ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেওয়ায় রিপন মিয়া (৪৫) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১
প্রথমবার ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

ধর্মীয় সংগীত, দেশজ সুর ও আধুনিক গানের সমন্বয়ে ব্যান্ডটির পরিবেশনা ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

প্রথমবার ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’
বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা বন্ধ

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে সার্ভার কক্ষের এভিআর (অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর) মেশিন। ফলে, বন্ধ রয়েছে সেবা প্রদানসহ স্বাভাবিক কার্যক্রম। সোমবার (১৯ অক্টোবর)...

বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা বন্ধ
গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ১৫ জনকে দণ্ড

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মেট্রো দক্ষিণ অঞ্চল।

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ১৫ জনকে দণ্ড
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন: ইসি মাছউদ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন: ইসি মাছউদ
সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা
মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা
সৌদি আরবে মৃত্যুদণ্ড, ছেলের মরদেহ শুধু একবার দেখতে চান বাবা–মা

দীর্ঘদিন সৌদি আরবে থেকেও পরিবারের ভাগ্য ফেরাতে পারেননি আবদুল বাছির। ২০২০ সালে দেশে ফিরে শুরু করেন কৃষিকাজ। সচ্ছলতার আশায় ছয় লাখ টাকা ঋণ করে ২০২২ সালের শেষ দিকে বড় ছেলেকে সৌদি আরবে পাঠান। কিন্তু সেখানে যাওয়ার আট মাসের মাথায় গ্রেপ্তার হন ছেলে। তখনো ঋণের সাড়ে চার লাখ টাকা পরিশোধ বাকি।

ছেলে সৌদি আরবে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার প্রায় তিন বছর পর গত বুধবার (১৪ অক্টেবর) ভয়ংকর একটি খবর পান বাবা। জানতে পারেন ছেলের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবরটি শোনার পর থেকে তাঁর মনে হচ্ছে, বেঁচে থেকেও যেন তিনি বেঁচে নেই। এখন শুধু একটাই চাওয়া, সৌদি আরব থেকে ছেলের মরদেহ দেশে এনে তাঁকে যেন একটিবার দেখানো হয়।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজ করার অপরাধে দোষী সাব্যস্ত করার পর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি জানতে পেরেছেন। এ ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন কাজ করবে।

নজরুল ইসলামের (২৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়। এই উপজেলার একটি গ্রামের আবদুল বাছির ও রহিমা বেগমের বড় ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে নজরুল বড়। নজরুল ২০২০ সালে একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে সদর উপজেলার একটি কলেজে মানবিক বিভাগে ভর্তি হন।

নজরুলের বাবা দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। ২০২০ সালে দেশে চলে আসেন। দীর্ঘ দিন প্রবাসে থাকলেও পরিবারে সচ্ছলতা আনতে পারেননি। দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন। নজরুলের ছোট ভাই (১৪) স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পড়ে। এক বোন (৯) পড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। ছোট বোনের বয়স চার বছর।

খবর শুনে ফুফুর মৃত্যু

পরিবারের সদস্যরা জানান, নজরুল ২০২২ সালের নভেম্বরে সৌদি আরবে যান। পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন তিনি। সৌদি আরবে যাওয়ার আট মাসের মাথায় সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকেই তিনি দেশটির কারাগারে ছিলেন। গ্রেপ্তারের এক মাস পর বিষয়টি জানতে পারে পরিবার।

মাঝেমধ্যে বাবা–মায়ের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পেতেন নজরুল। তাঁদের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয় ১১ অক্টোবর। সেদিন দুই থেকে আড়াই মিনিট কথা হয়। এরপর গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৌদি আরব থেকে একজন ফোন করে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি পরিবারকে জানান।

পরিবারের সদস্যরা জানান, নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর শুনে তাঁর ফুফু আবেদা বেগম (৬৫) মূর্ছা যান। সেদিন (গত বুধবার) রাত দুইটার দিকে মারা যান তিনি।

ষড়যন্ত্র দেখছে স্বজন–বন্ধুরা

নজরুলকে বিনয়ী ও ভদ্র বলেই জানেন আত্মীয়স্বজন ও বন্ধুরা। সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যায় না বলেও দাবি তাঁদের। এ অভিযোগের পেছনে ষড়যন্ত্র ছিল বলে মনে করেন তাঁরা।

