মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, যুব উন্নয়ন কর্মকর্তা নিহত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মাদকসেবীরা চারটি ছাগল চুরি করে নিয়ে গেছেন বলে মাইকিং করে অভিযোগ করেছেন ছাগলের মালিক বুদু মিয়া।
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়েছেন। নিরুপন চাকমা নামে ওই কর্মকর্তা দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এ...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রাজশাহীর গোদাগাড়ীতে চাহিদা অনুযায়ী ডিএপি সার না পাওয়ার আশঙ্কায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চার শতাধিক কৃষক। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় এ ঘটনা...
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
সংসদে প্রথমবার বক্তব্য দিলেন মির্জা ফয়সল আমীন

নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে সুধারাম থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়। পরিবারের সদস্যদের সন্দেহ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

নিহত শিশুর চাচা প্রথম আলোকে বলেন, শিশুটি ও তার ১০ বছর বয়সী বড় ভাই স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ে। আজ দুপুরে বাড়িতে খাওয়াদাওয়া শেষে তারা দুজন আবার মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসায় যাতায়াতের পথে একটি বাড়ির বাগান রয়েছে। ওই বাড়ি ও বাগানের ভেতর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ভাই প্রস্রাব করতে একটু দূরে যায়। ফিরে এসে সে বোনকে আশপাশে দেখতে না পেয়ে মাদ্রাসায় চলে যায়। বিকেলে মাদ্রাসা ছুটি হলে সে বাড়ি ফিরে আসে।

শিশুটির চাচা আরও বলেন, বাড়ি ফেরার পর মা ছেলের কাছে বোনের কথা জানতে চান। তখন ছেলে উল্টো মাকে জিজ্ঞাসা করে, বোন বাড়িতে এসেছে কি না। মা না আসার কথা জানালে সে বলে, বোন তার সঙ্গে ছিল, পরে হারিয়ে গেছে। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ গজ দূরে চলাচলের পথের পাশে নির্মাণাধীন একটি ঘরের ভিটার কাছে শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়।

চাচার দাবি, ঘটনাস্থলে শিশুটির পরনের জামাকাপড় স্বাভাবিক অবস্থায় ছিল না। এ কারণে তাঁদের সন্দেহ, আশপাশের কেউ তাকে নির্যাতনের পর হত্যা করেছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নতুন এক পৃথিবীর দেখা—

ভ্রমণ মানেই শুধু নতুন জায়গায় যাওয়া নয়; ভ্রমণ মানে নতুন কিছু দেখা, শেখা এবং পরিবারের সঙ্গে এমন স্মৃতি তৈরি করা, যা অনেক বছর পরও মনে থাকে। সেই ভালোবাসা থেকেই এবার আমাদের পরিবারের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া। এটি ছিল আমাদের প্রথম West Coast ভ্রমণ।

নিউ জার্সি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর পর মনে হলো, আমরা যেন পরিচিত আমেরিকার বাইরে অন্য এক ভূখণ্ডে এসেছি। প্রশান্ত মহাসাগরের নীল জল, পাহাড়ি দৃশ্য, ব্যস্ত শহর আর বৈচিত্র্যময় সংস্কৃতি—সব মিলিয়ে পশ্চিম উপকূলের আলাদা এক আবহ।

সান ফ্রান্সিসকোর সৌন্দর্য—

আমাদের যাত্রার শুরুতে ছিল সান ফ্রান্সিসকো। গোল্ডেন গেট ব্রিজ (Golden Gate Bridge), সমুদ্রতীর, শহরের রাস্তা ও নানা পরিচিত স্থাপনা দেখে পরিবারের সবার মধ্যেই ছিল উৎসাহ। বিশেষ করে গোল্ডেন গেট ব্রিজ-এর সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল ছবিতে দেখা একটি পরিচিত দৃশ্য এবার বাস্তবে চোখের সামনে।

শহরের ব্যস্ততা পেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ইয়োসেমাইটে ন্যাশনাল পার্ক। পথ যত এগোচ্ছিল, ততই বদলে যাচ্ছিল চারপাশ—শহরের জায়গা নিচ্ছিল পাহাড়, বন আর বিশাল গ্রানাইট শিলা।

ইয়োসেমাইটের পথে—

ইয়োসেমাইটে ঢোকার পর সবচেয়ে বেশি যে বিষয়টি মনে ধরেছে তা হলো এর বিশালতা। এল ক্যাপিটন (El Capitan)-এর খাড়া গ্রানাইট দেয়াল, ইয়োসেমাইটের ভ্যালির বিস্তৃত সৌন্দর্য, Bridalveil Fall এবং দূরে হাফ ডোম (Half Dome)—সবকিছু মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির তৈরি এক বিশাল শিল্পকর্ম।

আমরা Mariposa Grove-এ California Tunnel Tree-ও দেখেছি। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা বিশাল Giant Sequoia গাছগুলোর সামনে দাঁড়ালে সময়ের ব্যাপ্তি নতুনভাবে অনুভব করা যায়। একটি গাছের কাণ্ডের ভেতর দিয়ে পথ তৈরি করা সেই দৃশ্য সন্তানদের কাছেও ছিল ভীষণ রোমাঞ্চকর।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

৭,২১৪ ফুট ওপরে Glacier Point

তবে পুরো সফরের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল Glacier Point।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২১৪ ফুট উচ্চতায় Glacier Point-এ পৌঁছে সামনে যে দৃশ্য দেখলাম, তা ভাষায় প্রকাশ করা কঠিন। নিচে Yosemite Valley, সামনে Half Dome, চারদিকে Sierra Nevada পর্বতমালার বিস্তৃত সারি—এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গিয়েছিলাম।

উঁচু পাহাড়ের সেই প্রান্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতির সামনে মানুষ কত ছোট। এত দূর এসে এই দৃশ্য নিজের চোখে দেখা—এটাই যেন পুরো যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি।

ক্যালিফোর্নিয়া টানেল ট্রির সামনে লেখকের পরিবার

ভ্রমণের স্মৃতি

সন্তানদের মুখের বিস্ময়ও ছিল আলাদা আনন্দের। হয়তো তারা বড় হয়ে এই ভ্রমণের প্রতিটি জায়গার নাম মনে রাখবে না। কিন্তু আশা করি তারা মনে রাখবে—একসময় আমরা সবাই একসঙ্গে ক্যালিফোর্নিয়ার পাহাড়ে গিয়েছিলাম, বিশাল Sequoia গাছের সামনে দাঁড়িয়েছিলাম, গোল্ডেন গেট ব্রিজ দেখেছিলাম এবং ৭,২১৪ ফুট ওপরে Glacier Point-এ দাঁড়িয়ে হাফ ডোমের দিকে তাকিয়েছিলাম।

এই ভ্রমণ আমাদের কাছে তাই শুধু ক্যালিফোর্নিয়া দেখা নয়। এটি ছিল পরিবারের সঙ্গে সময় কাটানোর, নতুন কিছু আবিষ্কার করার এবং জীবনের ব্যস্ততার বাইরে কয়েকটি সুন্দর দিন নিজের করে নেওয়ার গল্প।

ভ্রমণ শেষে মনে হয়েছে—জীবনে অনেক কিছু কেনা যায়, কিন্তু পরিবারের সঙ্গে তৈরি করা স্মৃতি কেনা যায় না। তাই সুযোগ পেলেই আমরা বেরিয়ে পড়তে চাই। সন্তানদের সঙ্গে পৃথিবীটাকে একটু একটু করে চিনতে চাই।

কারণ শেষ পর্যন্ত ভ্রমণ মানে শুধু নতুন জায়গায় যাওয়া নয়। ভ্রমণ মানে নতুন স্মৃতি তৈরি করা, পরিবারকে আরও কাছে পাওয়া এবং জীবনকে একটু বেশি করে অনুভব করা।

পূর্বঘোষিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ/ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এর আওতায় বেশ কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদ্দী আলফেছানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরাই ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। ফল পুন:নিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তাদের ফলাফল আগামী ২৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

আজ সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬ বহাল রাখা হয়েছে।

ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হয়ে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি হলো:

আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬
বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬
চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর ২০২৬
ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬।

কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে ফুটবল খেলার সময় মাঠেই লুটিয়ে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জিসান আহমেদ (১৪)। তাৎক্ষণিক জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের খেলা চলাকালে এ ঘটনা ঘটে। নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-এর উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের খেলা ছিল এটি। জিসান মাঠে লুটিয়ে পড়ার পর খেলাটি বন্ধ করে দেওয়া হয়।

জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে হোমনা পৌরসভা দলের হয়ে খেলছিল। খেলা শুরুর চার-পাঁচ মিনিটের মধ্যে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে সে। পরে খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জিসানকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় হঠাৎ হৃৎক্রিয়া বন্ধ হয়ে জিসানের মৃত্যু হয়েছে।

জিসান হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের সৌদিপ্রবাসী জালাল হোসেনের একমাত্র সন্তান। মা মিনা আক্তার ছেলেকে নিয়ে হোমনা পৌর সদরের একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকেই জিসান হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত।

জিসানের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান এক শোকবার্তায় বলেন, জিসানের আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা গভীরভাবে শোকাহত।

জিসানের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সুপারিশে ও জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাত সাড়ে সাতটায় হোমনা উপজেলা সদরের মসজিদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জিসানের বাবা সৌদি আরব থেকে দেশে পৌঁছানোর পর দড়িকান্দি গ্রামের মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

হোমনার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন প্রথম আলোকে বলেন, ফুটবল খেলার সময় জিসানের মৃত্যুর খবর পেয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ ঘটনায় জিসানের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সরকারি তেল কোম্পানি যমুনা অয়েলে মুনাফা কমে গেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ২২৩ কোটি টাকা বা ৩৪ শতাংশের বেশি। ২০২৫-২৬ অর্থবছর শেষে যমুনা অয়েল মুনাফা করেছে ৪২৫ কোটি টাকা। তার আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি মুনাফা করেছিল প্রায় ৬৪৮ কোটি টাকা।

গতকাল রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে কোম্পানিটির মুনাফা কমে যাওয়ার এ তথ্য উঠে এসেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আজ সোমবার আর্থিক প্রতিবেদনের এসব তথ্য স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। একই সভায় গত অর্থবছরের জন্য লভ্যাংশেরও সিদ্ধান্ত হয়েছে। তাতে গত অর্থবছরের জন্য শেয়ারধারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শেয়ারধারীরা প্রতি শেয়ারের বিপরীতে পাবেন ১২ টাকা। ঘোষিত এই লভ্যাংশ বাবদ কোম্পানিটি বিতরণ করবে ১৩২ কোটি ৫০ লাখ টাকা। গত বছর যমুনা অয়েল শেয়ারধারীদের ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সেই হিসাবে এ বছর লভ্যাংশ কমেছে ৬০ শতাংশ।

এদিকে মুনাফা কমে যাওয়ার পাশাপাশি নগদ অর্থের সংকটেও পড়েছে যমুনা অয়েল। গত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ঋণাত্মক হয়ে গেছে। নগদ অর্থের প্রবাহ নেতিবাচক হয়ে গেলেও কোম্পানিটির সম্পদমূল্য আগের বছরের চেয়ে বেড়েছে। গত অর্থবছর শেষে যমুনা অয়েলের শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ টাকা ৫৬ পয়সা; আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ২৭৪ টাকা।

মুনাফা ও লভ্যাংশ কমে যাওয়ায় আজ শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৯ টাকা বা সোয়া ৫ শতাংশের বেশি কমে দাঁড়িয়েছে ১৬৯ টাকায়।

নজরুলের রচনায় দেখা যায় বিদ্রোহ, সাম্য, মানবাধিকার, নারীমুক্তি ও ধর্মীয় সহিষ্ণুতা। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশি’, ‘দোলনচাঁপা’। তিনি শুধু কবি নন; বরং অসংখ্য গান, নাটক, প্রবন্ধ ও গল্পও রচনা করেছেন। তাঁর লেখা গানসমূহ আজ নজরুলগীতি নামে পরিচিত।
রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এ আয়োজনে কথা বলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও বিশ্লেষকেরা
বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।
চট্টগ্রামের পবিত্র গরিব উল্লাহ শাহ (রহ.) মাজারের বিগত কমিটির বিরুদ্ধে ৬৮টি ডেকচি চুরির অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিয়াউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকের পরীক্ষায় জানা গেছে।
তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার।
খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের ফুলকিতে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে।
নিবন্ধনের শর্ত লঙ্ঘন, অনুদানের অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে গত ১৫ বছরে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে সরকার। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এনজিও-বিষয়ক ব্যুরো। নিবন্ধন বাতিলের পাশাপাশি সংস্থাগুলোর কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।
স্ত্রীর জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন।