ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৩৬৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জনে।

মন্দিরে আলোকচ্ছটায় ‘রিপু রজনী’

কৃত্রিম কুয়াশা, নীল লেজার আলোর আবহ আর ধাতু দিয়ে তৈরি প্রতিমা— ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে চট্টগ্রামের উত্তর কাট্টলীর বাণী মন্দিরে দর্শনার্থীদের ঢল নেমেছে।

মন্দিরে আলোকচ্ছটায় ‘রিপু রজনী’
প্রধানমন্ত্রী বুঝলে কর্তৃপক্ষ বুঝছে না কেন, প্রশ্ন প্রাথমিক শিক্ষকদের

‘প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, আমার কর্তৃপক্ষ কেন বুঝতে পারছে না? তিনি যে বেতন বাড়ানোর কথা বলছেন, সেই কথাগুলো আমাদের কর্তৃপক্ষ কেন বুঝতে পারছে না?’—প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ব...

প্রধানমন্ত্রী বুঝলে কর্তৃপক্ষ বুঝছে না কেন, প্রশ্ন প্রাথমিক শিক্ষকদের
মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মানুষজন তাদের নিজ নিজ মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে কাজ করে যাচ্ছেন ব্যক্তিগত কিংবা সাংগঠনিকভাবে। নিজেদের মধ্যে মাতৃভাষায় কথা বললেও লিখিত রূপ না থাকায় মাতৃভ...

মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো
রজনীকান্তের সিনেমার জন্য পুরো হলই ভাড়া করলেন সঞ্জু স্যামসন

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের প্রতি ভালোবাসা যেন নতুন মাত্রা পেল ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনের কাছে।

রজনীকান্তের সিনেমার জন্য পুরো হলই ভাড়া করলেন সঞ্জু স্যামসন
আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা

মুক্তির আগেই নেপালে বাধার মুখে পড়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলী খান অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির প্রকাশ্য প্রদর্শনের অনুমতি দেয়নি।

আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা
এক দল পয়সা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “এক দল পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেক দল দেশে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। একটি দল আছে, যারা দ...

এক দল পয়সা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

সারা দেশ

View more
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, চালু হবে যৌথ পরিদর্শন

সভায় জানানো হয়, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের মাধ্যমে পৃথক ব্যবস্থায় ট্রেড লাইসেন্স দেওয়া হয়। প্রস্তাবিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ব্যবসায়ীরা ঘরে বসেই ট্রেড লাইসেন্স নিতে পারবেন। লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি প্রচলিত ট্রেড লাইসেন্সকে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট’ বা সমজাতীয় নামে রূপান্তরের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

Video news

Rss feed news

সৌদিতে মৃত্যুদণ্ডের আগের দিন মেয়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় বাবার
সৌদিতে মৃত্যুদণ্ডের আগের দিন মেয়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় বাবার

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটি আক্তারের পরিবার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাস করছে না। শেষবার মেয়ের মরদেহ দেখতে চান মা–বাবা।

অক্টোবর ২০, ২০২৬
সংক্রামক ব্যাধি থেকে মুক্তি পেতে যে দোয়া পড়তে হয়
সংক্রামক ব্যাধি থেকে মুক্তি পেতে যে দোয়া পড়তে হয়

রোগব্যাধির বিস্তার ঘটলে চিকিৎসার মাধ্যমে যেমন প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ রয়েছে, তেমনি দোয়ার মাধ্যমে আশ্রয় চাওয়ার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।

অক্টোবর ২০, ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। মৃত্যুদণ্ডের তথ্য বাংলাদেশকে আগে জানানো হয়নি কেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত ভিডিওতে…

অক্টোবর ২০, ২০২৬
বাবার কাছ থেকে শেখা, প্রতিমা তৈরি করেই সংসারের হাল ধরেছেন যূথীমনি
বাবার কাছ থেকে শেখা, প্রতিমা তৈরি করেই সংসারের হাল ধরেছেন যূথীমনি