নজরুলের দূরসম্পর্কের দুই চাচাতো ভাই মোস্তাকিম ভূঁইয়া ও ইমাম হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সৌদি আরবে পরিচ্ছন্নতার কাজ করার সময় নজরুলের সঙ্গে একজনের বিরোধ তৈরি হয়। বিষয়টি ফোনে চাচা–চাচিকেও (নজরুলের বাবা–মা) বলেছিলেন। ওই ব্যক্তি পাকিস্তানের নাগরিক, এমন কথা নজরুল জানিয়েছিলেন তাঁদের। ওই লোকের ষড়যন্ত্রের কারণেই নজরুলের এমন পরিণতি হয়েছে বলে তাঁরা মনে করেন।

নজরুলের বন্ধু রাহাত ভূঁইয়া বলেন, সৌদি আরবে নজরুলের বিরুদ্ধে আনা অভিযোগ তাঁর চারিত্রিক বৈশিষ্টের সঙ্গে সাংঘর্ষিক। সে এ ধরনের কাজ করেছে বলে বিশ্বাস হচ্ছে না।

স্থানীয় যে দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন নজরুল, সেই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা নাঈমুর রহমান বলেন, নজরুলের আচার-আচরণ ও চলাফেরা খুবই ভালো ছিল। কেউ তাঁর বিষয়ে এমন বলতে পারবে না যে ছেলেটা বাজে ছিল বা খারাপ ছিল। তাঁর সম্পর্কে যা বলা হচ্ছে, দেশে থাকতে তাঁর চলাফেরায় কখনো এমন কিছু দেখিনি।

ছেলের মরদেহ দেখতে চান বাবা–মা

আজ সোমবার সকালে নজরুলদের বাড়িতে যান এই প্রতিবেদক। তাঁর বাবা আবদুল বাছিরের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন বারবার কাঁদছিলেন তিনি।

আবদুল বাছির প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনের কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়ে ছেলেকে সৌদি আরবে পাঠান তিনি। প্রথম সাত–আট মাসে ছেলে প্রায় দেড় লাখ টাকা পাঠিয়েছিল। এরপর তিন বছর ধরে ছেলে সে দেশের জেলে। ছেলের এমন মৃত্যুর শুনে বোনও হঠাৎ হৃদ্‌রোগে মারা গেল। এখন শুধু ছেলের মরদেহ দেখার অপেক্ষায় আছেন তিনি।

ছেলে হারানোর শোকে গত কয়েক দিন টানা কাঁদছেন মা রহিমা বেগম। তিনি বলেন, ‘ছেলেই এক মাস পরপর ফোন করত। এক থেকে দুই মিনিট কথা বলত। আমার ছেলের বিরুদ্ধে যে অভিযাগ আনা হইছে তা মিথ্যা। আমি শেষবারের মতো ছেলের লাশ দেখতে চাই।’

অক্টোবর ১৯, ২০২৬
অস্ত্রকাণ্ডের পক্ষেই সাফাই ইশরাকের, কথা বললেন মেয়র নির্বাচন নিয়েও
অস্ত্রকাণ্ডের পক্ষেই সাফাই ইশরাকের, কথা বললেন মেয়র নির্বাচন নিয়েও

যে কাজের জন্য সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন, সেটারই সাফাই গাইলেন ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। পরে সংবাদ সম্মেলনে এসে সে কথা জানিয়েছেন বিএনপির এই সংসদ সদস্য। সেই সংবাদ সম্মেলনেই অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পক্ষে বিভিন্ন কথা বললেন তিনি। পাশাপাশি ওই সংবাদ সম্মেলনে সিটি করপোরশন নির্বাচনসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিন গতকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের কথা জানান তিনি। ইশরাক হোসেন বলেন, ‘আজকের দিন থেকে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।’ প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের শুরু থেকে ঘটনার দীর্ঘ বর্ণনা দিতে থাকেন ইশরাক হোসেন। বক্তব্যে নিজের অবস্থান সঠিক থাকার দাবিই বারবার তুলে ধরেন তিনি। পদত্যাগের বিষয়টি জানানোর পর ইশরাক হোসেন সাংবাদিকদের কাছ থেকে কয়েকটি প্রশ্ন নেন। এ সময় সাংবাদিকেরা তাঁকে নানা বিষয়ে জিজ্ঞেস করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি বাহিনী থাকার পরেও ইশরাক হোসেনের ‘অভিযানের’ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আগের স্বাভাবিক কার্যক্রমে পুরোপুরি ফিরতে পারেনি। এ পরিস্থিতিতে ছয়-সাত মাস পর তাঁরা নিজেরাই কিছু উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন বাহিনীর কাছে বারবার ধরনা দিয়েও প্রত্যাশিত ফল না পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান তিনি।

