জোরালো প্রকাশ্য সমর্থনের জন্য ট্রাম্পের কাছে অনুরোধ নেতানিয়াহুর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে তার প্রচারণার পক্ষে আরো জোরালো প্রকাশ্য সমর্থন চ...
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটকেপড়া ৪০ বাংলাদেশি ও মরাহযাত্রী নিরাপদে দেশে ফিরে এসেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এখন আর কোনো নেতা অবশিষ্ট নেই, যার ফলে আলোচনার জন্য কাউকে খুঁজে পেতে তার বেগ পেতে হচ্ছে। শনিবার রাতে এক জনসভায়...
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ১৫টি বড় সৌরবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক বিরোধের জের ধরে মনোরঞ্জন রায় নামের এক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই জানা যাবে ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট উঠছে কার মাথায়।

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির বই দুটির নাম ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়েছে।

এনসিসিসি দুটি। একটি মাধ্যমিকের, আরেকটি প্রাথমিকের জন্য। প্রাথমিকের এনসিসিসিতে চতুর্থ শ্রেণির দুটি বই এবং মাধ্যমিকের এনসিসিসির সভায় ষষ্ঠ শ্রেণির বই দুটির অনুমোদন দেওয়া হয়। তবে প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, যে পরামর্শ দেওয়া হয়েছে, সে অনুযায়ী আগামীকালের (আজ সোমবার) মধ্যে পরিমার্জন করে বইগুলো চূড়ান্ত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষাসচিব জেসমিন নাহার প্রমুখ।

এনসিটিবির সূত্রমতে, দুই শ্রেণির শিক্ষার্থীদের জন্য বই চারটি বাধ্যতামূলক হবে। তবে এসব বিষয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না; ধারাবাহিক মূল্যায়ন করা হবে। নতুন বইগুলোর মোট সংখ্যা দেড় কোটির বেশি। অনুমোদনের দিনেই বইগুলো ছাপার কাজ পাওয়া মুদ্রণকারীদের নোটিশ অব অ্যাওয়ার্ড (নোয়া) দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ষষ্ঠ শ্রেণির নতুন বই ‘আমার কারিগরি শিক্ষা’র অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা। কয়েকটি অধ্যায়ে এটির বিষয়বস্তু সাজানো হয়েছে। অধ্যায়গুলো হলো কারিগরি শিক্ষা পরিচিতি, চারপাশের প্রযুক্তি ও নতুন বিশ্ব, যারা বানায় তারাই পৃথিবী বদলায়, সমস্যা ও সমাধান করি, ছোট উদ্যোগ বড় সম্ভাবনা, ভবিষ্যৎ পেশা ও দক্ষতা, সবুজ প্রযুক্তি ও টেকসই জীবনযাপন এবং শব্দকোষ।

* বই চারটি বাধ্যতামূলক হবে। তবে এসব বিষয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না; ধারাবাহিক মূল্যায়ন হবে।* বইগুলোর মোট সংখ্যা দেড় কোটির বেশি।

ষষ্ঠ শ্রেণির আরেক নতুন বই ‘আনন্দময় শিক্ষা’য় মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বইও কয়েকটি অধ্যায়ে সাজানো। এর মধ্যে রয়েছে আমি ও আমরা, আমার পুষ্টি ও স্বাস্থ্যগত জীবনযাপন, প্রযুক্তির সঙ্গে খেলি, নতুন কিছু করি, পরিষ্কার থাকি পরিচ্ছন্ন রাখি, উদ্যাপনের দিনগুলো ও আনন্দে থাকি, আনন্দে রাখি।

চতুর্থ শ্রেণির নতুন বই ‘বাংলাদেশের সংস্কৃতি’তে সংস্কৃতির ধারণা, ব্যক্তিজীবনে সংস্কৃতির প্রভাব, জাতীয়, ধর্মীয় ও সামাজিক উৎসব, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরা হবে। আর ‘খেলাধুলা’ বইয়ে আটটি খেলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হলো ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, অ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট।

আরও যত পরিবর্তন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনছে এনসিটিবি। এর মধ্যে মুক্তিযুদ্ধের সেক্টর ও ব্রিগেড ফোর্স, বীরশ্রেষ্ঠদের জীবনী, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা যুক্ত করার বিষয় রয়েছে।

এ ছাড়া নবম-দশম শ্রেণির বাংলা বইয়ে যুক্ত করা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ নিবন্ধ। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা-সম্পর্কিত বর্ণনাতেও পরিবর্তন আনা হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়েও এ বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল। ফলে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের পাঠ্যবই, অন্তর্বর্তী সরকারের সময়ে সংশোধিত বই এবং বর্তমান বিএনপি সরকারের সময়ে প্রস্তুত করা বইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনা তিন ধরনের রূপ পাচ্ছে।

বইয়ের ছবি নিয়ে বিতর্ক

২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার আইকন (ছবি) রাখা হয়েছিল। তবে এ নিয়ে বিতর্কের পর ছবিটি বাদ দিয়ে শিক্ষার্থীদের কাছে বইটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।

এনসিটিবির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বইটির সংশ্লিষ্ট পাতাটি পরিবর্তন করে প্রজ্ঞার প্রতীক হিসেবে কোনো ছবি বা আইকন ছাড়াই বই ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে যেসব বই ছাপিয়ে পাঠানো হয়েছিল, সেগুলো ফেরত এনে এবং সরবরাহের অপেক্ষায় থাকা বইগুলো সংশোধন করে দেওয়া হবে। আলাদা কোনো খরচ ছাড়াই মুদ্রণকারীরা ওই সংশোধন করে দিতে রাজি হয়েছেন। ফলে এনসিটিবির বাড়তি খরচ হবে না।

প্রসঙ্গত, চলতি বছরের পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবিটি ছিল না। আগামী বছরের পাঠ্যবইয়ের জন্য নতুন করে ছবিটি যুক্ত করা হয়েছিল। এ ঘটনার পর এনসিটিবির একজন কর্মকর্তাকে আজ খাগড়াছড়িতে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওই কর্মকর্তা শিক্ষা ক্যাডারের সদস্য।

এদিকে কয়েকটি পাঠ্যবইয়ে নৌকার ছবি থাকা নিয়েও একটি পক্ষের মধ্যে বিতর্ক উঠেছে। তবে এ বিষয়ে এনসিটিবির একাধিক কর্মকর্তার দাবি, বিষয়বস্তু ও আধেয়র সঙ্গে সামঞ্জস্য রেখেই ছবিগুলো ব্যবহার করা হয়েছে। আবহমান বাংলার সবুজ প্রকৃতি বোঝাতে নৌকা, ধান কাটা ও এ ধরনের প্রাসঙ্গিক দৃশ্য পাঠ্যবইয়ে রয়েছে। এসব ছবি এবারই প্রথম ব্যবহার করা হয়নি। অন্তর্বর্তী সরকারের আমলে দুই দফায় এবং বর্তমান বিএনপি সরকারের আমলে আগামী শিক্ষাবর্ষের বই পরিমার্জনের সময়ও ছবিগুলো রাখা হয়েছে।

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আজ রোববার বাগেরহাটের নতুন পুলিশ লাইনে আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে এ কথা জানান পারভীন আক্তার। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইজিপি একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন।

কমিউনিটি পুলিশিং সমাবেশে অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, কলেজে মাদকের বিস্তারের বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর পর তাদের নিয়ে কলেজের কিছু চিহ্নিত জায়গা পরিদর্শন এবং মাদকের বিরুদ্ধে সব শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে।

হল থেকে বহিষ্কার করার পরও আবার রাতে হলে এসে মাদক সেবন করছে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ বলেন, ‘এই পূজার ছুটিতে আমার কাছে কয়েকটা ফোন আসে। ওরা (মাদকের সঙ্গে জড়িত শিক্ষার্থী) নাকি কলেজের পুকুরের মাছ চুরি করেছে। সকালে আমি হল সুপারকে বললাম, এক কাজ করেন, হল থেকে ওদের সিটটা বাতিল করে দেন অথবা মৌখিকভাবে আগে তাদের সতর্ক করেন। তারপর তাদের সিটটা বাতিল করে দেন।’

