দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম
মানিকগঞ্জের ঘিওর বাজারে অবৈধভাবে চিকিৎসাসেবা ও প্যাথলজি পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও পরিচালক পদে আট কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অ...
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০২৬ সালের নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় মোটসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আনতালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল
আমার পাঁচ মেয়ে। একমাত্র ছেলে ছিল সে। একমাত্র ভাই হিসেবে আমার মেয়েদের কাছেও সে ছিল কলিজার টুকরা। তাকে নিয়ে কত আশা–ভরসা যে ছিল।
মিজুলার হেমন্তের সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসে। সবুজ গাছগুলো ধীরে ধীরে ধারণ করেছে হলুদ ও লাল রং।

‘কুড়িতেই বুড়ি’—এ ধারণা অনেক আগেই বদলেছে। কিন্তু ৫০ পেরোলেই যেন মাথায় ভর করে বার্ধক্য। শরীরের সঙ্গে সঙ্গে মনও যেন বুড়িয়ে যেতে থাকে। নিজেকে মনে হতে থাকে অচল আর মনে হয় যেন সমাজ ও পরিবারের বোঝা হয়ে যাচ্ছি। কিন্তু এ থেকে একেবারেই ব্যতিক্রম জাপানের প্রবীণেরা।

জাপানের অনেক প্রবীণ বয়সের কাছে হার মানতে নারাজ

জাপান বর্তমানে বিশ্বের অন্যতম বয়স্ক জনসংখ্যার দেশ। কিন্তু দেশটির অনেক প্রবীণ বয়সের কাছে হার মানতে নারাজ। তাঁরা এখনো সক্রিয় এবং কর্মক্ষম জীবন উপভোগ করতে ভালোবাসেন।

বার্ধক্যেও থেমে নেই তাঁদের পথচলা

জাপানি নাগরিক মিয়েকো নাগাওকা আশির কোঠায় পৌঁছে প্রথম সাঁতার শেখা শুরু করেন। নো নামের একটি ঐতিহ্যবাহী জাপানি নাটক দলে অনুশীলনের সময় তিনি হাঁটুতে আঘাত পান। এরপর সুস্থ হওয়ার জন্য সাঁতার শিখছিলেন। ১০০ বছর বয়সে তিনি প্রকাশ করেন তাঁর বই ‘আই অ্যাম হানড্রেড ইয়ারস ওল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যাকটিভ সুইমার’। এরপর তিনি ২৫ মিটার দৈর্ঘ্যের সুইমিং পুলে ১ হাজার ৫০০ মিটার সাঁতার কেটে বয়স্ক বিভাগে প্রথম বিশ্ব রেকর্ড গড়েন।

১০৫ বছর বয়সে তিনি মাস্টার্স সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন এবং ঝুলিতে ভরেন ১৮টি বিশ্ব রেকর্ড! ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি অবসরের ঘোষণা দেন। ফুকুওকায় অনুষ্ঠিত জাপান মাস্টার্স প্রতিযোগিতায় শেষবারের মতো তিনি অংশ নেন। ১০৫ থেকে ১০৯ বছর বয়সী ব্যক্তিদের বিভাগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। দর্শকদের করতালির মধ্যে হাসিমুখে তিনি সুইমিং পুল ছেড়ে যান।

এরপর তিনি ইয়োকোহামায় ছেলের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেন এবং ২৫ বছরের অসাধারণ সাঁতার জীবনের ইতি টানেন। তাঁর ছেলে হিরোইউকি (৭৯), যিনি মায়ের সাঁতারের প্রশিক্ষণে সাহায্য করতেন, তিনি বলেন, ‘মায়ের এই বয়স পর্যন্ত আমরা একসঙ্গে সাঁতার কাটার যে আনন্দ পেয়েছি, তা সত্যিই পরম সুখের। পৃথিবীতে আমাদের মতো উদাহরণ আর আছে বলে মনে হয় না।’

জাপানিরা আদর্শ সন্তান গড়ে তুলতে যে ৩ কৌশল বেছে নেন

ছোটবেলা থেকেই জাপানিরা অন্যের জন্য বোঝা না হওয়ার শিক্ষা পায়

জাপানের আরেকজন অনুপ্রেরণাদায়ী প্রবীণ হিদেকিচি মিয়াজাকি। ২০১৯ সালে ১০৮ বছর বয়সে তিনি মারা যান। অলিম্পিক স্বর্ণপদকজয়ী দৌড়বিদ উসাইন বোল্টের নাম অনুসারে তাঁকে ডাকা হতো ‘গোল্ডেন বোল্ট’। ১০৫ বছর বয়সে তিনি তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের সঙ্গে ১০০ মিটার দৌড়ে বিশ্বের প্রথম রেকর্ড গড়েন। নিজের পারফরম্যান্স সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলে বলেছিলেন, ‘আমি সময় নিয়ে সন্তুষ্ট নই।’ এ উত্তর তাঁর প্রতিযোগিতামূলক মানসিকতারই পরিচয় দেয়।

৮৬ বছর বয়সী পর্বতারোহী ও পেশাদার স্কিয়ার ইউইচিরো মিউরাও জাপানের আরেক অনন্য ব্যক্তিত্ব। চল্লিশের দশকে তিনি পিঠে প্যারাস্যুট নিয়ে মাউন্ট এভারেস্ট থেকে স্কি করে নামার চেষ্টা করেছিলেন। এ অসাধারণ অভিযান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ম্যান হু স্কিড ডাউন এভারেস্ট ’ ১৯৭৫ সালে সেরা প্রামাণ্যচিত্রের জন্য অস্কার লাভ করে।

৭০ বছর বয়সে তিনি আবার এভারেস্টে আরোহণ করেন এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে চূড়ায় পৌঁছানোর রেকর্ড গড়েন। ৭৫ ও ৮০ বছর বয়সেও তিনি নিজের সেই রেকর্ড ভাঙেন। ২০১৯ সালের শুরুতে তিনি দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকনকাগুয়ায় আরোহণ এবং সেখান থেকে স্কি করে নামার চেষ্টা করেন। কিন্তু প্রায় ছয় হাজার মিটার উচ্চতায় হৃদ্যন্ত্রের সমস্যার আশঙ্কায় তাঁর চিকিৎসক তাঁকে অভিযান বন্ধ করার পরামর্শ দেন।

জাপানে ফিরে তিনি জানান, চিকিৎসকের পরামর্শ মেনে নিয়েছেন। কারণ, ভবিষ্যতে আবার চেষ্টা করবেন। তাঁর পরবর্তী লক্ষ্য, ৯০ বছর বয়সে আবার এভারেস্ট জয় করা। জাপানের এমন সক্রিয় ও প্রাণোচ্ছল প্রবীণদের তালিকা আরও দীর্ঘ। ৮৩ বছর বয়সী ম্যারাথন দৌড়বিদ মিচিহারু শিমোজো এবং ৮০ বছর বয়সে হঠাৎ শখের বশে সার্ফিং শুরু করা সেইচি সানো তার উদাহরণ।

জাপানি সংস্কৃতিতে ‘মেইওয়াকু’ বা অন্যের জন্য বোঝা না হওয়ার মানসিকতা

জাপানে ৭০ বছরের বেশি বয়সীদের প্রায় ৫০ শতাংশ কোনো না কোনোভাবে কাজ, স্বেচ্ছাসেবা, সামাজিক কর্মকাণ্ড অথবা শখের কাজে যুক্ত থাকেন

জাপানি সংস্কৃতিতে মেইওয়াকু একটি গুরুত্বপূর্ণ ধারণা। এর অর্থ হলো, অন্যের জন্য বিরক্তি বা অসুবিধার কারণ না হওয়া।

ছোটবেলা থেকেই জাপানিরা অন্যের জন্য বোঝা না হওয়ার শিক্ষা পায়। অনেক সময় কেউ সাহায্যের প্রস্তাব দিলে তাঁরা তা গ্রহণ করতে চান না। কারণ, তাঁদের মনে হয়, এতে অন্যের অসুবিধা হবে।