ইশরাক বলেন, তিনি যে নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সেখানে ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া এবং বংশাল ও কোতোয়ালি থানার আংশিক এলাকা নিয়ে ১১টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজটসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ ও ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রতি মাসে অন্তত একবার বৈঠক করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানান ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে

ইশরাক বলেন, সংসদ সদস্য হিসেবে এলাকার ছোটখাটো সমস্যা সমাধানের দায়িত্ব তাঁদের দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রতিটি গলিতে গিয়ে নির্দেশনা দিতে হবে—এমন নয়। তিনি বলেন, ‘উনি ক্যাবিনেটের প্রধান। উনি নির্দেশই দেবেন।’ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিজের বক্তব্য ও চাহিদা তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর নির্বাচনী এলাকার তিনটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল উল্লেখ করে ইশরাক বলেন, তখন থানাগুলোতে কার্যত কিছুই ছিল না। তাঁরা পুলিশের বসার ব্যবস্থা করে দিয়েছেন এবং আসবাবের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, তাঁরা আইনের শাসনে বিশ্বাস করেন এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। বিরোধী দলে থাকাকালেও তাঁরা দায়িত্ব পালন করেছেন, এখন সেই ভূমিকা আরও জোরালোভাবে পালন করতে চান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে প্রকাশিত খবরের সময় ও প্রক্রিয়া নিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ইশরাক হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার কথা ছিল নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে। কিন্তু তাঁর কোনো সহকর্মী নির্ধারিত সময়ের আগেই বিষয়টি প্রকাশ করে দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টিকে গুজব বা অসত্য হিসেবে বিবেচনা করতে হবে। সোমবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত তাঁর কাছে এসেছে। তিনি বলেন, ‘গতকাল হইছে, না আজকে হইছে, তাতে কি আসে যায়? হইছে।’

দল মনোয়ন দিলে ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ইশরাক হোসেন

দল চাইলে মেয়র পদে নির্বাচন

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ইশরাক হোসেনের কাছে জানতে চান, তিনি কি এখন মেয়র পদে নির্বাচনের কথা ভাবছেন? জবাবে ইশরাক বলেন, ‘মেয়র নির্বাচনের বিষয়ে বলেছি, এটি সম্পূর্ণভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ওনার এখতিয়ারভুক্ত এবং ওনার একক সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমি যেটা বলেছি, যে ইতিপূর্বে ২০২০ সালে এই নির্বাচনটি আমি করেছি। নির্বাচনের অভিজ্ঞতা আমার রয়েছে শুধু নয়, নগরীর বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি দলের নির্দেশনা অনুযায়ী।’

ইশরাক বলেন, ঢাকার সমস্যাগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় পরিকল্পনার অভাব, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং কাঠামোগত নানা দুর্বলতা। এসব বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দল তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দিলে তিনি শতভাগ প্রস্তুত। তবে দল অন্য কাউকে প্রার্থী করলেও সেই প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

পদত্যাগের ঘটনায় কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ‘না, রাজনৈতিক দল থেকে ষড়যন্ত্রের শিকার হইনি। তবে আমি আমাদের আজকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর একজন নেতার মুখ থেকে একটা উক্তি শুনে ব্যথিত হয়েছি। মানে উনি বলেছেন, আমি সন্ত্রাস করছি অস্ত্র উঁচিয়ে। এটার আমি আর কীভাবে ব্যাখ্যা দেব যে দিনেদুপুরে আমি কী কাজে গিয়েছি, এখানে থানা–পুলিশ ছিল, এত শত শত মানুষ ছিল। এখানে ৩০০ গ্রাম হেরোইন, কয়েক বোতল মদ, আরও অন্যান্য অনেক কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার হয়েছে।’

সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাচ্ছেন ইশরাক হোসেন

ইশরাক হোসেন বলেন, ‘আমি তো জীবন বাজি রেখে গিয়েছি, এটা অনেকে বলে আমাকে যদিও আমি কেয়ার করি না। কারণ, ছাদের ওপর থেকে গুলি করলে কার মাথায় পড়বে—উই ডোন্ট নো। তার পরেও যখন ওনাদের মুখ থেকে সহযোগিতার আশ্বাসের বদলে এই ধরনের এক অ্যালিগেশন (অভিযোগ) শুনি, তখন আমার কাছে মনে হয় যে আসলে আর তাকাব না ওই দিকে।’

সংসদ সদস্য ইশরাক বলেন, ‘আমি সাধারণ মানুষের যে চাহিদা...আমি দেখেছি যে ওই দিন—সাধারণ মানুষ, এলাকাবাসী তারা হাততালি দিয়ে রীতিমতো উল্লাস করেছে। অনেক দিন পর আমরা সাহস পেয়েছি, তাদের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করে যাব।’

ইশরাক হোসেন সাধারণ মানুষের হাততালি পাওয়ার বিষয়টিকে জোরালোভাবে তুলে ধরলেও তাঁর এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাঁর কর্মকাণ্ড ক্ষমতার প্রদর্শন, অপরিপক্বতা, হামবড়া ভাবের একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ইশরাকের পরিণতিবোধের অভাবের কারণে সরকারের বদনাম হয়েছে বলে মনে করছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলন শেষ করে নেতা–কর্মীবেষ্টিত হয়ে প্রেসক্লাব ভবনের তিনতলা থেকে নেমে আসেন ইশরাক হোসেন। এ সময় নেতা–কর্মীরা তাঁকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে গাড়িতে চড়ে নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়ান ইশরাক। গাড়ির ছাদ খুলে হ্যান্ডমাইকে সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি। সেখানেও নিজের পদত্যাগের কথা আবারও জানান তিনি।

অক্টোবর ১৯, ২০২৬
ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েও
ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েও

ষাট ও সত্তরের দশকে হিন্দি সিনেমায় যখন নায়িকাদের পর্দায় উপস্থিতির ক্ষেত্রে নানা সামাজিক বিধিনিষেধ ছিল, তখনই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন তিনি।

অক্টোবর ১৯, ২০২৬
‘অনিবার্য কারণে’ এবার বিআইডব্লিউটিসির চাকরি পরীক্ষার ফলাফল বাতিল
‘অনিবার্য কারণে’ এবার বিআইডব্লিউটিসির চাকরি পরীক্ষার ফলাফল বাতিল

বিআইডব্লিউটিসি ৪৮টি পদের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল ‘অনিবার্য কারণে’ বাতিল করেছে।

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের উদ্যোগ
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের উদ্যোগ

রেমিট্যান্স সেবা চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংক ও ফ্যাসেট লাবুয়ান লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ফ্রিল্যান্সার, রিমোট কর্মী ও অফশোর ব্যবসার মালিকদের বিদেশি আয় বৈধ পথে দ্রুত দেশে আনতে রেমিট্যান্স সেবা চুক্তি সই করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডিজিটাল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড। বাংলাদেশে কোনো ব্যাংকের সঙ্গে এটিই ফ্যাসেটের প্রথম অংশীদারত্ব। প্রতিষ্ঠান দুটি বলছে, দেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

গত ২২ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

চুক্তির আওতায় ফ্যাসেটের মাধ্যমে বিদেশ থেকে অর্থ পাওয়া গ্রাহকেরা এনআরবি ব্যাংকের মাধ্যমে সেই অর্থ দেশে গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে ব্যাংকের নির্ধারিত বিনিময় হার প্রযোজ্য হবে। ফলে এই প্রথম বাংলাদেশে ফ্যাসেটের গ্রাহকেরা সরাসরি একটি স্থানীয় ব্যাংকের মাধ্যমে তাঁদের আয় দেশে আনার সুযোগ পাচ্ছেন।

প্রতিটি লেনদেন ব্যাংকিং চ্যানেলে হওয়ায় গ্রাহকদের বিদেশি আয়ের ব্যাংকের যাচাই করা রেকর্ড থাকবে। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে দেশে আসা প্রবাসী আয়ের (রেমিট্যান্স) বিপরীতে সরকারের নগদ প্রণোদনাও পাবেন তাঁরা। এ ছাড়া ব্যবসায়ীদের রপ্তানি আয়ের কাগজপত্র তৈরির প্রক্রিয়াও সহজ হবে।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা মেনে এই রেমিট্যান্স বিতরণ করবে। গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি) ও মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল) সংক্রান্ত যাচাইয়ের দায়িত্ব থাকবে ফ্যাসেটের। আর গ্রাহকের হিসাবে টাকা জমার আগে প্রাপকের তথ্য মিলিয়ে দেখা ও স্থানীয় পর্যায়ে এএমএল স্ক্রিনিং করবে এনআরবি ব্যাংক। ফলে লেনদেন নিরাপদ হবে এবং প্রতিটি লেনদেনের হিসাব থাকবে।

চুক্তি সই অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন বলেন, ‘রেমিট্যান্স বাড়ানো ও গ্রাহকসেবা সহজ করার ক্ষেত্রে এই অংশীদারত্ব আমাদের জন্য একটি বড় পদক্ষেপ। ফ্যাসেটের ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের কষ্টার্জিত অর্থ আরও দ্রুত, নিরাপদে ও নির্ভরযোগ্যভাবে দেশে পাঠাতে পারবেন।’

ফ্যাসেটের চিফ গ্রোথ অফিসার সাদ নাভিদ পাল বলেন, ‘এনআরবি ব্যাংকের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে। আমরা প্রযুক্তিনির্ভর ও ঝামেলাহীন আন্তর্জাতিক লেনদেনব্যবস্থা গড়ে তুলতে চাই, আর এই চুক্তি সেই লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়।’

সাদ নাভিদ পাল আরও বলেন, ‘একসঙ্গে আমরা রেমিট্যান্স আরও সহজ করব এবং ডিজিটাল মাধ্যমে আর্থিক সেবা মানুষের আরও কাছে পৌঁছে দেব।’

রেমিট্যান্স ব্যবসা সম্প্রসারণে কৌশলগত সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর সেবার ওপর জোর দিচ্ছে এনআরবি ব্যাংক। এই চুক্তি সেই উদ্যোগেরই অংশ। ভবিষ্যতে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা আরও সহজ ও দক্ষ করার সুযোগও খুঁজবে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কিমিয়া সাদাত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং ফ্যাসেটের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আসিফ নাহিন তাপস ও গ্লোবাল সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসান।

অক্টোবর ১৯, ২০২৬
৯ মাসে হয়নি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে পাঁচ দিনেই হলো সড়ক সংস্কার
৯ মাসে হয়নি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে পাঁচ দিনেই হলো সড়ক সংস্কার

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরের আগে নগরের একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার মাত্র পাঁচ দিনেই সম্পন্ন হয়েছে। অথচ সড়কটির সংস্কারকাজ শুরু হয়েছিল গত জানুয়ারিতে। ফেব্রুয়ারি-মার্চে পিচ ও ইট তুলে ফেলার পর দীর্ঘদিন কাজ ফেলে রাখা হয়েছিল। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর রংপুর সফর করার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফরের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করায় সড়কটির সংস্কারকাজের মান ও স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংস্কার হওয়া সড়কটি রংপুর শহরের ডিসির মোড় থেকে লালকুঠির মোড় পর্যন্ত। দৈর্ঘ্য প্রায় ১ হাজার ১৫০ মিটার। প্রধানমন্ত্রীর সফরের খবরে ১৫ অক্টোবর থেকে সড়কটি সংস্কারে নতুন করে তৎপরতা শুরু হয়। এরপর শ্রমিকেরা দিনরাত কাজ করে আজ সোমবারের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করেন।

দিনরাত কাজ করে সড়ক চলাচল উপযোগী করছেন সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা

সড়কের পাশের পাঁচজন দোকানদার জানান, সড়কটির পিচ উঠে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছিল। এরপর গত জানুয়ারিতে সংস্কারকাজ শুরু করেন ঠিকাদার। ফেব্রুয়ারি-মার্চে সড়কের পিচ ও ইট তুলে ফেলা হয়। পরে পুরোনো ইট ভেঙে খোয়া তৈরি করে সড়কে ফলে কাজ বন্ধ রাখা হয়। এতে চলাচলে ভোগান্তি বাড়ে। ঠিকাদারকে বারবার বলেও কাজ এগিয়ে নেওয়া যায়নি বলে অভিযোগ তাঁদের।