শৈশব থেকেই মাটির সঙ্গে সখ্য। প্রতিমা তৈরিতে বাবাকে সহায়তা করা আর মাটিতে বাবার নিপূণ স্পর্শে ধীরে ধীরে দেবীর অবয়ব ফুটে উঠতে দেখা—এসবের মধ্যেই কেটেছে যূথীমনি পালের শৈশব। তখনো জানতেন না, একদিন বাবার সেই কাজই হয়ে উঠবে পরিবারের টিকে থাকার অবলম্বন। বাবার মৃত্যুর পর তাঁর শেখানো কাজকেই পেশা হিসেবে নিয়ে সংসারের হাল ধরেছেন শেরপুরের বয়ড়া পালপাড়ার এই তরুণী।

যূথীমনি পাল এ বছর শেরপুর মডেল গার্লস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ফল প্রকাশের অপেক্ষায় থাকা এই তরুণীর স্বপ্ন, ভালো ফল করে চারুকলা অনুষদে পড়বেন। তবে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি মা ও ছোট বোনের দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে। তাঁর মা রেখা রানি পাল গৃহিণী। ছোট বোন প্রিয়াঙ্কা রানি পাল স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।

শারদীয় দুর্গাপূজা শুরুর আগে মণ্ডপে মণ্ডপে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততাও তখন তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করেছেন যূথীমনি। নিপুণ হাতে মাটির প্রতিমায় ফুটিয়ে তুলেছেন দেবীর অবয়ব। সময়মতো প্রতিমা বুঝিয়ে দেওয়ার তাড়া ছিল।

এবারের দুর্গাপূজায় ১৮টি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ করেছেন যূথীমনি। কাজ সময়মতো শেষ করতে মায়ের পাশাপাশি তিনজন সহযোগীও নিয়েছেন। একসময় বাবার পাশে দাঁড়িয়ে যে কাজ শিখেছিলেন, এখন সেই কাজই তাঁর পরিবারের জীবিকানির্বাহের প্রধান উৎস।

মা রেখা রানি পাল ও ছোট বোন প্রিয়াঙ্কা রানি পালের সঙ্গে যূথীমনি পাল

প্রতিমা তৈরির আয়ে চলে সংসার

২০২৪ সালের ২২ ডিসেম্বর বাবা দিলীপ কুমার পালের মৃত্যুর পর বদলে যায় যূথীমনির জীবন। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। তিন মেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে সিরাজগঞ্জে। নিজের সংসার নিয়ে ব্যস্ত তিনি। ফলে মা ও ছোট বোনকে নিয়ে সংসারের দায়িত্ব এসে পড়ে যূথীমনির কাঁধে। বাবার কাছ থেকে শেখা প্রতিমা তৈরির কাজকেই লেখাপড়ার পাশাপাশি পেশা হিসেবে বেছে নেন তিনি।

প্রতিমা তৈরির কাজটি এত সহজ নয়; এর জন্য প্রয়োজন দক্ষতা, ধৈর্য, পরিশ্রম ও শিল্পবোধ। প্রতিকূলতার মধ্যেও সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেছেন যূথীমনি। এখন শেরপুর জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলাতেও তাঁর তৈরি প্রতিমার চাহিদা রয়েছে।

রেখা রানি পাল, যূথীমনি পালের মাওর বাবা যখন কাজ করতেন, তখন যূথী মন দিয়ে বসে বসে দেখত। বাবার শেখানো সেই কাজ যে একদিন আমার মেয়ে করবে, তা ভাবিনি। এখন যূথীমনি লেখাপড়ার পাশাপাশি বছরে দুবার প্রতিমা তৈরির কাজ করে। আমি ওর পাশে থাকি। এবারের পূজায় তিন মাস ধরে রাত–দিন কাজ করতে হয়েছে। এই বয়সে এত কাজের চাপ সহ্য করে কাজ করে। তার আয়েই আমাদের সংসার চলে।

বছরে দুর্গাপূজা ও সরস্বতীপূজার প্রতিমা তৈরি করেন যূথীমনি। এই দুই মৌসুমের আয় দিয়েই চলে তাঁদের সংসার। প্রতিমা তৈরির কাজের পাশাপাশি নিজের লেখাপড়া চালিয়ে যাওয়া, মায়ের দেখাশোনা এবং ছোট বোনের পড়াশোনার খরচ জোগানোর দায়িত্বও পালন করতে হয় তাঁকে।

