ইবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইলে জীবিত মানুষকে মৃত সাজিয়ে এবং অন্য লাশকে নিজের স্বামী দাবি করে মিথ্যা হত্যা মামলা দায়ের করার অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মিথ্যা মামলা দায়েরের অপরাধে ৩ জনের কারাদণ্ড
ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫

গাজীপুরের টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর...

ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকসহ আসামি ৫
শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকা এবং শাহীনের স্ত্রী সানজ...

শ্যালক ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ৩৮ কোটি টাকা
পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পদ্মা সেতুর নিচে গোসলে নেমে ২ জন নিখোঁজ
রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানকে।

রাষ্ট্রীয় মর্যাদায় সাংবাদিক শফিকুর রহমানের দাফন
তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সারা দেশ

View more
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা
পর্যটক বরণে প্রস্তুত সেন্টমার্টিন, জেটি নিয়ে শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।

Video news

Rss feed news

‘কোনো দিন ভাবিনি, নিজের একটা দোকান হবে’, ফিরোজার পাশে বন্ধুসভা
‘কোনো দিন ভাবিনি, নিজের একটা দোকান হবে’, ফিরোজার পাশে বন্ধুসভা

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে তাঁকে একটি দোকানঘর তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ হাজার টাকার মুদি মালামাল কিনে দিয়েছেন বন্ধুরা। দোকানটির নাম রাখা হয়েছে ‘বন্ধু স্টোর’।

অক্টোবর ২৬, ২০২৬
দুই সেকেন্ড ব্যবধানে শাদাবকে নতুন ‘জীবন’ হারিসের, তারপর অদ্ভুত আবদার
দুই সেকেন্ড ব্যবধানে শাদাবকে নতুন ‘জীবন’ হারিসের, তারপর অদ্ভুত আবদার

পাকিস্তান ক্রিকেট চিরকালই এমন। যখন মনে হয় সব শেষ, তখনই যেন নতুন গল্প শুরু হয়। শাদাব ও হারিস ইংল্যান্ডের বিপক্ষে ঠিক সেটাই করেছেন।

অক্টোবর ২৬, ২০২৬
কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

অক্টোবর ২৬, ২০২৬
তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার
তেলের দাম কমেছে, ব্যারেলপ্রতি ১১৫ ডলার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। শুক্রবার ব্যারেলপ্রতি দাম ১১৭ ডলারের কাছাকাছি ওঠার পর সোমবার তা কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ আছে।

সোমবার লন্ডনসহ বিভিন্ন বাজারে দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ১৮ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০১ দশমিক ৪১ ডলারে নেমে আসে।

শুক্রবার তেলের দাম বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাতে পারেন—এমন আশঙ্কা দাম বেড়ে যাওয়ার অন্যতম কারণ। দীর্ঘ সময় ধরে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা ও অপরিশোধিত তেলের মজুত কমতে থাকায় গত কয়েক সপ্তাহে তেলের দাম বেড়েছে।

রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে নতুন করে হামলা চালানো হবে, নাকি তেহরানের সঙ্গে সমঝোতা হবে—এটাই এখন মূল প্রশ্ন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য সোমবার তেহরানে গেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি কানি আশা করেন, এই উদ্যোগের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে।

গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজে হামলা বৃদ্ধি করেছে ইরান। একই সময়ে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা বৃদ্ধির কারণে দেশটি থেকে কিছু কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্কলেসের বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হুতিদের হামলা বৃদ্ধি, তেলবাহী জাহাজে অব্যাহত আক্রমণ ও মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা নিয়ে অনিশ্চয়তা আছে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ভূরাজনৈতিক ঝুঁকির আশঙ্কা আরও বাড়ছে।

২০২৭ সালের এপ্রিল মাসে সরবরাহের জন্য ব্রেন্টের আগাম চুক্তির দর ব্যারেলপ্রতি আজ ১০০ ডলারের সামান্য নিচে ছিল। এতে বোঝা যায়, দীর্ঘ সময় ধরে তেলের দাম বেশি থাকতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

অক্টোবর ২৬, ২০২৬
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

অক্টোবর ২৬, ২০২৬
যুদ্ধের পরে পৃথিবী
যুদ্ধের পরে পৃথিবী

রাতের আকাশে আজও কিছু তারা মিটিমিটি জ্বলে—

যেন মৃত সৈনিকের চোখ—

যে চোখ শেষবার পৃথিবীকে দেখেছিল—

একটি ধানের শিষের মতো সরল,

একটি পাখির ডানার মতো নির্দোষ।

পৃথিবী তখনো সুন্দর ছিল—

দীঘির জলে চাঁদ ভাসত, বটের শিকড়ে ঘুমিয়ে

থাকত অন্ধকার, আর কোনো এক অচেনা গ্রামের

উঠানে মা তার ছেলের জন্য ডাল-ভাত ঢেকে রাখত।

হঠাৎ যুদ্ধ এল—

ইতিহাসের বুক চিরে লোহার দাঁত বসাল;

মানুষ মানুষের মুখে খুঁজে পেল শত্রু,

নিজেরই ছায়াকে ভেবে নিল মৃত্যুর দূত হিসেবে।

তারপর আগুন জ্বলল—

ঘর পুড়ল, গ্রাম পুড়ল, পুড়ল সেই চিঠি—

যেখানে লেখা ছিল: ‘ফিরে এসো—বন্ধু, শীত পড়েছে, পিঠা খাওয়াব।’

কিন্তু কে জয়ী হলো? যে সৈনিক শত্রুর বুকে

গুলি চালিয়ে পদক নিয়ে ফিরে এল—

নাকি যে রাজা মানচিত্রে নতুন সীমারেখা টানল?

প্রশ্নটি রাখলাম, উত্তর অপ্রাসঙ্গিক।

মানুষ বড় আশ্চর্য প্রাণী—

মাটির ভেতর শস্যের মতো জন্মায়,

আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে,

তারপর সেই আকাশেরই নিচে

অন্য মানুষের রক্তে নিজের অহংকারকে খুঁজতে যায়।

কতকাল ধরে এই পৃথিবী হরিণের চোখে ভোর দেখেছে,

লতার গায়ে জন্ম নিতে দেখেছে ফুল আর পাতা;

তবু মানুষের হাতে মানুষেরই রক্ত শুকিয়ে

সভ্যতার পতাকা হয়েছে লাল।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

আমি ভাবি—

যে বাতাসে আজ বারুদের ঝাঁজ,

সেখানেই কোনো একদিন একটি শালিক তার ছানার

জন্য খাবার নিয়ে ফিরবে নীড়ে; ধ্বংসস্তূপের পাশে

ফুটে উঠবে কচি কিশলয়, কোনো বিধবার জানালায়

নিঃশব্দে এসে বসবে এক ক্লান্ত ফড়িং—শান্তির বাণী নিয়ে।

প্রকৃতি হয়তো এর সবই ভুলে যাবে,

অথবা কিছুই ভুলবে না।

তারই নীরবতার ভেতরে শতাব্দীর পর শতাব্দী ধরে

জমে থাকবে মানুষের আর্তনাদ, যেমন নদীর

তলায় জমে থাকে পলি, যেমন অন্ধকারের গভীরে

ঘুমিয়ে থাকে বিলুপ্ত নক্ষত্রের আলো।

তথাপি যুদ্ধ থামবে না; কারণ মানুষ মরে,

কিন্তু মানুষের ভেতরের পশুটির জন্য

কোনো শ্মশানে জায়গা হয় না; কোথাও

একটা কবর খুঁজে পাওয়া যায় না।

শিশুর চোখে পৃথিবী আবার প্রথমবারের মতো জন্মায়—

সে জানে না সীমান্ত কী, জানে না পতাকা কেন ওড়ে—

দেশে দেশে; কেন একটি নাম উচ্চারণ করলেই

অন্য একটি নাম ঘৃণায় কেঁপে ওঠে।

তার এক হাতের মুঠোয় একদিন হয়তো

থাকবে একটি লাল গোলাপ; আর অন্য হাতে

পৃথিবীর সমস্ত সেনাপতি, সমস্ত বিজয়ী রাজা,

সমস্ত মৃত সভ্যতা।

সেদিন দূর থেকে সে তাকিয়ে দেখবে, কত সহজে শিউলি

ফুলের একটু সুবাস যুদ্ধের চেয়ে বড় হয়ে ওঠে।

তখন সন্ধ্যা নামবে—

জোনাকির আলোয়, ঝিলের জলে ফিরে আসবে বিকেলের পাখি,

দূরের মাঠে বাতাসের গায়ে দল বেঁধে ভেসে বেড়াবে অসংখ্য প্রজাপতি।

কেউ হয়তো আর মনে রাখবে না—

কোন সৈন্য কোন দিকে গিয়েছিল,

কোন রাজা কার শহর দখল করেছিল।

শুধু মাটির গভীরে কিছু হাড় নীরবে শুয়ে থাকবে—

যেন তারা আজও অপেক্ষা করে আছে—

কোনো এক অনাগত ভোরের জন্য,

যে ভোরে মানুষ প্রথমবার বুঝবে:

সেনাপতির যুদ্ধ জয়ের খুশির চেয়ে একটি শিশুর মুখের

হাসি অনেক বড়; আর পৃথিবীটা তার চেয়েও বড়।

আরও বুঝবে—মাটির ধরা কারও জয় করার বস্তু নয়—

এখানে একটু শান্তিতে বেঁচে থাকার জন্যই

মানুষের জন্ম হয়েছিল।

অক্টোবর ২৬, ২০২৬
সিডনিতে বসে সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক
সিডনিতে বসে সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক

অস্ট্রেলিয়ার সিডনিতে বসে হাত নাড়ছেন শল্যচিকিৎসক আর প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে চীনের সাংহাইয়ের হাসপাতালের টেবিলে চলছে নিখুঁত অস্ত্রোপচার। কল্পবিজ্ঞানের মতো শোনালেও চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় এই অগ্রগতির তথ্য আজ সোমবার অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

সিডনির ‘ক্রিস ওব্রায়েন লাইফহাউসে’ বসে দূরনিয়ন্ত্রিত এই আন্তমহাদেশীয় অস্ত্রোপচারের সফল পরীক্ষা চালান সহযোগী অধ্যাপক রুবেন থানাগাসালম। সিডনি থেকে তিনি সাংহাইয়ে রাখা একটি কৃত্রিম কিডনি কেটে আবার নিখুঁতভাবে সেলাই করেন।

অস্ত্রোপচারে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক ‘টুমাই’ নামের একটি বিশেষ রোবট। পুরো প্রক্রিয়াটি পরিচালিত হয়েছে অতিগতির ‘ফাইভ-জি’ ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে। চিকিৎসক সিডনিতে বসে যেভাবে হাত ঘুরিয়েছেন, সাংহাইয়ের রোবটের হাতগুলো ঠিক একই গতিতে নিখুঁত কাজ করেছে। সময়ের কোনো দৃশ্যমান ব্যবধান বা সংযোগ বিভ্রাট ছাড়াই পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়।

চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের এ পরীক্ষা পুরোপুরি সফল হয়েছে। আয়তনে বিশাল অস্ট্রেলিয়ায় প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের রোগীদের জটিল চিকিৎসার জন্য সিডনির মতো বড় শহরে ছুটে আসতে হয়। রোবটভিত্তিক এই দূরচিকিৎসাসেবা প্রত্যন্ত অঞ্চলে চালু হলে রোগীদের আর শহরমুখী হতে হবে না; নিজ শহরের হাসপাতালে বসেই মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা। শুধু অস্ট্রেলিয়া নয়, এ সেবা নিতে পারে পৃথিবী যেকোনো দেশ-ই।

অস্ট্রেলিয়ায় এ ধরনের দূরবর্তী অস্ত্রোপচারের পরীক্ষা এটিই প্রথম। চিকিৎসকদের প্রত্যাশা, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে আগামী ছয় মাসের মধ্যেই পরীক্ষাগার ছাড়িয়ে সরাসরি রোগীর শরীরে এই রোবোটিক অস্ত্রোপচার শুরু করা সম্ভব হবে।

অক্টোবর ২৬, ২০২৬
শ্রমিক সেজে সীমান্তের অপরাধের তথ্য সংগ্রহ, শেষ পর্যন্ত খুন সাংবাদিক আলিফ
শ্রমিক সেজে সীমান্তের অপরাধের তথ্য সংগ্রহ, শেষ পর্যন্ত খুন সাংবাদিক আলিফ

সীমান্তের চোরাচালান ও অপরাধ নিয়ে তথ্য সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ। কেন খুন হলেন সাংবাদিক আলিফ? কী বলছে তদন্ত? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

অক্টোবর ২৬, ২০২৬
ইরানের সঙ্গে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের বৈঠক শুরু
ইরানের সঙ্গে পাকিস্তান, সৌদি আরব, তুরস্কের বৈঠক শুরু

মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা আজ তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এদিকে, সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২৬, ২০২৬
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।

অক্টোবর ২৬, ২০২৬
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?
অরুণাচলে চীনের বাঁধের পাল্টা ভারতীয় প্রকল্পের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নেমেছে?

ভারতের অরুণাচলে প্রস্তাবিত বাঁধের বিরোধিতায় বিক্ষোভকারীদের ক্ষোভে তাদের আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

অক্টোবর ২৬, ২০২৬
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?

"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।

অক্টোবর ২৬, ২০২৬
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।

অক্টোবর ২৬, ২০২৬
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ

প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।

অক্টোবর ২৬, ২০২৬
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?
বাংলাদেশে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম তৈরির কাজ কতদূর?

রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম বা প্রতিষেধক তৈরির একটি গুরুত্বপূর্ণ পর্যায়, এন্টিবডি উৎপাদনের কাজ শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশের ভেনম রিসার্চ সেন্টার। তবে, গত দুই বছর ধরে কোন অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটির সকল গবেষণা কার্যক্রম।

অক্টোবর ২৬, ২০২৬
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে
পিরোজপুরে মধ্যরাতে মুক্তিযোদ্ধাকে দাফন নিয়ে কী ঘটেছে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।

অক্টোবর ২৫, ২০২৬
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অক্টোবর ২৬, ২০২৬
নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে যবিপ্রবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
নবীন শিক্ষকদের দক্ষতা বাড়াতে যবিপ্রবিতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নবীন শিক্ষকদের শিক্ষাদান, গবেষণা ও পেশাগত দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
সাভারে গোডাউনে চুরি, গ্রেপ্তার ৪
সাভারে গোডাউনে চুরি, গ্রেপ্তার ৪

ঢাকার সাভারে রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬
খুলনায় সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা
খুলনায় সাবেক এমপিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

আয়ের সঙ্গে অসংগতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে খুলনায় পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ অক্টোবর) দুদকের পক্ষ থেকে মামলাগুলো দায়ের করা হয়।

অক্টোবর ২৬, ২০২৬
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত
বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির সমালোচনা করে বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে দলটি (বিএনপি) গণতন্ত্রের কথা বললেও ক্ষমতায় গিয়ে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের পথে হাঁটছে।

অক্টোবর ২৬, ২০২৬
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
৪ মাস ভারপ্রাপ্ত থাকার পর এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।

অক্টোবর ২৬, ২০২৬
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে দুই হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৬, ২০২৬
গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ১৮
গোপালগঞ্জে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ১৮

গোপালগঞ্জে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবর ২৬, ২০২৬