চকলেটের অপেক্ষায় রিদিতা ও সাইফান, আর ফিরবেন না বাবা

আগের রাতে বড় ভাই শাহজাহান মাদবরকে ফোন করেছিলেন জুয়েল মাদবর। জানিয়েছিলেন, ব্যবসার কাজে নাটোর যাবেন। সবাই মিলে পদ্মা সেতুর গোড়া থেকে বাসে উঠবেন, গন্তব্য তাহেরপুর; সেখান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য কিনে আনবেন।

সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ

জলরাশির বুক চিরে সবুজ পাতার গালিচায় মাথা তুলেছে লাল, গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম আর শাপলা ফুল। বর্ষার মেঘলা আকাশ, মৃদু বাতাসে দুলতে থাকা ফুল এবং জলের ছোট ছোট ঢেউ মিলে তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক...

সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে দেওয়ার বিরোধকে কেন্দ্র করে ১১৫ বছর বয়সী অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার ৮০ বছর বয়সী বড় ছেলের বিরুদ্ধে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ...

জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!
বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১

সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১
হেরোইন দিয়ে দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ মুক্তিযোদ্ধা বাবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের খড়ের ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন...

হেরোইন দিয়ে দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ মুক্তিযোদ্ধা বাবার
দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ প্রস্তুত

দক্ষিণ কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ...

দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ প্রস্তুত
বাচসাস নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

বাচসাস নির্বাচনের তারিখ ঘোষণা

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

‘হায় সেলুকাস!..তরুণদেরকে আরেকবার জাগতে হবে’, ফেসবুক পোস্টে জামায়াত আমির
‘হায় সেলুকাস!..তরুণদেরকে আরেকবার জাগতে হবে’, ফেসবুক পোস্টে জামায়াত আমির

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সমস্যার কথাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।

ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের আমির লেখেন, ‘বাংলাদেশ পুলিশে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও লেখেন, ‘এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।’

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে এমন ঘটনা প্রসঙ্গে শফিকুর রহমান লেখেন, ‘স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।’ স্ট্যাটাসের শেষাংশে তরুণদের জাগার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।’

বিভাগীয় তদন্তের দাবি

এদিকে জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে একই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান।

বিবৃতিতে এহসানুল মাহবুব বলেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের ঘটনা উদ্বেগজনক ও লজ্জাজনক। ঘটনার নেপথ্যে যাঁরা জড়িত এবং এ ধরনের অপরাধের যাঁরা পৃষ্ঠপোষকতা করেন, তাঁদেরও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

এ ছাড়া মাদকের বিস্তার রোধে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বিভাগ ও দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

অক্টোবর ২০, ২০২৬
‘পারিবারিক বন্ধু’ কেন এই হামলা করলেন, সেই রহস্য খুঁজছে পুলিশ
‘পারিবারিক বন্ধু’ কেন এই হামলা করলেন, সেই রহস্য খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ায় ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র নারী সদস্য (এমপি) হেলেন হেইন্সকে (৬৫) নিজের কার্যালয়ের সামনে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে হামলাকারীর পরিচয়। সন্দেহভাজন ওই হামলাকারী এমপির ২০ বছরের পুরোনো পারিবারিক বন্ধু। ঠিক কী কারণে দীর্ঘদিনের চেনা একজন মানুষ এমন ভয়াবহ হামলা চালালেন, এখন সে প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ।

গ্রেপ্তার ওই ব্যক্তির বাবা জানিয়েছেন, ওই এমপি তাঁদের পারিবারিক বন্ধু। ২০ বছরের পুরোনো এই সম্পর্ক।

৪৩ বছর বয়সী ব্রেন্ডন নিউজান্ট নামের ওই ব্যক্তি কেন এমন ভয়ংকর হামলা চালালেন, তা নিয়ে সবাই অবাক। কারণ, ব্রেন্ডন সব সময় এমপি হেলেনের কাজের প্রশংসা করতেন এবং তাঁকে দারুণ সমর্থন করতেন।

