অর্থসংকটে গাজায় খাদ্যসহায়তা এক-তৃতীয়াংশ কমাচ্ছে ডব্লিউএফপি

ডব্লিউএফপি জানিয়েছে, গত তিন বছরে গাজার ৯০ শতাংশ পর্যন্ত পরিবারের জন্য খাদ্যসহায়তা জীবনরক্ষাকারী অবলম্বন হিসেবে...

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন...

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১০
পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১০৩ শতাংশ, বিদেশে খরচ ৯৮৭ কোটি টাকা

দেশে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে দ্রুত। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে ১০৩ শতাংশ। একই সময়ে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ৯৬ শতাংশ...

পাঁচ বছরে কার্ডে লেনদেন বেড়েছে ১০৩ শতাংশ, বিদেশে খরচ ৯৮৭ কোটি টাকা
দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ

ব্যাংকিং খাতে উচ্চ খেলাপি ঋণের পেছনে দুর্বল ঋণ মূল্যায়ন, ঋণ অনুমোদনে সুশাসনের অভাব এবং খেলাপি ঋণ শনাক্তে বিলম্বকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক...

দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ
আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচদিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ছুটির আগে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান...

আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
কপ-১৭ সম্মেলন: জীববৈচিত্র্য ধ্বংসে বিপর্যস্ত কোটি কোটি মানবজীবন!

জীববৈচিত্র্য রক্ষায় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন কপ-১৭ শুরু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) এ সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়...

কপ-১৭ সম্মেলন: জীববৈচিত্র্য ধ্বংসে বিপর্যস্ত কোটি কোটি মানবজীবন!
শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে (৪৯) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া...

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ নিতে চান, আছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ নিতে চান, আছে ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ

ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রান্সে আকৃষ্ট করে

অক্টোবর ২০, ২০২৬
বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল
বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) রিপিট ক্যাডার সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে, ৫০তম বিসিএস থেকে কার্যকর হবে।

অক্টোবর ২০, ২০২৬
৯/১১: অপূরণীয় স্মৃতির কথা
৯/১১: অপূরণীয় স্মৃতির কথা

হামিদ দাবাশি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরান স্টাডিজ ও তুলনামূলক সাহিত্য বিভাগের হাগোপ কেভোরকিয়ান অধ্যাপক। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর তাঁর লেখা এই নিবন্ধ আল–জাজিরায় প্রকাশিত হয়। অন্য আলোর অনলাইন পাঠকের জন্য নিবন্ধটি অনুবাদ করেছেন খলীলুল্লাহ মুহাম্মাদ বায়েজীদ

সময় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, মঙ্গলবার। সেদিন যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠি। বিছানায় শুয়েই পড়তে ও লিখতে শুরু করি। তখনো জানি না মাত্র কয়েক কিলোমিটার দূরে ম্যানহাটানে কী ভয়াবহ ঘটনা ঘটে চলেছে।

নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আপার ওয়েস্ট সাইডে ছিল আমাদের বাসা। শহরের কোলাহলমুখর ডাউনটাউন আর ব্যস্ত বাণিজ্যিক মিডটাউন থেকে দূরে, শান্ত ও মনোরম এক আবাসিক এলাকায় আমাদের বসবাস। জায়গাটা এতটাই নিরিবিলি যে দেখলে মনে হতো যেন গ্রামীণ স্ক্যান্ডিনেভিয়ার কোনো এক পাড়া।

ল্যান্ডফোনটা হঠাৎ বেজে উঠল। তখনকার দিনে মুঠোফোন তেমন ছিল না, থাকলেও তা ছিল বিরল ও অদ্ভুত এক জিনিস। তাই যোগাযোগের জন্য আমরা তখনো ল্যান্ডলাইনই ব্যবহার করতাম। ফোনের ওপাশে ছিলেন আমার এক বন্ধু। তাঁর গলায় স্পষ্ট উদ্বেগ। তিনি জানতে চাইলেন, আমি ঠিক আছি কি না। বললাম, হ্যাঁ, ভালো আছি। তখন তিনি আমাকে টেলিভিশন চালু করতে বললেন।

টিভি চালু করতেই দেখি, আমাদের শহর আক্রান্ত। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিশাল টুইন টাওয়ারে বিমান আঘাত হেনেছে। ভবন দুটি ধসে পড়ছে। মানুষ প্রাণ বাঁচাতে ছুটছে। তখন ঠিক কয়টা বাজে, আমার মনে নেই। মনে হচ্ছিল, সময় যেন থমকে গেছে।

[দৃশ্যটি দেখে] মুহূর্তেই আমার স্মৃতিপটে ভেসে উঠেছিল সেই বছরেরই ১৫ এপ্রিলের কথা। সেদিন বড় মেয়ে পার্ডিসের জন্মদিন উদ্যাপন করতে তাকে নিয়ে গিয়েছিলাম উত্তর টাওয়ারের চূড়ায় অবস্থিত ‘উইন্ডোজ অন দ্য ওয়ার্ল্ড’ রেস্তোরাঁয়। স্পষ্ট মনে আছে, আমরা কাছের নেওয়ার্ক বিমানবন্দরে বিমানগুলোকে ওঠানামা করতে দেখেছিলাম। মেয়েকে বলেছিলাম, ‘অদ্ভুত না? বিমানগুলোকে আমরা নিজেদের পায়ের নিচ দিয়ে ওঠানামা করতে দেখছি!’

অর্ধেক অবিশ্বাস আর অর্ধেক হতাশা নিয়ে আমি পোশাক পরে বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল আরও কয়েকজন আতঙ্কিত মানুষ। আমরা শহরের কেন্দ্রের দিকে হামলাস্থলের উদ্দেশে হাঁটা শুরু করলাম। রাস্তাঘাট ছিল একেবারে ফাঁকা। পুরো শহরে নেমে এসেছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। আমরা নিউইয়র্কবাসী কোলাহলে অভ্যস্ত। অতিরিক্ত নীরবতা বরং আমাদের অস্বস্তিতে ফেলে কিন্তু সেদিন সকালে গোটা শহর ছিল নিথর। ব্রডওয়ের বাড়িগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওরা যেন সেই শিশু, যারা এইমাত্র মা-বাবাকে হারিয়েছে কিন্তু তারা এখনো জানে না সেই খবর।

