প্রধানমন্ত্রীর সহযোগিতায়  তুরস্ক  যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন

​প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর ফেরদৌস সিদ্দিক সায়মন।

অস্থিতিশীল পরিস্থিতির অবসান চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটাতে চান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান এ তথ্য।

অস্থিতিশীল পরিস্থিতির অবসান চায় ইরান
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দ...

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার
ক্ষেতলালে ১৯ মামলার আসামি আশরাফ ডাকাত গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্ষেতলালে ১৯ মামলার আসামি আশরাফ ডাকাত গ্রেপ্তার
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্...

ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ঝিনাইদহে বিএনপির র‍্যালিতে ব‍্যানার হাতে ওসির অংশগ্রহণ: জামায়াতের নিন্দা ও প্রত‍্যাহার দাবি

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত রবিবার (৮ নভেম্বর) একটি র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালীতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্...

ঝিনাইদহে বিএনপির র‍্যালিতে ব‍্যানার হাতে ওসির অংশগ্রহণ: জামায়াতের নিন্দা ও প্রত‍্যাহার দাবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত হত্যাসহ মোট ৬৭৩টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, এর মধ্যে ৪৫৭টিই হত্যার অভিযোগ। এ ছাড়া আন্ত...

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

আলো-ঝরানো ডানা: শহীদ নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের কবিতা
আলো-ঝরানো ডানা: শহীদ নূর হোসেনকে নিয়ে শামসুর রাহমানের কবিতা

শহীদ নূর হোসেনকে স্মরণ করে কবি শামসুর রাহমান রচনা করেছিলেন ‘আলো-ঝরানো ডানা’ কবিতাটি। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা কবিতাটিতে বিশেষভাবে উঠে এসেছে। আজ শহীদ নূর হোসেন দিবসে কবিতাটি আবারও পাঠকের জন্য তুলে ধরা হলো।

রোজকার মতো আজো আমার ঘুম ভাঙলো
ভোরবেলা। হাওয়ার সঙ্গে নারকেল গাছের পাতার খেলা
দেখলাম দুচোখ ভরে। একটা পাখি
এসে নাচানাচি শুরু করলো ডালে, শিস্ও দিলো
দু-একবার। এই মুহূর্তে মনে হলো, কোনো শোক নেই
পৃথিবীতে; কোনো হতাশা অথবা
বিক্ষোভের কারণের কথাও মনে করতে পারলাম না। চারদিকের
শোভা আমাকে রাখলো আচ্ছন্ন করে।
এই মুহূর্তে স্তোত্র রচনা করতে পারি গাছের পাতায়
মিশে যাওয়া রোদের, পাখির শিসের বিষয়ে। বাথরুমে
ট্যাপ থেকে টপটপানো পানি, আলনায় ঝোলানো
উপহার পাওয়া পাঞ্জাবি, ফ্যানের হাওয়ায় ওড়া
পেঙ্গুইনের আধপড়া পেপার ব্যাকের স্তুতি গাইতে পারি।
আমার পক্ষে অসম্ভব নয় হৃদয়জোড়া
ভালোবাসার জয়, সামনের দিকে প্রসারিত
নির্জন পথ কিংবা সেই মন-কেমন-করা ঘর, যেখানে
আমার প্রিয়তমা বসত করে, গুন গুন করে গান গায়,
যেখানে ঝরে যায়
অনেক অপূর্ণ আকাঙ্ক্ষার মুকুল, রুক্ষ জমিনে
ফুটে ওঠা স্মিত ফুল, তার কপালে লুটিয়ে পড়া চুল, ওর
দ্বিধা-জড়ানো খানিক দাঁড়িয়ে থাক। সিঁড়ির ধাপে
আমার মায়ের মুখের সোনালি বিহ্বলতার
স্তব রচনা করা।
আমার যে-মেয়ে বিদেশে গোছাচ্ছে সংসার, যাকে
দীর্ঘকাল দেখিনে, কিংবা সেই ছেলে, যাকে মৃত্যু ছিনিয়ে
নিয়ে গেছে আমার বুকের
পাঁজর খসিয়ে তাদের নিয়ে বিধুর কিছু লেখার
বেদনা আমি সইতে পারি সহজেই। দুজনের
মধ্যে যে চিরকালীন দূরত্ব বিদ্যমান, তাকে সরিয়ে
ফেলার ব্যর্থতা অন্ধকারে আবৃত বৃষ্টির দিন যে তোলপাড়
সৃষ্টি করে মনের গহনে, যে বুলবুলি কোনোদিন
এসে বসবে না আমার ঘরের ঘুলঘুলিতে,
এসব কথাও মঞ্জরিত হতে পারে আমার খাতার পাতায়।
কিন্তু আজ ভোরবেলা আমি নিজেকে সরিয়ে
নিচ্ছি এসব থেকে। আজ বৃক্ষ, পাথর আর
নক্ষত্রের স্তবগান গাইবো না। আমি উচ্চারণ করবো
সেই মানুষটির নাম, যাকে আমি
কোনোদিন দেখিনি অথচ মনে হয় দীর্ঘকাল সে
জড়িয়ে আছে আমার দিন যাপনে,
আমার নিভৃত স্বপ্নে, যে আমার সঙ্গে কথা বলে বারবার
অন্তরঙ্গ কণ্ঠস্বরে। তার ঠোঁটের নড়া, হাসি
এবং চোখের আগুন আমার মুখস্থ,
অথচ তাকে কোনোদিন চোখেও দেখিনি।
এইতো আমি দেখছি পুরাকালের বীরের ভঙ্গিতে
কোন্ দুর্বার ইঙ্গিতে সে কোনো ভোজসভায় নয়,
হেঁটে যাচ্ছে ধুন্ধুমার যুদ্ধক্ষেত্রে, স্পষ্ট দেখছি সে
ছুটে চলেছে উদোম গায়ে। মেঘের গর্জনের মতো
সাহস আর অন্তহীন দেশপ্রেম ছাড়া
তার কোনো অস্ত্র নেই। সে ছুটে চলেছে শত্রুদের
নির্মম ব্যূহের ভেতরে। তার যাত্রা ছিলো
ফিরে না আসার মহিমা-খচিত।
ওর মা কাতর কণ্ঠে মিনতি জানিয়েছিলেন,
‘নূর নূর, বাছা আমার, আয় ফিরে আয়।’
কিন্তু সে ফিরে আসেনি। ফিরে আসার জন্যে
অমন করে কেউ কোথাও যায় না
বুনো বরাহের দঙ্গলে।
ওর বর্ষীয়ান পিতা, যিনি বাহান্নর একুশে ফেব্রুয়ারিতে
পা রেখেছিলেন ঢাকার মাটিতে,
তিনি ‘নূর নূর’ বলে ডাকেন, কিন্তু এক থমথমে নিস্তব্ধতা ছাড়া
তিনি কোনো সাড়া পান না। তিনি এই পাথুরে
শহরের উপেক্ষিত
দরিদ্রমণ্ডলীর একজন, অথচ তাঁর মাথায়
জ্বলজ্বলে সোনার মুকুট, যা পরিয়ে দিয়েছে
তাঁর হৃদয়ের নূর। সেই মুকুটের দিকে তাকানোর
সময় কোথায় এই নষ্ট শহরের?
দু–দুটো বর্ষা বিদায় নিয়েছে বাংলাদেশকে ধুইয়ে,
কিন্তু আমি সত্যি দেখতে পাচ্ছি, নেকড়ের দাঁতের মতো
বুলেটে ঝাঁঝরা ঐ যুবার বুকের রক্ত প্রবল
বর্ষার অবিরল জলও রাজপথ আজো
মুছে ফেলতে পারেনি। প্রবালের মতো জ্বলছে চাপ চাপ
রক্ত আর দেখছি ওর দুই কাঁধে।
গজিয়ে উঠেছে আলো-ঝরানো ডানা। আমাদের
চোখ কখনো কখনো ঝলসে ওঠে সেই আলোয়।
না, তাকে ওরা হত্যা করতে পারেনি। তা হলে
কে অমন আলো-ঝরানো এক জোড়া
ডানা নিয়ে উড়ে যাচ্ছে মেঘে মেঘে, হেঁটে চলেছে
রাজপথে? ওর চোখে নক্ষত্রের নীড়, বাহুতে
অনির্বাণ বরাভয়। নূর, নূর, নূর হোসেন বলে
ডাকছে রাজপথ, নদীনালা, গাছপালা, নীলকণ্ঠ
বাংলাদেশ। কখন আবার দশমিক
ওলট–পালট করে জেগে উঠবে নতুন যৌবন?
প্রকাশকাল: ১১ নভেম্বর ১৯৮৯, সাপ্তাহিক একতা

নভেম্বর ১০, ২০২৬
শেরপুরে পাহাড়ের পাদদেশে সবুজ–হলুদের অপরূপ দৃশ্য
শেরপুরে পাহাড়ের পাদদেশে সবুজ–হলুদের অপরূপ দৃশ্য

পাহাড়ের পাশে ধানের খেত। কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, কোথাও আবার ধানের শিষে লেগেছে সোনালি আভা। বাতাসে দুলছে শিষ। দূর থেকে মনে হয়, সবুজ পাহাড়ের কোলে কেউ যেন নকশিকাঁথা বিছিয়ে রেখেছে।

এমন মনকাড়া দৃশ্যে চোখ জুড়ালেও কৃষকের মনে স্বস্তি নেই। কারণ, ধান পাকলেই পাহাড় থেকে নেমে আসে বন্য হাতির দল। মুহূর্তে তছনছ করে দিতে পারে সারা বছরের পরিশ্রম।

সবুজ–হলুদের মিশেল

শেরপুরের গারো পাহাড়সংলগ্ন সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখন আমন ধানের সমারোহ। কৃষকদের আশা, আর কয়েক সপ্তাহ পরই মাঠে ধান কাটা শুরু হবে। তার আগে ফসল ঘরে তোলা নিয়ে তাঁদের দুশ্চিন্তা।

গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্ত সড়ক ধরে তিন উপজেলার পাহাড়সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শ্রীবরদীর কণঝুড়া, হালচাটি, ঝুলগাঁও, বালিজুরি, বাবলাকুনা ও খাড়ামুরা; ঝিনাইগাতীর রাংটিয়া, বড় গজনী, ছোট গজনী, তাওয়াকুচা ও গোমড়া; নালিতাবাড়ীর সমশ্চূড়া, পোড়াবাড়ি, বুরুঙ্গা, বাতকুচি, বারোমারি, দাওধারা–কাটাবাড়ি, তারানি, পানিহাটাসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জমিতে ধানের আবাদ হয়েছে। সবুজ–হলুদের মিশেলে পাহাড়ের পাদদেশের গ্রামগুলোয় তৈরি হয়েছে অপরূপ দৃশ্য। সকালে দেখা যায়, অনেক কৃষক খেতের আল ধরে ধানের অবস্থা দেখতে দেখতে হাঁটছেন।

সড়কের ধারে ধানখেত। গত শনিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি গ্রামে

ফসল ঘরে তোলা নিয়ে কৃষকের চিন্তা

শ্রীবরদীর বালিজুরি গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘ধান এইবার ভালো হইছে, সময়মতো বৃষ্টিও হইছে। কিন্তু ধান কাটতে আর ২০–২৫ দিন লাগবে। পাহাড়ে হাতি থাকায় ফসল ঘরে তোলা নিয়েই চিন্তা।’ তাঁর ভাষ্য, এই ভয় নতুন নয়। প্রতিবছর ধান পাকতে শুরু করলেই হাতির আক্রমণের আশঙ্কায় দুশ্চিন্তা বাড়ে।

ঝিনাইগাতীর রাংটিয়া গ্রামের কৃষক সঞ্জয় মারাকেরও একই শঙ্কা। তাঁর ভাষ্য, ‘অনেক কষ্ট করে এই ফসল ফলাইছি। হাতির ভয় আছে। ফসল ঘরে তুলতে পারব কি না, সেই চিন্তায় আছি।’

রাতুল সাহা, বালিজুরি রেঞ্জ কর্মকর্তা, শ্রীবরদী উপজেলাসারা বছর ১৩০ থেকে ১৪০টি হাতি শাবকসহ ৩–৪টি দলে ভাগ হয়ে গারো পাহাড়ে খাবারের সন্ধানে ঘোরে। ধান ও কাঁঠাল পাকার সময় এরা লোকালয়ে নেমে আসে। প্রায় ১৫ দিন ধরে বালিজুরি রেঞ্জ এলাকায় ৪৫টি হাতি অবস্থান করছে। বর্তমানে দলটি বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে আছে।

ধানের খেতে হাতির হানা

বন বিভাগ সূত্রে জানা গেছে, গারো পাহাড়ে সারা বছর হাতির বিচরণ থাকলেও ধান ও কাঁঠাল পাকার মৌসুমে লোকালয়ে এদের আনাগোনা বেড়ে যায়। খাবারের সন্ধানে দল বেঁধে পাহাড় থেকে সমতলে নেমে এলে সীমান্তবর্তী এলাকার কৃষকেরা ফসলহানির ঝুঁকিতে পড়েন।

নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার পাঁচ–ছয়টি হাতি মধ্যরাত পর্যন্ত ইকোপার্কে অবস্থান করছিল। এ ছাড়া প্রায় ৩৫ থেকে ৪০টি হাতি কয়েকটি দলে ভাগ হয়ে কাটাবাড়ি, নাকুগাঁও ও পানিহাটা সীমান্ত এলাকায় আছে। সন্ধ্যার পর এসব হাতি লোকালয়ে চলে আসে। হাতিগুলো বনে ফেরাতে গ্রামবাসী, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও বন বিভাগের সদস্যরা কাজ করছেন। সম্প্রতি কাটাবাড়ি এলাকায় হাতির আক্রমণে প্রায় ৪০ শতাংশ ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য বন বিভাগে আবেদন করতে বলা হয়েছে।

পাহাড় ও ধানখেতের সৌন্দর্য। গত শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর সমশ্চূড়া গ্রামে

সারা বছর ১৩০ থেকে ১৪০টি হাতি শাবকসহ ৩–৪টি দলে ভাগ হয়ে গারো পাহাড়ে খাবারের সন্ধানে ঘোরে বলে জানান শ্রীবরদীর বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহা। তিনি বলেন, ধান ও কাঁঠাল পাকার সময় হাতিগুলো লোকালয়ে নেমে আসে। প্রায় ১৫ দিন ধরে বালিজুরি রেঞ্জ এলাকায় ৪৫টি হাতি অবস্থান করছে। বর্তমানে দলটি বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে আছে।

রাতুল সাহা জানান, পাহাড়ের ঢালে ফসলের ক্ষতি ঠেকাতে ইআরটির সদস্যরা কাজ করছেন। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ম অনুযায়ী বন বিভাগ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। একই সঙ্গে হাতির কোনো ক্ষতি না করতে স্থানীয় লোকজনকে সতর্ক করা হচ্ছে।

ধানের শিষে সোনালি রং ধরেছে। গত শনিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতীর হলদীগ্রাম গ্রামে

সাড়ে সাত হাজার হেক্টরের বেশি জমিতে আমন

শেরপুর জেলা বন বিভাগ ও কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৭ হাজার ৭৫৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শ্রীবরদীতে ৩ হাজার ৫০১ হেক্টর, ঝিনাইগাতীতে ২ হাজার ১৪০ হেক্টর এবং নালিতাবাড়ীতে ২ হাজার ১১৬ হেক্টর। প্রায় ১২ শতাংশ জমির ধান থোড় (ধানগাছের কাণ্ডের ভেতরে শিষ বড় হতে শুরু করার সময়) অবস্থায় আছে, ১০ শতাংশ জমিতে ফুল এসেছে। অধিকাংশ জমির ধান এখন পেকে সোনালি রং ধারণ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। পাহাড়ি অঞ্চলে সেচের সমস্যার কারণে চাষাবাদ কিছুটা দেরিতে হয়, তাই ধান কাটতে আরও কিছু সময় লাগবে।

নভেম্বর ১০, ২০২৬
নেটফ্লিক্সে আলোচনায় ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়
নেটফ্লিক্সে আলোচনায় ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়

তিন ঘণ্টার ধীরগতির সিনেমা। এমন ছবি দেখার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্স দর্শকদের আগ্রহ খুব বেশি নয়। তবে নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন সিনেমা ‘পসিবল লাভ’ সেই ধারণা বদলে দিয়েছে।

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই নেটফ্লিক্সের দক্ষিণ কোরিয়ার সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। রোববার সকালেও তালিকার প্রথম অবস্থানে ছিল এটি।

শুক্রবার বিকেল পাঁচটায় নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলে ছবিটি। নেটফ্লিক্স প্রতিদিন প্রতিটি দেশের জন্য আলাদা করে জনপ্রিয় সিনেমা ও সিরিজের তালিকা প্রকাশ করে।

২০২৩ সাল থেকে কোনো কনটেন্টের মোট দেখা হওয়ার সময়কে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে এই তালিকার অবস্থান নির্ধারণ করা হয়।

পানির মতো টাকা ঢেলেছে নেটফ্লিক্স, দেখুন ৫ সিরিজের আকাশচুম্বী বাজেট

‘পসিবল লাভ’ মুক্তির আগে সোমবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল লি চ্যাং-দংয়ের ২০২২ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’। নতুন সিনেমার সঙ্গে একধরনের যোগসূত্র রয়েছে ছবিটির। ২৮ মিনিটের এই চলচ্চিত্রে ধর্মঘটের প্রভাব কীভাবে একটি পরিবারের ওপর পড়ে, তা তুলে ধরা হয়েছে।

এতে দেখা যায়, এক ছোট ছেলে ও তার সংগ্রামী মা-বাবার জীবন। ‘পসিবল লাভ’ সিনেমায় দম্পতির চরিত্রে অভিনয় করা জিওন দো-ইয়ন ও সুল কিয়ং-গুও স্বল্পদৈর্ঘ্য ছবিটিতেও অভিনয় করেছেন।

নেটফ্লিক্সে মুক্তির আগে ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ প্রদর্শিত হয় ‘পসিবল লাভ’। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের টিকিট বিক্রির হিসাব অনুযায়ী, এ সময়ে ছবিটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক।
ছবির গল্পে ভিন্ন সামাজিক শ্রেণির দুটি দম্পতির জীবন উঠে এসেছে।

একটি তথ্যচিত্র নির্মাণের সময় তাদের পথ এক হয়ে যায়। সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন অভিনয় করেছেন চাকরি হারানো এক কারখানাশ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে। অন্যদিকে ধনী স্বামীর (জো ইন-সাং) সঙ্গে তাঁদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে আসেন পরিচালক চরিত্রের চো ইয়ো-জং।

২০১৮ সালের ‘বার্নিং’-এর পর এটিই লি চ্যাং-দংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির প্রিমিয়ার হয়। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারও জিতে নেয় এটি। এর পর থেকে সমালোচকদের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। অনেক সমালোচকের বিবেচনায়, এটি এ বছরের অন্যতম সেরা চলচ্চিত্র।

এ ছাড়া সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কারে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে ‘পসিবল লাভ’। গথাম অ্যাওয়ার্ডসেও তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। এর মধ্যে জিওন দো-ইয়নের জন্য রয়েছে সেরা প্রধান অভিনয়শিল্পীর মনোনয়ন।

লি চ্যাং-দং স্থানীয় গণমাধ্যমকে একাধিকবার জানিয়েছেন, ছবিটি নিয়মিত প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় কোনো বিনিয়োগকারী পাননি তিনি। পরে নেটফ্লিক্স ছবিটির সঙ্গে যুক্ত হয়। নির্মাতাকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মুক্তির নিশ্চয়তাও দেয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে

নভেম্বর ১০, ২০২৬
পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা
পল্লবীতে লেখা কোডে চলছে ৪০ দেশের ট্রাভেল ব্যবসা

ধরা যাক, রাত দুইটা। সৌদিআরবগামী একটি ফ্লাইটের সময়সূচি হঠাৎ বদলে গেছে। ওই ফ্লাইটে টিকিট কেটেছেন একটি ট্রাভেল এজেন্সির কয়েক ডজন উমরাহ যাত্রী। মক্কার হোটেল, বিমানবন্দর থেকে গাড়ি, ভিসার তারিখ, সবই সাজানো হয়েছিল আগের সময় ধরে। খবরটা এজেন্সির কাছে কখন পৌঁছাবে, তার ওপরই নির্ভর করছে যাত্রাটা কেমন হবে। দেরিতে জানলে যাত্রীদের হয়তো বিমানবন্দরে গিয়েই জানতে হবে, তাঁদের ফ্লাইট আর আগের সময়ে নেই।

একটি ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে এমন জরুরি পরিবর্তনে সাড়া দিতে একসময় লাগত চার ঘণ্টা। এখন লাগছে মাত্র ১২ মিনিট। যাত্রার আগে সময়সূচি বদলের খবর ধরার হারও ৬২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯৭ শতাংশ। এই বদলের পেছনে যে সফটওয়্যার, সেটি লেখা হয়েছে ঢাকার পল্লবীতে বসে। প্রতিষ্ঠানটির নাম ইনোভেট সলিউশন। ২০১৩ সালে ঢাকায় যাত্রা শুরু করা এই ভ্রমণ প্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার এখন ৪০টির বেশি দেশের ৬ হাজার ২০০-এর বেশি ভ্রমণ ব্যবসায় ব্যবহৃত হচ্ছে। পণ্যের নকশা, প্রকৌশল আর গ্রাহক সেবা, সবই চলে ঢাকার গবেষণা ও উন্নয়নকেন্দ্র থেকে।

এক প্ল্যাটফর্মে অসংখ্য সংযোগ

একটি ট্রাভেল এজেন্সির নিত্যদিনের বড় চ্যালেঞ্জ হলো অসংখ্য সরবরাহকারী, প্রযুক্তি আর ব্যবসায়িক কাজ একসঙ্গে সামলানো। বুকিংয়ের তথ্য, এজেন্ট ব্যবস্থাপনা, হিসাব, কমিশন, গ্রাহকের সঙ্গে যোগাযোগ, আর বিভিন্ন সরবরাহকারীর সিস্টেমের সঙ্গে সংযোগ—এসব আলাদা আলাদা চালাতে গিয়ে সময় ও খরচ দুটোই বাড়ে।

ইনোভেট সলিউশন এই জটিলতা কমাতে একটি সমন্বিত প্রযুক্তি অবকাঠামো তৈরি করেছে। তাদের প্ল্যাটফর্মে যুক্ত আছে ১১০টির বেশি সরবরাহকারীর সংযোগ। এর মধ্যে রয়েছে ৩৭টি এনডিসি সংযোগপ্রাপ্ত বিমান সংস্থা, আর অ্যামাডিউস, ট্রাভেলপোর্ট ও সাবরের মতো বৈশ্বিক ট্রাভেল প্রযুক্তি নেটওয়ার্ক।

গ্রাহকদের তালিকায় আছে ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, কনসোলিডেটর, ট্যুর অপারেটর এবং উমরাহ ও হজ এজেন্সি। প্রতিষ্ঠানটি অ্যামাডিউস, ট্রাভেলপোর্ট, হোটেলবেডস ও রেটহকের স্বীকৃত অংশীদার, যুক্ত আছে সাবরের সঙ্গেও। এয়ার অ্যারাবিয়া, ফ্লাইদুবাই ও ফ্লাইনাসের মতো বিমান সংস্থার সঙ্গেও কাজ করছে তারা। পাশাপাশি প্রতিষ্ঠানটি মেটার যাচাইকৃত প্রযুক্তি সরবরাহকারী।

ইনোভেট সলিউশনের প্রধান নির্বাহী মো. আবদুস সামাদ

বুকিং থেকে হিসাব সব এক ছাদের নিচে

একটি ট্রাভেল ব্যবসার দিন শুরু হয় গ্রাহকের বার্তা দিয়ে, শেষ হয় হিসাবের খাতায়। মাঝখানে থাকে বুকিং, এজেন্ট পরিচালনা, ভিসার কাজ, গ্রাহক সেবা আর লেনদেন। ইনোভেট সলিউশনের সফটওয়্যারগুলো এই পুরো কাজকে একটি সমন্বিত ব্যবস্থায় এনেছে। মূল প্ল্যাটফর্ম ইনোট্রাভেলটেক। এখানে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বুকিং, বিতরণ, এজেন্ট ব্যবস্থাপনা, কমিশন ও মুনাফার হিসাব—সব হয় এক জায়গায়। যেসব প্রতিষ্ঠানের নিজেদের নামে বুকিং ওয়েবসাইট চালাতে চায়, তাদের জন্য আছে রিজারভেশনহাব। এটি মাসিক ভাড়ায় অনলাইন সেবা হিসেবে বা পুরো সোর্স কোডসহ কেনা যায়।

উমরাহ এজেন্সিগুলোর জন্য আছে বিশেষায়িত প্ল্যাটফর্ম উমরাহকোর। প্যাকেজ, ভিসা, যাত্রীর তথ্য আর পরিবহন—সব এক জায়গা থেকে সামলানো যায়।

গ্রাহকের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, এসএমএস ও ই–মেইলকে এনেছে একটি ইনবক্সে। ফলে সব মাধ্যমের বার্তা আর দলের কাজ এক জায়গা থেকেই সামলানো যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার ভ্রমণ সহকারী ট্রাভোপাইলট ফ্লাইট খোঁজে, হোটেলের দাম তুলনা করে এবং ভিসার নিয়ম যাচাই করে দেয়।

হিসাবরক্ষা ও আর্থিক ব্যবস্থাপনার জন্য আছে ট্রাভোবুকস। আর ট্রাভেল রেভিনিউ ইন্টেলিজেন্স (টিআরআই) দেখায় কোন এজেন্ট কত আয় করছেন, তাঁদের বাকির সীমা, মূল ভাড়ার ওপর যোগ করা মুনাফা, এয়ারলাইনের জরিমানার নোটিশ আর সার্বিক মুনাফা। এ ছাড়া হোটেল পরিচালনা ও কক্ষের হিসাব রাখার জন্য আছে বেডসকি। হোটেলের দাম সাশ্রয়ে আছে ড্রপ ক্যাচ, আর যাত্রী আনা-নেওয়ার গাড়ির কাজ সামলায় ট্রান্সফারআর্ক।

ঢাকা থেকে বিশ্ববাজারে

এক শহরের একটি দল থেকে ইনোভেট সলিউশনের এখন আছে তিন দেশে তিনটি কার্যালয়। ২০২৫ সালে সংযুক্ত আরব–আমিরাতের রাস আল খাইমাহতে খোলা হয় মধ্যপ্রাচ্য কার্যালয়। ২০২৬ সালে সিঙ্গাপুরে চালু হয় বৈশ্বিক সদর দপ্তর।

তবু শিকড় রয়ে গেছে ঢাকাতেই। প্রকৌশল, গবেষণা আর পণ্য উন্নয়নের কাজ হয় এখানে। ১০টি বিভাগে কর্মরত ১২০ জনের বেশি কর্মীর বেশির ভাগই ঢাকায় বসে কাজ করেন। প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশে নতুন কর্মীও নিয়োগ দিচ্ছে। পণ্যেও আছে দেশের ছাপ। কোন ব্যবসার জন্য কোন পণ্য উপযুক্ত, তা জানাতে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শক ইংরেজি, আরবি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও কথা বলে।

নিজেদের কার্যালয়ে কাজ করছেন ইনোভেট সলিউশনের কর্মীরা

বাংলাদেশি প্রকৌশলীরা বিশ্বমানের সফটওয়্যার বানাতে পারেন

ইনোভেট সলিউশনের প্রধান নির্বাহী মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালে আমরা ঢাকায় একটি সহজ বিশ্বাস নিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশি প্রকৌশলীরা একটি বৈশ্বিক শিল্পের জন্য বিশ্বমানের সফটওয়্যার বানাতে পারেন। আজ ৪০টির বেশি দেশের ট্রাভেল ব্যবসা বাংলাদেশে আমাদের দলের তৈরি প্রযুক্তিতে চলছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য এখানকার দলটিকে আরও বড় করা। আর সব জায়গার ট্রাভেল এজেন্সি যাতে আরও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা চালাতে, খরচ কমাতে ও মুনাফা ধরে রাখতে পারে, সেই সহায়তা দেওয়া।’

মো. আবদুস সামাদ জানান, রিজারভেশনহাবের মাসিক প্যাকেজ শুরু হয় ৯৯ ডলার থেকে। উমরাহকোরের মাসিক খরচ শুরু ৫১ মার্কিন ডলার থেকে। সোর্স কোডসহ কিনলে দাম ঠিক হয় প্রকল্পভেদে। বিস্তারিত পাওয়া যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে।

রাত দুইটায় বদলে যাওয়া একটি ফ্লাইটের খবর যখন ১২ মিনিটে এজেন্সির টেবিলে পৌঁছে যায়, তখন কয়েক ডজন যাত্রীর যাত্রা এলোমেলো হওয়া থেকে বেঁচে যায়। সেই ১২ মিনিটের পেছনে যে কোড কাজ করে, তা লেখা হয় ঢাকার পল্লবীতে।

নভেম্বর ১০, ২০২৬
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডায় পড়তে চান, জেনে নিন এই ৬ পরামর্শ

বিদেশে উচ্চশিক্ষার জন্য শুধু বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা পূরণ ও আবেদনপত্র জমা দিলেই হয় না। ভর্তিপ্রক্রিয়ায় নিজের যোগ্যতা, অর্জন, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা যথাযথভাবে তুলে ধরাও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার আবেদন আকর্ষণীয় করে তুলতে ছয়টি পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশন।

১. ভালো একাডেমিক ফলাফল তুলে ধরুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে শিক্ষার্থীর একাডেমিক ফলাফল গুরুত্বপূর্ণ। ধারাবাহিক ভালো ফলাফল, সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান, প্রাসঙ্গিক কোর্স ও সনদের বিষয়গুলো আবেদনে তুলে ধরতে হবে। এ জন্য নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিগ্রি সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।

২. আকর্ষণীয় ‘স্টেটমেন্ট অব পারপাস’ লিখুন

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীর একাডেমিক আগ্রহ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং নির্দিষ্ট কোর্স ও বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার কারণ স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এসওপিতে নিজের গবেষণা, প্রকল্প, অ্যাপ তৈরি বা ব্যক্তিগত উদ্যোগের অভিজ্ঞতা তুলে ধরা যেতে পারে। শুধু অর্জনের তালিকা না দিয়ে এসব অভিজ্ঞতা কীভাবে নিজের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করেছে, তা ব্যাখ্যা করা প্রয়োজন।

৩. সহশিক্ষা কার্যক্রম ও নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরুন

পড়াশোনার বাইরের কার্যক্রমও ভর্তির আবেদনে গুরুত্ব পেতে পারে। খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, স্বেচ্ছাসেবা, উদ্যোক্তা কার্যক্রম কিংবা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরা যেতে পারে।

এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর নেতৃত্বের দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং উদ্যোগ নেওয়ার মানসিকতা বোঝা যায়।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ

৪. সুপারিশপত্র সংগ্রহে গুরুত্ব দিন

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে শিক্ষক, অধ্যাপক বা পরামর্শকের কাছ থেকে সুপারিশপত্র (লেটার অব রেকমেন্ডেশন) নিতে হয়। যাঁরা শিক্ষার্থীর একাডেমিক দক্ষতা, ব্যক্তিগত বৈশিষ্ট্য ও কাজের ধরন সম্পর্কে ভালো জানেন, তাঁদের কাছ থেকে সুপারিশপত্র নেওয়া উচিত।

সুপারিশপত্রে শুধু সাধারণ প্রশংসা নয়, শিক্ষার্থীর নির্দিষ্ট অর্জন, দক্ষতা ও কাজের উদাহরণ থাকলে তা বেশি কার্যকর হয়।

৫. কাজের অভিজ্ঞতা ও ইন্টার্নশিপের তথ্য দিন

স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা আবেদনকে শক্তিশালী করতে পারে। তবে স্নাতক পর্যায়ের আবেদনকারীরাও ইন্টার্নশিপ, মাঠপর্যায়ের কাজ কিংবা খণ্ডকালীন চাকরির অভিজ্ঞতা তুলে ধরতে পারেন।

৬. প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ও নির্ভুলভাবে আবেদন করুন

আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, এসওপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ভাষা, বিন্যাস ও উপস্থাপনায় পেশাদারত্ব বজায় রাখতে হবে। বানান ও ব্যাকরণগত ভুল এড়িয়ে প্রতিটি নথি নির্ধারিত নিয়মে তৈরি করা জরুরি।

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা, আবেদনের শেষ তারিখ এবং নথি জমা দেওয়ার নিয়ম আগে থেকেই জেনে রাখা উচিত। ইংরেজি যাঁদের মাতৃভাষা নয়, তাঁদের ক্ষেত্রে গ্রহণযোগ্য ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষায় ভালো স্কোর থাকাও ভর্তির যোগ্যতা প্রমাণে সহায়ক হতে পারে।

উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

নভেম্বর ১০, ২০২৬
মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা
মাহাতোদের ভাষা বাঁচিয়ে রাখতে গড়ে উঠেছে কুড়মালি ভাষার পাঠশালা

সিরাজগঞ্জের রায়গঞ্জে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক পাঠশালা। এখানে মাহাতো সম্প্রদায়ের শিশুদের শেখানো হয় নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ও কুড়মালি ভাষা। বিস্তারিত দেখুন ভিডিওতে...

নভেম্বর ১০, ২০২৬
রুবিও না ভ্যান্স—রিপাবলিকান থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় এগিয়ে কে
রুবিও না ভ্যান্স—রিপাবলিকান থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় এগিয়ে কে

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের পর কে আসবেন—সে প্রশ্ন এখন থেকেই আলোচনায়। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনায় দুটি নাম বারবার আসছে। একজন জেডি ভ্যান্স, বর্তমান ভাইস প্রেসিডেন্ট। অন্যজন মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। দুজনই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। দুজনেরই রয়েছে প্রেসিডেন্ট হওয়ার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু তাঁদের রাজনৈতিক পথ, অভিজ্ঞতা ও বিশ্ব দৃষ্টিভঙ্গি এক নয়।

প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের মতো একটি জটিল রাষ্ট্র পরিচালনার জন্য কে বেশি প্রস্তুত? অভিজ্ঞতা, নেতৃত্ব, আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষমতা এবং দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধানে কার দৃষ্টিভঙ্গি কতটা কার্যকর হতে পারে?

এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে দুজনের রাজনৈতিক জীবন ও কাজের ধরন পাশাপাশি দেখতে হবে।

অভিজ্ঞতার পাল্লায় রুবিও

মার্কো রুবিওর রাজনৈতিক জীবনের শুরু ফ্লোরিডায়। ১৯৭১ সালে মায়ামিতে জন্ম নেওয়া রুবিওর মা–বাবা ছিলেন কিউবা থেকে আসা অভিবাসী। তিনি আইন বিষয়ে পড়াশোনা শেষে স্থানীয় রাজনীতিতে যুক্ত হন। ২০০০ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্য আইনসভার সদস্য নির্বাচিত হন। পরে সেই আইনসভার স্পিকারও হয়েছিলেন।

২০১১ সালে ফ্লোরিডা থেকে রিপাবলিকান পার্টির সিনেটর হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন রুবিও। টানা তিন মেয়াদে সিনেটের সদস্য ছিলেন। ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার চেষ্টাও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই প্রতিযোগিতায় হেরে যান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

২০২৫ সালের ২১ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন রুবিও। ফলে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার পরিসর স্থানীয় আইনসভা থেকে শুরু করে জাতীয় আইন প্রণয়ন এবং আন্তর্জাতিক কূটনীতি পর্যন্ত বিস্তৃত।

প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা বিবেচনায় এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শুধু দেশের অভ্যন্তরীণ প্রশাসন সামলাতে হয় না; আন্তর্জাতিক সংকট, সামরিক জোট, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের মতো বিষয়েও সিদ্ধান্ত নিতে হয়।

এসব বিষয়ে রুবিওর দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে লাতিন আমেরিকা, চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্য নিয়ে তাঁর অবস্থান ও বক্তব্য দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতির আলোচনায় রয়েছে।

ভ্যান্সের উত্থান, রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ

জেডি ভ্যান্সের রাজনৈতিক জীবন রুবিওর তুলনায় অনেক ছোট। ১৯৮৪ সালে ওহাইওর মিডলটাউনে জন্ম তাঁর। শৈশব কেটেছে অর্থনৈতিক অনিশ্চয়তা ও পারিবারিক নানা সংকটের মধ্যে। স্কুলের পড়া শেষে যুক্তরাষ্ট্রের মেরিন কোরে চার বছর কাজ করেছেন। ইরাকেও দায়িত্ব পালন করেছেন।

পরে জেডি ভ্যান্স ওহাইও স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ইয়েল ল স্কুলে ভর্তি হন। আইন পেশার পর বিনিয়োগ ব্যবসায় যুক্ত হন। তাঁর লেখা স্মৃতিকথা ‘হিলবিলি এলিজি’ তাঁকে জাতীয় পরিচিতি এনে দেয়। বইটিতে যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক সংকট, সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক হতাশার চিত্র উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রচারে বক্তব্য দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

২০২২ সালে ওহাইও থেকে সিনেটর নির্বাচিত হন ভ্যান্স। তবে সিনেটে তাঁর মেয়াদ দীর্ঘ হয়নি। মাত্র দুই বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তাঁকে রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেন। নির্বাচনে ট্রাম্পের জয়ের মধ্য দিয়ে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্যান্স।

ভ্যান্সের রাজনৈতিক পরিচয়ের বড় অংশজুড়ে রয়েছে শ্রমজীবী ও মধ্যবিত্ত আমেরিকানদের স্বার্থের কথা বলা। শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কাজের সুযোগ কমে যাওয়া, অভিবাসন এবং বৈশ্বিক বাণিজ্যনীতির প্রভাব নিয়ে তিনি সরব।

ভ্যান্সের রাজনৈতিক উত্থান দেখিয়েছে, রিপাবলিকান পার্টির একটি বড় অংশ এখন শুধু প্রচলিত রক্ষণশীল অর্থনৈতিক নীতিতে সন্তুষ্ট নয়, তারা এমন নেতৃত্ব চায়, যারা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্প ও শ্রমবাজারকে অগ্রাধিকার দেবে।

পররাষ্ট্রনীতিতে দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি

রুবিও ও ভ্যান্সের মধ্যে সবচেয়ে স্পষ্ট পার্থক্য দেখা যায় পররাষ্ট্রনীতিতে। রুবিও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নেতৃত্বের পক্ষে কথা বলেছেন। তাঁর দৃষ্টিভঙ্গিতে বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা, মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর প্রভাব মোকাবিলা গুরুত্বপূর্ণ।

চীনকে রুবিও যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। লাতিন আমেরিকায় চীনের প্রভাব বিস্তার নিয়েও তাঁর উদ্বেগ রয়েছে। রাশিয়ার বিষয়ে তাঁর অবস্থানও তুলনামূলক কঠোর। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন।

অন্যদিকে ভ্যান্স যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক সম্পৃক্ততা নিয়ে অনেক বেশি সতর্ক। ইউক্রেনকে মার্কিন সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার বিরোধিতা করেছেন তিনি। তাঁর যুক্তি, যুক্তরাষ্ট্রের সম্পদ ও সামরিক সক্ষমতা দেশের নিজস্ব নিরাপত্তা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতায় বেশি মনোযোগী হওয়া উচিত।

ভ্যান্সের এ অবস্থানকে অনেক বিশ্লেষক ‘আমেরিকা ফার্স্ট’ নীতির একটি অপেক্ষাকৃত অনমনীয় রূপ হিসেবে দেখেন। বিদেশে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার বদলে দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াই তাঁর বক্তব্যের মূল কথা।

২০২৬ সালের জুনে ইরানকে ঘিরে উত্তেজনা এবং কূটনৈতিক আলোচনায় দুই নেতার পার্থক্য আরও স্পষ্ট হয়। ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে নেতৃত্ব দিতে দেখা যায়। অন্যদিকে লেবানন প্রশ্নে কূটনৈতিক তৎপরতায় ভূমিকা রাখেন রুবিও। ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে ভ্যান্সের কিছু সমালোচনামূলক বক্তব্যও আলোচনায় আসে। রুবিও এ বিষয়ে তুলনামূলকভাবে ইসরায়েলের প্রতি সমর্থন বজায় রেখেছেন।

তবে দুজনই প্রকাশ্যে বলেছেন, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই।

অর্থনীতিতে কার চিন্তা কতটা আলাদা

অর্থনীতির প্রশ্নেও দুজনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তবে এখানে তাঁদের অবস্থান পুরোপুরি বিপরীত নয়।

ভ্যান্সের রাজনৈতিক বক্তব্যে শ্রমজীবী মানুষের আয়, শিল্পকারখানা ফিরিয়ে আনা, আমদানি নিয়ন্ত্রণ এবং চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতা বিশেষ গুরুত্ব পায়। তিনি মনে করেন, কয়েক দশকের বিশ্বায়ন যুক্তরাষ্ট্রের অনেক শ্রমিক ও শিল্পাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে।

এ কারণে প্রচলিত রিপাবলিকান অর্থনৈতিক নীতির কিছু জায়গায় ভ্যান্সের অবস্থান ভিন্ন। তিনি শ্রমিকদের স্বার্থে করপোরেট প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ এবং একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পক্ষেও কথা বলেছেন।

রুবিওর অর্থনৈতিক চিন্তায়ও শিল্পোন্নয়ন, কর্মসংস্থান ও চীনের সঙ্গে প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। তবে তাঁর রাজনৈতিক অবস্থান ঐতিহ্যবাহী রিপাবলিকান অর্থনৈতিক চিন্তার সঙ্গে তুলনামূলকভাবে বেশি সম্পর্কিত। জাতীয় নিরাপত্তার সঙ্গে শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতার সম্পর্ককে তিনি বিশেষ গুরুত্ব দেন।

দুজনেরই বক্তব্যে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প পুনর্গঠন ও চীনের ওপর নির্ভরতা কমানোর বিষয়টি রয়েছে। পার্থক্য হলো অর্থনৈতিক নীতি বাস্তবায়নে রাষ্ট্রের ভূমিকা কতটা বিস্তৃত হওয়া উচিত—সেই প্রশ্নে তাঁদের চিন্তার মধ্যে ফারাক রয়েছে।

ট্রাম্পের উত্তরাধিকার কে বহন করবেন

রুবিও ও ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ বুঝতে হলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁদের সম্পর্কও বিবেচনায় নিতে হবে।

রুবিও একসময় ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। ২০১৬ সালের রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় দুজনের মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়েছিল।

২৬ ফেব্রুয়ারি ২০১৬, হিউস্টনে রিপাবলিকান বিতর্কে রুবিও ট্রাম্পের ব্যবসায়িক সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ ছিল, ট্রাম্প নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে তুলে ধরলেও তাঁর ব্যবসায় একাধিকবার দেউলিয়াত্বের আশ্রয় নেওয়ার ঘটনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মার্কো রুবিও (বাঁয়ে) ও ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে

রুবিও কটাক্ষ করে বলেন, ট্রাম্প যদি বাবার কাছ থেকে বিপুল অর্থ না পেতেন, তাহলে হয়তো তাঁকে ম্যানহাটানে ঘড়ি বিক্রি করতে হতো। ট্রাম্প এ আক্রমণকে ভুল বলে প্রত্যাখ্যান করেন।

ট্রাম্প রুবিওকে প্রায়ই ‘লিটল মার্কো’ বলে সম্বোধন করতেন। রুবিও এর জবাবে ট্রাম্পকে ‘মিস্টার মেল্টডাউন’ বলে বিদ্রূপ করেন।

২০১৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ভার্জিনিয়ায় এক নির্বাচনী সমাবেশে রুবিও ট্রাম্পের হাতের আকার নিয়ে ঠাট্টা করেন। তিনি বলেন, ট্রাম্পের হাত নাকি এমন ছোট, যেন ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার কোনো মানুষের হাত। এরপর রুবিও বলেন, ছোট হাতের পুরুষদের বিশ্বাস করা যায় না।

৩ মার্চ ২০১৬ ডেট্রয়েটে টেলিভিশনে সম্প্রচারিত বিতর্কে ট্রাম্প এর জবাব দেন। তিনি দর্শকদের সামনে নিজের দুই হাত তুলে বলেন, হাত ছোট হলে শরীরের অন্য একটি অঙ্গও ছোট হওয়ার কথা। এরপর বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি, এ নিয়ে কোনো সমস্যা নেই।’

এটি ছিল সেই নির্বাচনী বিতর্কের সবচেয়ে আলোচিত ও অস্বস্তিকর মুহূর্তগুলোর একটি।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রুবিও ট্রাম্পের রাজনৈতিক বলয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন। এখন তাঁর দায়িত্বের পরিসর শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমাবদ্ধ নয়, জাতীয় নিরাপত্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনাতেও তিনি ভূমিকা রাখছেন।

ভ্যান্সের ক্ষেত্রে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সাদৃশ্য আরও বেশি। তিনি ট্রাম্পের সমর্থকদের কাছে গ্রহণযোগ্য এবং মাগা (এমএজিএ—মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ। ট্রাম্পের রাজনৈতিক দর্শনকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়।

তবে ট্রাম্পের উত্তরাধিকার বহন করা আর নিজের স্বতন্ত্র নেতৃত্ব প্রতিষ্ঠা করা এক বিষয় নয়। প্রেসিডেন্ট হওয়ার জন্য দলের সমর্থন যেমন প্রয়োজন, তেমনি নিজের রাজনৈতিক পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও প্রতিষ্ঠা করতে হয়।

এ জায়গায় দুজনের সামনে আলাদা চ্যালেঞ্জ রয়েছে। রুবিওকে দেখাতে হবে, তিনি শুধু দক্ষ কূটনীতিক নন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও নেতৃত্ব দিতে পারেন। আর ভ্যান্সকে প্রমাণ করতে হবে, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের বাইরেও একটি বিশাল প্রশাসন পরিচালনার মতো অভিজ্ঞতা ও সক্ষমতা তাঁর রয়েছে।

প্রশ্নটি অভিজ্ঞতা, না নতুন নেতৃত্বের

রুবিও ও ভ্যান্সের তুলনায় একটি বিষয় স্পষ্ট। রুবিওর রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও আইন প্রণয়নের অভিজ্ঞতা, আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং প্রশাসনিক দায়িত্ব পালনের সুযোগ। অন্যদিকে ভ্যান্সের রয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কাঠামোর ভেতরে কাজ করার অভিজ্ঞতা, সামরিক পটভূমি এবং শ্রমজীবী আমেরিকানদের মধ্যে রাজনৈতিক পরিচিতি।

রুবিওর শক্তির জায়গা তাঁর অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্পর্ক বোঝার ক্ষমতা। ভ্যান্সের রাজনৈতিক পরিচয়ের কেন্দ্রে রয়েছে নতুন প্রজন্মের রক্ষণশীল রাজনীতি, অর্থনৈতিক জাতীয়তাবাদ এবং ট্রাম্পপন্থী ভোটারদের সঙ্গে সংযোগ।

কিন্তু প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা শুধু অভিজ্ঞতার বছর দিয়ে মাপা যায় না। একজন নেতার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সংকট মোকাবিলার দক্ষতা, ভিন্নমতের সঙ্গে কাজ করার সামর্থ্য এবং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ বোঝার ক্ষমতাও গুরুত্বপূর্ণ।

২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরে। তার আগে ট্রাম্প প্রশাসনের বাকি সময়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সংকট এবং রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ সমীকরণ অনেক কিছু বদলে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স

রুবিও অবশ্য আপাতত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো আলোচনা করতে চান না। সম্প্রতি তিনি বলেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দিন পর্যন্ত তাঁর প্রশাসনে কাজ করাই তাঁর পরিকল্পনা। ২০২৮ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আর ২০২৮ নিয়ে কথা বলব না। একেবারেই না।’ এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে চলা জল্পনা থেকে আপাতত নিজেকে দূরে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তাই এখনই বলা কঠিন, শেষ পর্যন্ত রিপাবলিকান পার্টির নেতৃত্বের লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে। আলোচনায় তাঁদের বাইরে রন ডিস্যান্টিস ও টেড ক্রুজের নামও আছে। রন ডিস্যান্টিস ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর। ২০১৯ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন। ইয়েল বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলের সাবেক শিক্ষার্থী এবং মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান মনোনয়ন প্রতিযোগিতায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডিস্যান্টিস। অন্যদিকে টেড ক্রুজ টেক্সাসের রিপাবলিকান সিনেটর। ২০১৩ সাল থেকে সিনেটে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রতিযোগিতায় ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন ছিলেন।

তবে রুবিও ও ভ্যান্সের রাজনৈতিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য একটি বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে—ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্র কি অভিজ্ঞ কূটনীতিকের নেতৃত্ব চাইবে, নাকি নতুন প্রজন্মের জাতীয়তাবাদী রাজনীতিকের হাতে দায়িত্ব তুলে দেবে?

তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, ওয়াশিংটন পোস্ট ও হোয়াইট হাউস

নভেম্বর ১০, ২০২৬
ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে
ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবে

জলবায়ু সম্মেলনের মূল ভেন্যুতে প্রবেশ করতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। আন্তালিয়া, তুরস্ক, ০৯ নভেম্বর ২০২৬

জলবায়ু, প্রাণবৈচিত্র্য ও মরুকরণ ঘিরে জাতিসংঘের তিনটি রাষ্ট্রপক্ষ সম্মেলন হয়। ১৯৯২ সালের রিও ধরিত্রী সম্মেলন থেকে উঠে আসা তিনটি সনদের অঙ্গীকার বাস্তবায়নে এগুলো আয়োজিত হয়। তুরস্কের আন্তালিয়ায় গতকাল সোমবার শুরু হয়েছে তিন সম্মেলনের অন্যতম, বৈশ্বিক জলবায়ু সম্মেলন বা কপের ৩১তম আসর। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

উপকূল, চর, পাহাড়, বরেন্দ্র থেকে নদী অববাহিকা পর্যন্ত জলবায়ু সংকট আর তা সামাল দেওয়ার ধরন জানাবোঝা এই সম্মেলনের প্রস্তুতির অংশ। নিম্নবর্গের অভিজ্ঞতা থেকেই মজবুত হয় রাষ্ট্রের দেনদরবারের ভিত।

এবারের জলবায়ু সম্মেলনে যাত্রার প্রস্তুতিপর্ব যুদ্ধের ছলকানিতে ভরপুর ছিল। মধ্যপ্রাচ্য, রাশিয়া ও ফ্রান্সের বহু ফ্লাইট বাতিল হয়েছে। জাপান, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপজুড়ে ঘরে ঘরে খাদ্য ও পানি মজুতের পরামর্শ দেওয়া হয়েছে। সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড যুদ্ধ ও সংকটকালে বাঁচার জন্য নির্দেশিকা দিচ্ছে। ইরান ও পোল্যান্ড পারমাণবিক বোমা বিষয়ে নাগরিকদের সতর্ক করছে। যেন সবাই দারুণ প্রস্তুতি নিয়ে এক ‘মনমাতানো’ যুদ্ধ ডেকে আনছে।

গণহত্যা (জেনোসাইড) আর পরিবেশ-হত্যা (ইকোসাইড) হজম করে ফেলা আমাদের কাছে যুদ্ধও যেন জায়েজ। যুদ্ধকে হজম করেই জলবায়ু সম্মেলনে অংশ নিতে ৮ নভেম্বর সকালে ঢাকা থেকে রওনা দিয়ে সেদিন বিকেলে পৌঁছাই তুরস্কের প্রাচীন শহর আন্তালিয়ায়। সবুজ আর নীলের আবহে লাল টিউলিপ কপ-৩১-এর লোগো। নীল সমুদ্রের, সবুজ অরণ্যের আর লাল রং সংস্কৃতি ও সংকল্পের প্রতীক।

সম্মেলনের প্রথম দিন, ৯ নভেম্বর ট্রামে মুরাতপাশা থেকে আকসু পৌঁছাই। সেখানে নেমে কপে যাওয়ার ট্রামের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করে ব্লু জোনে প্রবেশ করতে আরও চার ঘণ্টার অপেক্ষা।
সম্মেলনের আয়োজন ও সভাপতির দায়িত্বে তুরস্ক থাকলেও আলোচনা ও দেনদরবারের নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। ৯ নভেম্বর উদ্বোধনী অধিবেশনে কপ-৩০-এর সভাপতি ব্রাজিলের আন্দ্রে কোরেয়া দো লাগো সম্মেলনের সভাপতিত্ব তুলে দেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুমের হাতে। উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বাওয়েন।

জলবায়ু সম্মেলনের যোগ দিচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। আন্তালিয়া, তুরস্ক, ০৯ নভেম্বর ২০২৬

উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) নির্বাহী সচিব সাইমন স্টিয়েল সংকট সমাধানের গতি বহুগুণ বাড়ানোর আহ্বান জানান। তবে তিনি বলেন, কোনো কপই জাদুকরি সমাধান নয়। বিজ্ঞান ও বাস্তবতার ভেতর বিশাল ব্যবধানকে কোনো কপ দূর করতে পারে না। পৃথিবী যেভাবে চলছে, সেভাবেই বিষয়গুলো মোকাবিলা করতে হবে।
যুদ্ধ বন্ধের, জলবায়ু অঙ্গীকার ও অর্থায়নের বাধ্যবাধকতার এবং বাস্তবায়নের কথা বললেও বাধ্যবাধকতার কোনো স্পষ্ট বার্তা ছাড়াই শুরু হওয়া তুরস্কের জলবায়ু সম্মেলনও কি মরণরেখায় দাঁড়িয়ে থাকা পৃথিবীর সঙ্গে আরেকটা ‘গ্রিনওয়াশ’ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে?

নিশ্চিত যুদ্ধ, অনিশ্চিত জলবায়ু অঙ্গীকার

জাতিসংঘ ২০০১ সালে ৬ নভেম্বরকে ‘যুদ্ধ ও সশস্ত্র সংঘাতে পরিবেশের অপব্যবহার প্রতিরোধে আন্তর্জাতিক দিবস’ ঘোষণা করে। কিন্তু পরিবেশ, জলবায়ু, বাস্তুতন্ত্র ও জনজীবনের ওপর যুদ্ধ ও সংঘাতের জুলুম থামাতে পারেনি কোনো জলবায়ু সম্মেলন। সামরিক যান ও যুদ্ধবিমান চালানো, অস্ত্র উৎপাদন, জ্বালানি স্থাপনায় হামলা, অগ্নিকাণ্ড ও দূষণের ভেতর দিয়ে যুদ্ধের পরিবেশগত প্রভাব জলবায়ু পঞ্জিকায় যুদ্ধের পরিবেশগত প্রভাব কতটুকু দীর্ঘস্থায়ী হয়, তা নিয়ে কি কোনো আলাপ হবে আন্তালিয়ায়?

আন্তর্জাতিক সাময়িকী কনজারভেশন বায়োলজিতে ২০০৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ১৯৫০ থেকে ২০০০ সালের মধ্যে প্রধান সশস্ত্র সংঘাতের ৯০ শতাংশের বেশি ঘটেছে প্রাণবৈচিত্র্যসমৃদ্ধ ‘হটস্পট’ আছে এমন দেশে, আর ৮০ শতাংশের বেশি সরাসরি হটস্পট এলাকার ভেতরে।

অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাঁচামাল আহরণ থেকে শুরু করে পরিবহন, উৎপাদন, ব্যবহার এবং যুদ্ধোত্তর ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পর্যন্ত সব পর্যায়েই প্রবল পরিবেশগত চাপ তৈরি হয়।

যুক্তরাজ্যভিত্তিক দুই সংস্থা সায়েন্টিস্টস ফর গ্লোবাল রেসপনসিবিলিটি ও কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির ২০২২ সালের এক হিসাবে, বৈশ্বিক সামরিক খাতের কার্বন বুটপ্রিন্ট বা কার্বন নিঃসরণ মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৫.৫ শতাংশ। জাতীয় নিঃসরণ তালিকা প্রণয়নে আইপিসিসির ২০০৬ সালের নির্দেশিকায় সামরিক জ্বালানি ব্যবহার ‘নন-স্পেসিফাইড’ শ্রেণিতে হিসাব করার বিধান আছে। তবু সব দেশ সামরিক নিঃসরণের বিস্তারিত প্রকাশ করে না।

সুইডেনভিত্তিক আন্তর্জাতিক শান্তি গবেষণাপ্রতিষ্ঠান সিপ্রির ২০২৫ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের অস্ত্র খাতে আয় ২০২৪ সালে দাঁড়ায় ৬৭৯ বিলিয়ন মার্কিন ডলারে। এটি ২০২৩ সালের তুলনায় ৫.৯ শতাংশ বেশি।

অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাঁচামাল আহরণ থেকে শুরু করে পরিবহন, উৎপাদন, ব্যবহার এবং যুদ্ধোত্তর ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পর্যন্ত সব পর্যায়েই প্রবল পরিবেশগত চাপ তৈরি হয়। তাই সামরিক খাতের পূর্ণ চক্রের নিখাদ হিসাব গণপরিসরে প্রকাশ করা জরুরি।

যুদ্ধের নিঃসরণ হিসাব করা আন্তর্জাতিক উদ্যোগ ইনিশিয়েটিভ অন জিএইচজি অ্যাকাউন্টিং অব ওয়ারের ২০২৬ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ৩১ কোটি ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে। এটি ফ্রান্সের এক বছরের মোট নিঃসরণের সমান।

তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে বৈশ্বিক জলবায়ু সম্মেলন বা কপের ৩১তম আসর

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বিক খাদ্য ও কৃষি তথ্য এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থার ২০২৬ সালের ইউক্রেন প্রতিবেদন জানায়, জরিপ করা অঞ্চলের কৃষক পরিবারের প্রায় ১৩ শতাংশ বিস্ফোরণের কারণে চাষযোগ্য জমি হারিয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রকাশিত উপগ্রহভিত্তিক মূল্যায়নে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত গাজায় ২০২৫ সালের মে মাস নাগাদ ৯৭ শতাংশ বৃক্ষ-ফসল, ৮২ শতাংশ একবর্ষজীবী ফসল এবং ৮৯ শতাংশ তৃণভূমি ও পতিত জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৫ সালের ইসরায়েল-ইরান যুদ্ধে সৃষ্ট পরিবেশদূষণ নথিভুক্ত করেছে কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংঘাতে পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে ইউএনইপি ২০২৬ সালে এক বিবৃতি দেয়। তাতে সতর্ক করা হয়েছে, জ্বালানি স্থাপনায় আগুন থেকে ছড়ানো বিষাক্ত কণা মাটি, পানি ও ফসলি জমি দূষিত করছে।

সুন্দরবন থেকে আমাজন বন ঝাঁঝরা কেন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকারি প্যানেল বা আইপিসিসির ২০২২ সালের মূল্যায়ন প্রতিবেদন দেখিয়েছে, ক্রমবর্ধমান উষ্ণায়নের কারণে স্থলজ, স্বাদুপানির ও সামুদ্রিক বাস্তুতন্ত্র অবক্ষয় ও প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে আছে। জলবায়ু সংকট ও যুদ্ধের যৌথ প্রভাব এই ঝুঁকিকে আরও জটিল করে তুলতে পারে। জলবায়ুর আলাপকে বিসামরিকায়ন করতে হবে। যুদ্ধ ও সংঘাত বন্ধ না হলে কোনো জলবায়ু সম্মেলনই ন্যায়বিচারের প্রতিশ্রুতি নিশ্চিত করতে পারবে না।

একনজরে সম্মেলনের নির্ঘণ্ট

বিগত জলবায়ু সংকট মোকাবিলার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের স্তরে নেওয়ার চেষ্টা থাকবে আন্তালিয়ায়। সম্মেলনের প্রথম দিনের প্রতিপাদ্য ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’। পরের দিনগুলোর প্রতিপাদ্য পর্যায়ক্রমে জ্বালানি ও পরিবহন; শূন্য বর্জ্য ও সার্কুলার ইকোনমি; রেজিলিয়েন্ট শহর ও অবকাঠামো; অর্থ, বাণিজ্য, জলবায়ুভিত্তিক বিনিয়োগ ও কার্বন বাজার; এবং শিশু, তরুণ, শিক্ষা ও দক্ষতা। ১৫ নভেম্বর কোনো দেনদরবার হবে না, দিনটি সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির।

গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০-এর থিম ছিল এমনই এক রীতি, ‘মুতিরাও’ বা সম্মিলিত শ্রম। কিন্তু বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার প্রবল ঘাটতি এই গ্রহকে নিদারুণ দুর্দশা ও উপনিবেশের বলয়েই বন্দী করে রাখছে।

১৬ নভেম্বর থেকে আবার পর্যায়ক্রমে বিজ্ঞান, শিল্প-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালকরণ; সমুদ্র, প্রকৃতি ও ভূমি; সামাজিক উন্নয়ন, জেন্ডার, পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য, লোকায়ত জ্ঞান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও ন্যায্য রূপান্তর; এবং বাস্তবায়ন সক্ষমতা ও অর্থায়ন। ২০ নভেম্বর চূড়ান্ত দেনদরবার। এ ছাড়া ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের সম্মেলন বা লিডার্স সামিট।

সমাধানের প্যাকেজ বহু, কিন্তু কৃষকের কৃষি কোথায়

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার অমীমাংসিত আলাপ আবারও উঠবে আন্তালিয়ায়। প্যারিস চুক্তির আওতায় দেশগুলো ২০৩৫ সাল পর্যন্ত নিঃসরণ কমানোর যে লক্ষ্য জমা দিয়েছে, তা প্রাক্-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য কতটা অপ্রতুল, সে প্রশ্নও আসবে। এ ছাড়া প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে বিশ্ব কতটা এগোল, তার দ্বিতীয় মূল্যায়ন বা গ্লোবাল স্টকটেক এবং ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষয়ক্ষতি তহবিল নিয়েও আলাপ হবে।

সমাধানভিত্তিক আলাপের জন্য কর্মসূচি বা অ্যাকশন এজেন্ডা ঠিক করেছে আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া। এর মধ্যে আছে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন বাড়ানো, শূন্য বর্জ্য ও মিথেন নিঃসরণ হ্রাস, সবুজ শিল্পায়ন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বিশেষ অর্থায়ন, জলবায়ুবান্ধব ভবন ও অবকাঠামো, খাদ্য, পানি ও কৃষির নিরাপত্তা এবং প্রাণবৈচিত্র্য সুরক্ষা।

জলবায়ু সম্মেলনের মূল ভেন্যুতে প্রবেশ করতে অপেক্ষা। আন্তালিয়া, তুরস্ক, ০৯ নভেম্বর ২০২৬

ব্লু ও গ্রিন জোনে বিভক্ত এই সম্মেলনে মিলিত হয়েছেন প্রায় ২০০ রাষ্ট্রপক্ষের প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও), শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান, শিল্পী, লেখক, গবেষক, অধিকার ও জলবায়ুকর্মী, আদিবাসী, তরুণ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রায় ৬০ হাজার মানুষ।

তুরস্ক ১৯ নভেম্বরকে ‘ইমেজে’ দিবস ঘোষণা করেছে। ইমেজে তুর্কি সংস্কৃতির এক প্রাচীন রীতি, যেখানে গ্রামের মানুষ মিলেমিশে একে অন্যের কাজ করে দেন। গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০-এর থিম ছিল এমনই এক রীতি, ‘মুতিরাও’ বা সম্মিলিত শ্রম। কিন্তু বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার প্রবল ঘাটতি এই গ্রহকে নিদারুণ দুর্দশা ও উপনিবেশের বলয়েই বন্দী করে রাখছে।

রুমি ও হোজ্জার ভূমি কি আশার বার্তা দেবে

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) সময়সীমা তিন বছর পিছিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর করায় আন্তালিয়ার দেনদরবারে বাংলাদেশের বুকের ওপর থেকে একটা চাপা পাথর সরে গেল। দেশের ৩০টি কৃষি প্রতিবেশ অঞ্চলের ঝুঁকিভিত্তিক অর্থায়ন, অনুদানভিত্তিক অভিযোজন তহবিল, ক্ষয়ক্ষতি তহবিলের ন্যায্য হিস্যা, লোকায়ত চর্চার অগ্রাধিকার, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার এবং জলবায়ু অভিবাসনের সংকটকে আলাপের কেন্দ্রে রাখা বাংলাদেশের জন্য জরুরি।

এলডিসি গ্রুপ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম ও দক্ষিণ এশিয়ার হয়ে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর নিজস্ব তহবিল ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’র আদলে উপকূলীয় বা অভিন্ন জলবায়ু ঝুঁকির দেশগুলোকে নিয়ে নতুন কোনো জোট বা তহবিলের প্রস্তাবও দিতে পারে বাংলাদেশ।

বিখ্যাত ‘মসনবি শরিফ’-এ সুফি কবি জালালুদ্দিন রুমি বলেন, ‘…আমি খনিজ রূপে মরে গাছ হয়ে জন্মেছি, গাছ রূপে মরে প্রাণী হয়ে জন্মেছি, প্রাণী রূপে মরে মানুষ হয়ে জন্মেছি। তবে কেন মৃত্যুকে ভয় পাব?’ প্রাণ-প্রকৃতির সঙ্গে মানুষের এই গভীর আত্মীয়তার বার্তা আমলে নিচ্ছেন না বিশ্বনেতারা। নিওলিবারেল ভোগ, অন্যায় লুণ্ঠন, যুদ্ধ আর উপনিবেশ এই গ্রহকে প্রতিদিন ভঙ্গুর করে তুলছে। রুমি আর নাসিরুদ্দিন হোজ্জার তুরস্ক কি এবার নতুন কোনো আশার বার্তা জানাবে?

স্মৃতির সিন্দুক নিয়েই কি নিখোঁজ হবে পৃথিবী

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।

নভেম্বর ৯, ২০২৬
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।

নভেম্বর ৯, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন অভিযান 'অতিরিক্ত কঠোর' ছিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।

নভেম্বর ৯, ২০২৬
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বর ৯, ২০২৬
তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

নভেম্বর ১০, ২০২৬
অভিনেত্রী পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
অভিনেত্রী পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের

সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরে চলা তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি (লাইভ) যুক্ত হয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

নভেম্বর ১০, ২০২৬
ক্ষেতলালে ১৯ মামলার আসামি আশরাফ ডাকাত গ্রেপ্তার
ক্ষেতলালে ১৯ মামলার আসামি আশরাফ ডাকাত গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নভেম্বর ১০, ২০২৬
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও পুলিশের সাঁড়াশি অভিযানে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর শহরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের আরও ১৪ সদস্যকে আটক করেছে জেলা পুলিশ।

নভেম্বর ১০, ২০২৬
অস্থিতিশীল পরিস্থিতির অবসান চায় ইরান
অস্থিতিশীল পরিস্থিতির অবসান চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটাতে চান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান এ তথ্য।

নভেম্বর ১০, ২০২৬
প্রধানমন্ত্রীর সহযোগিতায়  তুরস্ক  যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন
প্রধানমন্ত্রীর সহযোগিতায়  তুরস্ক  যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন

​প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কো-অর্ডিনেটর ফেরদৌস সিদ্দিক সায়মন।

নভেম্বর ১০, ২০২৬
বাংলাদেশ দূতাবাস, ম্যানিলা-তে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস, ম্যানিলা-তে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, ম্যানিলা-তে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে  শনিবার (৭ নভেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহণ করেন।

নভেম্বর ১০, ২০২৬
চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ‎ ‎
চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ‎ ‎

পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নভেম্বর ১০, ২০২৬