অবসরের ভাবনায় নেইমার
অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ভূমি দখলের জন্য নতুন করে চারটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হ...
বয়সের সঙ্গে সঙ্গে ইমান আলীর কাছে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও বড় হয়ে উঠছে।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিনের চোটের ধকল আর শারীরিক সীমাবদ্ধতায় এবার পেশাদার ফুটবল থেকে অবসরের কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন ৩৪ বছর বয়সী এই...
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবের ওপর ভোট দিতে না পারার পেছনে তীব্র যানজট ও ব্যক্তিগত কারণকে দায়ী করেছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের চা শ্রমিকদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হচ্ছে সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ হাসপাতাল।
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর করে গেলেন। এটি কি গতানুগতিক কোনো সফর ছিল, নাকি অর্জিত হয়েছে বড় কিছু? সফরের পর এমন প্রশ্ন অবান্তর নয়।

টোকিও এমন একটি শহর, যেখানে প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ব্যক্তিত্বের আগমন ঘটে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানকালীন যেসব বিশ্বনেতা এসেছেন, তাঁর মধ্যে ছিলেন স্বয়ং জার্মান চ্যান্সেলরও। কিন্তু এর মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী যে যথেষ্ট গুরুত্ব ও মর্যাদা পেয়েছেন, সেটি নিশ্চিতভাবে বলা যায়। গার্ড অব অনার থেকে শুরু করে উষ্ণ অভ্যর্থনা, দীর্ঘ দ্বিপক্ষীয় আলোচনা, যৌথ বিবৃতি, সরকারি-বেসরকারি খাতে বেশ কয়েকটি চুক্তি-স্মারক স্বাক্ষর, প্রধানমন্ত্রীর সঙ্গে জেট্রো, জাইকা, জেবিআইসি, জেরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সাক্ষাৎ—সর্বোপরি পারস্পরিক সহযোগিতা-ঋণ-বিনিয়োগের আশ্বাস সেই গুরুত্বকেই প্রতিভাত করে।

অন্যদিকে জাপানের শীর্ষ গণমাধ্যম নিক্কেই এবং ইউমোরি থেকে শুরু করে গণসম্প্রচার কেন্দ্র এনএইচকেও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই সফরের সংবাদ। এনএইচকের প্রতিবেদনে দুই প্রধানমন্ত্রীর আলোচনাকে ‘বিস্তৃত’ বলে উল্লেখ করা হয়েছে। তাদের ভাষ্যে, দুই নেতা ‘অর্থনৈতিক ও নিরাপত্তাসহ অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় সম্মত হয়েছেন’।

শীর্ষ বৈঠকে বঙ্গোপসাগরকেন্দ্রিক ‘বিগ-বি’র ধারণাটিকে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ নামক একটি নতুন কৌশলগত সহযোগিতামূলক উদ্যোগে উন্নীত করতে সম্মত হয়েছে দুপক্ষ। সংযোগ শক্তিশালীকরণ; প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকির জন্য প্রস্তুতি; অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও বিধি প্রণয়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং শান্তি ও স্থিতিশীলতার জন্য সহযোগিতা এর মূল ভিত্তি।

আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনার কথা উচ্চারিত হয়েছে। জাপান-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকরের উদ্যোগও গৃহীত হবে। ইউমোরি শিম্বুনের প্রতিবেদন অনুযায়ী, জাপানের চলমান সংসদ অধিবেশনেই এর অনুস্বাক্ষর হওয়ার কথা। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, বন ও মৎস্য পণ্য, জ্বালানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফর: কোথায় সম্ভাবনা, কোথায় পরীক্ষা

অন্তর্বর্তীকালীন দ্বিধা কাটানো

জাপান বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বিশেষ করে বাংলাদেশে মেট্রোরেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প এবং অন্যান্য সহযোগিতা এর সাম্প্রতিক দৃশ্যমান উদাহরণ। তবে ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই সহযোগিতার গতিতে একটু ঢিমেতাল চলে আসে।

বাংলাদেশের দিক থেকে যেমন সেভাবে নতুন বড় প্রকল্পের কথা ওঠেনি, একইভাবে পুরো অন্তর্বর্তী সময়েই জাপানের পর্যবেক্ষণ ও সংযোগও ছিল অনেকটা সতর্ক ও ধীরগতির। বাংলাদেশের বৈশ্বিক মেরুকরণ এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতার বিষয়টি মনোযোগের কেন্দ্রে ছিল সংশ্লিষ্টদের। সেই দিক থেকে দেখলে এবারের সফরের মূল অর্জন হচ্ছে সেই ধোঁয়াশা কেটে যাওয়া। দুই নেতার যৌথ বিবৃতিতে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে জাপানের প্রশংসা গত নির্বাচনে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় দেশটির স্বস্তিকেই তুলে ধরে।

বাংলাদেশের গুরুত্ব কোথায়, অর্থনীতি না নিরাপত্তায়

জাপানের জন্য বাংলাদেশের গুরুত্ব ভৌগোলিক শুধু নয়, ভূরাজনৈতিকও বটে। বর্তমানে জাপানের চারদিকে জটিল হয়ে ওঠা ভূরাজনৈতিক সমীকরণ এর মূল কারণ।

জাপানের অভ্যন্তরীণ সংকট:

পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের শক্তিশালী সামরিক উপস্থিতি, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, জাপানের আশপাশে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া, উত্তর কোরিয়ার ধারাবাহিক উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানকে সামরিক নিরাপত্তার দিক থেকে উদ্বিগ্ন করে তুলছে।

অন্যদিকে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে পারস্পরিক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানির ওপর। সেই সঙ্গে তাইওয়ান নিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত মন্তব্যে চীন রুষ্ট হয়ে জাপানে বিরল খনিজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করলে দেশটির সামনে সংকট প্রকট হয়। কারণ, এই উপাদান শিল্প খাতে অতিগুরুত্বপূর্ণ চিপ বা সেমিকন্ডাক্টর নির্মাণে অপরিহার্য। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকট সৃষ্টি করেছে কৌশলগত ঝুঁকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ সামাল দেওয়াও উপেক্ষা করার বিষয় নয়।

এদিকে বছরের পর বছর জ্বালানি ভর্তুকি যেমন সরকারের ওপর চাপ বাড়াচ্ছে, তেমনি মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত ২ শতাংশকে ছাড়িয়ে যাচ্ছে। ইয়েনের ধারাবাহিক অতি নিম্নমূল্যও আমদানি বাজারে প্রভাব ফেলছে। সব মিলিয়ে জাপানের সার্বিক আর্থিক চিত্র খুব একটা সুখকর নয়। সে কারণে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে অপেক্ষাকৃত সুবিধাজনক স্থান খুঁজে নেওয়া জাপানের জন্য গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ প্রতিবেশী দেশ মিয়ানমারের কথা বলা যেতে পারে। দেশটিতে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর জাপান ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা করলেও সেখানে সৃষ্ট নতুন রাজনৈতিক সংকট তাতে বাদ সেধেছে।

বাংলাদেশের সুযোগ

এসব কারণে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই জাপানের কাছে বাংলাদেশের গুরুত্ব স্বয়ংক্রিয়ভাবেই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় সরবরাহ শৃঙ্খল ও উৎপাদনের একক বৃহৎ ঘাঁটি চীনের কবল থেকে বেরিয়ে এসে এ খাতে বৈচিত্র্য আনতে চাইছে জাপান। দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে নির্মাণ, খাদ্য, কৃষি খাত, তথ্যপ্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালের মতো খাতে পরিপূরক এবং সহনশীল সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার বিষয়ে যে ঐকমত্যের কথা বলা হয়েছে, তার মূলেও অনেকটা এই বিকল্প খোঁজার তাগিদ।

আবার বাংলাদেশে দীর্ঘদিন ধরে অব্যাহত থাকা উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে জাপান। সুতরাং বাংলাদেশের উচিত হবে সুযোগটা পুরোপুরি কাজে লাগানো। জাপানের প্রধানমন্ত্রী বিনিয়োগ অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য যে আহ্বান জানিয়েছেন, সেটিকে আমলে নিয়ে অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিশ্চয়তা ও করসহ দাপ্তরিক কর্মকাণ্ড সহজীকরণ এ ক্ষেত্রে অপরিহার্য।

জাপানের আরেকটি লক্ষ্য হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ঢেলে সাজানো। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের এখনকার পাঁচ সদস্যের পরিধিকে বাড়ানোর কথাই মূলত বোঝানো হয়েছে। বলাই বাহুল্য, ভারত কিংবা ব্রাজিলের মতো জাপান নিজেও এর সদস্য হতে চায়। এ ক্ষেত্রে বাংলাদেশের সমর্থন জাপানের একান্তই কাম্য। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাধারণ পরিষদের মহাসচিব হওয়ার বিষয়টিও এ ক্ষেত্রে জাপানের জন্য ইতিবাচক।

বহুমুখী কূটনীতির নতুন ছক: প্রধানমন্ত্রীর তিন সফরের তাৎপর্য

অর্থনীতি থেকে সামরিক সংযোগ

তবে জাপানের বিদেশনীতিতে ঘুরেফিরে চীন একটি বড় ইস্যু। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর চীন একটি বড় ক্রীড়নক হিসেবে আবির্ভূত হওয়ায়, তা ভাবিয়ে তুলছে জাপানকে। জাপানের গণমাধ্যম ইউমোরি শিম্বুন যেমন বলছে, ভারত মহাসাগরের সমুদ্রপথ বরাবর অবস্থিত বাংলাদেশকে জাপান দীর্ঘদিন ধরেই একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে আসছে। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে জাপান সম্ভবত বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দুই দেশের যৌথ বিবৃতিতে একাধিকবার নিয়মভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি সমুদ্রে যাতায়াত ও উড্ডয়নের যে অবাধ স্বাধীনতার কথা বলা হচ্ছে, তা মূলত চীনকে মাথায় রেখেই। জাপানের মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ধারণার কেন্দ্রেও আছে এ অঞ্চলে চীনের প্রভাবে ঠেকানোর কৌশল। জাপান তাই সাম্প্রতিক বছরগুলোতে তাদের বৈদেশিক ঋণের ক্ষেত্রে বৈচিত্র্য এনেছে। সনাতন সরকারি উন্নয়ন সহায়তার (ওডিএ) পাশাপাশি সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) প্রচলন করেছে।

এবারের যৌথ বিবৃতিতেও বলা হয়েছে, ক্রমবর্ধমান অনিশ্চিত ভূরাজনৈতিক আবহের মধ্যে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আবার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এই প্রেক্ষাপটে তাঁরা প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরসংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও কার্যকর হওয়াকে স্বাগত জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে এ ক্ষেত্রে কী ধরনের সরঞ্জাম সরবরাহ করা হবে। সম্প্রতি প্রাণঘাতী সামরিক সরঞ্জাম হস্তান্তরের দিকে জাপানের নীতি পরিবর্তনের কারণে এ বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে অবশ্যই এ ক্ষেত্রে অন্যান্য ভূরাজনৈতিক ক্রীড়নকদের কথা মাথায় রেখেই ভারসাম্যমূলক সিদ্ধান্ত নিতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ আছে, জাপান নিরাপত্তা-সহায়ক ওডিএ হিসেবে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য একটি টহল জাহাজ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। জাপানের সরকারি নিরাপত্তা সহায়তা (ওএসএ) কর্মসূচির মাধ্যমে পাঁচটি টহল জাহাজ প্রদানের পাশাপাশি ওএসএ কর্মসূচির অধীনে ভবিষ্যৎ সহযোগিতা অন্বেষণের কথাও বলা হয়েছে। এসব জাহাজ নতুন না পুরোনো—সেটি অবশ্য স্পষ্ট নয়। কারণ, কিছুদিন আগেও ফিলিপাইনকে পুরোনো সামরিক জাহাজ হস্তান্তরের ঘোষণা দিয়েছিল জাপান।

আঞ্চলিক যোগাযোগ: অর্থনীতি বনাম ভূরাজনীতি

অন্যদিকে আঞ্চলিক সংযোগ হচ্ছে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ ধারণার প্রধান একটি ধারা। বিবৃতিতে এ ক্ষেত্রে ঢাকার এমআরটি প্রকল্প, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ ভবিষ্যতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের পরিচালনা ও ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। সমুদ্রবন্দরের ব্যবহারের ধরন এখানে গুরুত্বপূর্ণ। এটি কি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের বিষয়? নাকি বৃহত্তর আঞ্চলিক সংযোগ এর লক্ষ্য!

এ বিষয়ে কথা হয়েছে জাপানের কেইসেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ওহাশি মাসাকির সঙ্গে। বেশ কয়েক দশক ধরেই তিনি জাপান-বাংলাদেশ সম্পর্ক ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এবারের শীর্ষ বৈঠক নিয়ে তিনি বলেন, ‘বিবৃতির ভাষা ও নেতাদের বক্তব্য দেখে মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের উন্নতি হচ্ছে। কিন্তু ভূরাজনৈতিক সম্পর্কের দিক থেকে এটি কতটা অগ্রসর হচ্ছে, তা বলা মুশকিল। আপনাকে মাথায় রাখতে হবে, আঞ্চলিক সংযোগ বলতে যা বোঝানো হচ্ছে, সেখানে মূলত ভারতের সঙ্গে আন্তসংযোগই জাপানের জন্য মুখ্য বিষয়। ভারত বৃহৎ দেশ। জাপান মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (এফওআইপি)-এর যে ধারণা নিয়ে এগোচ্ছে, সেখানে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। সেটি নিরাপত্তা ও অর্থনৈতিক—দুই ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু আমার মনে হচ্ছে, ভারতের সঙ্গে এই আন্তসংযোগের ক্ষেত্রে জাপান যতটা না আগ্রহ দেখাচ্ছে, বাংলাদেশের দিক থেকে সাড়াটা অতটা উষ্ণ নয়। বিবৃতিতেও সে বিষয়ে স্পষ্ট কিছু লেখা নেই। তাই ভবিষ্যতে এ ক্ষেত্রে সম্পর্ক ঠিক কোন দিকে এগোবে, সেটি নিশ্চিত করে বলা যায় না।’

এ ক্ষেত্রে তিনি বৃহৎ অর্থনৈতিক সুফলের কথা বলতে চাইছেন, যেখানে ভারতের অন্তর্ভুক্তি একটি প্রধান বিষয়। অধ্যাপক ওহাশি এ–ও বলছেন, এবার যেসব আলোচনা হয়েছে, তাতে নতুন তেমন কিছু চোখে পড়েনি। বিশেষ করে বিগ-বি ধারণাটি নতুন কোনো বিষয় নয়। পুরোনো ধারণারই সম্প্রসারণ মাত্র।

কর্মসংস্থান: বাংলাদেশ ও জাপান

শীর্ষ বৈঠকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বেসরকারি বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েন পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনার কথা বলা হয়েছে এবং এর মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে অধ্যাপক ওহাশি বিবৃতিতে জাপানে বাংলাদেশের শ্রমিক প্রেরণসংক্রান্ত বিষয়টি অনুল্লেখিত থাকার প্রসঙ্গ তোলেন। উল্লেখ্য, সম্প্রতি দুই দেশের মধ্যে ‘এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ বা কর্মসংস্থানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন কর্মসূচির (ইএসডিপি) বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ক্ষেত্রে জাপানে বাংলাদেশের কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে উভয় দেশের অঙ্গীকার নির্ধারণ, সংশ্লিষ্ট কর্মীদের সুরক্ষা এবং কর্মসূচির যথাযথ বাস্তবায়নকে মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জাপানের সংশ্লিষ্ট শিল্প খাতে প্রয়োজনীয় মানবসম্পদ গড়ে তোলা ও নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে।

১৭ অক্টোবর স্বাক্ষরিত এই স্মারকের আওতায় নিয়োগ শুরুর নির্ধারিত সময় ১ এপ্রিল ২০২৭। এর প্রাথমিক মেয়াদ পাঁচ বছর এবং পরে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়ানোর বিধানের কথাও বলা হয়েছে। কিন্তু বিবৃতিতে সরাসরিভাবে এ–সংক্রান্ত কিছুর উল্লেখ নেই। সার্বিকভাবে জাপানে শ্রমিক প্রেরণ বিষয়ে উল্লেখ না থাকার কারণ কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ঠিক কী কারণে আসেনি, সেটা বলা যাচ্ছে না। হতে পারে অভিবাসন বিষয়ে জাপানের সাম্প্রতিক অভ্যন্তরীণ সামাজিক-রাজনৈতিক পরিবেশ এর কারণ। তবে এটি আমার অনুমানমাত্র।’

পরিশেষে, অভিন্ন সমৃদ্ধি কার

জাপান–বাংলাদেশ শীর্ষ বৈঠকে যে ‘অভিন্ন সমৃদ্ধির জন্য বিগ-বি’ ধারণাকে সামনে আনা হয়েছে, তাতে দুই দেশের সমৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ জাপান এবং বাংলাদেশ উভয়ের সমৃদ্ধি। তবে অধ্যাপক ওহাশি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। তাঁর মতে, ‘যে বিষয়টি আমাকে হতাশ করেছে, সেটি হচ্ছে শীর্ষ বৈঠক কিংবা যৌথ বিবৃতির কোথাও সামাজিক অর্থায়ন নিয়ে কোনো বাক্য না থাকা। তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নতি অবশ্যই কাম্য; কিন্তু এর সুফল প্রান্তিক মানুষের কাছে যাচ্ছে কি না, সেটিও ধর্তব্যের বিষয়। উন্নয়ন তো হচ্ছে সবখানেই; কিন্তু দারিদ্র্য এখনো ভালোভাবেই জারি আছে। বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। জাতিসংঘের এসডিজি বা টেকসই উন্নয়ন পরিকল্পনার একটি বড় লক্ষ্যই হচ্ছে দারিদ্র্য বিমোচন। কিন্তু সেখানে জাপানের দিক থেকে কোনো সহায়তা বা প্রতিশ্রুতি দেখতে পেলাম না। এটিতে আমি হতাশ হয়েছি।’

অধ্যাপক ওহাশির এই পর্যবেক্ষণ নীতিনির্ধারকেরা ধর্তব্যের মধ্যে নেবেন কি না, সেটি ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু অর্থনীতি আর নিরাপত্তা সহযোগিতার লক্ষ্য ও চালিকা শক্তি সমৃদ্ধি হলেও তার কেন্দ্রে থাকতে হবে মানুষকে, বিশেষ করে প্রান্তিক মানুষ। কারণ, দারিদ্র্য বিমোচনে ভূমিকা না রাখলে ওডিএ বা ওএসএ, যে নামেই সহায়তা আসুক না কেন, তাতে অবকাঠামোর ভিত্তি জোরদার হলেও সমাজের ভিত্তি নড়বড়েই থেকে যাবে। নড়বড়ে ভিত্তিতে সমৃদ্ধি টেকসই হওয়া অবান্তর।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় ২০০৯ সালে।

প্রতিদিন প্রায় ৫০০ আসামির জন্য ৪৩৮ পুলিশ।

আসামি হাজিরায় থাকে না বিশেষ নিরাপত্তাবলয়।

আদালত প্রাঙ্গণে নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা।

পলাতক আসামির বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন।

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হেঁটেই বেরিয়ে গেলেন হত্যা মামলার এক আসামি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অন্যদের মতো স্বাভাবিকভাবে আদালত প্রাঙ্গণ ছাড়ছেন তিনি। হাতে হাতকড়া নেই, কোমরেও বাঁধা নেই দড়ি। অথচ তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন পুলিশ সদস্য।

৬ অক্টোবরের এ ঘটনার আসামি শরীফুল ইসলাম এর আগেও ২০২৫ সালের ১৯ জুন ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন। একই আসামির দুই দফায় পালিয়ে যাওয়ার ঘটনা আদালতের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে।

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয় বছরে ঢাকার আদালত থেকে আসামি পালানো ও ছিনিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর হিসাব অনুযায়ী, এ সময়ে আটটি পালানো বা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে—যার মধ্যে একই আসামির পালানোর ঘটনা রয়েছে দুবার। এসব ঘটনায় আসামি আনা-নেওয়ার কাজে জনবলসংকট, পুরোনো হাতকড়া, সিসিটিভি ক্যামেরার স্বল্পতা ও তল্লাশির ঘাটতির বিষয়গুলো সামনে এসেছে।

একই আসামি দুইবার পালালেন

৬ অক্টোবর ঢাকার আদালত থেকে পালিয়ে যান হত্যা মামলার আসামি শরীফুল ইসলাম। তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল আবদুল আলিম। ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ জানায়, দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলের অন্যমনস্কতার সুযোগে কাঠগড়ায় ঝুলিয়ে রাখা হাতকড়াসহ পালিয়ে যান শরীফুল। এ ঘটনায় কনস্টেবল আবদুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শরীফুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয় বছরে ঢাকার আদালত থেকে আসামি পালানো ও ছিনিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর হিসাব অনুযায়ী, এ সময়ে আটটি পালানো বা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে—যার মধ্যে একই আসামির পালানোর ঘটনা রয়েছে দুবার।

এর আগে ২০২৫ সালের ১৯ জুনও আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান শরীফুল। সেদিন আদালত থেকে তাঁকে হাজতখানায় নেওয়ার সময় তিনি এক পুলিশ সদস্যকে আঘাত করে পালিয়ে যান। ওই ঘটনার সিসিটিভি ফুটেজে তাঁর হাতে হাতকড়া, পায়ে ডান্ডাবেড়ি কিংবা কোমরে দড়ি দেখা যায়নি। তাঁর হাতে ছিল পুরোনো হাতকড়া।

হত্যা মামলায় ছয় বছর ধরে কারাগারে থাকা একজন আসামি দুইবার কীভাবে আদালত থেকে পালানোর সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আদালত প্রাঙ্গণের খোলামেলা পরিবেশ ও নিরাপত্তার ঘাটতিও এ ক্ষেত্রে আলোচনায় এসেছে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি মো. কাউসার মিয়া।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহম্মেদ প্রথম আলোকে বলেন, আসামি কাউসারকে কাঠগড়ায় আনা হয়। কিন্তু হত্যা মামলাটির সাক্ষী না আসায় আজ শুনানি হয়নি। কাউসারকে কাঠগড়ায় রাখা হয়েছিল হাতকড়া পরিয়ে। তিনি হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা প্রথম আলোকে বলেন, কাউসারের বাড়ি নেত্রকোনায়। বাবার নাম রুকু মিয়া। ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার। এ মামলার বিচার চলছে। গতকাল মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য তাঁকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল।

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ২০২৫ সালের ১৯ জুন পালিয়েছিলেন আসামি শরিফুল ইসলাম

আগেও পালিয়েছেন একাধিক আসামি

ঢাকার আদালত থেকে আসামি পালানোর ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পালিয়ে যান ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম। শুনানির জন্য একসঙ্গে ১২ জন আসামিকে আনা হলে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। ঘটনার এক মাস পর তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের ১৬ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যান হাতিরঝিল থানার একটি ডাকাতি মামলার আসামি আরিফুর রহমান। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর এ ঘটনা ঘটে। ২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় জঙ্গিদের আদালতে আনা-নেওয়ার সময় দুই হাতে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট ব্যবহারের নিয়ম মানা হয়নি বলে জানা যায়।

মহিউদ্দিন মাহমুদ সোহেল, উপপুলিশ কমিশনার, প্রসিকিউশন বিভাগ, ডিএমপিহাজতখানায় আরও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমাদের প্রধান সমস্যা জনবলসংকট। বিশেষ দক্ষ পুলিশ সদস্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আদালত প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে

একই বছরের ২৮ এপ্রিল মানিকগঞ্জের কলেজশিক্ষার্থী মনির হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাদশা মিয়াকে অন্য একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে নেওয়া হলে তিনি পালিয়ে যান। ওই বছরের ২৩ মার্চ ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে পালান মাদক মামলার আসামি সাইফুল ইসলাম।

২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়ার সময় পালিয়ে যান ডাকাতি মামলার আসামি হারুনুর রশিদ ওরফে সুমন। এ ঘটনায় হাজতের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বদরুজ্জামানসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।

এবার পালানোর মামলায় আদালত থেকে পালালেন খুনের আসামি শরিফুল

আসামি আনা-নেওয়ায় জনবলসংকট

ঢাকা মহানগর দায়রা জজ আদালত

আদালতের হাজতখানা ও প্রসিকিউশন বিভাগের দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আসামি আনা-নেওয়ার কাজে প্রয়োজনের তুলনায় পুলিশ সদস্য কম। অন্যদিকে আদালতে আসামি হাজির করার চাপ বেড়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বেশি পুলিশ সদস্য নিয়োজিত করতে হয়। ফলে অন্য মামলার আসামিদের আনা-নেওয়ার কাজে জনবলসংকট দেখা দেয়।

পুলিশ সদস্যদের ভাষ্য, অনেক সময় চার থেকে পাঁচজন আসামিকে আনা-নেওয়ার দায়িত্বে থাকেন মাত্র একজন পুলিশ সদস্য। বেশির ভাগ আসামির হাতে হাতকড়া পরানো হলেও কিছু ক্ষেত্রে হাতকড়ার সঙ্গে দড়িও ব্যবহার করা হয়। একসঙ্গে একাধিক আসামিকে সামলাতে গিয়ে ঝুঁকি তৈরি হয়। কোনো আসামি পুলিশ সদস্যকে আঘাত করে পালানোর চেষ্টা করলে অন্য আসামিরাও ভিন্ন দিকে ছুটতে পারেন। তখন তাঁদের সামলানো কঠিন হয়ে পড়ে।

পুলিশ সদস্যদের ভাষ্য, অনেক সময় চার থেকে পাঁচজন আসামিকে আনা-নেওয়ার দায়িত্বে থাকেন মাত্র একজন পুলিশ সদস্য। বেশির ভাগ আসামির হাতে হাতকড়া পরানো হলেও কিছু ক্ষেত্রে হাতকড়ার সঙ্গে দড়িও ব্যবহার করা হয়। একসঙ্গে একাধিক আসামিকে সামলাতে গিয়ে ঝুঁকি তৈরি হয়। কোনো আসামি পুলিশ সদস্যকে আঘাত করে পালানোর চেষ্টা করলে অন্য আসামিরাও ভিন্ন দিকে ছুটতে পারেন। তখন তাঁদের সামলানো কঠিন হয়ে পড়ে।

তাঁদের মতে, পুরোনো হাতকড়া সহজেই খুলে ফেলার সুযোগ থাকে। তাই নতুন হাতকড়া ও অতিরিক্ত পুলিশ সদস্য প্রয়োজন। একই সঙ্গে আসামিদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আরও সতর্ক হওয়া জরুরি।

তবে আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোনো কোনো পুলিশ সদস্য বিশেষ সুবিধা নিয়ে আসামিদের কাঠগড়া থেকে হাজতখানা বা প্রিজন ভ্যানে নেওয়া-আনার সময় স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ দেন। আদালতের সিঁড়িতে কিংবা হাঁটতে হাঁটতেও আসামিদের মুঠোফোনে কথা বলতে দেখা যায়। স্বজনদের দেওয়া ব্যাগও তাঁরা গ্রহণ করেন। দিনের পর দিন এসব ঘটনা ঘটতে থাকায় তা অনেকের কাছে স্বাভাবিক হয়ে উঠেছে।

স্প্রে ছিটিয়ে, কিল-ঘুষি মেরে ছিনিয়ে নেওয়া হলো দুই জঙ্গিকে

সিএমএম আদালতে আইনজীবী, কর্মকর্তা ও বিচারপ্রার্থীদের ভিড়। প্রধান ফটকে পুলিশ সদস্য থাকলেও সবাইকে তল্লাশি করা হয় না। সিএমএম আদালত, ঢাকা, ২৫ অক্টোবর

ফটকে তল্লাশি নেই, সিসিটিভিও কম

আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিয়ে আরেকটি উদ্বেগের জায়গা হলো অবাধ প্রবেশ। ঢাকার বিভিন্ন আদালত চত্বরে হকার, ছিনতাইকারী ও পকেটমারদের আনাগোনার অভিযোগও আছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, অনেক ক্ষেত্রে কোনো ধরনের তল্লাশি ছাড়াই লোকজন আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন।

তাঁদের অভিযোগ, প্রধান ফটকে পুলিশ সদস্য থাকলেও সবাইকে তল্লাশি করা হয় না। দ্বিতীয় ফটকে অনেক সময় পুলিশ সদস্য থাকেন না। সিএমএম আদালতের সামনের সরু রাস্তার ওপর ডাব, ফল ও বাদামের অস্থায়ী দোকান বসে। বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে এসব দোকান ও মানুষের অবাধ চলাচল নিরাপত্তা ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি করে।

ওমর ফারুক ফারুকী, পাবলিক প্রসিকিউটর, ঢাকা মহানগর দায়রা জজ আদালতনিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। এ বিষয়ে আমরা অনেক বেশি সচেতন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণেও নিরাপত্তাতল্লাশি নিয়ে ঘাটতির অভিযোগ রয়েছে। বিচারপ্রার্থীদের ভিড়ের মধ্যে প্রায় সময় পকেটমার ও ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সিসিটিভি ক্যামেরার স্বল্পতাও নিরাপত্তা নজরদারিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিএমএম আদালত, প্রধান ফটক ও আশপাশের এলাকায় ক্যামেরার সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। পাঁচ বছর আগে আদালত এলাকায় বিশেষ নজরদারির জন্য ১৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের আবেদন করা হয়েছিল। তবে সেই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রসিকিউশন বিভাগের নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে সচল সিসিটিভি ক্যামেরা রয়েছে মাত্র ৫৭টি। বিশাল এলাকা নজরদারির জন্য এ সংখ্যা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পুলিশকে কামড় দিয়ে ঢাকার আদালত থেকে পালালেন খুনের আসামি

হাতকড়া ছাড়াই এক আসামিকে আদালতে নিয়ে যাচ্ছেন একজন পুলিশ সদস্য। সিএমএম আদালত প্রাঙ্গণ, ঢাকা, ২৫ অক্টোবর

প্রতিদিন হাজির করা হয় প্রায় ৫০০

ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকার জজ কোর্ট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মিলিয়ে প্রতিদিন প্রায় ৫০০ আসামিকে হাজির করা হয়। তাঁদের নিরাপত্তা ও আনা-নেওয়ার কাজে প্রতিদিন বরাদ্দ থাকে ৪৩৮ জন পুলিশ সদস্য। তবে তাঁদের সবাই সব সময় এ কাজে নিয়োজিত থাকতে পারেন না। কেউ ছুটিতে থাকেন, কেউ আবার দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন।

সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভাষ্য, জনবলসংকটের কারণে হত্যা, ডাকাতি বা গুরুতর অপরাধের মামলার আসামিদের ক্ষেত্রেও সব সময় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। গুরুত্বপূর্ণ আসামিদের নিরাপত্তায় অতিরিক্ত সদস্য নিয়োজিত করতে হলে অন্য আসামিদের আনা-নেওয়ার কাজে চাপ আরও বাড়ে।

ঢাকার আদালত চত্বর থেকে পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিএমএম আদালতের সামনের সরু রাস্তার ওপর বসেছে ডাব, ফল ও বাদামের অস্থায়ী দোকান। সিএমএম আদালত প্রাঙ্গণ, ঢাকা, ২৫ অক্টোবর

নিরাপত্তা বাড়ানোর আশ্বাস

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। এ বিষয়ে আমরা অনেক বেশি সচেতন।’

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রথম আলোকে বলেন, সম্প্রতি আসামি পালানোর ঘটনায় মামলা হয়েছে। দায়িত্বে থাকা একজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘হাজতখানায় আরও নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমাদের প্রধান সমস্যা জনবলসংকট। বিশেষ দক্ষ পুলিশ সদস্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আদালত প্রাঙ্গণে সিসিটিভি ক্যামেরার সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে’।

একটি গ্রামীণ ঘটনা যেখানে শিশুরা ভুল করে মাছরাঙা পাখির আওয়াজকে ভূতের শব্দ ভেবেছিল।
বাংলাদেশ ব্যাংকের এই তহবিল থেকে ব্যাংকগুলো ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। তবে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ হবে সর্বোচ্চ ৯ শতাংশ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যপর্ণের বিষয়টি আইনিভাবে সুরাহা হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মার্কিন বিচার বিভাগ বলছে, এই ব্যক্তিরা একাধিক ষড়যন্ত্রে জড়িত ছিল, যার মধ্যে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটির কাছে ঘটা একটি বড় ঘটনাও অন্তর্ভুক্ত।
আজ ১১ই নভেম্বর, বুধবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শিল্পে অস্থিরতার খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়সহ বিভিন্ন খবর।
কোনো দেশ বা এলাকার শাসকের ক্ষমতাচ্যুতির পর অন্য দেশে নির্বাসনে যাওয়ার উদাহরণের অভাব নেই ইতিহাসে। এই শাসকদের মধ্যে অনেকে নির্বাসনে থাকা অবস্থাতেই মারা গেছেন, কেউ কেউ দেশে ফিরে বিচারের সম্মুখীন হয়েছেন, আবার কেউ কেউ দেশে ফিরে আবারো রাষ্ট্র শাসন করেছেন।
কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী আবার নতুন করে আবেদন করতে হয়। তবে মৃত্যুু ব্যতীত কোনো নাগরিকের এনআইডি সাধারণত বাতিল করা হয় না। শেখ হাসিনার এনআইডি নিয়ে আসলে কী ঘটেছিল?
শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে। ভারতের জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মশলার যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণ।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধারণা করা হয়, অ্যালিস বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন।
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাসপোর্ট, ট্রাভেল পাস ও দেশে ফিরতে নিষেধাজ্ঞার আগের ঘটনাগুলো কী ছিল।
যাত্রা শুরুর আড়াই মাসের মাথায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ।
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের চা শ্রমিকদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাবের ওপর ভোট দিতে না পারার পেছনে তীব্র যানজট ও ব্যক্তিগত কারণকে দায়ী করেছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা।
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘদিনের চোটের ধকল আর শারীরিক সীমাবদ্ধতায় এবার পেশাদার ফুটবল থেকে অবসরের কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বয়সের সঙ্গে সঙ্গে ইমান আলীর কাছে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও বড় হয়ে উঠছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ভূমি দখলের জন্য নতুন করে চারটি সামরিক আদেশ জারি করেছে ইসরায়েল।