কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে আজ সোমবার দুপুরে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে এক কিশোর। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ।
১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সফরে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইনকে ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় পরিচয়পত্র–এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের আসনের এমপি আরিফা সুলতানা। জবাবে এ জটিলতার কারণ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিস্তারিত ভিডিওতে...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

পুঁজিবাদী শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী আধিপত্য ও যুদ্ধের বিরুদ্ধে শ্রমিকশ্রেণি এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস। কিন্তু অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ ও ক্ষমতা ক্রমেই মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

আজ সোমবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এ কথাগুলো বলেছেন। ‘মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিপিবির নেতারা বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, তা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পরিচালিত এক ঐতিহাসিক সমাজ পরিবর্তনের ঘটনা। এই বিপ্লব দেশে দেশে ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আন্দোলনকে নতুন শক্তি ও দিশা দিয়েছিল। শ্রমিকের অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মর্যাদার প্রশ্নকে বিশ্বরাজনীতির কেন্দ্রে নিয়ে আসতে অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক ভূমিকা ছিল অনস্বীকার্য।

সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, যুদ্ধ, দখলদারত্ব, অস্ত্রের প্রতিযোগিতা এবং বহুজাতিক পুঁজির আধিপত্য বিশ্বশান্তি ও মানবসভ্যতাকে বিপন্ন করছে উল্লেখ করে সিপিবির নেতারা বলেন, একদিকে বিপুল সম্পদ ও প্রযুক্তিগত অগ্রগতি, অন্যদিকে ক্ষুধা, বেকারত্ব, দারিদ্র্য ও বাস্তুচ্যুতি এই বৈপরীত্য পুঁজিবাদী ব্যবস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। এ বাস্তবতায় সমাজতন্ত্রের আদর্শ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম নতুন তাৎপর্য অর্জন করেছে।

সিপিবি নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা প্রকাশ পেয়েছিল, তা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। অর্থনীতির ওপর লুটেরা পুঁজি, দুর্নীতি, ঋণনির্ভরতা ও বৈষম্যের চাপ বাড়ছে। উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত শিল্প ও জাতীয় সম্পদ রক্ষা, কৃষি ও শিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সেবাকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সম্পদ ও অর্থনীতির ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়।

অক্টোবর বিপ্লবের শিক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলা, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করা এবং বাংলাদেশে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিস্ট ও বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সিপিবি নেতারা।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। সভায় প্রবন্ধ পাঠ করেন সিপিবি নেতা কল্লোল বণিক। সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক ত্রিদিব সাহা।

সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কাছে এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে এই টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়।

যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ৯ প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে লাগবে প্রায় দেড় হাজার কোটি টাকা। আর বাকি পাঁচটি প্রতিষ্ঠানের জন্য লাগবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানগুলোর ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান রয়েছে। আর ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি দিলেও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ব্যাংক হচ্ছে মূলধারা। গুরুত্বের দিক থেকে এর পরের ধাপে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান। অথচ ব্যাংক খাতের আমানতকারীরা ২ লাখ টাকা ফেরত পাবেন আর আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা পাবেন ১০ লাখ টাকা করে। এটা অন্যায্য।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজোল্যুশন প্রক্রিয়ায় থাকা চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে দরকার হবে ১ হাজার ১৬৭ কোটি টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ ফেরত দিতে প্রায় ১৯০ কোটি টাকা, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি টাকা লাগবে। চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন হবে আভিভা ফাইন্যান্সের আমানতকারীদের জন্য। প্রতিষ্ঠানটির জন্য ৭৪৫ কোটি টাকা চাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য চাওয়া হয়েছে ৫৫০ কোটি টাকা, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৫ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি টাকা।

রেজোল্যুশন প্রক্রিয়ার বাইরে থাকা পাঁচ প্রতিষ্ঠানের অর্থ ফেরত দিতে লাগবে প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের জন্য দরকার হবে ৭১২ কোটি টাকা। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় এখনই প্রতিষ্ঠানটির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে না। এর বাইরে বাকি চার প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৭ কোটি টাকা, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৯ কোটি, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৮ কোটি এবং বিআইএফসির জন্য ৫২ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, বিনিয়োগকারীদের দুর্দশা ও করণীয় সরকারকে জানিয়েছে। সরকার এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবার ভোররাতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)।

এসআরবি–২–এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে পেট্রলবোমা, গানপাউডারসহ আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তাঁরা এসব বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা ও হাঙ্গামা, গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি। তারা আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

পল্লবী থানা পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন বাসের আগুন নেভানোর চেষ্টা করছেন। ৯ নভেম্বর

এর আগে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিন স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে (গত শনিবার থেকে রোববার রাত) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।

দাউ দাউ করে আগুন জ্বলছিল, বাসটি চলতে চলতে গিয়ে থামে মেট্রো স্টেশনের নিচে

এদিকে রাজধানীর বাইরে ঢাকার সাভার, বরগুনা ও গাজীপুরে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনা ঘটানো হয়েছে গতকাল রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে আগুনে জ্বলছে বাস। আজ সোমবার সন্ধ্যার পরে বাসটিতে আগুন দেওয়া হয়

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০৩০ সালের মধ্যে দেশের পাঁচ হাজার কৃষককে টেকসই কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চায় রিটেইল চেইনশপ স্বপ্ন। একই সঙ্গে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ বাড়ানো, বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রমও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার ঢাকার গুলশানে একটি হোটেলে প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানায় স্বপ্ন। স্বপ্নের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান। আলোচনায় অংশ নেন এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়োশিদা আয়া, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান প্রমুখ।

অনুষ্ঠানে এসিআইয়ের এমডি আরিফ দৌলা বলেন, ‘স্বপ্নের সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়াতে আমরা ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছি। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে।’

অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রম নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। স্বপ্ন জানিয়েছে, এরই মধ্যে প্রতিষ্ঠানটি কৃষিকাজ বিষয়ে দুই হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ১৫০ জন কৃষক ২২ ধরনের ফসল উৎপাদনে গ্লোবালগ্যাপ সনদ পেয়েছেন। এখন ২০৩০ সালের মধ্যে গ্লোবালগ্যাপ মানদণ্ডে তিন হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ, ৩০০ জনের বেশি কৃষককে ৪০টির বেশি ফসলের জন্য সনদের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্বপ্নের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪২টির বেশি সংগ্রহকেন্দ্রের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ শতাংশ সবজি, ৫৩ শতাংশ মাছ এবং ৪৭ শতাংশ মুরগি সরাসরি সংগ্রহ করছে। সরবরাহব্যবস্থার বিভিন্ন ধাপ কমানোর ফলে ফসল সংগ্রহের পর পণ্য নষ্ট হওয়ার হার প্রায় ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে এসেছে। এ ছাড়া খাদ্য অপচয় কমাতে ‘বাই অনলি হোয়াট ইউ নিড’ নামে একটি উদ্যোগ চালু করেছে স্বপ্ন। যার আওতায় গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে তাজা কৃষিপণ্য কিনতে পারেন। এ উদ্যোগের আওতায় তরমুজ কেটে প্রয়োজনমতো বিক্রির ফলে সংশ্লিষ্ট পণ্যের অপচয়ের হার ৫ দশমিক ০৩ শতাংশ থেকে ১ দশমিক ৭৬ শতাংশে নেমেছে। অর্থাৎ অপচয় কমেছে প্রায় ৬৫ শতাংশ। ভবিষ্যতে কুমড়া, পেঁপে ও কাঁঠালের ক্ষেত্রেও এই উদ্যোগ চালু করবে বলে স্বপ্ন জানিয়েছে।

শুধু পণ্যের অপচয় নয়, টেকসই কৃষি কার্যক্রমের আওতায় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারেও নানা উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তারই পরিপ্রেক্ষিতে ২০২৪–২৫ অর্থবছরে স্টোর পর্যায়ে বিদ্যুৎ ব্যবহার আগের বছরের তুলনায় প্রায় ২৭ দশমিক ৫ শতাংশ কমেছে। কয়েকটি আউটলেটে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলায় প্রতিষ্ঠানটির এক হাজারের বেশি আউটলেট রয়েছে। এসব আউটলেটের মাধ্যমে প্রতি মাসে ৬০ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০ হাজার ১২০ জনের বেশি কর্মী কাজ করছেন। ২০৩০ সালের মধ্যে নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে স্বপ্ন।

শরীয়তপুরের কাজীরহাট এলাকায় স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোস্তফা কাজীর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, প্রভাব খাটানো ও সাধারণ মানুষকে হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে অর্থ কেলেঙ্কারির অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন মোস্তফা কাজী। এরপর থেকে এলাকায় বিভিন্ন জমি দখল ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ২০২৬ সালের রোজার ঈদকে কেন্দ্র করে কাজীরহাট বাজারের দোকানপ্রতি ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়, যার নেতৃত্বে ছিলেন মোস্তফা কাজী। এছাড়া কয়েক মাস আগে কাজীরহাটে একটি দোকান ক্রয়ের সময় ব্যবসায়ী সুমন তপাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী আরও জানান, বি. কে. নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকেও ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন মানুষকে জমি সংক্রান্ত জটিলতায় ফেলে হয়রানি করার অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যায়। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব ব্যবহার করে নানা অপকর্মে জড়িত ছিলেন মোস্তফা কাজী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির ব্যানারে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন অনেকে। এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি নিজ ভগ্নিপতি সিদ্দিক দেওয়ানের সঙ্গেও দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোস্তফা কাজীর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইউরোপের রাজধানী ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা একটি বিশেষ শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন, যার মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের জটিল পরিস্থিতিতে শান্তি আলোচনা জোরালো করা। এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত আছেন। গত বছরের শুরু থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব রাজনীতিতে এক বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। যুদ্ধের কারণে সারা ইউরোপ এবং বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা সংকট বৃদ্ধি পেয়েছে। তাই ইউরোপীয় নেতারা এখন যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরিতে কাজ করছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, “আমরা যুদ্ধের মানবিক সংকট বুঝতে পারি এবং এখন আমাদের দায়িত্ব এটি দ্রুত শেষ করার পথ খোঁজা। আমাদের প্রত্যেকের জন্যই শান্তি এবং স্থিতিশীলতা অপরিহার্য।” এই বৈঠকে অস্ত্রবিরতি চুক্তি, যুদ্ধাপরাধ তদন্ত, পুনর্বাসন কার্যক্রম এবং পূর্ব ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, খাদ্য ও জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়ের কথাও বলা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদিও আন্তর্জাতিক বৈঠকগুলো যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা দেয় না, তবে এগুলো যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়াতে এবং ভবিষ্যতের স্থিতিশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মো. কায়সার নামে আরেক বাসিন্দা বলেন, “যে জায়গা দিয়ে সংযোগ সড়ক হওয়ার কথা, সেটি বাংলাদেশ রেলওয়ের জমি। সেখানে কিছু মানুষ বাড়িঘর করে বসবাস করছেন। তাই জমির বিষয়টি যেন সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতার কারণ না হয়, সেটিই স্থানীয়দের প্রত্যাশা।”
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে।