জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির অকাল প্রয়াণ

জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামি মারা গেছেন। যৌনতা, সহিংসতা ও তরুণদের সংস্কৃতির অন্ধকার দিক নিয়ে লেখা সাহসী ও আলোচিত সাহিত্যকর্মের জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির প্রকাশনা সংস্থা জেনতোশা এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

কুরআনের আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুল বাস থেকে শিশুদের উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি রাস্তায় স্কুল বাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণহীনভাবে চলতে শুরু করে। সে সময় বাসের ভেতরে থাকা আতঙ্কিত শিশুদের বাঁচাতে এক ব্যক্তি বাসটিতে লাফিয়ে ওঠেন এবং নিজ...

কুরআনের আয়াত থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুল বাস থেকে শিশুদের উদ্ধার
বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র উচ্চ ঝুঁকিতে রয়েছে, বলছে গবেষণা

সমুদ্রের নিচে রঙিন প্রবাল, অসংখ্য মাছ ও বিচিত্র সামুদ্রিক প্রাণীর জগৎ এখন গভীর সংকটের মুখে।

বিশ্বের ৯৬ শতাংশ প্রবালপ্রাচীর বাস্তুতন্ত্র উচ্চ ঝুঁকিতে রয়েছে, বলছে গবেষণা
স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে শাহজালাল (রহ.) মাজারে স্ত্রীর চিঠি

স্বামীর জন্য একটি ভালো চাকরি এবং মানসিক শান্তি কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন এক নারী। নাম-পরিচয়হীন ওই চিঠিতে স্বামীর কর্মসংস্থানের পাশাপাশি তার মানসিক প্রশান্তির...

স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে শাহজালাল (রহ.) মাজারে স্ত্রীর চিঠি
বরগুনায় পৌর কৃষকদল সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

বরগুনার বেতাগী পৌর কৃষকদলের সভাপতি সোহেল খানকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) মধ্যরাতে বেতাগী খাদ্যগুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।

বরগুনায় পৌর কৃষকদল সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার
কক্সবাজারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম দিলে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা: এমপি স্বপ্না

কক্সবাজারে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া প্রেমিকের সঙ্গে থাকার জন্য কক্ষ দেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের রুম দিলে হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা: এমপি স্বপ্না
ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে (৩০) ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাত্রলীগ নেতাকে আটকের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

সারা দেশ

View more
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ল বাস, নিহত ৩

Video news

Rss feed news

স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির
স্থানীয় নির্বাচন নিয়ে ভালো লক্ষণ দেখছি না: জামায়াতের আমির

ভয়ভীতি ও দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন জামায়াতের আমির।

অক্টোবর ২৪, ২০২৬
মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির
মৌসুমে প্রথম হার ম্যানচেস্টার সিটির

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ভিলা পার্কে এনজো মারেসকার দল হেরেছে ২–১ গোলে। চলতি মৌসুমে এটি সিটির প্রথম হার, আর ভিলার বিপক্ষে টানা তৃতীয়।

অক্টোবর ২৪, ২০২৬
জিপিএ-৫ পাওয়া সামিয়ার পাশে বন্ধুসভা, দুই বছরের পড়ার খরচ বহন
জিপিএ-৫ পাওয়া সামিয়ার পাশে বন্ধুসভা, দুই বছরের পড়ার খরচ বহন

ওই শিক্ষার্থীর নাম সামিয়া বেগম। সে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তাঁর গ্রামের বাড়ি নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ঝামারবালি গ্রামে। মা, বাবা ও ভাই-বোনের সঙ্গে সে দক্ষিণ মৌড়াইল এলাকার একটি বাসায় ভাড়ায় থাকেন। তাঁর বাবা বর্তমানে বেকার। মাঝেমধ্যে ফেরি করে পণ্য বিক্রি করেন।

অক্টোবর ২৪, ২০২৬
খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?
খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

কেউ কেউ খাবার খাওয়ার সময় বা খাওয়ার পর অতিরিক্ত ঘামেন। মুখ ও গলায় বেশি ঘাম হতে পারে। এমনকি খাবারের গন্ধ পেলেও কারও কারও ঘাম শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় ‘গাস্টেটরি সোয়েটিং’।

কেন হয়

খাওয়ার সময় অতিরিক্ত ঘামের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন ঝাল খাবার খেলে অনেকের স্বাভাবিক ঘাম হয়। তবে ঝাল না খেলেও খাবার খাওয়ার সময় বা খাবারের গন্ধ পেলেই অতিরিক্ত ঘাম হলে এর পেছনে শারীরিক কোনো সমস্যা থাকতে পারে। আমাদের শরীরের ঘাম নিয়ন্ত্রণ করে একধরনের স্নায়ু, যাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র। ডায়াবেটিসের কারণে অটোনমিক নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে এ সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিনের ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা ও কিডনি রোগের ক্ষেত্রেও এমন হতে পারে।

