পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনার মালঞ্চিতে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন।

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার

নিরাপদে মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশালের মেঘনা নদীতে। রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে নেমেছেন নদীতে। জেলেদের জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে...

নিষেধাজ্ঞা শেষে মেঘনায় হাজারো জেলে, জমজমাট ইলিশের বাজার
নারী স্বাস্থ্যসেবায় রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: প্রতিমন্ত্রী

নারীদের জটিল ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করার পাশাপাশি কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার।

নারী স্বাস্থ্যসেবায় রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: প্রতিমন্ত্রী
ঘরে বসেই যেভাবে খুব সহজে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন

মুঠোফোন কিংবা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সহজেই এইচএসসি পরীক্ষার ফল দেখা যাবে। এ জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ঘরে বসেই যেভাবে খুব সহজে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন
অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

চলতি বছরের শুরুর দিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)।

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার
ধানক্ষেত থেকে আটক আ.লীগ নেতা

ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জ...

ধানক্ষেত থেকে আটক আ.লীগ নেতা

সারা দেশ

View more
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

Video news

Rss feed news

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি
হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এমন অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকট এবং আরব দলগুলোর শীর্ষ নেতারা।

নেতানিয়াহুর লিকুদ পার্টি ইসরায়েলের আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছে। কাতার ও তুরস্ক থেকে এই দলগুলো কোনো অবৈধ তহবিল পেয়েছে কি না, তা খতিয়ে দেখছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইত।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে হাস্যকর ও বিপজ্জনক বলে উড়িয়ে দিয়েছে। দোহার বিরুদ্ধে ইসরায়েলি রাজনীতিকেরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে দেশটি।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এটা স্পষ্ট—নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট, কোনো পক্ষ পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আরব ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে সব সমীকরণ পাল্টে গেছে। ১২০ আসনের নেসেটে দুটি আরব দলের জোট জয়েন্ট লিস্ট এবং রাআম রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট ৪৮টি আসন পেয়েছে। এমন ফলাফলে আরব দল দুটি এখন সরকার গঠনের প্রধান নিয়ামক হয়ে উঠেছে।

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে গুরুতর সন্দেহের তদন্ত করতে শিন বেইতকে অনুরোধ জানান কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) প্রধান। এরপর বৃহস্পতিবার লিকুদ পার্টি অভিযোগ তোলে যে আরব দলগুলোকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ঘুষ দেওয়া হয়েছে।

দুটি আরব দলই এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। সংখ্যাগরিষ্ঠ আরবদের জোট জয়েন্ট লিস্ট এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

নেতানিয়াহুর সমালোচকেরা এই পুরো বিতর্ককে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাঁদের মতে, নেতানিয়াহু আরব দলগুলোর বৈধতা নষ্ট করতে চাইছেন। যাতে আইজেনকট তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা করতে না পারেন। কারণ, বর্তমানে আরবদের সমর্থনই বিরোধী জোটের ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ।

ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ইসরায়েলের তেল আবিবে দলটির সদর দপ্তরে বক্তব্য দেন। ২৮ অক্টোবর ২০২৬

ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে একটি অভিযোগ আসে যে আরব এলাকায় ভোটারদের উপস্থিতি বাড়াতে কাতার তহবিল জুগিয়েছে। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছে।

নেতানিয়াহু এবং তাঁর দল লিকুদ এই অভিযোগকে রাজনৈতিক ভূমিকম্প এবং গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে আখ্যা দেয়। তাদের দাবি—কট্টর ডানপন্থী সরকারকে হটাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে শিন বেইত পরবর্তী সময়ে স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই তদন্ত বৈধভাবে ভোট দেওয়া পুরো আরব সম্প্রদায়কে প্রশ্নবিদ্ধ করে না। অন্যদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে বলেন, নির্বাচনের স্বচ্ছতা পদ্ধতিগতভাবে লঙ্ঘনের কোনো প্রমাণ মেলেনি।

তদন্তের বিষয়ে তথ্য পাওয়ার পর আইজেনকট জানান, ঠিক কী ঘটেছে বা আদৌ কিছু ঘটেছে কি না, তা বলার সময় এখনো আসেনি। একই সঙ্গে তিনি নির্বাচনের ফলাফলকে অবৈধ প্রমাণ করতে নেতানিয়াহু সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেন।

জয়েন্ট লিস্টের শরিক দল বালাদের চেয়ারম্যান সামি আবু শেহাদেহ এই অভিযোগ উড়িয়ে দেন। তিনি বলেন, পরাজিত পক্ষ বর্ণবাদী মিথ্যা অপবাদ তৈরি করছে এবং নির্বাচনের ফল উল্টে দিতে নিরাপত্তা বাহিনীকে বলপ্রয়োগের আহ্বান জানাচ্ছে।

নেতানিয়াহু কয়েক দিন ধরে আরব ভোটার ও দলগুলোর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ করে আসছেন। নির্বাচনের দিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আরব ভোটারদের ব্যাপক উপস্থিতি ডানপন্থীদের জন্য চরম জরুরি অবস্থা এবং এটি তাদের বেঁচে থাকার প্রশ্ন। ডানপন্থী সমর্থকদের ভোটকেন্দ্রে টানতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আরব ভোটারদের ছবিও প্রকাশ করেন।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় এক–পঞ্চমাংশ আরব নাগরিক। তাঁদের অনেকে নিজেদের ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিক হিসেবে পরিচয় দেন।

বহুবছর ধরে অনেক আরব ভোটাররা ইসরায়েলের নির্বাচন বর্জন করে আসছিলেন। তাঁদের বক্তব্য ছিল—ভোট দিলে এমন একটি ব্যবস্থাকে বৈধতা দেওয়া হয়, যেখানে তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হয়; কিন্তু এবার নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী জোট সরকারকে উৎখাত করার লক্ষ্যেই তাঁরা বিপুলসংখ্যক ভোট দিয়েছেন।

অক্টোবর ৩০, ২০২৬
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ

কাগজে-কলমে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার সবচেয়ে নিশ্চিত পথ বিরোধীদের জন্য ইহুদি-আরব সহযোগিতা। কিন্তু সেটিই বিরোধীদের সবচেয়ে বড় বাধা।

অক্টোবর ৩০, ২০২৬
বাংলাদেশের পাঁচ কারাবন্দী সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের
বাংলাদেশের পাঁচ কারাবন্দী সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের

বাংলাদেশে কারাবন্দী পাঁচ সাংবাদিকের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। আজ শুক্রবার আন্তর্জাতিক রাজনৈতিক বন্দী দিবস উপলক্ষে এশিয়ায় কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তবে বাংলাদেশি পাঁচ সাংবাদিকের নাম উল্লেখ করেনি সিপিজে।

সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘আমরা এশিয়ার আটটি দেশের কারাবন্দী সাংবাদিকদের পাশে আছি।’ এর মধ্যে চীনে ৫০, মিয়ানমারে ৩০, ভিয়েতনামে ১৬, কম্বোডিয়ায় ৫, বাংলাদেশে ৫, ভারতে ১, আফগানিস্তানে ১ এবং ফিলিপাইনে ১ জন সাংবাদিক কারাবন্দী আছেন।

এসব দেশের সরকারের প্রতি কারাবন্দী সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিজে। সংগঠনটি বলেছে, সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে এবং তাঁদের সঙ্গে হওয়া নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিশ্ব এ পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। সাংবাদিকতা কোনো অপরাধ নয়।

সিপিজের সর্বশেষ বার্ষিক কারাগার জরিপ অনুযায়ী, ২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৩০০ জনের বেশি সাংবাদিক কারাগারে ছিলেন। টানা পঞ্চম বছরের মতো কারাবন্দী সাংবাদিকের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদী শাসনের বিস্তার এবং সশস্ত্র সংঘাত বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখছে সংগঠনটি।

জরিপে দেখা গেছে, টানা তিন বছর ধরে সাংবাদিকদের সবচেয়ে বেশি কারাগারে রেখেছে চীন। ২০২৫ সালে দেশটিতে অন্তত ৫০ জন সাংবাদিক বন্দী ছিলেন। ৩০ জন সাংবাদিককে কারাগারে রেখে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। ২০২৪ সালে দেশটি ছিল তৃতীয় স্থানে। অন্যদিকে ২৯ জন সাংবাদিককে কারাগারে রেখে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ইসরায়েল।

৪ সাংবাদিকের মুক্তি চেয়ে আইনমন্ত্রীকে সিপিজের চিঠি

এ ছাড়া ২৪ জন সাংবাদিককে কারাগারে রেখে প্রথমবারের মতো শীর্ষ ১০ দেশের তালিকায় জায়গা করে নিয়েছে আজারবাইজান। ২০১৮ সালের পর এই প্রথম দেশটি তালিকায় উঠল। আগের বছরের তুলনায় দেশটিতে কারাবন্দী সাংবাদিকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। রাশিয়া, বেলারুশ, মিসর ও ইরিত্রিয়ায় কারাবন্দী সাংবাদিকের সংখ্যা গত পাঁচ বছরের মতোই রয়েছে।

সবচেয়ে বেশি সাংবাদিককে কারাগারে রাখা দেশগুলোর একটি ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর দেশটি ফিলিস্তিনি সাংবাদিকদের ব্যাপক হারে গ্রেপ্তার করতে শুরু করে। তাঁদের অনেককে কী অভিযোগে আটক করা হয়েছে, তা জানানো হয়নি। আবার কাউকে কোনো অভিযোগ ছাড়াই নির্বিচার আটক রাখা হয়েছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

ইসরায়েলের নাগরিকেরা বিস্তৃত নাগরিক অধিকার ও স্বাধীনতা ভোগ করলেও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের ক্ষেত্রে বিচারব্যবস্থার মান সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ১১০ জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেপ্তার করেছে।

কারাগারে সাংবাদিকদের অনেক সময় নিষ্ঠুর ও জীবননাশের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রাখা হয়। মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দী কারাগারের সেই পরিস্থিতিকে তুলনা করেছেন ‘জীবিত মানুষের কবরস্থান’-এর সঙ্গে। অনেক সাংবাদিককে বছরের পর বছর এসব ঝুঁকির মধ্যে থাকতে হয়।

সিপিজের ২০২৫ সালের জরিপে অন্তর্ভুক্ত সাংবাদিকদের এক-তৃতীয়াংশের বেশি পাঁচ বছরের বেশি সাজা ভোগ করছেন। প্রায় অর্ধেক সাংবাদিকের বিরুদ্ধে এখনো কোনো সাজা ঘোষণা করা হয়নি। তাঁদের মধ্যে ২৬ শতাংশ পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে সাজা ছাড়াই কারাগারে আছেন। যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ এবং অযৌক্তিক বিলম্ব ছাড়াই বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে আন্তর্জাতিক আইনে। এ ধরনের আটক সেই আইনের লঙ্ঘন।

নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে

অক্টোবর ৩০, ২০২৬
অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের
অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের

নির্বাচনে আগে থেকে ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট দেওয়া এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

অক্টোবর ৩০, ২০২৬
মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা
মালিকের মৃত্যুর পরও হাসপাতাল ছাড়েনি মোরগ, ৮ বছর ধরে অপেক্ষা

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/maliker-mrritzur-proo-haspatal-chareni-morg-8-bchr-dhre-opeksha

অক্টোবর ৩০, ২০২৬
বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়
বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বল ঘুরছে, উইকেট স্পিনারদের সাহায্য করছে। চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ হবে না। তা এখানে কত রানের লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জিততে পারে বাংলাদেশ?

অক্টোবর ৩০, ২০২৬
মিরপুর টেস্টে জিতবে কে
মিরপুর টেস্টে জিতবে কে

তৃতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ১০৬ রানে। তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হাতে আছে ৪ উইকেট। আগামীকাল নাজমুলরা কত রানের লিড নিতে পারবেন?

অক্টোবর ৩০, ২০২৬
শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে
শীতের আগেই দাঁত শিরশির করা যেসব রোগের লক্ষণ হতে পারে

দাঁত শিরশির করাকে শীতের স্বাভাবিক সমস্যা ভেবে অনেকেই এড়িয়ে যান। কিন্তু দাঁতের এই সংবেদনশীলতা কখনো কখনো এনামেল ক্ষয়, মাড়ির সমস্যা কিংবা দাঁতের অন্য কোনো রোগের লক্ষণ। তাই বারবার এমনটা হলে বিষয়টিকে অবহেলা না করে কারণ খুঁজে বের করা জরুরি।

দাঁত শিরশির করাকে শীতের স্বাভাবিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। মডেল: চৈতি

শীত আসতে না আসতেই ঠান্ডা পানি বা আইসক্রিম খেলে কিংবা শীতের সকালে ঠান্ডা বাতাসে শ্বাস নেওয়ার সময় অনেকেরই হঠাৎ দাঁত শিরশির করে ওঠে। কারও কারও ক্ষেত্রে গরম চা খেলেও দাঁতে অস্বস্তি লাগে।

দাঁত শিরশির করে কেন

দাঁতের বাইরের শক্ত আবরণকে বলা হয় এনামেল। নিচে থাকে ডেন্টিন, যার মধ্যে অসংখ্য সূক্ষ্ম নালি রয়েছে। দাঁতের গোড়ার অংশ সাধারণত মাড়ি দিয়ে আবৃত থাকে। কোনো কারণে এনামেল ক্ষয়ে গেলে বা মাড়ি সরে গিয়ে ডেন্টিন উন্মুক্ত হয়ে পড়লে ঠান্ডা, গরম, মিষ্টি কিংবা টক খাবারের উদ্দীপনা দাঁতের ভেতরের স্নায়ুতে প্রভাব ফেলতে পারে। ফলে অল্প সময়ের জন্য তীক্ষ্ণ ব্যথা বা শিরশিরানি অনুভূত হয়। এই সমস্যাকে বলে ডেন্টিন হাইপারসেনসিটিভিটি।

শক্ত ব্রাশ দিয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করে দাঁত মাজা, অ্যাসিডিক খাবার ও পানীয় ঘন ঘন গ্রহণ, মাড়ি সরে যাওয়া এবং দাঁতের উপরিভাগ ক্ষয়ে যাওয়া এ সমস্যার সাধারণ কারণ। তবে দাঁতে ক্যারিজ বা ক্ষয়, ফাটল কিংবা পুরোনো ফিলিংয়ের সমস্যাতেও একই ধরনের অস্বস্তি দেখা দিতে পারে।

হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি

শক্ত ব্রাশ দিয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ করে দাঁত মাজা দাঁতের শিরশিরানির অন্যতম কারণ

শীতের সঙ্গে দাঁতের শিরশিরানির সম্পর্ক কী

শীতের ঠান্ডা বাতাস ও ঠান্ডা পানীয় আগে থেকেই সংবেদনশীল দাঁতে অস্বস্তি বাড়াতে পারে। তবে শীত এলেই সবার দাঁতের সংবেদনশীলতা বেড়ে যায়, এমন না। দাঁতের সুরক্ষামূলক স্তর ক্ষতিগ্রস্ত হলে বা ডেন্টিন উন্মুক্ত থাকলে তাপমাত্রার পরিবর্তনে ব্যথা বেশি অনুভূত হতে পারে। তাই শুধু শীতকে দায়ী না করে দাঁতের অবস্থা এবং প্রতিদিনের অভ্যাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

শিরশিরানি, নাকি দাঁতের স্নায়ুতে প্রদাহ

শিরশিরানি হলেই যে দাঁতের স্নায়ুতে প্রদাহ হয়েছে, তা না। সাধারণ সংবেদনশীলতার ক্ষেত্রে ঠান্ডা বা গরমের উদ্দীপনা সরিয়ে নিলে ব্যথা সাধারণত দ্রুত কমে যায়। কিন্তু ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হলে, কোনো উদ্দীপনা ছাড়াই শুরু হলে, রাতে ঘুম ভাঙিয়ে দিলে কিংবা কামড় দেওয়ার সময় বেড়ে গেলে দাঁতের ভেতরের পাল্পে প্রদাহ, গভীর ক্যারিজ বা দাঁতে ফাটল থাকার আশঙ্কা থাকে।

এ ধরনের লক্ষণ দেখা দিলে শুধু সংবেদনশীল দাঁতের টুথপেস্ট ব্যবহার করে অপেক্ষা করা ঠিক নয়। ব্যথার ধরন ও দাঁতের অবস্থা পরীক্ষা করে, প্রয়োজন হলে এক্স-রের সাহায্যে, দন্তচিকিৎসক সমস্যার কারণ নির্ণয় করতে পারেন।

শিরশিরানি বারবার হলে কিংবা ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হলে দন্তচিকিৎসকের পরামর্শ নিন

কিছু অভ্যাসও বাড়াতে পারে দাঁতের শিরশিরানি

প্রতিদিনের কিছু অভ্যাস অজান্তেই দাঁতের ক্ষতি করতে পারে। শক্ত ব্রাশ দিয়ে জোরে ঘষলে দাঁতের উপরিভাগ ক্ষয়ে যেতে পারে এবং মাড়ি সরে গিয়ে দাঁতের গোড়ার সংবেদনশীল অংশ উন্মুক্ত হতে পারে। লেবু, কোমল পানীয় ও অন্যান্য অ্যাসিডিক খাবার বা পানীয় ঘন ঘন গ্রহণ করলেও এনামেল ক্ষয়ের ঝুঁকি বাড়ে।

আবার ঘুমের মধ্যে দাঁত চেপে রাখা বা ঘষার অভ্যাসে দাঁতের উপরিভাগ ক্ষয়ে যেতে পারে কিংবা সূক্ষ্ম ফাটল তৈরি হতে পারে। সকালে চোয়ালে ব্যথা, দাঁতের কিনারা ক্ষয়ে যাওয়া বা দাঁতে অস্বস্তি থাকলে বিষয়টি দন্তচিকিৎসককে জানানো উচিত।

শিরশিরানি কমাতে কী করবেন

প্রথমেই দাঁত পরিষ্কারের সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে। নরম ব্রাশ দিয়ে দিনে দুবার, প্রতিবার প্রায় দুই মিনিট ধরে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন। দাঁতের ফাঁক পরিষ্কার রাখতে ডেন্টাল ফ্লস বা উপযুক্ত ইন্টারডেন্টাল ক্লিনার ব্যবহার করতে পারেন।

সংবেদনশীল দাঁতের জন্য তৈরি টুথপেস্টে পটাশিয়াম নাইট্রেট বা স্ট্যানাস ফ্লোরাইডের মতো উপাদান থাকতে পারে। নিয়মিত ব্যবহারে এগুলো শিরশিরানি কমাতে সাহায্য করে, তবে উপকার পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

অ্যাসিডিক খাবার বা পানীয় গ্রহণের পর পানি দিয়ে কুলি করুন এবং দাঁত ব্রাশ করার আগে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। দাঁতে লেবু, লবণ বা কয়লা ঘষে পরিষ্কার করার চেষ্টা করবেন না। এতে এনামেলের ক্ষতি আরও বাড়তে পারে। ব্যথার ভয়ে দাঁত পরিষ্কার করা বা কোনো পাশ দিয়ে চিবানো বন্ধ করে দেওয়াও ঠিক নয়।

৮০ পেরিয়েও যাঁদের স্মৃতিশক্তি অসাধারণ, তাঁদের সবার মধ্যে একটাই মিল

শিরশিরানি হলেই যে দাঁতের স্নায়ুতে প্রদাহ হয়েছে, তা না

কখন দন্তচিকিৎসকের কাছে যাবেন

শিরশিরানি বারবার হলে, একটি নির্দিষ্ট দাঁতে বেশি অনুভূত হলে কিংবা ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হলে দন্তচিকিৎসকের পরামর্শ নিন। কামড় দিলে ব্যথা, দাঁতে দৃশ্যমান ফাটল, মাড়ি ফুলে যাওয়া বা রাতে ব্যথা বেড়ে যাওয়ার মতো লক্ষণও অবহেলা করা উচিত নয়। মুখ বা গাল ফুলে যাওয়ার সঙ্গে জ্বর থাকলে দ্রুত চিকিৎসা নিন। শ্বাস নিতে বা গিলতে অসুবিধা হলে জরুরি চিকিৎসা প্রয়োজন।

চিকিৎসানির্ভর করে সমস্যার কারণের ওপর। কোনো ক্ষেত্রে ফ্লোরাইড প্রয়োগ বা সংবেদনশীলতা কমানোর চিকিৎসাই যথেষ্ট। আবার ক্যারিজ বা ফাটল থাকলে ফিলিং কিংবা অন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। দাঁতের পাল্পে প্রদাহ হলে আলাদা চিকিৎসা।

মনে রাখবেন, দাঁত শিরশির করা মানেই দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, এমন নয়। তবে সমস্যাটি বারবার দেখা দিলে কারণ শনাক্ত করাই দাঁত সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায়। শীত উপভোগ করতে গিয়ে দাঁতের অস্বস্তিকে অবহেলা করবেন না।

কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো

অক্টোবর ৩০, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?

তেসরা নভেম্বর মার্কিন ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন, যে নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

অক্টোবর ৩০, ২০২৬
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু রহস্য: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে নানা প্রশ্ন সামনে আসছে। এই ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তুরাগ নদের ওই এলাকায় তারা কেন গিয়েছিল সেই প্রশ্নেরও উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

অক্টোবর ৩০, ২০২৬
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?
সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?

বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অন্যতম একটি পর্যটন স্পট সাজেকে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। সরেজমিনে খাগড়াছড়ি ঘুরে পাহাড়ের আন্দোলনকারী, ব্যবসায়ী জনপ্রতিনিধি এবং পাহাড়ি নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।

অক্টোবর ৩০, ২০২৬
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যু
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যু

প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে "প্রজন্মের সবচেয়ে সম্মানিত ও প্রিয় অভিনেতা" বলে অভিহিত করেছেন স্যার ইয়ান ম্যাকেলান।

অক্টোবর ৩০, ২০২৬
নেতানিয়াহু ইসরায়েলি নির্বাচনকে 'অবৈধ' প্রমাণের চেষ্টা করছেন- অভিযোগ বিরোধীদের
নেতানিয়াহু ইসরায়েলি নির্বাচনকে 'অবৈধ' প্রমাণের চেষ্টা করছেন- অভিযোগ বিরোধীদের

ইসরায়েলের আরব-নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। কাতার ও তুরস্ক থেকে অবৈধ তহবিল দেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা। যদিও এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের আরব দলগুলো।

অক্টোবর ৩০, ২০২৬
'যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ', আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা
'যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ', আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা

ভারতের পশ্চিমবঙ্গে খ্রিস্টান ধর্মের মানুষের উপর একের পর এক হামলার অভিযোগ উঠছে। এদিকে, দেশটির বিশ্ব হিন্দু পরিষদের একজন নেতা বলেছেন,"আমাদের লক্ষ্য, যতজন খ্রিস্টান আছেন, তাদের হিন্দু বানিয়ে দেব।"

অক্টোবর ৩০, ২০২৬
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?
মরদেহ উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এত আলোচনায় কেন?

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক কৌতুহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এ নিয়েও নানা আলোচনা চলছে। কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে?

অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?
ফ্লাভিও বলসোনারো কে, লুলার কাছে হারার পর কেন তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন?

৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের একজন সেনেটর। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

অক্টোবর ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অক্টোবর ৩০, ২০২৬
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। শুক্রবার উত্তরাখণ্ডের চমোলি জেলার জোশীমঠ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

অক্টোবর ৩০, ২০২৬
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক
ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের বাস স্টেশন এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

অক্টোবর ৩০, ২০২৬
চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মাননীয় প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সহায়তা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অক্টোবর ৩০, ২০২৬
ভুতুড়ে ব্যাটিংয়ে এলোমেলো বাংলাদেশ
ভুতুড়ে ব্যাটিংয়ে এলোমেলো বাংলাদেশ

মিরপুর টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেওয়ার কৃতিত্ব স্পিনার নাঈম হাসানের।

অক্টোবর ৩০, ২০২৬
ধানক্ষেত থেকে আটক আ.লীগ নেতা
ধানক্ষেত থেকে আটক আ.লীগ নেতা

ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পেলেন না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলা-সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

অক্টোবর ৩০, ২০২৬
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ শনিবার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর)।

অক্টোবর ৩০, ২০২৬
অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

চলতি বছরের শুরুর দিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

অক্টোবর ৩০, ২০২৬