সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট

'ক্রসফায়ার' নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

ডি থ্রি নিলামে কে কেমন দল তৈরি করল

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া আয়োজন ডোমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির প্রথম আসরের খেলোয়াড় নিলাম। শরিফুলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ছিল তীব্র প্রতি...

ডি থ্রি নিলামে কে কেমন দল তৈরি করল
সাজেক সংকট নিরসনে বৈঠক, ৫ দাবির ৪টিতে সমঝোতা

সাজেকে চলমান সংকট নিরসন, শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে আন্দোলনকারীদের দেওয়া পাঁচ দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন...

সাজেক সংকট নিরসনে বৈঠক, ৫ দাবির ৪টিতে সমঝোতা
খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: তিন ব্যক্তিকে ৪.৮০ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে তিন ব্যক্তিকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: তিন ব্যক্তিকে ৪.৮০ কোটি টাকা জরিমানা
রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয় মুক্তিভবনে হামলা

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে হামলা চালিয়েছে একদল যুবক। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর পল্টনে সিপিবি কার্যালয় মুক্তিভবনে হামলা
ধর্ষণের শিকার তরুণীর বিক্রিত নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার হওয়া এক তরুণীর নবজাতক ছেলে সন্তানকে দেড় লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশ...

ধর্ষণের শিকার তরুণীর বিক্রিত নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৪
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী
সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে আদালত অবমাননাকর মন্তব্য করার পর ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে এ ক্ষমা চান তাঁরা।

গত ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ ওই সাত আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ রায়ের বিষয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

সোমবার এ মামলায় শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে এই দুই আসামির আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, তাঁর দুই মক্কেল তাঁদের ভুল বুঝতে পেরেছেন। তাঁরা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট মুছে ফেলেছেন (ডিলিট করেছেন)। তাঁরা আবেগের বশবর্তী হয়ে ভুল করে ফেলেছেন। আসামিরা যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন বলেও তিনি জানান।

তখন ট্রাইব্যুনাল বলেন, আসামিরা যে কাজ করেছেন, যদি তাঁরা যুক্তরাজ্যে পড়াশোনা করে থাকেন, তাহলে তাঁদের এ কাজ করার কথা নয়। কারণ, ওখানে প্রথমে শেখানো হয় জেন্টেলিটি (ভদ্রতা)। ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের পোলাইট (ভদ্র বা নম্র) হওয়া উচিত।’

শুনানির সময় আদালত অবমাননার এ মামলার দুই আসামি আইনজীবী হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। শুনানির এক পর্যায়ে মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, তাঁরা অনুতপ্ত। তাঁরা ক্ষমা চান।

আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, আসামিরা তাঁদের বক্তব্য উপস্থাপনের জন্য সময় চান। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও সময় দেওয়ার পক্ষে মত দেন। পরে ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেন।

অক্টোবর ২৭, ২০২৬
পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট
পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট

মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার পক্ষে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গতকাল রিটটি করেন। নদীর পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকে।

অক্টোবর ২৭, ২০২৬
হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য
হাল ফ্যাশনের সঙ্গে অ্যানেক্সের সমঝোতা, লক্ষ্য ব্যবসায়িক সাফল্য

ফ্যাশন, সৌন্দর্য ও লাইফস্টাইলবিষয়ক ডিজিটাল প্রকাশনা হাল ফ্যাশনের মার্কেটিং ও ব্র্যান্ডিং এগিয়ে নিতে অ্যানেক্স কমিউনিকেশনসের সঙ্গে সমঝোতা স্বাক্ষর। বিস্তারিত ভিডিওতে...

অক্টোবর ২৭, ২০২৬
এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি
এনসিপির স্বেচ্ছাসেবক সংগঠনের আত্মপ্রকাশ, মাহিন–আরিফের সঙ্গে শীর্ষ নেতৃত্বে সেই রনি

এনসিপির সহযোগী সংগঠন হিসেবে এবার যুক্ত হলো ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অক্টোবর ২৭, ২০২৬
হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা
হামের সঙ্গে নিউমোনিয়ার জটিলতা, দূরদূরান্তের শিশুদের শেষ ভরসা ঢাকা

দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে এভাবেই জটিল ও সংকটাপন্ন অবস্থায় হামে আক্রান্ত শিশুদের রাজধানীর শিশু হাসপাতালে আনা হচ্ছে।

অক্টোবর ২৭, ২০২৬
সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা
সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা সোমবার রাত ১০টার দিকে এ হামলা শুরু করার পর প্রায় এক ঘণ্টা পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।

অক্টোবর ২৭, ২০২৬
ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা
ইরানের কট্টরপন্থীরা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বিরুদ্ধে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচিরও অভিশংসন চায় তারা

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি ইরানে রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় ক্ষমতার লড়াইও চলছে। এর এক পক্ষে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো উদারপন্থী ও মধ্যপন্থীরা। অন্য পক্ষে আছেন ‘পায়দারি ফ্রন্টের’ কট্টরপন্থীরা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (ডানে) মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বক্তব্য দেন। পাশে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই। তেহরান, ২৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশটির আলোচনাবিরোধী কট্টরপন্থীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে ইরানকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে তারা।

এই কট্টরপন্থী অংশ হলো ‘ফ্রন্ট অব ইসলামিক রেভল্যুশনারি স্ট্যাবিলিটি’। তারা ‘পায়দারি ফ্রন্ট’ নামেও পরিচিত। অস্ত্র বিস্তার রোধ চুক্তি ইরানকে বেরিয়ে যেতে দেশটির পার্লামেন্ট ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল) কাছে এ আহ্বান জানিয়েছে তারা। এই পদক্ষেপকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান হিসেবে দেখা হচ্ছে। পায়দারি ফ্রন্ট বলেছে, এসব সামরিক উদ্যোগ নিতে হবে ‘যত দ্রুত সম্ভব’।

ওয়াশিংটনের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থীদের অনমনীয় বার্তার সর্বশেষ উদাহরণ এটি। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এই অজুহাতে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইরান এবং আরব দেশগুলোর অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

গত আট মাসে যুদ্ধের পাশাপাশি ইরানে রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় ক্ষমতার লড়াইও চলেছে। এর এক পক্ষে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো উদারপন্থী ও মধ্যপন্থীরা। তাঁরা সাধারণত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে। অন্য পক্ষে আছেন পায়দারি ফ্রন্টের কট্টরপন্থীরা। তাঁরা আলোচনা চান না।

কট্টরপন্থীদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস নয়, আত্মসমর্পণ নয়—আমেরিকার বিরুদ্ধে লড়াই চাই’ এবং ‘শত্রুর সঙ্গে আলোচনা মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা’।গত সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশন থেকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরানে ফেরার সময়ও তাঁরা বিক্ষোভ করেন।

ইরানের ভেঙে পড়া অর্থনীতিকে বাঁচাতে দ্রুত সংঘাতের অবসান চায় উদারপন্থী শিবির। আর কট্টরপন্থীরা মনে করে, ওয়াশিংটন শুধু শক্তির ভাষাই বোঝে। তাই ইরানের দাবি মেনে যুক্তরাষ্ট্র নতি স্বীকার না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।

ইরানে নতুন করে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

‘আপস নয়...লড়াই চাই’

দেশের ভেতরের এই প্রতিদ্বন্দ্বিতার চিত্র দেখা যায় ইরানের বড় শহরগুলোর চত্বরে। ২০০ দিন ধরে সেখানে রাতে সমাবেশ করছেন কট্টরপন্থী গোষ্ঠীর সমর্থকেরা। শুরুতে এসব সমাবেশের মাধ্যমে মানুষ সরকারের প্রতি প্রকাশ্যে সমর্থন জানাতেন। বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রতিবাদ করতেন। সময়ের সঙ্গে এসব জমায়েত সুসংগঠিত রাজনৈতিক সমাবেশে পরিণত হয়েছে। সেখানে কূটনৈতিক পথে যুদ্ধ শেষ করার জন্য উদারপন্থীদের চেষ্টার তীব্র বিরোধিতা করছেন রাজনৈতিক কর্মীরা।

আমির হোসেন সাবেতি, পায়দারি ফ্রন্টের ঘনিষ্ঠ পার্লামেন্ট সদস্য যাঁরা ভেবেছিলেন আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে, তাঁরা বিশ্ব কীভাবে চলে, তা বোঝেননি। তাঁরা নিজেদেরই ভুল বুঝিয়েছেন। বিশ্ব শুধু একটি ভাষাই বোঝে। তা হলো শক্তির ভাষা।

