ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত বাবা

গাছ কাটার একপর্যায়ে আলম বক্তার মাটিতে বিদ্যুতের একটি ছিঁড়ে পড়ে থাকা তার দেখতে পান। সেটি সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বিপদে পড়তে দেখে গাছের নিচে থাকা এক ছেলে তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা অপর ছেলে বাবা ও ভাইকে বাঁচাতে নিচে নেমে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাই গুরুতর আহত হন।

কি মাইন্ড করছেন বড়লোকরা—পাঙ্গাস নিয়ে মজার ছলে ওমর সানী

কারো পাতে দামি মাছ, কারো পছন্দ সাধারণ পাঙ্গাস—খাবারের রুচি নিয়ে মানুষের ভাবনা যে একেক রকম, সেটিই যেন মনে করিয়ে দিলেন চিত্রনায়ক ওমর সানী।

কি মাইন্ড করছেন বড়লোকরা—পাঙ্গাস নিয়ে মজার ছলে ওমর সানী
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ খুলতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
রাঙামাটি ও খাগড়াছড়িতে শনিবার অর্ধদিবস অবরোধ

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ছাত্র-জনতার...

রাঙামাটি ও খাগড়াছড়িতে শনিবার অর্ধদিবস অবরোধ
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ডগড়া জয়

২২৫ রান তুলেও স্বস্তিতে থাকার উপায় ছিল না নিউজিল্যান্ডের। কারণ, লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যে শুরু থেকেই চালিয়েছে পাল্টা আক্রমণ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ডগড়া জয়
ডেঙ্গু চিকিৎিসার হাসপাতালই সংক্রমণ ছড়ানোর সম্ভাব্য উৎস: নোপবিপ্রবি গবেষণা

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোই রোগটির সংক্রমণ ছড়ানোর সম্ভাব্য ‘হটস্পট’ বা উৎস হয়ে উঠতে পারে। আইজিআই গ্লোবাল প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা গ্রন্থে উঠে এসেছে এমন তথ্য।

ডেঙ্গু চিকিৎিসার হাসপাতালই সংক্রমণ ছড়ানোর সম্ভাব্য উৎস: নোপবিপ্রবি গবেষণা
মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা, আটক ২

মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যায় জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা, আটক ২

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক
লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক

চলতি মাসে বিভিন্ন আধুনিক বিপণনকেন্দ্রে গত বছরের তুলনায় অন্তত তিন গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। কিছু বিক্রয়কেন্দ্রে পণ্যটির সঙ্গে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও দেওয়া হচ্ছে। রাজধানীর এক সুপারশপের চিত্র

বাজারে লিলি বডি লোশনের চাহিদা বাড়তে থাকায় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে হোমকেযার, স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা মেটাতে নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে বিভিন্ন আধুনিক বিপণনকেন্দ্রে গত বছরের তুলনায় অন্তত তিন গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। কিছু বিক্রয়কেন্দ্রে পণ্যটির সঙ্গে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ আকর্ষণ বাড়িয়েছে ক্রেতাসাধারণের।

মীনা বাজারের হাতিরপুল আউটলেটের ব্যবস্থাপক শোভন হোসেইন বলেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তাঁদের বিক্রয়কেন্দ্রে ত্বকের যত্নের পণ্যের মজুত বাড়ানো হয়েছে। তিনি বলেন, শীতের প্রয়োজনীয় পণ্য অনেকেই আগেভাগে কিনছেন। লিলি বডি লোশনের একটি কিনলে একটি ফ্রি অফার ক্রেতাদের আকর্ষণ করছে।

স্বপ্ন সুপারশপের হেড অব বিজনেস সালেহ উদ্দিন বলেন, শীত মৌসুম সামনে রেখে বডি লোশনের চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী লিলি বডি লোশনের প্রস্তুতি এবার বেশ ভালো।

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, লিলির পাশাপাশি প্রতিষ্ঠানটির নিওর ব্র্যান্ডের বডি লোশনও ক্রেতাদের সাড়া পাচ্ছে। স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, বেস্ট বাই, আগোরা, মেট্রো মার্ট ও ইউনিমার্টসহ বিভিন্ন চেইন শপে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

উৎপাদন পরিকল্পনা সম্পর্কে রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘লিলি বডি লোশন নিয়ে বাজারের সাড়া বিবেচনায় উৎপাদন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা বাড়তে থাকায় নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’

অক্টোবর ২২, ২০২৬
ভালো কিছু করেই কি ভাইরাল হতে চান কাজী শুভ?
ভালো কিছু করেই কি ভাইরাল হতে চান কাজী শুভ?

বিনোদনজগতের তারকাদের সমসাময়িক কাজ, সাফল্য আর স্বপ্ন-পরিকল্পনার গল্প নিয়ে প্রথম আলো ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’

অক্টোবর ২২, ২০২৬
সৌদিতে গরম ও ধোঁয়ায় জ্ঞান হারান দুই বাংলাদেশি, পরিচয় শনাক্ত
সৌদিতে গরম ও ধোঁয়ায় জ্ঞান হারান দুই বাংলাদেশি, পরিচয় শনাক্ত

সৌদি আরবের পূর্বাঞ্চলের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি। তাঁদের পরিচয় জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ মধ্যে একজনের নাম সজল চন্দ্র দাস ও অন্যজন হলেন মোহাম্মদ আবদুর রহিম।

আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ অক্টোবর রাত আনুমানিক ৯টায় দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এক হামলায় দুই বাংলাদেশি আহত হন। বর্তমানে তাঁরা দাম্মামে সৌদি–জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বলছে, আহত দুই বাংলাদেশি গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাঁদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তাঁরা সুস্থ আছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আগামীকাল শুক্রবার তাঁরা হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। তাঁদের একজন হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস। আর আরেকজন হলেন নোয়াখালীর সদর উপজেলার দিনমনিরহাটের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আবদুর রহিম।

গতকাল কাতারভিত্তিক চ্যানেল আল–জাজিরায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, সাম্প্রতিক সময় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ নজির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এর এক দিন পর ১১ অক্টোবর সৌদি আরবের বিমানবন্দরে আরেকটি হামলা করা হয়। সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হন।

ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা নিয়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। লড়াইয়ে হুতিদের বিপক্ষে রয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন বহুজাতিক জোট।

অক্টোবর ২২, ২০২৬
সন্তানকে কঠিন কাজের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠাচ্ছেন চীনা অভিভাবকেরা, কেন
সন্তানকে কঠিন কাজের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠাচ্ছেন চীনা অভিভাবকেরা, কেন

হাজার হাজার ইউয়ান খরচ করে চীনের অভিভাবকেরা তাঁদের সন্তানদের দিয়ে কঠিন সব কাজ করাচ্ছেন। ইট বহন করা, খেতে কাজ করা কিংবা গোয়ালঘর পরিষ্কার করা। তবে মনোবিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন, সন্তানদের ওপর এমন অতিরিক্ত চাপ দিলে সুবিধার চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি।

অক্টোবর ২২, ২০২৬
১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের
১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

শুবমান গিলের রেকর্ডটা এক মাসও টিকল না।

গত ৩০ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক। আজ গিলকে পেছনে ফেলে ৫০ ওভার ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১১৪ বলে ২০০ রান পূর্ণ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।

ব্রুকের ডাবল সেঞ্চুরিটি ইংল্যান্ডের ওয়ানডে ইতিহাসেও প্রথম। এর আগে এই সংস্করণে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল বেন স্টোকসের। ২০২৩ সালে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান করেছিলেন স্টোকস।

ত্রিদেশীয় সিরিজের ম্যাচটির শুরুতে অবশ্য খুব একটা ছন্দে ছিলেন না ব্রুক। চারে নেমে প্রথম ২৪ বলে করেছিলেন মাত্র ১৩ রান। পরে কামিন্দু মেন্ডিসের ওভারে পরপর দুটি ছক্কা মেরে রানের গতি বাড়ান। এরপর সুইপ, স্কুপ, রিভার্স স্কুপ আর দৃষ্টিনন্দন শটে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন। ৭৫ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি।

তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৫৯ রানের জুটি গড়ার পর উইল জ্যাকসের সঙ্গে যোগ করেন আরও ১৮৫ রান। জ্যাকসও ২৫ বলে ফিফটি তুলে নেন।

ইংল্যান্ড ইনিংসের ৪৯তম ওভার শেষে ব্রুকের রান ছিল ১৮৬। শেষ ওভারে জানিত লিয়ানাগের প্রথম বলেই মারেন ছক্কা। পরের দুই বলে ডাবলস নিয়ে পৌঁছে যান ১৯৬–এ। এরপর চতুর্থ বলে স্কুপ শটে বল উইকেটকিপারের মাথার ওপর দিয়ে পাঠিয়ে চারে পৌঁছে যান দুই শর মাইলফলকে।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার সময় তাঁর নামের পাশে ১১৬ বলে ২০২ রান, ২১টি চার ও ১০টি ছক্কা।

ব্রুকের এই ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রান করেছে ইংল্যান্ড। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই কোনো দলের সর্বোচ্চ রান। পাকিস্তানের মাটিতেও এটিই ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোর।

আরেকটি বিরল কীর্তিও গড়েছেন ব্রুক। টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ও টি–টুয়েন্টিতে সেঞ্চুরি—তিন সংস্করণে এই তিন মাইলফলক ছোঁয়া দ্বিতীয় ক্রিকেটার তিনি। এর আগে এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।

অক্টোবর ২২, ২০২৬
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবিতে বাজে মন্তব্যকারী আটক

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের ছবি নিয়ে ফেসবুকে মন্তব্য করায় আবু বক্কর সিদ্দিক নামের এক যুবককে আটক করেছে এসআরবি। দেখুন ভিডিও প্রতিবেদনে—

অক্টোবর ২২, ২০২৬
হেফাজতের ‘মুরব্বিয়ানায়’ কওমি ঘরানার সাত দলের জোট
হেফাজতের ‘মুরব্বিয়ানায়’ কওমি ঘরানার সাত দলের জোট

কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হেফাজতে ইসলামের নেতাদের বৈঠক। আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম (ঢাকা) মাদ্রাসায়

স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করেছে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। এর মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও চলবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের আল-জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম (ঢাকা) মাদ্রাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ আলোচনা হয়। সাত দলের এই ঐক্য প্রক্রিয়ায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলা বৈঠকে সাত দলের লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। হেফাজতের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আবদুল আউয়াল ও হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরীও বৈঠকে ছিলেন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে সাতদলীয় ঐক্যের কাঠামো, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক এবং পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে ঐক্যের নীতিমালা ও কর্মপদ্ধতি নিয়ে আরও আলোচনা হবে।

বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, জামায়াতে ইসলামী এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায়। এ পরিস্থিতিতে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যে থাকা দলগুলো কীভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কওমি ঘরানার সাত দলের ঐক্যপ্রক্রিয়া এগোতে থাকায় ওই ঐক্যে থাকা দলগুলো নতুন এই ব্যানারে নির্বাচনে অংশ নিতে পারে কি না, তা নিয়েও কথা হয়েছে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সাত দল একসঙ্গে অংশ নিতে পারে কি না, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ আলোচনাকে তাঁরা ইতিবাচকভাবে দেখছেন এবং স্থানীয় নির্বাচনে সাত দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে তাঁরা এতে থাকবেন।

সাত দল স্থানীয় সরকার নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিতে পারে কি না, সে বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমানও। তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আগামী ৫ ডিসেম্বরের বৈঠকে আরও আলোচনা হবে। এর মাঝে অনানুষ্ঠানিক আলোচনাও হতে পারে।

‘সমমনা ইসলামী দল’ ব্যানারে চলবে ৭ দল

বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, সাত ইসলামি দল ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে একসঙ্গে কাজ করবে। তবে দলগুলো নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখবে।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘সমমনা ইসলামী দল’ ব্যানারে দলগুলো ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। কিসের ভিত্তিতে ঐক্য হবে, তা নিয়েও আলোচনা হয়েছে। তবে ঐক্যের কর্মপদ্ধতি এখনো ঠিক হয়নি। এ জন্য ৫ ডিসেম্বর আবার বৈঠক ডাকা হয়েছে।

জোটের শর্তে আপত্তি দুই দলের

বৈঠক অংশ নেওয়া নেতারা জানান, ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে কার্যক্রম চালানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিলেও অন্য রাজনৈতিক জোটে থাকা দলগুলোকে সেই জোট ছাড়তে হবে কি না, তা নিয়ে মতৈক্য হয়নি।

বৈঠক সূত্র জানায়, অন্য রাজনৈতিক জোটে থাকা নিয়ে শর্ত আরোপের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তাদের বক্তব্য, এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন প্রথম আলোকে বলেন, সাতদলীয় ঐক্যে থাকা কোনো দল অন্য কোনো জোটে থাকতে পারবে না মর্মে বৈঠকে আলোচনা হয়েছে। দলগুলোর মধ্যে যারা অন্য জোটে আছে, তাদের ওই জোট ছেড়ে আসতে অনুরোধ করেছে হেফাজতে ইসলাম। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য থেকে কওমি ঘরানার দলগুলোকে বের হয়ে আসতে হেফাজতে ইসলামের নেতারা অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারও। তিনি প্রথম আলোকে বলেন, সমমনা ইসলামী দলের ব্যানারে তাঁরা থাকছেন। তবে তাঁরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১–দলীয় ঐক্যের আন্দোলনেও শরিক থাকবেন।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, সাত দল অন্য কোনো জোটে থাকতে পারবে না—এমন সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো কোনো দল এ বিষয়ে নিজ নিজ দলীয় ফোরামে আলোচনা করে পরে জানাবে বলে জানিয়েছে।

বৈঠক সূত্র জানায়, জামায়াতে ইসলামী ও বিএনপির সঙ্গে দলগুলোর সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এ সময় বলেছেন, সাত দলের এই ঐক্য হলে তাঁরা বিএনপির জোট থেকে বেরিয়ে যাবেন।

বৈঠকে অংশ নেওয়া নেতারা আরও জানান, রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলগুলোর লিয়াজোঁ কমিটিতে আলোচনা করে ঐকমত্যে পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। অন্য রাজনৈতিক জোটে থাকা নিয়ে শর্ত শিথিল করা যায় কি না, সে বিষয়েও আরও আলোচনা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

আরও যেসব বিষয়ে আলোচনা

বৈঠক সূত্র জানায়, বাংলাদেশ খেলাফত মজলিসের এক নেতা তাঁদের দলের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে নেতিবাচক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও বই প্রকাশের বিষয়টি তুলে ধরেন। এ সময় হেফাজতের মহাসচিব এ ধরনের ঘটনা ও কাজের নিন্দা জানান।

এ ছাড়া হেফাজত নেতা হারুন আজিজীর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাসের বিষয়টি বৈঠকে তোলা হয়। বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় হেফাজত আমিরের ছেলে মুফতি আইয়ুব বাবুনগরীকে।

বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সাম্প্রতিক দুর্গাপূজার সময় কয়েকজন রাজনৈতিক নেতার বক্তব্য নিয়েও আলোচনা–সমালোচনা হয়।

অক্টোবর ২২, ২০২৬
৭৫ বছরের পুরোনো গাউন আর ৫৫.৮ ক্যারেটের হীরায় কিম কার্দাশিয়ানের ভিন্টেজ লুক
৭৫ বছরের পুরোনো গাউন আর ৫৫.৮ ক্যারেটের হীরায় কিম কার্দাশিয়ানের ভিন্টেজ লুক

ভিন্টেজ ফ্যাশন, বিশাল সিল্কের বো আর ঝলমলে হীরার গয়না। অ্যাকাডেমি মিউজিয়াম গালায় কিম কার্দাশিয়ানের সাজে মিশেছে পুরোনো হলিউডের আভিজাত্য।

অক্টোবর ২২, ২০২৬
ভালো মানুষ দেখে দল নমিনেশন দেয় না, স্বতন্ত্র দাঁড়ালেও হেনস্তা করা হবে
ভালো মানুষ দেখে দল নমিনেশন দেয় না, স্বতন্ত্র দাঁড়ালেও হেনস্তা করা হবে

‘ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোরই সুযোগ নেই’- জাতীয় সংসদের স্পিকারের এমন আক্ষেপের বিষয়ে তিনি বলেন, আক্ষেপ করার জন্য আমরা সাধারণ মানুষরা তো আছিই...

অক্টোবর ২২, ২০২৬
শুক্রবার কাজে ফিরছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা
শুক্রবার কাজে ফিরছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা...

অক্টোবর ২২, ২০২৬
বন্ধন লিও ক্লাবের উদ্যোগে শিশুদের খাবার-খেলনা সামগ্রী বিতরণ
বন্ধন লিও ক্লাবের উদ্যোগে শিশুদের খাবার-খেলনা সামগ্রী বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব...

অক্টোবর ২২, ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শিক্ষক নিয়োগ দেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘শিক্ষক’ পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আগামী ২ নভেম্বর...

অক্টোবর ২২, ২০২৬
আপত্তিকর ভিডিও প্রকাশ, ‘বন্ধুদের’ উদ্দেশে পাভেলের বার্তা
আপত্তিকর ভিডিও প্রকাশ, ‘বন্ধুদের’ উদ্দেশে পাভেলের বার্তা

অভিনেতা সাইদুর রহমান পাভেল। মীরাক্কেলের মঞ্চ থেকে তার সফল পথচলা শুরু। এরপর নিজেকে তিনি অভিনয়ে সুপরিচিত করে তুলেছেন। সম্প্রতি.....

অক্টোবর ২২, ২০২৬
‘একটা বড় সুযোগ ছিল’ মন্তব্য করা সেই ছেলের পর তার বাবাও আটক
‘একটা বড় সুযোগ ছিল’ মন্তব্য করা সেই ছেলের পর তার বাবাও আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্যের অভিযোগে...

অক্টোবর ২২, ২০২৬
২৭৬ দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেবে সড়ক বিভাগ
২৭৬ দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেবে সড়ক বিভাগ

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে সারাদেশের ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা///

অক্টোবর ২২, ২০২৬
ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আন্তর্জাতিক অপরাধ আদালত
ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আন্তর্জাতিক অপরাধ আদালত

আইসিসিকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা এমন সময়ে এলো, যখন কয়েক দিন আগেই আদালতটির সাবেক বিচারক নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন...

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত
সৌদি আরবে দাম্মাম বিমানবন্দরে হামলায় বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন; অন্যদিকে আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, ইয়েমেনি, বাংলাদেশি ও নেপালি নাগরিকরা রয়েছেন।

অক্টোবর ২২, ২০২৬
'সব সন্তানের নামও মনে রাখতে পারি না',  আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প
'সব সন্তানের নামও মনে রাখতে পারি না', আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প

মোহাম্মদ সাদিক হাসতে হাসতে বলেন, কখনও কখনও তিনি তার সব সন্তানের নামও মনে রাখতে পারেন না। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি সন্তানদের গুনে দেখেন, সবাই বাড়িতে আছে কি না তা নিশ্চিত করার জন্য।

অক্টোবর ২২, ২০২৬
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা ফাঁসের পর গ্রাহকরা কি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে?
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেটা ফাঁসের পর গ্রাহকরা কি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে?

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই-এর প্রায় তিন লাখ ৭৫ হাজার ফাঁস হওয়া রেকর্ডের প্রাথমিক তদন্তে তিন হাজার ৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগত বেহাত হওয়ার প্রমাণ মিলেছে। এই তথ্য ব্যবহার করে কীভাবে প্রতারণা করতে পারে অপরাধীরা, আর কীভাবে সতর্ক থাকবেন গ্রাহকরা?

অক্টোবর ২২, ২০২৬
বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?

এক দশকেরও বেশি সময় ধরে ইন্টারনেটের ভিত্তি প্রযুক্তিতে গুরুতর ত্রুটি চোখের আড়ালে থেকে গিয়েছিল যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রকাশ্যে আনতে সাহায্য করেছে বলে জানা যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী সাইবার-নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।

অক্টোবর ২২, ২০২৬
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়
রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কেন সব সময় খারাপ নয়

রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ- অনেকের মধ্যেই দেখা যায় এই প্রবণতা। কিন্তু খাওয়ার পর এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়াও হতে পারে। জেনে নিন কখন এ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
সৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সৌদি আরব থেকে ফিরে আসা নারী কর্মীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলো বলছে, মূলত শারীরিক মানসিক নিপীড়ন, ঠিকমতো বেতন না পাওয়া কিংবা একেবারেই না পাওয়া এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটাই অধিকাংশ নারী শ্রমিকের ফিরে আসার মূল কারণ।

অক্টোবর ২২, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরবে কবে?

