সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মন্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সপ্তম কেবিনেটের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার (২২ অক্টোবর)।
ফুটবলে গোল, ট্রফি আর ব্যক্তিগত অর্জনের হিসাব দিয়ে লিওনেল মেসির ক্যারিয়ারকে বর্ণনা করা যায়। কিন্তু মাঠের বাইরেও তাঁর প্রভাব অনেক বিস্তৃত! এবার তারই স্বীকৃতি পেলেন এলএম১০।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠের ড...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী। এক সময় চলচ্চিত্রের পর্দায় নিয়মিত দেখা গেলেও গত কয়েক বছরে অভিনয়ে অনেকটাই অনিয়মিত।
গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, “ বিশ্ববিদ্যালয়ের নতুন লিফট স্থাপনের অনুমোদন ট্রাস্টি বোর্ডের কারণে আটকে আছে ।”
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া টাকা আবারো গণনা করা হচ্ছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

খালি চোখে প্রায় দেখাই যায় না, এমন সব খুদে জীবের ছবি তোলেন কুতুব উদ্দিন। তেমনই এক জাতের অণুজীব স্লাইম মোল্ডের ছবি তুলে এবার জিতেছেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার পোর্টফোলিও পুরস্কার। যুক্তরাজ্যপ্রবাসী এই বাংলাদেশির গল্প শোনাচ্ছেন সজীব মিয়া

কুতুব উদ্দিনের পুরস্কারজয়ী সিরিজের ছবিটির নাম ‘টাইনি ড্যান্সার’ বা ‘খুদে নৃত্যশিল্পী’

কুতুব উদ্দিনের পুরস্কারজয়ী গুচ্ছ ছবিগুলোর নাম ‘সিক্রেট ওয়ার্ল্ড’। ছয়টি ছবিতে উঠে এসেছে স্লাইম মোল্ডের প্রজননকাঠামো। স্লাইম মোল্ড ছত্রাকের মতো দেখতে একধরনের জীব, যা পচা কাঠসহ আর্দ্র পরিবেশে জন্মে। এদের আকার মাত্র ১ থেকে ২ মিলিমিটার। খালি চোখে সহজে নজরে পড়ে না। ম্যাক্রো লেন্সের সাহায্যে এদের সূক্ষ্ম গঠন, রং ও বিন্যাস ক্যামেরায় ধরেছেন কুতুব।

সিরিজের একটি ছবির নাম ‘টাইনি ড্যান্সার’ বা ‘খুদে নৃত্যশিল্পী’। হলুদাভ পিচ্ছিল স্তরের ওপর দাঁড়িয়ে আছে সরু লালচে-বাদামি ডাঁটা। প্রতিটির মাথায় হলুদাভ গোলাকার অংশের ওপর ছড়িয়ে আছে কালো ছোপ। পচা কাঠের ওপর জন্মানো স্লাইম মোল্ডগুলোকে দেখে মনে হয় যেন নাচছে।

আরেকটি ছবির নাম ‘আ ওয়ার্ল্ড ইন মিনিয়েচার’ বা ‘ক্ষুদ্র এক জগৎ’। এতে ফুটে ওঠা স্লাইম মোল্ডটি শর্ষের দানার সমান। দেখতে অনেকটা বনসাই করা গাছের মতো, মাথায় যেন ফুটে আছে সাদা ফুল।

২০২৬ সালে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ৬২তম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার পোর্টফোলিও বিভাগে বিজয়ী হয়েছেন তিনি। ইংল্যান্ডের পশ্চিম সাসেক্সের বিভিন্ন জায়গায় ছবিগুলো তোলা।

ফুটে ওঠা স্লাইম মোল্ডটি শর্ষের দানার সমান

শখ থেকে পেশাদার আলোকচিত্রী

২০১২ সালে জন্মদিনে কুতুব উদ্দিনকে একটি ডিজিটাল ক্যামেরা উপহার দিয়েছিলেন তাঁর স্ত্রী জমিলা পারভিন। সেই শুরু। প্রথম দিকে প্রজাপতি, মৌমাছি, ফুল, পাখি ও আশপাশের প্রকৃতির ছবি তুলতেন। তখনো আলোকচিত্র ছিল শখের বিষয়। উদ্দেশ্য ছিল সুন্দর ছবি তোলা। একটি কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যানের কাজ করতেন, পাশাপাশি চালিয়ে গেছেন আলোকচিত্রে দক্ষতা বাড়ানোর চেষ্টা। বিভিন্ন লেখা পড়ে, ইউটিউবে অন্য আলোকচিত্রীদের কাজ দেখে নিজের মতো পরীক্ষা-নিরীক্ষা করে শিখেছেন ছবি তোলার কৌশল।

ছবি তুলতে তুলতেই প্রকৃতিকে কাছ থেকে দেখার আগ্রহ বাড়ে। ধীরে ধীরে বুঝতে পারেন, আলোকচিত্র শুধু সুন্দর দৃশ্য ধরে রাখার মাধ্যম নয়, এর সাহায্যে এমন গল্পও বলা যায়, যা মানুষের অজানা। একসময় ছবি তোলাকে পেশা হিসেবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৮ সাল থেকে পেশাদার আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন কুতুব। ছবি বিক্রি, আলোকচিত্রের কর্মশালা পরিচালনা এবং অন্যদের ছবি তোলা শেখানোর মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের পরিচিতি। তবে শখকে পেশায় পরিণত করাটা সহজ ছিল না। কুতুবের ভাষায়, ‘নিজের ভালোবাসার কাজকে পেশা হিসেবে নিতে পারাকে আমি সৌভাগ্য মনে করি। তবে শুধু ভালো ছবি তুলতে পারলেই হয় না। নিজের কাজের প্রচার, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং ব্যবসার দিকটিও সামলাতে হয়।’

যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কুতুব উদ্দিন

ক্ষুদ্র জগতের প্রতি মুগ্ধতা

প্রকৃতির নানা ধরনের ছবি তুলতে তুলতেই ম্যাক্রো ফটোগ্রাফির প্রতি আগ্রহ। ছোট্ট একটি পোকামাকড়ের শরীর, চোখ কিংবা পায়ের সূক্ষ্ম গঠন ক্যামেরায় দেখে মুগ্ধ হয়েছেন তিনি। আর এখন তো সামাজিক মাধ্যমে নিজেকে ‘ম্যাক্রোম্যান’ পরিচয় দেন কুতুব, ‘ম্যাক্রো ফটোগ্রাফির প্রতি ভালোবাসা থেকেই এই নাম। ছোট ছোট পোকামাকড়, ছত্রাক, স্লাইম মোল্ড এবং তাদের সূক্ষ্ম গঠন আমার আগ্রহের বিষয়।’ ছত্রাকের এমন সব গঠনও তাঁর চোখে পড়ে, সাধারণভাবে যা দেখা সম্ভব না।

কুতুবের কাছে ম্যাক্রো ফটোগ্রাফির সবচেয়ে বড় আকর্ষণ, পরিচিত পৃথিবীকে নতুনভাবে দেখা যায়। আমরা প্রতিদিন জঙ্গলে হাঁটি, গাছের গুঁড়ি দেখি, শুকনো পাতার ওপর দিয়ে চলি। কিন্তু সেই কাঠের ওপর কিংবা পাতার নিচে কী ঘটছে, অনেক সময় তা খেয়াল করি না। ম্যাক্রো লেন্সে সেই ক্ষুদ্র জগৎ সামনে চলে আসে। কোনো কোনো জীবের গঠন দেখে মনে হয়, যেন অন্য কোনো গ্রহের প্রাণী।

এই জগৎ আবিষ্কার করতে কুতুব উদ্দিনকে খুব দূরে যেতে হয় না। পশ্চিম সাসেক্সে তাঁর বাড়ির কাছেই মনোরম বন স্লিন্ডন উডস। এ ছাড়া পুলবরো ব্রুকস, হেসওর্থ কমনসহ আশপাশের বিভিন্ন বনভূমিতেও তিনি যান। বিশেষ করে বৃষ্টির পর ভেজা জঙ্গলে যেতে পছন্দ করেন। আর্দ্র পরিবেশে স্লাইম মোল্ড ও বিভিন্ন ধরনের ছত্রাক খুঁজে পাওয়ার সুযোগ বেশি।

গাছের ডালে গাঢ় বেগুনি রঙের স্লাইম মোল্ড

ছবি তোলার জন্য ক্যানন আর ৫ ক্যামেরা ও ক্যানন এমপি-ই ৬৫ মিলিমিটার ম্যাক্রো লেন্স ব্যবহার করেন কুতুব। এই লেন্স দিয়ে এক থেকে পাঁচ গুণ পর্যন্ত বড় করে ছবি তোলা যায়। আলোর নিয়ন্ত্রণে ব্যবহার করেন ছোট এলইডি বাতি ও ডিফিউজার। ছবি তোলার পর বিভিন্ন ফোকাস পয়েন্টে ধারণ করা ছবিগুলো জেরিন স্ট্যাকার সফটওয়্যারে একত্র করেন। ভালো একটি ছবির জন্য কখনো ৫০, ১০০ কিংবা তারও বেশি ছবি তুলতে হয়। তাঁর একটি পুরস্কারজয়ী ছবির জন্য ব্যবহার করতে হয়েছিল ১২৪টি ছবি।

কুতুব উদ্দিন বলেন, ‘তবে সরঞ্জামের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য ও পর্যবেক্ষণ। জঙ্গলে গিয়ে শুধু সামনে তাকিয়ে হাঁটি না। মাটির কাছাকাছি, গাছের গুঁড়ি, পচা কাঠ, পাতার নিচে এবং ভেজা জায়গায় মনোযোগ দিয়ে খুঁজি। কোথায় আর্দ্রতা বেশি, কোথায় কাঠ পচছে, কোথায় ক্ষুদ্র জীবের বসবাসের উপযোগী পরিবেশ রয়েছে, এসব লক্ষ করি।’

ছবিগুলো লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে

জীবের নাম স্লাইম মোল্ড

২০২৪ সালের অক্টোবরের দিকে স্লাইম মোল্ড নিয়ে কাজ শুরু করেন কুতুব উদ্দিন। অ্যালিসন নামের এক আলোকচিত্রীর ইউটিউব ভিডিও ও ইনস্টাগ্রামে তাঁর কাজ দেখে বিষয়টির প্রতি আগ্রহী হন। এরপর স্লাইম মোল্ড খুঁজে বের করা, ছবি তোলা এবং এদের জীবনচক্র সম্পর্কে জানার পেছনে সময় দিতে শুরু করেন। ২০২৫ সালের প্রায় পুরোটা সময় এদের নিয়ে কাজ করেছেন কুতুব। জঙ্গলে ঘুরেছেন, তাদের জীবনচক্র বোঝার চেষ্টা করেছেন, তুলেছেন ছবি। সেই দীর্ঘ অনুসন্ধানেরই স্বীকৃতি এনে দিয়েছে এই ছয় ছবি। ২০২৫ সালেও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতায় তাঁর একটি ছবি ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি পেয়েছিল। আর এবার পোর্টফোলিও বিভাগে বিজয়ী হওয়া তাঁর কাজের নতুন অধ্যায়।

তাঁর পুরস্কারজয়ী ছবিগুলো এখন লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে। কুতুব উদ্দিন বলেন, ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে নিজের ছবি প্রদর্শিত হতে দেখা অবিশ্বাস্য অভিজ্ঞতা। পৃথিবীর বিভিন্ন দেশের দর্শক ছবিগুলো দেখছেন। দর্শনার্থীদের অনেকে স্লাইম মোল্ড সম্পর্কে জানতেন না। অনেকে জানতে চান, এটা কী কিংবা কীভাবে এমন ছবি তোলা সম্ভব। দর্শকদের প্রশ্ন শুনে নিজের কাজ সার্থক বলে মনে হয়।’

কুতুব উদ্দিনের কাছে বন্য প্রাণীর আলোকচিত্র মানেই শুধু বাঘ, সিংহ কিংবা বড় প্রাণীর ছবি নয়

কুতুব চান, তাঁর ছবি দেখে মানুষ শুধু সৌন্দর্য উপভোগ করবেন না, প্রকৃতির ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ জীবগুলো সম্পর্কেও জানতে আগ্রহী হবেন। বন্য প্রাণীর আলোকচিত্র মানেই শুধু বাঘ, সিংহ কিংবা বড় প্রাণীর ছবি না। ক্ষুদ্র জীবও অসাধারণ গল্প বলতে পারে।

শিকড়ের টান

কুতুব উদ্দিনের জন্ম মৌলভীবাজারের কুলাউড়ায়। পড়াশোনার জন্য ২০০৯ সালে যুক্তরাজ্যে যান তিনি। ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যরা দেশে থাকেন। মাকে আগেই হারিয়েছিলেন, কয়েক মাস আগে মারা গেছেন তাঁর বাবা।

আগামী বছর বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে। এবার তাঁর বিশেষ আগ্রহ দেশের প্রকৃতিতে স্লাইম মোল্ড ও অন্যান্য ক্ষুদ্র জীব খুঁজে সেগুলোর ছবি তোলা। কুতুব উদ্দিন বলেন, ‘এমন কিছু প্রজাতি রয়েছে, যেগুলো বাংলাদেশে পাওয়া যেতে পারে, কিন্তু যুক্তরাজ্যে খুঁজে পাইনি। তাই দেশে ফিরে সেগুলো আবিষ্কার করতে চাই।’

পশ্চিম সাসেক্সের বিভিন্ন বনভূমিতে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের প্রকৃতিতে কাজে লাগাতে চান তিনি।

বিশ্বের সবচেয়ে বড় পাখির আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী ২৫টি ছবি দেখুন

ধুলাবালু, বায়ুদূষণ ও রোদে ত্বক নিষ্প্রভ হয়ে যেতে পারে। দেখা দিতে পারে শুষ্কতা, লালচে ভাব ও সূক্ষ্ম রেখা। সংবেদনশীল ত্বকে এসব সমস্যা আরও বেশি হতে পারে। তাই ত্বকের যত্নে সকালে প্রয়োজন সুরক্ষা, আর রাতে ত্বক পরিষ্কার করে আর্দ্রতা ধরে রাখা।
দ্রুতগতির রেসিং কার নিয়ে ট্র্যাকে ছুটছেন বিভিন্ন দেশের নারী রেসাররা। কারও চোখ সামনে এগিয়ে যাওয়ার, কেউ ব্যস্ত প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলতে।
কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল বলেন, কর্মীদের জন্য শুধু কর্মক্ষেত্র নিশ্চিত করাই প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; জীবনের অনিশ্চয়তা মোকাবিলায়ও তাঁদের পাশে থাকা জরুরি।

জর্ডানের একটি গির্জায় বন্দুকধারীর হামলায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

খাওয়ার সময় পাশে পছন্দের গান বাজলে কি খাবার বেশি সুস্বাদু হয়ে ওঠে? অনেকে খেতে খেতে গান শোনেন। কেউ খাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে সংগীত বা মিউজিক বেজে চলেছে; তাতে কি খাবারের স্বাদ বেড়ে যায়? যুগ যুগ ধরে মানুষের মনে এ কৌতূহল থাকলেও এর পক্ষে কোনো বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ মানুষের হাতে ছিল না। তবে এখন আছে!

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ও আরহাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সংগীতের সঙ্গে স্বাদের সম্পর্কের জৈবিক ও বৈজ্ঞানিক প্রমাণ পেয়েছেন। গত জুনে তাঁদের গবেষণার ফলাফল বিখ্যাত বিজ্ঞান জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে।

এতে গবেষকেরা বলছেন, স্বাদ কেবল খাবারের নিজস্ব কোনো গুণ বা বৈশিষ্ট্য নয়। স্বাদ এমন একটি অনুভূতি যা মস্তিষ্কের মাধ্যমে তৈরি হয়। এ নতুন জ্ঞান রেস্তোরাঁ, ক্যানটিন, হাসপাতালসহ নানা জায়গায় খাওয়ার মান ও অভিজ্ঞতাকে উন্নত করার কাজে ব্যবহার করা যেতে পারে।

গবেষণায় ৪৮ জন সুস্থ প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারী অংশ নেন। অংশগ্রহণকারীদের নিউরো–ইমেজিং বা মস্তিষ্কের স্ক্যান ডেটা সংগ্রহ করা হয়।

গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, খাবার খাওয়া মানুষের অন্যতম মৌলিক ও বহু–ইন্দ্রিয়ভিত্তিক অভিজ্ঞতা। স্বাদ কেবল জিহ্বার কাজ নয়। বরং এটি গন্ধ, দৃষ্টি, স্পর্শ ও শ্রবণেন্দ্রিয়ের যৌথ অনুভূতির ফসল। এর আগের কিছু গবেষণায় দেখা গেছে যে শব্দের সঙ্গে স্বাদের একটি সুনির্দিষ্ট মিল বা সংযোগ রয়েছে, যেমন উচ্চ পিচ বা সুরের সংগীত মিষ্টির ভাব বাড়াতে পারে। কিন্তু মানুষের মস্তিষ্ক কীভাবে শব্দ ও স্বাদকে একসঙ্গে প্রক্রিয়াজাত করে এবং সংগীত কীভাবে মস্তিষ্কের ভেতরে স্বাদের অনুভূতিকে প্রভাবিত করে, তা এত দিন অজানাই ছিল। গবেষকেরা মূলত এই স্নায়বিক বা নিউরাল মেকানিজম উদ্ঘাটন করতেই এ গবেষণা পরিচালনা করেছেন।

গবেষণাপদ্ধতি

গবেষণায় ৪৮ জন সুস্থ প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারী অংশ নেন। অংশগ্রহণকারীদের নিউরো–ইমেজিং বা মস্তিষ্কের স্ক্যান ডেটা সংগ্রহ করা হয়। অংশগ্রহণকারীরা যখন স্ক্যানারের ভেতরে শুয়ে ছিলেন, তখন বিভিন্ন পরিস্থিতিতে তাঁদের মস্তিষ্কের সক্রিয়তা পরিমাপ করা হয়। গবেষণায় কিছু আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ছিল অডিটরি স্টিমুলি, টেস্ট স্টিমুলি, এমআরআই ও এফএমআরআই, গাস্টোমিটার ও নয়েজ-ক্যানসেলিং হেডফোন।

এফএমআরআই স্ক্যান করে দেখা গেছে, মানুষ যখন শুধু স্বাদ নেওয়ার চেয়ে সংগীত শোনার সঙ্গে কোনো খাবার বা দ্রবণ গ্রহণ করে, তখন মস্তিষ্কের স্বাদ প্রক্রিয়াকরণ অঞ্চল অনেক জোরালোভাবে সাড়া দেয়। অর্থাৎ সংগীত মস্তিষ্কের ভেতরে স্বাদ গ্রহণের অনুভূতিকে বাড়িয়ে দেয়।

গবেষণাটি তিনটি ধাপে পরিচালিত হয়।

১. মিউজিক: টেস্ট ইন্টারঅ্যাকশন টাস্ক। এমআরআই স্ক্যানারে থাকা অবস্থায় অংশগ্রহণকারীদের একই সঙ্গে সংগীত শোনানো হয় এবং জিবে মিষ্টি বা টক দ্রবণ দেওয়া হয়। এখানে মোট চারটি ভিন্ন মিশ্রণ বা কম্বিনেশন পরীক্ষা করা হয়।

২.মিউজিক ওনলি ও টেস্ট ওনলি টাস্ক: এ প্রক্রিয়ায় শুধু সংগীত শুনিয়ে এবং আলাদাভাবে স্বাদের দ্রবণ খাইয়ে মস্তিষ্কের পৃথক প্রতিক্রিয়া মাপা হয়।

৩. আচরণগত মূল্যায়ন: স্ক্যান শেষ করার পর অংশগ্রহণকারীদের একটি আইপ্যাডের মাধ্যমে বিভিন্ন অনুপাতে তৈরি করা খাদ্যের দ্রবণ ও সংগীতের মিশ্রণে তাদের নিজস্ব অনুভূতি (স্বাদের তীব্রতা, পছন্দ বা প্রীতিকর ভাব এবং শব্দ ও স্বাদের সামঞ্জস্য) ৯-পয়েন্ট স্কেলে রেট করতে বলা হয়। প্রাপ্ত ফলাফলগুলো তুলনা করা হয়।

আচরণগত ফলাফলে দেখা গেছে, মিষ্টি সংগীত শোনার সময় পরীক্ষামূলক দ্রবণগুলোর স্বাদ মানুষের কাছে অনেক বেশি প্রীতিকর বা আনন্দদায়ক মনে হয়েছে। অর্থাৎ সঠিক সংগীত মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে যা পরোক্ষভাবে খাবারের অভিজ্ঞতাকে উন্নত করে।

গবেষণা ফলাফল

গবেষণায় গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যায়। একটি হচ্ছে মস্তিষ্কের সক্রিয়তা বৃদ্ধি। অন্যটি হচ্ছে, খাবারের আকর্ষণ ও আনন্দ বৃদ্ধি।

এফএমআরআই স্ক্যান করে দেখা গেছে, মানুষ যখন শুধু স্বাদ নেওয়ার চেয়ে সংগীত শোনার সঙ্গে কোনো খাবার বা দ্রবণ গ্রহণ করে, তখন মস্তিষ্কের স্বাদ প্রক্রিয়াকরণ অঞ্চল অনেক জোরালোভাবে সাড়া দেয়। অর্থাৎ সংগীত মস্তিষ্কের ভেতরে স্বাদ গ্রহণের অনুভূতিকে বাড়িয়ে দেয়।

আচরণগত ফলাফলে দেখা গেছে, মিষ্টি সংগীত শোনার সময় পরীক্ষামূলক দ্রবণগুলোর স্বাদ মানুষের কাছে অনেক বেশি প্রীতিকর বা আনন্দদায়ক মনে হয়েছে। অর্থাৎ সঠিক সংগীত মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে যা পরোক্ষভাবে খাবারের অভিজ্ঞতাকে উন্নত করে।

কান ও জিহ্বা একে অপরের পরিপূরক। তাই বলা যেতে পারে, সঠিক সংগীত খাবারকে করে তুলতে পারে আরও বেশি আনন্দময় ও সুস্বাদু।

সাধারণ মানুষের কী লাভ

বিজ্ঞানী বা গবেষক ছাড়াও এ গবেষণা থেকে অন্যদের সুফল পাওয়ার সুযোগ আছে। রেস্তোরাঁ বা ক্যাফেগুলো খাবারের মেনুর সঙ্গে সামঞ্জস্য রেখে সংগীতের আয়োজন রাখতে পারে যা গ্রাহকদের খাওয়ার অভিজ্ঞতাকে আরও বেশি উপভোগ্য ও আকর্ষণীয় করে তুলবে। আবার বয়স্ক ব্যক্তি বা হাসপাতালে চিকিৎসাধীন যেসব রোগীর খাওয়ার রুচি বা স্বাদ নেওয়ার ক্ষমতা কমে গেছে (যাঁরা পুষ্টিহীনতার ঝুঁকিতে আছেন), তাঁদের ক্ষেত্রে সঠিক বা অনুকূল সংগীত পরিবেশন করে খাওয়ার অভিজ্ঞতা ও পুষ্টি গ্রহণ উন্নত করা সম্ভব হতে পারে।

খাবারে অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান না বাড়িয়েই শুধু সঠিক শব্দ বা সংগীতের পরিবেশ তৈরির মাধ্যমে খাদ্যের স্বাদ ও মিষ্টির অনুভূতি বহাল রাখা বা বাড়িয়ে তোলা সম্ভব।

কান ও জিহ্বা একে অপরের পরিপূরক। তাই বলা যেতে পারে, সঠিক সংগীত খাবারকে করে তুলতে পারে আরও বেশি আনন্দময় ও সুস্বাদু।

পোলার্ড ২০২৩ সাল থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ। এর আগে দলটির হয়ে ২০১০ থেকে ২০২২—এই সময়ে খেলেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের প্রিমিয়াম ও আকর্ষণীয় পেমেন্ট অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডটি আনা হয়েছে।
চট্টগ্রাম বিভাগে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ২৪ ঘণ্টার এই অভিযানে গ্রেফতার করা হয়েছে ৯৯০ জনকে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা...
গঙ্গা-পদ্মা পানি বণ্টন চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করা, পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন...
সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন এমন প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে তারা দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে থাকতে চান...
ডেঙ্গু মোকাবিলায় সরকার ও বিএনপির পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুসহ জনদুর্ভোগ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের...
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে কোচ টমাস ডুলি। এই দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শামিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী...
মাদরাসায় শিশুদের ওপর শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগের বিরুদ্ধে শিক্ষকদের সোচ্চার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান...
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তার বড় ভাই মোহাম্মদ আলী.....
আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।
প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে লা ভেরিয়েরে গুলির ঘটনা ঘটে। হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে হামলাটি চলে। হামলাকারীকে অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পেনশন ব্যয় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশের রাজনীতিতে 'গুপ্ত-সুপ্ত' বিতর্ক আবারও আলোচনায়। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায়, কে অনুপ্রবেশকারী আর কে প্রক্সি -এমন নানা বিতর্ক রাজনীতিতে। এসব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন বিভিন্ন দলের নেতারা।
বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অফলাইনে আছে। শুক্রবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।
রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।
কক্সবাজারে বেশিরভাগ হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেই। আনুমানিক ছয় শতাধিক হোটেল রিসোর্টের মধ্যে মাত্র দেড়শর মতো হোটেল-রিসোর্টের ফায়ার লাইসেন্স নেওয়া আছে। আর বেশি ঝুঁকিতে আছে বাঁশ ও কাঠের তৈরি অবকাঠামোগুলো।
একটি আন্দোলনকারী দলে অনুপ্রবেশের সময় এক তরুণীকে যৌনকর্মে প্রতারিত করার অভিযোগ অস্বীকার করেছেন অ্যান্ড্রু কোল্স।
সংবাদ, দায়িত্ববোধ ও সত্য প্রকাশের অঙ্গীকারে এক যুগ পার করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
এ ছাড়া বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে। তবে এ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি রাঙামাটি শহরে। রাঙামাটি থেকে চট্টগ্রামগামী সব ধরনের যান চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন উপজেলাগামী লঞ্চ চলাচলও ছিল স্বাভাবিক। সকাল সাড়ে ৬টা থেকেই রাঙামাটি শহর থেকে চট্টগ্রামের উদ্দেশে নির্ধারিত বাসগুলো ছেড়ে যায়। তবে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ অব্যাহত রয়েছে।
কোনো কোনো সংবাদমাধ্যম মানুষের অধিকার আদায়ের কথা বলে যাচ্ছে, আবার কোনো মিডিয়া গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উস্কানি দিচ্ছে উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবাদপত্র আয়নার মতো।
সদ্য উন্মুক্ত করা একটি সীমান্ত সেতু দিয়ে চীনের ডাগুং শহরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, আজ ভোরের দিকে খবর পেয়ে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে টাকা গণনা করতে গিয়ে পাওয়া গেছে বিএনপির সাংগঠনিক নিয়ম পরিবর্তনের প্রস্তাবসংবলিত একটি চিঠি।