নাম প্রকাশ না করার শর্তে সড়কের পাশের তিনজন দোকানদার অভিযোগ করেন, ৯ মাসে সড়কের যে কাজ হয়নি, পাঁচ দিনে সেই কাজ শেষ করা হলো। রাতেও ঠিকাদারের লোকজন কাজ করেছেন। তড়িঘড়ি করে কাজ করায় রাস্তাটির কোথাও কোথাও উঁচু–নিচু হয়েছে। সড়কটি অল্প সময়ের মধ্যে আবার নষ্ট হয়ে যেতে পারে।

সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিক মো. জোবাইদুল ইসলাম বলেন, পাঁচ দিন ধরে দিনরাত কাজ করে তাঁরা সড়কটির সংস্কারকাজ শেষ করেছেন।

খায়রুল কবির, ঠিকাদারসড়কে বিভাজক থাকবে কি না, সেই সিদ্ধান্ত পেতে সময় লেগেছে। এ ছাড়া বর্ষার কারণেও কাজ করতে দেরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার এই সড়ক ব্যবহার করবেন। এ কারণে সিটি করপোরেশনের নির্দেশে দ্রুত কাজ শেষ করতে হয়েছে।

সড়ক সংস্কার ও পাশ দিয়ে নালা নির্মাণের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ ছিল। কাজের ঠিকাদার খায়রুল কবির বলেন, সড়কে বিভাজক থাকবে কি না, সেই সিদ্ধান্ত পেতে সময় লেগেছে। এ ছাড়া বর্ষার কারণেও কাজ করতে দেরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার এই সড়ক ব্যবহার করবেন। এ কারণে সিটি করপোরেশনের নির্দেশে দ্রুত কাজ শেষ করতে হয়েছে। কাজের গুণগত মান ঠিক আছে বলে দাবি করেন তিনি।

রংপুর সিটি করপোরেশনের নগর–পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম বলেন, সড়কটির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। প্রধানমন্ত্রী ওই সড়ক ব্যবহার করবেন বলে ঠিকাদারকে দিনরাত কাজ করে দ্রুত সংস্কার শেষ করতে বলা হয়েছে। কাজের গুণগত মানে কোনো সমস্যা হলে সিটি করপোরেশন তা খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেবে।

অক্টোবর ১৯, ২০২৬
চট্টগ্রামে কুমারীপূজায় মাতৃশক্তির বন্দনা
চট্টগ্রামে কুমারীপূজায় মাতৃশক্তির বন্দনা

দুর্গাপূজার অষ্টমীতে চট্টগ্রামের পাথরঘাটায় রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মাতৃমন্দিরে তিন শিশুকে দেবীরূপে পূজার মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো কুমারীপূজা। মাতৃশক্তির আরাধনায় উঠে এল নারীসম্মান ও শুভশক্তি জাগরণের বার্তা।

অক্টোবর ১৯, ২০২৬
চিকিৎসা সরঞ্জামের নিবন্ধন ও কর কাঠামো সংস্কারের দাবি
চিকিৎসা সরঞ্জামের নিবন্ধন ও কর কাঠামো সংস্কারের দাবি

চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির জন্য পৃথক ও সুনির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)...

অক্টোবর ১৯, ২০২৬
সরকারি সংস্থার দাপ্তরিক প্রক্রিয়ায় আপিলে বিলম্ব মওকুফযোগ্য: হাইকোর্ট
সরকারি সংস্থার দাপ্তরিক প্রক্রিয়ায় আপিলে বিলম্ব মওকুফযোগ্য: হাইকোর্ট

সরকারি সংস্থার প্রশাসনিক ও দাপ্তরিক প্রক্রিয়ার কারণে আপিল দায়েরে বিলম্ব হলে যথেষ্ট কারণ সন্তোষজনকভাবে ব্যাখ্যা করা সাপেক্ষে তা মওকুফ করা যেতে পারে বলে সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট...

অক্টোবর ১৯, ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
কর কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ২৫ অক্টোবর ২০২৬...

অক্টোবর ১৯, ২০২৬
লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বলপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে মানবিক কারণে আশ্রয় দিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এক মারাত্মক সংকটের মুখোমুখি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

অক্টোবর ১৯, ২০২৬
চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলা: রিভিউ আবেদন খারিজ
চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলা: রিভিউ আবেদন খারিজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২...

অক্টোবর ১৯, ২০২৬
৮ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
৮ বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ মামলায় শফিকুল ইসলাম খন্দকার নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল...

অক্টোবর ১৯, ২০২৬
বাংলাদেশের গান নিয়ে ভারত যাচ্ছে টিম বৃষ্টি
বাংলাদেশের গান নিয়ে ভারত যাচ্ছে টিম বৃষ্টি

চট্টগ্রামের সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের আসাম রাজ্যে একাধিক মঞ্চে সংগীত পরিবেশন.....

অক্টোবর ১৯, ২০২৬
চট্টগ্রামে অগ্রণী ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রামে অগ্রণী ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

কৌশলে ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে অগ্রণী ব্যাংক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...

অক্টোবর ১৯, ২০২৬
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
শেষপর্যন্ত প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

বাংলাদেশে অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ১৯, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে
প্যাশন ফ্রুট বা আনারকলি ফল নিয়ে বাংলাদেশে কেন আগ্রহ বাড়ছে

বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে প্যাশন ফল নামের একটি ফল, যার প্রতি কৃষকদের আগ্রহ ক্রমশ বাড়ছে বলে জানা যাচ্ছে। কোনো কোনো জায়গায় এটি আনারকলি, ট্যাং ফল বা শরবতি ফল হিসেবেও পরিচিত। সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে, "এটি বাংলাদেশের কৃষিতে এক নতুন সংযোজন"।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা
সৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড বিষয়ে জানিনা বলে দায়িত্ব এড়ানোর সুযোগ কতটা

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে যে কূটনৈতিক পত্র পাঠিয়েছিল ঢাক তার একটি অনুলিপি রোববারের বৈঠকে সৌদি রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে ডেকে পাঠানোর এই ঘটনাটি ঠিক 'তলব' নয়, বরং 'তথ্য জানতে বৈঠক'।

অক্টোবর ১৮, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা ক‌রে‌ছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ।

অক্টোবর ১৯, ২০২৬
বিশ্ববাজারে বাংলা সৃজনশীল বই: সম্ভাবনা, সংকট ও করণীয়
বিশ্ববাজারে বাংলা সৃজনশীল বই: সম্ভাবনা, সংকট ও করণীয়

বাংলা সৃজনশীল বইয়ের বিশ্ববাজার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই একটি প্রশ্ন সামনে আসে—আমরা কোন বাজারের কথা বলছি? বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী পাঠক একধরনের বাজার তৈরি করেছেন। অন্যদিকে, বাংলা না জেনেও অনুবাদের মাধ্যমে বাংলা সাহিত্য পড়তে আগ্রহী পাঠকদের নিয়ে গড়ে উঠতে পারে আরেকটি বৃহত্তর বাজার। প্রথম বাজারটি আমাদের পরিচিত; দ্বিতীয়টি এখনো তুলনামূলকভাবে ছোট হলেও আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে বাংলা ভাষা ও সাহিত্যের বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অক্টোবর ১৯, ২০২৬
বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্ক
বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্ক

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অক্টোবর ১৯, ২০২৬
বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ দলের বুটের আবদার মেটালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ দলের বুটের আবদার মেটালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আজারবাইজানে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

অক্টোবর ১৯, ২০২৬
৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল সাগরের
৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল সাগরের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অক্টোবর ১৯, ২০২৬
শৈশবের পূজার স্মৃতিতে আজও ডুব দেন অপু বিশ্বাস
শৈশবের পূজার স্মৃতিতে আজও ডুব দেন অপু বিশ্বাস

পূজা মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে কাটানো কিছু রঙিন মুহূর্ত।

অক্টোবর ১৯, ২০২৬
সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

অক্টোবর ১৯, ২০২৬
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন: ইসি মাছউদ
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন: ইসি মাছউদ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

অক্টোবর ১৯, ২০২৬