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাচ্ছে, বিভিন্ন সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিদেশি নাগরিকদের অনেকেরই মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত দেয়নি সৌদি সরকার। কিছুক্ষেত্রে মরদেহ কোথায় দাফন করা হয়েছে, সেই তথ্যও স্বজনদের না জানানোর অভিযোগ পেয়েছে মানবাধিকার সংস্থাটি।

অক্টোবর ২১, ২০২৬
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার একটি জনসভায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তার কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়ে গেছে। তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকার বিষয়টি নতুন করে সামনে আসছে।

অক্টোবর ২১, ২০২৬
ত্রিশালের বাণিজ্যিক মাছের পুকুরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, খাদ্য নিরাপত্তায় উদ্বেগ
ত্রিশালের বাণিজ্যিক মাছের পুকুরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, খাদ্য নিরাপত্তায় উদ্বেগ

দেশের অন্যতম প্রধান প্রোটিনের উৎস বাণিজ্যিকভাবে চাষ করা মাছেও মিলেছে পরিবেশের জন্য ক্ষতিকর অতিক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক।

অক্টোবর ২২, ২০২৬
নবম পে-স্কেলে কবে বেতন পাবেন এমপিওভুক্তরা, জানাল অর্থ মন্ত্রণালয়
নবম পে-স্কেলে কবে বেতন পাবেন এমপিওভুক্তরা, জানাল অর্থ মন্ত্রণালয়

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতনকাঠামো ঘোষণা করেছে সরকার। এবার সেই পে-স্কেলের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আনার বিষয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। সে অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে কবে নাগাদ তারা নতুন কাঠামোয় বেতন পাবেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

অক্টোবর ২২, ২০২৬
লড়াই করেও পারল না বাংলাদেশ, বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির চ্যাম্পিয়ন ভারত
লড়াই করেও পারল না বাংলাদেশ, বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির চ্যাম্পিয়ন ভারত

ভারতীয় মেয়েদের উচ্চতার বাধা উপেক্ষা করে চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ। ফাইনালের শুরুতে প্রথম ১০ মিনিটে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে, শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ভারতের অভিজ্ঞতা ও গোল করার দক্ষতা।

অক্টোবর ২২, ২০২৬
আ.লীগ-জামায়াত মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
আ.লীগ-জামায়াত মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।

অক্টোবর ২২, ২০২৬
মাদারীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
মাদারীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য তাইজুল সরদারকে (২৬) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার এবং তার লোকজনের বিরুদ্ধে।

অক্টোবর ২২, ২০২৬
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস-বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক।

অক্টোবর ২২, ২০২৬
যমুনার চরে কাশফুলের মাঝে ‘শরতের আড্ডা’
যমুনার চরে কাশফুলের মাঝে ‘শরতের আড্ডা’

কাশফুলে ছাওয়া যমুনার চর, বিকেলের নরম রোদ আর নদীর বাতাস; প্রকৃতির এমন মায়াবী পরিবেশে গান, কবিতা ও সাহিত্য আড্ডায় মেতে উঠেছিলেন পাঠাগারের সদস্যরা।

অক্টোবর ২২, ২০২৬
ছুটির দিনে রমরমা রমনা উদ্যান
ছুটির দিনে রমরমা রমনা উদ্যান

দুর্গাপূজা উপলক্ষে চলছে সরকারি ছুটি। অনেকেই দর্শনীয় স্থানে ঘুরে-ফিরে ছুটি উপভোগ করছেন। রাজধানীর রমরমা অবস্থা রমনা উদ্যানের। সেখানে বিনোদনপ্রেমী মানুষের ঢল নেমেছে।

অক্টোবর ২২, ২০২৬