পুলিশ তাঁকে একজন পরিবেশকর্মী হিসেবে শনাক্ত করেছে। ব্রেন্ডন মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেছেন। তিনি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলকে সমর্থনের কারণে ব্রিটেনের সমালোচনা করেছিলেন।

ইন্ডি আসনের স্বতন্ত্র এমপি হেলেন হেইন্স পরিবেশের পক্ষে কথা বলতেন এবং গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ নিয়ে অস্ট্রেলিয়া সরকারের নীরবতার নিন্দা জানাতেন। এসব কারণে ব্রেন্ডন আগে তাঁর প্রশংসাও করেছিলেন।

হেলেন এমপি হওয়ার পর ফেসবুকে সমর্থন জানিয়ে পোস্ট শেয়ার করেছিলেন ব্রেন্ডন। এমনকি তাঁর নির্বাচনী এলাকায় কনজারভেটিভ দলের অর্থায়নে হওয়া ‘স্বতন্ত্র-বিরোধী প্রচারণার’ সমালোচনা করে একটি পোস্ট এমপি হেলেনকেও ট্যাগ করেছিলেন তিনি।

ব্রেন্ডনের বাবা রড নিউজান্ট একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, তাঁর পরিবার ২০ বছর ধরে মিসেস হেইন্সের বন্ধু। তিনি এই ‘ভয়াবহ অপরাধের’ তদন্তে পুলিশকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, কয়েক মাস ধরে ব্রেন্ডনের আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল।

রড নিউজান্ট বিবৃতিতে বলেন, ‘হেলেন হেইন্স আমাদের স্থানীয় সমাজের একজন গভীরভাবে সম্মানিত, মূল্যবান এবং অনেক প্রিয় সদস্য।’ তিনি বলেন, ‘হেলেন ২০ বছরের বেশি সময় ধরে আমাদের বন্ধু এবং গতকাল তাঁর সঙ্গে যা ঘটেছে, তা চরম ধ্বংসাত্মক এবং ভাবনার অতীত। আমাদের সব ভালোবাসা ও প্রার্থনা হেলেন এবং তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’

এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও কেন তিনি এই হামলা করলেন? মঙ্গলবার গোয়েন্দারা ব্রেন্ডনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে পুলিশ জানিয়েছে হামলার আসল উদ্দেশ্য এখনো অস্পষ্ট।

পুলিশ ধারণা করছে, ব্রেন্ডনের মানসিক সমস্যা থাকতে পারে। তিনি সামাজিক মাধ্যমে ‘দীর্ঘস্থায়ী ব্যথায়’ ভোগার কথাও বলেছিলেন এবং জানিয়েছিলেন যে তিনি ‘নিঃস্ব’ বা আর্থিকভাবে কষ্টে আছেন।

ধারণা করা হচ্ছে, পুলিশের জিজ্ঞাসাবাদের আগে ব্রেন্ডনকে একবার মানসিক স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

অস্ট্রেলিয়ার ওয়াঙ্গারাট্টায় এমপি হেলেন হেইন্সের ওপর গাড়ি হামলার ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। ১৯ অক্টোবর ২০২৬

অনলাইনে খুব রাগ দেখাতেন ব্রেন্ডন

ব্রেন্ডন অনলাইনে রাজনীতি নিয়ে অনেক সরব ছিলেন। ২০২৪ সালের একটি পোস্টে গাজায় যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানানোর পর তিনি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারেরও সমালোচনা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘ইসরায়েল যে রাফায় নির্দোষ মানুষের ওপর বোমা বর্ষণ করছে, তার একমাত্র কারণ হলো, আপনাদের মতো মানুষ তাদের এটা করার জন্য কূটনৈতিক ঢাল এবং সামরিক সহায়তা দেয়।’

আরেকটি পোস্টে ব্রেন্ডন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংকে আক্রমণ করেন এবং তাঁর বিরুদ্ধে ‘হাজার হাজার শিশু হত্যার জন্য ইসরায়েলকে দায়মুক্তি দেওয়ার’ অভিযোগ তোলেন।

