অভিনেত্রী পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের

সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরে চলা তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর।

তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহ...

তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফিট থাকতে কী করেন ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন?

অমিতাভের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়তো কোনো নির্দিষ্ট ব্যায়াম নয়, বরং রোজ নিয়ম করে একই ব্যায়াম করে যাওয়া।

ফিট থাকতে কী করেন ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন?
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী লিলি

মার্কিন উপন্যাসিক আলী হাজেলউডের বিখ্যাত উপন্যাস ‘দ্য লাভ হাইপোথিসিস’ অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন হলিউড পরিচালক ক্লেয়ার স্ক্যানলন। বই থেকে সিনেমা—এই রূপান্তরের ফলে উপন্যাসের ঘনিষ্ঠ ও আবে...

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী লিলি
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব...

পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে অনড় আওয়ামী লীগ'
প্রধানমন্ত্রীর সহযোগিতায়  তুরস্ক  যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন

​প্রধানমন্ত্রীর সহযোগিতায় জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ও সেন্টার ফর এনভায়রনমেন্ট...

প্রধানমন্ত্রীর সহযোগিতায়  তুরস্ক  যাচ্ছেন সোনারগাঁয়ের সায়মন
অস্থিতিশীল পরিস্থিতির অবসান চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটাতে চান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান এ তথ্য।

অস্থিতিশীল পরিস্থিতির অবসান চায় ইরান

সারা দেশ

View more
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার
দড়ি টেনে চলে প্রতিবন্ধী জনির ৬ সদস্যের সংসার

সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।

Video news

Rss feed news

শহীদ নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্র: পতন থেকে কতটা দূরে মুক্তির সোপান
শহীদ নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্র: পতন থেকে কতটা দূরে মুক্তির সোপান

কিছুকাল আগে যে ঢাকা ছিল জীর্ণতায় মোড়া, তার ওপর এখন ছুটে যায় চকচকে মেট্রোরেল। তবু তার নিচে থামেনি রিকশার চাকা, ফুটপাত ধরে হাঁটে অজস্র পা জীবিকার সন্ধানে। উঁচু ভবন, শপিং কমপ্লেক্স আর ফ্লাইওভারের দৃশ্যের পাশে শ্রমজীবী মানুষের দিনযাপনের ছবি নতুন করে সামনে আনে এক পুরোনো প্রশ্ন: পরিবর্তনের দৃশ্যমান আয়োজন আর মানুষের মুক্তির অভিজ্ঞতার দূরত্ব কতখানি?

এই প্রশ্নের সূত্র ধরে ফিরে তাকানো যায় ইতিহাসের একটি অনাবৃত বুক ও পিঠের দিকে। সেখানে লেখা ছিল দুটি দাবি—‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’। নূর হোসেনের শরীরে লেখা কথাগুলো আশির দশকের সমাজের প্রতিটি স্তরে এক সামরিক জান্তার নির্মম স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হলেও এর সমকালীন গুরুত্ব অপরিসীম। শুধু শাসকের পতনে কি মুক্তি আসে, যদি কাঠামো থেকে যায় অটুট? আমাদের সাম্প্রতিক ইতিহাসের ভাষ্য কি এর চেয়ে ভিন্ন কিছু?

প্রায় দেড় দশক আগে শহীদ নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের সময় এই প্রশ্নগুলোই আমাদের তাড়িত করেছিল। সেই অন্বেষণের শুরুতে পরিচিত ছবিটির বাইরে মানুষটিকে খুঁজতে গিয়ে ফিরে যেতে হয়েছিল তাঁর পরিবার, জীবিকা ও রাজনৈতিক হয়ে ওঠার দিনগুলোয়।

শহীদ নূর হোসেন

বনগ্রামের ঘর থেকে মুক্তির স্বপ্ন

নূর হোসেনের জীবনকথার শুরু পুরান ঢাকার বনগ্রামে, একটি দরিদ্র পরিবারের ঘরে। বাবা মজিবুর রহমানের ট্যাক্সি চালানোর আয়ে চলত সংসার। অতি সংকীর্ণ স্থানে পরিবারের সবার সঙ্গে বসবাস তাঁর। দৈনন্দিন প্রয়োজন মেটানোর চাপে সম্পন্ন হয় না উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা। তাঁর গল্পে তাই রাজনৈতিক মুক্তির আগেই আসে ব্যক্তিগত চাওয়াপাওয়ার প্রশ্ন—একটু জায়গা, পড়ার সুযোগ, ভালোভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। মা–বাবার সঙ্গে এ নিয়ে তাই লেগে থাকত অনুযোগ প্রত্যহ।

একদিন ঘরের এই আবদ্ধ দৈন্যতা ছাড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নূর হোসেন। বেশি দূর নয়, বনগ্রাম থেকে মতিঝিল—এই তো কয়েক কদমের পথ। শুরু হয় জীবনের এক নতুন অধ্যায়। অবিরত কাজের সন্ধান, বন্ধুর পরামর্শে গাড়ি চালানো শেখা এবং পরিবহনশ্রমিক হিসেবে জীবিকা শুরুর মধ্য দিয়ে জীবনের আরেক সংগ্রামের মুখোমুখি তিনি এখন। সেই সূত্রে অভাব আর অন্ধকার কানাগলি ছেড়ে নূর হোসেন যুক্ত হন বৃহত্তর ঢাকার সঙ্গে। শহরের সেই প্রশস্ত রাস্তা কিন্তু শান্ত নয়। যানবাহনের শব্দ ছাপিয়ে ক্ষণে ক্ষণে কানে আসে তাঁর মিছিলের স্লোগান। সময় তখন অগ্নিগর্ভ। ১৯৮০–এর দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের জাঁতাকলে মানুষের জীবনে ওঠে নাভিশ্বাস। রাষ্ট্রীয় মদদে চলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, কৃষকের ভূমি লুট, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, প্রশাসনের সামরিকায়ন, এবং সর্বোপরি রাজনীতির দুর্বৃত্তায়ন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনকে বারবার কঠোরভাবে দমনের চেষ্টা করে সামরিক জান্তা। কিন্তু এতে ক্ষান্ত দেয় না জনতা কিছুতেই।

রিকশায় আহত নূর হোসেন

ক্ষণে ক্ষণে ডাক আসে লড়াইয়ের, মানুষ সাড়া দেয় তাতে। মতিঝিলে বাস করা নূর হোসেনও উপেক্ষা করতে পারেন না সংঘাতমুখর সচেতন রাজনীতির এই টান। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার ব্যক্তিগত স্বপ্ন ক্রমেই মিশে যেতে থাকে স্বদেশকে আমূল পাল্টে দেওয়ার পুরো আকাঙ্ক্ষায়। এর মধ্যে একদিন রচিত হয় ভিন্ন ইতিহাস।

১০ নভেম্বরের খুন ঝরা সকাল

১৯৮৭ সালের ১০ নভেম্বর। এরশাদবিরোধী আন্দোলনে বিরোধী জোটগুলোর ঢাকা অবরোধ কর্মসূচি ঘিরে সেদিন উত্তাল রাজধানী। স্বজনদের আহ্বান উপেক্ষা করে জিরো পয়েন্টের কাছে সচিবালয়কেন্দ্রিক বিক্ষোভের মধ্যে মিছিলে যোগ দেন নূর হোসেন। কিন্তু সেদিন রাজপথে তাঁর উপস্থিতি ছিল কিছুটা বেশি উজ্জ্বল। সারা রাত তাঁর শরীরে আগলে রাখা স্লোগান সকালের সূর্যস্নানে জ্বলজ্বল করে ওঠে। বুকে স্বৈরাচারের প্রত্যাখ্যান, পিঠে গণতন্ত্রের মুক্তির দাবি।

আহত নূর হোসেনকে নিয়ে হাসপাতাল যাত্রার একটি দৃশ্য

হাজার মানুষের মাঝে নূর হোসেনের দীপ্ত ভঙ্গিমা সেদিন অনিবার্যভাবেই লক্ষ্যে পরিণত হয় ঘাতক বুলেটের। জিপিওর সামনে জিরো পয়েন্টে তাঁর জীবন থমকে যায় পুলিশের গুলিতে। এরপর তাঁকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশের ভ্যান, মৃত্যুই ছিল যার শেষ পরিণতি। কিন্তু তাঁর উদোম শরীরে মুদ্রিত দাবির দ্যোতনা ইতিমধ্যে ছড়িয়ে পড়ে রাজধানী ছাড়িয়ে সারা দেশের প্রতিটি হৃদয়ে। নূর হোসেনের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিতে এমন এক দৃশ্য হয়ে গেঁথে থাকে, যেখানে সাধারণ রাষ্ট্রীয় দমনের বিপরীতে জ্বলজ্বল করে জনতার প্রত্যয়।

১৯৮০–এর দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের জাঁতাকলে মানুষের জীবনে ওঠে নাভিশ্বাস। রাষ্ট্রীয় মদদে চলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, কৃষকের ভূমি লুট, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, প্রশাসনের সামরিকায়ন এবং সর্বোপরি রাজনীতির দুর্বৃত্তায়ন। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনকে বারবার কঠোরভাবে দমনের চেষ্টা করে সামরিক জান্তা। কিন্তু এতে ক্ষান্ত দেয় না জনতা কিছুতেই।

শরীর যখন প্রতিবাদের ক্যানভাস

কেন সেদিন পুলিশের লক্ষ্যবস্তু হলেন নূর হোসেন? নির্মোহভাবে দেখলে বোঝা যায়, সেদিন তাঁর প্রতিবাদের ভঙ্গিতে ছিল এক স্বতন্ত্র শিল্পভাষা। তিনি কেবল একটি দাবিকে বহন করেননি; নিজের শরীরকে করেছিলেন তার জমিন। দেয়ালে লেখা স্লোগান স্থির থাকে। বুক-পিঠে লিখলে সেটি ওঠানামা করে নিশ্বাসের ছন্দে, এগিয়ে যায় মিছিলের গন্তব্যে। ফলে বক্তব্য ও বক্তব্যের বাহককে আলাদা করা হয়ে পড়ে মুশকিল।

চলচ্চিত্রের একাংশে কথা বলছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

এখানে ফরাসি দার্শনিক জাঁক রাঁচিয়েরের দ্বারস্থ হতে হয়। এমন শৈল্পিক প্রতিবাদ রাজনীতি ও নন্দনতত্ত্বকে পাশাপাশি পড়ার সুযোগ করে দেয়। কে দৃশ্যমান হবেন, কার কথা শোনা যাবে এবং সাধারণ মানুষ কীভাবে নিজের উপস্থিতির জানান দেবে—এই প্রশ্নগুলো রাজনৈতিক যেমন, তেমনি শৈল্পিকও বটে। উনিশ শতকের সৃষ্টিশীল ফরাসি শ্রমিকদের আলোচনা করতে গিয়ে রাঁচিয়ের তোলেন আরেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রলেতারিয়েতের দ্বারা কি মানোত্তীর্ণ কবিতা বা শিল্প রচনা সম্ভব? নূর হোসেনের দেহগাত্রে রাজনীতির শৈল্পিক উপস্থাপন যেন তাঁর সমকালীন উত্তর।

‘বুক তার বাংলাদেশের হৃদয়’: চলচ্চিত্রের হেতু

নূর হোসেনের শৈল্পিক এই আত্মত্যাগ অনুরণিত হয়েছে বারবার বাংলাদেশের কবিতা, নাটক, ভাস্কর্য আর লেখালেখিতে। শামসুর রাহমানের ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ ও নির্মলেন্দু গুণের ‘নূর হোসেন’ কবিতার পাশাপাশি শংকর সাঁওজালের ‘জাগে লক্ষ নূর হোসেন’ নামক দুরন্ত পথনাটক তাঁর রাজনৈতিক আত্মত্যাগকে নতুন অনুভবের ভাষা দেয়। পাশাপাশি নূর হোসেন ও তাঁর পিতা মজিবুর রহমানকে নিয়ে সাবেক সাপ্তাহিক একতা সম্পাদক (বর্তমানে প্রথম আলো সম্পাদক) মতিউর রহমানের একাধিক আবেগঘন রচনাও পাদপ্রদীপের আলোয় আনে দেশমাতৃকার প্রয়োজনে তাঁর প্রাঞ্জল আত্মত্যাগ।

‘বুক তার বাংলাদেশের হৃদয়’ নামক নির্মিত চলচ্চিত্রে এই সাংস্কৃতিক প্রেরণা আমাদের নিয়ে যায় ইতিহাস অনুসন্ধানের পথে। কী হয়েছিল সেদিন, কেন হয়েছিল, কারা দায়ী, কাদের সহযোগিতা ছিল নূর হোসেনের গণতন্ত্রের এই তীর্থযাত্রায়? “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” শানিত এই স্লোগানের পেছনে থাকা জীবনকে বুঝতে কবিতা ও স্মৃতিচারণার পাশাপাশি প্রয়োজন হয় দলিল, সাক্ষ্য এবং ঘটনার সঙ্গে যুক্ত মানুষের অভিজ্ঞতা।

তাই চলচ্চিত্রের ক্যানভাসে এই অগ্নিপুরুষকে তুলে ধরার প্রেরণা জোরালো হয় লেখক এবং সহযোদ্ধা হাসান আবিদুর রেজা জুয়েলের। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ নামক নির্মিত চলচ্চিত্রে এই সাংস্কৃতিক প্রেরণা আমাদের নিয়ে যায় ইতিহাস অনুসন্ধানের পথে। কী হয়েছিল সেদিন, কেন হয়েছিল, কারা দায়ী, কাদের সহযোগিতা ছিল নূর হোসেনের গণতন্ত্রের এই তীর্থযাত্রায়? “স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” শানিত এই স্লোগানের পেছনে থাকা জীবনকে বুঝতে কবিতা ও স্মৃতিচারণার পাশাপাশি প্রয়োজন হয় দলিল, সাক্ষ্য এবং ঘটনার সঙ্গে যুক্ত মানুষের অভিজ্ঞতা।

বুক তাঁর বাংলাদেশের হৃদয় চলচ্চিত্রের একটি দৃশ্য

আর্কাইভ থেকে অলিগলি: নির্মাণের নেপথ্যে

নূর হোসেনের মৃত্যুর প্রায় দুই দশক পরে অগ্রজ সহযোদ্ধা ও শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আমার কাঁধে দিয়েছিলেন নূর হোসেনকে নিয়ে নির্মাণের এই গুরুভার। ইতিহাসের পাতায় নূর হোসেনকে খুঁজতে গিয়ে লাইব্রেরি কিংবা পত্রিকার আর্কাইভ থেকে শুরু করে চষে বেড়াতে হয়েছে ঢাকা শহরের অলিগলি। এক সূত্র থেকে আরেক সূত্রে ছুটেছিল আমাদের গবেষণা টিম। মনে আছে, গবেষণায় যুক্ত ছিলেন কবি-সম্পাদক সাখাওয়াত টিপু, সাংবাদিক মিল্টন আনোয়ার এবং অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক নাসিমুল খবির ডিউক, শিল্পী জাফর ইকবাল জুয়েল, এস এম সাইফুল ইসলামসহ আরও অনেকেই।

দৈনিক ইত্তেফাক তাদের আর্কাইভ থেকে বের করে দিয়েছিল ১০ নভেম্বরের কড়কড়ে পত্রিকা, সাপ্তাহিক একতাও খুলে দেয় তাদের মহাফেজখানার ভান্ডার। সাংবাদিক নূরুল কবীর, আতাউস সামাদ এবং আমাদের মতি ভাইয়ের (প্রথম আলো সম্পাদক মতিউর রহমান) অংশগ্রহণ পুরো উদ্যোগকে করে ক্ষুরধার। ফটোগ্রাফার পাভেল রহমান এবং রশিদ তালুকদার দিয়েছিলেন পূর্ণ সহযোগিতা।

নূর হোসেনকে নিয়ে আবেগাপ্লুত স্মৃতিচারণ তাঁর গায়ে লেখা আর্টিস্ট ইকবালের

শিল্পী রফিকুন নবী, শিশির ভট্টাচার্য, কবি নির্মলেন্দু গুণ, মোহাম্মদ রফিক, তাত্ত্বিক বদরুদ্দীন উমর, সিরাজুল ইসলাম চৌধুরীর পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক ও ছাত্রনেতাদের সবাই তাঁদের মূল্যবান সময় এবং পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন। নাট্যজন শঙ্কর সাওজাল আর সুহৃদ মূকাভিনেতা দেবাংশু হোরের কথা না বললেই নয়। আর সবার কেন্দ্রে ছিল নূর হোসেন পরিবার এবং ১০ নভেম্বরের সঙ্গে যুক্ত অন্যরা। নূর হোসেন যে বাঙালির রাজনৈতিক-সাংস্কৃতিক মননে কতটা গভীরভাবে প্রোথিত, এই তালিকা থেকে সেটি অনুমেয়।

গবেষণার লক্ষ্য শুধু তাঁর জীবনের ঘটনাক্রম বা শেষ দিনটি তুলে ধরা ছিল না। অনুসন্ধানের অন্তর্গত ছিল নব্বই–পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় কতখানি পূরণ হয়েছে নূর হোসেনের উত্থাপিত দাবি। নির্মাণের প্রায় দেড় দশক পরও এখনো সেই অনুসন্ধানের প্রশ্নগুলো ফুরোয়নি।

নূর হোসেনের স্মৃতিকে ঘিরে সবচেয়ে কঠিন প্রশ্নটি শুধু অতীতের নয়। একজন স্বৈরশাসকের পতন আর মানুষের পরিপূর্ণ মুক্তি কি একই ঘটনা? যে মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, তাঁর স্বপ্নকে কি কেবল ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ রাখা যায়? আবার এ কি শুধু ব্যক্তি নূর হোসেনের মুক্তি নাকি তাঁর সমস্ত শ্রেণির?

ক্ষমতার বদল, মুক্তির প্রশ্ন

নূর হোসেনের স্মৃতিকে ঘিরে সবচেয়ে কঠিন প্রশ্নটি শুধু অতীতের নয়। একজন স্বৈরশাসকের পতন আর মানুষের পরিপূর্ণ মুক্তি কি একই ঘটনা? যে মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, তাঁর স্বপ্নকে কি কেবল ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ রাখা যায়? আবার এ কি শুধু ব্যক্তি নূর হোসেনের মুক্তি নাকি তাঁর সমস্ত শ্রেণির?

শহীদ নূর হোসেন

স্মরণ যদি কেবল একটি সাহসী মৃত্যুর বর্ণনায় থামে, তাহলে আড়ালে পড়ে যায় শহীদের আকাঙ্ক্ষা। কারখানার শ্রমিকের নিরাপত্তা, কৃষকের ফসলের নিশ্চয়তা, শিক্ষার্থীর ভবিষ্যৎ কিংবা নাগরিকের কথা বলার অধিকার—এসব ছাড়া মুক্তির বুলি কেবলই ফাঁকা আওয়াজ। উন্নয়নকে অস্বীকার না করেও প্রশ্ন করা জরুরি যে এর সুফল পৌঁছায় কার কাছে। অবকাঠামোর অগ্রগতিকে মানুষের মর্যাদার অগ্রগতির সঙ্গে মিলিয়ে না দেখলে গণতন্ত্রের আলোচনা হয়ে পড়ে শূন্যগর্ভ। নূর হোসেনকে নিয়ে চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা এ অসমাপ্ত প্রশ্নগুলোতেই। আর প্রশ্ন করার সাহস পাওয়া স্বয়ং নূর হোসেনের কাছ থেকেই।

সূত্র:

১. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ (চলচ্চিত্র) ২০১২, পরিচালক: মঈনুল শাওন ও হাসান আবিদুর রেজা জুয়েল।

২. ‘শহীদ নূর হোসেন’ মতিউর রহমান এবং শামসুর রাহমান, ২০১৩ (১৯৯০), প্রথমা প্রকাশন।

৩. Ranciere, J. 2004 (2000). The Politics of Aesthetics, Gabriel Rockhill (trans.), New York, Continuum. Rancière, J. (2012)

৪. Proletarian nights: the workers' dream in nineteenth-century France. Translated by J. Drury. London: Verso.

মঈনুল শাওন

সাংবাদিক, চলচ্চিত্রকার ও শিক্ষক

নভেম্বর ১০, ২০২৬
রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে
রান্নার গ্যাসের খরচ জোগাতেই নাভিশ্বাস উঠছে

বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়া ও পরিবহন ব্যয়ের কারণে এলপিজির দাম বেড়ে যাওয়া স্বাভাবিক।

নভেম্বর ১০, ২০২৬
১০ বছর পর যেভাবে স্বাস্থ্য খাতের সাফল্য মাপতে চাই
১০ বছর পর যেভাবে স্বাস্থ্য খাতের সাফল্য মাপতে চাই

জাতীয় রিয়েলটাইম ড্যাশবোর্ডে দেখা যাবে কোথায় শয্যা খালি, কোথায় ওষুধ ফুরাচ্ছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কি না, কোন যন্ত্র অচল কিংবা কোথায় রোগীর অপেক্ষা বাড়ছে।

নভেম্বর ১০, ২০২৬
ফুটবল একাডেমিটিকে পৃষ্ঠপোষকতা দিন
ফুটবল একাডেমিটিকে পৃষ্ঠপোষকতা দিন

ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং স্থানীয় প্রশাসনের উচিত অবিলম্বে সুইহলামং ফুটবল একাডেমির মতো প্রান্তিক উদ্যোগগুলোর পাশে দাঁড়ানো।

নভেম্বর ১০, ২০২৬
ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি
ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর ২০২৬ সালের পুরুষ ও নারীদের বর্ষসেরা একাদশ গতকাল রাতে ঘোষণা করা হয়।

নভেম্বর ১০, ২০২৬
চাঁদে বসবাসের জন্য নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা
চাঁদে বসবাসের জন্য নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে চায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ লক্ষ্যে চলছে নতুন প্রজন্মের নভোচারীর খোঁজ। এই নভোচারীরা চাঁদে গিয়ে ঘাঁটি গড়ে বসবাস করবেন। নাসা বলছে, তাঁদের হাত ধরেই ‘মহাকাশে মানবজাতির ভবিষ্যৎ’ গড়ে উঠবে।

গত শনিবার এমন ঘোষণা দেন নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান। তিনি বলেন, ‘আমরা যাঁদের নির্বাচন করব, তাঁদের কেউ চাঁদে হাঁটতে পারবেন। কেউ চাঁদের ঘাঁটিতে বসবাস ও কাজ করতে পারবেন। একই সঙ্গে মঙ্গলে নভোচারী পাঠানোর কাজেও ভূমিকা রাখতে পারবেন।’

শেষ হলো নাসার সুইফট মহাকাশ অভিযান

নতুন নিয়োগের ঘোষণাটি নাসার আর্টেমিস কর্মসূচির অংশ। আর্টেমিস কর্মসূচির মাধ্যমে চাঁদে আবার মানুষ পাঠাতে চায় সংস্থাটি। সম্প্রতি আইজ্যাকম্যানসহ নাসার অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ২০২৮ সালে আবারও নভোচারীদের চাঁদে পাঠানোর পরিকল্পনার রয়েছে তাঁদের।

নাসার তথ্য অনুযায়ী, নভোচারী হিসেবে আবেদনকারীদের মার্কিন নাগরিক হতে হবে। এ ছাড়া বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে পাইলট হিসেবে প্রশিক্ষণ। পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে প্রয়োজনীয় যোগ্যতাসহ থাকা চাই নানা দক্ষতা।

নাসার চাঁদের ছবিতে আবারও রহস্যময় বস্তুর দেখা, ভিনগ্রহের জীবন নিয়ে জল্পনা

নাসার ওয়েবসাইটে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। ২০২৭ সালের শেষ দিকে চূড়ান্তভাবে তাঁদের নির্বাচিত করা হবে। এরপর শুরু হবে প্রশিক্ষণ। এর আগে ২০২৪ সালে নতুন নভোচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল নাসা। ৮ হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে সে সময় ১০ জনকে নির্বাচিত করা হয়েছিল।

নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে অস্ট্রেলিয়ার মরুভূমিতে অদ্ভুত গর্তের সন্ধান

নভেম্বর ১০, ২০২৬
‘তুই কে রে’ বলে জাপটে ধরেন অস্ত্রধারীকে, যেভাবে প্রাণে বাঁচলেন যুবক
‘তুই কে রে’ বলে জাপটে ধরেন অস্ত্রধারীকে, যেভাবে প্রাণে বাঁচলেন যুবক

পিস্তল তাক করতেই ‘তুই কে রে’ বলে অস্ত্রধারীকে জাপটে ধরেন। ধস্তাধস্তির মধ্যেই গুলি ছুড়তে থাকেন অস্ত্রধারী। গুলি লাগে কোমরে। এর মধ্যে অস্ত্র নিয়ে যোগ দেন আরও চার যুবক। প্রাণ বাঁচাতে একপর্যায়ে পাশের চারতলা ভবনের দোতলায় আশ্রয় নেন তিনি। এরপর দোকান ও ভবন লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছুড়ে হেঁটে চলে যান পাঁচ অস্ত্রধারী।

এভাবেই অস্ত্রধারীদের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়ার বর্ণনা দেন যুবক ইমতিয়াজ সুলতান ওরফে ইকরাম। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। গতকাল বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশের মুরাদপুর ফরেস্ট গেট এলাকায় তাঁর ওপর গুলি চালান অস্ত্রধারীরা। চিকিৎসকেরা জানিয়েছেন, ইমতিয়াজ এখন শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ ইমতিয়াজ একসময় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি এসআরবির হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন তিনি। দুই মাস আগে জামিনে মুক্তি পান।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ইমতিয়াজ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। ‘রিচ কিডস’ নামের একটি কিশোর গ্যাং পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০১৭ সালে চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় আসামি করা হয় ইমতিয়াজকে। এরপর তিনি দুবাইয়ে পালিয়ে যান। সেখানে বড় সাজ্জাদের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। বড় সাজ্জাদের সঙ্গে চাঁদাবাজির মামলার আসামিও ছিলেন তিনি। ২০২৪ সালের এপ্রিলে দেশে ফিরে বড় সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার দলে যোগ দেন। সরোয়ার পরে নিহত হন।

ব্যস্ত সড়কে যুবককে ঘিরে পাঁচ অস্ত্রধারীর মুহুর্মুহু গুলি

যেভাবে হামলা

হাসপাতালের শয্যায় ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, টায়ারের দোকানের সামনের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় ২২ থেকে ২৫ বছর বয়সী সাদা গেঞ্জি পরা এক যুবক তাঁর সামনে এসে কোমর থেকে নাইন এমএম পিস্তল বের করেন। অস্ত্র বের করতে দেখেই বেঞ্চ থেকে লাফিয়ে উঠে দাঁড়ান ইমতিয়াজ। ‘তুই কে রে’ বলে জাপটে ধরেন ওই যুবককে। তখনই গুলি ছুড়তে শুরু করেন তিনি। দুজনের ধস্তাধস্তির মধ্যে একটি গুলি লাগে ইমতিয়াজের কোমরে।

ইমতিয়াজ বলেন, তাঁদের দুজনের ধস্তাধস্তির মধ্যে সড়কসংলগ্ন সেতুর ওপর থেকে আরও চার যুবক অস্ত্র বের করে গুলি ছুড়তে শুরু করেন। তখন আর হামলাকারীকে ধরে রাখার চেষ্টা করেননি তিনি। প্রাণ বাঁচাতে দোকানের পাশের একটি ভবনের দোতলায় দৌড়ে ওঠেন। এ সময় তাঁর পায়েও গুলি লাগে। তিনি দোতলায় উঠে যাওয়ার পরও অস্ত্রধারীরা গুলি ছুড়তে থাকেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাঁচ অস্ত্রধারী ইমতিয়াজকে লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি তাঁর কোমর ও পায়ের পাতায় লাগে। অন্য গুলিগুলো লাগে দোকান, ভবন ও আশপাশের দেয়ালে। ঘটনাস্থল ছাড়ার সময় আরও পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন তাঁরা, যাতে ভয়ে কেউ এগিয়ে না আসেন। এরপর অস্ত্রধারীরা হেঁটে চলে যান। তবে একজন দোকানদারের দাবি, তাঁরা মুরাদপুর মোড়ের কাছ থেকে মোটরসাইকেলে করে পালিয়ে যান।

মাসে কোটি টাকা চাঁদা আদায় করতেন ‘সন্ত্রাসী’ ইমন, ভাগ পেতেন যাঁরা

গুলিবিদ্ধ ইমতিয়াজ বলেন, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পুলিশের হাতে তুলে দিতে তাঁরা সহায়তা করেছিলেন। এ ঘটনার পর হুমকি দেওয়ার অভিযোগে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন তাঁরা। ওই মামলায় বড় সাজ্জাদ ও তাঁর কয়েকজন সহযোগীকে আসামি করা হয়।

অস্ত্রধারী যুবককে সামনে দেখে তখন কী মনে হয়েছিল, জানতে চাইলে ইমতিয়াজ বলেন, সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তাঁর সহযোগীরা তাঁকে প্রায়ই হুমকি দিতেন। ওই যুবক কোমর থেকে পিস্তল বের করতেই বুঝতে পারেন, তাঁকে হত্যার জন্যই এসেছেন। তাই মুহূর্তের মধ্যে বেঞ্চ থেকে লাফিয়ে উঠে তাঁকে জাপটে ধরেন।

তিনি বলেন, কোমরে গুলি লাগার পরও নিজেকে সামলে রেখেছিলেন। কিন্তু যখন বুঝতে পারেন, হামলাকারী একা নন, সেতুর ওপর আরও চারজন অস্ত্রধারী রয়েছেন, তখনই ধস্তাধস্তি ছেড়ে পাশের ভবনের দোতলায় উঠে যান।

ইমতিয়াজের দাবি, হামলার আগে অস্ত্রধারীরা দোকানের পাশের সড়কে দাঁড়িয়ে থাকা বাসগুলোর কাছে অবস্থান নিয়েছিলেন। সকাল থেকেই তাঁরা তাঁকে অনুসরণ করে থাকতে পারেন। একা পাওয়ার পরই গুলি চালান। প্রকাশ্যে হামলা চালালেও তাঁদের কারও মুখে মাস্ক ছিল না।

‘সন্ত্রাসী’ সাজ্জাদকে ধরিয়ে দিয়ে নিরাপত্তাহীনতায় নারী উদ্যোক্তা

সড়কের পাশের ভবনের জানালায় গুলির চিহ্ন। আজ বিকেলে

যে কারণে গুলি

ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, ২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে পুলিশের হাতে তুলে দিতে তাঁরা সহায়তা করেছিলেন। এ ঘটনার পর হুমকি দেওয়ার অভিযোগে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন তাঁরা। ওই মামলায় বড় সাজ্জাদ ও তাঁর কয়েকজন সহযোগীকে আসামি করা হয়। এরপর বিভিন্ন সময়ে সাজ্জাদ ও তাঁর অনুসারীরা তাঁদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন।

ইমতিয়াজ জানান, গত বছরের ১৪ নভেম্বর বিদেশি নম্বর থেকে খুদে বার্তা পাঠিয়ে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। বার্তায় লেখা ছিল, ‘খুব দ্রুত সময়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব। তোর মামলার এক নম্বর আসামি হব আমি।’

ইমতিয়াজের দাবি, বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মো. রায়হান ওই হুমকি দিয়েছিলেন। রায়হান বর্তমানে পলাতক। নগর ও জেলার রাউজান থানায় খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।

হুমকির মুখে নিরাপত্তা চেয়ে গত ২০ মার্চ পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমতিয়াজের স্ত্রী রুমা আক্তার। জিডিতে তিনি উল্লেখ করেন, বড় সাজ্জাদের অনুসারী সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করার কারণেই ইমতিয়াজকে হুমকি দেওয়া হচ্ছে।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা এ ঘটনায় জড়িত। পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। হামলায় জড়িত অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করা গেলে ঘটনার পুরো রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পাঁচলাইশ থানাপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা এ ঘটনায় জড়িত। পূর্ববিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। হামলায় জড়িত অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তার করা গেলে ঘটনার পুরো রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

আতঙ্কে মুরাদপুরের বাসিন্দারা

নগরের ব্যস্ততম এলাকা মুরাদপুরে প্রকাশ্যে পাঁচ অস্ত্রধারীর গুলির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। মুরাদপুরে রয়েছে গাড়ি বিক্রির একাধিক শোরুম ও অস্থায়ী গাড়ির স্ট্যান্ড। রাঙামাটি, খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষ যাতায়াতের জন্য এ এলাকায় আসেন। দিনভর মানুষের ব্যস্ততা থাকে সড়কজুড়ে। এমন জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক দোকানদার প্রথম আলোকে বলেন, ‘এত মানুষের সামনে, ব্যস্ত সড়কের পাশে অস্ত্রধারীরা এত সাহস পায় কীভাবে? কীভাবে প্রকাশ্যে গুলি করে? এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’

এই দোকানের সামনে বসা ছিলেন গুলিবিদ্ধ যুবক ইমতিয়াজ

ইমতিয়াজ যে বাসায় আশ্রয় নিয়েছিলেন, সেই বাড়ির মালিক মো. জাফর প্রথম আলোকে বলেন, তাঁর বাড়ি লক্ষ্য করে যেভাবে গুলি ছোড়া হয়েছে, তাতে প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল, গুলি এসে তাঁর শরীরে লাগবে। ঘটনার পর থেকে এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

গুলিতে আহত ইমতিয়াজের বাসাও মুরাদপুর এলাকায়। তাঁর স্ত্রী রুমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘একটার পর একটা হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। পুলিশ প্রশাসন কিছুই করেনি। স্বামীকে গুলি করার পর বাসাছাড়া আমরা।’ বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে জানান এই নারী উদ্যোক্তা।

জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

চট্টগ্রামে জোড়া খুনের আগে চার ঘণ্টা বৈঠক করেন ‘সন্ত্রাসীরা’

নভেম্বর ১০, ২০২৬
ভৈরবে বিতর্কের নতুন জোয়ার
ভৈরবে বিতর্কের নতুন জোয়ার

ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকার ব্লু বার্ড স্কুলের মুক্তমঞ্চে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় ব্লু বার্ড স্কুল ও এমবিশন পাবলিক স্কুল। বিতর্কের বিষয় ছিল: ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অভিশাপ নয়, আশীর্বাদ।’

নভেম্বর ১০, ২০২৬
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

নভেম্বর ১০, ২০২৬
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে অনড় আওয়ামী লীগ'
পত্রিকা: 'ডিসেম্বরেই শেখ হাসিনার ফেরার ব্যাপারে অনড় আওয়ামী লীগ'

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

নভেম্বর ১০, ২০২৬
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল
ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা – অতীতে যা ঘটেছিল

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।

নভেম্বর ১০, ২০২৬
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?
'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।

নভেম্বর ৯, ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?

রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?

নভেম্বর ৯, ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।

নভেম্বর ৯, ২০২৬
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।

নভেম্বর ৯, ২০২৬
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন
দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নভেম্বর ৯, ২০২৬
খুলনায় চাঁদাবাজি, এবার মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ
খুলনায় চাঁদাবাজি, এবার মল্লিক ব্রাদার্স ফার্মেসি বন্ধ

খুলনা নগরীতে চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে।

নভেম্বর ১০, ২০২৬
সৌদি আরবের তেল পাইপলাইনে আবারো হামলা
সৌদি আরবের তেল পাইপলাইনে আবারো হামলা

সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারো হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

নভেম্বর ১০, ২০২৬
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

নভেম্বর ১০, ২০২৬
দূষণের কবলে মানিকগঞ্জ, বাড়ছে ক্ষতিকর গ্যাসের ঘনত্ব
দূষণের কবলে মানিকগঞ্জ, বাড়ছে ক্ষতিকর গ্যাসের ঘনত্ব

মানিকগঞ্জের বায়ুমণ্ডলে বাড়ছে একাধিক দূষক গ্যাসের উপস্থিতি। গত পাঁচ বছরে জেলায় ফরমালডিহাইড, ওজোন ও মিথেনের ঘনত্ব বৃদ্ধির উল্লেখযোগ্য প্রবণতা পাওয়া গেছে।

নভেম্বর ১০, ২০২৬
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী লিলি
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী লিলি

মার্কিন উপন্যাসিক আলী হাজেলউডের বিখ্যাত উপন্যাস ‘দ্য লাভ হাইপোথিসিস’ অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন হলিউড পরিচালক ক্লেয়ার স্ক্যানলন। বই থেকে সিনেমা—এই রূপান্তরের ফলে উপন্যাসের ঘনিষ্ঠ ও আবেদনময়ী দৃশ্যগুলো বাদ পড়েনি।

নভেম্বর ১০, ২০২৬
ফিট থাকতে কী করেন ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন?
ফিট থাকতে কী করেন ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চন?

অমিতাভের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়তো কোনো নির্দিষ্ট ব্যায়াম নয়, বরং রোজ নিয়ম করে একই ব্যায়াম করে যাওয়া।

নভেম্বর ১০, ২০২৬
তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

নভেম্বর ১০, ২০২৬
অভিনেত্রী পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
অভিনেত্রী পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের

সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরে চলা তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর।

নভেম্বর ১০, ২০২৬