তবে প্রবীণদের ক্ষেত্রে এ মানসিকতা আরও গভীর হয়ে ওঠে। তাঁরা যতটা সম্ভব আর্থিক ও মানসিকভাবে স্বনির্ভর থাকার চেষ্টা করেন। এ মানসিকতা তাঁদের দীর্ঘদিন কর্মক্ষম থাকতে উৎসাহিত করে। জাপানের মন্ত্রিপরিষদের একটি বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ৬০ থেকে ৬৯ বছর বয়সী ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশ এবং ৭০ বছরের বেশি বয়সীদের প্রায় ৫০ শতাংশ কোনো না কোনোভাবে কাজ, স্বেচ্ছাসেবা, সামাজিক কর্মকাণ্ড অথবা শখের কাজে যুক্ত থাকেন। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশটির প্রায় ৭০ শতাংশ প্রতিষ্ঠান অবসরের বয়স বাড়িয়েছে। ফলে প্রবীণদের কর্মসংস্থানের সুযোগও বেড়েছে।

জাতীয় জাদুঘরে বিনা মূল্যে শিক্ষাসফর, কীভাবে যাবেন, কী কী সুবিধা পাবেন

বয়স বাড়লেও পেশিশক্তি বাড়ানো সম্ভব

জাপানিরা প্রতিটি বয়সকে আনন্দের সঙ্গে গ্রহণ করে

কেইও স্পোর্টস মেডিসিন রিসার্চ সেন্টারের স্বাস্থ্য ব্যবস্থাপনা গবেষণার সহযোগী অধ্যাপক ইউকো ওগুমা বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বেশি বয়সেও পেশিশক্তি বৃদ্ধি করা সম্ভব। আগে আমরা মনে করতাম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখন গবেষণায় দেখা যাচ্ছে যে বয়স হলেও পেশির সহনশীলতা ও শক্তি বৃদ্ধি করা যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণও।’

তিনি আরও বলেন, প্রত্যেক প্রবীণ ব্যক্তিকে পাহাড়ে উঠতে হবে, এমন নয়। হালকা ব্যায়াম, প্রতিদিন হাঁটা, শরীর সাবলীল রাখার অনুশীলন কিংবা স্থানীয় কমিউনিটি সেন্টারে ব্যায়াম করাও যথেষ্ট উপকারী।

সামাজিক যোগাযোগ ও বন্ধুত্বের গুরুত্ব

প্রবীণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পর্ক বার্ধক্যে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে

ওগুমা মনে করেন, প্রবীণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পর্কও বার্ধক্যে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। শুধু শারীরিকভাবেই নয়, মস্তিষ্কের কার্যক্ষমতা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। তাঁর মতে, গত দশ বছরে জাপানে প্রবীণদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এর পেছনে উন্নত চিকিৎসাব্যবস্থা এবং নিজের শরীর সম্পর্কে সচেতনতা—দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনেক সময় প্রবীণেরাই নিজেদের উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁরা একে অপরের সঙ্গে ব্যায়াম করেন, নতুন কিছু শেখেন এবং সামাজিকভাবে সক্রিয় থাকেন। এ উদ্যোগ তাঁদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক শক্তিও বাড়ায়। সাঁতার, ক্যালিগ্রাফি, ফুল সাজানো (ইকেবানা), সেলাই, বাদ্যযন্ত্র বাজানো ও নাচ—এমন নানা কাজে প্রবীণেরা নিজেদের যুক্ত রাখেন।

এ ছাড়া বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে তাঁদের যোগাযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রবীণেরা স্থানীয় স্কুলের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। জাতীয় চিড়িয়াখানায় পর্যটকদের পথ দেখানোর কাজেও তাঁরা অংশ নেন। তাঁদের প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রবীণদের ইনফ্লুয়েন্সার

জাপানিরা নিজের কাজ নিজে করতে ভালোবাসেন

এবার পরিচয় করিয়ে দেওয়া যাক কিমিকো নিশিমোতোর সঙ্গে। ৯০ বছর বয়সী এই জাপানি নারী ইনস্টাগ্রামে ২ লাখ ২০ হাজারের বেশি অনুসারীর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যদি প্রবীণ ক্রীড়াবিদেরা শারীরিক ও মানসিক শক্তির উদাহরণ হন, তাহলে নিশিমোতো হলেন প্রাণবন্ত জীবনের প্রতীক।

