‘অশিক্ষিত’ অপমানের জবাব বই দিয়ে, সেলুনে পাঠাগার গড়েছেন রাজু

একসময় ‘নাপিত’ ও ‘অশিক্ষিত’ বলে অপমান করেছিলেন এক ব্যক্তি। সেই অপমানের জবাব দিতে সেলুনে পাঠাগার গড়ে তুলেছেন মাগুরার মহম্মদপুর উপজেলার রাজু আহমেদ। ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’-এ এখন কাঁচি-চিরুনির পাশাপাশি জায়গা করে নিয়েছে শতাধিক বই। চুল কাটাতে আসা লোকজন অপেক্ষার ফাঁকে বই পড়ে সময় কাটান সেখানে।

রাশিয়ার ওপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ট্রাম্প

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো কার্যকর হওয়ার দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেগুলো আটকে দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি...

রাশিয়ার ওপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ট্রাম্প
স্মার্ট চশমা থেকে রোবটিক হাত, শিক্ষার্থীদের উদ্ভাবনে স্টেম ফেস্ট

দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট চশমা, হাত হারানো ব্যক্তিদের বস্তু ধরতে সাহায্য করার রোবটিক হাত, আর নদী-জলাশয়ের বর্জ্য সংগ্রহের ভাসমান প্ল্যাটফর্ম—এমন নান...

স্মার্ট চশমা থেকে রোবটিক হাত, শিক্ষার্থীদের উদ্ভাবনে স্টেম ফেস্ট
সংগীতে তপন চৌধুরীর ৫০ বছর

বাংলা গানে পাঁচ দশকের পথচলা। এই দীর্ঘ সময়ে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়েছেন বরেণ্য সংগীতশিল্পী তপন চৌধুরী। তার দরদমাখা কণ্ঠে মুগ্ধ হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম।

সংগীতে তপন চৌধুরীর ৫০ বছর
নিউজিল্যান্ডে নিজের টাকায় ৫ বোলার নিচ্ছেন গিল, কিসের ভয়?

নিউজিল্যান্ডের মাটিতে কঠিন পরীক্ষার আগে কোনো ঝুঁকিই নিতে চান না ভারতীয় অধিনায়ক শুভমান গিল। আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক।

নিউজিল্যান্ডে নিজের টাকায় ৫ বোলার নিচ্ছেন গিল, কিসের ভয়?
রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতির স্ত্রী নিহত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। সেখানে মারা গেছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)।

রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতির স্ত্রী নিহত
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

সারা দেশ

View more
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
রংপুরের পীরগঞ্জে পৌরভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে

Video news
Readysell
Readysell

https://www.youtube.com/watch?v=8tpROnMtdbk

Rss feed news

৬জি প্রযুক্তি কী, কবে চালু হবে
৬জি প্রযুক্তি কী, কবে চালু হবে

৬জি হলো মোবাইল যোগাযোগপ্রযুক্তির ষষ্ঠ প্রজন্ম। জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এ প্রযুক্তিকে ‘আইএমটি-২০৩০’ নামে অভিহিত করেছে।

অক্টোবর ১৭, ২০২৬
রোবট, স্বয়ংক্রিয় গাড়ি ও আমরা
রোবট, স্বয়ংক্রিয় গাড়ি ও আমরা

তাহলে ভবিষ্যৎ শেষ পর্যন্ত মানুষের হাতে থাকবে, নাকি যন্ত্রের নিয়ন্ত্রণে চলে যাবে? প্রশ্নটা আসলে প্রযুক্তির নয়।

অক্টোবর ১৭, ২০২৬
দুই বছর পর প্রধান তথ্য কমিশনার, দুই কমিশনার পেল তথ্য কমিশন
দুই বছর পর প্রধান তথ্য কমিশনার, দুই কমিশনার পেল তথ্য কমিশন

প্রধান তথ্য কমিশনার পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খান নিয়োগ পেয়েছেন। দুই কমিশনার হলেন এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

অক্টোবর ১৭, ২০২৬
ব্রহ্মপুত্রের চরে চিকিৎসাসেবা পৌঁছাল না
ব্রহ্মপুত্রের চরে চিকিৎসাসেবা পৌঁছাল না

চরে সবচেয়ে বেশি কোন রোগ দেখা যায়, তা জানতে চাইলে শিরিনা বেগম বললেন, ‘চরে রোগবালাই কমই আল্লায় দেয়। খালি গর্ভবতীদের বাচ্চা হওয়ার সময় সমস্যা হয়।’

অক্টোবর ১৭, ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পুনর্নিয়োগ, পদ ১৮
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পুনর্নিয়োগ, পদ ১৮

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ১৮টি শূন্য পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আবেদন চলবে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

অক্টোবর ১৭, ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় খলিফা ওমরের কালজয়ী ৬ পদক্ষেপ
দুর্যোগ ব্যবস্থাপনায় খলিফা ওমরের কালজয়ী ৬ পদক্ষেপ

ছবি: পেক্সেলস

হিজরি ১৮ সনের দিকে মুসলিম সাম্রাজ্য পরপর দুটি ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হয়েছিল—একদিকে হিজাজ অঞ্চলে নেমে এসেছিল স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষ ‘আম আর-রামাদাহ’, অন্যদিকে শাম অঞ্চলে ছড়িয়ে পড়েছিল প্রাণঘাতী সংক্রামক ব্যাধি ‘আমওয়াস মহামারী’।

খলিফা ওমর (রা.) যেভাবে এগুলো মোকাবিলা করেছিলেন, তা একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশাসনিক প্রজ্ঞা এবং জনকল্যাণমূলক শাসনের উজ্জ্বল প্রতীক হয়ে রয়েছে।

১. রাষ্ট্রীয় সম্পদের দ্রুত ব্যবহার

হিজরি ১৭ সনের শেষভাগ থেকে ১৮ সনের শুরু পর্যন্ত দীর্ঘ প্রায় নয় মাস হিজাজ এলাকায় অনাবৃষ্টি ও অনাবাদি পরিস্থিতির সৃষ্টি হয়। বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার কারণে শস্যখেত শুকিয়ে যায়, গবাদিপশু মারা পড়ে এবং সমগ্র মদিনা ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে তীব্র ক্ষুধা ও অনাহার ছড়িয়ে পড়ে।

এই দুর্যোগকে ‘আম আর-রামাদাহ’ (ভস্মের বছর) বলা হয়। কারণ, দীর্ঘ অনাবৃষ্টির কারণে মাটি ধূলিসাৎ হয়ে কালো ও শুকিয়ে ছাই-ভস্মের রূপ নিয়েছিল। (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ৩/৩১৬, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)

তিনি বুঝতে পেরেছিলেন যে সাম্রাজ্যের এক অংশে দুর্ভিক্ষ হলেও যেসব অঞ্চলে আল্লাহর রহমতে উদ্বৃত্ত খাদ্য রয়েছে, সেগুলোর সঠিক ব্যবহার ছাড়া এই দুর্যোগ থেকে নিস্তার নেই।

সংকট দেখা দেওয়ার পরপরই খলিফা ওমর (রা.) মদিনার কেন্দ্রীয় বাইতুল মাল (রাষ্ট্রীয় কোষাগার) থেকে ত্রাণ বিতরণ শুরু করেন। কোষাগারে রক্ষিত সমস্ত খাদ্যশস্য ও গচ্ছিত অর্থ অনাহারী মানুষের মাঝে বিলিয়ে দেন, এমনকি একপর্যায়ে মদিনার বাইতুল মাল সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায়। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৭/৯১, দারুল হাদিস, কায়রো, ২০০৬)

কিন্তু সংকট এত বিশাল ছিল যে শুধু মদিনার আঞ্চলিক সম্পদে তা সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। মরুভূমির দূর-দূরান্ত থেকে উপজাতিরা খাদ্যের আশায় মদিনায় ভিড় জমাতে শুরু করে এবং পুরো বিষয়টি কেন্দ্রীয় সরকারের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করে।

২. দূরদর্শী কূটনৈতিক যোগাযোগ

খলিফা ওমর (রা.) দ্রুত অন্যান্য প্রদেশের গভর্নরদের কাছে জরুরি সাহায্য চেয়ে বার্তা পাঠান। তিনি বুঝতে পেরেছিলেন যে সাম্রাজ্যের এক অংশে দুর্ভিক্ষ হলেও যেসব অঞ্চলে আল্লাহর রহমতে উদ্বৃত্ত খাদ্য রয়েছে, সেগুলোর সঠিক ব্যবহার ছাড়া এই দুর্যোগ থেকে নিস্তার নেই।

তিনি ইরাকের গভর্নর আবু মুসা আশআরি (রা.) এবং ফিলিস্তিন ও মিসরের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আমর ইবনুল আসের কাছে চিঠি লেখেন। আকুলতার সঙ্গে উল্লেখ করেন, “হে আল্লাহর বান্দারা, উম্মতের এই চরম বিপদে তাদের সাহায্যে এগিয়ে এসো।”

খলিফা ওমরের যুগে পারস্য বিজয়ের কাহিনি

খলিফার এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন প্রদেশ থেকে খাদ্য ও রসদবোঝাই বিশাল উটের কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা হয়। আমর ইবনুল আস (রা.) সমুদ্রপথে লোহিত সাগর পাড়ি দিয়ে লোহিত সাগরের উপকণ্ঠে জেদ্দা বন্দরে খাদ্যের জাহাজ পাঠান এবং সেখান থেকে স্থলপথে দ্রুত হিজাজে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

পুরো ত্রাণ বিতরণ প্রক্রিয়া সুশৃঙ্খল করতে খলিফা তদারকি কমিটি গঠন করেন যাতে প্রতিটি অনাহারী পরিবার সুষমভাবে খাদ্য সাহায্য পায়।

৩. ধর্মীয় আইনের শিথিলতা

জরুরি পরিস্থিতিতে ইসলামের কিছু বাহ্যিক অনুশাসন প্রয়োগে খলিফা ওমর (রা.) যে নমনীয়তা প্রদর্শন করেছিলেন, তা ইসলামি আইনশাস্ত্রের এক যুগান্তকারী অধ্যায়। তিনি অনুধাবন করেছিলেন যে স্বাভাবিক সময়ের আইন ও নিয়মাবলি দুর্ভিক্ষের মতো আপদকালীন সময়ে হুবহু বজায় রাখা মানবিকতার পরিপন্থী হতে পারে।

তিনি সাধারণ মানুষের ওপর থেকে জাকাত ও কর আদায় স্থগিত করেন। জাকাত সংগ্রাহকদের লোকালয়ে পাঠাল থেকে বিরত রাখেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরবর্তী সময়ে তা আদায়ের ব্যবস্থা করেন। (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ৩/৩১৭, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)

এমনকি এ সময় তিনি স্পষ্ট নীতি নির্ধারণ করেন, “জীবন বাঁচানোর তাগিদে খাদ্যাভাবের কারণে কেউ চুরি করলে তার হাত কাটা যাবে না।” (আস-সাল্লাবি, উমার ইবনুল খাত্তাব: সাহাবিয়্যুন জালিলুন ওয়া খালিফাতুন আদিলুন পৃ. ৩৫২, মুয়াসসাসাতু ইকরা, কায়রো, ২০০৭)

ওমর (রা.) নিজের ব্যক্তিগত জীবনেও এক অভূতপূর্ব ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি নীতি গ্রহণ করেছিলেন যে যতক্ষণ না সাধারণ জনগণ পুষ্টিকর খাদ্য পাবে, ততক্ষণ পর্যন্ত তিনি নিজে কোনো উন্নত খাবার স্পর্শ করবেন না।

৪. ব্যক্তিগত নৈতিক অবস্থান

এ সময় ওমর (রা.) নিজের ব্যক্তিগত জীবনেও এক অভূতপূর্ব ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি নীতি গ্রহণ করেছিলেন যে যতক্ষণ না সাধারণ জনগণ পুষ্টিকর খাদ্য পাবে, ততক্ষণ পর্যন্ত তিনি নিজে কোনো উন্নত খাবার স্পর্শ করবেন না।

তিনি ঘি, দুধ ও গোশত খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন। একবার তার সেবক বেশি দামে কিছুটা ঘি ও দুধ কিনে আনলে তিনি তা সাধারণ দরিদ্রদের মাঝে সদকা করে দেওয়ার নির্দেশ দেন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে কষ্ট আমার প্রজারা ভোগ করছে, সেই কষ্ট যদি আমি নিজে অনুভব না করি, তবে তাদের কল্যাণ কীভাবে আমার মনকে স্পর্শ করবে?”

দিনের পর দিন শুধু সিরকা ও জয়তুনের তেল দিয়ে শুকনো রুটি খাওয়ার কারণে খলিফার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল এবং খাদ্যাভাবে তাঁর গায়ের উজ্জ্বল রং তামাটে ও কালো হয়ে গিয়েছিল। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৭/৯২, দারুল হাদিস, কায়রো, ২০০৬)

তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি ও দোয়ায় রাত কাটাতেন, যেন তাঁর কোনো ভুলের কারণে এই জাতি ধ্বংস হয়ে না যায়। দীর্ঘ নয় মাস পর আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষিত হলে এই দুর্ভিক্ষের অবসান ঘটে।

বিদ্রোহের সময়ে প্রথম খলিফা আবু বকরের ৩ দূরদর্শী সিদ্ধান্ত

৫. মহামারীতে কোয়ারেন্টাইন নীতি

দুর্ভিক্ষের ধাক্কা সামলে উঠতে না উঠতেই হিজরি ১৮ সনে শাম অঞ্চলে ছড়িয়ে পড়ে ‘আমওয়াস মহামারী’। ফিলিস্তিনের আমওয়াস নামক ছোট একটি শহর থেকে এই ছোঁয়াচে ব্যাধি মহামারী আকারে পুরো সিরিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এই মহামারীতে আবু উবাইদাহ ইবনুল জাররাহ, মুআজ ইবনে জাবাল ও ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান (রা.)-এর নবীজির বহু বিখ্যাত সাহাবি শাহাদাত বরণ করেন।

পরিস্থিতি পর্যালোচনার জন্য খলিফা ওমর (রা.) নিজেই মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। তিনি যখন ‘সারগ’ নামক স্থানে পৌঁছান, তখন সিরিয়ার সামরিক অধিনায়করা তাঁকে মহামারীর ভয়াবহতার কথা জানান।

খলিফা একক সিদ্ধান্ত না নিয়ে পরামর্শ সভা (শুরা) আহ্বান করেন। অধিকাংশ প্রাজ্ঞ ব্যক্তি পরামর্শ দেন যে মহামারী অঞ্চলে খলিফা ও তাঁর সঙ্গীদের প্রবেশ করা যুক্তিসঙ্গত হবে না।

খলিফা ওমর (রা.) মদিনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রা.) প্রশ্ন তোলেন, “আপনি কি নিয়তি থেকে পালিয়ে যাচ্ছেন?” জবাবে খলিফা বলেন, “আবু উবাইদাহ, তুমি ছাড়া অন্য কেউ যদি এ কথা বলত! হ্যাঁ, আমরা আল্লাহর এক তকদির থেকে বেঁচে আল্লাহর অন্য তকদিরের দিকেই ধাবিত হচ্ছি।”

তিনি একটি উপমা দিয়ে বোঝান, কারো কাছে যদি উটের পাল থাকে এবং সামনে দুটি উপত্যকা থাকে—একটি উর্বর ও ঘাসে ভরা, অন্যটি অনুর্বর; তবে যে উপত্যকাতেই উট চরানো হোক না কেন, তা আল্লাহর তকদিরের অনুসারেই হবে।

সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ (রা.) এসে নবীজির হাদিস শোনান, “যখন তোমরা কোনো এলাকায় মহামারীর খবর শুনবে, তখন সেখানে প্রবেশ করবে না। আর যদি তোমরা কোনো এলাকায় অবস্থানকালে সেখানে মহামারী দেখা দেয়, তবে সেখান থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হবে না।” (সহিহ বুখারি, হাদিস: ৫৭২৯)

শুনে খলিফা ওমর (রা.) আল্লাহর প্রশংসা করেন এবং মদিনায় ফিরে যান। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ‘কোয়ারেন্টাইন’ বা সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণের সর্বপ্রাচীন ও সফল প্রয়োগ।

সহিহ বুখারি, হাদিস: ৫৭২৯যখন তোমরা কোনো এলাকায় মহামারীর খবর শুনবে, তখন সেখানে প্রবেশ করবে না। আর যদি তোমরা কোনো এলাকায় অবস্থানকালে সেখানে মহামারী দেখা দেয়, তবে সেখান থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হবে না।

৬. দুর্যোগ পরবর্তী পুনর্বাসন

প্লেগের কারণে শাম অঞ্চলে বহু জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মৃত্যুবরণ করায় সেখানে বড় ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছিল। একই সঙ্গে হাজারো মানুষের অকালমৃত্যুর কারণে ওয়ারিসদের মাঝে সম্পত্তি বণ্টন ও সরকারি রাজস্ব ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিয়েছিল।

খলিফা ওমর (রা.) সশরীরে শাম সফরে যান এবং সেখানকার প্রশাসনিক পুনর্গঠন করেন। তিনি খালি হওয়া পদগুলোতে যোগ্য নতুন গভর্নর নিয়োগ করেন, মৃত ব্যক্তিদের রেখে যাওয়া সম্পদের সঠিক উত্তরাধিকার নিশ্চিত করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেন।

এই সকল পদক্ষেপ প্রমাণ করে যে একজন দক্ষ রাষ্ট্রনায়কের কাজ শুধু সংকট মোকাবিলা করাই নয়, বরং সংকট-উত্তর ক্ষয়ক্ষতি কাটিয়ে সমাজকে পুনরায় সচল করাও তাঁর প্রাথমিক দায়িত্ব। (মুওয়াফফাক সালিম নুরি, আল-আখলাক ওয়াস-সিয়াসাহ: কিরাআতুন ফি খিলাফাতি উমার ইবনিল খাত্তাব, পৃ. ১১২, ইদারাতুল বুহুস ওয়াদ দিরাসাত আল-ইসলামিয়্যাহ, দোহা, ২০১২)

পরবর্তী খলিফা হিসেবে কেন ওমরকে বেছে নিয়েছিলেন আবু বকর

অক্টোবর ১৭, ২০২৬
সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, সিসিটিভি ক্যামেরা থেকে যা জানা গেল
সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, সিসিটিভি ক্যামেরা থেকে যা জানা গেল

সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মেয়েকে সুইমিং করাতে এসেছিলেন সাবেক এই অতিরিক্ত সচিব। মেয়েকে রেখে তিনি অফিসার্স ক্লাবের অফিসের দিকে আসেন। কিন্তু ভুল করে নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে যান।

অক্টোবর ১৭, ২০২৬
ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল
ইউসুফের নির্জন হাট, উৎসবে পশুর ঢল

৭০ বছর বয়সী ইউসুফ এখন অসুস্থ। হাঁটাচলা করতে কষ্ট হয়। দুই ছেলে চাকরি করেন, মেয়ের বিয়ে দিয়েছেন। এরপরও ব্যবসা ধরে খেছেন।

অক্টোবর ১৭, ২০২৬
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প
জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধ আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দুই দিন আগেই আটকে দিয়েছেন।

অক্টোবর ১৭, ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে
কক্সবাজারে রিসোর্টে আগুনে অন্তত ১০ জনের মৃত্যু, আরো যা জানা যাচ্ছে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
'আমি জানতাম না যে ঘুমের মধ্যে আমার সঙ্গী আমাকে ধর্ষণ করছিল'
'আমি জানতাম না যে ঘুমের মধ্যে আমার সঙ্গী আমাকে ধর্ষণ করছিল'

অ্যাডেল ওভারটন ১৩ বছর ধরে স্টিভেন উডেনের সাথে থাকার পর জানতে পারেন যে, সে তাকে অনেকদিন ধরে ঘুমের মধ্যে ধর্ষণ করে আসছিল।

অক্টোবর ১৭, ২০২৬
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?
নিয়োগের পাঁচ দিন পরই কেন চাকরি ছাড়ছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি?

কেটি জাকারাইয়ার এত দ্রুত বিদায় ট্রাম্পের হোয়াইট হাউজের প্রেস টিমে সবচেয়ে কম সময়ের মধ্যে দায়িত্ব ছাড়ার ঘটনা। ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচ্চি হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে মাত্র ১০ দিন দায়িত্ব পালনের পর পদ ছেড়েছিলেন।

অক্টোবর ১৭, ২০২৬
ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন?
ইউক্রেনের মানুষ শহর ছেড়ে পালিয়ে যাক- এই কৌশল নিয়েছেন পুতিন?

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের রাজধানীসহ অন্যান্য প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে, যাতে স্কুল, হাসপাতাল, হোটেল, ডেটা সেন্টার, ট্রেন ও সেতুসহ বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
পত্রিকা: 'স্বাক্ষরেই থমকে আছে সংস্কার'
পত্রিকা: 'স্বাক্ষরেই থমকে আছে সংস্কার'

এক বছর আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হলেও সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই; আশির দশকের পর্যায়ে ফিরে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের প্রবৃদ্ধি, যা দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতির মধ্যে সর্বনিম্ন এবং চার বছরে নতুন দরিদ্র ৮০ লাখ— এমন খবর আজ শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি
ভুট্টা চাষীদের সার সংকটের যে চিত্র দেখেছে বিবিসি

বাংলাদেশের উত্তরাঞ্চলের চরের সাধারণ কৃষকরা জানান, সার পেতে এরকম সমস্যা গত দশ-পনেরো বছরে হয়নি। চলতি বছর অগাস্টে কুড়িগ্রাম জেলায় গুদাম থেকে সার লুটের ঘটনাও ঘটেছে।

অক্টোবর ১৭, ২০২৬
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'
নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক আগে থেকেই 'ঝুঁকিতে ছিলেন'

নিহত ব্যক্তির নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি 'ডিটেকটিভ আর্টিকেল' নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।

অক্টোবর ১৬, ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, চোটে দলে নেই লিটন-মিরাজ
টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে, চোটে দলে নেই লিটন-মিরাজ

সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরেই ধাক্কা খেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে চোটের কারণে নেই অধিনায়ক লিটন দাস। অথচ এই ম্যাচ দিয়েই তাঁর পূর্ণকালীন ওয়ান্ডে অধিনায়কত্ব শুরু হওয়ার কথা ছিল।

অক্টোবর ১৭, ২০২৬
হামের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই অন্য দেশের জন্য সতর্কবার্তা
হামের বিরুদ্ধে বাংলাদেশের লড়াই অন্য দেশের জন্য সতর্কবার্তা

বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে। দুর্বল তথ্যভাণ্ডার, অপর্যাপ্ত প্রচার কার্যক্রম এবং টিকাদানের ঘাটতি এই সংকটকে আরো ঘনীভূত করেছে। বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার কমে যাওয়ার যে মারাত্মক ঝুঁকি রয়েছে, তা অন্যান্য দেশের জন্য একটি সতর্কবার্তা। শনিবার রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
তুলির আঁচড়ে রঙিন রাজশাহী মহানগরী
তুলির আঁচড়ে রঙিন রাজশাহী মহানগরী

রাজশাহীর মহানগরীর পথে পথে রঙের ছোঁয়া, সড়ক বিভাজকে নতুন প্রলেপ আর পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কর্মীরা।

অক্টোবর ১৭, ২০২৬
নারীকে সম্মান শুধু ৯ দিন নয়, প্রতিদিন করতে হবে: অভিনেত্রী নীতি
নারীকে সম্মান শুধু ৯ দিন নয়, প্রতিদিন করতে হবে: অভিনেত্রী নীতি

নবরাত্রি মানেই রঙিন পোশাক, গরবার তালে নাচ আর উৎসবের আনন্দ। তবে, অভিনেত্রী নীতি টেলরের কাছে এই উৎসবের তাৎপর্য কেবল সাজসজ্জা কিংবা দেবীর আরাধনায় সীমাবদ্ধ নয়।

অক্টোবর ১৭, ২০২৬
ভোলায় চড়া সবজি ও মাছের বাজার, নাভিশ্বাস ক্রেতাদের
ভোলায় চড়া সবজি ও মাছের বাজার, নাভিশ্বাস ক্রেতাদের

শনিবার (১৭ অক্টোবর) ভোলা সদরের পৌর কিচেন মার্কেট, পরানগঞ্জ বাজার এবং ধনিয়া তুলাতলীসহ কয়েকটি স্থানীয় কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি পটোল, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ঝিঙা ও লাউ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকায়। সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। ১০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, গাজর ১০০ থেকে ১২০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৫০ টাকা, শসা ৬০ থেকে ৭৫ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অক্টোবর ১৭, ২০২৬
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

অক্টোবর ১৭, ২০২৬
পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি উদযাপন
পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি উদযাপন

পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তি উপলক্ষে পাবনা প্রেস ক্লাবের আয়োজনে উদযাপন করা হয়েছে ‘শুভ পাবনা দিবস’।

অক্টোবর ১৭, ২০২৬
আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না: বিমানমন্ত্রী
আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না: বিমানমন্ত্রী

মন্ত্রী আরো বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা না করে ষড়যন্ত্রের চেষ্টা করা হবে, আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) বিশ্বাস করি, মানুষকে ধারণ করি, মানুষের ভালো চাই এবং সবার আগে বাংলাদেশকে চিন্তা করি, তারা কি বসে থাকব? আমরা কি আঙুল চুষব? এসব বিভ্রান্তিকর প্রচারণা।

অক্টোবর ১৭, ২০২৬