মজার ব্যাপার হলো, এমপি হেলেনের চিন্তাভাবনাও ব্রেন্ডনের মতোই ছিল। একজন সাবেক ধাত্রী মিসেস হেইন্স স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্মে প্রচার চালিয়েছিলেন এবং ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর ‘শক্তিশালী পরিবেশ সুরক্ষার পক্ষে জোরালো কণ্ঠস্বর’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পরিবেশ ধ্বংসকারীদের কঠোর শাস্তির বিধান রেখে অস্ট্রেলিয়ার সংরক্ষণ আইন সংস্কারের প্রস্তাবে হেইন্স সমর্থন জানিয়েছিলেন। এমনকি ফিলিস্তিনিদের দুর্দশা নিয়েও তিনি বারবার কথা বলেছেন।

ভয়ংকর সেই ঘটনা

সোমবার মেলবোর্নের উত্তর-পূর্বে ওয়াঙ্গারাট্টায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে হেলেন হেইন্সের ওপর ব্রেন্ডন নিউজান্ট তাঁর টয়োটা ল্যান্ড ক্রুজারটি দুবার তুলে দেন বলে অভিযোগ উঠেছে।

হেইন্স তাঁর নির্বাচনী এলাকায় একটি ডগ পার্কের উদ্বোধনে অংশ নিয়েছিলেন। তিনি কার্যালয়ের বাইরে নিজের গাড়ির পেছন থেকে জিনিসপত্র নামাচ্ছিলেন, ঠিক সে সময় গাড়িটি তাঁর দিকে ধেয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা সাদা রঙের ল্যান্ড ক্রুজারটিকে ওয়াঙ্গারাট্টার পূর্বে ৪০০ মানুষের শহর টারাউইনগির প্রধান সড়কে ইউটার্ন নিতে দেখেন। এরপর এটি কার পার্কে ঢুকে তাঁকে (হেইন্স) ধাক্কা দেয় এবং পরে উল্টো দিকে (রিভার্স) গিয়ে তাঁকে দ্বিতীয়বার ধাক্কা দেয়।

আরেকজন প্রত্যক্ষদর্শী সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, তাঁরা গাড়িটিকে হেলেন হেইন্সকে কয়েকবার ধাক্কা দিতে দেখেছেন।

এই ভয়াবহ হামলার কারণে ৬৫ বছর বয়সী হেইন্সের একটি পা কেটে ফেলতে হয়েছে। মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে চিকিৎসকেরা তাঁর অন্য পা বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সাহায্য করতে এগিয়ে আসা পথচারীরা জানান, সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একটি ছুরি ছিল এবং তাঁকে এলোমেলো কথা বলতে দেখা যায়।

রিকি জেফরিস নামের একজন সেলুনকর্মী গাড়ির দিকে দৌড়ে যান। তিনি ব্রেন্ডনকে গাড়ি থেকে টেনে বের করেন এবং পুলিশ আসা পর্যন্ত তাঁকে শক্ত করে ধরে রাখেন। একটি দোকানের কর্মী কোডি লাপোইদেভিনও এ সময় দ্রুত এগিয়ে এসে তাঁকে সাহায্য করেন।

জেফরিস বলেন, ‘তার কাছে একটি ছুরি ছিল। সে এটি বের করেনি। আমি তার নড়াচড়া দেখে ভরসা পাচ্ছিলাম না, তাই আমি কেবল তার পকেট থেকে ওটা বের করে ছুড়ে ফেলে দিই।’

পথচারীরা হেইন্সের পায়ে সাময়িক ব্যান্ডেজ লাগিয়ে দেন এবং পুলিশকে ডাকেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ কর্মকর্তারা ব্রেন্ডনকে আটক করেন। হেইন্সকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে মেলবোর্নে উড়িয়ে নেওয়া হয়।

অক্টোবর ২০, ২০২৬
সরকারপ্রধান হিসেবে চট্টগ্রামের দুর্গাপূজায় প্রথম এলেন তারেক রহমান
সরকারপ্রধান হিসেবে চট্টগ্রামের দুর্গাপূজায় প্রথম এলেন তারেক রহমান

চট্টগ্রামের ঐতিহ্যবাহী যাত্রা মোহন সেন হলের (জে এম সেন হল) দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকারপ্রধান জে এম সেন হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে দলীয় নেতা-কর্মী ও মন্ত্রীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজক কমিটির হাতে ২০ লাখ টাকার চেকও তুলে দেন প্রধানমন্ত্রী।

এর আগে এর আগে সামরিক বিমানযোগে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতি মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান জে এম সেন হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন। এর আগে ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চট্টগ্রামের জে এম সেন হলে জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটুকু বলার জন্য—এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। আমরা যেই ধর্মের হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমরা প্রত্যেকেই বাংলাদেশি। যেহেতু এই দেশে আমরা জন্মেছি, এই দেশে আমরা বড় হচ্ছি, আমরা এই দেশের নাগরিক। আমাদের একমাত্র পরিচয়, ধর্মের পরিচয় নয়; আমাদের একমাত্র পরিচয়, আমরা বাংলাদেশের নাগরিক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে এই বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। যুদ্ধের মাধ্যমে তারা এই প্রিয় মাতৃভূমিকে ছিনিয়ে এনেছিল...যাঁরা যুদ্ধ করেছিলেন, যাঁরা শহীদ হয়েছিলেন, সেদিন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান। দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন সময়ে গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে। সে সময়ও ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীরা রাজপথে নেমে এসেছিলেন। সেদিনও কিন্তু আমরা দেখিনি, আমার পাশের কর্মীটি কোন ধর্মের।’

পূজামণ্ডপ পরিদর্শনের সময় দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে এই দেশের মানুষ, এই দেশের ছাত্র-জনতা এক স্বৈরাচারকে বিদায় করেছে। সে সময় কেউ কিন্তু আমরা জিজ্ঞেস করিনি, গুলি খাওয়া মানুষটি মুসলমান, নাকি হিন্দু, নাকি বৌদ্ধ, নাকি খ্রিষ্টান। স্বৈরাচার গুলি করেছে, ক্ষমতায় থাকতে চেয়েছে। আমার ভাই শহীদ হয়েছেন, আমার ভাই আহত হয়েছেন। বাকিরা তাঁদের ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। কেউ জিজ্ঞেস করেননি, তাঁর ধর্মপরিচয় কী। ডাক্তারও হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করেননি, তাঁর ধর্মপরিচয় কী। তাঁর ধর্মপরিচয়ের ওপর ভিত্তি করে চিকিৎসা দেবেন, এমন ঘটনা ঘটেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মুসলমান হিসেবে বাংলাদেশে যদি সংখ্যাগুরু-সংখ্যালঘু এই শব্দ দিয়ে কাউকে যাচাই-বাছাই করতে হয়, তাহলে হয়তো আমি এখানে সংখ্যাগুরু। কিন্তু আমি যখন লন্ডনে ছিলাম, আমি কি সংখ্যাগুরু ছিলাম? সেই দেশে তো অন্য ধর্মের মানুষ বেশি। আমি তো ওখানে সংখ্যালঘু ছিলাম। কাজেই সংখ্যাগুরু বা সংখ্যালঘু কোনো বিষয় নয়। বিষয় একটাই—আপনি বাংলাদেশি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশের আইন আমার জন্য যেভাবে প্রযোজ্য, এই দেশের আইন আপনার জন্যও প্রযোজ্য। এই দেশের ওপর আপনার যে অধিকার আছে, এই দেশের ওপর আমারও সেই অধিকার আছে। এই রাষ্ট্র আপনাকে যা দেবে, এই রাষ্ট্র আমাকে তা-ই দেবে। ১৯৭১ থেকে ২০২৪—লক্ষ্য ও উদ্দেশ্য একটিই ছিল, সেদিন থেকে আজ পর্যন্ত—সেটি একটি বাংলাদেশ গড়া, যেখানে আমরা সকলে শান্তিতে থাকব, একটি বাংলাদেশ গড়া, যেখানে আমরা সকলে মিলেমিশে থাকব।’

সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজকে যদি সেই বাংলাদেশ গড়তে হয়, আপনাদের প্রধানমন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনি হিন্দু হোন, আপনি মুসলমান হোন, আপনি বৌদ্ধ হোন, খ্রিষ্টান হোন, যাই হোন না কেন, আপনার সহযোগিতা আমার দরকার। কারণ, আপনার সহযোগিতা ছাড়া আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।’

অক্টোবর ২০, ২০২৬
রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা
রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের পাশাপাশি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা পূজামণ্ডপ পরিদর্শন করেন।

অক্টোবর ২০, ২০২৬
‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’ বলে কুরিয়ার সার্ভিসের গুদামে ঢুকে ভাঙচুর-লুটপাট
‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’ বলে কুরিয়ার সার্ভিসের গুদামে ঢুকে ভাঙচুর-লুটপাট

‘এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকে দিতে হবে’—এই কথা বলে রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। ভাঙচুর শেষে কয়েক লাখ টাকার পণ্য ও সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন ওই কার্যালয়ে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার বর্ণনা করে এ জে আর গ্রুপের কর্মকর্তারা জানান, সন্ধ্যায় শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ের আশপাশের বাড়ির সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। পরে সন্ত্রাসীদের একটি দল দেয়াল টপকে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হুমকি দেয়। সন্ত্রাসীরা মুখোশ ও হেলমেট পরা ছিল। পরে গুদামে ঢুকে ক্যামেরা ও ডিভিআর (ফুটেজ সংরক্ষণের যন্ত্র) খুলে নেয়। যাওয়ার আগে কার্যালয়ের আসবাব ভাঙচুর ও বেশ কয়েকটি ল্যাপটপ লুট করে নেয় হামলাকারীরা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয় এ জে আর কুরিয়ার সার্ভিস। সেখানে প্রতিষ্ঠানটির প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করা হয়। চুক্তি অনুযায়ী এত দিন শিকদার গ্রুপকে ভাড়া দিয়ে আসছিল তারা।

এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে সিসি ক্যামেরা ও ডিভিআর নিয়ে গেছে হামলাকারীরা। আজ মঙ্গলবার রাজধানীর হাজারীবাগে

সন্ত্রাসীদের বরাত দিয়ে এজেআরের কর্মকর্তারা আরও জানান, হামলাকারীরা দাবি করে শিকদার গ্রুপের মালিকের সঙ্গে কথা হয়েছে। এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে। ভাড়া না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও নিরাপত্তাকর্মীদের হুমকি দেয় তারা। কার্যালয়টি থেকে প্রতিদিন ৪০০ গাড়ি সারা দেশে পণ্য আনা নেওয়ার কাজ করে। হামলার পর তাদের কার্যক্রম বন্ধ রয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম করে একটি দল কার্যালয়ে ভাঙচুর ও হুমকি দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। কাউকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।

অক্টোবর ২০, ২০২৬
চুম্বনদৃশ্য নিয়ে নতুন ভাবনা হ্যাথাওয়ে ও জনসনের
চুম্বনদৃশ্য নিয়ে নতুন ভাবনা হ্যাথাওয়ে ও জনসনের

হলিউডের নতুন সিনেমা ‘ভেরিটি’তে অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসনের সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন জশ হার্টনেট।

অক্টোবর ২০, ২০২৬
কৃষকদের মহা মিলনমেলা: দেশজুড়ে চলছে ‘সোনালীকা ডে ২০২৬’
কৃষকদের মহা মিলনমেলা: দেশজুড়ে চলছে ‘সোনালীকা ডে ২০২৬’

ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং, পার্টসে বিশেষ ছাড়, ফ্রি স্বাস্থ্য পরীক্ষা এবং নতুন বুকিং অফার নিয়ে দেশজুড়ে চলছে এসিআই মোটরসের বর্ণাঢ্য আয়োজন ‘সোনালীকা ডে ২০২৬’। বিস্তারিত ভিডিওতে...

অক্টোবর ২০, ২০২৬
চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ৫ লাখ টাকা করে ফেরত পাবেন
চার ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ৫ লাখ টাকা করে ফেরত পাবেন

দেশের শেয়ারবাজারের চারটি ব্রোকারেজ হাউসের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ‘ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড’ থেকে এই অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ সোমবার বিএসইসির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। পরে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

যে চার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাবেন, সেগুলো হচ্ছে বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত ও অনিষ্পন্ন দাবির বিপরীতে এই অর্থ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে কমিশন।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ২৯ সেপ্টেম্বর শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির শিকার হওয়া বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করে। প্রথম দফায় মশিউর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের মধ্যে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়।

পুঁজিবাজারে অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে খেলাপি হওয়া পাঁচটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৩৩২ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর ৭২ কোটি টাকা পাওনা পরিশোধ করবে ডিএসই।

কমোডিটি ডেরিভেটিভসে ৬ সংস্থা

এদিকে দেশে প্রথমবারের মতো চালু হতে যাওয়া কমোডিটি এক্সচেঞ্জে লেনদেনের অনুমোদন পেয়েছে ছয় ব্রোকারেজ হাউস। গতকাল বিএসইসির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চালু হতে যাওয়া কমোডিটি এক্সচেঞ্জে লেনদেন করা যাবে। তবে ভবিষ্যতে ব্রোকারেজ হাউসের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী বছরের মধ্যে সিএসইতে  কমোডিটি এক্সচেঞ্জ চালু হওয়ার কথা রয়েছে।

অক্টোবর ২০, ২০২৬
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার খর্ব করা যাবে না: প্রধানমন্ত্রী

ধর্মীয় পরিচয় কিংবা সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বিভাজন নয়, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সব ধর্মের মানুষের সহযোগিতায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে...

অক্টোবর ২০, ২০২৬
শাড়িতে মায়াবতী জয়া আহসান, ক্যাপশনে ‘পিরিত ভালা না’
শাড়িতে মায়াবতী জয়া আহসান, ক্যাপশনে ‘পিরিত ভালা না’

বাঙালি সাজে নতুন করে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান। তবে শুধু সাজ নয়, তার ছবির ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে....

অক্টোবর ২০, ২০২৬
পছন্দের পাত্রকে বিয়েতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় বাবার গুলি
পছন্দের পাত্রকে বিয়েতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়ের মাথায় বাবার গুলি

বাবার পছন্দ করা পাত্রকে নয়, মেয়ে বিয়ে করতে চেয়েছিল যাকে সে ভালোবাসে। এই চাওয়ার মাশুল তাকে দিতে হয়েছে নিজের বাবার কাছেই...

অক্টোবর ২০, ২০২৬
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আরএসজিটির রেকর্ড, ঘণ্টায় ৭২ মুভ হ্যান্ডলিং
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে আরএসজিটির রেকর্ড, ঘণ্টায় ৭২ মুভ হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় উৎপাদনশীলতার নতুন রেকর্ড গড়েছে সৌদি আরবভিত্তিক অপারেটর আরএসজিটি (রেড সি গেটওয়ে টার্মিনাল) বাংলাদেশ...

অক্টোবর ২০, ২০২৬
ফের ঝুলে গেল ইস্টার্ন রিফাইনারি-২ প্রকল্প
ফের ঝুলে গেল ইস্টার্ন রিফাইনারি-২ প্রকল্প

একের পর এক বাধায় এগোতেই পারছে না দেশের রাষ্ট্রীয় একমাত্র জ্বালানি পরিশোধনাগার সম্প্রসারণ প্রকল্পটি। প্রায় ১৩ বছর নানান প্রতিবন্ধকতা পেরিয়ে বাস্তবায়নের দিকে...

অক্টোবর ২০, ২০২৬
রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতারা
রাউজানে পূজামণ্ডপ পরিদর্শনে এনসিপির কেন্দ্রীয় নেতারা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের রাউজানে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা...

অক্টোবর ২০, ২০২৬
রামপুরা সেতুর নিচে মিললো বৃদ্ধের মরদেহ
রামপুরা সেতুর নিচে মিললো বৃদ্ধের মরদেহ

রাজধানীর রামপুরা সেতুসংলগ্ন স্লুইসগেটের পানি থেকে আলম মুন্সি (৭৪) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

অক্টোবর ২০, ২০২৬
রোনালদোকে নিয়ে বিস্ফোরক অভিযোগ ম্যানইউর সাবেক কোচ টেন হাগের
রোনালদোকে নিয়ে বিস্ফোরক অভিযোগ ম্যানইউর সাবেক কোচ টেন হাগের

ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয় অধ্যায় নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ক্লাবটির সাবেক কোচ এরিক টেন হাগ। পর্তুগিজ মহাতারকার পেশাদারত্ব, শারীরিক প্রস্তুতি এবং দলের প্রতি দায়িত্ববোধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন...

