সৌদি আরবের তেল পাইপলাইনে আবারো হামলা
মানিকগঞ্জের বায়ুমণ্ডলে বাড়ছে একাধিক দূষক গ্যাসের উপস্থিতি। গত পাঁচ বছরে জেলায় ফরমালডিহাইড, ওজোন ও মিথেনের ঘনত্ব বৃদ্ধির উল্লেখযোগ্য প্রবণতা পাওয়া গেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারো হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
খুলনা নগরীতে চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে।
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
সামাজিক মাধ্যমে কয়েক দিন ধরে চলা তীব্র জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন আলোচিত প্রবাসী ব্লগার আসাদ নূর।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
ভোলা থেকে বরিশাল হয়ে খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে এ পাইপলাইন। এতে দেশে গ্যাস সরবরাহ বাড়বে।
গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে, মানিকগঞ্জে একটি বাসে এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেওয়া হয়।
ট্রাম্প বলেন, হুয়াংয়ের বিরুদ্ধে অভিযোগগুলো শুনে তিনি বিস্মিত হয়েছেন। বিষয়টি এখন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই খতিয়ে দেখছে।

শহীদ নূর হোসেন মতিউর রহমানের লেখায়, বক্তৃতায় ও আলোচনায় একাধিকবার উঠে এসেছেন। ১৯৮৮ সালের ১১ নভেম্বর দৈনিক সংবাদ-এ প্রকাশিত ‘১০ নভেম্বরে শহীদের পিতার জিজ্ঞাসা’ শিরোনামের নিবন্ধটি তেমনই একটি স্মরণীয় লেখা। পরে ২০১৩ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত শামসুর রাহমান ও মতিউর রহমানের যৌথ বই শহীদ নূর হোসেন-এ লেখাটি অন্তর্ভুক্ত হয়। আজ শহীদ নূর হোসেন দিবসে নিবন্ধটি পুনঃপ্রকাশ করা হলো।

সাতাশির ১০ নভেম্বর থেকে আটাশির ১০ নভেম্বর—এক বছর পূর্ণ হলো। গত বছর এই দিনে, বনগ্রামের সাহসী যুবক নূর হোসেন উদোম গায়ে বুকে-পিঠে ‘স্বৈরাচার নীপাত যাক’ আর ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে হাজার হাজার মানুষের সঙ্গে রাস্তায় নেমেছিলেন। তারপর পুলিশের লক্ষ্যভেদী গুলিতে বনপাখির মতো লুটিয়ে পড়েছিলেন রাজপথে।

শহীদ হলেন নূর হোসেন। গণ-আন্দোলনের এক উজ্জ্বল পতাকা হয়ে গেলেন। কিন্তু নূর হোসেনের লাশ কোথায় কবর দেওয়া হলো, তার কোনো নির্দিষ্ট খবর কোথাও প্রকাশিত হলো না। পরিষ্কার কিছু জানা গেল না। কোনো কোনো পত্রিকায় খবর বের হয়েছিল, জুরাইনের গোরস্থানে তাঁকে কবর দেওয়া হয়েছে। এ খবর শুনে নূর হোসেনের পিতা মজিবুর রহমান ১৩ নভেম্বর দৌড়ে গিয়েছিলেন সে জায়গায়। জুরাইনের কবরখোদকেরা তাঁকে জানান, ১২ নভেম্বর শেষ রাতে, তখন বাজে তিনটা; আঞ্জুমান মুফিদুল ইসলামের গাড়িতে করে তিনটি লাশ আনা হয়। পুলিশ ছিল সঙ্গে।

কবরখোদকদের কথায়, তাঁদের একজন ছিলেন প্যান্ট পরা, হাতে ঘড়ি। একজন লুঙ্গিতে। আরেকজনের মুখে দাড়ি। পায়ে কেডস জুতা। উদোম গতর। বুকে-পিঠে কী যেন লেখা ছিল।

মজিবুর রহমান বলেন, ‘তিনজনের শেষ জনই হবে আমার নূর হোসেন। আমি কবর খুঁড়তে চেয়েছিলাম। কিন্তু পারিনি।’

তিনি আরও বললেন, ‘সাত দিন পর আবার গিয়েছিলাম এক বন্ধুকে নিয়ে। আবার কবর খুঁড়তে চেয়েছিলাম। কোনটি আমার ছেলে, আমার নূর হোসেনের কবর, সেটা জানতে চেয়েছিলাম। কিন্তু কবর খুঁড়তে দেয়নি আমাকে।’

এক মাস পর, পরিবারের সবাইকে নিয়ে মজিবুর রহমান আবার গিয়েছিলেন জুরাইনের গোরস্থানে। সেদিন সবাই কান্নাকাটি করেছিলেন অনেক। আবারও কবর খোঁড়ার প্রসঙ্গ তোলা হয়েছিল। কিন্তু মজিবুর রহমানই সেদিন সবাইকে বুঝিয়েছেন, এখন তো আর চেনার কোনো উপায় নেই। কবর খুঁড়ে কী হবে? তাই সবাই মিলিতভাবে দোয়া পড়ে চলে আসেন।

এখন এক বছর পর নূর হোসেনের পিতার করুণ প্রশ্ন, ‘সত্যি কি নূর হোসেনের কবরের খোঁজ পাওয়া খুব কঠিন ছিল? আপনারা চেষ্টা করলে কি এটা সম্ভব ছিল না? আপনারা কেন এ চেষ্টা নিলেন না? তাহলে তো আমি অন্তত জানতে পারতাম, আমার ছেলে আমার মানিক কোথায় ঘুমায়ে আছে? আপনারা কেন কিছু করলেন না?’

অলংকরণ: কাইয়ুম চৌধুরী

এ প্রশ্নের কোনো জবাব আমার কাছে ছিল না। অপরাধীর মতো মাথা নিচু করে বসে ছিলাম তাঁর সামনে। সত্যি, সে চেষ্টা কেন আমরা করলাম না? শুধু নূর হোসেন কেন, বছরের পর বছর কতজন শহীদ হয়েছেন, তাঁদের কবর কোথায়? এসবের কতটুকু আমরা জানি? শহীদ পরিবারগুলোর তেমন কোনো খবরও রাখি না আমরা।

প্রতিবছর কোনো নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে কতগুলো দিবস পালিত হয়। এ দিবসগুলোও আস্তে আস্তে ম্লান হয়ে যায়। এগুলোর প্রয়োজনীয়তাও বুঝি ফুরিয়ে যায় এক সময়ে, যেন ব্যবহারের অযোগ্য। কিন্তু অনেক সময় দেখা যায়, মৃত ব্যক্তি ও শহীদকে নিয়ে দলাদলি আর প্রচারও কম হয় না। তিনি কার এবং কোন দলের ছিলেন, তা নিয়ে কোনো কোনো সময় নোংরামিও হয়। এসব আমাদের জীবনের ক্ষুদ্রতা আর দীনতারই আরেক নগ্ন রূপ।

এক মাস পর, পরিবারের সবাইকে নিয়ে মজিবুর রহমান আবার গিয়েছিলেন জুরাইনের গোরস্থানে। সেদিন সবাই কান্নাকাটি করেছিলেন অনেক। আবারও কবর খোঁড়ার প্রসঙ্গ তোলা হয়েছিল। কিন্তু মজিবুর রহমানই সেদিন সবাইকে বুঝিয়েছেন, এখন তো আর চেনার কোনো উপায় নেই। কবর খুঁড়ে কী হবে? তাই সবাই মিলিতভাবে দোয়া পড়ে চলে আসেন।

সাতাশির ১০ নভেম্বরে আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হয়ে উঠলেন নূর হোসেন। দেশের প্রায় সব সংবাদপত্রে তাঁর ছবি ছাপা হলো। সারা দুনিয়ার সংবাদ হলেন নূর হোসেন। তাঁকে নিয়ে কবিতাও লেখা হলো অনেক। নাটক হলো। পোস্টারের বিষয় হয়ে উঠলেন নূর হোসেন। এই আশির দশকের জন্য বাংলাদেশের মানুষের কাছে নূর হোসেন এক গর্ব, নতুন এক সাহস।

১০ নভেম্বর নূর হোসেনের আত্মদানের মধ্য দিয়ে তাঁর পরিবারও সংবাদ শিরোনাম হয়ে উঠল। দৈনিক, সাপ্তাহিক আর মাসিক পত্রিকায় তাঁদের নিয়ে অসংখ্য খবর বের হলো। নূর হোসেনের পিতা মজিবুর রহমানের অনেক সাক্ষাত্কার বের হলো। ছোট-বড় নানা রকম সভা-সমাবেশ, আলোচনায়, এমনকি শহীদ মিনারে বুদ্ধিজীবীদের মস্ত বড় অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করা হলো। প্রচুর সম্মান দেওয়া হলো তাঁকে এবং তাঁর পরিবারকে। মজিবুর রহমান যারপরনাই খুশি হলেন। তিনি গর্বিত হৃদয়ে পুত্রশোকের সান্ত্বনা খুঁজলেন।

সে সময় জাতীয় রাজনৈতিক দলের বিভিন্ন নেতা এবং তাঁদের সহযোগীরা মজিবুর রহমানের বনগ্রামের এক ঘরের গেরস্থালিতে গিয়েছিলেন। শুধু যাননি জাতীয় পার্টি আর জামায়াতে ইসলামীর কেউ। সে ঘরে নেতাদের বসতে দেওয়ার মতো জায়গা ছিল না। এমন সব ব্যক্তির আগমনে শহীদের পিতা–মাতা উচ্ছ্বাসে তাঁদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তাঁরা বললেন, ‘আমরা কিছু চাই না। আমাদের ছেলেকে আর কোনো দিন ফিরে পাব না। “গণতন্ত্র মুক্তি পাক” আমাদের ছেলের এ স্লোগান যদি পূরণ হয়, তাহলেই আমরা খুশি। আপনাদের কাছ থেকে সে আশ্বাসই পেতে চাই। আপনারা সবাই মিলে “স্বৈরাচার নীপাত যাক” আন্দোলন করেন। তাহলেই আমরা সুখী।’

শহীদ নূর হোসেন

শহীদ নূর হোসেনের বৃদ্ধ পিতা–মাতা এবং পরিবারের সবাইকে আমরা আশ্বাস দিলাম, তাঁদের দুই হাতে হাত রেখে সাহস দিলাম আর বললাম, আমরা আছি। আমরা আপনাদের পাশে থাকব। আমরা স্বৈরাচারের পতন ঘটাব, গণতন্ত্রকে মুক্ত করব। আমাদের সেই আশ্বাস, সেই সাহসে শহীদ পরিবারের সবাই আশ্বস্ত হলেন। চোখের পানি মুছে মুখ তুলে সোজা হয়ে দাঁড়ালেন। সবার জন্য দোয়া করলেন। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তাঁদের কর্মী আর সমর্থক আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। মাসের পর মাস সভায়, বক্তৃতায়, প্রস্তাবে আর মিছিলের স্লোগানে দৃপ্তকণ্ঠ শপথ উচ্চারিত হলো, শহীদ নূর হোসেনের বুকে-পিঠে লেখা স্লোগানকে আমরা বাস্তবায়িত করব।

তারপর এক বছর কেটে গেল। আবার ১০ নভেম্বর ফিরে এসেছে। দিনটি পালনের মাধ্যমে শহীদ নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সভা-সমাবেশের প্রস্তুতি চলছে। এগুলো থেকে উচ্চকণ্ঠ স্লোগান, শোকাহত ব্যানার, উত্তেজিত বক্তৃতা আর সুলিখিত প্রস্তাবে আবার প্রতিজ্ঞা, সংকল্প ও শপথের কথা ঘোষিত হবে। সেগুলো পত্রিকার পাতায় নানা রকম শিরোনাম পাবে। সবাই উদ্দীপ্ত হয়ে ‘আমরা নূর হোসেনের ভাই’—এ কথা ভাবতে ভাবতে নিজ নিজ ঘরে ফিরে যাব।

কিন্তু সমস্ত উচ্ছ্বাসকে পাশে সরিয়ে যদি বাস্তবতায় ফিরে আসি, যখন গত এক বছরের ঘটনাবলিকে স্মরণ করি তখন দেখি, স্বাধীন বাংলাদেশের দীর্ঘতম (প্রায় ছয় মাস) আন্দোলন সত্ত্বেও ‘এক দফা’ দাবি অর্জিত হলো না; অন্য কোনো দাবিও নয়। নেতৃত্বের পক্ষ থেকে অনেক বিজয় হয়েছে বলা হলেও মানুষ তা বোঝেনি, দেখেনি। বরং সরকার একের পর এক জনস্বার্থবিরোধী নীতিগুলো কার্যকর করে চলেছে।

অলংকরণ: কাইয়ুম চৌধুরী

এসব নিয়ে আকাশ-পাতাল অনেক কিছু ভাবেন মজিবুর রহমান। এই এক বছর সময়-অসময়ে আমি তাঁর কাছে গিয়েছি, তিনিও এসেছেন। তিনি ভাবেন, শুধু তাঁর নূর হোসেন নয়; বহু কর্মী শহীদ হলেন গণতন্ত্রকে মুক্ত করতে গিয়ে। কিন্তু যে লক্ষ্যে তাঁদের মৃত্যু হলো, সেটা শুনছি সব সময়ে, কিন্তু সে কাজের অগ্রগতি কত দূর হলো?

মজিবুর রহমান বলেন, ‘আমরা গরিব, আমাদের অনেক সমস্যা আছে। গরিবের সমস্যা নিয়ে আমার ছেলে ঝাঁপিয়ে পড়েছিল ১০ নভেম্বরের আন্দোলনে।’ তিনি এখনো মনে করেন, যদি মনোবল আর বিশ্বাস ঠিক থাকে, সবাই যদি তাকে আঁকড়ে ধরে, তাহলে দাবি আদায় হতে পারে। সে জন্য সব দলের কাছে তাঁর আকুল আবেদন, একজন শহীদের পিতা হিসেবে তাঁর একান্ত চাওয়া, সবাই যেন তাঁর ছেলের মতো গরিবের সমস্যা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু কেন এটা হচ্ছে না? মজিবুর রহমান বুঝতে পারেন না, কেন আন্দোলন হচ্ছে না? গত ১০ নভেম্বরের মতো এবার তেমন উদ্যোগ কেন নেই নেতৃত্বের? রাজনৈতিক দলের কর্মীরা কেন ঝাঁপিয়ে পড়ছেন না? যাঁর সন্তান গেছে, যাঁর ভাই গেছে, শুধু তাঁরাই বুঝতে পারেন তাঁদের শোক আর বেদনাকে?

গত এক বছর শহীদ নূর হোসেনের পিতা হিসেবে মজিবুর রহমান অনেক সম্মান পেয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল বা ব্যক্তিরা তাঁকে নানাভাবে সাহায্য করেছেন। সে জন্য তিনি সবার কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আমি গরিব। গরিব হিসেবেই আমি থাকতে চাই। অর্থ বা কোনো সম্পত্তির জন্য আমার কোনো লোভ নেই।’

সাতাশির ১০ নভেম্বরে আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হয়ে উঠলেন নূর হোসেন। দেশের প্রায় সব সংবাদপত্রে তাঁর ছবি ছাপা হলো। সারা দুনিয়ার সংবাদ হলেন নূর হোসেন। তাঁকে নিয়ে কবিতাও লেখা হলো অনেক। নাটক হলো। পোস্টারের বিষয় হয়ে উঠলেন নূর হোসেন। এই আশির দশকের জন্য বাংলাদেশের মানুষের কাছে নূর হোসেন এক গর্ব, নতুন এক সাহস।

কোনোভাবে সরকারের সুবিধা হয়, এমন বিবৃতিতে স্বাক্ষর দেওয়ার জন্য গত এক বছরে নানা প্রলোভন দেখিয়ে তাঁকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে। একাধিকবার এ রকম উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের কোনো কোনো মহলের পক্ষ থেকে। মজিবুর রহমান বিনীতভাবে তা প্রত্যাখ্যান করেছেন। অন্য সবাইকে যা বলেন, তাঁদেরও তিনি একই কথা বলেছেন। কারণ, তাঁদের উদ্দেশ্য বুঝতে এক মুহূর্ত দেরি হয়নি মজিবুর রহমানের। তাঁর কাছ থেকে বিবৃতি নিয়ে, ঐক্যবদ্ধ আন্দোলনকে নষ্ট করতে চেয়েছেন তাঁরা এবং তাঁকে হেয় করতে চেয়েছেন। কী বিরল চারিত্রিক দৃঢ়তা এবং আদর্শবাদী মানুষ বেবিট্যাক্সিচালক মজিবুর রহমান!

অথচ তাঁকে যে সুবিধা প্রদানের লোভ দেখানো হয়েছিল, তার চেয়ে অনেক কম দামে, বাজারের মাছের মতো বিক্রি হয়ে গেছেন কত বড় বড় রাজনৈতিক নেতা বা কর্মী। আরও অনেকে হয়তো যাবেন লোভের পিচ্ছিল সেই পথে।

গত এক বছরে মজিবুর রহমান আরও বৃদ্ধ হয়ে গেছেন। এখন সপ্তাহের সাত দিন বেবিট্যাক্সি চালাতে পারেন না। শুধু চার দিন গাড়ি নিয়ে বের হন। তাঁর চোখের শক্তি কমে আসছে। বাতের ব্যথা বেড়েছে। বিশেষ করে শরীরের ডান দিকে মাঝেমধ্যে হঠাৎ ঝাঁকুনি আসে। তবু গাড়ি চালাতে হয়। অন্যের গাড়ি। জমা, তেল খরচসহ অন্যান্য খরচের পর কতটুকু আর থাকে। বড় ছেলে আলী হোসেন মিনি ট্রাক চালাতেন। তাঁর চাকরি এখন নেই। সেজ ছেলে দেলোয়ারও বেকার। ছোট ছেলে আনোয়ার কাজ শিখছেন। মেয়ে সাহানা অষ্টম শ্রেণির পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।

শহীদ নূর হোসেন

গত বন্যার সময় বৃষ্টিতে মজিবুর রহমানের ঘরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। বহু কষ্টে তা মেরামত করা সম্ভব হয়েছে। কেউ কেউ তাঁকে সাহায্য করেছে। সে জন্য তিনি কৃতজ্ঞ।

বয়স বেড়ে যাচ্ছে মজিবুর রহমানের। কিন্তু সংসার পরিচালনার স্থায়ী কোনো ব্যবস্থা হলো না। নূর হোসেনের উচ্চাকাঙ্ক্ষা ছিল। সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচবেন, এটা তাঁর স্বপ্ন ছিল। তিনি নেই। এখন সেই স্বপ্নও আর নেই। মজিবুর রহমান জানেন না সামনে তাঁর কী আছে।

মজিবুর রহমান ভাবেন নূর হোসেনের কথা। ভাবেন সামনের অনিশ্চিত ভবিষ্যতের কথা। এসব ভাবনা থেকেই তিনি বলেন, ‘নূর হোসেনের মৃত্যুর পর সবাই আমাকে শ্রদ্ধা জানাল। ভাবতে শুরু করলাম, আমিও একটা “ইডবিডি পাখি” (যে পাখি স্বর্গে যেতে চায়, কিন্তু পারে না) হয়ে গেলাম। আমিও সবার সঙ্গে উড়তে পারব। আমিও ওপরে উঠতে পারব। সেটা আমার ভুল। “ইডবিডি পাখি” কোনো দিন স্বর্গে উড়ে যেতে পারে না। আপনারা আমাকে স্বর্গে উঠিয়েছিলেন। তারপর এখন আমি কোথায়? কোথায় আমার স্থান?’

মজিবুর রহমানের সঙ্গে বিগত এক বছরে বহুবার দেখা হয়েছে। ব্যক্তিগত সুখ-দুঃখ থেকে শুরু করে বড় বড় জাতীয় বিষয়াদি—সবকিছু নিয়ে কথা হয়েছে। অধিকাংশ সময় তিনি বলেছেন, আমি শুনেছি। তাঁর কাছ থেকে অনেক কিছু জানা যায়। তাঁর জীবনসংগ্রাম থেকে শেখারও থাকে অনেক। প্রায়ই তিনি আসেন। কোনো প্রয়োজন ছাড়াই আসেন। অল্প সময় থেকেই তিনি চলে যান। এ রকমই এসেছিলেন গত ৩ নভেম্বরে।

তারপর এক বছর কেটে গেল। আবার ১০ নভেম্বর ফিরে এসেছে। দিনটি পালনের মাধ্যমে শহীদ নূর হোসেনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সভা-সমাবেশের প্রস্তুতি চলছে। এগুলো থেকে উচ্চকণ্ঠ স্লোগান, শোকাহত ব্যানার, উত্তেজিত বক্তৃতা আর সুলিখিত প্রস্তাবে আবার প্রতিজ্ঞা, সংকল্প ও শপথের কথা ঘোষিত হবে। সেগুলো পত্রিকার পাতায় নানা রকম শিরোনাম পাবে। সবাই উদ্দীপ্ত হয়ে ‘আমরা নূর হোসেনের ভাই’—এ কথা ভাবতে ভাবতে নিজ নিজ ঘরে ফিরে যাব।

এসেই বললেন, ‘একটা কথা মনে হলো, সেটা বলতে এলাম।’ তিনি যা বললেন, সেটা একটা গভীর উপলব্ধির কথা।

মজিবুর রহমান বলেন, ‘যদি সাহস, সংগঠন আর উপযুক্ত নেতৃত্ব না থাকে, যদি প্রস্তুতি না থাকে, তাহলে মানুষকে ডাক দিয়ে, পথে নামিয়ে, গুলির সামনে ঠেলে দেওয়ার কী দরকার? যদি আন্দোলন সফল না হয়, তাহলে কে দায়ী? জনগণ? কেন এমন হয়?’

সেদিন মজিবুর রহমানের প্রশ্নের কোনো জবাব দিতে পারিনি। কোনো জবাব কি ছিল না? জবাব থাকলেও দিইনি। কারণ, আমরা আমাদের কথাগুলোকে, ভেতরের সমস্যা বা দ্বন্দ্বগুলোকে লুকিয়ে রাখতেই পছন্দ করি বেশি। আমাদের সমস্যার কথা মানুষকে জানাই না। যেন তাদের কোনো কিছু জানার থাকতে পারে না। তাদের কাজ হলো শুধু নির্দেশ মেনে চলা। আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকা এবং ডাক দিলেই ঝাঁপিয়ে পড়া আর শহীদ হয়ে যাওয়া।

একটু লক্ষ করলে দেখা যাবে, সে অবস্থাটা আর থাকছে না। মজিবুর রহমানের মতো মানুষেরা এখন সবটা বুঝে নিতে চান। তাঁদের মঙ্গল-অমঙ্গল জেনেবুঝে এগোতে চান এবং সেটাই স্বাভাবিক। আর এদিকটার প্রতি আমাদের নজর এখনো খুব কম। তারপরও মজিবুর রহমান আশাবাদী মানুষ। সব সময়ই তিনি বলেন, ‘দেশ যেদিন স্বৈরাচার থেকে মুক্ত হবে, গণতন্ত্র ফিরে আসবে, সেদিনই আমি সত্যিকার অর্থে আনন্দিত হব।’ সেটাই হবে তাঁর জন্য ফুলের মালা। সেদিনের জন্য তিনি অপেক্ষা করছেন। কিন্তু সেই দিন কবে আসবে?