যূথীমনি বলেন, ‘বাবার কাছ থেকে প্রতিমা তৈরির কাজ দেখেছি। বাবা প্রতিমার কাপড় পরাতে দিতেন। সেই থেকে এ কাজে আগ্রহ তৈরি হয়। হঠাৎ বাবার মৃত্যুর পর সাহস করে প্রতিমা তৈরির কাজ শুরু করি। লেখাপড়ার পাশাপাশি বছরে দুই সময়ে প্রতিমা তৈরি করি। এ আয়েই এখন আমাদের সংসার চলে।’

শুকাতে দেওয়া প্রতিমা দেখছেন যূথীমনি

এ বছর ১৮টি মণ্ডপের প্রতিমা তৈরি করেছেন বলে জানালেন যূথীমনি। তিনি বলেন, জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলায় গিয়েও কাজ করেছেন তিনি। প্রতিটি মণ্ডপের প্রতিমা তৈরির জন্য আকারভেদে ২০ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত মজুরি পেয়েছেন।

প্রতিমা তৈরির কাজে মেয়েকে সহযোগিতা করেন মা রেখা রানি পাল। তিনি বলেন, ‘ওর বাবা যখন কাজ করতেন, তখন যূথী মন দিয়ে বসে বসে দেখত। বাবার শেখানো সেই কাজ যে একদিন আমার মেয়ে করবে, তা ভাবিনি। এখন যূথীমনি লেখাপড়ার পাশাপাশি বছরে দুবার প্রতিমা তৈরির কাজ করে। আমি ওর পাশে থাকি। এবারের পূজায় তিন মাস ধরে রাত–দিন কাজ করতে হয়েছে। এই বয়সে এত কাজের চাপ সহ্য করে কাজ করে। তার আয়েই আমাদের সংসার চলে।’

দুর্গাপূজার আনন্দের পেছনে রয়েছে যূথীমনিদের মতো অনেক কারিগরের এমন শ্রমের গল্প। প্রতিমা তৈরির পালপাড়ার আরেক কারিগর ধীরেন চন্দ্র পাল (৭০) বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি মেয়েটা প্রতিমা তৈরি করে সংসারের হাল ধরেছে। বাবার কাছ থেকে দেখে দেখে কাজ শিখেছে। ভবিষ্যতে সে আরও ভালো করবে।’

অক্টোবর ২০, ২০২৬
লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ প্রদানের দাবি
লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ প্রদানের দাবি

লটারির মাধ্যমে পদায়নপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ দ্রুত চালুর দাবি জানানো হয়েছে, বিশেষত নারী শিক্ষকদের জন্য বিবেচনার আহ্বান জানিয়ে

অক্টোবর ২০, ২০২৬
১০ বছর পর কেমন হবে দেশের আবাসন খাত | রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ
১০ বছর পর কেমন হবে দেশের আবাসন খাত | রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ

প্রথম আলো ডটকমের নবম অনলাইন আবাসন মেলার বিশেষ সংযোজন ‘রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ’। ১০ অক্টোবর, শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল পাঁচটি সেশন। সেশনের স্পিকার, মডারেটর, প্যানেলিস্ট ও ডেলিগেটরা জানিয়েছেন তাঁদের প্রতিক্রিয়া ও মতামত।

বিস্তারিত ভিডিওতে...

অক্টোবর ২০, ২০২৬
সন্ধ্যায় সারা দিনের খবর
সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

১৪ বছরের ভোগান্তি, ৩ হাজার কোটি টাকা ব্যয়, অতঃপর প্রকল্প বাতিল

প্রকল্পটিতে ছিল সড়কের মাঝখান দিয়ে শুধু বিশেষ বাস চলাচল করবে। এতে যানজট ও সিগন্যালে আটকে থাকতে হবে না। চার বছরের প্রকল্প ১৪ বছর চলছে। বাসও নামেনি, দুর্ভোগও যায়নি। এই হলো বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের অবস্থা। গত ১৮ মে টঙ্গীর আবদুল্লাহপুর চৌরাস্তায়

১৪ বছর ধরে নির্মাণকাজ চলেছে। ব্যয় হয়েছে ২ হাজার ৮১১ কোটি টাকা। অথচ যে বিশেষ বাস চালানোর জন্য প্রকল্পটি নেওয়া হয়েছিল, সেই বাসই চালু হয়নি। উল্টো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার পথে যানজট ও মানুষের ভোগান্তি বেড়েছে। এবার প্রকল্পটি বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন...

গুরুতর আহত রুবিনা হাসপাতালে, স্বামী ও মেয়ের মৃত্যুর খবর জানেন না

স্বামী শহিদুল ইসলাম ও মেয়ে তাছফিয়া খাতুনের সঙ্গে রুবিনা আক্তার। দুর্ঘটনায় স্বামী ও মেয়ে নিহত হয়েছেন

স্বামী ও দুই সন্তানকে নিয়ে বড় বোনের বাসায় পূজার ছুটি কাটাতে যাচ্ছিলেন রুবিনা আক্তার (৩৬)। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে। রুবিনা ও তাঁর ছেলে লাবিব হোসেন (১০) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। রুবিনাকে এখনো তাঁর স্বামী-সন্তানের মৃত্যুর খবর জানানো হয়নি। বিস্তারিত পড়ুন...

পাইপে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, পশ্চিমা-সমর্থিত বাহিনী কীভাবে হত্যা করল গাদ্দাফিকে

মুয়াম্মার গাদ্দাফি

এক বা দুই নয়, টানা ৪২ বছর ছিলেন ক্ষমতায়। ছিলেন দোর্দণ্ড প্রতাপশালী। তবে শেষ পরিণতিটা মোটেও ভালো হয়নি। জীবনের শেষ সময়ে নর্দমার পাইপ থেকে আটক করা হয় তাঁকে। নেওয়া হয় টেনেহিঁচড়ে। এরপর গুলি, মৃত্যু। ক্ষতবিক্ষত করা হয় তাঁর শরীর। তিনি আফ্রিকার দেশ লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি। তাঁর জীবনের শেষ কয়েকটা ঘণ্টায় কী ঘটেছিল, তা আজও রহস্য। বিস্তারিত পড়ুন...

জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর

পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো

ফিফা আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেও চূড়ান্ত শাস্তির বিষয়ে তখন কিছু জানায়নি। রোনালদো জাতীয় দল ছেড়ে যাওয়ার প্রায় তিন সপ্তাহ পর গতকাল তাঁকে ৩০ দিন নিষিদ্ধ করার পাশাপাশি ২৫৫ ইউরো (৩৫ হাজার ৩০০ টাকা) জরিমানা করে এফপিএফ। বিস্তারিত পড়ুন...

ক্যানসারের লড়াইয়ে সামিয়া, মাথা ন্যাড়া করে পাশে স্বামী-সন্তান

ন্যাড়া করার পর স্বামী ও ছেলের সঙ্গে সামিয়া আফরিন। ছবি: সামিয়ার সৌজন্যে

২০২২ সালে প্রথম কোলন ক্যানসার ধরা পড়ে সামিয়ার। চিকিৎসকের পরামর্শে ওই বছরের এপ্রিলে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে পরীক্ষায় জানা যায়, ক্যানসার চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। সেখানকার চিকিৎসায় সাড়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছিলেন সামিয়া। কিন্তু নিয়মিত ফলোআপের মধ্যে জেনেটিক পরীক্ষায় আবার ক্যানসার ধরা পড়ে। এবার ওভারিয়ান ক্যানসার। বিস্তারিত পড়ুন...

অক্টোবর ২০, ২০২৬
বান্দরবানে হোটেল–মোটেলে শতভাগ বুকিং, করোনা মহামারির পর সর্বোচ্চ পর্যটক
বান্দরবানে হোটেল–মোটেলে শতভাগ বুকিং, করোনা মহামারির পর সর্বোচ্চ পর্যটক

টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে বান্দরবান। জেলা শহর ও বিভিন্ন উপজেলার হোটেল–মোটেল ও রিসোর্টের সব কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।

অক্টোবর ২০, ২০২৬
সীমান্ত অপরাধ দমনে কাগুজে অঙ্গীকার নয়, কার্যকর পদক্ষেপ চায় মালয়েশিয়া
সীমান্ত অপরাধ দমনে কাগুজে অঙ্গীকার নয়, কার্যকর পদক্ষেপ চায় মালয়েশিয়া

আন্তঃসীমান্ত অপরাধ দমনে শুধু চুক্তি ও অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, অর্থ পাচার, মানব পাচার এবং সহিংসতা ও চরমপন্থার হুমকি মোকাবিলায় আসিয়ানভুক্ত...

অক্টোবর ২০, ২০২৬
সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য
সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির সরকার এ ঘোষণা দেয়...

অক্টোবর ২০, ২০২৬
ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির ক্ষমতা পাচ্ছে প্রতিযোগিতা কমিশন
ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশির ক্ষমতা পাচ্ছে প্রতিযোগিতা কমিশন

তথ্য-প্রমাণ জোগাড়ে প্রয়োজনে প্রতিষ্ঠানের হিসাবের খাতাপত্র, কম্পিউটার ও সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করবে সংস্থাটি। নতুন এই বিধান যুক্ত করে...

অক্টোবর ২০, ২০২৬
বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা
বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৪৫তম বিসিএসের মৎস্য ক্যাডারে মেধাতালিকায় ২৮তম হয়েও চূড়ান্ত গেজেটে নাম না আসায় আত্মহত্যার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী...

অক্টোবর ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে ইরান?
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে ইরান?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে ইরান ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা দীর্ঘ করছে বলে জানিয়েছেন দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা...

অক্টোবর ২০, ২০২৬
রবসন-এমেকায় সহজ জয় কিংসের
রবসন-এমেকায় সহজ জয় কিংসের

টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার মানিকগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে সিটি ক্লাবকে। দুই গোলই হয়েছে প্রথমার্ধে...

অক্টোবর ২০, ২০২৬
জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী আফগানরা, সমীকরণ আর কঠিন পরীক্ষায় বাংলাদেশ
জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী আফগানরা, সমীকরণ আর কঠিন পরীক্ষায় বাংলাদেশ

কী করলে বাংলাদেশ তিন জাতি আসরে ফাইনাল খেলতে পারবে? কোন হিসাব বা সমীকরণে আরব আমিরাতে হতে থাকা ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে যেতে পারবে টাইগাররা? কাল (সোমবার) রাত থেকে ঘুরেফিরে এই একটি নিউজ সামাজিক যোগাযোগমাধ্যম আর অনলাইন মিডিয়ায় চোখে পড়েছে...

অক্টোবর ২০, ২০২৬
ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল
ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা...

অক্টোবর ২০, ২০২৬
রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা
রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

সৌদি আরবে হুথিদের হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন। এদিকে, বাংলাদেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

অক্টোবর ২০, ২০২৬
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

হুথিদের হামলা বেড়ে যাওয়ায় সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

অক্টোবর ২০, ২০২৬
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত
নাটোরে বালুর ট্রাকে বাসের ধাক্কায় ১২ জন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলেন, "ট্রাকটি কিন্তু তার লাইনেই ছিল। বাসের ড্রাইভারের তন্দ্রা বা ঘুম ভাব চলে এসেছিল। সে কারণেই ট্রাকটিকে ধাক্কা দিয়েছে"।

অক্টোবর ২০, ২০২৬
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?
বলিউডে কোন সিনেমা কীভাবে হিট বা ফ্লপ হয়? 'বক্স অফিস' আয়ের হিসাব কীভাবে হয়?

'ধুরান্ধর: দ্য রিভেঞ্জ' বিশ্বব্যাপী ১,৮৪৮ কোটি রুপি, 'ধুরান্ধর' ১,৩৫০ কোটি রুপি, 'চাওয়া' ৮০৯ কোটি রুপি, 'সাইয়ারা' ৫৭৯ কোটি রুপি এবং 'বর্ডার ২' ৪৬৪ কোটি রুপি আয় করেছে। এ রিপোর্টে তুলে ধরা হয়েছে এ বছর বক্স অফিসে বলিউড সিনেমাগুলোর পারফরম্যান্স কেমন ছিল।

অক্টোবর ২০, ২০২৬
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি
ফ্রান্সজুড়ে দাঙ্গা, প্যারিসের কিছু জায়গা এবং অন্যান্য শহরে কারফিউ জারি

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু শহরে পুলিশের ‘নিয়ন্ত্রণ হারানোর’ কথা স্বীকার করার পরেই কারফিউ জারির ঘোষণা এলো। এখন রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে।

অক্টোবর ২০, ২০২৬
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'
পত্রিকা: 'সুন্দরবনের পাশে এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা'

অস্ত্র-কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদ ছাড়ার ঘোষণা, সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের এবং সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা সংক্রান্ত খবরাখবর গুরুত্ব পেয়েছে মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।

অক্টোবর ২০, ২০২৬
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।

অক্টোবর ২০, ২০২৬
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?
ইশরাক হোসেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে?

সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে তিনি কোন ভুল করেননি।

অক্টোবর ১৯, ২০২৬
টুপটুপ রিসোর্টের আগুনে নিভে গেছে নূর আলমের সংসার
টুপটুপ রিসোর্টের আগুনে নিভে গেছে নূর আলমের সংসার

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের নূর আলম।

অক্টোবর ২০, ২০২৬
গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন
গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

অক্টোবর ২০, ২০২৬
পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

অক্টোবর ২০, ২০২৬
হাড়ক্ষয় রোগ প্রতিরোধে ৬৪ জেলায় স্ক্রিনিংয়ের আহ্বান জুবাইদা রহমানের
হাড়ক্ষয় রোগ প্রতিরোধে ৬৪ জেলায় স্ক্রিনিংয়ের আহ্বান জুবাইদা রহমানের

ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিস একটি নীরব রোগ। এ রোগে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে। ফলে হঠাৎ হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা কমে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অক্টোবর ২০, ২০২৬
এক দল পয়সা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী
এক দল পয়সা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “এক দল পয়সা দিচ্ছে সীমান্তের ওপার থেকে, আরেক দল দেশে বসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। একটি দল আছে, যারা দেশের মধ্যে ভ্রান্তি ছড়ায়, যারা নির্বাচনের আগে জনগণের কাছে মিথ্যে কথা বলে বিভিন্ন টিকিট বিক্রি করার চেষ্টা করেছিল; এই দুই পক্ষ এক হয়েছে।”

অক্টোবর ২০, ২০২৬
আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা
আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা

মুক্তির আগেই নেপালে বাধার মুখে পড়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও সারা আলী খান অভিনীত সিনেমা ‘উড়তা তীর’। দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির প্রকাশ্য প্রদর্শনের অনুমতি দেয়নি।

অক্টোবর ২০, ২০২৬
রজনীকান্তের সিনেমার জন্য পুরো হলই ভাড়া করলেন সঞ্জু স্যামসন
রজনীকান্তের সিনেমার জন্য পুরো হলই ভাড়া করলেন সঞ্জু স্যামসন

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের প্রতি ভালোবাসা যেন নতুন মাত্রা পেল ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনের কাছে।

অক্টোবর ২০, ২০২৬
মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো
মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলো

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মানুষজন তাদের নিজ নিজ মাতৃভাষা টিকিয়ে রাখার সংগ্রামে কাজ করে যাচ্ছেন ব্যক্তিগত কিংবা সাংগঠনিকভাবে। নিজেদের মধ্যে মাতৃভাষায় কথা বললেও লিখিত রূপ না থাকায় মাতৃভাষায় লেখাপড়া কিংবা সাহিত্য রচনা করা সম্ভব হচ্ছিল না। তবে, কয়েক বছর ধরে চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর কিছু সংগঠন এবং ব্যক্তি তাদের মাতৃভাষার লিখিত রূপ প্রণয়নে নিয়োজিত রয়েছেন। তেমন একটি সংগঠন চাকমা কালচারাল কাউন্সিল অব বাংলাদেশ (সিসিসিবি)।

অক্টোবর ২০, ২০২৬