আমিসহ বিভ্রান্ত জনতার ছোট্ট দলটি হিউস্টন স্ট্রিটে এসে থামল।

কয়েকজন জাপানি পর্যটককে দেখলাম, স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ওপর থেকে ধুলা সংগ্রহ করছিলেন। সেই ধুলা ছিল ধসে পড়া টুইন টাওয়ারের। আমি বিস্ময়ে তাকিয়ে ছিলাম। ভাবছিলাম, সেই ধুলার কথা। কী অদ্ভুত—এই ধুলার মধ্যে মিশে আছে ইট, সিমেন্ট, মানুষের দেহাবশেষ, কফির কাপ আর ধ্বংসস্তূপের সঙ্গে ধুলায় মিশে যাওয়া কত মানুষের অপূর্ণ স্বপ্ন।

নিজের অজান্তেই ওমর খৈয়ামের কবিতার পঙ্ক্তি আওড়াতে শুরু করলাম—

আহ! ধুলায় মিশে যাওয়ার আগেই,

জীবন যতটা পারা যায় উপভোগ করে নাও।

তারপর ধুলা—স্তূপীকৃত ধুলা, ধুলার নিচেই শয়ন,

মদ, গান ও গায়ক কেউই থাকবে না সে জীবনে।

অর্ধেক অবিশ্বাস আর অর্ধেক হতাশা নিয়ে আমি পোশাক পরে বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল আরও কয়েকজন আতঙ্কিত মানুষ। আমরা শহরের কেন্দ্রের দিকে হামলাস্থলের উদ্দেশে হাঁটা শুরু করলাম। রাস্তাঘাট ছিল একেবারে ফাঁকা। পুরো শহরে নেমে এসেছিল অদ্ভুত এক নিস্তব্ধতা। আমরা নিউইয়র্কবাসী কোলাহলে অভ্যস্ত। অতিরিক্ত নীরবতা বরং আমাদের অস্বস্তিতে ফেলে কিন্তু সেদিন সকালে গোটা শহর ছিল নিথর। ব্রডওয়ের বাড়িগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওরা যেন সেই শিশু, যারা এইমাত্র মা-বাবাকে হারিয়েছে কিন্তু তারা এখনো জানে না সেই খবর।

শোকের মাহাত্ম্য

ঘটনার পরদিন বুধবার আমার ক্লাস ছিল। ক্যাস্পাসে গিয়ে দেখি, আমার শিক্ষার্থীদের রঙিন চক দেওয়া হয়েছে। তারা লো লাইব্রেরির সিঁড়িতে এঁকে চলেছে নিজেদের ভয়, দুশ্চিন্তা আর শোকের ছবি। এই শোক প্রকাশ আসলে মৃতদের জন্য নয় বরং জীবিতদের জন্য। এটা মহৎভাবে বেঁচে থাকার এক পবিত্র শিল্প, মহামূল্যবান জীবনের অনন্তকালে রূপান্তর উদ্যাপনের পবিত্র আচার। এটা এমন একটা মুহূর্ত যখন আমরা মরণশীল মানুষ আমাদের আত্মার অমরত্ব অনুভব করি কিন্তু যে সংস্কৃতি শোক প্রকাশের এই ভাবগাম্ভীর্য সভ্যতা হারিয়ে ফেলেছে, সেগুলোর কী হবে?

আমাদের শহর সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল। সেই আঘাতের পর স্থির হয়ে বসার, ভাবার ও শোক করার জন্য আমরা মাত্র এক-দুই দিন সময় পেয়েছিলাম। এরপরই আমেরিকানরা শোকের সেই মহৎ পরিসর থেকে দ্রুত বেরিয়ে এল। তাদের সামনে দ্রুত তৈরি করে দাঁড় করানো এক অস্পষ্ট, চেহারাহীন শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে তারা ছুটল।

প্রতিশোধ নেওয়ার আগে মানুষের প্রশান্তি দরকার। তাদের স্থির হয়ে বসে থাকার এবং এই অস্থির পৃথিবীর ভয়কে শান্তভাবে অনুভব করার সময়ও দরকার কিন্তু যুদ্ধের দামামা অতি দ্রুত বেজে উঠল আর সেই প্রশান্ত ধ্যানগুলোতে ছেদ টানল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা চালানো হয়

৯/১১–এর দশম বার্ষিকীতে আমি আল-জাজিরার জন্য একটি লেখা লিখেছিলাম। সেখানে পাঠকদের উদ্দেশে বিশিষ্ট ফরাসি দার্শনিক জ্যাক দেরিদার সঙ্গে আমার একটি সংক্ষিপ্ত কথোপকথনের কথা তুলে ধরেছিলাম। ৯/১১-এর ভয়াবহ ঘটনার কিছুদিন পরই তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি পাবলিক লেকচার দিতে এসেছিলেন। সেদিন দেরিদা ‘রাজনৈতিক শোক’ নিয়ে কথা বলছিলেন। দর্শকদের তিনি বোঝাতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রে আমরা যা দেখছি, তা কেবল ৯/১১–এর ঘটনায় নিহত মানুষদের জন্য শোক নয় বরং আমরা যে অর্থে এত দিন ‘রাজনৈতিক’ বিষয়টিকে চিনে এসেছি, সেই ‘রাজনৈতিক’-এর জন্যও যেন শোক করছিলাম। বক্তৃতা শেষে আমি তাঁকে একটি প্রশ্ন করেছিলাম—শহরজুড়ে আমরা যে ‘শোকের রাজনীতি’ দেখছি, তা কি শেষ পর্যন্ত ‘রাজনীতির শোক’-এর সম্ভাবনাকেই রুদ্ধ করে দেবে? দেরিদা কিছুক্ষণ প্রশ্নটি নিয়ে ভাবলেন কিন্তু সরাসরি কোনো উত্তর দিলেন না। বললেন, এর কোনো স্পষ্ট উত্তর তাঁর জানা নেই।

আমেরিকার এই মর্মান্তিক ক্ষত ঘিরে যে মানবিক অনুভূতি ও শোক তৈরি হয়েছিল, তা খুব দ্রুতই ‘শোকের রাজনীতি’ আর যুদ্ধের দামামার নিচে চাপা পড়ে গেল। যতটুকু শোক অবশিষ্ট ছিল, তার সীমানাও যেন নির্ধারিত হলো আমেরিকার যুদ্ধবিমানের উড়ালসীমা দিয়ে। তথাকথিত ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ এত দ্রুত এবং সহিংসভাবে ৯/১১–এর শোকের রাজনীতিকে ছাড়িয়ে গিয়েছিল যে ভেতরে–ভেতরে মর্মান্তিকভাবে আক্রান্ত এই জাতি তাদের অভ্যন্তরীণ ক্ষত অনুভব করার সুযোগই পেল না। শোক প্রকাশ ছিল কেবলই বাহ্যিক। তা রূপ নিল সহিংস প্রতিশোধে। আসলে কী ঘটেছিল, তা থেমে গভীরভাবে ভেবে দেখার অবকাশ আর রইল না।

৯/১১–এর দশম বার্ষিকীতে আমি আল-জাজিরার জন্য একটি লেখা লিখেছিলাম। সেখানে পাঠকদের উদ্দেশে বিশিষ্ট ফরাসি দার্শনিক জ্যাক দেরিদার সঙ্গে আমার একটি সংক্ষিপ্ত কথোপকথনের কথা তুলে ধরেছিলাম। ৯/১১-এর ভয়াবহ ঘটনার কিছুদিন পরই তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি পাবলিক লেকচার দিতে এসেছিলেন। সেদিন দেরিদা ‘রাজনৈতিক শোক’ নিয়ে কথা বলছিলেন।

পাঁচ বছর পর ৯/১১–এর ঘটনার ১৫তম বার্ষিকীতে আমি আল–জাজিরার জন্য অন্য একটি নিবন্ধে এই ধারণা পুনর্বিবেচনা করেছি। শোকের বিজয়ী রাজনীতি কীভাবে রাজনৈতিক শোকের সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছিল সেখানে বিস্তারিতভাবে তুলে ধরেছি।

আসলে অন্যের ব্যথা-বেদনাকে নিজের মধ্যে ধারণ করার জন্য মনের ভেতর একটি শান্ত পরিসর দরকার কিন্তু ৯/১১-এর প্রতিটি গুরুত্বপূর্ণ বার্ষিকীতে সেই নীরব পরিসরের মৃদু গুঞ্জন চাপা পড়ে গেছে ক্রোধ আর প্রতিশোধের চিৎকারে। আর ‘অন্যরা’ যেহেতু আরও বেশি ‘অপর’ হয়ে উঠেছে, এই দেশের শাসকেরা ততই যেন ভুলে গেছেন—বিশ্বের মধ্যে তাদের নিজেদের অবস্থান আসলে কোথায়।

কান থেকে কান্দাহার

আমেরিকানরা ৯/১১–এর ঘটনায় যে যন্ত্রণা অনুভব করেছিল, আফগান ও ইরাকিরা বছরের পর বছর ধরে সেটির পরিণতি ভোগ করেছে। তারা আজও সেই ভয়াবহ দিনের ফল ভোগ করছে কিন্তু ৯/১১–এর ঘটনার মতো ১০/৭ কিংবা ৩/২০–এর কথা কেই–বা মনে রাখে? উল্লেখ্য, আমেরিকা ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে আক্রমণ শুরু করে আর ২০ মার্চ ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে হামলা চালায়। নিজের কষ্টের জন্য মহৎভাবে শোক পালন করার পাশাপাশি অন্যের যন্ত্রণাও অনুভব করতে পারা জরুরি।

টুইন টাওয়ারে ৯/১১ হামলা

সেই সময়কার যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের জগৎকে পরস্পরের কাছে নিয়ে আসার ক্ষেত্রে শিল্পের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০০১ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফের কান্দাহার ছবির প্রিমিয়ার হয়। শুরুতে ছবিটি যুক্তরাষ্ট্রে তেমন সাড়া ফেলতে পারেনি। যদিও এটি সমালোচকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল কিন্তু সেই একই বছরের সেপ্টেম্বরে ছবিটা অভাবনীয় গুরুত্ব পেয়ে যায়। ৯/১১–এর পরপরই ব্যাপক সমাদরের জন্য মাখমালবাফের অনুমতি নিয়ে কান্দাহার ছবিটি আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেখাই।

আমার উদ্দেশ্য ছিল কান্দাহার এবং নিউইয়র্ক—এই দুই শহরের মধ্যে এক ধরনের নৈকট্য ও সংহতি স্থাপন করা। যাতে করে এর মাধ্যমে নিউইয়র্কের মর্মান্তিক ঘটনাকে এই অঞ্চলের বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করার একটি সুযোগ তৈরি হয় কিন্তু বলতে গেলে আমার এ চাওয়া পুরোপুরি ভেস্তে যায়। কেননা, তত দিনে দেশটি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তুত হচ্ছিল। এমনকি সেই যুদ্ধকে রিচার্ড ফকের মতো সবচেয়ে উদার এবং প্রগতিশীল আমেরিকানরাও ন্যায্য বলে মনে করেছিলেন।

সেই সময়কার যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের জগৎকে পরস্পরের কাছে নিয়ে আসার ক্ষেত্রে শিল্পের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০০১ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্রকার মোহসেন মাখমালবাফের কান্দাহার ছবির প্রিমিয়ার হয়। শুরুতে ছবিটি যুক্তরাষ্ট্রে তেমন সাড়া ফেলতে পারেনি। যদিও এটি সমালোচকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল কিন্তু সেই একই বছরের সেপ্টেম্বরে ছবিটা অভাবনীয় গুরুত্ব পেয়ে যায়। ৯/১১–এর পরপরই ব্যাপক সমাদরের জন্য মাখমালবাফের অনুমতি নিয়ে কান্দাহার ছবিটি আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেখাই।

২০০১ সালের অক্টোবরে দ্য নেশন পত্রিকায় প্রকাশিত একটি প্রবন্ধে রিচার্ড ফক লিখেছিলেন, ‘আমার শৈশব থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো একটি সরাসরি যুদ্ধকেও আমি সমর্থন করিনি। যদিও আমি মনে করি, কসোভোতে ন্যাটো বাহিনীর যুদ্ধ ইতিবাচক ফল এনে দিয়েছে।’ তিনি আরও লেখেন, ‘আমি আফগানিস্তানে অ্যাপোক্যালিপটিক বা ভয়াবহ সন্ত্রাসের বিরুদ্ধে [যুক্তরাষ্ট্রের] যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম সত্যিকারের ন্যায়সংগত যুদ্ধ মনে করি।’

কিন্তু ৯/১১-এর সহিংসতা যতই ভয়াবহ হোক, আফগানিস্তানে মার্কিন হামলা ও দখল কেবল প্রতিশোধের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এটি অবশ্য রিচার্ড ফক নিজেই আশঙ্কা করেছিলেন ও স্বীকার করেছিলেন। যুদ্ধ একবার শুরু হলে তা নিজের সামরিক যুক্তি তৈরি করে। নিজেই নিজের ভয়াবহ পরিণতির পথ তৈরি করে এবং সেই পথেই এগিয়ে চলে।

আমেরিকান ইতিহাসে প্রচুর জাতীয় ট্র্যাজেডি রয়েছে। গৃহযুদ্ধ থেকে শুরু করে আব্রাহাম লিংকনের হত্যাকাণ্ড। জন এফ কেনেডি, মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্সের গুপ্তপথে হত্যার ঘটনা। তারপর ৯/১১–এর মর্মান্তিক যন্ত্রণা। ইতিহাস বারবার আমেরিকানদের সামনে শোক করার এবং আত্ম-প্রতিফলনের জন্য নিজেদের দিকে ফিরে তাকানোর সুযোগ এনে দিয়েছে।

নিউইয়র্কে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা

কিন্তু ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’-এর বিজয়ী সামরিক উন্মাদনা এবং ৯/১১–এর হামলার প্রতিশোধ নিতে দুটি দেশকে ধ্বংস করার অমানবিক নিষ্ঠুরতা সেই ভয়াবহ দিনটির রেখে যাওয়া গভীর শূন্যতাকে সমূলে উৎপাটন করে না বরং শুধু আড়াল করে। এই দেশ কখনোই একটি আদর্শ জাতিতে পরিণত হবে না যতক্ষণ না এটি তার বন্দুক তাক করা কিংবা অন্য কোনো দেশে যুদ্ধবিমান পাঠানোর আগে একটি জাতীয় ট্র্যাজেডির জন্য শোকের প্রজ্ঞা এবং সান্ত্বনা অর্জন করতে না শেখে আর তা সম্ভব হবে না, যত দিন একজন আফগান বা ইরাকি শিশুর জীবনের মূল্য আমেরিকান শিশুর জীবনের সমান মূল্যবান মনে না করা হবে। প্রতিশোধ মানুষের মনের কোনো মর্মান্তিক ক্ষতকে সারায় না বরং সেই ক্ষতের অস্তিত্বকেই অস্বীকার করে।

ম্যানহাটান শহর আবার তার চিরচেনা জনাকীর্ণতা আর ব্যস্ততায় স্বাচ্ছন্দ্যে ফিরে গেছে। ৯/১১ একটি প্রতীকী ইতিহাসের অংশ হয়ে উঠেছে, যা মানুষ খুব কমই মনে রাখে। অনেকটা ১৯৪১ সালের ৭ ডিসেম্বরের পার্ল হারবারে হামলার মতো। আমেরিকায় স্মরণীয় দিনগুলোর অনেকগুলোই এখন সোমবারের ছুটির সঙ্গে মিশে গেছে। মেমোরিয়াল ডে কিংবা লেবার ডের মতো দিনগুলো মানুষকে তাদের ক্লান্তিকর দৈনন্দিন জীবন থেকে একটি দীর্ঘ সপ্তাহান্তের বিরতি দেয় কিন্তু ৯/১১ ছিল মঙ্গলবার। এমন একটি মঙ্গলবার, যা ক্রমেই বিস্মৃতির দিকে চলে যাচ্ছে। এটি কর্মব্যাপৃত মঙ্গলবার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে অথচ যার ক্ষতি আর কোনো দিন পূরণ হওয়ার নয়। সেদিন খুব অল্প সময়ের জন্য এই জাতির আত্মা সেই ভয় অনুভব করেছিল—যে ভয় পৃথিবীর মানুষ প্রতিনিয়ত অনুভব করে।

[এই নিবন্ধে প্রকাশিত মতামত একেবারেই লেখকের নিজস্ব এবং অবধারিতভাবে আল–জাজিরার সম্পাদকীয় নীতিমালা প্রতিফলিত করে না।]

অক্টোবর ২০, ২০২৬
এই ভিনিসিয়ুস আসল নাকি ‘নকল’
এই ভিনিসিয়ুস আসল নাকি ‘নকল’

ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে দেখা যাচ্ছে। কিন্তু এই ভিনিসিয়ুস আসল ভিনিসিয়ুস তো? প্রশ্নটি উঠছে তাঁর পারফরম্যান্সের কারণে।

অক্টোবর ২০, ২০২৬
সারায়েভো: ইউরোপের জেরুজালেম
সারায়েভো: ইউরোপের জেরুজালেম

লেখায় সারায়েভোর ভ্রমণ অভিজ্ঞতা ফুটে উঠেছে। পাহাড়, নদী ও ঐতিহাসিক স্থাপত্যে সমৃদ্ধ শহরটিকে তিনি ইউরোপের জেরুজালেম হিসেবে চিত্রিত করেছেন।

অক্টোবর ২০, ২০২৬
ঢাকার যে আটটি দোকানে পাবেন নিরামিষ ও বাঙালি খাবারের স্বাদ
ঢাকার যে আটটি দোকানে পাবেন নিরামিষ ও বাঙালি খাবারের স্বাদ

দুর্গাপূজার আনন্দে নতুন পোশাক, মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি আর প্রিয়জনের সঙ্গে আড্ডার পাশাপাশি খাবারের ভূমিকাও বিশেষ। এ সময় অনেকেই নিরামিষ খাবারের স্বাদ নিতে চান। বাড়িতে রান্নার পাশাপাশি বাইরে খেতে চাইলে ঢাকার বিভিন্ন এলাকার নিরামিষ খাবারের দোকান হতে পারে তাঁদের গন্তব্য। কোথাও মিলবে বাঙালি নিরামিষ পদের বাহারি আয়োজন, কোথাও বিরিয়ানি ও পোলাওয়ের মতো খাবার, আবার কোথাও দেশীয় পিঠাপুলি ও নাড়ু দিয়ে সাজানো হবে উৎসবের আয়োজন। পুরান ঢাকা, মোহাম্মদপুর, পান্থপথ ও বনানীর আটটি খাবারের দোকানের খোঁজ রইল এখানে।

পুরান ঢাকার দুই ভোজনালয়

জগন্নাথ ভোজনালয়

পুরান ঢাকার তাঁতীবাজার শিবমন্দিরের কাছে ১১০ নম্বর বাড়ির দোতলায় জগন্নাথ ভোজনালয়। ২০০৫ সালে শ্যামল অধিকারী ও নিতাই পালের উদ্যোগে যাত্রা শুরু করে খাবারের দোকানটি। ২০২০ সালে নিতাই পালের মৃত্যুর পর বর্তমানে এটি পরিচালনা করছেন অশোক কবিরাজ।

এখানে প্রতিদিন রান্না করা হয় ২০ থেকে ২৫ ধরনের নিরামিষ পদ

এখানে প্রতিদিন রান্না করা হয় ২০ থেকে ২৫ ধরনের নিরামিষ পদ। খাবার পরিবেশন করা হয় ছোট ছোট স্টিলের বাটিতে। তাতে থাকে শুক্তো, ফুলকপির রসা, ছানার ধোকা, লাবড়া, মোচার ঘন্ট, সয়াবিনের রসা এবং বিভিন্ন ধরনের শাক ও ভর্তা। ক্রেতারা নিজেদের পছন্দমতো পদ বেছে নিতে পারেন। শেষ পাতে থাকে পায়েস, মিষ্টি দই কিংবা চাটনি।

একাদশীতে থাকে বিশেষ আয়োজন

নিরামিষ খাবারের বৈশিষ্ট্য বজায় রাখতে এখানকার রান্নায় পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না। একাদশীতে থাকে বিশেষ আয়োজন—পুষ্পান্ন, শ্যামা চালের পায়েস, সাবুদানার ভুনা ও সয়াবিনের রসা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে ভোজনালয়টি। ভিড় বেশি হলে কখনো কখনো রাত ১১টা পর্যন্তও খাবার পরিবেশন করা হয়।

অনুরাধা মহাপ্রসাদ ভোজনালয়

তাঁতীবাজার গলির ৯ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত অনুরাধা মহাপ্রসাদ ভোজনালয়ের বিশেষত্ব এর মহাপ্রসাদি রান্না ও সাত্ত্বিক পরিবেশনা। এখানকার খাবার তৈরি করা হয় দেশি ঘি ও সূর্যমুখী তেলে। ভোজনালয়টির জনপ্রিয় পদ ভেজ পোলাও। পোলাওয়ের চালের সঙ্গে সয়া, গাজর ও আলু দিয়ে তৈরি এই খাবারের দাম ৮০ টাকা।

এখানকার খাবার তৈরি করা হয় দেশি ঘি ও সূর্যমুখী তেলে

কাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে অনুরাধা মহাপ্রসাদ ভোজনালয়

এ ছাড়া আছে ছানার রসা, ডালপুরি, ছোলার ডাল, বিভিন্ন ধরনের সবজি ভাজি ও পায়েস। সকালে নাশতার জন্য পাওয়া যায় পরোটা, সবজিও। সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে অনুরাধা মহাপ্রসাদ ভোজনালয়।

যে ৫ কারণে ভাইরাল দূরবীন বাংলা রেস্তোরাঁ

মোহাম্মদপুরে নিরামিষের দুই ঠিকানা

গোবিন্দাস সাত্ত্বিক ফুডস

মোহাম্মদপুরের বাবর রোডে অবস্থিত গোবিন্দাস সাত্ত্বিক ফুডস নিরামিষপ্রিয় ভোজনরসিকদের পরিচিত একটি ঠিকানা। নামের সঙ্গে মিল রেখেই এখানে পরিবেশন করা হয় সাত্ত্বিক ও নিরামিষ খাবার। দুর্গাপূজা উপলক্ষে আলাদা মেনুর বদলে নিয়মিত খাবারের স্বাদ ও মান ধরে রাখে দোকানটি।

দুর্গাপূজা উপলক্ষে আলাদা মেনুর বদলে নিয়মিত খাবারের স্বাদ ও মান ধরে রাখে দোকানটি

নিজস্ব সরবরাহব্যবস্থায় ক্রেতার কাছে খাবার পৌঁছে দেয় গোবিন্দাস সাত্ত্বিক ফুডস

পূজার দিনগুলোয় এখানকার জনপ্রিয় পদগুলোর মধ্যে থাকে সুবাসিত পুষ্পান্ন, পনির বিরিয়ানি ও গরম লুচি। এসবের সঙ্গে পাওয়া যায় বিভিন্ন ধরনের তরকারি। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাবার পরিবেশন করা হয়। চাইলে অনলাইনেও অর্ডার দেওয়া যায়। নিজস্ব সরবরাহব্যবস্থায় ক্রেতার কাছে খাবার পৌঁছে দেয় গোবিন্দাস সাত্ত্বিক ফুডস।

জেপিএস ভেজ কিচেন

মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে অবস্থিত জেপিএস ভেজ কিচেনের মেনুতে আছে ঐতিহ্যবাহী ও আধুনিক নিরামিষ পদের সমাহার। দুপুর ও রাতের খাবারের পাশাপাশি বিকেলের নাশতারও ব্যবস্থা আছে এখানে।

দুপুর ও রাতের খাবারের পাশাপাশি বিকেলের নাশতারও ব্যবস্থা আছে এখানে

পূজা উপলক্ষে এখানকার উল্লেখযোগ্য পদ কাশ্মীরি পনির দম বিরিয়ানি ও ফ্রায়েড রাইস। এ ছাড়া পাওয়া যায় পনির মসলা, কাশ্মীরি দম কালিয়া, সয়া মুগডালের ভুনা, সয়া বাঁধাকপি ভাজি, মিক্সড সবজি, ফুলকপির সাম্বার ও সয়াবিন কারি। খাবারের সঙ্গে থাকে টক-মিষ্টি জলপাইয়ের চাটনি। মিষ্টিমুখের জন্য আছে চুষির পায়েস, ঘন দই ও রাবড়ি মালাই।

সকাল সাড়ে আটটা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত খাবার পরিবেশন করে জেপিএস ভেজ কিচেন

বিকেলের নাশতায় খেতে পারেন সমুচা, নিরামিষ শর্মা কিংবা লুচি-ছোলার ডাল। সকাল সাড়ে আটটা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত খাবার পরিবেশন করে দোকানটি। তিন বেলার খাবারের পাশাপাশি এখানে পঞ্চব্যঞ্জনের থালি, বেকারি পণ্য ও জন্মদিনের কেকও পাওয়া যায়। অনলাইনে খাবার অর্ডার করার সুযোগ আছে।

পুরান ও নতুন ঢাকার যেখানে মিলবে সকালের বিশেষ নাশতা

পান্থপথে নিরামিষের আয়োজন

নীলাচল

পান্থপথে স্কয়ার হাসপাতাল থেকে কিছুটা সামনে অবস্থিত নীলাচল ভেজ রেস্তোরাঁ। চলতি বছরের মার্চে যাত্রা শুরু করা এই রেস্তোরাঁ খোলা থাকে সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।

নীলাচলে সরাসরি গিয়ে খাওয়ার পাশাপাশি অনলাইনেও খাবার অর্ডার করা যায়

এর মালিক সুভাষ সাহার মেরুল বাড্ডায় গোপালস নামেও আরেকটি নিরামিষ খাবারের রেস্তোরাঁ আছে। নীলাচলে সরাসরি গিয়ে খাওয়ার পাশাপাশি অনলাইনেও খাবার অর্ডার করা যায়।

রেস্তোরাঁটির উল্লেখযোগ্য পদের মধ্যে আছে পাঁচ সবজি, মুগডাল, কাশ্মীরি ধোকা এবং শর্ষে দিয়ে পনির ও পটোল। এ ছাড়া পনির ফ্রায়েড রাইস, ধোকা বিরিয়ানি ও মালয়েশিয়ান সয়াবিনের পদও বেশ জনপ্রিয়। মিষ্টিমুখের জন্য আছে রসগোল্লা ও চুষির পিঠা। সন্ধ্যার নাশতায় পাওয়া যায় পাস্তা, রোল, লুচি ও আলুর দম। নীলাচলের সব পদই শর্ষের তেলে রান্না করা হয়। তবে একাদশীর বিশেষ আয়োজনের খাবার তৈরিতে ব্যবহার করা হয় সূর্যমুখী তেল।

বৃন্দাস

গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালের পাশেই বৃন্দাস। প্রায় তিন বছর ধরে চলছে নিরামিষ খাবারের এই দোকান। একই এলাকায় সম্প্রতি আরেকটি শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃন্দাসের প্রতিদিনের খাবারের তালিকা প্রকাশ করা হয় তাদের ফেসবুক পেজে। সরাসরি গিয়ে খাওয়ার পাশাপাশি আছে অনলাইনে খাবার অর্ডারের সুবিধা। খাবার পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিজস্ব সরবরাহকর্মীরা কাজ করেন।

বৃন্দাসে জনপ্রিয় খাবারের মধ্যে আছে কাশ্মীরি রোস্ট, সয়া চাপ রোস্ট ও সয়া পনির বিরিয়ানি

এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে আছে কাশ্মীরি রোস্ট, সয়া চাপ রোস্ট ও সয়া পনির বিরিয়ানি। নিরামিষ খাবারের তালিকায় বিরিয়ানি কিংবা রোস্টের মতো পদ রাখতে চাইলে বৃন্দাস হতে পারে একটি বিকল্প।

নতুন ধারার এ রেস্তোরাঁগুলো জনপ্রিয়তা পাচ্ছে যে কারণে

গুলশান-বনানীতে নিরামিষের দুই গন্তব্য

যাত্রাবিরতি

বনানীতে নিরামিষ খাবারের জন্য যেতে পারেন যাত্রাবিরতিতে। সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকে এই রেস্তোরাঁ। খোলামেলা পরিবেশের এই রেস্তোরাঁর ছাদে বসেও খাবার উপভোগের সুযোগ আছে।

পরিচিত বাঙালি খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের নিরামিষ পদ চেখে দেখতে চাইলে যাত্রাবিরতি হতে পারে পছন্দের ঠিকানা

এখানকার বিশেষ পদগুলোর মধ্যে আছে খিচুড়ি প্ল্যাটার, মাশরুম তেহারি ও ভেজিটেবল কোফতা। পরিচিত বাঙালি খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের নিরামিষ পদ চেখে দেখতে চাইলে যাত্রাবিরতি হতে পারে পছন্দের ঠিকানা।

সঞ্চয়িতা

গুলশান–১-এ অবস্থিত সঞ্চয়িতা অন্য রেস্তোরাঁগুলোর তুলনায় কিছুটা ভিন্ন। এখানে নিরামিষ খাবারের আয়োজনের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় দেশীয় খাবারের ঐতিহ্য, পরিবেশবান্ধব উপকরণ ও ব্যক্তিগত আতিথেয়তাকে। রেস্তোরাঁটির নিজস্ব কোনো প্রকাশ্য খাবারের দোকান নেই; গুলশান–১-এ আছে তাদের নিজস্ব রসুইঘর। বুকিং নিশ্চিত হওয়ার পরই অতিথিদের ঠিকানা জানানো হয়।

সঞ্চয়িতার আয়োজনে দেশীয় পিঠাপুলি ও নাড়ুর বিশেষ জায়গা আছে। নারকেল নাড়ু, বাদাম নাড়ু, মুগের নাড়ু, নারকেল পুলি, বাদাম টানা, গোলাপ পিঠা ও নকশি পিঠার মতো খাবার নিয়মিত তৈরি করা হয়। দুর্গাপূজা উপলক্ষে এসব খাবার উপহার হিসেবেও পাঠানোর ব্যবস্থা আছে।

এখানে গুরুত্ব দেওয়া হয় দেশীয় খাবারের ঐতিহ্য, পরিবেশবান্ধব উপকরণ ও ব্যক্তিগত আতিথেয়তাকে

মাটির পাত্র ও শানকিতে সাজিয়ে দেওয়া হয় পিঠাপুলি ও নাড়ু। উপহারের আয়োজনে প্লাস্টিকের বদলে ব্যবহার করা হয় দেশীয় উপকরণ; যেমন মাটির পাত্র ও সিরাজগঞ্জের গামছা। খাবার তৈরিতে চিড়া, চাল, আখের গুড়, খেজুরের গুড় ও চালের গুঁড়ার মতো উপকরণ ব্যবহার করা হয়।

পূজা উপলক্ষে সঞ্চয়িতা চালু করেছে ‘নৈবেদ্যের থালা’ নামে বিশেষ একটি খাবারের আয়োজন

পূজা উপলক্ষে সঞ্চয়িতা চালু করেছে ‘নৈবেদ্যের থালা’ নামে বিশেষ একটি খাবারের আয়োজন। এতে থাকে শিউলি ফুলের চা, ডাল বড়া, ফুলকপির রোস্ট, গোবিন্দভোগ চালের সবজি পোলাও, ধোকার ডালনা, মিষ্টি আলুর নিমকি এবং পান-সুপারি।

তবে এখানে বসে খাওয়ার ব্যবস্থা সীমিত। একসঙ্গে চার থেকে আটজনের জন্য আয়োজন করা হয়, আর অন্তত ৪৮ ঘণ্টা আগে বুকিং দিতে হয়। অতিথিদের জন্য নির্দিষ্ট সময় অনুযায়ী খাবার প্রস্তুত করে সঞ্চয়িতা। উৎসবের খাবার উপহার হিসেবে পাঠাতে বা অন্য আয়োজনের জন্যও যোগাযোগ করা যায় তাদের ফেসবুক পেজে।

ভেগান–তরুণদের জীবনচর্চার ভিন্নধারা

অক্টোবর ২০, ২০২৬
বলিউডের আতঙ্ক কে এই লরেন্স বিষ্ণোই
বলিউডের আতঙ্ক কে এই লরেন্স বিষ্ণোই

মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর পর আবার সামনে এসেছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। অভিনেতার শরীরে গুলি লাগেনি, তবে তাঁর গাড়িচালকসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পর বিষ্ণোই চক্রের নামে ছড়ানো বার্তায় শুধু টাইগারকে নিশানা করার দায়ই দাবি করা হয়নি, সালমান খানের সঙ্গে কাজ করা অন্যদেরও হুমকি দেওয়া হয়েছে। ফলে একটি হামলার তদন্তের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে বলিউডকে ঘিরে এই অপরাধী চক্রের তৎপরতা।

সোমবার রাজস্থানের কোটায় অপ্রাপ্ত বয়স্ক একজনসহ তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের একজন রেহানের সঙ্গে বিষ্ণোইয়ের কথিত সহযোগী অনিল পণ্ডিতের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তবে দায় স্বীকারের পোস্টটির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। লরেন্স নিজে এ হামলার নির্দেশ দিয়েছেন কি না, সেটিও প্রতিষ্ঠিত তথ্য নয়।

কানাডায় আবার গুলি! পাঞ্জাবি গায়কের বাসায় হামলার দায় নিল লরেন্স বিষ্ণোই চক্র

নয়াদিল্লির একটি আদালতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিবেষ্টিত লরেন্স বিষ্ণোই। এপ্রিল ২০২৩

পাঞ্জাবের গ্রাম থেকে অপরাধজগতে
১৯৯৩ সালে পাঞ্জাবে জন্ম লরেন্স বিষ্ণোইয়ের। আবোহার এলাকায় শৈশব কাটিয়ে পড়াশোনার জন্য চণ্ডীগড়ে যান। ডিএভি কলেজে পড়ার সময় ছাত্ররাজনীতিতে জড়ান। পরে গোল্ডি ব্রারের সঙ্গে পরিচয় হয়। ছাত্ররাজনীতির সংঘাত থেকে ধীরে ধীরে তাঁর নাম জড়িয়ে পড়ে হামলা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায়।
গ্রেপ্তার ও কারাবাসের মধ্যেও অন্য অপরাধীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন লরেন্স। কারাগারের বাইরের সহযোগীদের মাধ্যমে বিস্তৃত হয়েছে তাঁর চক্র। তাঁর বিরুদ্ধে ওঠা বহু অভিযোগ অবশ্য তিনি অস্বীকার করেছেন।
লরেন্স এখন গুজরাটের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিনিষেধের কারণে তাঁকে কারাগারের বাইরে নেওয়ার ওপর নিয়ন্ত্রণ রয়েছে। অন্য তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের ক্ষেত্রেও বিশেষ অনুমতির প্রয়োজন হয়।

সালমানের বাসভবনে গুলির মামলায় নতুন মোড়, আদালতে আনমোল বিষ্ণোই

সালমানের সঙ্গে বিরোধের সূত্রপাত
সালমানের প্রতি লরেন্সের বৈরিতার কেন্দ্রে রয়েছে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা। রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় সালমানের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ প্রাণীটিকে পবিত্র মনে করেন এবং বন্য প্রাণী রক্ষায় তাঁদের দীর্ঘ ঐতিহ্য রয়েছে।
২০১৮ সালে ওই মামলায় সালমানের পাঁচ বছরের কারাদণ্ড হয়; পরে তিনি জামিন পান। একই বছর প্রকাশ্যে অভিনেতাকে হত্যার হুমকি দেন লরেন্স। পরবর্তী সময়েও সালমানকে ক্ষমা চাওয়ার দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে গুলি চালান মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাটি বিষ্ণোই চক্রের নির্দেশে হয়েছিল। লরেন্সের ভাই আনমোলের নামে ছড়ানো বার্তায় ঘটনাটিকে ভবিষ্যৎ হামলার সতর্কসংকেত হিসেবে তুলে ধরা হয়।

সিধু মুসে ওয়ালে

গায়ক হত্যা থেকে বলিউড
বিনোদনজগতে বিষ্ণোই চক্রের নাম বড়ভাবে আলোচনায় আসে ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর। বিদেশ থেকে হত্যার দায় স্বীকার করেন গোল্ডি ব্রার। ভারতের তদন্ত সংস্থাগুলোও ওই হত্যাকাণ্ডে বিষ্ণোইয়ের সহযোগীদের অভিযুক্ত করে।
এরপর ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ে খুন হন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। সালমানসহ বলিউডের বহু তারকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। হত্যার পর বিষ্ণোই চক্রের নামে দেওয়া পোস্টে সালমানকে সহায়তা করা ব্যক্তিদের হুমকি দেওয়া হয়। ফলে সালমানের নিরাপত্তার প্রশ্নটি তাঁর ঘনিষ্ঠজনদের নিরাপত্তার উদ্বেগেও বিস্তৃত হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কানাডার সারেতে কপিল শর্মার ক্যাফেতে একাধিকবার গুলি চালানো হয়। একটি হামলার দায় স্বীকারের সঙ্গে সালমানের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ তোলা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক রোহিত শেঠির জুহুর বাড়িতে গুলির পরও বিষ্ণোইয়ের সহযোগী পরিচয়ে দায় স্বীকারের বার্তা আসে।

অভিনেতা সালমান খান। ২০১৮ সালে বিষ্ণোই নতুন করে আলোচনায় আসেন এই বলিউড তারকাকে হত্যার হুমকি দিয়ে

আতঙ্কই কি প্রভাব বিস্তারের হাতিয়ার
তারকাদের ওপর হামলা এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার—এই ধারায় শুধু হামলার শিকার ব্যক্তিকেই বার্তা দেওয়া হয় না। অন্যদের মধ্যেও ভয় ছড়িয়ে পড়ে। ‘হু কিলড মুসেওয়ালা?’ বইয়ের লেখক ও সাংবাদিক জুপিন্দরজিৎ সিং আল–জাজিরাকে দেওয়া বক্তব্যে এই পরিচিতি ও আতঙ্কের অর্থনৈতিক দিকটি তুলে ধরেছিলেন।
সিএনএনের অনুসন্ধানেও কারাগার থেকে যোগাযোগ, বিদেশে থাকা সহযোগী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে চক্র বিস্তারের অভিযোগ উঠে এসেছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থার অভিযোগপত্রের বরাতে সেখানে বলা হয়েছে, চক্রের সদস্যদের মধ্যে তথ্য সীমিত রাখা হয়। ফলে একজন ধরা পড়লেও অন্যদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
সূত্র: সিএনএন, এনডিটিভি ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

অক্টোবর ২০, ২০২৬
খেলাধুলা সমাজের আয়না, সেই খেলাধুলা কোথায় হবে?
খেলাধুলা সমাজের আয়না, সেই খেলাধুলা কোথায় হবে?

ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, আপনার সমাজ কোথায়? খেলাধুলা কোথায় হবে? তারা তো আয়না চায়। খেলাধুলা তো আয়না, সমাজের আয়না। আপনার সমাজ কোথায়?

অক্টোবর ২০, ২০২৬
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আজ, উন্নয়নের আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চল
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আজ, উন্নয়নের আশায় বুক বাঁধছে উত্তরাঞ্চল

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে রাজশাহীতে। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী...

অক্টোবর ২০, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগামী ৩ নভেম্বর থেকে অনার্স ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে...

অক্টোবর ২০, ২০২৬
বোল্যান্ডের ৪ উইকেটে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও এগিয়ে অস্ট্রেলিয়া
বোল্যান্ডের ৪ উইকেটে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনেও এগিয়ে অস্ট্রেলিয়া

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে খুব বেশি খেলা হয়নি গেবেখা টেস্টে। বৃষ্টিতে হারিয়ে গেছে ১৪৬ ওভারের খেলা। দুই দিনে ৪৩ ওভারের খেলায় দারুণভাবে এগিয়ে আছে অস্ট্রেলিয়া...

অক্টোবর ২০, ২০২৬
দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে সন্ধ্যায় চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আজ সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী...

অক্টোবর ২০, ২০২৬
সোনার ভরি কত আজ?
সোনার ভরি কত আজ?

২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার টাকার নিচে...

অক্টোবর ২০, ২০২৬
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপির অপেক্ষায় ঢাকা
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপির অপেক্ষায় ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগের মধ্যে বাংলাদেশ এখনও বিস্তারিত জানার জন্য দেশটির কর্তৃপক্ষের কাছ...

অক্টোবর ২০, ২০২৬
টিভিতে আজকের খেলা, ২০ অক্টোবর ২০২৬
টিভিতে আজকের খেলা, ২০ অক্টোবর ২০২৬

ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ সিলেট-রংপুর সকাল ৯টা ৩০ মিনিট বিসিবি ইউটিউব

অক্টোবর ২০, ২০২৬
কক্সবাজারে এক সড়কে দু’দফায় ২০ যানবাহনে ডাকাতি
কক্সবাজারে এক সড়কে দু’দফায় ২০ যানবাহনে ডাকাতি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দিন-দুপুরে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু করে ১৫-২০টি যানবাহনে...

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

ফ্রান্সের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। অন্যদিকে, বাংলাদেশের উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে, অস্ত্র হাতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধাওয়া করে আলোচনায় আসা বিএনপি নেতা ইশরাক হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশের পর নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। আজ সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

অক্টোবর ২০, ২০২৬
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে তথ্য চেয়েছে ঢাকা

সৌদি আরবের মক্কায় সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে এনে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির বদলে আগামী বছর একুশে বইমেলা শুরু হবে জানুয়ারি মাসে। সাতই জানুয়ারি শুরু হয়ে মেলা চলবে ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে  কী জানা যাচ্ছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড হওয়া বাংলাদেশিকে নিয়ে কী জানা যাচ্ছে

মৃত্যুদণ্ড হওয়া পুরুষ ব্যক্তিটির মা নিশ্চিত করেছেন যে, মৃত্যুদণ্ড হওয়া ব্যক্তি তারই সন্তান। তিনি সন্তানের মরদেহ আনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বিবিসি বাংলাকে বলেছেন, "তিন বছর তিন মাস ছেলের মুখ দেখি না। আমি যেন ছেলের চেহারা শেষবারের মতো দেখতে পারি"।

অক্টোবর ১৯, ২০২৬
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?
টাইগার শ্রফ থেকে সালমান খান, বলিউড তারকাদের উপর হামলার ঘটনায় নাম আসা বিষ্ণোই গ্যাং কারা?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। বলিউডে বহু হামলার পেছনে উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কিন্তু কারা এই লরেন্স বিষ্ণোই গ্যাং? কেনই বা তারা বলিউড সেলিব্রিটিদের প্রাণহানি ঘটানোর চেষ্টা করছেন?

অক্টোবর ১৯, ২০২৬
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর
ফ্রান্স জুড়ে দাঙ্গার পর 'শান্তি ও শৃঙ্খলা' বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রঁর

বিক্ষোভের সময় কালো পোশাক পরা এবং মুখোশ ও মুখ ঢেকে রাখা দাঙ্গাকারীদের বিভিন্ন দল প্যারিস, মার্সেইসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। তাদের কেউ কেউ গাড়ি ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রোববারও রাজধানী প্যারিসের কিছু এলাকা এবং কিছুটা কম মাত্রায় লিয়োঁ শহরে লুটপাট ও পুলিশের সঙ্গে সংঘর্ষ অব্যাহত ছিল।

অক্টোবর ১৯, ২০২৬
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক
'মন্ত্রী নয়, মাদক নির্মূল'-স্লোগান দিয়ে নিজেই পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে শনিবার মাদকবিরোধী অভিযান চালান মি. হোসেন। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় মি. হোসেন অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন। পরে রোববার বিকেলেই প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।

অক্টোবর ১৯, ২০২৬
ক্ষমা চাওয়া হয়, কিন্তু বিশ্বাস কি আগের জায়গায় ফেরে?
ক্ষমা চাওয়া হয়, কিন্তু বিশ্বাস কি আগের জায়গায় ফেরে?

প্রেম, বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্কে বিশ্বাস একবার ভেঙে গেলে তা ফিরিয়ে আনা সহজ নয়।

অক্টোবর ২০, ২০২৬
টাইগার শ্রফ কত কোটি টাকার মালিক?
টাইগার শ্রফ কত কোটি টাকার মালিক?

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় হতবাক তার ভক্ত-অনুরাগীরা।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

অক্টোবর ২০, ২০২৬
সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা
সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে ঢাকা

সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। তাদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

অক্টোবর ১৯, ২০২৬
পর্যটকের অপেক্ষায় সিলেট, ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা
পর্যটকের অপেক্ষায় সিলেট, ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা

পাহাড়ের পাদদেশে নদী, পাথরঘেরা জলধারা, সবুজ চা-বাগান আর জলাবনের নীরবতা প্রকৃতির এমন বৈচিত্র্য দেখতে দুর্গাপূজার ছুটিতে সিলেটে যেতে পারেন ভ্রমণপিপাসুরা।

অক্টোবর ১৯, ২০২৬
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ
আফগানিস্তান ম্যাচের আগে আইসিসির শাস্তির মুখে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। এর জন্য জরিমানা গুনতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

অক্টোবর ১৯, ২০২৬
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার
২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৬টি মামলার আসামি রংপুরের চিহ্নিত সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

অক্টোবর ১৯, ২০২৬
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা
রাজশাহীর ইতিহাসে মিশে আছে ধর্মসভা

রাজশাহীর ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়েছে ১৯ শতকের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাজশাহী ধর্মসভা। রাজশাহীর ধর্মসভার নামটির সঙ্গে জড়িয়ে পদ্মাপড়ের শহরের সংবাদপত্র ও মুদ্রণ শিল্পের শুরুর ইতিহাস।

অক্টোবর ১৯, ২০২৬