পারভীন আক্তার বলেন, ‘এর পরিপ্রেক্ষিতে ওরা (মাদকের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা) নাকি হুমকি দিয়ে বলেছে যে আগের প্রিন্সিপালকে তো এভাবে ফাঁসিয়েছি। এই প্রিন্সিপাল ম্যাডাম যদি ও রকম (ব্যবস্থা নেয়) করে, ওনাকেও আমরা ফাঁসাব।’

কলেজ অধ্যক্ষ বলেন, ‘আমি প্রশাসনের সবাইকে জানিয়ে রাখছি যে আমরা কি ওদের সাথে পারব? আর খুব ভয় হয়! আমরা কিসের মধ্যে আছি? মাদক, সন্ত্রাস! ...আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি কলেজটাকে মাদকমুক্ত করতে।’

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান পারভীন আক্তার। তিনি বলেন, অভিভাবক তাঁর সন্তান সম্পর্কে ভালো জানেন—তাঁদের সন্তান ভালো আছে নাকি নষ্ট হয়ে যচ্ছে।

কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

দুই মাসে মাদকে জড়িত ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘গত দুই মাসে আমি ২৭ জন পুলিশ অফিসারকে, পুলিশ সদস্যকে জেলে পাঠিয়েছি এই মাদকের কারণে। আপনারা আর কী চান? আগে ঘর পরিষ্কার হোক, তারপর আপনারা পরিষ্কার হবেন।’

পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা, মাদক নির্মূল, জনবল ও যানবাহনের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, পুলিশ বাহিনীকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। যারা বাহিনীকে দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, ‘প্রতিটা জায়গায় ষড়যন্ত্র। আমি বুঝি, আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী এসেই বলেছেন, প্ল্যান। এটার ভেতরে আপনারা ষড়যন্ত্র খোঁজেন কেন? তিনি কোন কাজটা খারাপ করছেন?’

আইজিপি বলেন, ‘ব্যাংক শূন্য, সবকিছু শূন্য। তারপর আবার বলেন, ওনারাই ফেরেশতা। আর এখন যারা আমরা আছি, আমরা সব খারাপ লোক।’ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করতে চায়, তাদের সঙ্গে আঁতাতকারীরা দেশপ্রেমিক হতে পারে না।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে সমাবেশে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীলসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাটির পাখি, মাটির গাছপালা, মাটির মানুষ। শুধু মাটি দিয়েই এক মনোরম শিল্পের জগৎ নির্মাণ করেছেন শিল্পী রেহানা ইয়াসমিন। এই দৃষ্টিনন্দন মৃন্ময় শিল্পসম্ভার সাজানো রয়েছে ২/৬ লালমাটিয়ার দ্য ইলুশনস গ্যালারিতে। সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গন আয়োজন করেছে ‘মাটির মায়া’ নামের ১২ দিন ব্যাপী এই ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী।

প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪০টি। সব কটিই পোড়া মাটির। ‘টেরাকোটা’ নামেই যা পরিচিত। তবে এই শিল্পকর্মগুলোর সঙ্গে প্রচলিত টেরাকোটার বৈশিষ্ট্যগত বড় পার্থক্য রয়েছে। টেরাকোটা সাধারণত হয়ে থাকে দ্বিমাত্রিক। মাটির ফলকের ওপর খোদাই করে বা ছাঁচে ফেলে রিলিফ পদ্ধতিতে নকশা বা বিশেষ কোনো অলংকার করা হয়। এরপর সেই ফলকগুলো পোড়ানো হয় আগুনে। রেহানা ইয়াসমিনের কাজগুলো প্রধানত ত্রিমাত্রিক। ভাস্কর্য যেভাবে তৈরি করা হয়, তেমন করেই তিনি কাদামাটি দিয়ে শিল্পকর্মগুলো তৈরি করেছেন। এরপর বিশেষ কায়দার পোড়ানো হয়েছে। এ কারণে এই কাজগুলো হয়ে উঠেছে ভাস্কর্যের গুণসম্পন্ন।

বরেণ্য চিত্রশিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী ২০ অক্টোবর সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী কনকচাঁপা চাকমা। প্রদর্শনী চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