ছেলের পরিচালিত ফটোগ্রাফি ক্লাসে অংশ নিতে গিয়েই তাঁর ছবি তোলার প্রতি ভালোবাসা জন্মায়। ক্যামেরার শাটারের শব্দ তাঁর এতটাই ভালো লেগেছিল যে তিনি ধীরে ধীরে ফটোগ্রাফির প্রেমে পড়ে যান। তাঁর ছবিগুলোয় রয়েছে অদ্ভুত রসবোধ ও সৃজনশীলতা। তিনি নিজের বার্ধক্যকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন।

তাহলে সুন্দরভাবে বার্ধক্য পার করার রহস্য কী?

হয়তো উত্তরটি লুকিয়ে আছে জাপানিদের সেই মেইওয়াকু মানসিকতার মধ্যেই—অন্যের জন্য বোঝা না হয়ে যতটা সম্ভব নিজের জীবনকে স্বনির্ভর ও অর্থবহ করে তুলুন। জাপানিদের খাদ্যাভ্যাস তাঁদের সুস্বাস্থ্যের জন্য প্রশংসিত হলেও দীর্ঘায়ু ও সুন্দর বার্ধক্যের পেছনে আরও অনেক বিষয় কাজ করে।

শুধু স্বাস্থ্যকর খাবারই দীর্ঘ ও আনন্দময় জীবনের একমাত্র রহস্য নয়। হয়তো আসল রহস্যটি রয়েছে তাঁর ইনস্টাগ্রামের ছবিগুলোয় ছড়িয়ে থাকা আনন্দের মধ্যেই। জীবনকে ভালোবাসা, নতুন কিছু শেখা, নিজের স্বপ্ন ধরে রাখা, সামাজিকভাবে সক্রিয় থাকা এবং প্রতিটি বয়সকে আনন্দের সঙ্গে গ্রহণ করা—এসবই সুন্দর বার্ধক্যের গুরুত্বপূর্ণ উপাদান।

সূত্র: বিবিসি

পুরোনো দিনের সেই ওয়াকম্যান হেডফোন ফিরিয়ে আনল সনি, থাকছে আধুনিক সুবিধা

মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ১২ নভেম্বর সন্ধ্যায় তাঁরা এই কর্মসূচি পালন করেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে অটোরিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজও করছে সংস্থাটি।
স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করেন এম এ মুহিত।

চীনে প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ বিক্রি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় না রাখায় সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর সরকারের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। এসব ঘটনায় বাণিজ্যমন্ত্রী হিসেবে লুটনিকের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ সরকারকে দেওয়ার শর্তে ট্রাম্প প্রশাসন এ অনুমতি দিয়েছিল।

এ বিতর্কের মধ্যে আলোচনায় এসেছে এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নামও। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর গতকাল পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে চীনে এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে লুটনিকের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল তার আগেই। হুয়াংয়ের পদত্যাগের পর সেই সমালোচনা আরও জোরালো হয়েছে।

রয়টার্সের এ প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে এর আগে গতকাল হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বাণিজ্যমন্ত্রী এবং তাঁর কাজের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পূর্ণ আস্থা রয়েছে’।

গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও ১০০টির বেশি প্রতিষ্ঠানকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় রাখার পরিকল্পনা থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন।

চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ায় সমালোচনা

লুটনিককে বাণিজ্যমন্ত্রীর পদে রাখা উচিত কি না, সিএনএনের এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, ‘এখনো জানি না।’ তিনি ও অন্য কয়েকজন আইনপ্রণেতা লুটনিককে প্রকাশ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেসেও তাঁকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন তাঁরা।

গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও ১০০টির বেশি প্রতিষ্ঠানকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় রাখার পরিকল্পনা থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন।

গত বছরের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার ওই তালিকায় নতুন কোনো চীনা প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়নি। এক দশকের বেশি সময়ের মধ্যে এত দীর্ঘ বিরতি এ ক্ষেত্রে আর দেখা যায়নি। এর আগে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়তে পারে—এমন আশঙ্কায় নতুন চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় রাখছে না মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে ব্যাখ্যা দিতে হবে, কেন তাঁরা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি। আমাদের উন্নত প্রযুক্তি যাতে চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে তাঁদের আজই পদক্ষেপ নিতে হবে।’

আগামী জানুয়ারি থেকে সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতির দায়িত্ব নেবেন ওয়ারেন। তিনি ও সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী সভাপতি ডেলাওয়ারের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস কুনস লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়েছেন। চিঠিতে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানি এবং এ-সংক্রান্ত জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে সব নথি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদন নিয়েও তদন্ত

সিনেটরদের চিঠিতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবরও উল্লেখ করা হয়েছে। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন নির্বাহী। ২০২৪ সালের জুন থেকে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের উন্নত এআই চিপ কিনেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটের অর্থবিষয়ক কমিটি এবং প্রতিনিধি পরিষদের ওয়েজ অ্যান্ড মিনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রন ওয়াইডেন ও রিচার্ড নিল গতকাল লুটনিককে একটি চিঠি দিয়েছেন। চীন সরকার, দেশটির সামরিক বাহিনী ও নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে—এমন চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির অনুমোদন দিতে ট্রাম্প প্রশাসন কী ভূমিকা রেখেছে, তা তদন্ত করছেন তাঁরা।

ধনকুবের জেনসেন হুয়াং কেন এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন, কে এই কোলেট ক্রেস

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ সরকারকে দেওয়ার শর্তে ট্রাম্প প্রশাসন এ অনুমতি দিয়েছিল। আইনপ্রণেতারা এটিকে ‘অসাংবিধানিক রপ্তানি কর’ বলে আখ্যায়িত করেছেন।

জেনসেন হুয়াং চীনে আরও বেশি চিপ বিক্রির পক্ষে ছিলেন। তবে দুই দলেরই চীন বিষয়ে কঠোর অবস্থানের সমর্থক আইনপ্রণেতারা বেইজিংয়ের কাছে এ প্রযুক্তির প্রবেশাধিকার সীমিত করার দাবি জানিয়ে আসছিলেন।

আরও এক নারী কর্মীর সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল এনভিডিয়ার নির্বাহী হুয়াংয়ের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনায় একজন নিহত ও চারজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।এদিকে, বাংলাদেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, ঝটিকা মিছিলের মতো কর্মসূচি তাদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনার ফেরার পথও তৈরি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মগোপনে থেকে এবং নানারকম নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন এসব কর্মসূচি কীভাবে পালন করছে?
বিভ্রাটের কারণে মাইক্রোসফট টিমস, আউটলুক এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন সেবায় সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভ্রাটের প্রভাব কমাতে সম্ভাব্য সব ধরনের উপায় কাজে লাগানোর জোরালো চেষ্টা চলছে।
আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে খবর।
বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মাঝেই তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ'ওপেন মার্কেট সেল' (ওএমএস) কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কর্মসূচির ভর্তুকির কোনো অংশ বহন করবেন না পোশাক কারখানার মালিকরা। পুরো অর্থই আসবে সরকারি কোষাগার থেকে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও এবং সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে নামের মিল থাকলেও অ্যালিস হুয়াংয়ের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক নেই। বরং মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
গত ২৪ ঘণ্টায় ১৪৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ২৭১ শিশু।
কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্ল্যাশ’। আগামী ১৩ নভেম্বর দেশে চালু হতে যাচ্ছে গেমটি।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। উইল ইয়ংয়ের ১২৫ এবং টিম সেইফার্টের ৫৮ রানে ভর করে ৫০ ওভারে ৩৩৩ রান তোলে নিউজিল্যান্ড।
জয়পুরহাট সদর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল ও চার বোতল কাফ সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ এর জয়পুরহাট আভিযানিক দল।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, “গায়ের জোরে জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।
ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক জমি দখল ও বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে।
দেশে প্রতিবছর অনেক নারী স্তন ক্যান্সারে মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগী ক্যান্সারের অগ্রসর পর্যায়ে চিকিৎসকের কাছে আসেন।
খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর সদস্য শাহারিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি।