দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ভোরে তাঁকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতা ও মন্ত্রীরা। বিস্তারিত ভিডিওতে...

হুমায়ূন আহমেদের গল্প, উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নিয়ে আলোচনা হয় বিস্তর। সেই বিপুল সৃষ্টির পাশে তাঁর গানও খুলে দেয় অন্য এক জানালা।
মোহন ভাগবত জানালেন, অতীতের বাজি পরিবেশকে দূষিত করত না। বরং তখনকার বাজির ধোঁয়ায় কীটপতঙ্গের মৃত্যু হতো। পরিবেশ শুদ্ধ হতো।
খুলনায় একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের মধ্যে আবারও বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
চিকিৎসায় সরকারের বিনিয়োগের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। স্বাস্থ্যব্যবস্থার সংস্কার ও চিকিৎসকদের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি।

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিভিন্ন প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন তাঁদের ব্যাংক হিসাবও অবমুক্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে এই উদ্যোগ নেওয়া হয়। এতে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল, তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।

ভুক্তভোগী কয়েকজন তৈরি পোশাকশিল্প মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও তাঁদের কেউ কেউ বলছেন, ব্যাংক হিসাব অবমুক্ত হলেও হয়রানি পুরোপুরি দূর হয়নি। কারণ, ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এখন হিসাব অবমুক্ত হলেও ওই প্রক্রিয়া চলছে। তা ছাড়া হিসাব জব্দের কারণে প্রতিষ্ঠানের ঋণপত্র খোলা, অনুমোদিত ঋণসীমা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে।

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে গত অক্টোবর থেকে শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে সরকার। গত সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। এরপরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। গতকালও সাভারের আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ২০৪টি কারখানার উৎপাদন ব্যাহত হয়।

গত অক্টোবরের শেষের দিকে শ্রমিক বিক্ষোভ তীব্র হলে এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৪ নভেম্বর তৈরি পোশাক খাতের দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের একাধিক কর্মকর্তা। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পৃথকভাবে এসব ব্যাংক হিসাব জব্দ ও তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়।

আইটিআইআইইউর তালিকায় ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ জন ব্যবসায়ী ছিলেন। আর প্রতিষ্ঠানগুলো ছিল সাতটি শিল্প গ্রুপের। আর ৬৭ জন ব্যবসায়ীর মধ্যে ৬ জন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া দুজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদে ছিলেন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে সংশ্লিষ্ট এই আট ব্যবসায়ীর পাশাপাশি তাঁদের স্ত্রী, ভাই ও ব্যবসায়িক অংশীদারদের নামও ছিল তালিকায়। এতে ইতিবাচক ভাবমূর্তির বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নামও তালিকায় যুক্ত হয়। ফলে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা–সমালোচনার পাশাপাশি দেখা দেয় উদ্বেগ।

পোশাক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংক হিসাব জব্দ ও তলবের পর বিজিএমইএ নেতারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু করেন। তাঁরা বলেন, তালিকায় ভালো ও বড় কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম রয়েছে, যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত নন। এ অবস্থায় তাঁদের ব্যাংক হিসাব জব্দ করা হলে শ্রমিকের মজুরি পরিশোধসহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এরপর সরকার এ বিষয়ে কিছুটা নমনীয় হয়।

মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএবিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।

ইতিমধ্যে শেল্টেক্ গ্রুপ ও এনভয় লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ও তাঁর মা রাশিদা আহমেদের ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। এই দুজনের কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এনভয় গ্রুপের সঙ্গে সাড়ে চার বছর আগে ব্যবসায়িকভাবে তাঁরা আলাদাও হয়ে যান। তারপরও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের সঙ্গে আগের ব্যবসায়িক সূত্র ধরে তানভীর আহমেদ ও তাঁর মায়ের ব্যাংক হিসাবও জব্দ করেছিল এনবিআর।

জানতে চাইলে জানতে চাইলে শেল্টেক্ গ্রুপের এমডি তানভীর আহমেদ গত রাতে বলেন, ‘আমাদের ব্যাংক হিসাব সচল হয়েছে’

ব্যাংক হিসাব জব্দের তালিকায় ছিল স্ট্যান্ডার্ড গ্রুপও। অথচ গ্রুপটির মালিকদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। ফলে তাঁদের ব্যাংক হিসাব গত বুধবার অবমুক্ত করে চিঠি দেয় এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।

