৮ হাজার টন। অর্থাৎ এক বছরে গম উৎপাদন কমেছে ১৩ হাজার টন বা ১ দশমিক ২ শতাংশ। একই সময়ে গমের আবাদি জমির পরিমাণ ৬ লাখ ৯৩ হাজার ৭২৪ একর থেকে কমে ৬ লাখ ৮৫ হাজার ১৫৬ একর হয়েছে।

অন্যান্য ফসলের মধ্যে শীতকালীন ভুট্টার উৎপাদন বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে শীতকালীন ভুট্টা উৎপাদন হয়েছিল ৪৮ লাখ ৭৩ হাজার টন। গত অর্থবছরে তা বেড়ে হয়েছে ৫০ লাখ ৪৮ হাজার টন। সয়াবিনের উৎপাদনও বেড়েছে। আগের অর্থবছরে ১ লাখ ৮ হাজার টন সয়াবিন উৎপাদন হয়, যা পরের অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৬ হাজার টন।

কৃষিশ্রমিকের মজুরি

ফসল উৎপাদনের পাশাপাশি কৃষিশ্রমিকের মজুরির তথ্যও প্রকাশ করেছে বিবিএস। সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশে গত মার্চ মাসে পুরুষ কৃষিশ্রমিকের দৈনিক গড় মজুরি ছিল ৬২৮ টাকা এবং নারী শ্রমিকের ৪৬১ টাকা।

জুন মাসে এক বেলা খাবারসহ পুরুষ কৃষিশ্রমিকের দৈনিক মজুরি ছিল ৬২২ টাকা, নারীর ৪৩৭ টাকা। দুই বেলা খাবারসহ পুরুষ শ্রমিকের মজুরি ছিল ৬৩৯ টাকা এবং নারী শ্রমিকের ৪৬০ টাকা। আর তিন বেলা খাবারসহ পুরুষ শ্রমিক পেয়েছেন ৬৬৪ টাকা, নারী শ্রমিক ৫১৫ টাকা।

বিবিএস জানিয়েছে, দেশের প্রতিটি উপজেলা থেকে নমুনাভিত্তিতে ১০ জন করে কৃষিশ্রমিকের সাক্ষাৎকার নিয়ে মজুরির তথ্য সংগ্রহ করা হয়। কোনো এলাকায় কৃষিশ্রমিক পাওয়া না গেলে কৃষিকাজে দৈনিক শ্রমিক নিয়োগ করেছেন এমন কৃষকদের কাছ থেকেও তথ্য নিয়েছে বিবিএস।

পোশাকশ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নে ন্যূনতম মজুরি নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরে সহিংস পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে এ বৈঠক হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে যারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পেয়েছি। ইতিমধ্যে সব বাহিনীকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ করছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেকে এ অস্থিরতা সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত। কিছু আওয়ামী লীগ-সমর্থক ব্যবসায়ীরও ইন্ধন ছিল। আমরা তাঁদের চিহ্নিত করেছি।’

সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, কয়েক দিন ধরে পোশাকশ্রমিকদের আন্দোলন পর্যবেক্ষণ করছিল সরকার। আন্দোলনটি শ্রমিকদের প্রকৃত অসন্তোষের বহিঃপ্রকাশ, নাকি এর নেপথ্যে রাজনৈতিক তৎপরতা রয়েছে, তা বোঝার চেষ্টা করা হয়। সরকার নিশ্চিত হয়েছে, এ আন্দোলনের পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সম্পৃক্ততা রয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সূত্রগুলোর ভাষ্য, আওয়ামী লীগ-সমর্থক ব্যবসায়ীদের মালিকানাধীন পোশাক কারখানাগুলোর বেশির ভাগ সকালে বন্ধ করে দেওয়া হয়। এতে শ্রমিকেরা রাস্তায় নামার সুযোগ পান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঢাকা ও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যুক্ত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম একটি মিছিলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে মিছিল করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সেখান থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মিরপুর থেকে এসব সংগঠনের আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