এ ছাড়া মুখের কাছে অবস্থিত প্যারোটিড গ্রন্থিতে অস্ত্রোপচারের পরও খাওয়ার সময় অতিরিক্ত ঘাম হতে পারে। মুখের এক পাশের পেশি দুর্বল হয়ে যাওয়ার সমস্যা বেলস পালসি থেকে সেরে ওঠার পরও কারও কারও এমন লক্ষণ দেখা দিতে পারে।

চিকিৎসা কী

খাওয়ার সময় অতিরিক্ত ঘাম হলে প্রথমে এর কারণ খুঁজে বের করা জরুরি। ডায়াবেটিসের কারণে এ সমস্যা হলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।

কিছু ক্ষেত্রে প্রিগাবালিন বা অ্যামিট্রিপটাইলিনের মতো ওষুধ ব্যবহার করা হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ খাওয়া উচিত নয়। রোগীর অবস্থা বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে বটুলিনাম টক্সিনও প্রয়োগ করা হতে পারে।

খাওয়ার সময় নিয়মিত অস্বাভাবিক ঘাম হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

৮০ পেরিয়েও যাঁদের স্মৃতিশক্তি অসাধারণ, তাঁদের সবার মধ্যে একটাই মিল

অক্টোবর ২৪, ২০২৬
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কানাডায় অভিবাসন জালিয়াতির এক ঘটনায় পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। দেশটির সীমান্তরক্ষী সংস্থা কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তদন্তের পর তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়।

গত বৃহস্পতিবার কানাডা সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিবিএসএ।

অভিযুক্ত চার ব্যক্তি রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সিবিএসএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মারসিয়ে শহরে একটি ভবনে অভিযান চালায় সংস্থাটি। এ সময় তাদের সঙ্গে মারসিয়ে শহরের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও প্রতিনিধিরা ছিলেন। অভিযানে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের কয়েকটি আলামত পাওয়ার পর ওই বছরের আগস্টে অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে সিবিএসএ।

তদন্তে দেখা যায়, ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য মোট ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার (টিআরভি) আবেদন জমা দেওয়া হয়েছিল। এসব আবেদনে বলা হয়েছিল, আবেদনকারীরা কানাডার নাগরিকদের আমন্ত্রণে দেশটিতে বেড়াতে যাবেন। তবে তদন্তকারীদের দাবি, ভিসা পেতে এসব আবেদনে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছিল।

তদন্তকারীরা বলেছেন, জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করে বাংলাদেশিদের ভিসা পাইয়ে দিতে একটি চক্র সুপরিকল্পিতভাবে কাজ করছিল।

২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চার জায়গায় তল্লাশি চালান সিবিএসএর তদন্তকারীরা। এ সময় উদ্ধার হওয়া নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে ভিসা জালিয়াতির সঙ্গে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়।

২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চার জায়গায় তল্লাশি চালান সিবিএসএর তদন্তকারীরা। এ সময় উদ্ধার হওয়া নথিপত্র ও কম্পিউটার সরঞ্জামসহ বিভিন্ন আলামতে ভিসা জালিয়াতির সঙ্গে পাঁচ ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। জালিয়াতির পরিসর ও জটিলতা বিবেচনায় তদন্তকারীরা সবচেয়ে গুরুতর প্রমাণ থাকা ৭৯টি ভিসার আবেদনকে গুরুত্ব সহকারে তদন্তের আওতায় আনেন।

অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, এক বা একাধিক ব্যক্তিকে অবৈধভাবে কানাডায় প্রবেশে সহায়তা করার পরিকল্পনা করা। দ্বিতীয়ত, ভিসার আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা বা ভুল তথ্য দিতে জেনেশুনে সহায়তা করা। তৃতীয়ত, কানাডার অভিবাসন আইন ভাঙতে অন্যদের জেনেশুনে উৎসাহিত করা বা সহায়তা করা।

তবে অভিযোগগুলো এখনো আদালতের যাচাই-বাছাইয়ের অপেক্ষায় রয়েছে।

কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বলেন, দেশটির অভিবাসনব্যবস্থা সততা, ন্যায্যতা ও আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয়। জালিয়াতির মাধ্যমে এই ব্যবস্থার সুযোগ নেওয়া বা এর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সীমান্তের নিরাপত্তা ও অভিবাসনব্যবস্থার স্বচ্ছতা রক্ষায় কাজ করার জন্য তিনি সিবিএসএর কর্মীদের ধন্যবাদ জানান।

সিবিএসএর কুইবেক অঞ্চলের আঞ্চলিক মহাপরিচালক এরিক লাপিয়ের বলেন, কানাডার অভিবাসনব্যবস্থার অপব্যবহারকারী চক্রগুলোকে শনাক্ত ও তাদের তৎপরতা বন্ধে সংস্থাটি কাজ করে যাচ্ছে। এ তদন্ত সেই প্রচেষ্টারই অংশ। অভিবাসন কর্মসূচির ওপর মানুষের আস্থা বজায় রাখতে সংস্থার অপরাধ তদন্তকারীদের কাজের প্রশংসা করেন তিনি।

অক্টোবর ২৪, ২০২৬
লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে
লেনোভোর নতুন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে

লেনোভোর এলওকিউ সিরিজের দুটি নতুন মডেলের গেমিং ল্যাপটপ দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ এবং ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’ মডেলের ল্যাপটপ দুটিতে ১৪তম প্রজন্মের ইনটেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর রয়েছে, ফলে সহজেই উন্নতমানের গেম খেলার পাশাপাশি দ্রুত ভিডিও সম্পাদনা এবং একসঙ্গে একাধিক কাজ করা যায়। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুটি মডেলের ল্যাপটপেই রয়েছে ১৬ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস পর্দার ল্যাপটপগুলোর ওজ্জলতা ৩০০ নিটস এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হওয়ায় সহজেই উন্নতমানের ছবি ও ভিডিও দেখা যায়।

ল্যাপটপগুলোতে ২৪ জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও, প্রাইভেসি শাটার এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম রয়েছে। সহজে যোগাযোগের জন্য রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি, আরজে৪৫ ল্যান এবং ইথারনেট পোর্ট।

ল্যাপটপ দুটির প্রধান পার্থক্য হচ্ছে গ্রাফিকসে। লেনোভো ৮৩জেই০১এইচএক্সএলকে মডেলে রয়েছে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ। অন্যদিকে ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলে রয়েছে ৮ গিগাবাইট জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ২ লাখ ১৭ হাজার টাকা ও ২ লাখ ২৫ হাজার টাকা।

অক্টোবর ২৪, ২০২৬
পিকআপ নিয়ে এসে গরু চুরি, বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাত
পিকআপ নিয়ে এসে গরু চুরি, বাধা দেওয়ায় খামারমালিককে ছুরিকাঘাত

চুরির বিষয় টের পেয়ে গোয়ালঘরে যান সবুজ। সেখানে দুর্বৃত্তদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
পাঠকের ছবি (২৪ অক্টোবর ২০২৬)
পাঠকের ছবি (২৪ অক্টোবর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

বাঁশ-বেতের তৈরি পণ্যের পসরা। চান্দাইকোনা হাটের দোকানে সারি সারি সাজানো ডালা, কুলা, ঝুড়িসহ বিভিন্ন আকৃতির বাঁশের তৈরি সামগ্রী বিক্রয়ের জন্য সাজিয়ে রেখেছেন দোকানি। চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। সম্প্রতি তোলা

শান্ত নদের তীরে ভেড়ানো ডিঙিনৌকা। বিস্তৃত বালিয়াড়ি আর কুয়াশাচ্ছন্ন আমেজে নদীপাড়ের এক স্থির ও প্রশান্ত রূপকথা। রাইপুর, সুজানগর, পাবনা। সম্প্রতি তোলা

শতবর্ষী এই মঠের কোথাও কোনো নামফলক খুঁজে পাওয়া যায়নি। কেবল মনে প্রশ্ন জাগে, পুরোনো মঠের অবশিষ্ট অংশ ধরে রাখার জন্যই কি বট-পাকুড় তাকে আঁকড়ে ধরে আছে? নাকি পুরোনো মঠ বট-পাকুড় গাছটিকে তার ওপর ভর করে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছে? ৯ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা ইউনিয়নের দেওড়া কামার বাড়িসংলগ্ন রাস্তার পাশে

এই গাঁয়ের এক মেঠো পথ গেছে ওই দূরে/মাঠের পরে মাঠ চলে যায় কোন অচিন পুরে...। হেলুচিয়া, নেত্রকোনা

পড়ন্ত বিকেলের পায়রা নদী। পায়রা নদী, আমতলী, বরগুনা

মন্দিরে ভক্ত-পুণ্যার্থীদের সান্নিধ্যে হরিণের অবাধ বিচরণ, ধর্মীয় আবহে প্রকৃতির অনন্য মেলবন্ধন। রমণ রেতি মন্দির, গোকুল, বৃন্দাবন, উত্তর প্রদেশ, ভারত, ২৪ অক্টোবর ২০২৬

গ্রামীণ রান্নাঘর। দেবীদ্বার, কুমিল্লা

নদীভাঙন মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের জন্য একটি বড় হুমকি। বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ জন্য সরকারি উদ্যোগ, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং জনসচেতনতার মাধ্যমে নদীভাঙনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। চুড়ারগাতী রাজার হাটসংলগ্ন মধুমতী নদী, মহম্মদপুর, মাগুরা, ২১ অক্টোবর ২০২৬

অক্টোবর ২৪, ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের কাছ থেকে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে (৩০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার...

অক্টোবর ২৪, ২০২৬
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’র দ্বিতীয় পর্ব নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ছবিটির সিক্যুয়েল নির্মাণ নিয়ে আলোচনা...

অক্টোবর ২৪, ২০২৬
লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল
লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন একাধিক ইউনিয়নে লংমার্চের সমর্থনে মিছিল-সমাবেশ হচ্ছে। এর বাইরে পাঁচ লাখ লিফলেট ও এক লাখ পোস্টার ছাপানো হয়েছে। যা যশোর জেলার...

অক্টোবর ২৪, ২০২৬
সাহস ও আত্মত্যাগের জীবন্ত ইতিহাস জুলাই স্মৃতি জাদুঘর
সাহস ও আত্মত্যাগের জীবন্ত ইতিহাস জুলাই স্মৃতি জাদুঘর

ইতিহাসের কিছু কিছু অধ্যায় শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে মানুষের স্মৃতিতে, দেয়ালে, ছবিতে আর নীরব দীর্ঘশ্বাসে। সেই ইতিহাসকে কাছ থেকে অনুভব করার একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর...

অক্টোবর ২৪, ২০২৬
কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল জাহাজ, রাশিয়াকে দুষছে রোমানিয়া
কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল জাহাজ, রাশিয়াকে দুষছে রোমানিয়া

রোমানিয়ার উপকূলে কৃষ্ণসাগরে ড্রোন হামলায় কোমোরোসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে একজন নাবিক....

অক্টোবর ২৪, ২০২৬
বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ

বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে আরও সতর্ক ও আন্তরিকভাবে লাগেজ ব্যবস্থাপনা করছেন...

অক্টোবর ২৪, ২০২৬
বন্ডে সই করবেন না নেহা বোরা
বন্ডে সই করবেন না নেহা বোরা

ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা বলেছেন, তিনি শান্তি বজায় রাখার অঙ্গীকারসংবলিত কোনো বন্ডে সই করবেন না...

অক্টোবর ২৪, ২০২৬
চোখের চিকিৎসার সামর্থ্য নেই, বিনামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরা
চোখের চিকিৎসার সামর্থ্য নেই, বিনামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরা

কুমিল্লার লাকসাম উপজেলার তপইয়া মৈয়ুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২১০ চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা...

অক্টোবর ২৪, ২০২৬
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো
বৃষ্টি-ঘূর্ণিঝড়ের আচরণ বদলে দেওয়াসহ বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

গত কয়েক মাস ধরে এল নিনো আরও শক্তিশালী হয়েছে এবং এটি ইতোমধ্যেই বৈশ্বিক আবহাওয়ার ধরনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

অক্টোবর ২৪, ২০২৬
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু
ক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশু

ক্যান্সার ও অকাল মেনোপজ হয়েছিল তার। তবে ২৩ বছর আগে ক্যাসান্ড্রা বেকনের শরীর থেকে নেওয়া ডিম্বাশয়ের টিস্যু সফলভাবে তার শরীরে পুনরায় প্রতিস্থাপন করা হয়, যার ফলে তিনি ৪৪ বছর বয়সে তিনি একটি ছেলেশিশু জন্ম দিতে সক্ষম হন।

অক্টোবর ২৪, ২০২৬
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী
রসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কী

আখের এই জাতটি রসালো, নরম ও চিবোতে খুব মজার। এছাড়া আখের রসে প্রাকৃতিক চিনির পরিমাণ যে পরিমাণ থাকলে ডায়াবেটিক রোগীদের জন্য সমস্যা হতে পারে এই জাতে তার পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে কম।

অক্টোবর ২৪, ২০২৬
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ
প্যারিসের কাছে প্রাণঘাতী গুলির ঘটনাকে 'বর্ণবাদী সন্ত্রাসী হামলা' বললেন ম্যাক্রঁ

প্রথমে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে এবং পরে লা ভেরিয়েরে গুলির ঘটনা ঘটে। হামলাকারী নিজের গাড়ি থেকেই গুলি চালান। প্রায় ১৫ মিনিট ধরে হামলাটি চলে। হামলাকারীকে অভিবাসীদের লক্ষ্যবস্তু করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অক্টোবর ২৪, ২০২৬
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'
পত্রিকা: 'জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত দাউদ আলী যে কারণে ঢাকায়'

স্পর্শকাতর একটি বিষয়ে দেশটির আপত্তির কারণে প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। গত আড়াই মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় এসব দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আগামী পাঁচ বছরে সরকারি কর্মচারীদের জন্য সরকারের পেনশন ব্যয় ৫১ হাজার কোটি টাকায় পৌঁছাবে। ঢাকা থেকে প্রকাশিত আজকের সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?

বাংলাদেশের রাজনীতিতে 'গুপ্ত-সুপ্ত' বিতর্ক আবারও আলোচনায়। কে কোন দলের হয়ে রাজনীতি করছেন, কার আনুগত্য কোথায়, কে অনুপ্রবেশকারী আর কে প্রক্সি -এমন নানা বিতর্ক রাজনীতিতে। এসব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগও করছেন বিভিন্ন দলের নেতারা।

অক্টোবর ২৪, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?

বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার, ২২শে অক্টোবর সন্ধ্যা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অফলাইনে আছে। শুক্রবারও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।

অক্টোবর ২৩, ২০২৬
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?
ভারতে পড়তে ও লিখতে ভুলে যাওয়া মেয়েটির সঙ্গে কী ঘটেছে?

রাধিকার মাধ্যমে আমরা জানতে চেয়েছিলাম, কোভিড মহামারির সময়ে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে থাকা পরিবারগুলোর মেয়েদের পড়াশোনায় ঠিক কেমন ধরনের প্রভাব ফেলেছিল।

অক্টোবর ২৩, ২০২৬
১৮তমবার দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
১৮তমবার দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

দেশের অ্যাথলেটিকসে আবারো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শিরিন আক্তার।

অক্টোবর ২৪, ২০২৬
মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি
মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে চিঠি

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সুস্থতা কামনা করে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি দিয়েছেন ছাত্রলীগের এক নেতা।

অক্টোবর ২৪, ২০২৬
সাজেক অবরোধ: ৫ দফা মেনে নেওয়ার আহ্বান দুই সংগঠনের
সাজেক অবরোধ: ৫ দফা মেনে নেওয়ার আহ্বান দুই সংগঠনের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএসের সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া, মামলা প্রত্যাহার এবং ২২ অক্টোবরের হামলার বিচার বিভাগীয় তদন্তসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এসব দাবি জানান।

অক্টোবর ২৪, ২০২৬
মারা গেছেন জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির
মারা গেছেন জাপানি ঔপন্যাসিক রিউ মুরাকামির

বিবৃতিতে প্রকাশক সংস্থা জানায়, রিউ মুরাকামির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার সাহিত্যজীবনে তিনি একের পর এক ব্যতিক্রমী ও সাহসী রচনা উপহার দিয়েছেন, যার মূল পাঠক ছিলেন তরুণেরা।

অক্টোবর ২৪, ২০২৬
শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সোহেল তাজ
শাহজালাল রুমির পাশে দাঁড়ালেন সোহেল তাজ

এর আগে, গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বারিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

অক্টোবর ২৪, ২০২৬
তিলক-নিতীশের ঝড়ে খাদের কিনারা থেকে রুদ্ধশ্বাস জয় ভারতের
তিলক-নিতীশের ঝড়ে খাদের কিনারা থেকে রুদ্ধশ্বাস জয় ভারতের

কন্ডিশন অনুযায়ী লক্ষ্যটা খুব বড় ছিল না। তবু, সেই রান তুলতে গিয়ে একসময় খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। ৭০ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ৫ ব্যাটসম্যান। সেখান থেকে ম্যাচ জেতার স্বপ্ন দেখা কঠিন। কিন্তু, তিলক ভার্মা ও নিতীশ কুমার রেড্ডি হাল ছাড়লেন না। শেষ দিকে দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে নাটকীয় জয় তুলে নিল ভারত।

অক্টোবর ২৪, ২০২৬
মঈন খানকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
মঈন খানকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

অক্টোবর ২৪, ২০২৬
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি সেনারা

দখলকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় ১ হাজার ২০০ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে। শনিবার একজন ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অক্টোবর ২৪, ২০২৬