কট্টরপন্থীদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস নয়, আত্মসমর্পণ নয়—আমেরিকার বিরুদ্ধে লড়াই চাই’ এবং ‘শত্রুর সঙ্গে আলোচনা মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা’।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান তেহরানে ফেরার সময়ও তাঁরা বিক্ষোভ করেন। ওই অধিবেশনে পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের যুদ্ধের নিন্দা জানান। একই সঙ্গে কূটনীতির সুফলও তুলে ধরেন। প্রেসিডেন্টের কাছে নিজেদের ‘আলোচনাবিরোধী’ বার্তা পৌঁছে দেওয়ার উপায় হিসেবে ওই বিক্ষোভকে দেখা হয়।

রাজনৈতিক কর্মীদের এই পরিসরের বাইরেও গোষ্ঠীটির যথেষ্ট ক্ষমতা রয়েছে। তেহরানের নগর প্রশাসন ও পার্লামেন্টে কট্টরপন্থীদের শক্ত অবস্থান আছে। ধর্মীয় বক্তা ও শোকগাথা পাঠকারীদের মধ্যেও তাঁদের প্রভাব রয়েছে। শিক্ষাঙ্গন ও গণমাধ্যমেও তাঁদের অবস্থান শক্ত।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচিকে অভিশংসনের প্রস্তাব

পায়দারি ফ্রন্টের ঘনিষ্ঠ পার্লামেন্ট সদস্য আমির হোসেন সাবেতি এক বিবৃতিতে বলেছেন, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ কিংবা নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে না।

আমির হোসেন বলেন, ‘ইরানকে ধ্বংস করার লক্ষ্য থেকে শত্রু সরে আসেনি। তারা আবার অতর্কিত হামলা চালানোর উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে। যাঁরা ভেবেছিলেন আলোচনা করে যুদ্ধ ঠেকানো যাবে, কিংবা আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে, তাঁরা বিশ্ব কীভাবে চলে, তা বোঝেননি। তাঁরা নিজেদেরই ভুল বুঝিয়েছেন। বিশ্ব শুধু একটি ভাষাই বোঝে। তা হলো শক্তির ভাষা।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আমির হোসেন যে রাজনৈতিক গোষ্ঠীর সদস্য, তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টে জমা দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁর নিউইয়র্ক সফরের পর এ প্রস্তাব আনা হয়। বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে গণ্য করতে একটি আইনও বিবেচনা করছে ইরানের পার্লামেন্ট। আইনটি হলে তা হবে কট্টরপন্থীদের আরেকটি জয়।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিয়ে পার্লামেন্টে প্রক্রিয়া এগোচ্ছে। তবে সরকারপন্থী রাজনৈতিক শিবির বর্তমান সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলে যাচ্ছে।

পেজেশকিয়ানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিক দাভুদ হেশমতি বলেছেন, কিছু লক্ষণ দেখে মনে হচ্ছে, ইরানের সরকার উৎখাতের বড় লক্ষ্য থেকে সরে এসেছে মার্কিন বাহিনী। এর বদলে তারা তুলনামূলক ছোট কিছু লক্ষ্য বেছে নিয়েছে। এতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা বেড়েছে।

দাভুদ হেশমতি, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ঘনিষ্ঠ সাংবাদিককট্টরপন্থীদের ধারণা, কয়েক দফা লড়াইয়ের পর যুক্তরাষ্ট্র এমনিতেই সংঘাত থেকে সরে যাবে। কিন্তু আমরা যা দেখছি, সেই যুক্তির সঙ্গে এই ধারণা সংগতিপূর্ণ বলে মনে হয় না।

হেশমতি আরও বলেন, ‘যাঁরা বলছেন হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া যাবে না, তাঁরা মনে করেন যুদ্ধ শেষ হওয়া উচিত নয়। ইরানের আলোচনাবিরোধী শিবিরের দৃষ্টিতে ইরান ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের কোনো শেষ নেই। তবে এই যুদ্ধ থেকে তাঁরা কী ফল আশা করেন, তা ব্যাখ্যা করেন না। তাঁদের ধারণা, কয়েক দফা লড়াইয়ের পর যুক্তরাষ্ট্র এমনিতেই সংঘাত থেকে সরে যাবে। কিন্তু আমরা যা দেখছি, সেই যুক্তির সঙ্গে এই ধারণা সংগতিপূর্ণ বলে মনে হয় না।’

আল–জাজিরাকে হেশমতি বলেন, ‘অন্য ওই লক্ষ্যগুলো অর্জনের বেশ কয়েকটি উপায় আছে। যুদ্ধ তার একটি। তবে যুদ্ধ ঠেকাতে হলে আগে সামরিক পদক্ষেপের সব বিকল্প যাচাই করতে হবে। আলোচনা ও কূটনৈতিক চুক্তি এসব বিকল্পের মধ্যে পড়ে। যুদ্ধের চেয়ে সব সময় এগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।’

দেশের জন্য জীবন বাজি রাখতে ‘জানফেদা’, যুক্ত তিন কোটি ইরানি, আছেন তরুণীরাও

হেশমতি ইঙ্গিত দেন, যেকোনো যুদ্ধ শেষ করতে হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি সমঝোতা প্রয়োজন, যেখানে ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান থাকবে। তিনি বলেন, ইরানে যাঁরা আলোচনার পক্ষে, তাঁদের যুক্তি হলো, শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করতে সব সময় যুদ্ধের প্রয়োজন হয় না। তবে কূটনৈতিক পথে এ পর্যন্ত যা ঘটেছে, তাতে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা বোধগম্য।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

প্রধান ক্ষমতাধরেরা চাইলে চুক্তি সম্ভব

রাজনৈতিক বিশ্লেষক নেগার মোর্তাজাভির মতে, দেশের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠীগুলো শক্তিশালী। তবে ইরানের পররাষ্ট্রনীতিতে এখন তাদের প্রভাব সীমিত। তিনি বলেন, ইরানের কট্টরপন্থীরা কোনো প্রান্তিক রাজনৈতিক শক্তি নন। তাঁরা সুসংগঠিত। ইরানের ক্ষমতাকাঠামোর গভীরে তাঁদের অবস্থান। সমর্থকদের সংগঠিত করা, রাজনৈতিক আলোচনার গতিপথ নির্ধারণ এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করার সামর্থ্যই তাঁদের শক্তি। কূটনৈতিক উদ্যোগ নেওয়াকে রাজনৈতিকভাবে আরও কঠিনও করে তুলতে পারেন তাঁরা।

মোর্তাজাভি আরও বলেন, তবে রাজনৈতিক প্রভাব আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে এক করে দেখা উচিত নয়। যুদ্ধ, শান্তি ও আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয় ইরানের নেতৃত্ব ও জাতীয় নিরাপত্তা কাঠামোর সর্বোচ্চ পর্যায়ে।

ইরানে একা ইসরায়েল আসলে কী করতে পারবে, তেহরানের সক্ষমতা কোথায়

তিনি বলেন, কট্টরপন্থীরা আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের বিরোধিতা চালিয়ে যেতে পারেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাবদাতাদের অভিশংসনের হুমকি দিতে পারেন। কূটনৈতিক উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টাও করতে পারেন। তবে দেশের প্রধান ক্ষমতাধরদের সমর্থন থাকলে কোনো চুক্তি ঠেকাতে পারবেন না তাঁরা। এই ক্ষমতাধরদের মধ্যে আছেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

নেগার মোর্তাজাভি, রাজনৈতিক বিশ্লেষক পুরো যুদ্ধের সময় তেহরান কূটনীতির দরজা খোলা রেখেছে। নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে হবে। কট্টরপন্থীরা তা থামাতে পারেননি।

আল–জাজিরাকে মোর্তাজাভি বলেন, কূটনীতিকে জটিল করে তোলার মতো যথেষ্ট ক্ষমতা কট্টরপন্থীদের আছে। তবে তা থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা তাঁদের আছে, এমন নয়। রাজনৈতিক শক্তি হিসেবে তাঁরা খুবই দৃশ্যমান ও সরব। কিন্তু সিদ্ধান্ত তাঁদের হাতে নেই।

মোর্তাজাভি আরও বলেন, পুরো যুদ্ধের সময় তেহরান কূটনীতির দরজা খোলা রেখেছে। নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে হবে। কট্টরপন্থীরা তা থামাতে পারেননি। তাঁদের ক্ষমতার আসল পরীক্ষা হলো, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে তাঁরা জেসিপিওএ বা পারমাণবিক চুক্তি ঠেকাতে পারেননি। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সমঝোতা স্মারকও ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত সিদ্ধান্তগুলো তাঁদের ওপরের পর্যায়েই নেওয়া হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের বিরোধিতা করে রাজপথে সমাবেশ চলবে। টেলিভিশনেও এ নিয়ে অনুষ্ঠান চলবে। তবে পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন শুনানির দিন নির্ধারণে বিলম্ব হচ্ছে। পাশাপাশি যুদ্ধ শেষ করতে মধ্যস্থতাকারীদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও চলছে। এসবই ইঙ্গিত দিচ্ছে, উদারপন্থীরা এখনো এমন এক শক্তি, যাঁদের উপেক্ষা করা যায় না।

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি

অক্টোবর ২৭, ২০২৬
চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর
চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষ্য ১৯ নভেম্বর

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তাঁর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও মামলার আরেক আসামি এস এম ফরহাদের সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালত এ দিন ধার্য করেন।

আদালতে দুই আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় তাঁদের বক্তব্য শোনার পর আত্মপক্ষ সমর্থনে সাক্ষী উপস্থাপনের আবেদন করেন তাঁরা। পরে আদালত সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য ১৯ নভেম্বর দিন ধার্য করেন।

আইনজীবী মো. শফিকুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেন। মামলাটিতে ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়ার পর ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকালে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রিজের প্রায় ৩০০ গজ উত্তরে পাকা রাস্তার পাশের ঝোপ থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আঙুলের ছাপ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত করা হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে ২০২২ সালের ১৬ জানুয়ারি সকাল সাতটা থেকে আটটার মধ্যে শিমুকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ১৮ জানুয়ারি তাঁর ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরের ২৯ আগস্ট কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম নোবেল ও ফরহাদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৯ নভেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

অক্টোবর ২৭, ২০২৬
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট

'ক্রসফায়ার' নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

অক্টোবর ২৭, ২০২৬
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?

আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।

অক্টোবর ২৬, ২০২৬
তারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশ
তারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন জাপানি ঋণের সুদের হার বাড়ানো নিয়ে বাংলাদেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গত পাঁচ বছরে জাপান অন্তত চার বার ঋণের সুদ বাড়িয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প করে জাপানের নানা ধরনের শর্তারোপ নিয়েও অস্বস্তি আছে বাংলাদেশে।

অক্টোবর ২৬, ২০২৬
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
ডি থ্রি নিলামে কে কেমন দল তৈরি করল
ডি থ্রি নিলামে কে কেমন দল তৈরি করল

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া আয়োজন ডোমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির প্রথম আসরের খেলোয়াড় নিলাম। শরিফুলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

অক্টোবর ২৬, ২০২৬
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা, প্রত্যক্ষদর্শীর বয়ান
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা, প্রত্যক্ষদর্শীর বয়ান

রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে হামলা চালিয়েছে একদল যুবক। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অক্টোবর ২৬, ২০২৬
খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: তিন ব্যক্তিকে ৪.৮০ কোটি টাকা জরিমানা
খান ব্রাদার্সের শেয়ার কারসাজি: তিন ব্যক্তিকে ৪.৮০ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে তিন ব্যক্তিকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অক্টোবর ২৬, ২০২৬
সাজেক সংকট নিরসনে বৈঠক, ৫ দাবির ৪টিতে সমঝোতা
সাজেক সংকট নিরসনে বৈঠক, ৫ দাবির ৪টিতে সমঝোতা

সাজেকে চলমান সংকট নিরসন, শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে আন্দোলনকারীদের দেওয়া পাঁচ দাবির মধ্যে চারটি বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। বাকি একটি দাবির বিষয়েও শিগগির সমঝোতা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

অক্টোবর ২৬, ২০২৬
সংরক্ষিত নারী সংসদীয় আসনে মনোনয়ন পেলেন এলিজা
সংরক্ষিত নারী সংসদীয় আসনে মনোনয়ন পেলেন এলিজা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। গত ২২ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অক্টোবর ২৬, ২০২৬
গাজীপুরে ঝুটের গুদামে আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গুদামে আগুন ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অক্টোবর ২৬, ২০২৬
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

অক্টোবর ২৬, ২০২৬
ধর্ষণের শিকার তরুণীর বিক্রিত নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৪
ধর্ষণের শিকার তরুণীর বিক্রিত নবজাতক উদ্ধার, গ্রেপ্তার ৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার হওয়া এক তরুণীর নবজাতক ছেলে সন্তানকে দেড় লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হস্তান্তরের জন্য ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা একটি চুক্তিপত্রও জব্দ করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