পোশাকশ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

এ পরিস্থিতিতে আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শ্রমিক আন্দোলনের পরিস্থিতির কারণে নিজের সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করেন শ্রমমন্ত্রী। এর আগে সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, সরকার আগেই সংবাদমাধ্যম এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিল। এরপরও শ্রমিকদের সড়কে অবস্থানের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হলে সেই গাড়ির সবাই আক্রান্ত হতে পারেন—এমন বুদ্ধি প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) কোথায় পেয়েছে, সেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামি জিয়াউল আহসান। ট্রাইব্যুনাল-২-এ আজ রোববার এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল।

শাপলা চত্বরের এই মামলার মোট ৪১ আসামির মধ্যে জিয়াউল আহসানসহ ১১ জন গ্রেপ্তার আছেন। আজকের শুনানিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও জিয়াউল আহসান ছাড়া অন্য নয় আসামিকে হাজির করা হয়। শহীদুল হক অসুস্থ থাকায় তাঁকে আজ ট্রাইব্যুনালে আনা হয়নি। আর জিয়াউল আহসানকে না আনার বিষয়ে বিস্তারিত জানতে চান ট্রাইব্যুনাল।

প্রশ্ন করে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা যদি একজন আসামিকে জেল থেকে নিয়ে আসি, তাহলে সেটা অ্যাবিউজ অব পাওয়ার (ক্ষমতার অপব্যবহার) হবে?’ তখন প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন বলেন, ‘আসামি যদি গড়িমসি করেন, বিচার ব্যাহত করতে চান?’

জবাবে ট্রাইব্যুনাল বলেন, কোনো আসামি কি নিজের ইচ্ছায় আসতে চায়? তাদের আনতে হয়।

পরে ট্রাইব্যুনাল বলেন, তামীম (প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম), আপনি আসেন। কোথায় ভার্চ্যুয়ালের কথা বলা আছে?

আসামি জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে না আনার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, জিয়াউল আহসানকে একাই একটি গাড়িতে আনা-নেওয়া করা হতো। একা গাড়িতে আনা-নেওয়া করায় জীবননাশের আশঙ্কা করে ট্রাইব্যুনালে আবেদন করেন জিয়াউল। তাঁর আবেদন ছিল, অন্য আসামিদের সঙ্গে যেন তাঁকে আনা-নেওয়া করা হয়।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, জিয়াউল নিরাপত্তাহীনতার যে কথা বলেছেন, সেটার সঙ্গে প্রসিকিউশন একমত। পাশাপাশি প্রসিকিউশন আবেদন করেছে, অন্য সব আসামির সঙ্গে জিয়াউলকে আনা-নেওয়া করলে অন্যরাও আক্রান্ত হতে পারেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর জিয়াউলকে কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এই আদেশের পরিপ্রেক্ষিতে জিয়াউলকে ট্রাইব্যুনালে আনা হয়নি।

এদিকে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করার সময় আসামি জিয়াউল আহসান আজ ট্রাইব্যুনাল-১-এ ভার্চ্যুয়ালি হাজির ছিলেন।

অন্যদিকে ট্রাইব্যুনাল-২ বলেন, অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে জিয়াউলকে আনা-নেওয়া করা হলে সেই গাড়ির সবাই আক্রান্ত হতে পারেন—এমন বুদ্ধি প্রসিকিউশন কোথায় পেয়েছে।

এর জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, তাঁর বক্তব্য ঠিকই আছে। যেহেতু জিয়াউল আহসান নিজের জীবননাশের আশঙ্কা করছেন, সেহেতু অন্যদের সঙ্গে আনলে তাঁরাও একই ধরনের ঝুঁকিতে থাকেন।

ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে তাঁরা আরও শুনতে চান। এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ নভেম্বর।

এ মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন আসামি সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অব্যাহতি পাওয়া জামায়াত নেতার বাড়ি ভাঙচুর
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া এবং গাজীপুরে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। এর মধ্যেই সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টির ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংকট সমাধানে বাংলাদেশের সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পরও ঢাকা ও আশপাশের এলাকায় বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতির মধ্যে রোববার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা সিটি কর্পোরেশনসহ বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে দরকষাকষির জেরে দূরত্ব বাড়ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জোটের শরীক দলগুলোর ভেতর থেকে। রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে যে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভেতরে আসলে কী হচ্ছে?
উদ্ভিদজাত খাবার, চর্বি এবং গাঁজানো খাবার বলিরেখা কমাতে, কোলাজেন বাড়াতে এবং আমাদের ত্বকের গঠন উন্নত করতে পারে।
এ যাবতকালে ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এটিকে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের শতভাগ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে বাইন্যান্স। এ জন্য প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা জানিয়েছে।
আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার খবরে গুরুত্ব পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বিপর্যয় ও এর কার্যকারণ, এছাড়া পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছে সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত্যু নিয়ে নানা ধরনের খবর ও রাজনীতির খবর।
১৬১৩ সালে লোহিত সাগরে পর্তুগিজ বণিকরা সব থেকে বড় ভারতীয় জাহাজ 'রহিমি'র পথ অবরোধ করে এবং আটক করে নিয়ে যায়। এই জাহাজের মালিক ছিলেন মরিয়ম-উজ-জামানি নামে এক নারী।
বাংলাদেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা গেছে, এবারের পরীক্ষায় পাস করেছে ৫২ দশমিক ১২ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার ফেল করেছে।
ক্ষমতার অপব্যবহার ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে সার্বিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মার্কো ক্রিকাককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দেশটির প্রসিকিউটরের কার্যালয় তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও সাভার-আশুলিয়া এলাকার ৫২৯টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এ সময় প্রায় ৯ লাখ ৮৭ হাজার ১৯০ শ্রমিক কর্মস্থল ছেড়ে বেরিয়ে যান।
পাকিস্তান দাবি করেছে, তারা আফগান তালেবান এবং ভারতের তুলনায় পাকিস্তান অপারেশনাল প্রস্তুতির দিক থেকে ‘অনেক এগিয়ে’ রয়েছে। পাকিস্তাানের সেনাবাহিনী নতুন উদীয়মান প্রযুক্তিগুলো গ্রহণ করছে। দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ কথা বলেছেন।
ট্রেন ছুটে চলে আপন গতিতে। কখনো শহর পেরিয়ে, কখনো গ্রামের বুক চিরে, কখনো সবুজ মাঠের পাশ দিয়ে। ট্রেনের ভেতরে তখন নানা বয়সী মানুষের ব্যস্ততা-কেউ কর্মস্থলে ছুটছেন, কেউ বাড়ি ফিরছেন, কেউবা যাচ্ছেন প্রিয়জনের কাছে।
ভয়ংকর, চিত্তাকর্ষক, বুদ্ধিমান, অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত চতুর, প্রকৃত অর্থেই মন্দ এবং বাস্তব জীবনের ‘বন্ড ভিলেন’—কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বর্ণনা করতে এই শব্দগুলো ব্যবহার করেছেন।
১ হাজার ৬৩৫ কোটি ১০ লাখ টাকার আরিচা-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল— ঢাকার সাভার-নবীনগর এবং টাঙ্গাইলের প্রধান প্রধান মহাসড়কে যানবাহনের চাপ কমানো। তবে, প্রকল্প বাস্তবায়নের শুরু থেকেই দায়িত্বশীলদের চরম উদাসীনতা, খণ্ডকালীন জনবল দিয়ে প্রকল্প পরিচালনা এবং পরামর্শক প্রতিষ্ঠান ছাড়াই তৈরি করা ভুল নকশার কারণে পুরো মেগা প্রকল্পটি এখন দুর্ঘটনার কেন্দ্রে পরিণত হওয়ার আশঙ্কায় ভুগছে।
গত ১৭ বছরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে, তা এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে শিশুদের সঠিক ধর্মীয় ও নৈতিক সুশিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
পাবনার আতাইকুলা উপজেলায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার এজাহারনামীয় আসামি মোা. মুসাকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।