অক্টোবর ২০, ২০২৬
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান
একজন ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেকজন এখানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে: তারেক রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।

অক্টোবর ২০, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশি নারী কারাগার থেকেই যোগাযোগ রাখতেন, দাবি পরিবারের

সরকারি প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে যান মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি সৌদি আরবের কারাগারে থাকার কথা তারা জানতেন।

অক্টোবর ২০, ২০২৬
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

হুথিদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।

অক্টোবর ২০, ২০২৬
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?

'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক
আবাসিক হোটেলে শিক্ষকের মরদেহ, মালিক পলাতক

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অক্টোবর ২০, ২০২৬
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক
টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারিত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অক্টোবর ২০, ২০২৬
বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
বেনাপোলে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ফ্লেভারের চালানের আড়ালে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পণ্য খালাসের চেষ্টা ধরা পড়েছে। এতে প্রায় ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) রাতে বন্দরের ১৪ নম্বর শেডের সামনে থেকে একটি কাভার্ড ভ্যানসহ এসব পণ্য জব্দ করা হয়।

অক্টোবর ২০, ২০২৬
বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১
বিএনপি নেতার বাবার নাম ভাঙিয়ে অর্থ দাবি, গ্রেপ্তার ১

সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দোয়া ও মিলাদ মাহফিলের কথা বলে বিভিন্ন হাসপাতাল, প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ফোন করে অর্থ দাবি করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।

অক্টোবর ২০, ২০২৬
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে হাসপাতালে নিতে বাধা!

গাজীপুরের শ্রীপুরে জমি লিখে দেওয়ার বিরোধকে কেন্দ্র করে ১১৫ বছর বয়সী অসুস্থ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার ৮০ বছর বয়সী বড় ছেলের বিরুদ্ধে। বাড়ির সামনে টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় কয়েক মাস ধরে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের। বিষয়টি জানার পর বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

অক্টোবর ২০, ২০২৬
সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ
সবুজের গালিচায় পদ্ম আর শাপলা, যেন জলের ওপর ফুলের স্বর্গ

জলরাশির বুক চিরে সবুজ পাতার গালিচায় মাথা তুলেছে লাল, গোলাপি ও সাদা রঙের হাজারো পদ্ম আর শাপলা ফুল। বর্ষার মেঘলা আকাশ, মৃদু বাতাসে দুলতে থাকা ফুল এবং জলের ছোট ছোট ঢেউ মিলে তৈরি করেছে এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। খুলনা জেলার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার একাংশ নিয়ে বিস্তৃত ঐতিহাসিক ভূতিয়ার বিল এখন প্রকৃতিপ্রেমীদের কাছে রূপকথার এক রাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
চকলেটের অপেক্ষায় রিদিতা ও সাইফান, আর ফিরবেন না বাবা
চকলেটের অপেক্ষায় রিদিতা ও সাইফান, আর ফিরবেন না বাবা

আগের রাতে বড় ভাই শাহজাহান মাদবরকে ফোন করেছিলেন জুয়েল মাদবর। জানিয়েছিলেন, ব্যবসার কাজে নাটোর যাবেন। সবাই মিলে পদ্মা সেতুর গোড়া থেকে বাসে উঠবেন, গন্তব্য তাহেরপুর; সেখান থেকে ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য কিনে আনবেন।

অক্টোবর ২০, ২০২৬
সাহিত‍্যিক অজয় দাশগুপ্তকে সম্মাননা, সাময়িকী ‘অঞ্জলি’ প্রকাশিত
সাহিত‍্যিক অজয় দাশগুপ্তকে সম্মাননা, সাময়িকী ‘অঞ্জলি’ প্রকাশিত

অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসী সম্প্রীতির অনন্য আবহে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত দুই দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

অক্টোবর ২০, ২০২৬