সুনামগঞ্জে গান বন্ধের গুঞ্জনের মধ্যেই বসলো আসর, গাইলেন নারী শিল্পীরাও
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সী প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটেছে।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান ও স্কুলকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। একই দিনে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু...
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামে নারী শিল্পীদের দিয়ে দিনে গানের আসর হবে না বলে ঘোষণা দেওয়া হলেও বৃহস্পতিবার রাতে সেখানে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় যুক্ত...
আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল) সরকারের আমলে কারাগার থেকে আদালতে হাজিরার জন্য নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায়ও নিজের মুখে হাসি ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইস...
খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় হাদিদ হাসান হিমেল নামের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামের এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩০০ পর্যটক। পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন। এছাড়াও দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে

এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফর্টিস। দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার কাছে হারে ২-১ ব্যবধানে।

চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনুমানিক ২৭ বছর বয়সী এক তরুণ নিহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। আহত অন্য পাঁচজনকে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা-পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন গাড়িটি ভাঙচুর করেন। এতে এক পুলিশ সদস্য আহত হন।

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা

পরে রাত সাড়ে নয়টার দিকে সাতকানিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, বাসটিতে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি। সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

দেশে জ্বালানি তেল ও এলপিজি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ কষ্টে আছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এখন একজন মানুষ বাজারে গেলে একটা বা দুইটা আইটেমের বেশি সবজি কিনতে পারে না। একটা মধ্যবিত্ত পরিবার মাসে যে ডিম খেত, তা অর্ধেকের বেশি তাদের নামিয়ে আনতে হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মধ্যবিত্তেরও ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে চলে গিয়েছে।’

বাজেটের পর কোনো কিছুর দাম বাড়েনি, বাড়বে না—সংসদের বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যদের এই বক্তব্যের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘মহান জাতীয় সংসদে সংসদে দাঁড়িয়ে তাঁরা এ ধরনের মিথ্যা ও প্রতারণামূলক কথা জনগণকে বলেছেন।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে নাহিদ ইসলাম এ কথা বলেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে শাহবাগে অনুষ্ঠেয় গণবিক্ষোভ কর্মসূচির প্রচারের জন্য সপ্তাহজুড়ে প্রচারপত্র বিতরণ করবে দলটি।

প্রচারপত্র বিতরণ কর্মসূচি কারওয়ান বাজারে শুরু করার কারণ সম্পর্কে নাহিদ ইসলাম বলেছেন, ‘কারওয়ান বাজার ঢাকার কাঁচাবাজার, সবজি—সবকিছুর একটা কেন্দ্র। এখানে আমরা চাঁদাবাজি, দখলদারির কথা শুনি। সে জন্য আমরা কারওয়ান বাজার থেকে শুরু করছি। বাংলাদেশের যেসব জায়গায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার, সিন্ডিকেটবাজরা আধিপত্য বিস্তার করে জনগণের দুর্ভোগ তৈরি করছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব সন্ত্রাস-দখলদার বাহিনীকে প্রতিহত করতে হবে।’

দেশের সামগ্রিক পরিস্থিতি খুব খারাপ বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, দেশে একদিকে সন্ত্রাসী ও মাদক কারবারিদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ, বিরোধী দল ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চলছে। দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা নেই, যদি গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করতে চায়। দেশের সামগ্রিক পরিস্থিতিতে জনগণ অসহায় বোধ করছে।

বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকারও বলা যায়, যেহেতু তারা সংস্কার বাস্তবায়ন করেনি। গণবিরোধী ও গণতন্ত্রবিরোধী সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধ ছাড়া জনগণের অধিকার আদায় হবে না। ঢাকা মহানগরের মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলদারদের কারণে নিরুপায় হয়ে পড়েছে।

সার্বিকভাবে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম।

‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’

বর্তমান বিরোধী দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে এক হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দেন নাহিদ। তিনি বলেন, ‘সরকারপ্রধানের জায়গা থেকে যে বক্তব্যটা এসেছে, তা একেবারে অনাকাঙ্ক্ষিত। একটা কথা আছে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো। নির্বাচনের আগে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের ভোটব্যাংককে কাছে টানার জন্য তারা হেন কাজ নেই, যা করেনি। এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে একধরনের সমঝোতা করে দেশ চালাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে কী হবে, সেটা তারা এখনো বলতে পারছে না।’

এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার বিন্দুমাত্র কৃতিত্বও সরকারের নয় বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, ‘সরকার দেশের মানুষের কোনো ধরনের নিরাপত্তাই দিতে পারেনি, পারছে না। বরং সাধারণ মানুষ, বিভিন্ন বিরোধী দল, আমাদের মাদ্রাসার ছাত্ররা রাজনৈতিক-সামাজিকভাবে এই পূজায় সহযোগিতা করেছে এবং হিন্দু ভাইবোনেরাও সাদরে এই সহযোগিতা নিয়েছেন।’

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন জানান, ৩০ অক্টোবর বেলা তিনটায় শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সবাইকে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁদের দুজনের নাম উল্লেখ করে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঢাকা শহরের মানুষকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের দুই কান্ডারি নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা শহরে চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদার ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান ও গণবিক্ষোভ চলমান থাকবে।’

বক্তব্য পর্ব শেষে কারওয়ান বাজারে ঘুরে ঘুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে প্রচারপত্র তুলে দেন নাহিদসহ এনসিপির নেতারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক প্রকল্পটি ৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠবে। এটা পাস হয়ে গেলে সর্বোচ্চ ২-৩ বছরের মধ্যে সড়ক উন্নয়নের কাজ শেষ হওয়ার কথা। এ সড়কের কাজ বাস্তবায়ন হলে কুয়াকাটার জন্য বিরাট সম্ভাবনা তৈরি হবে।

আজ শুক্রবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘পর্যটন কার্নিভ্যাল’-এ যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পর্যটনমন্ত্রী এ কথা বলেন। আজ এই কার্নিভ্যাল শুরু হয়।

রশিদুজ্জামান বলেন, ‘আমাদের সরকার আসার পর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিকেরা আমাদের সঙ্গে দেখা করতে আসেন। এর কারণ হলো তাঁরা এ দেশে কিছু করতে চান। আপনারা জেনে খুশি হবেন, বিনিয়োগ করার জন্য চার-পাঁচটা জায়গার নাম সবার আগে আসে। এর মধ্যে একটা হলো কক্সবাজার, এরপর হলো কুয়াকাটা, সুন্দরবন, সিলেট ও সাজেক। এ রকম পাঁচ-ছয়টা জায়গা নিয়ে তাঁরা (বিনিয়োগকারীরা) খুব আগ্রহী।’

পর্যটনমন্ত্রী বলেন, ‘বিনিয়োগকারীদের আমরা সব সময় উদ্বুদ্ধ করতে চাই। বিনিয়োগকারীদের আমরা সব ধরনের সহায়তা করতে চাই। কক্সবাজারের পর কুয়াকাটা হচ্ছে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। কুয়াকাটার উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার সব কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করেছে। এতে প্রকল্পের দীর্ঘসূত্রতা কমবে। কুয়াকাটাকে আন্তর্জাতিক পরিকল্পনাবিদ দিয়ে পরিকল্পনা করে সাজানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি প্রমুখ। এ সময় পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফসহ বরিশাল ও পটুয়াখালী জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় গত ১১ বছরে আলোচিত ১১ জনের হত্যাকাণ্ডের রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটন হয়নি। এর মধ্যে চলতি বছরেই ঘটেছে চারটি হত্যাকাণ্ড। বাকিগুলো ২০১৫ সাল থেকে ২০২৫ সালের মধ্যে। এসব ঘটনায় দায়ের করা মামলায় কোনোটির অভিযোগপত্র জমা পড়েনি। রহস্য উদ্ঘাটন না করেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে দুটি মামলায়।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক দম্পতি, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক, ব্যবসায়ী, শিশু ও ইজিবাইকচালক। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন একজন সাংবাদিক। এসব হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি নেই, জড়িত ব্যক্তিদের শনাক্তও করা যায়নি। এতে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

এ বিষয়ে প্রথম আলোকে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। আশা করা যাচ্ছে, মামলাগুলোর রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

১১ বছরের মধ্যে সবচেয়ে পুরোনো হত্যা মামলাটি ২০১৫ সালের। ওই বছরের ২৩ অক্টোবর দুর্গাপুর পৌর শহরের ব্যবসায়ী অরুণ কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহাকে (৬৫) নিজেদের বাসার শয়নকক্ষে গলা কেটে হত্যা করা হয়। অরুণ সাহা মধ্যবাজার এলাকার সুবর্ণা প্লাজা ও সুবর্ণা বস্ত্রালয়ের মালিক ছিলেন। ঘটনার তিন দিন পর তাঁদের বড় ছেলে সুজিত কুমার সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবারের বরাতে জানা গেছে, অরুণ ও হেনা দম্পতি হত্যা মামলাটি প্রথমে দুর্গাপুর থানা-পুলিশ মামলাটি তদন্ত করে। পরে ২০১৫ সালের নভেম্বরে সিআইডি এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের দায়িত্ব নেয়। এ মামলায় মোট ৯ বার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়।

সর্বশেষ পিবিআইয়ের পরিদর্শক অভি রঞ্জন দেব ২০২৪ সালের জুনে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। তদন্ত কর্মকর্তা তখন প্রথম আলোকে বলেছিলেন, ঘটনার সময় অপরাধস্থল ও প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করা হয়নি। এ কারণে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

সুজিত কুমার সাহা, নিহত অরুণ কুমার সাহা ও হেনা রানী সাহার ছেলেপুলিশ দীর্ঘদিন তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আমি চাই, আমার মা–বাবার হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক।

মামলাটি নিয়ে হতাশা দেখা দিয়েছে ছেলে সুজিত কুমার সাহার মধ্যে। তিনি বলেন, ‘পুলিশ দীর্ঘদিন তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। আমি চাই, আমার মা–বাবার হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক।’

২০২১ সালের ২১ ডিসেম্বর কলমাকান্দার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামের গরু ব্যবসায়ী মো. মজিবুর রহমানকে (৫০) হত্যার পর তাঁর হাত-পা বেঁধে লাশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি। রহস্য উদ্ঘাটন করতে না পেরে সংস্থাটি প্রায় এক বছর আগে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।

মামলার বাদী আতাউর রহমান বলেন, ‘পুলিশ যেহেতু রহস্য উদ্ঘাটন করতে পারেনি, তাই পরে আর নারাজি দিইনি।’

২০২২ সালের ৪ জানুয়ারি দুর্গাপুর উপজেলার পূর্ব নলোয়াপাড়া গ্রামের ইজিবাইকচালক মজিবুর রহমানের (২৪) গলাকাটা লাশ কলমাকান্দার একটি ধানখেত উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা মামলা করেন। মামলার কোনো অগ্রগতি নেই।

২০২৫ সালের ১০ জানুয়ারি নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় নিজ বাসায় খুন হন অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক দিলীপ কুমার সাহা রায় (৭১)। এ ঘটনায় তাঁর স্ত্রী বিভা সাহা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিভা সাহা বলেন, ‘স্বামীকে তো আর ফিরে পাব না। কিন্তু আমি চাই, ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

২০২৫ সালের ১৬ জুন মদনের দেওসহিলা গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় ছয় বছরের শিশু সৌরভ মিয়া। পরে প্রতিবেশী বনার চৌধুরীর গোয়ালঘর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে প্রতিবেশী মো. জিয়াকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। তবে হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। তবে জিয়াসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কারাগারে আছেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এখনো হয়নি।

২০২৫ সালের ৬ অক্টোবর রাতে মোহনগঞ্জ পৌর শহরের থানা রোডের একটি দোকান থেকে মুদিদোকানি নারায়ণ পালের (৪৪) গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাঁর দোকানটি থানার কাছেই।

ঘটনার দুই দিন পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নারায়ণের স্ত্রী লিপি রানী পাল। তিনি বলেন, ‘আমার স্বামী সহজ-সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল না। আমি ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শাস্তি চাই।’

চলতি বছরের ৪ মে কলমাকান্দার হুগলি জসিউড়া গ্রামে বাড়ির উঠান থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু জান্নাত আক্তার। দুই দিন পর বাড়ির পেছনের ধানখেত থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আসাদ মিয়া প্রতিবেশী মো. মজিবুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার কোনো অগ্রগতি নেই।

চলতি বছরের ২৫ জুলাই রাতে নেত্রকোনা সদর উপজেলার দুয়ানী দুধকুড়া পশ্চিমপাড়া গ্রামের নিজ ঘরে ঘুমাতে যান মাহফুল মিয়া (৩৬)। পরদিন ভোরে তাঁর মা বিছানায় ছেলের গলাকাটা লাশ দেখতে পান। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া এলাকায় গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪২)। হত্যাকাণ্ডের পরদিন আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই দিন নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার সিংহের বাংলার নোয়াপাড়া এলাকায় একটি জঙ্গল থেকে রুকন মিয়া (৩৫) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর হাত-পা ও মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল।

এ ঘটনায় রুকনের স্ত্রী মিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবার নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ শুক্রবার রাত ৮টায় ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে দেশটি থেকে। এর আগে গত ২৭ আগস্ট থেকে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড পিএলসি সূত্র এটি নিশ্চিত করেছে। সূত্র জানায়, গত ১৫ জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে নেপাল। চুক্তি অনুসারে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। কিন্তু গত ২৭ আগস্ট নেপালে ভয়াবহ বন্যার কারণে দুটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হলে সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ সন্ধ্যা ৭টা থেকে আবার সরবরাহ শুরু করে, যার ফলে ৮টা থেকে ৩৮ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।

ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি হয়। নেপালে গত ২৬ আগস্ট ভোটেকোশি নদী এলাকায় আঘাত হানা ভয়াবহ বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়। এতে নেপালের বিদ্যুৎ রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এরপর ২৮ আগস্ট থেকে বাংলাদেশে সরবরাহ বন্ধ হয়। ভারতের সঞ্চালনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত জুনে।

বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে। তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে যায়। এখন আবার এটি বাড়ছে।

নেপাল বহু বছর ধরে, বিশেষ করে শুষ্ক শীতের মাসগুলোয় বিদ্যুৎ আমদানির ওপর নির্ভর করে আসছিল। দেশটি এখন নিজেকে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এমন সময়ে নেপালে আঘাত হানা ওই দুর্যোগে দেশটির বিদ্যুৎ রপ্তানিতে বিঘ্ন দেখা দেয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দারুস সালাম থানার ডেলটা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়...
বগুড়া জেলা কারাগারে থাকা ধুনট পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি সোহরাব হোসেনের (৪৪) মৃত্যু হয়েছে...
পাবনা সদরে মাদরাসার এক আবাসিক শিক্ষার্থীকে চেতনানাশক প্রয়োগে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা বাড়ানো এবং প্রবাসীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে পরিচালিত আর্টস, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের (এসিএলপি) কার্যক্রমের প্রশংসা করেছেন দেশটিতে নিযুক্ত...
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের..
ঢাকার সাভারে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসার মালিক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণে সহযোগিতা ও শিশুটিকে হুমকি দেওয়ার অভিযোগে ...
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরুর আগে আইনজীবীদের সুবিধার জন্য শনিবার (২৪ অক্টোবর) খোলা থাকবে অ্যাটর্নি...
তুরস্কের উত্তরাঞ্চলে একাধিক গাড়ির সংঘর্ষে দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক আন্দ্রে ওনানা। তবে ক্যামেরুনের এই গোলরক্ষক ও তার পরিবারের কেউই আহত হননি...
বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অফলাইনে আছে। শুক্রবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।
রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।
কক্সবাজারে বেশিরভাগ হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেই। আনুমানিক ছয় শতাধিক হোটেল রিসোর্টের মধ্যে মাত্র দেড়শর মতো হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেওয়া আছে। আর বেশি ঝুঁকিতে আছে বাঁশ ও কাঠের তৈরি অবকাঠামোগুলো।
একটি আন্দোলনকারী দলে অনুপ্রবেশের সময় এক তরুণীকে যৌনকর্মে প্রতারিত করার অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু কোল্স।
যুক্তরাষ্ট্রের পাবলিক লাইব্রেরি বা গণগ্রন্থাগারগুলো থেকে সাম্প্রতিক বছরগুলোয় এত বই শিক্ষার্থীদের নাগালের বাইরে নিয়ে যাওয়া নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
কিছু শহরে শুধু শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে এবং শনিবার শীর্ষস্থানীয় জাদুঘরগুলো বন্ধ থাকবে।
জামায়াত সংশ্লিষ্টতায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর থেকে দূরে রাখা হচ্ছে; প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বাংলাদেশসহ বিশ্বজুড়ে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা; কর ফাঁকি ও গোপন সম্পদ অর্জন রোধে কঠোর হচ্ছে সরকার - এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।
মৃত্যুদণ্ড কার্যকর করার দুই সপ্তাহ আগে দুই বাংলাদেশি নাগরিকের অপরাধ সম্পর্কে জানালেও তাদের বিরুদ্ধে নির্ধারিত সাজার কথা সৌদি আরবের কর্তৃপক্ষ জানায়নি বলে কর্মকর্তারা বলছেন।
মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করতে পারে। তবে তিনি প্রশ্ন তুলেছেন যে, ওয়াশিংটনের কি দ্রুত সমাপ্তি খোঁজা উচিত, নাকি সংঘাতটিকে ধীরে ধীরে স্তিমিত হতে দেওয়া উচিত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,“বিশ্ববাজারে যুদ্ধ পরিস্থিতি কিংবা গ্যাসের দাম বৃদ্ধির অজুহাতে দেশে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, “সরকারের কাজের মূল্যায়ন করার আগেই বিরোধীদল সমালোচনা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া-নিয়ন্ত্রিত ওলেশকি শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এই যুদ্ধবিরতি ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে। হোয়াইট হাউস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় গোলাম রব্বানী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
জামালপুর রেলওয়ে স্টেশনে স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় হাদিদ হাসান হিমেল নামের এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমানুল্লাহ আকাশ (২৫) নামের এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
খুলনায় অ্যাজাক্স জুট মিলের মালামাল চুরি করে পালানোর সময় সম্রাট ঢালী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।