প্রকাশকাল: ১১ নভেম্বর ১৯৮৮, দৈনিক সংবাদ

দিওয়ালির উৎসব মানেই জমকালো পোশাক, ভারী গয়না আর চোখধাঁধানো সাজ। বলিউডের নতুন প্রজন্মের তারকা অনন্যা পাণ্ডেও এবার উৎসবের আয়োজনে মুগ্ধ করেছেন তাঁর ব্যতিক্রমী স্টাইলে
বিয়ের পথে নৌকাডুবি, ৮২ বছর ধরে পাশাপাশি শুয়ে প্রেমিক যুগল

প্রতিদিনই দেরি করে ঘুমাতে যাওয়ার এই অভ্যাস যে রক্তচাপের ওপরও প্রভাব ফেলতে পারে, তা কি জানেন? উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ শরীরের ক্ষতি করতে থাকে। হৃদ্রোগ ও স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ এই উচ্চ রক্তচাপ।

রাতে বিছানায় শুয়ে মুঠোফোনে রিল দেখতে দেখতে কখন যে এক-দুই ঘণ্টা পেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না। অথচ সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি। কিন্তু প্রতিদিনই দেরি করে ঘুমাতে যাওয়ার এই অভ্যাস যে রক্তচাপের ওপরও প্রভাব ফেলতে পারে, তা কি জানেন? উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ শরীরের ক্ষতি করতে থাকে। হৃদ্রোগ ও স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ এই উচ্চ রক্তচাপ। চলুন, জেনে নিই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কখন ঘুমাতে যাওয়া ভালো?

রক্তচাপের সঙ্গে ঘুমের সম্পর্ক কী?

আমাদের শরীর চলে একটি নিজস্ব ঘড়ির নিয়মে। চিকিৎসকেরা একে বলেন সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি। প্রায় ২৪ ঘণ্টার এই ছন্দ অনুযায়ী শরীরের তাপমাত্রা, ক্ষুধা, হজম, হরমোন নিঃসরণ ও ঘুম নিয়ন্ত্রিত হয়। রক্তচাপও এই দেহঘড়ির ব্যতিক্রম নয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের পুষ্টিবিদ ব্র্যানন ব্লাউন্টের মতে, ঘুম থেকে ওঠার পর সাধারণত রক্তচাপ বাড়তে শুরু করে। দিনের বিভিন্ন সময়ে তা ওঠানামা করে। আবার ঘুমের সময় রক্তচাপ কমে যায়।

অর্থাৎ শরীরের বিশ্রামের সময় হৃদ্যন্ত্রও কিছুটা স্বস্তি পায়। কিন্তু ঘুমানোর সময়টা বদলে গেলে শরীরের এই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে পুষ্টিবিজ্ঞানে স্নাতক করা পুষ্টিবিদ মিশেল রাউথেনস্টেইন বলেন, অনিয়মিত সময়ে ঘুমানো রক্তচাপের স্বাভাবিক ওঠানামাকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গুরুত্বপূর্ণ।

ঘুমের সময় রক্তচাপ কমে কেন?

দিনভর হৃদ্যন্ত্রকে রক্ত সঞ্চালনের জন্য কাজ করতে হয়। কিন্তু ঘুমের সময় শরীর বিশ্রামে গেলে রক্তচাপও সাধারণত কমে আসে। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘নকটার্নাল ডিপিং’।

মিশেল রাউথেনস্টেইনের মতে, ঘুমের সময় রক্তচাপ সাধারণত ১০ থেকে ২০ শতাংশ কমে যায়। এতে হৃদ্যন্ত্র ও রক্তনালিগুলো কিছুটা কম চাপের মধ্যে কাজ করার সুযোগ পায়। তবে সবার ক্ষেত্রে এমনটি না-ও ঘটতে পারে। কারও কারও ঘুমের সময় রক্তচাপ প্রত্যাশিত মাত্রায় কমে না। একে বলা হয় ‘নন-ডিপিং’। গবেষণায় এ অবস্থার সঙ্গে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হার্ট ফেইলিউরের মতো হৃদ্রোগের জটিলতার ঝুঁকি বেশি থাকার সম্পর্ক পাওয়া গেছে।

তবে শুধু বেশি ঘুমালেই যে রক্তচাপের এই স্বাভাবিক ওঠানামা নিশ্চিত হবে, এমন নয়। নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।

নিয়মিত কম ঘুমালে শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হতে পারে

রাত জাগার অভ্যাস কতটা ক্ষতিকর?

রাত জেগে কাজ করা, মুঠোফোন দেখার অভ্যাস অনেকেরই আছে। মাঝেমধ্যে এমন হলে হয়তো বড় সমস্যা নেই। কিন্তু নিয়মিত কম ঘুমালে শরীরের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

ঘুমের সময় হৃৎস্পন্দন ধীর হয়, রক্তনালি শিথিল হয় এবং রক্তচাপ কমে আসে। পর্যাপ্ত ঘুম না হলে এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।

সিঙ্গাপুরের হৃদ্রোগ বিশেষজ্ঞ দেবিন্দর সিংয়ের মতে, অনিয়মিত ঘুমের অভ্যাস শরীরের কোষের স্বাভাবিক কাজেও ব্যাঘাত ঘটাতে পারে। শিফটিং ডিউটি, জেট ল্যাগ কিংবা স্বাভাবিক সময়ের বিপরীতে ঘুমানোর অভ্যাস শরীরের স্নায়ুতন্ত্রকে বেশি সক্রিয় করে তুলতে পারে। এতে রক্তনালির কার্যকারিতা ব্যাহত হয়, পাশাপাশি হৃৎপিণ্ডের দেয়ালও শক্ত হয়ে যায়।

শুধু কম ঘুম নয়, অতিরিক্ত ঘুমও ভালো নয়। গবেষণায় নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুমানোর সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। তাই ঘুমের সময় কমানো বা বাড়ানোর বদলে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তোলা ভালো।

ঘুমের সময় লালা পড়লে কী করবেন

তাহলে কখন ঘুমাতে যাবেন?

রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়ার পক্ষে কিছু গবেষণার তথ্য আছে। এসব গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে যাঁরা নিয়মিত এই সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েন, তাঁদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম হতে পারে। অন্যদিকে যাঁরা মধ্যরাতের পর ঘুমাতে যান, তাঁদের ক্ষেত্রে হৃদ্রোগের ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে।

তবে সবার দৈনন্দিন রুটিন এক নয়। কারও সকালে অফিস, কারও রাতে কাজ। তাই রাত ১০টা বা ১১টায় ঘুমাতেই হবে, এমন কোনো নিয়ম নেই।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো এমন সময় ঘুমাতে যান, যাতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর সুযোগ থাকে। যেমন সকাল ৬টায় উঠতে হলে রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। আর সকাল ৭টায় উঠলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়া ভালো।

শেষ কথা

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো জরুরি। তবে নিয়মিত রক্তচাপ ওঠানামা করলে বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: ইটিং ওয়েল

ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় পড়ে যাচ্ছেন, কেন এমন হয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ২৫ ক্যাটাগরিতে ১ম-২০তম গ্রেডের ৩৫টি পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী লীগ ডিসেম্বরেই তার দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এ নিয়েই নানা খবর আর বিশ্লেষণ গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পেছনে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো একটি চিঠির উত্তর না পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে সাম্প্রতিক পরিবর্তনের মধ্যেই এল এই নিয়োগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
খুলনা নগরীতে চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে।
সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারো হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
মানিকগঞ্জের বায়ুমণ্ডলে বাড়ছে একাধিক দূষক গ্যাসের উপস্থিতি। গত পাঁচ বছরে জেলায় ফরমালডিহাইড, ওজোন ও মিথেনের ঘনত্ব বৃদ্ধির উল্লেখযোগ্য প্রবণতা পাওয়া গেছে।