রাবিতে চালু হচ্ছে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ দপ্তর
স্বাস্থ্য খাতের ডিজিটাল উদ্যোগগুলোকে সমন্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলে সেগুলো আলাদা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে। পরে এসব ব্যবস্থার মধ্যে সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। তাই ডিজিটাল স্বাস্থ্যসেবার বিভিন্ন ব্যবস্থা যেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে, সে লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরো জোরদার করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে নতুন একটি স্বতন্ত্র দপ্তর চালু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উইলিয়ামস সোয়েটার্স লিমিটেডের আমদানি করা ৫২ হাজার ৭৮৫ কেজি ওভেন ফেব্রিক্সের হদিস পাওয়া যায়নি। একই প্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৫২৫টি যন্ত্রপাতিও কারখানায় স্থাপিত অবস্থায় পাওয়া যায়নি। এসব...
চাঞ্চল্যকর এ মামলায় বিচারিক আদালতের রায়ের পর ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায়...
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা...
জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের প্রশ্নে সংবিধানের দোহাই দিয়ে জনগণের মতামত উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান...
আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
দ্রুত উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জিম্বাবুয়ে

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এতে এসব ফ্লাইটের ১৮ হাজার ৩৬২ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। আর ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৩টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।

হুতিদের হামলার কারণে সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বন্ধ রয়েছে। এতে সৌদি আরবগামী যাত্রীদের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট বন্ধ করেছে।

এ ছাড়া দাম্মামগামী ফ্লাইট স্থগিত থাকবে ২০ অক্টোবর পর্যন্ত। ২১ অক্টোবর থেকে এই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বড় উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও করেছে সংস্থাটি।

২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বন্ধ রেখেছে বেসরকারি ইউএস–বাংলা এয়ারলাইনস।

অনেক কিছুই নিয়েই সম্ভব টেকনোলজিস লিমিটেড কাজ করে যাচ্ছে। আমাদের কার্যক্রমের সঙ্গে মোট ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে, যার মধ্যে ১০ হাজার নারী।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৫–এর বিচারক আবদুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষীরা সাক্ষ্য দেন। তবে আসামি বেনজীর পলাতক থাকায় তাঁর পক্ষে আইনজীবীরা জেরা করার সুযোগ পাননি। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ২৮ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আশা করছি দ্রুত এই মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হবে। ২৮ অক্টোবর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।’

যে সাতজন আজ সাক্ষ্য দিয়েছেন, তাঁরা হলেন ইস্টার্ন কেবলস লিমিটেডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) নিরুপম সিংহ, গাজীপুরের ন্যাশনাল টিউবস লিমিটেডের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মো. আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক জি এম ইশতিয়াক আজিজ, র্যাংকন ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল জহির এবং ঢাকার সদর রেকর্ড রুমের সাবরেজিস্ট্রার মাহবুবুর রহমান।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ৮ মার্চ মামলার অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৩ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। এ নিয়ে মামলাটিতে মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেন হাফিজুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য ঘোষণা করেছিলেন। তবে তদন্তে তাঁর নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ মেলে। এর বিপরীতে তাঁর বৈধ আয় পাওয়া যায় ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। পারিবারিক ব্যয় বাদে তাঁর নিট সঞ্চয় থাকার কথা ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদকের তদন্তে প্রতীয়মান হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সাবেক এই পুলিশ কর্মকর্তা তাঁর অর্জিত অবৈধ সম্পদের উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যৌথ মূলধনি কারবারে তা রূপান্তর, স্থানান্তর ও বিনিয়োগ করেছেন।

একজন শিল্পীর সৃজনশীলতা গড়ে ওঠে শুধু কাজের অভিজ্ঞতায় নয়, বই পড়া ও জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতেও। ব্যতিক্রম নন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিয়মিত বই পড়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। তাহসানের কাছে জানতে চেয়েছিলাম পছন্দের পাঁচটি বইয়ের নাম। তাঁর পছন্দের বইয়ের তালিকায় আছে সৃজনশীলতা, ভ্রমণ ও আত্মানুসন্ধান থেকে কল্পবিজ্ঞানের বই। এই পছন্দই বলে দেয়, তাঁর আগ্রহ নানা ক্ষেত্রে। জেনে নিন তাঁর পছন্দের পাঁচ বই সম্পর্কে।

৫. ‘এন্ডারস গেম’: অরসন স্কট কার্ড

‘এন্ডারস গেম’: অরসন স্কট কার্ড

বিজ্ঞান কল্পকাহিনি নিয়ে বেশ আগ্রহী তাহসান। যে কারণে ছাত্রাবস্থায় খুঁজে বের করেন এই বিষয়ের নানান বই। এর মধ্যে তাঁর মনে ধরে যায় আমেরিকান লেখক অরসন স্কট কার্ডের জনপ্রিয় কল্পবিজ্ঞান উপন্যাস ‘এন্ডারস গেম’।

এই বইয়ের কেন্দ্রে আছে কিশোর অ্যান্ড্রু ‘এন্ডার’ উইগিন। ভিনগ্রহের প্রাণীদের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় তাকে মহাকাশের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে পাঠানো হয়। সেখানে কঠিন যুদ্ধকৌশল, প্রতিযোগিতা ও মানসিক চাপের মধ্য দিয়ে এন্ডারকে নেতা হয়ে উঠতে হয়। তাহসান মনে করেন, যুদ্ধ, নেতৃত্ব, বুদ্ধিমত্তা ও নৈতিকতার প্রশ্ন বইটির গুরুত্বপূর্ণ দিক।

৪. ‘শঙ্কু সমগ্র’: সত্যজিৎ রায়

‘শঙ্কু সমগ্র’: সত্যজিৎ রায়

সত্যজিৎ রায়ের সিনেমা তাহসানের খুব পছন্দের। সেই সঙ্গে শৈশব থেকেই পড়েছেন তাঁর অনেক বই। ‘শঙ্কু সমগ্র’ এর মধ্যে অন্যতম প্রিয়। বাংলা সাহিত্যের জনপ্রিয় কল্পবিজ্ঞান চরিত্র অধ্যাপক ত্রিলোকেশ্বর শঙ্কু।

বিজ্ঞানী শঙ্কুর আবিষ্কার, বিচিত্র অভিযান এবং অজানা জগতের রহস্য নিয়ে সত্যজিৎ রায়ের গল্পগুলো তাহসানকে নিয়ে যায় কল্পনার এক বিস্ময়কর জগতে। বিজ্ঞান, কৌতূহল ও রোমাঞ্চের মিশেলে তৈরি এই সংকলন বাংলা কল্পবিজ্ঞানের অন্যতম সৃষ্টি।

৩. ‘উইন্ড, স্যান্ড অ্যান্ড স্টারস’: আঁতোয়ান দ্য সঁ-একঝুপেরি

‘উইন্ড, স্যান্ড অ্যান্ড স্টারস’: আঁতোয়ান দ্য সঁ-একঝুপেরি

তাহসান জানান, কখনো কখনো একটি বই তাঁর জীবনকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই তালিকায় আছে বিখ্যাত ফরাসি লেখক, কবি, সাংবাদিক এবং পেশাদার বিমানচালক আঁতোয়ান দ্য সঁ-একঝুপেরির এই স্মৃতিকথা।

এই বইয়ে উঠে এসেছে আকাশপথে লেখকের অভিযানের অভিজ্ঞতা। মরুভূমির বিপদ, বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, সহযাত্রীদের সঙ্গে বন্ধন এবং প্রতিকূলতার মুখে টিকে থাকার শক্তি। এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখক জীবন ও মানবিকতা নিয়ে ভাবনার খোরাক জোগান।

২. ‘দ্য রোড টু মক্কা’: মুহাম্মদ আসাদ

‘দ্য রোড টু মক্কা’: মুহাম্মদ আসাদ

তাহসানের পছন্দের তালিকায় আছে অস্ট্রীয় বংশোদ্ভূত মুসলিম পণ্ডিত, সাংবাদিক ও রাজনৈতিক তাত্ত্বিক মুহাম্মদ আসাদের আত্মজীবনী ও ভ্রমণকাহিনি ‘দ্য রোড টু মক্কা’।

এই বইয়ে উঠে এসেছে লেখকের ভ্রমণ, চিন্তার পরিবর্তন এবং ইসলাম গ্রহণের অভিজ্ঞতা। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা, স্থানীয় মানুষের সঙ্গে পরিচয় এবং বিশ্বাস ও জীবনের অর্থ খোঁজার কাহিনি।

১. ‘দ্য ক্রিয়েটিভ অ্যাক্ট: আ ওয়ে অব বিয়িং’: রিক রুবিন

‘দ্য ক্রিয়েটিভ অ্যাক্ট: আ ওয়ে অব বিয়িং’: রিক রুবিন

সৃজনশীল বিষয়ের বইগুলো তাহসানকে দারুণভাবে টানে। এমনই একটি বই আছে তাঁর পছন্দের শীর্ষে। বইটির নাম ‘দ্য ক্রিয়েটিভ অ্যাক্ট: আ ওয়ে অব বিয়িং’। লিখেছেন আমেরিকান সংগীত প্রযোজক রিক রুবিন। বইটি সৃজনশীলতা নিয়ে ভাবনার খোরাক জোগায়।

শিল্পী কীভাবে চারপাশের জগৎ থেকে অনুপ্রেরণা খুঁজে পেতে পারেন, একই সঙ্গে কীভাবে নতুন চিন্তা করা যায়, তা আছে এই বইয়ে। তাহসানের ভাষায়, নতুন কিছু সৃষ্টিতে ভাবনার খোরাক জোগাতে পারে এই বই। তিনি মনে করেন, শিল্পী হিসেবে নিজের স্বতন্ত্র দিক খুঁজে পাওয়ার জন্যও বইটি গুরুত্বপূর্ণ।

ধনী হওয়ার পরামর্শ দেওয়া ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিয়োসাকির কেন ১২০ কোটি ডলারের ঋণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। আজ রোববার বিকেলে সচিবালয়ে

বাংলাদেশ সচিবালয় সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে (পুরোনো বাণিজ্য মেলার মাঠ) নেওয়া হবে। বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে। আজ রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিনই সচিবালয় স্থানান্তরের একটি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করতে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।

নিগার সুলতানা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে কে আসছেন, এ নিয়ে কৌতুহল ছিল। আজ মিলেেছ সেই প্রশ্নের উত্তর। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের হাতে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক বছরের জন্য তাঁকে অধিনায়ক করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

নাহিদার সঙ্গে নারী টি-টুয়েন্টি দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন সোবহানা মোস্তারিও। ২৪ বছর বয়সী এই ব্যাটারকে দলের সহ-অধিনায়ক করেছে বিসিবি।

২৬ বছর বয়সী নাহিদা বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বাঁহাতি স্পিনে দলের অন্যতম ভরসা হয়ে উঠেন তিনি। টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটও তাঁর।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১১৩টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১৩২ উইকেট নিয়েছেন নাহিদা। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাহিদা আছেন পাঁচ নম্বরে।

নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

নতুন সহ-অধিনায়ক সোবহানাও এরই মধ্যে বাংলাদেশের নারী ক্রিকেটে নিজের জায়গা পাকা করেছেন। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৭২টি টি-টুয়েন্টি ম্যাচ।

এই সংস্করণে বাংলাদেশের মাত্র তিনজন নারী ব্যাটার এক হাজারের বেশি রান করেছেন। নিগার সুলতানা ও ফারজানা হকের পর তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন সোবহানা।

নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের প্রথম পরীক্ষা হতে পারে আগামী মাসেই। ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জের ম্যুরাল নির্মাণের নামে ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সাবেক দুই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মোহাম্মদ হাছান মাহমুদসহ আটজনকে আসামি করা হয়েছে।

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন সংস্থাটির উপসহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

দুদক সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) নীতিমালা অনুযায়ী, কোনো উপাদান অপরিহার্য হলে তা ডিপিপি সংশোধন করে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু ব্রোঞ্জের ভাস্কর্য নির্মাণ অপরিহার্য ছিল না। নীতিমালা লঙ্ঘন করে এটি নির্মাণের উদ্যোগ নেওয়ায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ বেতারের সাবেক দুই মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঞা ও নারায়ণ চন্দ্র শীল, সাবেক সিনিয়র প্রকৌশলী মো. জাকির হোসেন, উপস্টেশন প্রকৌশলী মোহাম্মদ আবদুর রহমান, প্রকল্প স্টিয়ারিং কমিটির সভাপতি ও তৎকালীন ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং প্রকল্প পরিচালক প্রবাল কান্তি দাস।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে সাত কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়। একই বছরের ২৪ জানুয়ারি তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পের আওতায় ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত হয়। পরে প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় কাজটি মূল প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের অনুসন্ধানে উঠে আসে, ২০১৯ সালের ৭ মে বাংলাদেশ বেতারের তৎকালীন মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের নির্দেশে ব্রোঞ্জের ম্যুরাল নির্মাণের ব্যয় ধরা হয় ৫ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকা। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৪ জানুয়ারি প্রকল্প পরিচালক প্রবাল কান্তি দাস দরপত্রের মাধ্যমে ৫ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকায় নির্মাণকাজের কার্যাদেশ দেন। ওই বছরের ৯ ডিসেম্বর তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্যুরালের নকশা অনুমোদন করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৪ সালের ১২ জুন পর্যন্ত নয়টি বিলের মাধ্যমে মোট ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা তুলে নেয়। কিন্তু দুদক অনুসন্ধানকালে বাংলাদেশ বেতারের আগারগাঁও কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে সেখানে ম্যুরালের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি।

দুদক জানায়, প্রকল্পের অপরিহার্য অংশ না হওয়া সত্ত্বেও বিধিবহির্ভূতভাবে ম্যুরাল নির্মাণের কাজটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

যুবদল কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল কর্মী তারেক হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন। গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে মো. মাসুদ আলম বলেন, স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে আরিফ হোসেন ও তাঁর সহযোগীরা তারেককে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলবার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই বলেও মন্তব্য করেন তিনি।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন আরিফ হোসেনের সহযোগী ফখরুল ইসলাম, আবদুল মান্নান, আরিফুল ইসলাম ও মো. ইফতেখার।

গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর তিন রাস্তার মোড় এলাকায় তারেক হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. ইমন গুলিবিদ্ধ হন। নিহত তারেক উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ এলাকার বাসিন্দা কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত ইমন একই এলাকার ইউসুফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাতে খাবার খেয়ে তারেক তাঁর বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করেন। ইমনকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। একপর্যায়ে প্রধান অভিযুক্ত আরিফ হোসেন তারেককে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করেন। অন্যরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এ সময় ইমন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে তারেকের বুকে গুলি করা হয়। আরেকজনও তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তারেক মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে কাছাকাছি থাকা তাফসির আলম তারেককে উদ্ধারে এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তারেক ও তাফসির দুজনই গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। হামলাকারীরা তাঁদের ওপর আরও আঘাত করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা পালিয়ে যান।

যুবদল নেতার কার্যালয়ে আসেন দুই কর্মী, কিছুক্ষণ পরই গুলিতে প্রাণ গেল একজনের

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, স্ক্র্যাপ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরেও এ হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব বিষয় স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আরিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড এলাকায় আড়াই শতাধিক কারখানা রয়েছে। এসব কারখানায় উৎপাদনপ্রক্রিয়া শেষে অবশিষ্ট, বাতিল বা অব্যবহৃত ধাতব অংশ স্ক্র্যাপ হিসেবে বিক্রি হয়। এসব স্ক্র্যাপের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় বিভিন্ন সময়ে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছে।
দুর্গাপুজোর সময় কলকাতায় ব্যাপক জনসমাগম নতুন নয়। কিন্তু ১৭ই অক্টোবর শনিবার সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেলে পদপিষ্টের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসন ও উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে।
ফ্রান্সের সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি অনেকটাই নমনীয় বলে মনে হচ্ছে। আটই অক্টোবর এক সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন। তবে এরপরও বিক্ষোভ থামেনি, বরং আরও তীব্র হয়েছে।
আজ রবিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে কক্সবাজারের রিসোর্টে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা, এতে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিমন্ত্রী ইশরাকের পিস্তল হাতে শোডাউনের সংবাদ এবং ঢাকার বিমানবন্দরে সৌদিগামী যাত্রীদের অপেক্ষার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমের প্রথম পাতায়।
মেরিনল্যান্ডকে তার বন্দি তিমিগুলোর জন্য একটি নতুন আবাস খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু প্রাণী কল্যাণের বিষয়ে উদ্বেগের কারণে কানাডীয় সরকার যখন চীনে তিমিগুলো বিক্রি করার পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তখন পার্ক কর্তৃপক্ষ জানায় যে সেগুলোকে হয়তো তাদের কষ্ট না দিয়ে মেরে ফেলতে হবে। এই ঘোষণার পর বেশ কয়েকটি অ্যাকোয়ারিয়াম একটি আন্তর্জাতিক উদ্ধার অভিযান শুরু করে।
কলকাতায় একটি খ্যাতনাম দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি জানান, আরও ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
একজন প্রত্যক্ষদর্শী জানান তিনি যখন সকাল ছয়টার পরে রিসোর্ট থেকে হাঁটতে বের হয়েছিলেন তখনও সবকিছু স্বাভাবিক ছিল। তারা যখন ফিরে এসেছেন রিসোর্টের সামনে তখন দেখেছেন আগুন একটু একটু করে ছড়াচ্ছে। একটুপরে প্রথমে একটি বড় বিস্ফোরণ এবং আরো কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন চারদিকে আরো ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানকে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয়েছে।
নেত্রকোণার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
পটুয়াখালীর সমুদ্র সৈকত কেন্দ্রিক পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনেক হোটেল, মোটেল ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র নেই। আবার অনেক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও এ সব সরঞ্জামের মেয়াদ নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭-এর আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।
দিনাজপুরের হিলি সীমান্তে ৭১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২ বোতল ফেনাড্রিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাবা-ছেলেসহ একই পরিবারের তিন সদস্য রয়েছেন।
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বলিউডের প্রবীণ কৌতুকশিল্পী জনি লিভার মারা গেছেন—এমন শিরোনামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ফটো কার্ড।
চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে।