চার বছরের প্রকল্প গড়াচ্ছে ৯ বছরে, ব্যয় বাড়ল ৪ হাজার কোটি টাকা
প্রকল্পের নামেই আছে ‘অগ্রাধিকার’। কিন্তু, চার বছরে শেষ হওয়ার কথা থাকলেও ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ এখন চলবে ৯ বছর।
স্ত্রীর জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন।
নিবন্ধনের শর্ত লঙ্ঘন, অনুদানের অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া কাগজপত্র জমা দেওয়ার অভিযোগে গত ১৫ বছরে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে সরকার। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত...
খাগড়াছড়ির রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের ফুলকিতে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে।
তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরক...
বগুড়ার ধুনটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিয়াউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকের পরীক্ষায় জানা গেছে।
চট্টগ্রামের পবিত্র গরিব উল্লাহ শাহ (রহ.) মাজারের বিগত কমিটির বিরুদ্ধে ৬৮টি ডেকচি চুরির অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সকাল ৫টায় শুরু হওয়া এই পরিশ্রম শেষ হয় রাত ১১টায়। দিন শেষে মজুরি পান ৪০০ টাকা।
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে আজ সোমবার দুপুরে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে এক কিশোর। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ।
১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সফরে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেল বেনকেনস্টেইনকে ব্যাটিং স্পেশালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় পরিচয়পত্র–এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের আসনের এমপি আরিফা সুলতানা। জবাবে এ জটিলতার কারণ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিস্তারিত ভিডিওতে...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ কেটে ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

পুঁজিবাদী শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদী আধিপত্য ও যুদ্ধের বিরুদ্ধে শ্রমিকশ্রেণি এবং মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে মহান অক্টোবর বিপ্লব আজও এক অনন্য প্রেরণার উৎস। কিন্তু অক্টোবর বিপ্লবের ১০৯ বছর পরও পৃথিবী থেকে শোষণ-বৈষম্য দূর হয়নি। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় সম্পদ ও ক্ষমতা ক্রমেই মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত হচ্ছে।

আজ সোমবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এ কথাগুলো বলেছেন। ‘মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সিপিবির নেতারা বলেন, ১৯১৭ সালের রুশ বিপ্লব কেবল রাশিয়ার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ছিল না, তা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে শ্রমিকশ্রেণির নেতৃত্বে পরিচালিত এক ঐতিহাসিক সমাজ পরিবর্তনের ঘটনা। এই বিপ্লব দেশে দেশে ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের আন্দোলনকে নতুন শক্তি ও দিশা দিয়েছিল। শ্রমিকের অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের মর্যাদার প্রশ্নকে বিশ্বরাজনীতির কেন্দ্রে নিয়ে আসতে অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক ভূমিকা ছিল অনস্বীকার্য।

সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা, যুদ্ধ, দখলদারত্ব, অস্ত্রের প্রতিযোগিতা এবং বহুজাতিক পুঁজির আধিপত্য বিশ্বশান্তি ও মানবসভ্যতাকে বিপন্ন করছে উল্লেখ করে সিপিবির নেতারা বলেন, একদিকে বিপুল সম্পদ ও প্রযুক্তিগত অগ্রগতি, অন্যদিকে ক্ষুধা, বেকারত্ব, দারিদ্র্য ও বাস্তুচ্যুতি এই বৈপরীত্য পুঁজিবাদী ব্যবস্থার সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। এ বাস্তবতায় সমাজতন্ত্রের আদর্শ ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম নতুন তাৎপর্য অর্জন করেছে।

সিপিবি নেতারা বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা প্রকাশ পেয়েছিল, তা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। অর্থনীতির ওপর লুটেরা পুঁজি, দুর্নীতি, ঋণনির্ভরতা ও বৈষম্যের চাপ বাড়ছে। উৎপাদনশীল খাতকে শক্তিশালী করা, রাষ্ট্রায়ত্ত শিল্প ও জাতীয় সম্পদ রক্ষা, কৃষি ও শিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সেবাকে মানুষের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় সম্পদ ও অর্থনীতির ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়।

অক্টোবর বিপ্লবের শিক্ষা ধারণ করে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলা, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করা এবং বাংলাদেশে গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কমিউনিস্ট ও বাম প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সিপিবি নেতারা।

সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন। সভায় প্রবন্ধ পাঠ করেন সিপিবি নেতা কল্লোল বণিক। সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক ত্রিদিব সাহা।

সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কাছে এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে এই টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়।

যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা। এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ৯ প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে লাগবে প্রায় দেড় হাজার কোটি টাকা। আর বাকি পাঁচটি প্রতিষ্ঠানের জন্য লাগবে আরও প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানগুলোর ১০ লাখ টাকা পর্যন্ত আমানতের শতভাগ ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান রয়েছে। আর ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সকে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বিআইএফসি ও প্রিমিয়ার লিজিংকে তিন মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠানকে ব্যবসায়িক সক্ষমতা প্রমাণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক টাকা চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি দিলেও সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। অর্থ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ব্যাংক হচ্ছে মূলধারা। গুরুত্বের দিক থেকে এর পরের ধাপে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান। অথচ ব্যাংক খাতের আমানতকারীরা ২ লাখ টাকা ফেরত পাবেন আর আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা পাবেন ১০ লাখ টাকা করে। এটা অন্যায্য।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রেজোল্যুশন প্রক্রিয়ায় থাকা চার প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে দরকার হবে ১ হাজার ১৬৭ কোটি টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ ফেরত দিতে প্রায় ১৯০ কোটি টাকা, ট্রাস্ট ফান্ডের জন্য ৪২ কোটি এবং সমবায় তহবিলের জন্য ৫০ কোটি টাকা লাগবে। চার প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন হবে আভিভা ফাইন্যান্সের আমানতকারীদের জন্য। প্রতিষ্ঠানটির জন্য ৭৪৫ কোটি টাকা চাওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের জন্য চাওয়া হয়েছে ৫৫০ কোটি টাকা, এফএএস ফাইন্যান্সের জন্য ৮৫ কোটি এবং ফারইস্ট ফাইন্যান্সের জন্য ৬৯ কোটি টাকা।

রেজোল্যুশন প্রক্রিয়ার বাইরে থাকা পাঁচ প্রতিষ্ঠানের অর্থ ফেরত দিতে লাগবে প্রায় ১ হাজার ২৫৭ কোটি টাকা। এর মধ্যে পিপলস লিজিংয়ের জন্য দরকার হবে ৭১২ কোটি টাকা। তবে পিপলস লিজিংয়ের অবসায়ন-সংক্রান্ত মামলা চলমান থাকায় এখনই প্রতিষ্ঠানটির জন্য অর্থ বরাদ্দ চাওয়া হচ্ছে না। এর বাইরে বাকি চার প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ফাইন্যান্সের জন্য ৩৭৭ কোটি টাকা, জিএসপি ফাইন্যান্সের জন্য ৫৯ কোটি, প্রিমিয়ার লিজিংয়ের জন্য ৫৮ কোটি এবং বিআইএফসির জন্য ৫২ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, বিনিয়োগকারীদের দুর্দশা ও করণীয় সরকারকে জানিয়েছে। সরকার এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবার ভোররাতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)।

এসআরবি–২–এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে পেট্রলবোমা, গানপাউডারসহ আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তাঁরা এসব বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা ও হাঙ্গামা, গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি। তারা আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

পল্লবী থানা পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন বাসের আগুন নেভানোর চেষ্টা করছেন। ৯ নভেম্বর

এর আগে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিন স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে (গত শনিবার থেকে রোববার রাত) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।

দাউ দাউ করে আগুন জ্বলছিল, বাসটি চলতে চলতে গিয়ে থামে মেট্রো স্টেশনের নিচে

এদিকে রাজধানীর বাইরে ঢাকার সাভার, বরগুনা ও গাজীপুরে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনা ঘটানো হয়েছে গতকাল রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে আগুনে জ্বলছে বাস। আজ সোমবার সন্ধ্যার পরে বাসটিতে আগুন দেওয়া হয়

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির যে আবেদন করেছেন, ইমেইলে সেটি পেয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল। এজন্য তাদের মাসে ৭৫ হাজার ডলার অর্থ প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার তাকে দেশে ফিরতে দিতে কোনো সহযোগিতা করছে না।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে বলেছেন যে, অবৈধভাবে সীমান্ত পারাপার ব্যাপকভাবে সীমিত করার জন্য তিনি নিজেকে 'এ প্লাস' নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি 'ক্ষতিগ্রস্ত' হয়েছেন।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সোমবার ৯ই নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় গুরুত্ব পেয়েছে বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা। এছাড়া সৌদি আরব থেকে ফিরে আসা শ্রমিকদের অবস্থা, এইচ এসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণসহ বিভিন্ন খবর গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোয়।
যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন কাটছে ধর্ম, দর্শন ও আধ্যাত্মিক চর্চায়। নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে অবসর সময়ের বড় অংশ পড়াশোনায় ব্যয় করছেন তিনি। পবিত্র কোরআন ও বাইবেলসহ নানা ধর্মীয় গ্রন্থ পাঠের পাশাপাশি কারাগারে যাজক ও ইহুদি ধর্মগুরু (রাবি)-র সাথে সাক্ষাৎ করছেন ৬৩ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কৃষকের চারা খেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়ে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর সাপ। পরে বন বিভাগের কর্মীরা সাপটিকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেন।
সিদীপের শিক্ষা বিষয়ক বুলেটিন শিক্ষালোক-এর এক যুগ পূর্তি উপলক্ষে দেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমীতে যৌথ শিল্পকর্ম প্রদর্শনীর শেষ দিন সোমবার (৯ নভেম্বর) আয়োজিত হয় ‘শিশুর শিক্ষায় ও বিকাশে চিত্রাঙ্কনের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
শরীয়তপুরের জাজিরায় একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ নিয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এ সব খিচুড়ি দেওয়া পারে বলে ধারণা পুলিশের।
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
খুলনার দৌলতপুরে কৃষক দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঘরোয়া আলোচনা সভা চলছিল। এ সময় সভাস্থল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে, সেটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ককটেল নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা মহানগর কৃষক দলের নেতাকর্মীরা।
বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কেউ হতাহত হননি।