কয়েক দিন ধরে অস্থিরতা চলতে থাকায় সাভার-আশুলিয়ায় সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল
আমার পাঁচ মেয়ে। একমাত্র ছেলে ছিল সে। একমাত্র ভাই হিসেবে আমার মেয়েদের কাছেও সে ছিল কলিজার টুকরা। তাকে নিয়ে কত আশা–ভরসা যে ছিল।
মিজুলার হেমন্তের সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে ইউনিভার্সিটি অব মন্টানার ক্যাম্পাসে। সবুজ গাছগুলো ধীরে ধীরে ধারণ করেছে হলুদ ও লাল রং।

‘কুড়িতেই বুড়ি’—এ ধারণা অনেক আগেই বদলেছে। কিন্তু ৫০ পেরোলেই যেন মাথায় ভর করে বার্ধক্য। শরীরের সঙ্গে সঙ্গে মনও যেন বুড়িয়ে যেতে থাকে। নিজেকে মনে হতে থাকে অচল আর মনে হয় যেন সমাজ ও পরিবারের বোঝা হয়ে যাচ্ছি। কিন্তু এ থেকে একেবারেই ব্যতিক্রম জাপানের প্রবীণেরা।

জাপানের অনেক প্রবীণ বয়সের কাছে হার মানতে নারাজ

জাপান বর্তমানে বিশ্বের অন্যতম বয়স্ক জনসংখ্যার দেশ। কিন্তু দেশটির অনেক প্রবীণ বয়সের কাছে হার মানতে নারাজ। তাঁরা এখনো সক্রিয় এবং কর্মক্ষম জীবন উপভোগ করতে ভালোবাসেন।

বার্ধক্যেও থেমে নেই তাঁদের পথচলা

জাপানি নাগরিক মিয়েকো নাগাওকা আশির কোঠায় পৌঁছে প্রথম সাঁতার শেখা শুরু করেন। নো নামের একটি ঐতিহ্যবাহী জাপানি নাটক দলে অনুশীলনের সময় তিনি হাঁটুতে আঘাত পান। এরপর সুস্থ হওয়ার জন্য সাঁতার শিখছিলেন। ১০০ বছর বয়সে তিনি প্রকাশ করেন তাঁর বই ‘আই অ্যাম হানড্রেড ইয়ারস ওল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যাকটিভ সুইমার’। এরপর তিনি ২৫ মিটার দৈর্ঘ্যের সুইমিং পুলে ১ হাজার ৫০০ মিটার সাঁতার কেটে বয়স্ক বিভাগে প্রথম বিশ্ব রেকর্ড গড়েন।

১০৫ বছর বয়সে তিনি মাস্টার্স সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন এবং ঝুলিতে ভরেন ১৮টি বিশ্ব রেকর্ড! ২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি অবসরের ঘোষণা দেন। ফুকুওকায় অনুষ্ঠিত জাপান মাস্টার্স প্রতিযোগিতায় শেষবারের মতো তিনি অংশ নেন। ১০৫ থেকে ১০৯ বছর বয়সী ব্যক্তিদের বিভাগে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। দর্শকদের করতালির মধ্যে হাসিমুখে তিনি সুইমিং পুল ছেড়ে যান।

এরপর তিনি ইয়োকোহামায় ছেলের সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেন এবং ২৫ বছরের অসাধারণ সাঁতার জীবনের ইতি টানেন। তাঁর ছেলে হিরোইউকি (৭৯), যিনি মায়ের সাঁতারের প্রশিক্ষণে সাহায্য করতেন, তিনি বলেন, ‘মায়ের এই বয়স পর্যন্ত আমরা একসঙ্গে সাঁতার কাটার যে আনন্দ পেয়েছি, তা সত্যিই পরম সুখের। পৃথিবীতে আমাদের মতো উদাহরণ আর আছে বলে মনে হয় না।’

জাপানিরা আদর্শ সন্তান গড়ে তুলতে যে ৩ কৌশল বেছে নেন

ছোটবেলা থেকেই জাপানিরা অন্যের জন্য বোঝা না হওয়ার শিক্ষা পায়

জাপানের আরেকজন অনুপ্রেরণাদায়ী প্রবীণ হিদেকিচি মিয়াজাকি। ২০১৯ সালে ১০৮ বছর বয়সে তিনি মারা যান। অলিম্পিক স্বর্ণপদকজয়ী দৌড়বিদ উসাইন বোল্টের নাম অনুসারে তাঁকে ডাকা হতো ‘গোল্ডেন বোল্ট’। ১০৫ বছর বয়সে তিনি তার চেয়ে বেশি বয়সী ব্যক্তিদের সঙ্গে ১০০ মিটার দৌড়ে বিশ্বের প্রথম রেকর্ড গড়েন। নিজের পারফরম্যান্স সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলে বলেছিলেন, ‘আমি সময় নিয়ে সন্তুষ্ট নই।’ এ উত্তর তাঁর প্রতিযোগিতামূলক মানসিকতারই পরিচয় দেয়।

৮৬ বছর বয়সী পর্বতারোহী ও পেশাদার স্কিয়ার ইউইচিরো মিউরাও জাপানের আরেক অনন্য ব্যক্তিত্ব। চল্লিশের দশকে তিনি পিঠে প্যারাস্যুট নিয়ে মাউন্ট এভারেস্ট থেকে স্কি করে নামার চেষ্টা করেছিলেন। এ অসাধারণ অভিযান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ম্যান হু স্কিড ডাউন এভারেস্ট ’ ১৯৭৫ সালে সেরা প্রামাণ্যচিত্রের জন্য অস্কার লাভ করে।

৭০ বছর বয়সে তিনি আবার এভারেস্টে আরোহণ করেন এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে চূড়ায় পৌঁছানোর রেকর্ড গড়েন। ৭৫ ও ৮০ বছর বয়সেও তিনি নিজের সেই রেকর্ড ভাঙেন। ২০১৯ সালের শুরুতে তিনি দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকনকাগুয়ায় আরোহণ এবং সেখান থেকে স্কি করে নামার চেষ্টা করেন। কিন্তু প্রায় ছয় হাজার মিটার উচ্চতায় হৃদ্যন্ত্রের সমস্যার আশঙ্কায় তাঁর চিকিৎসক তাঁকে অভিযান বন্ধ করার পরামর্শ দেন।

জাপানে ফিরে তিনি জানান, চিকিৎসকের পরামর্শ মেনে নিয়েছেন। কারণ, ভবিষ্যতে আবার চেষ্টা করবেন। তাঁর পরবর্তী লক্ষ্য, ৯০ বছর বয়সে আবার এভারেস্ট জয় করা। জাপানের এমন সক্রিয় ও প্রাণোচ্ছল প্রবীণদের তালিকা আরও দীর্ঘ। ৮৩ বছর বয়সী ম্যারাথন দৌড়বিদ মিচিহারু শিমোজো এবং ৮০ বছর বয়সে হঠাৎ শখের বশে সার্ফিং শুরু করা সেইচি সানো তার উদাহরণ।

জাপানি সংস্কৃতিতে ‘মেইওয়াকু’ বা অন্যের জন্য বোঝা না হওয়ার মানসিকতা

জাপানে ৭০ বছরের বেশি বয়সীদের প্রায় ৫০ শতাংশ কোনো না কোনোভাবে কাজ, স্বেচ্ছাসেবা, সামাজিক কর্মকাণ্ড অথবা শখের কাজে যুক্ত থাকেন

জাপানি সংস্কৃতিতে মেইওয়াকু একটি গুরুত্বপূর্ণ ধারণা। এর অর্থ হলো, অন্যের জন্য বিরক্তি বা অসুবিধার কারণ না হওয়া।

ছোটবেলা থেকেই জাপানিরা অন্যের জন্য বোঝা না হওয়ার শিক্ষা পায়। অনেক সময় কেউ সাহায্যের প্রস্তাব দিলে তাঁরা তা গ্রহণ করতে চান না। কারণ, তাঁদের মনে হয়, এতে অন্যের অসুবিধা হবে।

তবে প্রবীণদের ক্ষেত্রে এ মানসিকতা আরও গভীর হয়ে ওঠে। তাঁরা যতটা সম্ভব আর্থিক ও মানসিকভাবে স্বনির্ভর থাকার চেষ্টা করেন। এ মানসিকতা তাঁদের দীর্ঘদিন কর্মক্ষম থাকতে উৎসাহিত করে। জাপানের মন্ত্রিপরিষদের একটি বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ৬০ থেকে ৬৯ বছর বয়সী ব্যক্তিদের প্রায় ৭০ শতাংশ এবং ৭০ বছরের বেশি বয়সীদের প্রায় ৫০ শতাংশ কোনো না কোনোভাবে কাজ, স্বেচ্ছাসেবা, সামাজিক কর্মকাণ্ড অথবা শখের কাজে যুক্ত থাকেন। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশটির প্রায় ৭০ শতাংশ প্রতিষ্ঠান অবসরের বয়স বাড়িয়েছে। ফলে প্রবীণদের কর্মসংস্থানের সুযোগও বেড়েছে।

জাতীয় জাদুঘরে বিনা মূল্যে শিক্ষাসফর, কীভাবে যাবেন, কী কী সুবিধা পাবেন

বয়স বাড়লেও পেশিশক্তি বাড়ানো সম্ভব

জাপানিরা প্রতিটি বয়সকে আনন্দের সঙ্গে গ্রহণ করে

কেইও স্পোর্টস মেডিসিন রিসার্চ সেন্টারের স্বাস্থ্য ব্যবস্থাপনা গবেষণার সহযোগী অধ্যাপক ইউকো ওগুমা বলেন, ‘গবেষণায় দেখা গেছে, বেশি বয়সেও পেশিশক্তি বৃদ্ধি করা সম্ভব। আগে আমরা মনে করতাম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশি দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখন গবেষণায় দেখা যাচ্ছে যে বয়স হলেও পেশির সহনশীলতা ও শক্তি বৃদ্ধি করা যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণও।’

তিনি আরও বলেন, প্রত্যেক প্রবীণ ব্যক্তিকে পাহাড়ে উঠতে হবে, এমন নয়। হালকা ব্যায়াম, প্রতিদিন হাঁটা, শরীর সাবলীল রাখার অনুশীলন কিংবা স্থানীয় কমিউনিটি সেন্টারে ব্যায়াম করাও যথেষ্ট উপকারী।

সামাজিক যোগাযোগ ও বন্ধুত্বের গুরুত্ব

প্রবীণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পর্ক বার্ধক্যে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে

ওগুমা মনে করেন, প্রবীণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পর্কও বার্ধক্যে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। শুধু শারীরিকভাবেই নয়, মস্তিষ্কের কার্যক্ষমতা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতেও সাহায্য করে। তাঁর মতে, গত দশ বছরে জাপানে প্রবীণদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এর পেছনে উন্নত চিকিৎসাব্যবস্থা এবং নিজের শরীর সম্পর্কে সচেতনতা—দুটোই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনেক সময় প্রবীণেরাই নিজেদের উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁরা একে অপরের সঙ্গে ব্যায়াম করেন, নতুন কিছু শেখেন এবং সামাজিকভাবে সক্রিয় থাকেন। এ উদ্যোগ তাঁদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক শক্তিও বাড়ায়। সাঁতার, ক্যালিগ্রাফি, ফুল সাজানো (ইকেবানা), সেলাই, বাদ্যযন্ত্র বাজানো ও নাচ—এমন নানা কাজে প্রবীণেরা নিজেদের যুক্ত রাখেন।

এ ছাড়া বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে তাঁদের যোগাযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রবীণেরা স্থানীয় স্কুলের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। জাতীয় চিড়িয়াখানায় পর্যটকদের পথ দেখানোর কাজেও তাঁরা অংশ নেন। তাঁদের প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রবীণদের ইনফ্লুয়েন্সার

জাপানিরা নিজের কাজ নিজে করতে ভালোবাসেন

এবার পরিচয় করিয়ে দেওয়া যাক কিমিকো নিশিমোতোর সঙ্গে। ৯০ বছর বয়সী এই জাপানি নারী ইনস্টাগ্রামে ২ লাখ ২০ হাজারের বেশি অনুসারীর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। যদি প্রবীণ ক্রীড়াবিদেরা শারীরিক ও মানসিক শক্তির উদাহরণ হন, তাহলে নিশিমোতো হলেন প্রাণবন্ত জীবনের প্রতীক।

ছেলের পরিচালিত ফটোগ্রাফি ক্লাসে অংশ নিতে গিয়েই তাঁর ছবি তোলার প্রতি ভালোবাসা জন্মায়। ক্যামেরার শাটারের শব্দ তাঁর এতটাই ভালো লেগেছিল যে তিনি ধীরে ধীরে ফটোগ্রাফির প্রেমে পড়ে যান। তাঁর ছবিগুলোয় রয়েছে অদ্ভুত রসবোধ ও সৃজনশীলতা। তিনি নিজের বার্ধক্যকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেন।

তাহলে সুন্দরভাবে বার্ধক্য পার করার রহস্য কী?

হয়তো উত্তরটি লুকিয়ে আছে জাপানিদের সেই মেইওয়াকু মানসিকতার মধ্যেই—অন্যের জন্য বোঝা না হয়ে যতটা সম্ভব নিজের জীবনকে স্বনির্ভর ও অর্থবহ করে তুলুন। জাপানিদের খাদ্যাভ্যাস তাঁদের সুস্বাস্থ্যের জন্য প্রশংসিত হলেও দীর্ঘায়ু ও সুন্দর বার্ধক্যের পেছনে আরও অনেক বিষয় কাজ করে।

শুধু স্বাস্থ্যকর খাবারই দীর্ঘ ও আনন্দময় জীবনের একমাত্র রহস্য নয়। হয়তো আসল রহস্যটি রয়েছে তাঁর ইনস্টাগ্রামের ছবিগুলোয় ছড়িয়ে থাকা আনন্দের মধ্যেই। জীবনকে ভালোবাসা, নতুন কিছু শেখা, নিজের স্বপ্ন ধরে রাখা, সামাজিকভাবে সক্রিয় থাকা এবং প্রতিটি বয়সকে আনন্দের সঙ্গে গ্রহণ করা—এসবই সুন্দর বার্ধক্যের গুরুত্বপূর্ণ উপাদান।

সূত্র: বিবিসি

পুরোনো দিনের সেই ওয়াকম্যান হেডফোন ফিরিয়ে আনল সনি, থাকছে আধুনিক সুবিধা

মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ১২ নভেম্বর সন্ধ্যায় তাঁরা এই কর্মসূচি পালন করেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে অটোরিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজও করছে সংস্থাটি।
স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করেন এম এ মুহিত।

চীনে প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ বিক্রি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় না রাখায় সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর সরকারের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। এসব ঘটনায় বাণিজ্যমন্ত্রী হিসেবে লুটনিকের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ সরকারকে দেওয়ার শর্তে ট্রাম্প প্রশাসন এ অনুমতি দিয়েছিল।

এ বিতর্কের মধ্যে আলোচনায় এসেছে এনভিডিয়ার সদ্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের নামও। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর গতকাল পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। তবে চীনে এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে লুটনিকের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল তার আগেই। হুয়াংয়ের পদত্যাগের পর সেই সমালোচনা আরও জোরালো হয়েছে।

রয়টার্সের এ প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ও বাণিজ্য মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে এর আগে গতকাল হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বাণিজ্যমন্ত্রী এবং তাঁর কাজের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পূর্ণ আস্থা রয়েছে’।

গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও ১০০টির বেশি প্রতিষ্ঠানকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় রাখার পরিকল্পনা থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন।

চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ায় সমালোচনা

লুটনিককে বাণিজ্যমন্ত্রীর পদে রাখা উচিত কি না, সিএনএনের এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, ‘এখনো জানি না।’ তিনি ও অন্য কয়েকজন আইনপ্রণেতা লুটনিককে প্রকাশ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেসেও তাঁকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন তাঁরা।

গত জুনে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, চীনের এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান সিএক্সএমটি এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আরও ১০০টির বেশি প্রতিষ্ঠানকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় রাখার পরিকল্পনা থেকে সরে এসেছে ট্রাম্প প্রশাসন।

গত বছরের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার ওই তালিকায় নতুন কোনো চীনা প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়নি। এক দশকের বেশি সময়ের মধ্যে এত দীর্ঘ বিরতি এ ক্ষেত্রে আর দেখা যায়নি। এর আগে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়তে পারে—এমন আশঙ্কায় নতুন চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় রাখছে না মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

ম্যাসাচুসেটসের ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, ‘বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে ব্যাখ্যা দিতে হবে, কেন তাঁরা রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি। আমাদের উন্নত প্রযুক্তি যাতে চীনের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে তাঁদের আজই পদক্ষেপ নিতে হবে।’

আগামী জানুয়ারি থেকে সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতির দায়িত্ব নেবেন ওয়ারেন। তিনি ও সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী সভাপতি ডেলাওয়ারের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস কুনস লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়েছেন। চিঠিতে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানি এবং এ-সংক্রান্ত জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে সব নথি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদন নিয়েও তদন্ত

সিনেটরদের চিঠিতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবরও উল্লেখ করা হয়েছে। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন নির্বাহী। ২০২৪ সালের জুন থেকে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে ৪৮০ কোটি ডলারের বেশি মূল্যের উন্নত এআই চিপ কিনেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটের অর্থবিষয়ক কমিটি এবং প্রতিনিধি পরিষদের ওয়েজ অ্যান্ড মিনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রন ওয়াইডেন ও রিচার্ড নিল গতকাল লুটনিককে একটি চিঠি দিয়েছেন। চীন সরকার, দেশটির সামরিক বাহিনী ও নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে—এমন চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির অনুমোদন দিতে ট্রাম্প প্রশাসন কী ভূমিকা রেখেছে, তা তদন্ত করছেন তাঁরা।

ধনকুবের জেনসেন হুয়াং কেন এনভিডিয়া থেকে পদত্যাগ করলেন, কে এই কোলেট ক্রেস

২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা। তাঁদের অভিযোগ, বিক্রি থেকে পাওয়া অর্থের একটি অংশ সরকারকে দেওয়ার শর্তে ট্রাম্প প্রশাসন এ অনুমতি দিয়েছিল। আইনপ্রণেতারা এটিকে ‘অসাংবিধানিক রপ্তানি কর’ বলে আখ্যায়িত করেছেন।

জেনসেন হুয়াং চীনে আরও বেশি চিপ বিক্রির পক্ষে ছিলেন। তবে দুই দলেরই চীন বিষয়ে কঠোর অবস্থানের সমর্থক আইনপ্রণেতারা বেইজিংয়ের কাছে এ প্রযুক্তির প্রবেশাধিকার সীমিত করার দাবি জানিয়ে আসছিলেন।

আরও এক নারী কর্মীর সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল এনভিডিয়ার নির্বাহী হুয়াংয়ের

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।