শিল্পী রফিকুন নবী প্রদর্শনীর কাজ দেখে বলেন, কাদামাটি দিয়ে এ ধরনের কাজ করা বেশ পরিশ্রমসাধ্য। একই সঙ্গে অনেক ধৈর্য ও মনোনিবেশেরও প্রয়োজন। রেহানা ইয়াসমিনের কাজে সৃজনশীলতার পাশাপাশি দক্ষতা ও করণকৌশলের চমৎকার সমন্বয় ঘটেছে। বিষয়বস্তু হিসেবে তিনি প্রকৃতি, মানুষের জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের পাখি বেছে নিয়েছেন। বিষয়বস্তুর কম্পোজিশনে নিজস্ব ধরন রয়েছে। কাজগুলো দর্শকদের মুগ্ধ করবে।

দর্শকেরা প্রতিদিনের অনেক চেনা দৃশ্য দেখতে পাবেন এই প্রদর্শনীতে। দেখতে পাবেন গাছের ডালে কিংবা দালানের কার্নিশে বসে থাকা কাক। পায়রা আছে অনেকগুলো। কতগুলো বসে আছে তাদের খোপে, গাছের গুঁড়ির পাশে, পুরোনো দালানের জানালার পাশে। পাখির মধ্যে আরও আছে শালিক ও প্যাঁচা। শিল্পী এসব পাখির শরীরে ভঙ্গি এবং তাদের পরিপার্শ্ব নির্মাণ করেছেন চমৎকারভাবে। এ ছাড়া আছে ছাগল নিয়ে কিছু কাজ। কসাইখানায় বেঁধে রাখা, ছাগল নিয়ে ঘরে ফেরা নারী, বাড়ির উঠানে বসে থাকা ছাগল ইত্যাদি। এসব পশুপাখি নিয়ে ছোট ছোট সিরিজের মতো কাজ করেছেন শিল্পী।

আরেক ধরনের কাজ আছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ নিয়ে। দেখা যাবে বাউল শিল্পীরা একতারা-দোতারা বাজিয়ে গান করছেন। পাহাড়ি জনপদের এক নারীকে ক্লান্ত ভঙ্গিতে দেখা যাবে গাছের তলায় বিশ্রাম নিতে। জুমের ফসল নিয়ে ঘরে ফেরা, সন্তান কোলে নিয়ে পাহাড়ি পথ চলার দৃশ্য আছে। এ ছাড়া আছে দোলনায় দোল খাওয়া যুগল, কিছু অলংকৃত মৃৎপাত্র, প্রাচীন দরদালানের অংশবিশেষ প্রভৃতি।

প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা। এটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ঢাকা। ২৫ অক্টোবর

প্রদর্শনীর শিল্পকর্ম দেখে শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ প্রথম আলোকে বললেন, রেহানা ইয়াসমিনের এই প্রদর্শনীতে বাংলাদেশের পরিচয়টি উঠে এসেছে। প্রকৃতি, মানুষের গৃহস্থালি, চারপাশের পশুপাখি—সব চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি। আগুনের তাপে কাদামাটি শুকিয়ে লালচে হয়ে ওঠা, কোথাও কোথাও ধোঁয়া লেগে কালচে ছোপ লাগা আমাদের প্রাচীন পৃথিবীর কথা মনে করিয়ে দেয়। এই কাজগুলো সাধারণ টেরাকোটার বৈশিষ্ট্যকে ছাপিয়ে স্বতন্ত্র ধারার ভাস্কর্যের গুণ অর্জন করেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনযাত্রার ও তাদের সাংস্কৃতিক পরিচয়ের বিষয়টি আছে। ফলে প্রত্নবিদ্যা ও নৃবিদ্যার দৃষ্টিকোণ থেকে এই শিল্পকর্মগুলো দেখলে এর নান্দনিকতা ও স্বরূপ উপলব্ধি করা সহজ হবে।

শিল্পী রেহানা ইয়াসমিনের এটি প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিরামিক বিভাগ থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন। দেশে ও বিদেশে তিনি দলবদ্ধ অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এ ছাড়া ‘কালারর্স অব থার্টিন’ নামে নারী শিল্পীদের একটি দলের অন্যতম সংগঠক হিসেবে ২০১৬ সাল থেকে প্রতিবছর নিয়মিত যৌথ শিল্পী কর্ম প্রদর্শনীর আয়োজন করে যাচ্ছেন।

দর্শকেরা রেহানা ইয়াসমিনের ‘মাটির মায়া’ প্রদর্শনীর এই শিল্পকর্মগুলোতে দেখতে পাবেন বাংলার প্রকৃতি, মানুষ ও লোকজ জীবনের নান্দনিক ভাষ্য। শিল্পী পরিচিত পশুপাখি, সাধারণ মানুষের জীবনযাপন আর চেনা পরিবেশকে ত্রিমাত্রিক অবয়বে তুলে ধরে পোড়া মাটির শিল্পে যুক্ত করেছেন স্বতন্ত্র মাত্রা।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের ঋণকে এখনই খেলাপি ঋণ হিসেবে নথিভুক্ত না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিল্পগ্রুপটি যাতে তাদের সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য প্রয়োজনে দীর্ঘমেয়াদি ঋণ পুনর্গঠন ও পুনঃ তফসিলের সুবিধা দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসা চালাতে গ্রুপটিকে মূলধন জোগান দিতে ঋণদাতা ব্যাংকের সমন্বয়ে একটি জোট গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে আজ রোববার সকালে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এক বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর কবির আহাম্মদ ও সরোয়ার হোসেন, ঋণদাতা কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী ও সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকটি ব্যাংক সিটি গ্রুপের ঋণকে খেলাপি হিসেবে নথিভুক্ত করে এই ঋণ আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গ্রুপটির ২৬ হাজার কোটি টাকার ঋণ গত সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি না করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময়সীমা শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ব্যাংক গ্রুপটির ঋণ খেলাপি হিসেবে নথিভুক্ত করেছে। এ অবস্থায় গ্রুপটির ঋণ আপাতত খেলাপি না করতে ঋণদাতা ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সভায় ঋণদাতা ব্যাংকগুলোর পক্ষে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান, প্রাইম ব্যাংকের এমডি ফয়সাল রহমান, ইস্টার্ন ব্যাংকের এমডি হাসান ও. রশিদ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, সাউথইস্ট ব্যাংকের এমডি খালিদ মাহমুদ খানসহ আরও কয়েকটি ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সিটি গ্রুপ আগে কখনো খেলাপি হয়নি। এ ছাড়া গ্রুপটির বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। এ জন্য সবাই চায় গ্রুপটি সমস্যা কাটিয়ে আবার ঘুরে দাঁড়াক। সব ব্যাংকই গ্রুপটিকে সহায়তা দিতে আগ্রহী। বাংলাদেশ ব্যাংকও বলেছে, ব্যাংকগুলোকে এমন কোনো সিদ্ধান্ত না নিতে, যাতে গ্রুপটি আরও খারাপ হয়ে যায়। সহায়তা পেলে গ্রুপটি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

জানা যায়, দেশি-বিদেশি ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের ঋণের পরিমাণ প্রায় ২৬ হাজার কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের আগের নির্দেশনার সময় পেরিয়ে যাওয়ায় কয়েকটি ব্যাংক নতুন করে গ্রুপটির ঋণ খেলাপি হিসেবে নথিভুক্ত করেছে। এক ব্যাংকে খেলাপি হলে অন্য ব্যাংক থেকে কোনো সুবিধা পাওয়া যায় না। এ কারণে সমস্যায় পড়েছে গ্রুপটি। এ কারণে সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে গ্রুপটির ব্যবসা বন্ধ হয়ে যায়।

সভার বিষয়ে পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, ‘গ্রুপটিকে স্বাভাবিক ধারায় ফেরাতে নানা পরামর্শ উঠে এসেছে সভায়। গ্রুপটির ব্যবসা যাতে সচল থাকে, ব্যাংকগুলো সে বিষয়ে সচেষ্ট। আমরা সবাই চাই, গ্রুপটি ঘুরে দাঁড়াক।’

এদিকে সভায় ঋণদাতা ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের পর্ষদে ঋণখেলাপির বিষয়ে সিদ্ধান্ত হয়। তাই বাংলাদেশ ব্যাংক থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হলে তাতে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়।

জানতে চাইলে সাউথইস্ট ব্যাংকের এমডি খালিদ মাহমুদ খান প্রথম আলোকে বলেন, ‘চলতি মাসের মধ্যে গ্রুপটির ঋণ নিয়মিত করতে এককালীন কিছু টাকা জমা দেবে সিটি গ্রুপ। এরপর আমরা বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠাব। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিলে গ্রুপটি ভালো অবস্থায় পৌঁছাবে।’

সিটি গ্রুপের সংকট: একটি প্রতিষ্ঠানের গল্প, নাকি একটি ব্যবস্থার সতর্কবার্তা

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে আজ রোববার সকালে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই হামলার মধ্যেই আজ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনালে আবারও কার্যক্রম শুরু করা হয়েছে।

বেশ কিছুদিন ধরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবে হামলা চালিয়ে আসছে। ইরান–সমর্থিত হুতি গত শনিবার দাবি করে, ওই দিন সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে তারা সাতটি হামলা চালিয়েছে। সৌদি আরব দাবি করেছে, হুতিরা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে ইয়েমেনের তাইজ শহর ঘিরে দেশটির সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই তীব্র হয়েছে। শহরে আটকে পড়া আট লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছানোর সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

রিয়াদে ক্ষেপণাস্ত্র প্রতিহত

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ লক্ষ্য করে রোববার সকালে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরও ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সামরিক জোট।

বিমানবন্দরের বিষয়ে হুতিদের হুঁশিয়ারি

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ১০ অক্টোবর হুতিদের হামলায় অন্তত ১৩ জন নিহত ও তিন শতাধিক আহত হওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে শনিবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার (গতকাল) থেকে ২ নম্বর টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইট আবার চলবে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকবে ১ নম্বর টার্মিনাল।

হুতিদের ভান্ডারে কতটা ভয়ংকর অস্ত্র আছে, কোথা থেকে আসছে, সৌদি আরব কেন হামলা ঠেকাতে পারছে না

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিমানবন্দরটিকে ‘অনিরাপদ’ উল্লেখ করে আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় বিমান সংস্থা, কর্মী ও যাত্রীকে সেটি ব্যবহার না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। সেখানে যেকোনো পরিস্থিতির পরিণতির দায় সৌদি কর্তৃপক্ষকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

হুতিদের এসব হামলায় সৌদি আরবের ব্যবসা, বিমান চলাচল ও স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে আল–জাজিরার প্রতিবেদনে।

সাত স্থানে হামলার দাবি হুতিদের

খালিজ টাইমস–এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার হুতিদের ঘোষিত লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কিং খালিদ, কিং ফাহাদ ও নাজরান বিমানবন্দর, ইয়ানবুতে আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার, তেল পাইপলাইন ও পাম্পিং স্টেশন এবং খামিস মুশাইত বিমানঘাঁটি।
হুতিদের দাবি, সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশনে তারা সফলভাবে হামলা চালিয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানায়, শনিবার দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ মক্কা ও মদিনা অঞ্চলে পড়েছে। জেদ্দার আল নুজহা, তায়েফের ওয়াদি জলিল ও রাবিগের মাস্তুরাহ সেন্টারেও ধ্বংসাবশেষ পড়েছে।

হুতিরা শহর দুটিকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে ‘বড় মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে। এর আগে তারা বলেছিল, পবিত্র শহর মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করবে না তারা।

তাইজে তীব্র লড়াই

ইয়েমেনের তাইজ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাবাল সাবর পাহাড় অভিমুখে গতকাল এগিয়েছেন হুতি যোদ্ধারা। তাঁরা তাইজ অবরোধ করে সৌদি আরব–সমর্থিত ইয়েমেনি সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের সঙ্গে প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, শনিবার হুতিদের লক্ষ্য করে তারা সাত শতাধিক হামলা চালিয়েছে। এতে ইরান–সমর্থিত গোষ্ঠীটির তিন শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

হুতিরা কি আসলেই এতটা শক্তিশালী হয়ে উঠেছে, সৌদি বাহিনী কেন তাদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না

দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ির দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে ১৬ লাখ ২৩ হাজার জন অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন করা খেলোয়াড়দের নিয়ে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ির এই আসরে অংশগ্রহণ করবে।

রোববার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। আগামী বছরের মে অথবা জুন মাসে খেলার ফাইনাল রাউন্ড হওয়ার কথা আছে।

আমিনুল হক বলেন, ‘দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই নতুন কুঁড়ির এ আয়োজন। নতুন কুঁড়ির প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ এখন বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা তাদের হারিয়ে যেতে দিতে চাই না; বরং তাদের প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা ও পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে। নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আসবে এবং খেলাধুলার মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে।’

খুলনা জেলা স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি থেকে খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারা বছর খেলাধুলা চলবে।

পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।

গাঢ় মেরুন দেয়ালের সামনে হালকা গোলাপি-বেজ রঙের স্যাটিন ম্যাক্সি গাউনে ধরা দিলেন জয়া আহসান। হল্টার নেক আর কাটআউট প্যাটার্ন এবং স্যাটিন মৃদু ঝিলিক।
আগামী পহেলা নভেম্বর থেকে ১৫ই মার্চ পর্যন্ত সাড়ে চার মাস সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। অন্যদিকে রাঙামাটি জেলার সাজেকে তৃতীয় দফার অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দিন রোববার কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...
বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরে এক ব্যক্তির দাফনের জন্য তার মেয়ে ও বোনেরা কবর খুঁড়ছেন এমন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, মি. সাঈদীর অনুসারীরা ওই ব্যক্তির জন্য কবর খুঁড়তে ও দাফনে বাধা দিয়েছে এবং তাদের বাধার কারণেই প্রশাসন থেকে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়ার পর মধ্যরাতে মেয়ে ও বোনদের খোঁড়া কবরে তাকে দাফন করতে হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে আনুমানিক ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। সাম্প্রতিক বিক্ষোভের সময় যাতে গত সপ্তাহের মতো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।
আজ রোববার ২৫শে আক্টোবর ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোয় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও গুরুত্ব পেয়েছে সাতটি ইসলামী দলের জোট গঠন, স্থানীয় সরকার নির্বাচনসহ রাজনীতির নানা খবর।
ইংল্যান্ডের প্রথম রাজা হিসেবে অ্যাথেলস্ট্যানের অভিষেকের ১১০০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু তারপরও তিনি ইতিহাসের বইগুলোতে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত। তবে তিনি নিজে অনেকটাই বিস্মৃত হলেও, তার সময়ে চালু হওয়া বহু আচার ও আনুষ্ঠানিকতা আজও পালিত হচ্ছে যুক্তরাজ্যে।
ওই শিশুর বাবার দায়ের করা মামলায় ওই শিক্ষককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদ্রাসাটির অধ্যক্ষও শিশুটির বাবাকে আসামি করে পাল্টা একটি মামলা করেছেন।
গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।
আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ১৫টি বড় সৌরবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এখন আর কোনো নেতা অবশিষ্ট নেই, যার ফলে আলোচনার জন্য কাউকে খুঁজে পেতে তার বেগ পেতে হচ্ছে। শনিবার রাতে এক জনসভায় তিনি এ কথা বলেছেন। খবর আনাদুলুর।
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আটকেপড়া ৪০ বাংলাদেশি ও মরাহযাত্রী নিরাপদে দেশে ফিরে এসেছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে তার প্রচারণার পক্ষে আরো জোরালো প্রকাশ্য সমর্থন চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণের মামলায় চালক, চালকের সহকারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন।
একজনের অভিনয় যাত্রা অন্যজনের জন্য অনুপ্রেরণা হতে পারে, কিন্তু তাই বলে তার জায়গা নেওয়া যায় না; এই ভাবনাতেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।
খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুই ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ছয় প্রকৌশলীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।