জানতে চাইলে স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি হাসনাত মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ব্যাংক নিশ্চিত করেছে, আমাদের ব্যক্তিগত ও কোম্পানির ব্যাংক হিসাব অবমুক্ত করা হয়েছে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ফয়জুর রহমান ব্যবসায়িক অংশীদার হওয়ায় তুসুকা গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তলব করা হয়। সেই সঙ্গে গ্রুপটির পরিচালক ফয়জুর রহমান, আরশাদ জামাল, রেফায়েত উল্লাহ, ফিরোজ আলমসহ ৯ জনের হিসাব জব্দ করা হয়। ৯ পরিচালকের পাশাপাশি প্রতিষ্ঠানের কয়েকটি হিসাবও জব্দ করা হয়। গত সপ্তাহে প্রতিষ্ঠানের জব্দ হিসাবগুলো অবমুক্ত করা হলেও ব্যক্তি হিসাবগুলো এখনো জব্দ রয়েছে।

জানতে চাইলে তুসুকা গ্রুপের চেয়ারম্যান আরশাদ জামাল প্রথম আলাকে বলেন, ‘গত বুধবার আমরা ফয়জুর রহমান ছাড়া অন্য অংশীদারদের ব্যাংক হিসাব অবমুক্ত করতে একটি আবেদন বিজিএমইএতে দিয়েছি। বিজিএমইএ তাদের সুপারিশসহ সেটি এনবিআরে পাঠিয়েছে। আশা করছি, প্রতিষ্ঠানের মতো ব্যক্তি হিসাবগুলোও দ্রুত অবমুক্ত হবে।’

জানা যায়, মন্ডল গ্রুপের ২৮টি ও এনভয় গ্রুপের ৫ প্রতিষ্ঠানের জব্দ ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। তবে গ্রুপ দুটির মালিকদের ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।

জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমদু হাসান খান প্রথম আলোকে বলেন, ‘এনবিআরের তালিকায় থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া বিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।’

‘সবকিছুরই আসলে একটা শেষ আছে।’ দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভার্জিনিয়া র্যাটনার।

চোখ কুঁচকে সামনের বিস্তীর্ণ সমুদ্রের দিকে তাকিয়ে আছে সে। বেশ কড়া রোদ উঠেছে আজ। ‘কাজ করার জন্য দিনটা সুন্দর। তবে একটু ঝোড়ো বাতাস হলে আমার মেজাজের সঙ্গে মিলে যেত।’

টেরেস্ট্রিয়াল স্পেস এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উপস্থিত আছে রবার্ট গিল। র্যাটনারের কথা শুনে বেজার হয়ে সে বলে, ‘ঘ্যান ঘ্যান কোরো না তো। এইমাত্র তুমি নিজেই কিন্তু বললে, সবকিছুরই আসলে একটা শেষ আছে।’

‘কিন্তু পাইলট হিসেবে আমাকেই বেছে নেওয়া হলো কেন?’

‘কারণ, তুমিই আমাদের সংস্থার শ্রেষ্ঠ মহাকাশ পাইলট। আমরা চাই, শেষ কাজটার সুন্দর সমাপ্তি হোক। এজেন্সির শেষ অ্যাসাইনমেন্টের জন্য আমাকেই-বা বেছে নেওয়া হয়েছে কেন?’

‘সমাপ্তি পর্বটা যাতে শুভ হয়। হ্যাপি এন্ডিংয়ের

নাম শোনোনি?’

‘হ্যাপি এন্ডিং?’ নভোতরিতে মালপত্র তোলা দেখতে দেখতে বলল ভার্জিনিয়া। অপেক্ষমাণ যাত্রীদের লাইনও বেশ দীর্ঘ। আজই এসবের শেষ দিন।

২০ বছর ধরে নভোতরি চালাচ্ছে ও। এ কথা সব সময়ই ভেবে আসছে যে একসময় না একসময় এর ইতি ঘটবেই। হয়তো ভাবছেন, জ্ঞানের ভারে চুল পেকে গেছে তার, চেহারায় ভাঁজ পড়েছে। কিন্তু বাস্তবে সে রকম কিছু ঘটেনি। হয়তো নিয়ত পরিবর্তনশীল মহাকর্ষের কোনো ভূমিকা আছে এর পেছনে। নভোতরি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় ওকে। আর ভিন্ন ভিন্ন জায়গায় বদলে যায় মহাকর্ষের টান।

দ্য ভিজিট

২০ বছর ধরে নভোতরি চালাচ্ছে ও। এ কথা সব সময়ই ভেবে আসছে যে একসময় না একসময় এর ইতি ঘটবেই। হয়তো ভাবছেন, জ্ঞানের ভারে চুল পেকে গেছে তার, চেহারায় ভাঁজ পড়েছে।

র্যাটনারের মন সায় দিতে চায় না। ‘যদি শেষ মহাকাশতরিটা টেক–অফের সময় বিস্ফোরিত হয়, তাহলে কি খুব বেশি নাটুকে হয়ে যাবে বিষয়টা? পৃথিবীর পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদও হয়ে যাবে কিন্তু।’

মাথা ঝাঁকায় গিল। ‘তুমি ভালো করেই জানো, এসব কথা বললে তোমার সম্পর্কে কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত আমার। অতীতের কথা ভাবতে ভাবতে একটু বেশিই নস্টালজিক হয়ে উঠছ তুমি।’

‘হ্যাঁ, তো করো রিপোর্ট। তাহলে অন্তত আমার মানসিক অবস্থার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আমাকে এই মহাকাশতরি চালানোর জন্য অনুপযুক্ত ঘোষণা করবে। আমিও মুক্তি পাব। তখন ৬১৬ থেকে যাত্রীর সংখ্যা বেড়ে ৬১৭ হবে। যাত্রীদের তালিকায় নাম থাকবে আমারও। এই নভোতরি অন্য কেউ চালিয়ে নিক, যার নাম ইতিহাসের পাতায় লেখা—’

‘রিপোর্ট করার কোনো ইচ্ছা নেই আমার। তা ছাড়া তুমি যা বলছ, ও রকম কিছুই ঘটবে না। স্পেস শাটল বা নভোতরির টেক-অফের বিষয়টি এখন একদম নিরাপদ।’

‘সব সময় কিন্তু নয়,’ চেহারায় আঁধার ঘনায় ভার্জিনিয়া র্যাটনারের। ‘এন্টারপ্রাইজ সিক্সটির বেলায় কী ঘটেছিল, ভুলে গেছ?’

‘ও নিয়ে এখনো পড়ে থাকলে চলবে? ১৭০ বছর আগের ঘটনা, এরপর কিন্তু আর কোনো মহাকাশযান দুর্ঘটনায় পড়েনি। এখন মহাকর্ষ প্রতিরোধব্যবস্থা এত ভালো যে কানের পর্দা ফাটারও কোনো আশঙ্কা নেই। নভোতরি টেক-অফের সময় যে গর্জন হতো, তা এখন আর হয় না। শোনো র্যাটনার, তুমি বরং এখন অবজারভেশন ডেকে চলে যাও। টেক-অফের ৩০ মিনিটও বাকি নেই আর।’

কিডন্যাপ

মাথা ঝাঁকায় গিল। ‘তুমি ভালো করেই জানো, এসব কথা বললে তোমার সম্পর্কে কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত আমার। অতীতের কথা ভাবতে ভাবতে একটু বেশিই নস্টালজিক হয়ে উঠছ তুমি।’

‘তুমি তাহলে এত দিনে আমাকে বোঝাতে চাইছ যে মহাকাশযাত্রা সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটা প্রক্রিয়া, যেখানে আমার সে রকম কোনো প্রয়োজন নেই।’

‘আমার বলা না–বলা দিয়ে কিছু যায়-আসে না। তুমি সাধারণ যে কারও চেয়ে বেশি জ্ঞান রাখো এসব ব্যাপারে। কন্ট্রোল সেন্টারে তোমার উপস্থিতি একটা প্রথার মতন। সংস্কারও বলতে পারো।’

‘আমার মনে হয়, তুমিই বরং নস্টালজিয়ায় ভুগছ। এমন একটা সময় ছিল, যখন পাইলটদের হাতে ছিল সব গুরুদায়িত্ব। কন্ট্রোল সেন্টারে শুধু বসে থেকে সময় কাটাতে হতো না তাদের। যাহোক, যাচ্ছি আমি,’ বলে র্যাটনার পা বাড়াল সেন্ট্রাল টিউবের দিকে। পাখির পালকের মতো হালকা হয়ে গেল শরীর। একঝটকায় ওপরে উঠে গেল ও।

প্রশিক্ষণের দিনগুলোর কথা মনে পড়ে গেল র্যাটনারের। তখন অ্যান্টিগ্র্যাভ ব্যবস্থা কেবল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। মূল মহাকাশযানের চেয়েও বিরাট আকৃতির যন্ত্রপাতি ভূমিতে বসাতে হতো মহাকর্ষহীনতা—বলা ভালো ‘ওজনহীনতা’—সৃষ্টির জন্য। তার ওপর যান্ত্রিক গোলযোগ তো ছিলই। হুটহাট বন্ধ হয়ে যেত কাজ।

আর এখন প্রতিটি মহাকাশযানের নিজস্ব অ্যান্টিগ্র্যাভ যন্ত্র আছে। ওগুলোয় চেপে যেসব প্যাসেঞ্জার যাওয়া-আসা করে, তাদের কোনো ধারণাই নেই, আগে কেমন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে নভোচারীদের। ভারী ভারী সব মালামাল এখন একজন মাত্র কর্মী খুব সহজেই ঘর্ষণহীন এয়ারজেট আর ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে ওঠানামা করাতে পারে। ওজন না থাকলেও জড়তা ঠিকই থাকে সেসবের।

অনুরূপী

তখন অ্যান্টিগ্র্যাভ ব্যবস্থা কেবল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। মূল মহাকাশযানের চেয়েও বিরাট আকৃতির যন্ত্রপাতি ভূমিতে বসাতে হতো মহাকর্ষহীনতা—বলা ভালো ‘ওজনহীনতা’—সৃষ্টির জন্য।

মানুষের তৈরি আর কোনো যন্ত্রপাতি মহাকাশযানগুলোর মতো এত বিশাল, জটিল আর উন্নত মানের নয়। এখন আর পৃথিবীর মহাকর্ষের বিরুদ্ধে উড্ডয়নের সময় বাড়তি কোনো কিছুর দরকার পড়ে না। তবে কিছু মহাকাশযান ছিল একসময়, রাসায়নিক জ্বালানি ব্যবহার করে, এমন রকেটের সাহায্যে প্রাথমিক উড্ডয়ন পর্ব সংঘটিত হতো সেগুলোতে। নিতান্ত সেকেলে প্রযুক্তি যাকে বলে!

অল্প দূরত্ব পাড়ি দিতে হয় যেসব মহাকাশযানের—যেমন কোনো মহাকাশ উপনিবেশ থেকে কোনো খাদ্য উৎপাদনকেন্দ্রের মধ্যে যাতায়াত করে যেগুলো, অথবা চাঁদ থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, সেগুলোর কোনো অ্যান্টিগ্র্যাভ যন্ত্র বসানোর প্রয়োজন পড়ে না। তাই সেগুলোর গঠনও খুব একটা জটিল নয়।

পাইলটের কামরায় পা রাখল র্যাটনার। চারদিকের নির্দেশক যন্ত্রগুলো ওকে জানিয়ে দিচ্ছে মহাকাশযানের কোন জায়গায় কী মালপত্র রাখা হয়েছে।

জানিয়ে দিচ্ছে কোথায় কোন যাত্রী বসেছে এবং তার সহকর্মীরা কে কোথায় কী কাজ করছে। (ভুলেও কাউকে কোনোভাবে রেখে যাওয়া যাবে না!) মনিটরিং স্ক্রিনের তথ্য অনুযায়ী, নভোতরির সব যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে এ মুহূর্তে।

একদম সামনে ৩৬০ ডিগ্রির একটা টিভি পর্দা। নভোতরির বাইরে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। সেদিকে তাকাল র্যাটনার। অতীতে এখান থেকেই মানুষ প্রথম মহাকাশযাত্রা শুরু করেছিল। সে এক বীরত্বপূর্ণ ইতিহাস। এই জায়গা থেকেই

দীর্ঘ পথ পাড়ি দিয়েছে মহাকাশে উপনিবেশ স্থাপনের জন্য এবং স্বয়ংক্রিয় শক্তি উৎপাদন ও কারখানা তৈরির জন্য। কারখানাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতো। তখন এমনও মহাকাশ উপনিবেশ ছিল, যেগুলোতে মাত্র ১০ হাজার লোক বাস করত কোনোমতে।

সন্দেশ

চারদিকের নির্দেশক যন্ত্রগুলো ওকে জানিয়ে দিচ্ছে মহাকাশযানের কোন জায়গায় কী মালপত্র রাখা হয়েছে। জানিয়ে দিচ্ছে কোথায় কোন যাত্রী বসেছে এবং তার সহকর্মীরা কে কোথায় কী কাজ করছে।

কিন্তু এখন সেই সুবিশাল প্রযুক্তি স্থাপনার কিছু আর বাকি নেই। এই শেষ নভোতরির যাত্রা শুরু করতে যে সামান্য জিনিসের প্রয়োজন, সেটুকুই দাঁড়িয়ে আছে কেবল। বাকি সব খুলে একটা একটা করে মহাকাশযানে তুলে দেওয়া হয়েছে। ওই অংশটুকু এই পৃথিবীর মাটিতেই পড়ে থাকবে নভোতরি চলে যাওয়ার পর। একসময় মরচে ধরবে এবং ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে।

মুছে যাবে শেষ বিষাদময় স্মৃতিটুকুও।

কিন্তু পৃথিবীর মানুষ কী করে ভুলবে তার অতীত?

র্যাটনার এখন কেবল জনাকীর্ণ পথঘাট ও জলরাশি দেখতে পাচ্ছে। কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই; নেই মানুষজন। রয়ে গেছে শুধু সবুজ গাছপালা, হলদে বালু এবং নীল পানি।

সময় হয়ে এসেছে। র্যাটনারের অভ্যস্ত চোখ বলে দিল মহাকাশযান পূর্ণ যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ তৈরি। যন্ত্রপাতিগুলোও নিখুঁত কাজ করছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেষ ৬০ সেকেন্ড বাকি আছে কেবল যাত্রার। মাথার ওপর ভাসমান নেভিগেশনাল স্যাটেলাইট সংকেত দিল, মহাকাশ পরিষ্কার। র্যাটনার জানে, এখন (এমনকি পরেও) কোনো বাটন চাপতে হবে না ওকে। যা হওয়ার স্বয়ংক্রিয়ভাবেই হবে।

নিঃশব্দে, বিনা বাধায় টেক-অফ করল নভোতরি। সেই সঙ্গে শেষ হলো ২০০ বছর ধরে চলতে থাকা বৃহৎ কর্মযজ্ঞ। মহাকাশে চাঁদ, মঙ্গল, অন্যান্য গ্রহাণু এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা মহাকাশ কলোনিগুলোতে ওদের জন্য অপেক্ষা করছে মানবসভ্যতা।

নেতা

র্যাটনার এখন কেবল জনাকীর্ণ পথঘাট ও জলরাশি দেখতে পাচ্ছে। কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই; নেই মানুষজন। রয়ে গেছে শুধু সবুজ গাছপালা, হলদে বালু এবং নীল পানি।

পৃথিবী থেকে শেষ মানুষের দলটা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এইমাত্র রওনা হয়ে গেল। সেই সঙ্গে বিলুপ্ত হলো পৃথিবীর বুকে মানুষের ৩০ লাখ বছরের রাজত্ব। শেষ হলো ১০ হাজার বছরের সভ্যতা। সমাপ্তি ঘটল ৪০০ বছরের দ্রুত শিল্পোন্নতির।

পৃথিবী বর্তমানে ফিরে গেছে তার আদিম চেহারায়। এই মানবসভ্যতা আরও আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে কৃতজ্ঞতাস্বরূপ মাতৃগ্রহকে আগের রূপ ফিরিয়ে দেবে। এবার বিশ্রামের পালা। এ বিশ্রাম তার প্রাপ্য।

শেষ নভোতরিটা পৃথিবীর বায়ুমণ্ডলের মায়া কাটিয়ে ওপরে উঠে এল দ্রুত। নিচে ছোট হতে হতে একসময় বিন্দুতে পরিণত হলো নীল গ্রহটা।

মহাকাশের আনাচকানাচে ছড়িয়ে থাকা ১৫ হাজার কোটি অধিবাসী সিদ্ধান্ত নিয়েছে, পৃথিবীতে আর কোনো দিন মানুষের পায়ের ছাপ পড়বে না।

মুক্তি পেয়েছে পৃথিবী।

শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে।

রূপান্তর: সালমান হক

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় নভেম্বর সংখ্যায় প্রকাশিত

উদ্ভাবনপটু দেশপ্রেমী

পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী বোলিং করেছেন অস্ট্রেলিয়ান পেসার মাহলি বিয়ার্ডম্যান।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, ঝটিকা মিছিলের মতো কর্মসূচি তাদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনার ফেরার পথও তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মগোপনে থেকে এবং নানারকম নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন এসব কর্মসূচি কীভাবে পালন করছে?
বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।
আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে খবর।
বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
দেশে প্রতিবছর অনেক নারী স্তন ক্যান্সারে মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগী ক্যান্সারের অগ্রসর পর্যায়ে চিকিৎসকের কাছে আসেন।
খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর সদস্য শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি।
দেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়ি থেকে দুটি বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
আমরা জোর দিয়ে বলতে চাই, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে আইনের আওতায় আনতে পিছপা হব না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ছোট পাইকপাড়া এলাকার খাদ্যগুদামের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
মাইকেল ক্যারিকের বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই পরবর্তী কোচের সঙ্গে যোগাযোগ সেরে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শুধু যোগাযোগ নয়, মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে নীতিগতভাবে মৌখিক সমঝোতাও হয়ে গিয়েছিল ইংলিশ ক্লাবটির।
জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান।